19-May-2025

Tuesday 20 May 2025

21-May-2025

টিকিটের দাম কমায় রায়ানএয়ারের মুনাফায় পতন

Bonik Barta

মার্চে শেষ হওয়া অর্থবছরে আয়ারল্যান্ডভিত্তিক রায়ানএয়ারের মুনাফা কমেছে ১৬ শতাংশ। টিকিটের দাম কমানোয় মুনাফার এ পতন বলে জানিয়েছে ইউরোপের সর্ববৃহৎ বাজেট এয়ারলাইনসটি। এ সময় সংস্থার কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ১৬১ কোটি ইউরো বা প্রায় ১৮০ কোটি ডলার, যা আগের অর্থবছরে ছিল ১৯২ বিলিয়ন ইউরো। তবে আয় ৪ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৩৯৫ কোটি ইউরো। ২০২৫ অর্থবছরে রায়ানএয়ার ২০ কোটির বেশি যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। তবে যাত্রী বাড়লেও গড় ভাড়া ৭ শতাংশ কমেছে। খবর আনাদোলু

কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম পাওয়া নিয়ে এবারো শঙ্কা

Bonik Barta

দেশে প্রতি বছর কোরবানির পর পশুর চামড়ার দাম নিয়ে একধরনের সংকট দেখা যায়। এক যুগেরও বেশি সময় ধরে চলছে এ অস্থিরতা। আসন্ন ঈদেও ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। তারাই মূলত মাঠ পর্যায়ে চামড়া সংগ্রহ করেন। অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাংক ঋণ না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। চামড়াজাত পণ্য উৎপাদন ও রফতানি একেবারে তলানিতে থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রবৃদ্ধি বাড়লেও বাংলাদেশ রাষ্ট্রের সক্ষমতা বাড়েনি

Bonik Barta

পতিত আওয়ামী সরকারের সময়ে ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেয়ার সবচেয়ে বড় অস্ত্র ছিল উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বয়ান। এ বয়ানকে বৈধতা দিয়ে বহুজাতিক ঋণদাতাগোষ্ঠীগুলোও বাংলাদেশের উন্নয়নকে ‘মিরাকল’ হিসেবে স্বীকৃতি দেয়। যদিও কভিডের অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার প্রভাবে সেই ‘মিরাকলের’ অর্থনীতি কঠিন সংকটের মুখে পড়ে যায়। গত বছরের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে আওয়ামী শাসনামলের। দীর্ঘ সময়ের দুঃশাসনের ফলে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ক্রমেই ভঙ্গুর হয়ে পড়েছিল। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক গবেষণার তথ্য বলছে, রাষ্ট্রীয় সক্ষমতা সংহত না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হয় না। ফলে রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে। বাংলাদেশকে এ গবেষণার প্রধান উদাহরণ হিসেবে তুলে ধরে বলা হয়েছে, এখানে গত দুই দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হলেও রাষ্ট্রের সক্ষমতা সেভাবে বাড়েনি। বিদ্যমান ধারা বজায় থাকলে ভবিষ্যতেও রাষ্ট্রীয় সক্ষমতা খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।

দেশে ২৭ লাখ ৩০ হাজার মানুষ বেকার

Bonik Barta

দেশে বেকারত্ব আরো বেড়েছে। বর্তমানে দেশে বেকার ২৭ লাখ ৩০ হাজার। চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বেকারত্বের হার বেড়ে ৪ দশমিক ৬৩ শতাংশে পৌঁছেছে। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এ তথ্য উঠে এসেছে। শ্রমশক্তি জরিপের (অক্টোবর-ডিসেম্বর) প্রান্তিকের তথ্য বলছে, ১৯তম আইসিএলএস অনুযায়ী দেশে বর্তমানে বেকারত্বের হার ৪ দশমিক ৬৩ শতাংশ। গত বছরের একই সময়ে এ হার ছিল ৩ দশমিক ৯৫ শতাংশ। ১৩তম আইসিএলএসে ডিসেম্বর শেষে দেশে বেকারত্বের হার ৩ দশমিক ৬৯ শতাংশ। বিবিএসের হিসাব অনুযায়ী, ১৩তম আইসিএলএসে ডিসেম্বর শেষে বেকারত্বের হার ৩ দশমিক ৬৯ শতাংশ। আগের বছরের একই সময়ে এ হার ছিল ৩ দশমিক ২০ শতাংশ। বেকারত্ব বাড়ার কারণ হিসেবে অর্থনীতিবিদরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ পরিবেশ না থাকা ও ব্যাংক ঋণের সুদহার বেশি হওয়ায় বেকারত্ব বেড়েছে।

