এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় নেয়া হচ্ছে ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা
Bonik Barta
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতাধীন এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্কের (ইআইএফ) তৃতীয় পর্যায়ের জন্য প্রস্তুত করা কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট (সিপিডি) বাস্তবায়নের মাধ্যমে এসব লক্ষ্য অর্জনের উদ্যোগ নেয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল সিপিডির ভ্যালিডেশন কর্মশালায় এ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বেশির ভাগ খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গতকাল সূচকের নিম্নমুখিতা দেখা গেছে। এদিন প্রায় সব খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স গতকাল প্রায় ১ শতাংশ কমেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সব ধরনের সূচকে ছিল নিম্নমুখী প্রবণতা। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পরই ডিএসইর সূচক নিম্নমুখী ছিল। দিন শেষে ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৯০০ পয়েন্ট।
এশিয়ার এআই খাতে ক্রমবর্ধমান বিনিয়োগে চাঙ্গা ওয়াল স্ট্রিটের ব্যাংক
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতকে ঘিরে এশিয়ায় বিনিয়োগ বাড়ছে দ্রুত। এর ইতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের বড় বড় বিনিয়োগ ব্যাংকের আয়ে। বিশেষ করে শেয়ার লেনদেন থেকে রেকর্ড পরিমাণ আয় করছে এসব ব্যাংক। এশিয়া এখন ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর অন্যতম বড় আয়ের উৎস হয়ে উঠেছে। এর মধ্যে আছে জেপি মরগান চেজ, গোল্ডম্যান স্যাকস, মরগান স্ট্যানলি, ব্যাংক অব আমেরিকা ও সিটিগ্রুপ। খবর এফটি। বিশ্বের বড় সব বিনিয়োগ ব্যাংকের গ্রাহকরা গত এক বছর এশিয়ার এমন সব প্রতিষ্ঠানে ব্যাপক বিনিয়োগ করেছেন, যারা এআই সেমিকন্ডাক্টর শিল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরি করে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স, তাইওয়ানের টিএসএমসি ও চীনের ক্যামব্রিকন টেকনোলজিস উল্লেখযোগ্য।
বিশ্বকাপ ফুটবল দেখতে অফিস ফাঁকি, বিশ্বব্যাপী ক্ষতি ১৭০০ কোটি ডলার
Bonik Barta
মানবসম্পদবিষয়ক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইউকেজির প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ ফুটবলের কারণে কেবল যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেই উৎপাদনশীলতা বাবদ ক্ষতি হয়েছে প্রায় ১ হাজার ১৭০ কোটি বা ১১ দশমিক ৭ বিলিয়ন ডলার। বিশ্বব্যাপী এ ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭০০ কোটি ডলারে। প্রতিবেদনে বলা হয়, প্রিয় দলের খেলা দেখার জন্য গত কয়েক সপ্তাহে বিপুলসংখ্যক কর্মী অফিস থেকে জলদি বের হয়ে গেছেন, দেরিতে এসেছেন কিংবা পুরোপুরি অনুপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় ভুট্টার দাম বেড়েছে প্রতি মণে ৬০ টাকা
Bonik Barta
সাতক্ষীরায় ভুট্টার দাম বেড়েছে। সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণ ভুট্টার দাম বেড়েছে ৬০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ ঘাটতির কারণে কৃষিপণ্যটির দাম বেড়েছে। ভোমরা স্থলবন্দরের কৃষিপণ্য আমদানিকারক অশোক কুমার জানান, ভারতে দাম বাড়ার কারণে লোকসান এড়াতে ভুট্টা আমদানি কমিয়ে দিয়েছেন আমদানিকারকরা। মাঝেমধ্যে দু-এক ট্রাক আমদানি করা হয়।
বিশ্ববাজারে বেড়েছে কফি, কোকো ও চিনির দাম
Bonik Barta
বিশ্ববাজারে কফি, কোকো ও চিনির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। উত্তর আমেরিকা ও এশিয়ায় প্রক্রিয়াজাত বেড়ে যাওয়া এবং আবহাওয়া ও সরবরাহ সংকটে গত শুক্রবারে বাজারে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার। বাজার বিশ্লেষকদের মতে, উত্তর আমেরিকা ও এশিয়ায় কোকোর চাহিদা প্রত্যাশার চেয়ে বেশি হওয়ার খবরে দাম হুহু করে বাড়তে থাকে। লন্ডনের আইসিইতে কোকোর ভবিষ্যৎ চুক্তিমূল্য ৬ শতাংশ বেড়ে প্রতি টন ৪ হাজার ২৭০ পাউন্ডে দাঁড়িয়েছে। অন্যদিকে নিউইয়র্ক বাজারে কোকোর দাম ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি টন ৫ হাজার ৮২২ ডলারে পৌঁছেছে।
