18-May-2025

Monday 19 May 2025

20-May-2025

Forex reserves stand at $25.44b: Bangladesh Bank

The Financial Express

Bangladesh's foreign exchange reserves have stood at $25.44 billion. But, as per the International Monetary Fund (IMF) methodology under the Balance of Payments and International Investment Position Manual (BPM6), Bangladesh's foreign exchange reserves stood at $20.07 billion, BSS reports citing a Bangladesh Bank press release.

অর্থবছরের ১০ মাসে এডিপি বাস্তবায়ন ৪১ শতাংশ, এযাবৎকালের সর্বনিম্ন

The Business Standard

চলতি ২০২৪-২৫ অর্থবছরের শেষ হতে বাকি আর মাত্র দুই মাস। কিন্তু, এ সময়েও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্ধেক অর্থও ব্যয় করতে পারেনি সরকার। চলতি অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে বরাদ্দের মাত্র ৪১ দশমিক ৩১ শতাংশ, যা এযাবৎকালের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন। আজ সোমবার (১৯ মে) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।এর আগের ২০২৩-২৪ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল ৪৯ দশমিক ২৬ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে এ হার ছিল ৫০ দশমিক ৩৩ শতাংশ।

গত দশ মাসে ৩ লাখ ৮৫ হাজার কেজি এলাচ আমদানি

Bonik Barta

দেশের বাজারে মশলা পণ্য এলাচের চাহিদার বেশিরভাগই আসে গুয়েতেমালা থেকে। এছাড়া পণ্যটি ভুটান, ভারত ও গ্রেট ব্রিটেন থেকেও আমদানি করা হয়েছে। গত দশ মাস দশ দিনে ৩ লাখ ৮৫ হাজার ৫৫৮ কেজি এলাচ আমদানি হয়েছে। আর গত চার মাস দশ দিনে আমদানি হয়েছে ১ লাখ ১৯ হাজার কেজি। তার আগে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত আট মাসে আমদানি হয়েছিল ২ হাজার ৯৯৯ টন। এনবিআরের তথ্যানুযায়ী, ২০২৪ সালের ১ জুলাই থেকে গত ১০ মে পর্যন্ত সময়ে ৩ লাখ ৮৫ হাজার ৫৫৮ কেজি এলাচ আমদানি হয়েছে। এর মধ্যে গ্রেট ব্রিটেন থেকে মাত্র ১০ কেজি আমদানি হয়েছে। বাকিগুলো গুয়েতেমালা, ভুটান ও ভারত থেকে আমদানি হয়েছে। এর মধ্যে গুয়েতেমালা থেকেই আমদানির পরিমাণ বেশি। ঢাকা ও চট্টগ্রাম কাস্টমস হাউস এবং বুড়িমারি, হিলি ও ভোমরা স্থলবন্দর দিয়ে এসব এলাচ খালাস দেয়া হয়। গত ১ জানুয়ারি থেকে ১০ মে পর্যন্ত সময়ে আমদানি হয়েছে ১ লাখ ১৯ হাজার ৯৩৪ কেজি। এ এলাচগুলো খালাস দেয়া হয়েছে বুড়িমারি, হিলি ও ভোমরা স্থলবন্দর এবং চট্টগ্রাম কাস্টমস হাউস দিয়ে।

Govt measures imminent to make visible changes in market

The Financial Express

Spcial assistant to the chief adviser, Dr Anisuzzaman Chowdhury has assured that the existing problems surrounding the capital market will be quickly resolved for its sustainable development. His assurance came on Sunday at a meeting at the Dhaka Stock Exchange (DSE). The newly-formed Capital Market Development Committee led by Mr Chowdhury, also chairman of the committee, paid a visit to the office of the Dhaka bourse. It is a four-member panel formed in March this year, aimed at strengthening the Bangladesh Securities and Exchange Commission (BSEC) and supporting the development of the country's secondary market. Mr Chowdhury said the securities regulator had been trying to list good companies. The public issue rules are at the final stage to be revised and the revised rules will be helpful in ensuring the listing of good companies. "Initiatives have been taken to bring some government companies to the market," he said. At the beginning of the meeting, DSE Chairman Mominul Islam highlighted structural problems hampering the growth of the capital market. To boost the supply of quality shares, he said the government may divest from multinational companies and profitable local corporations in favour of foreign investors, with a condition that the enterprises get listed in two years' time.