আদানি গ্রুপে বিনিয়োগকারী দুই অফশোর ফান্ডকে শাস্তির হুমকি

Bonik Barta

আদানি গ্রুপে বিনিয়োগ করা মরিশাসভিত্তিক দুটি ফান্ডকে শাস্তি ও লাইসেন্স বাতিলের হুমকি দিয়েছে ভারতীয় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই)। দুই বছরের বেশি সময় ধরে বারবার অনুরোধ সত্ত্বেও ফান্ড দুটি এসইবিআইকে শেয়ারহোল্ডারদের বিস্তারিত তথ্য দেয়নি। কিছু নথি পর্যালোচনার ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৩ সালে আদানি গ্রুপের বিরুদ্ধে ট্যাক্স হ্যাভেনের অপব্যবহারের অভিযোগ তোলে হিন্ডেনবার্গ রিসার্চ, যা শেয়ারবাজারে ব্যাপক ধস নামায়। তখন থেকেই আদানি গ্রুপ ও এর সঙ্গে যুক্ত ১৩টি অফশোর বিনিয়োগকারী এসইবিআইয়ের তদন্তের আওতায় রয়েছে। আদানি গ্রুপ বারবার সব অভিযোগ অস্বীকার করেছে এবং তাদের শেয়ারদর পুনরুদ্ধারও হয়েছে।

National trade, import disrupted for taxmen’s strike

The Financial Express

A prolonged pen-down protest by revenue officials demanding the scrapping of an ordinance that bifurcated their board takes a heavy toll on total supply-chain management of imports, besides tax-collection slowdown. Meanwhile, the protesting officials of the National Board of Revenue (NBR) have suspended their strike for today (Tuesday) following government assurances of discussions. A panel for advisers, led by Finance adviser Dr Salehuddin Ahmed, would hold meeting with the dissenting revenue officials to discuss ways out of the standoff. The protesters said their pen-down strike "will be paused for a day due to the meeting, and further decisions on the protests will come after the discussions". At a press briefing Monday, they said their pen-down strike will be paused for a day to hold meeting with advisers. Amid the strike, save passenger services and export, all other services have halted for the last five consecutive days, including assessment of imported goods at the customs points. Both freight forwarders, operators of inland container depots, and clearing and forwarding agents have aired their concerns over potential container congestions and substantial increase in the prices of imported goods following supply-chain disruptions. Nurul Qayyum Khan, President of the Bangladesh Inland Container Depots Association (BICDA), says the banner is hung on pen-down and strike of the customs officials at Chittagong customs house (CCH), making the release of goods slower.

Jul-Jan budget deficit up 73pc on slow tax receipts

The Financial Express

Bangladesh's budget deficit surged by 73.04 per cent in the first seven months of the current fiscal year compared to the same period in FY24, driven largely by sluggish tax collection, official data shows. According to the Ministry of Finance (MoF), the total government expenditure stood at Tk 2.746 trillion during the July-January period of FY25, while revenues reached Tk 2.362 trillion, resulting in a deficit of Tk 384.93 billion. During this period of FY24, the deficit was Tk 222.44 billion. Of the total spending in this period of FY25, operating expenditure accounted for Tk 2.233 trillion, and development expenditure amounted to Tk 512.71 billion, the ministry data shows. The tax revenue collected by the now defunct National Board of Revenue (NBR) was Tk 1.99 trillion during the period, equivalent to just over 40 per cent of the annual target. The collection of non-tax revenue - mainly comprising different fees and fines as well as dividends from government entities - was better, reaching Tk 367.2 billion, nearly 80 per cent of the budgetary target. A significant share of the NBR's tax revenue came from indirect taxes, which usually pass on to the public through value-added tax (VAT).

দুর্বল ব্যাংকের বড় আমানতকারীদেরকে শেয়ার, বন্ড দেওয়া হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

The Business Standard

দুর্বল ব্যাংকগুলোতে বড় অংকের আমানতকারীদের সরাসরি টাকা ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এসব আমানতের বিপরীতে ব্যাংকের শেয়ার দেওয়া হবে। কেউ শেয়ার না চাইলে বিকল্প হিসেবে ট্রেজারি বন্ড নেওয়ার সুযোগ থাকবে। তবে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। সোমবার (১৯ মে) নিজের দপ্তরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, 'আমরা এত তাড়াহুড়ো করে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট ও এনবিআর বিভক্তির অর্ডিন্যান্স করার কারণ হলো, রাজনৈতিক সরকার এলে এগুলো আর করা সম্ভব হবে না।'