সরকারি নীতি ও মৌসুমি বায়ুর উদ্বেগে ভারতে চালের দরবৃদ্ধি
Bonik Barta
ভারতে টানা তিন সপ্তাহ ধরে বাড়ছে চালের রফতানি মূল্য। সরকারি নীতি ও কম বৃষ্টির কারণে চাষাবাদ ব্যাহত হওয়ার শঙ্কায় এ দাম বেড়েছে। এশিয়ার অন্য দেশগুলোয় চালের ব্যবসায় কিছুটা মন্দা থাকলেও বিশ্বের সবচেয়ে বড় চাল রফতানিকারক দেশটিতে দাম বেড়েই চলেছে। এদিকে সাম্প্রতিক বন্যায় বাংলাদেশেও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। রফতানিকারকরা জানিয়েছেন, চলতি সপ্তাহে ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম টনপ্রতি ৩৫২-৩৫৭ ডলারে উঠেছে, যা গত সপ্তাহে ছিল ৩৪৮-৩৫২ ডলার। একই মানের আতপ চাল প্রতি টন ৩৫৩-৩৫৭ ডলারে বিক্রি হচ্ছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ীরা সরকারের ওপেন মার্কেট সেলস স্কিম বা ওএমএসএসের আওতায় চালের দর কমার আশা করেছিলেন। কিন্তু ভারত সরকার হঠাৎ রিজার্ভ মূল্য বাড়িয়ে দেয়ায় খোলাবাজারে সরাসরি এর প্রভাব পড়েছে।
বিকল্প উপায়ে পরিস্থিতি সামাল দিলেও কমছে বৈশ্বিক জ্বালানি তেলের মজুদ
Bonik Barta
পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর বৈশ্বিক জ্বালানি তেলের বাজার সবচেয়ে বড় সরবরাহ ঘাটতির মুখে পড়েছিল। নানা পদক্ষেপে সাম্প্রতিক দশকের সবচেয়ে বড় এ ধাক্কা সামাল দেয়া সম্ভব হয়েছে। তবে এ সংকট সামলাতে যেয়ে জ্বালানি তেলের জরুরি মজুদ বা বাফার স্টক এখন আশঙ্কাজনক স্তরে নেমে এসেছে। ফলে বিশ্ব অর্থনীতি ভবিষ্যতে যেকোনো সংকটে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খবর দ্য বিজনেসলাইন।
তিন বহুজাতিক কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন বহুজাতিক কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি তিনটি হলো সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। সিঙ্গার বাংলাদেশ: সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভা ২৩ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
জুলাইয়ের ১৮ দিনে এসেছে ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
Bonik Barta
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ১৮ দিনে দেশে প্রায় ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।এ সময়ে বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০ কোটি ২০ লাখ ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে গতকাল এ তথ্য জানা যায়।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ১-১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১৭৯ কোটি ৮০ লাখ (১ দশমিক ৭৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছে। সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার।
যুক্তরাষ্ট্রে স্যামসাংয়ের কর্মী ছাঁটাই, কার্যালয় সরছে টেক্সাসে
Bonik Barta
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও টেক্সাস অঙ্গরাজ্যে বড় ধরনের কর্মী ছাঁটাই এবং স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে স্যামসাং ইলেকট্রনিকস। প্রতিষ্ঠানটির কনজিউমার ইলেকট্রনিকস ও মোবাইল বিভাগগুলোর মুনাফা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে স্যামসাং ইলেকট্রনিকস আমেরিকা (এসইএ) সদর দপ্তর নিউ জার্সি থেকে টেক্সাসে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে। খবর রয়টার্স। স্যামসাং জানায়, নিউ জার্সির এঙ্গেলউড ক্লিফস কার্যালয়ের ৭৩৯ জন কর্মী এ সিদ্ধান্তের কারণে প্রভাবিত হবেন। তাদের বড় একটি অংশকে টেক্সাসে স্থানান্তরের প্রস্তাব দেয়া হয়েছে। তবে যারা স্থানান্তরে অসম্মতি জানিয়েছেন, তাদের চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে টেক্সাসের প্ল্যানো কার্যালয় থেকে মোবাইল বিভাগসহ বিভিন্ন শাখার প্রায় ১০০ কর্মীকে এরই মধ্যে ছাঁটাই করা হয়েছে। উল্লেখ্য, এক বছর আগে জাঁকজমকপূর্ণভাবে নিউ জার্সিতে নতুন কার্যালয় চালু করেছিল স্যামসাং।