বিদ্যুৎ কেনায় সরকারি কেন্দ্রে ব্যয় কমল, বাড়ছে আইপিপিতে

Bonik Barta

চলতি ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত বাজেটে সরকারি ও বেসরকারি খাতের কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনায় মোট ১ লাখ ৫ হাজার ৪৮৮ কোটি টাকা ব্যয় করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। অর্থবছরের শুরুতে এজন্য বরাদ্দ ছিল ১ লাখ ৮ হাজার ৮০০ কোটি টাকা। সংশোধিত বাজেটে বিদ্যুৎ কেনায় সংস্থাটির ব্যয় কমছে ৩ হাজার ৩১২ কোটি টাকা। সামগ্রিকভাবে বাজেটে সরকারি ও যৌথ মালিকানাধীন কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনায় ব্যয় কমলেও বেসরকারি খাতের বিশেষ করে আইপিপি ও এসআইপিপি থেকে বিদ্যুৎ কেনায় বিপিডিবির ব্যয় বাড়ছে। সংশোধিত বাজেট অনুসারে চলতি অর্থবছরে আইপিপি ও এসআইপিপি কেন্দ্রগুলো থেকে ৪৩ হাজার ৯৮৭ কোটি টাকার বিদ্যুৎ কিনবে বিপিডিবি। যেখানে মূল বাজেটে এ খাত থেকে ৩৯ হাজার ৭৯৬ কোটি টাকার বিদ্যুৎ কেনার পরিকল্পনা ছিল। ফলে সংশোধিত বাজেটে এ খাত থেকে বিদ্যুৎ কেনায় ব্যয় বেড়েছে ৪ হাজার ১৯১ কোটি টাকা। গত অর্থবছরে আইপিপি ও এসআইপিপি থেকে ৩৯ হাজার ২৪২ কোটি টাকার বিদ্যুৎ কিনেছিল বিপিডিবি।

Russia launches war's largest drone attack on Ukraine ahead of Putin-Trump call

The Financial Express

Russia launched on Sunday its largest drone attack on Ukraine since the start of the war, destroying homes and killing at least one woman a day before US President Donald Trump is due to discuss a proposed ceasefire with Russia's Vladimir Putin. Ukraine's intelligence service said it also believed Moscow intended to fire an intercontinental ballistic missile later on Sunday as an attempt to intimidate the West. There was no immediate response from Moscow to the accusation. President Volodymyr Zelenskiy, straining to restore ties with Washington after a disastrous February White House visit, met Vice President JD Vance and Secretary of State Marco Rubio in Rome on Sunday on the sidelines of Pope Leo's inauguration. Zelenskiy said the meeting was "good" and released pictures of Ukrainian and US officials sitting outside at a round table and smiling. Ukrainian media said the meeting lasted 40 minutes. "I reaffirmed that Ukraine is ready to be engaged in real diplomacy and underscored the importance of a full and unconditional ceasefire as soon as possible," said Zelenskiy, who also met the new pope.

Lotto inaugurates new factory to nearly triple production capacity

The Financial Express

Express Leather Products Limited (Lotto Bangladesh), the manufacturing and marketing licensee of Italian Lotto sportswear and English Lee Cooper shoes, inaugurated its new factory in Kapasia, Gazipur, yesterday. The Tk100 crore project, to be fully operable in two years, will increase the company's footwear production capacity to 2.7 times, its managing director Kazi Jamil Islam told The Business Standard. He said the investment will help the company offset the surge in cost of imports in the recent years, make products affordable and grow faster as a late entrant in the outpacing branded footwear market of Bangladesh. "Dollar price hike made imports too expensive and more local value addition through global standard of manufacturing is the solution we are preferring," Jamil Islam said.

