18-Mar-2026

Thursday 19 March 2026

20-Mar-2026

মেক্সিকোর ভুট্টা উৎপাদন হ্রাসের পূর্বাভাস

Bonik Barta

২০২৬-২৭ বিপণন বর্ষে মেক্সিকোর ভুট্টা উৎপাদন গত বিপণন বর্ষের তুলনায় ৩ শতাংশ কমে ২ কোটি ৪৫ লাখ টনে নামতে পারে। যা গত ১০ বছরের গড় উৎপাদনের চেয়েও ৭ শতাংশ কম। ২০২৫-২৬ বিপণন বর্ষে দেশটিতে সাদা ভুট্টার বাম্পার ফলন হয়েছিল। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে হলুদ ও সাদা ভুট্টার আমদানি অব্যাহত থাকায় মেক্সিকোর অভ্যন্তরীণ বাজারে সরবারহ অনেক বেড়ে গেছে। ফলে ভুট্টার বাজারমূল্য এখন উৎপাদন খরচের চেয়েও নিচে নেমে এসেছে। মেক্সিকোতে ২০২৬-২৭ বিপণন বর্ষে (অক্টোবর-সেপ্টেম্বর) ভুট্টার উৎপাদন কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। সংস্থাটির ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বিপণন বর্ষে দেশটিতে ভুট্টার ফলন কমতে পারে। চাষাবাদের খরচ বা ইনপুট কস্ট বেড়ে যাওয়া এবং বাজারে ভুট্টার কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আশঙ্কায় কৃষকরা চাষাবাদ কমিয়ে দিতে পারেন। ফলে মেক্সিকোর অভ্যন্তরীণ উৎপাদনে এ নেতিবাচক প্রভাব পড়তে পারে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম

ইয়ার্ডে উৎপাদন ব্যাহত তলানিতে স্ক্র্যাপ আমদানি

Bonik Barta

চাপের মুখে পড়েছে দেশের জাহাজ ভাঙা শিল্পের সরবরাহ ও উৎপাদন কার্যক্রম। বৈশ্বিক অস্থিরতায় স্ক্র্যাপের দাম এবং পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় কাঁচামাল সরবরাহ ব্যবস্থা আরো সংকুচিত হয়েছে, যা খাতটির উৎপাদন সক্ষমতা ও বিনিয়োগ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে উৎপাদন ব্যয় বাড়ছে, সক্ষমতার ব্যবহার কমছে এবং শ্রমিকদের কর্মসংস্থানও ঝুঁকিতে পড়ছে। চলতি বছরের ১৭ মার্চ পর্যন্ত চট্টগ্রামের শিপইয়ার্ডগুলোয় স্ক্র্যাপ জাহাজ আমদানি হয়েছে মাত্র ১৫টি, যেখানে গত বছরের একই সময়ে ছিল ৩৩টি। পাশাপাশি জ্বালানি সরবরাহে ঘাটতি ও ব্যয় বৃদ্ধির কারণে ইয়ার্ডগুলোর কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে পৌনে ১ শতাংশ

Bonik Barta

দেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহে সূচকের নিম্নমুখিতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লুচিপ সূচক ডিএস ৩০ পৌনে এক শতাংশ পয়েন্ট হারিয়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ৭ শতাংশ। বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ১৪ দশমিক ৪৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ৩৬৮ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৬৬ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ১ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৭৯ পয়েন্ট।

ইরানে সর্বনিম্ন মজুরি ৬০ শতাংশ বৃদ্ধি, যুদ্ধ ও রেকর্ড মূল্যস্ফীতির কবলে জনজীবন

Bonik Barta

তেহরানে চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাবে বিপর্যস্ত ইরানের অর্থনীতি। দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন আকাশচুম্বী, ঠিক তখনই সরকারিভাবে সর্বনিম্ন মজুরি ৬০ শতাংশ বৃদ্ধির ঘোষণা দেয়া হয়েছে। সোমবার ইরানের শ্রমমন্ত্রী আহমাদ মেদরি মজুরি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন। খবর ইউরো নিউজ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাসিক সর্বনিম্ন মজুরি ১০ কোটি ৩০ লাখ রিয়াল (৬৭ দশমিক ৫ ইউরো) থেকে বাড়িয়ে ১৬ কোটি ৬০ লাখ রিয়াল (১০৯ ইউরো) নির্ধারণ করা হয়েছে।

পশ্চিম এশিয়ায় জ্বালানি তেল রফতানি কমেছে ৬০ শতাংশ

Bonik Barta

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সৃষ্ট যুদ্ধের প্রভাবে পশ্চিম এশিয়ায় জ্বালানি তেল রফতানি ও উত্তোলনে বড় ধরনের পতন হয়েছে। গত ফেব্রুয়ারির তুলনায় মার্চের মাঝামাঝি সময়ে এ অঞ্চল থেকে জ্বালানি তেল রফতানি অন্তত ৬০ শতাংশ কমেছে। হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং প্রধান বন্দরগুলোয় হামলার আশঙ্কায় শীর্ষ রফতানিকারক দেশগুলো জ্বালানি তেল উত্তোলন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় ইতিহাসের সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

সিটি ব্যাংকের ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন

Bonik Barta

সিটি ব্যাংক পিএলসির চলতি সপ্তাহের দুই কার্যদিবসে মোট ৩৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১ শতাংশের বেশি কমে ৩৫৯ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩৬৪ টাকা। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সিটি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা ৯৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৯ পয়সায়।