Funds flowing in as Japan follows IMF, ADB, WB lead

The Financial Express

Budget-bankrolling funds are flowing in as Japan now agrees to lend Bangladesh around US$350 million following the footstep of multilateral lending trios of the IMF, the ADB and the World Bank, officials said Monday. Bangladesh's largest bilateral donor, Japan, at a negation Monday with the Finance Division and Economic Relations Division (ERD) gave the assurance of budget-support credit, said Ministry of Finance (MoF) officials. "We sat for negotiations virtually on Monday. Japan may provide JPY50 billion (US$345 million) to JPY60 billion ($414 million) worth of budgetary support to Bangladesh," said one official. "We are expecting the credit within this fiscal year (FY) 2024-25, ending on June 30," he added. In a move that underscores the strong bilateral ties between the two nations, Japan has agreed to provide Bangladesh with this budgetary support, analysts say. This financial assistance comes at a crucial time for Bangladesh, which is navigating a period of moderated economic growth and grappling with various domestic and global economic headwinds. The announcement follows recent budget-support commitments from multilateral lenders like the International Monetary Fund (IMF), the Asian Development Bank (ADB), and the World Bank. While the exact terms and conditions binding Japan's support have yet to be fully disclosed, this contribution is expected to contribute to bolstering Bangladesh's foreign-currency reserves and provide much-needed fiscal space for the government.

বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক

The Business Standard

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫৪৪৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুসারে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০.০৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

USD rate up slightly under mkt-based regime

The Financial Express

The interbank exchange rate of the US dollar against Bangladeshi taka starts moving up slowly following the implementation of market-driven exchange-rate regime. Because of the rise, the reference rate published by Bangladesh Bank (BB), the country's central bank, rose to Tk 122.31 per dollar at the end of the business hours on Monday, up from Tk 121.99 on Sunday. According to BB data, commercial banks on Monday traded deals amounting to $16.10 million on the interbank spot market where the lowest and the highest rates were recorded at Tk 122.60 and Tk 122.75 per dollar respectively. Requesting anonymity, a BB official said the exchange rate has started rising on the market under the floating exchange rate regime and the central bank has been monitoring the market so that it behaves maturely and rationally. Terming the rise very logical, the banker said it shows a sign of stability on the foreign-exchange market mainly because of higher supply against lower demand amid persisting economic sluggishness. The BB official said the exchange rate remains stable even in the more flexible regime as they did not see any unusual rate fluctuation over the last few days after the regime shift.

Economic governance weaknesses likely to affect delivery

The Financial Express

The delivery of the FY26 national budget appears to be shaped by persistent weaknesses in economic governance, including a lack of cooperation and inclusivity, poor coordination and harmonisation, and limited transparency and accountability, said Dr Debapriya Bhattacharya, convenor of the Citizen's Platform for SDGs and distinguished fellow at the Centre for Policy Dialogue (CPD), on Monday. He warned that the situation could deteriorate further due to several unfolding national developments, such as the curtailment of consensus-building; the announcement of the election timeline; the ongoing judicial proceedings concerning the ousted regime; and challenges related to maintaining law and order, public discipline, and security. Dr Bhattacharya noted that the interim government, which came to power through a popular movement against discrimination, has yet to take sufficient steps to eliminate the entrenched inequities within the economic system. He expressed concern that the upcoming budget is largely grounded in the fiscal framework of the previous administration, with no significant reforms introduced by the current regime.

Govt set to amend public service law to allow swift dismissal of unruly civil servants

The Business Standard

As per the proposed amendments, such allegations must be resolved within 25 working days of being raised, according to officials from the Ministry of Public Administration. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel. They said the final draft of the amended law has been prepared. The revisions are designed to ensure greater discipline and accountability, as well as to fast-track actions while avoiding bureaucratic delays.

Govt likely to restrict gold entry via baggage to once a year

The Business Standard

The government is likely to revise baggage rules in the upcoming national budget, aiming to restrict how often passengers can bring gold into the country under the current duty-paid facility. Currently, individuals can legally carry up to 117 grams or 10 bhori of gold multiple times a year by declaring it and paying a fixed tax of Tk40,000. Under the proposed change, this benefit may be limited to once a year per passenger. Officials of the National Board of Revenue (NBR) presented these proposed tax-related changes to the chief adviser yesterday. The gold baggage issue was discussed in the meeting and received the green signal, according to an NBR official who was present.

BD needs inclusive labour reforms and effective institutions

The Financial Express

International Labour Organisation (ILO) has suggested that suggested inclusive labour reforms and effectiveness of institutions for protecting workers' rights in all sectors of Bangladesh. For doing so, there is a need for strengthening capacities of inspectorate, courts and grievance authority to help enforce laws equally and effectively. Besides, Bangladesh should also expand the occupational and industrial safety culture in non-RMG sectors and invest in establishing safety management systems, trained and competent operators, workers and safety officers to ensuring safe workplaces. Outgoing ILO Country Director for Bangladesh Tuomo Poutiainen made the observations at a farewell press briefing held on Monday at the ILO office in the city. After serving the ILO Bangladesh Office for about a decade, including seven years as country director and three years, Mr Poutiainen now moves on to a new responsibility as deputy director at the ILO Regional Office for Asia and the Pacific in Bangkok, Thailand. "Labour reform is not a single event-it is a process," Mr Poutiainen said, adding that this process must be grounded in a robust legal framework, institutional efficiency and meaningful social dialogue He also stressed the need for generating employments, enhancing institutional capacities and ensuing social protections for workers of all sectors.

