17-Mar-2026

Wednesday 18 March 2026

19-Mar-2026

এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ঝুঁকছে এশিয়া

Bonik Barta

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে জ্বালানি পণ্যটির দাম আকাশচুম্বী হওয়ায় এশীয় দেশগুলো বিকল্প হিসেবে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকছে। খরচ কমাতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ সংস্থাগুলো এখন এলএনজির বদলে কয়লার ওপর নির্ভরতা বাড়াচ্ছে। খবর রয়টার্স। শিল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে এলএনজি পরিবহন প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রফতানিকারক দেশ কাতার বর্তমানে সরবরাহ স্থগিত রেখেছে। এতে মাত্র চার বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বড় ধরনের সরবরাহ সংকটের মুখে পড়েছে বিশ্ববাজার। এশিয়ায় স্পট মার্কেটে এলএনজির দাম বেড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

হরমুজ এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জলপথ, ঝুঁকি প্রিমিয়াম বেড়েছে ৩০০ শতাংশ

Bonik Barta

ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালি এখন বিশ্বের অন্যতম বিপজ্জনক ও ব্যয়বহুল জলপথে পরিণত হয়েছে।ক্ষেপণাস্ত্র হামলা, মাইন আতঙ্ক ও নৌসেনাদের উপস্থিতির কারণে গুরুত্বপূর্ণ রুটটি দিয়ে পণ্য পরিবহন প্রায় স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি যুদ্ধের প্রভাবে প্রণালিতে জাহাজ চলাচলের ব্যয় আকাশচুম্বী হয়ে উঠেছে। সম্প্রতি বীমা কোম্পানিগুলো ঝুঁকির বিপরীতে প্রিমিয়ামের হার ২০০-৩০০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। খবর ইউরো নিউজ। বীমা খরচ বৃদ্ধি এবং জাহাজ চলাচল স্থগিত হওয়ার প্রভাব আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সাধারণ ভোক্তাদের ওপর পড়বে বলে আশঙ্কা করছেন বাজার পর্যবেক্ষকরা।

আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ২১.৫১%

Bonik Barta

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে নিট মুনাফা বেড়েছে ২১ দশমিক ৫১ শতাংশ।আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৫ হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিত কর-পরবর্তী মুনাফা হয়েছে ২৪৩ কোটি ৩৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২০০ কোটি ২৮ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৬ পয়সায়।

অপ্রচলিত বাজারেও নিম্নমুখী তৈরি পোশাকের রফতানি

Bonik Barta

ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, মার্কিন শুল্কনীতি ও রফতানিতে চীন-ভারতের আগ্রাসী কৌশলসহ নানা কারণে বৈশ্বিক রফতানি বাজারে চলছে মন্দা। ফলে দেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাকের বাজারও নিম্নমুখী। তবে চীন, মালয়েশিয়া, ব্রাজিল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো কয়েকটি অপ্রচলিত বাজারে রফতানি কিছুটা ঊর্ধ্বমুখী হলেও অধিকাংশ দেশের ক্ষেত্রেই তা নিম্নমুখী। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে প্রকাশিত চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসের (জুলাই ’২৫-ফেব্রুয়ারি ’২৬) পরিসংখ্যানে এ চিত্র দেখা গেছে।

মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী

Bonik Barta

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে আন্তর্জাতিক পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এ অস্থিরতা তৈরি হয়েছে। সংঘাতের কারণে এ রুটে পণ্য সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ায় ভোজ্যতেলের বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বেশকিছু লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে সতর্কবার্তা পাঠায়। তারা জানায়, এ পথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না। এমনকি কোনো জাহাজ যাতায়াতের চেষ্টা করলে তা পুড়িয়ে দেয়ারও হুমকি দেয় ইরান।

অস্থিরতা কমাতে জ্বালানি তেলের আরো জরুরি মজুদ ছাড়ার পরিকল্পনা আইইএর

Bonik Barta

চলমান ইরান সংকটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ব জ্বালানি খাতের তদারকি সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) বাজার স্থিতিশীল করতে আরো জরুরি মজুদ ছাড়ার পরিকল্পনা করছে। সংস্থাটি সতর্ক করেছে, হরমুজ প্রণালির বর্তমান সংকট কাটিয়ে উঠতে বাজারের বেশ সময় লাগবে। খবর দ্য গার্ডিয়ান। আইইএ-প্রধান ফাতিহ বিরল জানিয়েছেন, সংস্থাটির সদস্য দেশগুলোর কাছে এখনো বড় অংকের জরুরি জ্বালানি তেল মজুদ রয়েছে। এর আগে বাজার নিয়ন্ত্রণে সবচেয়ে বড় মজুদ ছাড়ার বিষয়ে একমত হয়েছিল সদস্য দেশগুলো। প্রয়োজন হলে সামনে আরো জরুরি মজুদ ছাড়া হতে পারে।