বাণিজ্য ঘিরে পাল্টাপাল্টি অবস্থানে বাংলাদেশ-ভারত

Bonik Barta

বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত। আকস্মিকভাবে গত ৮ এপ্রিল তা বাতিল করে দেয়া হয়। তার এক সপ্তহ পরই অর্থাৎ ১৫ এপ্রিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সর্বশেষ গত শনিবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ আরো বেশকিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়। এর ফলে বন্দরে বন্দরে আটকা পড়ে বাংলাদেশী পণ্যের ট্রাক। বিশ্লেষকরা বলছেন, গত পাঁচ দশকের সম্পর্কে প্রতিবেশী দেশ দুটির মধ্যে এভাবে আর কখনই একের পর এক পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে দেখা যায়নি।

১০ মাসে রাজস্ব ঘাটতি ৪৬ কোটি ৭৬ লাখ টাকা

Bonik Barta

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রাজস্ব আহরণে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ কোটি ৭৬ লাখ টাকা। এ সময়ে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৬২৮ কোটি ২৮ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ৫৮১ কোটি ৫২ লাখ টাকা। পণ্য আমদানিতে কিছু জটিলতার কারণে রাজস্ব আহরণ কম হয়েছে বলে দাবি করছেন আমদানিকারকরা। তবে মসলা জাতীয় পণ্যের আমদানি বাড়লে রাজস্ব আহরণ বাড়বে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

১০ মাসে রাজস্ব ঘাটতি ৪৬ কোটি ৭৬ লাখ টাকা

Bonik Barta

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রাজস্ব আহরণে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ কোটি ৭৬ লাখ টাকা। এ সময়ে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৬২৮ কোটি ২৮ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ৫৮১ কোটি ৫২ লাখ টাকা। পণ্য আমদানিতে কিছু জটিলতার কারণে রাজস্ব আহরণ কম হয়েছে বলে দাবি করছেন আমদানিকারকরা। তবে মসলা জাতীয় পণ্যের আমদানি বাড়লে রাজস্ব আহরণ বাড়বে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

নীতিগত সিদ্ধান্ত গ্রহণে স্টক এক্সচেঞ্জের মতামত নেবে সরকার

Bonik Barta

বিশ্বব্যাপী পুঁজিবাজারে প্রভাব পড়তে পারে, এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাজারসংশ্লিষ্টদের মতামতকে প্রাধান্য দেয়া হয়। বাংলাদেশেও এ ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা করার বিষয়ে নির্দেশনা রয়েছে। যদিও অনেক ক্ষেত্রেই এটি অনুসরণ করা হয় না। তবে সরকারের পক্ষ থেকে পুঁজিবাজারসংশ্লিষ্ট বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের ন্যূনতম একজন প্রতিনিধি রাখার ব্যাপারে সম্মতি জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির সভাপতি ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে বৈঠককালে এক্সচেঞ্জটির চেয়ারম্যান মমিনুল ইসলামের অনুরোধে এ সম্মতি জানান।

নারায়ণগঞ্জ বিসিকে এটিএম বুথ চালু করেছে সিটিজেনস ব্যাংক

Bonik Barta

নারায়ণগঞ্জের বিসিক হোসিয়ারি শিল্পনগরীতে সম্প্রতি একটি এটিএম বুথ চালু করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি। পে-রোল চুক্তির আওতায় এনআর গ্রুপের কর্মীদের সুবিধার্থে স্থাপিত এ বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ডিএমডি মো. আব্দুল লতিফ। এ সময় সিটিজেনস ব্যাংকের কোম্পানি সচিব মো. ওয়াহিদ ইমাম, এনআরজি নিট কম্পোজিটের ডাইং ও অল ওভার প্রিন্টিং বিভাগের প্রধান মো. নুরুল ইসলাম, জিএম (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) আহমেদ কবির রাসেল এবং এনআর গ্রুপের পে-রোল ম্যানেজার মো. মোস্তফা কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মূল্যবৃদ্ধি নিয়ে সতর্কতার পর ওয়ালমার্টকে হুঁশিয়ারি ট্রাম্পের