Trump says Russia, Ukraine agree to immediate ceasefire talks, Kremlin offers no timeframe

The Business Standard

Donald Trump said after his call on Monday with President Vladimir Putin that Russia and Ukraine will immediately start negotiations for a ceasefire, but the Kremlin said the process would take time and the US president indicated he was not ready to join Europe with fresh sanctions to pressure Moscow. In a social media post, Trump said he relayed the plan to Ukraine's President Volodymyr Zelenskiy as well as the leaders of the European Union, France, Italy, Germany and Finland in a group call following his session with the Russian leader.

Stocks plunge to 5-year low despite govt promises to support market

The Financial Express

Stocks witnessed another setback on Monday, with the prime index of the Dhaka Stock Exchange (DSE) sinking to a fresh five-year low despite government efforts to boost investors' confidence. The interim government has planned a number of initiatives, including the offloading of government stakes in state-run and multinational companies, to increase the availability of quality shares in the market. But the announcement of such measures failed to bring any positive result. The market volatility persisted and sellers maintained their dominance amid uncertainties over the market outlook. The relentless bearish spell remains dominant in the market as investors found no immediate solution to the prevailing dismal market outlook, said Md Sajedul Islam, managing director of Shyamol Equity Management. The long-pending negative equity has been hindering the market's growth for more than a decade while one after other issues hit the investors' sentiment negatively. "Due to the continuous market decline, many margin accounts came under forced sale, which exacerbated the index plunge," said Mr Islam. Moreover, institutional investors are mostly in a hands-off position due to a liquidity crunch while small investors are not confident enough to inject fresh funds into the market, he added. Although favourable earnings disclosures from some companies enticed some investors into shifting their positions to those stocks, skeptical investors chose to stay on the sidelines, still reeling from the ongoing market downturn and mounting losses in their portfolios.

Most listed state companies incur loss in 9 months

The Business Standard

A majority of listed state-owned enterprises (SOEs) incurred combined losses totalling Tk1,401 crore in the first nine months of the current fiscal year, with Titas Gas alone accounting for Tk947 crore due to tax-related complications, underscoring persistent inefficiencies. In contrast, six enterprises posted a combined profit of Tk1,358 crore, primarily driven by cash-rich fuel suppliers generating significant earnings from non-operating income. Of the total 19 government-owned listed firms, 16 have published their nine-month financials as of March. Three are yet to release their reports, while one is scheduled to publish today.

CCH collects Tk 628b in taxes in 10 months of FY25

The Financial Express

The Chittagong Custom House (CCH) collected a total of Tk 628.18 billion in taxes in the first ten months of fiscal year (FY) 2024-25. CCH sources said a drop in imports of some goods, as well as the government's duty exemptions, resulted in a revenue shortfall of about Tk 78.13 billion, as CCH targeted to collect Tk 706.31 billion from July 2024 to April 2025. The target of CCH of collection of revenue in the 2024-25 fiscal is Tk 804.02 billion. To meet the target, the CCH has to collect Tk 175.83 billion in the months of May and June of FY25. However, CCH could not achieve its target at any time in the last five FYs. NBR data shows that of the around 4,500 types of products that are imported through Chittagong sea port, only 30 key items account for nearly 45 per cent of the total revenue from customs. The key items include diesel, cement clinker, furnace oil, palm oil, crude petroleum, steel products, apples, coal, sugar, areca nut, powdered milk, motorcycle parts and oranges.

Cargo traffic falls, cruise sees a route cut as India-Bangladesh trade rift continues

The Business Standard

India's ministries have decided to take a "cautious approach" towards shared investments with Bangladesh. This approach has been used on waterway projects, while the routes for the MV Ganga Vilas -the longest river cruise in the world- have been limited, says The Hindu. Cargo traffic via Indo–Bangladesh's shared waterways has also seen a dip. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel Railway projects and train services remain suspended.

Govt seeks to import one more LNG cargo in July

The Financial Express

The government is expecting to import one more cargo of spot liquefied natural gas (LNG) in early July to meet the country's natural gas demand during the upcoming monsoon. State-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) aims to purchase the spot LNG cargo for July 2-3 delivery window, a senior RPGCL official told The Financial Express on Monday. The volume of the spot LNG cargo is around 3.36 million British thermal unit (MMBtu). The bid winner will deliver the LNG cargoes on Moheshkhali island in the Bay of Bengal, with options to discharge the cargo at either of the country's two floating storage re-gasification units located on the Moheshkhali island. If this tender becomes successful, the country's buying of spot LNG cargoes in early July will be two in total. The country might seek to buy more spot LNG cargoes in late July, said the official. Bangladesh has so far purchased three spot LNG cargoes for June deliveries. RPGCL is a wholly owned subsidiary of state-run Petrobangla and looks into LNG trades in Bangladesh. Bangladesh recently awarded one spot LNG cargo in a buy tender to Gunvor Singapore Pte Ltd for June 26-27 delivery window at $12.18 per MMBtu.