স্বর্ণের বাজারে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব কেবল আঞ্চলিক

Bonik Barta

ইরান অভিমুখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম ও বাণিজ্যে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) কৌশলবিদরা মনে করছেন, মূল্যবান ধাতুটির বাজারে চলমান সংকটের প্রভাব মূলত আঞ্চলিক পর্যায়েই সীমাবদ্ধ থাকবে। একে করোনাকালীন বৈশ্বিক সংকটের সঙ্গে তুলনা করার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। যদিও সাময়িকভাবে সরবরাহ ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটছে, তবে স্বর্ণের বৈশ্বিক বাণিজ্যের বৈচিত্র্যময় কাঠামো এ ধাক্কা সামলে নিতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর মাইনিং উইকলি।

বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

Bonik Barta

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ফলে গতকাল ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারগুলোয় দেখা গেছে মিশ্র প্রবণতা। যুদ্ধের শুরু থেকে তেলের দাম বেড়ে যাওয়া এবং সাপ্লাই চেইন ব্যাহত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। খবর এপি। শেয়ারবাজারের তথ্যে দেখা গেছে, জাপানের নিক্কেই ২২৫ ইনডেক্স দশমিক ১ শতাংশ কমেছে, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচক সামান্য বাড়লেও সাংহাই কম্পোজিট সূচক শূন্য দশমিক ৯ শতাংশ কমেছে। এদিকে অস্ট্রেলিয়ায় কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়িয়ে ৪ দশমিক ১ শতাংশ করার পর দেশটির শেয়ার সূচক দশমিক ৪ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রে সোমবার এসঅ্যান্ডপি ৫০০ এবং ডাউ জোন্স সূচক বড় ধরনের উত্থান দেখলেও একদিনের মাথায় ফিউচার মার্কেটে সামান্য পতন লক্ষ করা গেছে।

ট্রাম্পের শুল্কনীতি নিয়ে চীনের উদ্বেগ: ক্ষতিগ্রস্ত হতে পারে দুই দেশের সম্পর্ক

Bonik Barta

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্কসংক্রান্ত পদক্ষেপ চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ক্ষতি করতে পারে। ফ্রান্সের প্যারিসে সোমবার অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে চীন সতর্ক করে এ কথা জানায়। মার্কিন সুপ্রিম কোর্ট আগের শুল্কনীতি বাতিল করে দেয়ার পর ট্রাম্প প্রশাসন বিদেশী উৎপাদন খাতের ওপর নতুন বাণিজ্য তদন্ত শুরু করেছে। তদন্তের আওতায় চীনসহ বেশ কিছু দেশের নাম উল্লেখ আছে। চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি লি চেংগাং সাংবাদিকদের জানান, এ ধরনের তদন্তের ফলাফল দুই দেশের কষ্টার্জিত ও স্থিতিশীল অর্থনৈতিক সম্পর্কে হস্তক্ষেপ বা ক্ষতি করতে পারে বলে তারা শঙ্কিত। খবর এপি

ছাঁটাইয়ের নেপথ্যে এআই নয়, প্রকৃত কারণ আড়াল করছে কোম্পানিগুলো

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে এখন চাকরি হারানোর আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ছে। কর্মী ছাঁটাইয়ের খবর সামনে আসছে বিভিন্ন খাতে।ঠিক এমন সময় নতুন এক গবেষণা সে ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং বিষয়ের সহযোগী অধ্যাপক কেলভিন লর এক গবেষণায় দেখা গেছে, এআইয়ের কারণে ব্যাপক হারে চাকরি হারানোর দাবির পক্ষে এখনো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। জনবল কমানোর প্রকৃত কারণ আড়াল করতেই এআইয়ের ‘অজুহাত’ দিচ্ছে কোম্পানিগুলো। খবর নিক্কেই এশিয়া।

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনের দাম হতে পারে ২ হাজার ডলার