Bonik Barta

খুচরা বিক্রেতা জায়ান্ট ওয়ালমার্টের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ প্রতিষ্ঠানটি বলেছে, শুল্কের কারণে কলা থেকে শুরু করে শিশুদের কার সিট পর্যন্ত অনেক পণ্যের দাম বাড়তে পারে। এর জবাবে ট্রাম্প বলছেন, শুল্কের বাড়তি খরচ প্রতিষ্ঠানটিকেই বহন করতে হবে, মূল্যবৃদ্ধির দায় ক্রেতার ওপর চাপিয়ে দেয়া যাবে না। আমদানিতে শুল্ক বৃদ্ধি করলেও ট্রাম্প বলে আসছেন, এ খরচ বিদেশী রফতানিকারকরাই দেবে এবং দেশীয় খুচরা বিক্রেতা ও গাড়ি প্রস্তুতকারকরা এ ব্যয় নিজেদের কাঁধে নেবে। কিন্তু বেশির ভাগ অর্থনৈতিক বিশ্লেষণের মতে, ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতি আরো বাড়িয়ে দেবে।

দুবাই মেট্রো স্টেশন পরিষ্কার করছে রোবট ক্লিনার ড্রোন

Bonik Barta

নতুন প্রযুক্তিতে মেট্রো স্টেশন পরিষ্কার করার পাশাপাশি জনবল ও পানির ব্যবহার কমানোর লক্ষ্য নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কর্তৃপক্ষ, যা সহজ করে দিয়েছে রোবট ক্লিনার ড্রোন। এ রোবটগুলো স্টেশনের ভেতর প্রোগ্রাম করা পথে চলে। কাজের শুরুতে কোন কোন জায়গা পরিষ্কার করা দরকার তা তারা সেন্সরের মাধ্যমে শনাক্ত করে। সে অনুযায়ী তৈরি ম্যাপ অনুসরণ করে ধুলা, ময়লা ও আবর্জনা ভ্যাকুয়াম বা ঝাড়ু দিয়ে সরিয়ে দেয়। অনেক ড্রোনে ইউভি লাইট বা স্প্রে সিস্টেম থাকে, যা রেলিং বা বেঞ্চের মতো জায়গাগুলোর জীবাণু মেরে ফেলে। এছাড়া ব্যাটারির চার্জ ফুরিয়ে এলে ড্রোনগুলো স্বয়ংক্রিয়ভাবে নিজ নিজ চার্জিং স্টেশনে ফিরে যায়। ফলে এখন আগের তুলনায় ঘন ঘন ও ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হচ্ছে।

সর্বশেষ ‘এএএ’ ঋণমান হারাল যুক্তরাষ্ট্র

Bonik Barta

সর্বশেষ পারফেক্ট ক্রেডিট রেটিং বা নিখুঁত ঋণমান ‘এএএ’ বা ‘ট্রিপল এ’ হারিয়েছে যুক্তরাষ্ট্র। ঋণমানে এ অবনমনের পাশাপাশি দেশটির সরকারি ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রভাবশালী রেটিং সংস্থা মুডি’স। খবর বিবিসি। সম্প্রতি পরপর একাধিকবার বাজেট ঘাটতি ও সুদ বাবদ খরচ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে মার্কিন প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে দেশটির ক্রেডিট রেটিং ‘এএএ’ থেকে কমিয়ে ‘এএ১’-এ নামিয়ে এনেছে মুডি’স। ‘ট্রিপল এ’ রেটিংয়ে বোঝানো হয়, কোনো একটি দেশের আর্থিক নির্ভরযোগ্যতা সর্বোচ্চ স্তরে রয়েছে এবং ঋণ পরিশোধে তাদের সক্ষমতা শক্তিশালী। ২০২৩ সালে মুডি’স সতর্ক করেছিল, যুক্তরাষ্ট্রের এএএ রেটিং ঝুঁকির মুখে রয়েছে। একই বছর আরেক ঋণমান সংস্থা ফিচ রেটিংস যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং কমিয়ে দেয়, এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস তা করেছিল ২০১১ সালে। তবে ১৯১৭ সাল থেকে মুডি’স যুক্তরাষ্ট্রকে পারফেক্ট রেটিং দিয়ে আসছিল।