হরমুজ প্রণালির অস্থিরতায় ফের বাড়ছে নৌ-বীমার প্রিমিয়াম
Bonik Barta
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বেড়েছে। ফলে হরমুজ প্রণালিতে নৌ-পরিবহন ফের বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর জেরে আন্তর্জাতিক বাজারে যুদ্ধকালীন নৌ-বীমার প্রিমিয়াম বা মাশুল আবারো আকাশচুম্বী হয়ে উঠেছে। গত এক সপ্তাহে দুই দেশের পাল্টাপাল্টি হামলার কারণে গুরুত্বপূর্ণ জলপথটিতে বাণিজ্যিক জাহাজ চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে। খবর দ্য ন্যাশনাল। বীমা ব্রোকার ও ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মার্শের মেরিন, কার্গো ও লজিস্টিকস বিভাগের বৈশ্বিক প্রধান মার্কাস বেকার জানান, ওই অঞ্চলে যুদ্ধকালীন বীমার হার এখন জ্বালানি তেলের দামের মতো ওঠানামা করছে। কিছুদিন আগে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর বীমার হার কিছুটা কমেছিল
বিশ্বকাপ থেকে ফিফার আয় ১৫০০ কোটি ডলার
Bonik Barta
৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করে ইতিহাস গড়া ফিফা এবার আয়েও রেকর্ড গড়ল। গতকাল শেষ হওয়া ২৩তম ফিফা বিশ্বকাপ থেকে মোট দেড় হাজার কোটি ডলার (প্রায় ১ লাখ ৮৪ হাজার ৬৮৬ কোটি টাকা) আয় করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে ফিফার আয়ের এ তথ্য জানিয়েছে। যদিও গতকাল পর্যন্ত ফিফা আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করেনি। গার্ডিয়ান জানিয়েছে, বিশ্বকাপ শেষেই আয়ের তথ্য জানাতে পারে ফিফা। বিশ্বকাপ শুরুর আগে এবারের আসর থেকে ১ হাজার ১০০ কোটি ডলার আয়ের প্রাক্কলন করেছিল ফিফা। যদিও প্রকৃত আয় তাদের প্রত্যাশাকে অনেক ছাড়িয়ে গেল। ফিফার আয়ের বড় একটি অংশ এসেছে হসপিটালিটি প্যাকেজ আর টিকিট বিক্রির খাত থেকে। উচ্চমূল্যের সেকেন্ডারি টিকিট মার্কেট থেকেও বড় অংক এসেছে ফিফার কোষাগারে। সেকেন্ডারি টিকিট মার্কেটে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে ১৫ শতাংশ কমিশন নিয়েছে ফিফা। এতে সংস্থাটির আয় বেড়েছে।
Dollar hits Tk 123.60 amid higher imports, low remittances
The Financial Express
The local currency, BDT, continued to weaken against the US dollar over the past month amid stronger import payment pressure and softer remittance inflows. According to the Bangladesh Bank (BB) data, the weighted average interbank exchange rate again rose to Tk 123.58 per US dollar on Sunday from Tk 122.75 a month back. The highest deal was recorded at Tk 123.60 on the day.
Overall annual imports almost static
The Financial Express
Bangladesh's overall imports remained almost unchanged at US$70.41 billion in the just-concluded fiscal year (FY) 2025-26, as businesses adopted a cautious stance amid ongoing geopolitical tensions.
The actual import in terms of settlement of letters of credit (LCs) edged up by 0.09 per cent to $ 70.41 billion in FY'26 from $70.34 billion a year before, according to the central bank's latest statistics. On the other hand, the opening of fresh LCs, generally known as import orders, rose by 7.06 per cent to $74.78 billion during the period under review from $69.85 billion in FY'25.
Long-awaited $335m Chinese loan deal likely soon
The Financial Express
Deal on a long-awaited $335-million Chinese loan for construction of two jetties to upgrade Mongla seaport is likely to be signed within this month, officials say. A framework agreement was signed during the Prime Minister's China visit last month to this effect. "We are now working on the signing of the loan deal," a senior official at the Economic Relations Division (ERD) told The Financial Express on Sunday.