Starlink officially begins operations in Bangladesh

The Financial Express

Starlink has officially started its operations in Bangladesh. The announcement was made on Tuesday (20 May) in a Facebook post by Faiz Ahmad Taiyeb, Special Assistant to the Chief Adviser. “On Monday (19 May) afternoon, they informed me over a phone call and confirmed the matter this morning on their X handle,” he said. “Initially, Starlink is launching with two packages – Starlink Residence and Residence Lite. The monthly cost is Tk 6,000 for one and Tk 4,200 for the other. A one-time cost of Tk 47,000 will be required for setup equipment,” he added. Faiz Ahmad Taiyeb also said there will be no speed or data limits. Individuals will be able to use unlimited data at speeds of up to 300 Mbps. Customers in Bangladesh can start placing orders from today. “With this, Sir’s (CA's) expectation of launching within 90 days has been fulfilled,” he said. He went on to say, “Although expensive, this creates a sustainable alternative for premium customers to access high-quality and high-speed internet services.” “In addition, companies will have opportunities to expand their business into areas where fibre or high-speed internet services are yet to reach. NGOs, freelancers, and entrepreneurs will benefit from uninterrupted, high-speed internet throughout the year,” said the Special Assistant to the Chief Adviser.

New policy formulated for TCB dealers

The Financial Express

The government on Monday unveiled a new policy for appointing dealers for TCB open market sales to ensure greater transparency in the appointment of dealers and enhance their accountability. The document titled "Dealer Appointment and Management Policy 2025" for the Trading Corporation of Bangladesh (TCB) was published on the commerce ministry website on the day. The newly-introduced policy repeals the previously amended "Dealer Appointment Guidelines 2021". However, activities already undertaken under the previous guidelines will remain valid. In case of any inconsistency in this policy, the decision of the government will be deemed final. The government reserves the right to amend the policy at any time in the public interest. To qualify as a dealer, an applicant must be a lawful citizen of Bangladesh aged at least 18. The applicant must be a genuine grocery trader with a valid trade license. Government and private employees, elected public representatives, individuals convicted by a court, or blacklisted contractors of government or autonomous institutions are not eligible for TCB dealership.

Push for more renewable energy use in RMG sector

The Financial Express

Achieving energy efficiency through the increased use of renewable sources is vital for the country's readymade garment (RMG) sector to make it more competitive in the international market, speakers at an industry consultation workshop said on Monday. To this end, establishing strategic collaboration among the stakeholders, such as brands, lenders, technology providers, and donors, is also vital to drive sustainable solutions, they added. They made the remarks at the workshop titled "Supporting Bangladesh's RMG Sector in Green Energy Transition" and organised by the Initiative to Stimulate Private Investment for Resource Efficiency (InSPIRE), a challenge fund programme implemented by Swisscontact with support from the Embassy of Sweden, at a hotel in the capital. Deputy Head of Mission and Head of Development Cooperation at the embassy Maria Stridsman, Team Leader of InSPIRE Bidowra Tahmin Khan, and Senior Programme Officer at the embassy Ikramul H Sohel spoke on the occasion, among others.

রেমিট্যান্সে ৫% কর আরোপ ট্রাম্পের, প্রভাব পড়বে বাংলাদেশেও

Bonik Barta

বাণিজ্যে পাল্টা শুল্ক আরোপের পর এবার যুক্তরাষ্ট্র থেকে পাঠানো রেমিট্যান্সের ওপর ৫ শতাংশ কর আরোপ করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হাউজ বাজেট কমিটিতে অনুমোদিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’-এর ক্ষমতাবলে এ কর আরোপ করা হবে। এ আইন কার্যকর হওয়ার পর বাংলাদেশীসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের রেমিট্যান্স পাঠানো ব্যয়বহুল হয়ে উঠবে। একই সঙ্গে বৈধ পথে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ষষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের নিলাম অনুষ্ঠিত

Bonik Barta

রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের বিপরীতে ষষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল আয়োজিত এ নিলামে ২ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের সাত বছর মেয়াদি ইজারা সুকুক (বার্ষিক ১০ দশমিক ৫০ শতাংশ হারে ভাড়া) ইস্যুর বিপরীতে শরিয়াহভিত্তিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ বা উইন্ডোজ, ব্যক্তি, প্রভিডেন্ট ফান্ড প্রভৃতি বিনিয়োগকারী মোট ৮ হাজার ৩৪৭ দশমিক ৬০৯ কোটি টাকার বিড দাখিল করেছে। নিলামে ঘোষিত পরিমাণ অপেক্ষা দাখিলকৃত বিডের পরিমাণ প্রায় ৪ দশমিক ১৭ গুণ বেশি হওয়ায় নির্ধারিত আনুপাতিক হারে বিনিয়োগকারীদের অনুকূলে সুকুক বরাদ্দ দেয়া হয়।