Tax ceiling up, corporate rates rise

The Financial Express

Tax-free income threshold for all individual taxpayers is going up and corporate rates are being raised in the new budgetary measures ready for the chief adviser's perusal today (Monday). Essential commodities are, however, spared from tax hikes as inflation bites all sections of people, officials said Sunday. The revenue authority is set to place the fiscal measures before the head of interim government, Chief Adviser Prof Muhammad Yunus, today with an upward revision of tax-free ceiling for all categories of individual taxpayers. In the new budget's fiscal measure, a proposal is being incorporated for bringing the textile industry under regular rate of corporate tax from July 1, 2025 as the cut-down tax benefit is destined to expire on June 30 with the expiry of the current financial year. A team of income tax, customs and value-added tax (VAT) policy wing would place the proposals for CA seal of approval for drafting an ordinance of authentication for the 2025-26 fiscal budget. A senior official of the National Board of Revenue (NBR) says in the absence of parliament in the interim period ushered in with the August-5th, 2024 uprising, the budget proposals would be placed directly for adoption in an ordinance. "There would be no scope to discuss the pros and cons of the fiscal changes as a political government does in the national parliament before giving final approval for a bill," he says. Tax-free threshold for individual taxpayers is currently Tk 350,000. It may go up by Tk 25,000 in the next FY, officials said. Also, corporate tax for textile millers would rise to 20 to 22.5 per cent for those listed with the capital market while 27.5 per cent for non-listed ones.

একাধিক কারখানা বন্ধ করতে পারে নিশান

Bonik Barta

কয়েক দিন আগে ঘোষিত ব্যয় হ্রাস পরিকল্পনার অংশ হিসেবে জাপান ও বিদেশের দুটি কার অ্যাসেম্বলি প্লান্ট বন্ধের কথা বিবেচনা করছে অটো জায়ান্ট নিশান। সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কোম্পানিটি জাপানের ওপ্পামা প্লান্ট ও নিশান শতাই পরিচালিত শোনান প্লান্ট বন্ধের কথা বিবেচনা করছে। এর মধ্যে ওপ্পাম প্লান্টে উৎপাদন শুরু হয় ১৯৬১ সালে। নিশান শতাইতে কোম্পানির ৫০ শতাংশ অংশীদারত্ব রয়েছে। কারখানা দুটি বন্ধ করলে জাপানে নিশানের আর তিনটি অ্যাসেম্বলি প্লান্ট অবশিষ্ট থাকবে।এছাড়া দক্ষিণ আফ্রিকা, ভারত ও আর্জেন্টিনার প্লান্টে উৎপাদন বন্ধের কথা ভাবছে নিশান। মেক্সিকোয় কারখানা কমানোর পরিকল্পনাও রয়েছে।

সৗেদি অর্থনীতির বৈচিত্র্যায়ণে চালিকাশক্তি হয়ে উঠছে বিনোদন খাত

Bonik Barta

সৌদি আরবের ক্রমবর্ধমান বিনোদন খাত দেশটির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অনুঘটক হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, দেশটির বৃহত্তর অর্থনৈতিক বৈচিত্র্যকরণ কৌশলের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচিত হচ্ছে এ খাত। খবর আরব নিউজ। জ্বালানি তেলনির্ভর অর্থনীতি থেকে সরে আসতে ব্যাপক উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়ন করছে উপসাগরীয় দেশটি। এর প্রভাবে ক্রমে শক্তিশালী হচ্ছে বিনোদন খাত। সম্প্রতি পরামর্শক সংস্থা আলিক্স পার্টনার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ শতাংশ সৌদি ভোক্তা বিনোদনের জন্য ঘরোয়া আয়োজনের বাইরে খরচ বাড়াতে চান, যা বৈশ্বিক গড় ১৯ শতাংশের তুলনায় অনেক বেশি। সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত বছর শিল্পকলা ও বিনোদন খাতে বাণিজ্যিক নিবন্ধন আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। বিশেষ করে নতুন উদ্ভাবনী শিল্প ও বিনোদন কার্যক্রমে নিবন্ধন ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৮। এছাড়া অ্যামিউজমেন্ট পার্ক সম্পর্কিত কার্যক্রম ২৬ শতাংশ বেড়ে হয়েছে ৬ হাজার ১০৮টি।

