17-Jul-2026

Saturday 18 July 2026

19-Jul-2026

এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

Bonik Barta

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ এবং মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থন জোরদারে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে পরিষদের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তিনি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পৃথক বৈঠকে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার কাছে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন মন্ত্রী।

ডেবিট কার্ডের শীর্ষে ডাচ্‌-বাংলা, ক্রেডিটে সিটি ব্যাংক

Bonik Barta

দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ডেবিট ও ক্রেডিট কার্ড। ব্যাংকগুলোর ইস্যু করা এ কার্ডের সংখ্যা এখন চার কোটি ছাড়িয়েছে। এক্ষেত্রে ডেবিট কার্ডে শীর্ষে আছে ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি আর ক্রেডিট কার্ডে শীর্ষে সিটি ব্যাংক পিএলসি।প্রতি মাসে কার্ড ব্যবহারের ধরন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সবশেষ প্রকাশিত মে মাসের প্রতিবেদনে দেখা যায়, দেশের ব্যাংক খাতে ইস্যুকৃত ডেবিট কার্ড রয়েছে ৩ কোটি ৯৭ লাখ ৪৭ হাজার ৮০১টি। আর ২০২১ সালের জুনে ছিল ২ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৭০২টি। এক্ষেত্রে গত পাঁচ বছরে প্রবৃদ্ধি হয়েছে ৭০ শতাংশ। ২০২১ সালের জুনে ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন হয়েছিল প্রায় ২১ হাজার ৬৯৯ কোটি টাকা। গত পাঁচ বছরে এ লেনদেনে প্রবৃদ্ধি হয়েছে ১৫৮ শতাংশ। সংখ্যার হিসাবে প্রায় ৫৫ হাজার ৮৮৫ কোটি টাকা।

যুক্তরাষ্ট্রে আরো ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ টিএসএমসির

Bonik Barta

যুক্তরাষ্ট্রে আরো ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ এআই চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) রেকর্ড মুনাফার খবরের পর পরই এমন বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার চিপের বিশ্বব্যাপী আকাশচুম্বী চাহিদাকে পুঁজি করে টিএসএমসি তাদের ব্যবসার পরিধি আরো বাড়ানোর পরিকল্পনা করছে। খবর রয়টার্স।

ডিএসইএক্স সূচক বেড়েছে প্রায় ২ শতাংশ

Bonik Barta

গত সপ্তা‌হের পাঁচ কার্যদিব‌সে দে‌শের পুঁজিবাজা‌রে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমু‌খিতা দেখা গেছে। এ সময় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সা‌র্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ২ শতাংশ। এছাড়া এক্সচেঞ্জটি অন্যান্য সূচকও ঊর্ধ্বমুখী ছিল। এ সময়ে এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ৭ হাজার ৩৭৪ কোটি টাকার। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে গত সপ্তাহে সাধারণ বীমা খাত ও বস্ত্র খাতে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তা‌হে সূচক ও লেন‌দে‌ন বে‌ড়ে‌ছে।

দরপতনের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ১৩ দশমিক ৫ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৬৯ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৮০ টাকা। এতে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ মার্চ ২০২৬ শেষে সানলাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৫১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৫৬ কোটি ২ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিল কমেছে ৪ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকা।

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত

Bonik Barta

জাপানে বড় ধরনের কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে ক্রেডিট কার্ড সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গত বৃহস্পতিবার দেশজুড়ে এ অচলাবস্থার সৃষ্টি হয়। এতে করে বিভিন্ন কনভেনিয়েন্স স্টোর, খুচরা দোকান ও গণপরিবহন অ্যাপে লেনদেনে চরম ভোগান্তিতে পড়েন হাজারো গ্রাহক। কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মিৎসুবিশি ইউএফজে নিকোস ও সুমিতোমো মিতসুই কার্ড কোম্পানি জানায়, স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ সমস্যা শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রমতে, ভিসা নেটওয়ার্কের অভ্যন্তরীণ ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটে।

শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা থেকে বাদ পড়ল দুবাই

Bonik Barta

বিশ্বের শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা থেকে ছিটকে গেছে দুবাই। ধনীদের জীবনযাত্রার ব্যয়ের ওপর ভিত্তি করে তৈরি আন্তর্জাতিক এক তালিকায় এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে শহরটির অবস্থান ১৪ নম্বরে, যা আগের বছরের তুলনায় সাত ধাপ নিচে। তবে তালিকায় অবস্থান নিচে নামলেও দুবাইয়ে বসবাসরত ধনীদের খরচ কিন্তু বাস্তবে কমেনি। মূলত আন্তর্জাতিক বাজারে ডলারের বিপরীতে অন্য মুদ্রার বিনিময় হার বেড়ে যাওয়ায় তালিকায় দুবাইয়ের এ অবস্থান পরিবর্তন হয়েছে।

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ-জি৭৭

Bonik Barta

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণ নিশ্চিতে বাংলাদেশের প্রচেষ্টায় পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং গ্রুপ অব সেভেনটি সেভেন অ্যান্ড চায়না (জি৭৭)।গতকাল ঢাকায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতিসংঘ সদর দপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠকে এ আশ্বাস দেন জাতিসংঘে ইইউর প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ারম্যান ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরে।

রেকর্ড মুনাফা সত্ত্বেও ঝুঁকিতে বিশ্বের শীর্ষ উড়োজাহাজ সংস্থাগুলো

Bonik Barta

বিশ্বজুড়ে ভ্রমণের চাহিদা বাড়ায় সম্প্রতি রেকর্ড পরিমাণ মুনাফা করেছে বৈশ্বিক শীর্ষস্থানীয় উড়োজাহাজ সংস্থাগুলো।দুবাইভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ওয়ান ইনভেস্টমেন্টসের সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের শীর্ষ নয়টি উড়োজাহাজ সংস্থা সম্মিলিতভাবে রেকর্ড ২ হাজার ৫১১ কোটি ডলার (প্রায় ২ হাজার ২০০ কোটি ইউরো) নিট মুনাফা অর্জন করেছে। টানা দ্বিতীয় বছরের মতো মুনাফার তালিকায় শীর্ষে রয়েছে দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস। এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন উড়োজাহাজ সংস্থা। খবর ইউরো নিউজ।

খাদ্য মূল্যস্ফীতি কমলেও কেন আবার বাড়তে পারে নিত্যপণ্যের দাম?

Bonik Barta

ইউরোপজুড়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বা দাম বাড়ার গতি অবশেষে কিছুটা ধীর হয়ে আসছে। সম্প্রতি জ্বালানি তেল ও সারের বাজারে যে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল, তার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। অর্থনীতিবিদদের মতে, এ ধাক্কার কারণে ২০২৭ সালের মধ্যে সুপারমার্কেটগুলোয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আবারো বেড়ে যেতে পারে। খবর ইউরো নিউজ।

উবার ও ডেলিভারি হিরোর ১৫ বিলিয়ন ডলারের চুক্তি

Bonik Barta

জার্মানিভিত্তিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো কেনার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ রাইডশেয়ারিং ও ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠান উবার।প্রায় ১ হাজার ৪৮০ কোটি ডলারের চুক্তির মাধ্যমে এ অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে চীনের বাইরে বিশ্বের সবচেয়ে বড় খাদ্য সরবরাহকারী গ্রুপ তৈরি হতে যাচ্ছে। মূলত মার্কিন ও ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়াতেই উবার এ বড় পদক্ষেপ নিয়েছে। খবর রয়টার্স।

ব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালুর মধ্যে চুক্তি

Bonik Barta

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য সবুজ অর্থায়নের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সম্প্রতি ওয়ানট্রুভ্যালুর (ওটিভি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ উদ্যোগ টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিতের পাশাপাশি বাংলাদেশকে নিম্ন কার্বন অর্থনীতির দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ব্যাংকটির অঙ্গীকারকে আরো শক্তিশালী করবে।

এমটিবির ১২% স্টক ডিভিডেন্ড অনুমোদন

Bonik Barta

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বৃহস্পতিবার এ সভার আয়োজন করা হয়। এ সময় শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এমটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এজিএমে সভাপতিত্ব করেন পর্ষদ পরিচালক মো. আব্দুল মালেক। এ সময় পরিচালকদের মধ্যে খাজা নারগীছ হোসেন ও ড্যানিয়েল ডি ল্যাঞ্জ (নরফান্ড কর্তৃক মনোনীত) এবং স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ তারেক (বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান), শিব নারায়ন কৈরী ও জেরিন মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব রেইস উদ্দীন আহমাদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার।