ব্রাজিলে চলতি মৌসুমে রেকর্ড শস্য উৎপাদনের পূর্বাভাস

Bonik Barta

ব্রাজিলে অনুকূল আবহাওয়ায় আবাদযোগ্য জমির পরিমাণ ও হেক্টরপ্রতি গড় উৎপাদন বাড়ছে। এমন প্রেক্ষাপটে ২০২৪-২৫ বিপণন মৌসুমে রেকর্ড শস্য উৎপাদনের পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সাপ্লাই কোম্পানি কোনাব। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি মৌসুমে দেশটিতে মোট শস্য উৎপাদন পৌঁছতে পারে ৩৩ কোটি ২৯ লাখ টন, যা আগের মৌসুমের তুলনায় ৩ কোটি ৫৪ লাখ টন বেশি। এছাড়া এটি এপ্রিলে দেয়া পূর্বাভাসের তুলনায় ২৬ লাখ টন বেশি। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডট কম। প্রতিবেদনে কোনাব জানিয়েছে, চলতি মৌসুমে ব্রাজিলে শস্য আবাদযোগ্য জমির পরিমাণ ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৮ কোটি ১৭ লাখ হেক্টরে পৌঁছতে পারে। এ সময় প্রতি হেক্টরে গড় উৎপাদন ৯ দশমিক ৫ শতাংশ বেড়ে হতে পারে ৪ হাজার ৭৪ কেজি।

সরবরাহ সংকট ও ক্রমবর্ধমান চাহিদায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী থাকবে টিনের দাম

Bonik Barta

বিশ্ববাজারে টিনের দাম সামনের দিনগুলোয় ঊর্ধ্বমুখী ধারা বজায় রাখবে। এর পেছনে প্রধান ভূমিকা রাখবে সরবরাহ সংকট এবং ইলেকট্রনিকস ও জ্বালানি খাতে ক্রমবর্ধমান চাহিদা। গবেষণা সংস্থা বিএমআই (ফিচ সলিউশনসের একটি ইউনিট) সম্প্রতি এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন। সংস্থাটি জানায়, বাণিজ্য উত্তেজনার কারণে বিশ্বব্যাপী চাহিদা কিছুটা কমলেও সরবরাহ সংকটে বাজারে অস্থিতিশীলতা অব্যাহত থাকবে। এমন প্রেক্ষাপটে চলতি বছর টিনের গড় মূল্য দাঁড়াতে পারে টনপ্রতি ৩২ হাজার ডলারে, যা আগের দেয়া পূর্বাভাসের তুলনায় অপরিবর্তিত। মিয়ানমারে ভূমিকম্প ও কঙ্গোর টিন খনিতে সহিংসতার কারণে চলতি বছরের শুরুতে বেশ কয়েকটি খনি কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে যায়। মার্চে মিয়ানমারের ওয়াহ রাজ্যে খনি পুনরায় চালুর ঘোষণা এলেও ভূমিকম্পের কারণে আলোচনা স্থগিত হয়েছে। ওয়াহ রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, খনি ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য নতুন লাইসেন্সের আবেদন করতে হবে।

Laundered money goes into two sovereign funds

The Financial Express

Attached and frozen assets of the oligarchs who "plundered people's money" during the deposed regime of Sheikh Hasina will go into two separate sovereign funds the interim government has decided to form. Bangladesh Bank Governor Dr Ahsan H Mansur Monday disclosed the decision about the modalities of appropriations of the stolen assets after a high- level meeting on repatriation of the laundered assets. "Two separate funds will be created. One will be with the attached assets of those who plundered banks and another fund will be created with the assets plundered from non-banking sources," the Governor told a press briefing after the consultation. Explaining the plan he said the bank shares of an oligarch, which have been attached or frozen by the government, would be handed over to the banks concerned so that it can use the money for its recapitalisation. These shares will be sold to strategic investors so that the banks concerned can compensate their clients. In this context, he mentions that the value of the attached Islamic Bank shares of S Alam Group is worth Tk 120 billion to 140 billion. Mr Ahsan said the money plundered through non-banking corruption would be deposited in another fund and this money would be utilised for the wellbeing of the poor.

আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে আবারো ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে স্বর্ণের দাম। বৈশ্বিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডি’স শুক্রবার বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রের ঋণমান কমিয়ে দিয়েছে। এতে আপৎকালীন বিনিয়োগ হিসেবে চাহিদা বেড়েছে স্বর্ণের। এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারে গতকাল সাপ্তাহিক লেনদেনের প্রথম দিনে মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ১ শতাংশের বেশি। খবর রয়টার্স। যুক্তরাষ্ট্রের ঋণমান কমিয়ে দেয়ার কারণ হিসেবে দেশটির ক্রমবর্ধমান ঋণের কথা উল্লেখ করেছে মুডি’স। এরই মধ্যে এ ঋণের পরিমাণ ৩৬ লাখ কোটি ডলারের ঘর স্পর্শ করেছে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, যার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ২৩৪ ডলার ৪১ সেন্টে স্থির হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে এ সময় মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৩ হাজার ২৩৭ ডলার ৭০ সেন্টে।

প্রাইম ফাইন্যান্সের লোকসান কমেছে ১৬ শতাংশ

Bonik Barta

প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৭ কোটি ৭৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯ কোটি ২৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান কমেছে ১৫ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে প্রাইম ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৪ পয়সা। ৩১ মার্চ ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৭১ পয়সায়।

দুষ্প্রাপ্য খনিজের বৈশ্বিক সরবরাহ চেইনে বিঘ্নের আশঙ্কা

Bonik Barta

বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলোর মধ্যে প্রযুক্তি ও উপকরণের ওপর নিয়ন্ত্রণ চেষ্টা নতুন কিছু নয়। বিশেষ করে দুষ্প্রাপ্য খনিজ এখন বাণিজ্যিক মেরুকরণ ও প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হয়ে উঠছে। এ বিষয়ে সম্প্রতি বেশ আলোচনায় এসেছে চীনের নতুন রফতানি নিয়ন্ত্রণ বিধিমালা। এর অধীনে কিছু দুষ্প্রাপ্য খনিজের চালান নিয়ন্ত্রিত হচ্ছে। বিধিমালাটির কারণে দুষ্প্রাপ্য খনিজের বৈশ্বিক সরবরাহ চেইনে বিঘ্ন ঘটাতে পারে বলে শিল্পসংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। খবর এফটি। গত মাসের শুরুতে চীন সরকার সাতটি দুষ্প্রাপ্য খনিজ এবং সেগুলো দিয়ে তৈরি পার্মানেন্ট ম্যাগনেটের ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করে। এর মধ্যে রয়েছে নিওডিয়ামিয়াম, প্রাসিওডিয়ামিয়াম, ডিসপ্রোসিয়াম, টার্বিয়াম, সামারিয়াম, গাডোলিনিয়াম ও হলমিয়াম। এ খনিজগুলো বিদ্যুচ্চালিত গাড়ি, উইন্ড টারবাইন, হিউম্যানয়েড রোবট ও যুদ্ধবিমানসহ অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন শিল্পে ব্যবহার হয়।

যুক্তরাজ্যে পরিচয় গোপন রেখে ৮৫৫৬ কোটি ডলারের সম্পদ

Bonik Barta

মালিকদের তথ্য গোপন রেখে ইংল্যান্ড ও ওয়েলসের প্রায় আড়াই লাখ সম্পত্তি কেনা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের গবেষণা অনুসারে, এসব সম্পত্তির সম্মিলিত মূল্য অন্তত ৬ হাজার ৪০০ কোটি পাউন্ড বা ৮ হাজার ৫৫৬ কোটি ডলারের বেশি। সেখান বলা হচ্ছে, আইনি কাঠামোর ফাঁকফোকর এখন যুক্তরাজ্যকে অর্থ লুকিয়ে রাখতে ‘দুর্নীতিবাজদের পছন্দের মাধ্যম’ করে তুলেছে। খবর দ্য গার্ডিয়ান। ব্রিটিশ সরকার ২০২২ সালের আগস্টে অফশোর কোম্পানি বা ট্রাস্টের মালিকানাধীন সম্পত্তির একটি নিবন্ধন ব্যবস্থা চালু করে, যা পরিচয় গোপন রেখে সম্পত্তি কিনেছেন এমন অনেকের পরিচয় ফাঁস করে দেয়। যেখানে ছিলেন লুইস হ্যামিলটন ও জেমস ডাইসনের মতো প্রভাবশালী ব্যক্তি, নিষেধাজ্ঞাভুক্ত রুশ নাগরিক, উপসাগরীয় রাজপরিবারের সদস্য ও চীনা সরকার।

শিল্প খাতে ব্যবহৃত প্লাস্টিকের ওপর শুল্ক আরোপ চীনের

Bonik Barta

শিল্প খাতে ব্যবহৃত প্লাস্টিকের ওপর শুল্ক আরোপ করেছে চীন। গত রোববার যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও তাইওয়ান থেকে আমদানীকৃত ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক পিওএম কোপলিমারের ওপর সর্বোচ্চ ৭৪ দশমিক ৯ শতাংশ পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। খবর সিএনএন বিদ্যুচ্চালিত গাড়ি, কম্পিউটার চিপ ও অন্যান্য পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ার পরপরই গত বছরের মে মাসে তদন্ত শুরু করে চীন। সে অনুযায়ী নতুন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। পিওএম কোপলিমার তামা ও দস্তার বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এটি গাড়ির যন্ত্রাংশ, ইলেকট্রনিকস ও চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। গত জানুয়ারিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, প্রাথমিক তদন্তে ডাম্পিংয়ের প্রমাণ পাওয়া গেছে। তাই ২৪ জানুয়ারি থেকে অস্থায়ী অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থা হিসেবে শুল্ক ধার্য করা হয়েছিল।