Dhaka readying response as India seals land-ports to Bangladeshi products

The Financial Express

Dhaka is studying the exigent situation for a response shortly as India sealed their land-ports to import of a slew of products from Bangladesh, including apparel made from imported Indian yarn. Stating that he was not yet officially informed about the latest taboo involving bilateral trade-in a back-to-back restriction after recent transshipment embargo-Commerce Adviser Sk. Bashir Uddin Sunday said Indian traders would also to be affected as the two sides are interdependent for geographical proximity. Still he holds the hope for continuity of bilateral trade and business between Bangladesh and India "in greater interest of consumers and traders both". The adviser made his observations to reporters at his secretariat office in Dhaka a day after the newly imposed restrictions by the Indian government on the import of various items from Bangladesh to India. But he has not officially been informed about the Indian restrictions on the import of goods from Bangladesh. Based on media and social-media reports, he said, necessary analysis has been started as to what step should be taken by the Bangladesh government.

সিঙ্গাপুরের পুঁজিবাজারের দিকে নজর চীনা কোম্পানিগুলোর

Bonik Barta

চীনের মূল ভূখণ্ড বা হংকংয়ের কমপক্ষে পাঁচটি কোম্পানি এক-দেড় বছরের মধ্যে সিঙ্গাপুরে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), দ্বৈত তালিকাভুক্তি বা শেয়ার প্লেসমেন্টের পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট চারটি সূত্র এসব তথ্য উল্লেখ করে বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষাপটে চীনা কোম্পানিগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাদের উপস্থিতি বাড়াতে চাচ্ছে। সূত্রের বরাত দিয়ে গতকাল এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সিঙ্গাপুরের পুঁজিবাজারের প্রতি আগ্রহ প্রকাশ করেছে একটি জ্বালানি কোম্পানি, একটি চীনা স্বাস্থ্যসেবা গ্রুপ এবং সাংহাইভিত্তিক একটি বায়োটেক কোম্পানি। তবে বাজার সম্প্রসারণের পরিকল্পনা চূড়ান্ত না হওয়া কোম্পানিগুলোর নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন সূত্রগুলো।

ফিউচার মার্কেটে কমেছে জাপানি রাবারের দাম

Bonik Barta

ফিউচার মার্কেটে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে জাপানি রাবারের দাম কিছুটা কমেছে। তবে যুক্তরাষ্ট্র ও বিশ্বের শীর্ষ রাবার ব্যবহারকারী দেশ চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধে সাময়িক বিরতির খবরে বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে উঠেছে। ফলে গত সপ্তাহে প্রাকৃতিক রাবারের বাজারে প্রায় চার মাসের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার। ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) গত শুক্রবার অক্টোবরের সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম কমেছে ৩ দশমিক ৩ ইয়েন বা ১ দশমিক শূন্য ৪ শতাংশ। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩১৩ দশমিক ৪ ইয়েনে। গত সপ্তাহজুড়ে প্রাকৃতিক রাবারের দাম বেড়েছে ৪ দশমিক শূন্য ৫ শতাংশ, যা গত ১৪ জানুয়ারির পর সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি।

NEC approves Tk 2.3t ADP for FY'26

The Financial Express

The National Economic Council (NEC) on Sunday approved Tk 2.3 trillion worth of Annual Development Programme (ADP) for the upcoming 2025-26 fiscal year (FY). The amount is 13.2 per cent lower than the original outlay worth Tk 2.65 trillion for the current fiscal year (2024-25) while it is 6.48 per cent higher than the revised ADP (RADP) of Tk 2.16 trillion. Of the total, the government will provide Tk 1.44 trillion from its own exchequer while another Tk 860 billon would be available from external sources as loans and grants. With the spending of Tk 86 billion from the own funds of autonomous bodies and state-owned corporations, the total size of the ADP for the next fiscal year stands at Tk 2.39 trillion. The NEC meeting was chaired by Chief Adviser Professor Muhammad Yunus at the NEC auditorium in the capital, Planning Adviser Dr Wahiduddin Mahmud briefed newsmen after the meeting. The Planning Adviser said the overall national budget, including the development budget, will be modest in the upcoming 2025-26 fiscal year. "The next budget is aimed at restoring fiscal disciplines," he said, adding that it would not be an 'irresponsible budget'. He further said: "Though the size may be smaller, it will be realistic and implementable." The Planning Adviser said the main objective of the government is to ensure sustainable budget management with increase in the revenue while the budget deficit would be kept below 4 per cent of the GDP.

