18-Jul-2026

Sunday 19 July 2026

20-Jul-2026

হালাল পণ্যের ৫ ট্রিলিয়ন ডলারের বাজারে বাংলাদেশের রফতানি এখনো ১ বিলিয়নের নিচে

Bonik Barta

বিশ্বজুড়ে হালাল অর্থনীতির আকার ৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। বিশাল এ বাজারে বাংলাদেশ বছরে মাত্র ৮৫০ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করে। এ প্রেক্ষাপটে দেশের রফতানি বহুমুখীকরণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে এ বাজারকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, প্রয়োজনীয় নীতিগত সংস্কার ও আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন ব্যবস্থা গড়ে তুলতে পারলে হালাল পণ্যের বাজারে বাংলাদেশ দ্রুত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারবে।

বন্ডের তহবিল ব্যয় ও ইস্যু প্রক্রিয়ার সময় কমানো হচ্ছে

Bonik Barta

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, দেশে কার্যকর বন্ড বাজার গড়ে না ওঠার পেছনে অন্যতম কারণ হলো ব্যাংক ঋণের তুলনায় বন্ড ছাড়ার দীর্ঘমেয়াদি প্রক্রিয়া ও অতিরিক্ত খরচ। ব্যাংক থেকে যেখানে তিন মাসে ঋণ পাওয়া যায়, সেখানে বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে এক বছর লেগে যাচ্ছে এবং এর খরচও বেশি। বিএসইসি এ জায়গায় কাজ করছে। আমরা বন্ড অনুমোদনের সময় ও প্রক্রিয়াগত খরচ কমিয়ে আনার জন্য কাজ করছি। এতে উদ্যোক্তারা ব্যাংক ঋণের চেয়ে বন্ডের দিকে বেশি আকৃষ্ট হবেন।

মিউচুয়াল ফান্ডের মুনাফা নিয়ে নির্দেশনা জারি

Bonik Barta

মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ নীতিতে বড় পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো মিউচুয়াল ফান্ড হিসাব বছর শেষে নিট মুনাফা করলেও ট্রাস্টিরা চাইলে নগদ লভ্যাংশ না দিয়ে সেই অর্থ ফান্ডের মধ্যে সংরক্ষণ করতে পারবেন। গত ১৫ জুলাই এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কোনো মিউচুয়াল ফান্ড স্কিমের হিসাব বর্ষ সমাপ্ত হওয়ার পর যদি নিরীক্ষিত আর্থিক বিবরণীতে নিট লাভ অর্জিত হয়, তবে ট্রাস্টিরা সংশ্লিষ্ট হিসাব বিবরণী অনুমোদনের সময় নগদ লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। তবে এক্ষেত্রে ট্রাস্টিদের এ মর্মে সন্তুষ্ট হতে হবে যে লাভের টাকা সিকিউরিটিজ বা শেয়ার বিক্রি করে নগদায়নের মাধ্যমে লভ্যাংশ হিসেবে বিতরণ করার চেয়ে স্কিমে সংরক্ষণ করা অধিক সমীচীন। এর মাধ্যমে ফান্ডের নিট সম্পদমূল্য বৃদ্ধি বিনিয়োগকারীদের সর্বোত্তম স্বার্থে বেশি ভূমিকা রাখবে।

ব্লক মার্কেটে ১৯৩ কোটি টাকার লেনদেন

Bonik Barta

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২২৬ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১০৩ কোটি ৫১ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ব্র্যাক ব্যাংকের সবচেয়ে বেশি ২৪ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৪ টাকা ৬০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ সিটি ইন্স্যুরেন্সের ১১ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মার্জিন বিধিমালা সংশোধনে বিএসইসির উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ

Bonik Barta

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক মার্জিন বিধিমালা, ২০২৫-এর সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারদের সংগঠন ডিবিএ। গতকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি। ডিবিএ সংবাদ বিজ্ঞপ্তিতে গত ১৩ জুলাই বিএসইসি আয়োজিত সভার জন্য সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান এবং কমিশনারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে। উক্ত সভায় ডিবিএ এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সংশোধিত মার্জিন বিধিমালার ওপর অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রস্তাব, মতামত ও উদ্বেগ অত্যন্ত মনোযোগ সহকারে শুনে গঠনমূলক আলোচনা পরিচালনা এবং সংস্কার প্রক্রিয়ায় সেগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেয়ায় ডিবিএ বিএসইসি চেয়ারম্যানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান

Bonik Barta

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে (বিইজেডএ) ৩ কোটি ডলার বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড। এর মাধ্যমে একটি আধুনিক টেক্সটাইল কারখানা স্থাপন করা হবে, যা দেশের বস্ত্র খাতে বিদেশী বিনিয়োগ বৃদ্ধি, স্থানীয় শিল্পের সক্ষমতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেপজার সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ বিনিয়োগের লক্ষ্যে ১৬ জুলাই ঢাকায় বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং হুয়ারান টেক্সের মধ্যে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর হয়েছে।

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১৫ টাকা

Bonik Barta

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০-১৫ টাকা। সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ দাম বেড়ে গেছে। বিক্রেতাদের দাবি, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে কৃষকরা বাজারে পেঁয়াজ ছাড়ছেন না। ফলে মোকামেই দাম বেড়েছে। গতকাল হিলি বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, প্রতিটি দোকানেই পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। তবুও সরবরাহ কমের অজুহাতে বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি হলেও এখন তা ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

মধ্যপ্রাচ্যে ফের সংঘাতের জেরে বিশ্ববাজারে তামার দরপতন

Bonik Barta

মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ফের বাড়ায় বিশ্ববাজারে তামার দাম কমেছে। এ সংঘাতের কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে শিল্প খাতে ব্যবহৃত এ ধাতুর ভবিষ্যৎ চাহিদার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে আন্তর্জাতিক বাজারে এক সপ্তাহের ব্যবধানে দরপতন হয়েছে তামার। খবর বিজনেস রেকর্ডার। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি তামার চুক্তি মূল্য ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি টন ১৩ হাজার ৪১৯ ডলার ৫০ সেন্টে নেমে এসেছে। গত বৃহস্পতিবার এ ধাতুর দাম দশমিক ১ শতাংশ বেড়েছিল। বিদ্যুৎ, নির্মাণ ও উৎপাদন খাতের অন্যতম প্রধান উপাদান তামার দাম সাপ্তাহিক হিসাবে প্রায় দশমিক ৫ শতাংশ কমেছে।

২০২৬-২৭ মৌসুমে বিশ্বজুড়ে কমতে পারে খাদ্যশস্যের উৎপাদন

Bonik Barta

২০২৬-২৭ বিপণন বর্ষে বিশ্বজুড়ে খাদ্যশস্যের উৎপাদন কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক শস্য কাউন্সিল (আইজিসি)। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, উৎপাদন কমলেও এটি হবে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ শস্য উৎপাদন। তবে গত বছরের রেকর্ড উৎপাদনের তুলনায় এবার উৎপাদন ২ দশমিক ৭ শতাংশ কম হতে পারে। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম।

ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে আদা আমদানি

Bonik Barta

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে আদা আমদানি। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরে আদা আমদানি কমেছে প্রায় ৫০ হাজার টন। ব‌্যবসায়ী ও আমদানিকারকরা জানান, দেশের বাজারে চাহিদা কমে যাওয়ায় পণ্যটির আমদানি কমে গেছে। ভোমরা কাস্টম হাউজের রাজস্ব বিভাগ থেকে জানা যায়, গত অর্থবছরের জুলাই-জুন পর্যন্ত এ বন্দর দিয়ে ৭৩ হাজার ৬৩৫ টন আদা আমদানি হয়েছে। যার দাম ছিল ৮১০ কোটি ৮১ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরের ১ হাজার ৪৫৮ কোটি ২৪ লাখ টাকার ১ লাখ ২১ হাজার ৯৩৬ টন আদা আমদানি হয়েছিল। এ হিসাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের জুন-জুলাইয়ে পণ্যটির আমদানি কমেছে ৪৮ হাজার ১ টন।