নগদের মাধ্যমে বন্যার্তদের অনুদানে চার্জ মওকুফ

Bonik Barta

মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ বন্যাদুর্গত মানুষের সহায়তায় অনুদান কার্যক্রমে সব ধরনের সার্ভিস চার্জ মওকুফ করেছে। ফলে এমএফএস প্রতিষ্ঠানটির মাধ্যমে দেয়া অনুদানের শতভাগ অর্থই নির্ধারিত দাতব্য সংস্থার কাছে পৌঁছাবে। নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর মাধ্যমে প্রায় ২০০টি দাতব্য সংস্থায় অনুদান দেয়া যাবে। গ্রাহকরা নগদ অ্যাপের ‘ডোনেশন’ অপশন ব্যবহার করে অথবা *১৬৭# ডায়াল করে সহজেই পছন্দের সংস্থায় অর্থ পাঠাতে পারবেন।

৯ লাখ তরুণকে প্রশিক্ষণ দিতে ৪ সার্ভিস প্রোভাইডারের সঙ্গে চুক্তি

Bonik Barta

দেশের ১৫-২৪ বছর বয়সী নয় লাখ তরুণকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে চারটি সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বাস্তবায়নাধীন ‘ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন)-প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ চুক্তি সম্পাদিত হয়। বৃহস্পতিবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আমেনা বেগম।

দেশীয় ক্রেতার কাছে পণ্য বিক্রি হলে আমদানি-রফতানির আনুষ্ঠানিকতা বাধ্যতামূলক

Bonik Barta

দেশে প্রতিষ্ঠিত হতে যাওয়া ফ্রি ট্রেড জোন (এফটিজেড) চালুর আগেই সেখানে আমদানি ও বাণিজ্যিক কার্যক্রমের জন্য সুস্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।নতুন নীতিমালায় কনসাইনমেন্ট ভিত্তিতে আমদানি করা পণ্যের মালিকানা, ব্যাংক অর্থায়ন, বৈদেশিক মুদ্রায় লেনদেন, ঋণের মেয়াদ এবং ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি-১) থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের কপি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের আকাশে ধোঁয়ার চাদর, কানাডার ওপর নতুন করে কর আরোপের হুমকি ট্রাম্পের

Bonik Barta

কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত দেশটিতে ৮৮৮টি দাবানল সক্রিয় ছিল। এর অধিকাংশই এখনো নিয়ন্ত্রণের বাইরে। এর মধ্যে কেবল ওন্টারিও প্রদেশেই জ্বলছে ১৯০টির বেশি দাবানল। কানাডায় চলমান কয়েকশ দাবানলের ধোঁয়া ও ছাইয়ে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার আকাশ। এর প্রভাবে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে ডেট্রয়েট, শিকাগো, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্কের মতো প্রধান শহরগুলো। এমন পরিস্থিতিতে দূর্যোগকবলিত প্রতিবেশী দেশের ওপর নতুন করে কর আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, কানাডার ইচ্ছাকৃত অবহেলার কারণেই এমন বিপর্যয় ঘটেছে। খবর বিবিসি।

NGOs' foreign grant receipts hit 7-year high of $838.25m in FY'26

The Financial Express

The volume of foreign grants received by non-governmental organisations (NGOs) operating in Bangladesh hit a seven-year high of US$838.25 million in the last fiscal year (FY) 2025-26 The amount was 5.46-percent higher than that of the previous fiscal, according to the NGO Affairs Bureau data. Previously, NGOs operating in the country received $955.35 million worth of grant in FY2018-19, the highest annual disbursement in recent years, according to the data, which was sent to the Economic Relations Division (ERD) by the Bureau.

AIIB preparing sector-specific dev financing plan for Bangladesh

The Financial Express

Bangladesh's development recipe is receiving a fillip as the emerging-financier Asian Infrastructure Investment Bank (AIIB) is set to prepare a sector-specific financing plan for the country, sources say. Styled 'Multi-Year Rolling Pipeline (MYRP)', the financing package is focused on funding key sectors like infrastructure, connectivity, energy transition, climate resilience, urban services, and private capital mobilisation.The Beijing-headquartered bank is outlining the funding plan for the period of 2027-2030 "keeping in mind Bangladesh's national development priorities", officials have said.