How ICB's dividend plan for FY25 may boomerang on unitholders

The Financial Express

The state-run Investment Corporation of Bangladesh (ICB) has proposed that mutual funds (MFs) be allowed to distribute dividends from profits in the current fiscal year without meeting provisional requirements but experts say it will cause capital erosion. Both fund managers and unitholders will eventually endure consequences as the MFs will only get smaller in size after the disbursement of dividends for FY25, warn several fund managers while talking to the FE correspondent.The proposal came at a meeting on Saturday between officials of the Bangladesh Securities and Exchange Commission (BSEC) and market stakeholders. ICB Managing Director Niranjan Chandra Debnath suggested allocating 20 per cent of the profits in the current fiscal year for provisioning and the rest for paying dividends to unitholders. But MFs are required to keep 100 per cent provision against unrealised losses. Explaining why ICB wants pooled funds to bypass the rules, the ICB chief said, "We want to motivate unitholders of the funds having provisioning shortfalls." Unitholders have become demoralised for having not received dividends for a long time amid persistent erosion of the equity market, he said, adding that ideally there should be no scope of paying dividends after partial provisioning.

মজুদ থেকে বাজারে আরো চাল ছাড়ার সিদ্ধান্ত জাপানের

Bonik Barta

জাপানে সম্প্রতি চালের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। মূল্যস্ফীতির কারণে চালের উচ্চমূল্যে ভোগান্তিতে থাকা জাপানি ভোক্তাদের জন্য গত মাসে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার প্রশাসন সরকারি মজুদ থেকে চাল বাজারে ছাড়ে। দ্বিতীয় দফায় জরুরি মজুদ থেকে আরো তিন লাখ টন চাল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। সম্প্রতি প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, গত বছর অতিরিক্ত তাপমাত্রার কারণে ধানের ফলন কম হওয়ায় চালের সংকট তৈরি হয়েছে। এছাড়া এ সময় পর্যটকের সংখ্যা বৃদ্ধির কারণে চাহিদাও ছিল ঊর্ধ্বমুখী। জাপানে সরকারি নিয়ম অনুযায়ী, এক বছরে যে পরিমাণ চাল মজুদ থেকে বাজারে ছাড়া হয়, পরবর্তী সময়ে একই পরিমাণ চাল আবার ক্রয় করতে হয়। তবে মজুদ পূরণের এ সময়সীমা এর আগে এক বছর থাকলেও বর্তমানে তা বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে। এছাড়া কিছু চাল পাইকারি বিক্রেতাদের পরিবর্তে সরাসরি ভোক্তাদের কাছে সরবরাহ করা হবে।

আগামী এক দশকে আকরিক লোহার দাম ক্রমান্বয়ে কমার পূর্বাভাস

Bonik Barta

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্ক নিয়ে বিরোধে সাময়িক বিরতি চলমান থাকায় সম্প্রতি বাণিজ্য উত্তেজনা কিছুটা কমে এসেছে। তবে চীনে ইস্পাত উৎপাদন সীমাবদ্ধতার কারণে দাম কমার ঝুঁকি এখনো অনেক বেশি। এমনকি আগামী এক দশকে ক্রমান্বয়ে তা আরো কমতে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে গবেষণা সংস্থা বিএমআই (ফিচ সলিউশনের একটি ইউনিট)। খবর মাইনিং উইকলি। বিএমআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এ বছর আকরিক লোহার গড় দাম হতে পারে টনপ্রতি ১০০ ডলার। তবে নিম্নমুখী চাহিদা ও অন্যান্য নেতিবাচক প্রভাবের কারণে সামনের দিনগুলোয় পণ্যটির বাজারদর ক্রমান্বয়ে কমতে থাকবে। ২০৩৪ সালে দাম কমে নেমে যাবে টনপ্রতি ৭৮ ডলারে।