Bonik Barta

দীর্ঘদিন ধরে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘আইফোন ফোল্ড’ সম্পর্কে নতুন কিছু তথ্য সামনে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের বহুল প্রতীক্ষিত ফোনটির দাম হতে পারে প্রায় ২ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার বেশি। অ্যাপল বিশ্লেষক মার্ক গুরম্যানের মতে, আইফোন ১৮ সিরিজের সঙ্গেই বাজারে আসতে পারে নতুন ফোল্ডেবল ফোন। এর আগে ধারণা করা হয়েছিল ফোনটির দাম আরো অনেক বেশি হবে, তবে নতুন তথ্য অনুযায়ী অ্যাপল প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও গুগলকে টেক্কা দিতে দাম কিছুটা কমিয়ে নির্ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গুরম্যান বলেন, ‘বর্তমানে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড এবং গুগলের পিক্সেল ফোল্ডের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে অ্যাপল।’ তিনি আরো জানান, আইফোন ফোল্ডের ভেতরের স্ক্রিনটি হতে পারে ৭ দশমিক ৮ ইঞ্চির, যা অনেকটা আইপ্যাডের মতো অভিজ্ঞতা দেবে। এতে ব্যবহারকারীরা পাশাপাশি দুটি অ্যাপ চালানোর সুবিধা পাবেন।

চিপের কাঁচামাল সংকট থাকতে পারে ২০৩০ সাল পর্যন্ত —এসকে গ্রুপ

Bonik Barta

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা বাড়ায় সেমিকন্ডাক্টর চিপ তৈরির প্রধান কাঁচামাল ওয়েফারের সংকট দীর্ঘস্থায়ী হতে পারে বলে জানিয়েছে এসকে গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান চে তাই-উন মনে করেন, চলমান এ সংকট আগামী ২০৩০ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে। খবর রয়টার্স।তিনি জানান, এআইয়ের বিস্তারের কারণে উচ্চ ক্ষমতাসম্পন্ন মেমোরি চিপের চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে হাই ব্যান্ডউইডথ মেমোরি চিপ তৈরিতে প্রচুর পরিমাণে ওয়েফার প্রয়োজন হয়। কিন্তু এ কাঁচামালের উৎপাদন বাড়াতে সময় লাগছে।

আফ্রিকায় নবায়নযোগ্য জ্বালানিতে উপসাগরীয় বিনিয়োগ অব্যাহত

Bonik Barta

ইরান যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিরতার মধ্যেও আফ্রিকার নবায়নযোগ্য জ্বালানি খাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিনিয়োগ কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও কৌশলগত কারণে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের মতো দেশগুলো বিনিয়োগ অব্যাহত রাখবে। মূলত ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা, দ্রুত নগরায়ণ ও খনিজ সম্পদসহ উৎপাদন শিল্পের বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় আফ্রিকার ক্রমবর্ধমান গুরুত্ব উপসাগরীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। খবর এপি।ক্লিন এয়ার টাস্কফোর্সের গত মাসের এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইন থেকে আফ্রিকার নবায়নযোগ্য জ্বালানি খাতে ১০১ দশমিক ৯ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ এসেছে।

Padma Barrage project set for approval after decades of deliberation

The Financial Express

A long-dormant major project for building Padma Barrage, under consideration for over six decades amid debates over feasibility, financing and policy, is now set to be placed before the new government's highest economic policy-making body shortly. Officials say the project is expected to bring around 1.9 million hectares of land under irrigation, boosting agricultural output in Kushtia, Faridpur, Jashore, Khulna, Barishal, Pabna and Rajshahi. The proposal, involving an estimated Tk 344.97 billion for the first phase, is likely to be tabled at the first Executive Committee of the National Economic Council (ECNEC) meeting of the BNP-led government scheduled for April 6, according to officials at the Planning Commission. They have said State Minister for Planning Zonayed Saki has given a positive indication regarding placing the project at the meeting, and the file is currently awaiting approval from Planning Minister Amir Khosru Mahmud Chowdhury.

Remittances surge ahead of Eid despite tensions

The Financial Express

Remittance inflows have surged sharply in the run-up to Eid-ul-Fitr, providing a crucial boost to the country's external sector despite mounting geopolitical tensions in key migrant-destination regions. Central bank officials say the strong inflow reflects seasonal support from expatriates, but warn that prolonged conflict in the Middle East could disrupt migration and income flows, potentially slowing remittance growth in the coming months. The country received nearly US$2.50 billion in remittances during the first 15 days of this month, according to the central bank's latest data. The inflow registered a robust 47.10 per cent growth to $2.44 billion during the period under review, up from $1.66 billion in the same period of the previous year.