স্বর্ণের দাম আবার ৪ হাজার ডলারের নিচে

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চলতি সপ্তাহে এ দরপতন হয়েছে। প্রতি আউন্স স্বর্ণের দাম ‘‌মনস্তাত্ত্বিক সীমা’ ৪ হাজার ডলারের নিচে নেমে গেছে। এর অর্থ হলো, বাজারে কোনো জিনিসের দাম কমে এমন একটি জায়গায় নেমে যায়, যা সাধারণ মানুষের মনে এক ধরনের বড় ধাক্কা বা চিন্তার সৃষ্টি করেছে। ক্রেতা ও বিক্রেতারা সাধারণত রাউন্ড ফিগারকে একটি বড় সীমানা বা মাইলফলক মনে করেন। দাম এর নিচে নেমে গেলে ক্রেতা বা বিনিয়োগকারীদের মধ্যে আরো দরপতনের এক ধরনের ভয় বা সতর্কতা কাজ করে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় নতুন করে মূল্যস্ফীতি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে সুদহার দীর্ঘ সময় চড়া থাকার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্বর্ণের বাজারে এ নেতিবাচক প্রভাব ফেলেছে। রয়টার্স ও আনাদোলু এজেন্সি।

এশিয়ার বাজারে এলএনজির দাম চার মাসে সর্বোচ্চে

Bonik Barta

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এতে করে বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে এশিয়ার বাজারে এলএনজির দাম বেড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। আকস্মিক এ সংকটে বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির জন্য ক্রেতা দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে বাংলাদেশসহ জ্বালানি আমদানিকারক দেশগুলোর জন্য আসন্ন শীত মৌসুমে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস ও আনাদোলু এজেন্সি।

চীন-যুক্তরাষ্ট্রে কনটেইনার জাহাজের ভাড়া দুই বছরের মধ্যে সর্বোচ্চ

Bonik Barta

যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নতুন শুল্ক কার্যকরের আগে চীন থেকে পণ্য পাঠানোর চাপ বেড়েছে। এতে চীন-যুক্তরাষ্ট্র রুটে কনটেইনারবাহী জাহাজে পণ্য পরিবহনের ভাড়া প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সম্ভাব্য নতুন শুল্ক কার্যকরের আগে ব্ল্যাক ফ্রাইডে ও বড়দিনের বিক্রির জন্য প্রয়োজনীয় পণ্য আগাম আমদানি করছেন ব্যবসায়ীরা। খবর নিক্কেই এশিয়া। সাংহাই শিপিং এক্সচেঞ্জ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ১০ জুলাই পর্যন্ত সাংহাই থেকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ৪০ ফুটের একটি কনটেইনারবাহী জাহাজ পাঠানোর ভাড়া দাঁড়িয়েছে ৬ হাজার ২১৯ ডলার। এপ্রিলের শেষ দিকের তুলনায় এটি প্রায় ২ দশমিক ৪ গুণ বেশি। একই সময় পূর্ব উপকূলে ভাড়া বেড়ে হয়েছে ৮ হাজার ১৩৪ ডলার, যা আগের তুলনায় ২ দশমিক ৩ গুণ বেশি।

কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে, আমদানিতে নতুন শুল্কের হুমকি ট্রাম্পের

Bonik Barta

যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়া নিয়ে কানাডার ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে কানাডার আমদানি পণ্যের ওপর শত কোটি ডলারের নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। গত শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। খবর এফটি। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘কানাডা আমাদের বনভূমি ও ঝোপঝাড় সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করছে না। ফলে যুক্তরাষ্ট্র অপ্রয়োজনীয়ভাবে নোংরা, দূষিত ও অস্বাস্থ্যকর বাতাসের শিকার হচ্ছে।’

৩৩ শতাংশ মালিকানার পরও আইএফআইসি ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ নেই সরকারের

Bonik Barta

দেশে সরকারি-বেসরকারি মালিকানায় গড়ে ওঠা ব্যাংকগুলোর একটি আইএফআইসি ব্যাংক পিএলসি। চার দশক আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ব্যাংকটির শেয়ারের প্রায় ৩৩ শতাংশের মালিকানা অর্থ মন্ত্রণালয়ের। যদিও এক-তৃতীয়াংশ শেয়ারের মালিকানা সত্ত্বেও ব্যাংকটির ওপর কার্যকর নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি সরকার। বরং অতীতে ব্যাংকটি প্রভাবশালী ও অলিগার্ক শ্রেণীর অনিয়ম-দুর্নীতি এবং লুণ্ঠনের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়েছে।

তুলা উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার

Bonik Barta

দেশে তুলার উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, ‘তুলা আমদানিতে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে। দেশে উৎপাদন বাড়ানো গেলে একদিকে আমদানিনির্ভরতা কমবে, অন্যদিকে দেশের বস্ত্র ও তৈরি পোশাক শিল্প আরো শক্তিশালী হবে। আগামী চার বছরের মধ্যে দেশের সব কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে। বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।’