বাজার পুনরুদ্ধারে দক্ষিণ কোরিয়ায় নতুন সেডান অডির

Bonik Barta

নতুন এ৫ সেডান এবং এর উন্নত পারফরম্যান্স সংস্করণ এস৫ উন্মোচন করেছে অডি কোরিয়া। এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার আমদানীকৃত গাড়ির বাজারে হারানো অবস্থান পুনরুদ্ধার করতে চায় কোম্পানিটি। উন্মোচন অনুষ্ঠানে সম্প্রতি অডি কোরিয়ার নির্বাহী পরিচালক স্টিভ ক্লোয়েট বলেন, ‘আগেই উল্লেখ করেছিলাম, ২০২৫ সাল হবে অডির জন্য সবচেয়ে বেশি নতুন মডেল উন্মোচনের বছর। আজ আমরা এ গাড়িগুলো উন্মোচন করতে পেরে খুবই উচ্ছ্বসিত।’ এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার কোরিয়ায় অডির পুনর্বিন্যাসকৃত ডিজাইন উন্মোচিত হলো, যা ১৬টি নতুন মডেল বাজারে আনার বৃহৎ পরিকল্পনার অংশ। ২০০৪ সালে কোরিয়ার বাজারে কোম্পানিটি আত্মপ্রকাশ করে, এর পর থেকে এটি এক বছরে সর্বোচ্চ মডেল আনার রেকর্ড। অডির প্রিমিয়াম প্লাটফর্মে নির্মিত মডেলগুলো অন্যান্য সেডান থেকে ভেতরে বেশ প্রশস্ত। এতে রয়েছে উন্নত ৪৮-ভোল্ট মাইল্ড হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (এমএইচএভি) পাওয়ারট্রেইন, যা ডিজেল ইঞ্জিনের শব্দ ও কম্পনের সমস্যা কার্যকরভাবে দূর করেছে। ক্লোয়েট জানান, তারা কম্বাশন ইঞ্জিন ও বিদ্যুচ্চালিত ইঞ্জিনের নিখুঁত ভারসাম্য গড়ে তুলছেন।

জামানত জটিলতায় ঋণ পান না ৬৭ শতাংশ কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা

Bonik Barta

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (সিএমএসএমই) শিল্প। জিডিপির প্রায় ২৫ শতাংশই আসে এখান থেকে। কিন্তু ঋণ জটিলতার কারণে অনেকাংশেই বিকশিত হতে পারছে না এ খাত। বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের মধ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের মোট ঋণের ২৫ শতাংশ সিএমএসএমই খাতে দেয়ার নির্দেশনা দিয়েছিল। তবে ২০২৩ সাল পর্যন্ত তা ১৫ শতাংশেই সীমাবদ্ধ ছিল। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএমের) এক গবেষণায় দেখা গেছে, শুধু জামানতসংক্রান্ত জটিলতায় এ খাতের প্রায় ৬৭ শতাংশ উদ্যোক্তা ঋণ পাচ্ছেন না। ‘ব্যাংকিংয়ের জন্য সিএমএসএমইর প্রস্তুতি: সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় গতকাল এ বিষয় উঠে আসে। বিআইবিএম আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক ড. মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘সিএমএসএমই খাতের অনেক উদ্যোগ অনানুষ্ঠানিকভাবে পরিচালিত হয়।

টিকিটের দাম কমায় রায়ানএয়ারের মুনাফায় পতন

Bonik Barta

মার্চে শেষ হওয়া অর্থবছরে আয়ারল্যান্ডভিত্তিক রায়ানএয়ারের মুনাফা কমেছে ১৬ শতাংশ। টিকিটের দাম কমানোয় মুনাফার এ পতন বলে জানিয়েছে ইউরোপের সর্ববৃহৎ বাজেট এয়ারলাইনসটি। এ সময় সংস্থার কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ১৬১ কোটি ইউরো বা প্রায় ১৮০ কোটি ডলার, যা আগের অর্থবছরে ছিল ১৯২ বিলিয়ন ইউরো। তবে আয় ৪ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৩৯৫ কোটি ইউরো। ২০২৫ অর্থবছরে রায়ানএয়ার ২০ কোটির বেশি যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। তবে যাত্রী বাড়লেও গড় ভাড়া ৭ শতাংশ কমেছে। খবর আনাদোলু