CA advises preparing ‘realistic’ budget

The Financial Express

Government high-ups have instructed finance officials to focus improvement in people's living standard and wellbeing in budgeting in a pivot from making growth-centric budget of the past times, sources said. The advice came when finance division officials Saturday placed the next budget outline before Chief Adviser Dr Muhammad Yunus seeking his opinion. A senior official attending the meeting told the Financial Express that the head of interim government "didn't ask us to bring any major arithmetical changes in the proposed budgetary allocations". Rather, he asked them to prepare a "realistic" and "implementable" budget instead of allocating money for unnecessary spending. The Chief Adviser, according to the official, particularly gave importance on taking measures for employment generation for the youths and ensuring women rights. He also asked for taking steps to alleviate inflationary pressures as people have been suffering from high commodity prices for long. The Chief Adviser, sources said, also asked the officials for improvement in investment climate in the country.

বিশ্ববাজারে নিম্নমুখী হলেও দেশে আগের দামেই বিক্রি হচ্ছে পাম অয়েল

Bonik Barta

বিশ্ববাজারে পাম অয়েলের দাম ধারাবাহিকভাবে কমছে। তবে দেশের বাজারে এখন পর্যন্ত তার কোনো প্রভাব পড়েনি। পাইকারি ও খুচরায় এখনো আগের দামেই ভোজ্যতেলটি বেচাকেনা হচ্ছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, মিল মালিক ও ট্রেডিং প্রতিষ্ঠানগুলোয় তদারকির অভাবে পাম অয়েলের দাম কমছে না। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি মণ (৩৭ দশমিক ৩২ কেজি) পাম অয়েল লেনদেন হচ্ছে ৫ হাজার ৭১০ থেকে ৫ হাজার ৭২০ টাকায়। মিলগেট থেকে সংগ্রহ করে এসব পাম অয়েল খুচরা বাজারে সরবরাহ করতে মণপ্রতি আরো অন্তত ১৫০-২০০ টাকা খরচ হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, টানা কয়েক মাস ধরে বৈশ্বিক বুকিং দর নিম্নমুখী হলেও দেশের বাজারে সমন্বয় না করায় পাইকারি ও খুচরায় দাম কমেনি।

Yields on T-bills show mixed trend

The Financial Express

The yields on treasury bills (T-bills) showed a mixed trend on Sunday as banks preferred to invest their excess liquidity in higher-tenure securities rather than lower-tenure ones. The cut-off yield, generally known as interest rate, on the 91-day T-bills rose to 11.65 per cent on the day from the previous level of 11.54 per cent. However, the yield on 182-day T-bills fell to 11.51 per cent on the day from 11.64 per cent earlier while the yield on 364-day T-bills came down to 11.62 per cent from 11.64 per cent, according to the auction results. "Most banks have expressed their willingness to invest their funds in longer-tenure securities rather than shorter-tenure ones, anticipating a decline in yields on government securities in the coming months," a senior official of the central bank told The Financial Express (FE). He also said pressure on the government's bank borrowing may ease in the near future as an inflow of funds from overseas sources is expected to increase by the end of June 2025. Meanwhile, the government borrowed Tk 75 billion on the day through issuing three types of T-bills to partially meet its budget deficit.

নর্দার্ন ইন্স্যুরেন্সের ঋণমান ‘‌‌ট্রিপল এ’

Bonik Barta

বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির সিপিএ রেটিং দীর্ঘমেয়াদে ‘‌‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। কোম্পানির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে নর্দার্ন ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭০ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৫ পয়সায়।

Biman to halt Dhaka-Narita flights from July 1

The Financial Express

Biman Bangladesh Airlines on Sunday announced the suspension of its direct flights on the Dhaka-Narita-Dhaka route, effective from July 1. The national flag carrier has made the decision due to operational constraints stemming from ongoing Hajj operations, shortage of aircraft in the Biman fleet, and the financial viability of this route, said a press release of the airlines. Passengers who have already purchased tickets for flights on or after July 1 will be eligible for a full refund or a ticket reissuance without any deduction, the airlines said. Biman has requested affected travellers to contact their respective sales offices, ticket counters, or authorised agents to process refunds or rebooking. On September 1, 2023, Biman resumed its Dhaka-Narita flight with the aim of establishing a profitable direct air link between Bangladesh and Japan. However, the state-owned airline has been incurring losses on this route due to a significant shortage of passengers since the beginning of its operations.