এসএস স্টিলের দর বেড়েছে ১৮ শতাংশ

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের শেয়ারদর চলতি সপ্তাহের দুই কার্যদিবসে ১৮ শতাংশ বেড়ে ৫ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ৪ টাকা ৯০ পয়সা। এতে শেয়ারটি চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষতালিকায় উঠে এসেছে। এসএস স্টিল এখনো সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭০ পয়সায়।

রফতানি ব্যবসা সম্প্রসারণে উদ্যোগ এক্সপোর্ট সেবার সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর প্রাইম ব্যাংকের

Bonik Barta

দেশের রফতানি ব্যবসার প্রসার এবং এসএমই ও উদীয়মান রফতানিকারকদের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে এক্সপোর্ট সেবার সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং এক্সপোর্ট সেবার প্রতিষ্ঠাতা জাহিদ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ব্যাংকটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্ব রফতানিকারকদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ, পরামর্শ সেবা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে তাদের প্রস্তুতি জোরদার করার একটি যৌথ উদ্যোগ।

টেসলার চিপ তৈরি করবে স্যামসাং, ২০২৭ সাল থেকে শুরু হচ্ছে উৎপাদন

Bonik Barta

টেক জায়ান্টটির টেক্সাসে অবস্থিত কারখানায় আগামী বছর থেকে টেসলার চিপের ব্যাপক উৎপাদন শুরু হবে। স্যামসাং ইলেকট্রনিকসের প্রেসিডেন্ট ও ফাউন্ড্রি ব্যবসার প্রধান হান জিন-মান এক শেয়ারহোল্ডার সভায় এ তথ্য নিশ্চিত করেছেন। দুই প্রযুক্তি জায়ান্টের সমন্বয় অটোমোবাইল ও সেমিকন্ডাক্টর শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে উল্লেখ করেন তিনি। মূলত টেসলার স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতেই এ বিশাল উৎপাদন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। খবর রয়টার্স

জেট ফুয়েলের মূল্যবৃদ্ধিতে চাপে বিশ্ব উড়োজাহাজ সংস্থা

Bonik Barta

বিশ্ববাজারে মাত্র এক মাসের ব্যবধানে উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম প্রায় ৮২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থা (আইএটিএ) সর্বশেষ ফুয়েল প্রাইস মনিটরে এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি উড়োজাহাজ সংস্থাগুলোর ওপর তীব্র চাপ সৃষ্টি করছে। খবর আনাদোলু। আইএটিএর তথ্যানুযায়ী, প্রতি ব্যারেল জেট ফুয়েলের দাম আগের সপ্তাহের তুলনায় ১১ দশমিক ২ শতাংশ বেড়ে ১৭৫ ডলারে দাঁড়িয়েছে। এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির লাইসেন্সের অধীনে প্রকাশিত এ পরিসংখ্যান মূলত উড়োজাহাজ জ্বালানির গড় শোধনাগার (রিফাইনারি) মূল্য প্রতিফলিত করে। বার্ষিক ভিত্তিতে হিসাব করলে দেখা যায়, জেট ফুয়েলের দাম গত বছরের তুলনায় ৯৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর আগের সাপ্তাহিক রিপোর্টেও এ দাম প্রায় ৫৮ দশমিক ৪ শতাংশ লাফিয়ে বাড়তে দেখা যায়।

এনভিডিয়ার এইচ২০০ চিপ চীনে বিক্রির অনুমতি দিল বেইজিং

Bonik Barta

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চীনের বাজারে নিজেদের দ্বিতীয় শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ ‘এইচ২০০’ বিক্রির জন্য বেইজিংয়ের অনুমোদন পেয়েছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। একই সঙ্গে প্রতিষ্ঠানটি চীনা বাজারের জন্য উপযোগী করে ‘গ্রক’ নামে এআই চিপের একটি সংস্করণও তৈরি করছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনুমোদনের বিষয়টি এনভিডিয়ার জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। কারণ এক সময় কোম্পানির মোট রাজস্বের ১৩ শতাংশ আসত চীন থেকে। এইচ২০০ চিপ নিয়ে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও একটি অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। চীনা কোম্পানিগুলোর পক্ষ থেকে চিপটির ব্যাপক চাহিদা ছিল এবং মার্কিন সরকারও রফতানির অনুমতি দিয়েছিল। কিন্তু মূলত বেইজিংয়ের পক্ষ থেকে আমদানির বিষয়ে দ্বিধাই ছিল এ চালানের প্রধান বাধা।

বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় দেড় মাসের সর্বনিম্নে

Bonik Barta

স্পট মার্কেটে আজ স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য নেমেছে ৪ হাজার ৭৬৪ ডলার ২৭ সেন্টে। যা গত ৬ ফেব্রুয়ারির পর মূল্যবান ধাতুটির সর্বনিম্ন দাম। এ সময় এপ্রিলে সরবরাহ চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪ হাজার ৭৭০ ডলারে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে এ পর্যন্ত স্বর্ণের দাম ৯ শতাংশের বেশি কমেছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম গত প্রায় দেড় মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। শক্তিশালী ডলার ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর বিষয়ে কঠোর অবস্থানের কারণে এ দরপতন হয়েছে। নিকট ভবিষ্যতে সুদহার কমার সম্ভাবনা কমে যাওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের বাজারে বিনিয়োগ আগ্রহ কম দেখাচ্ছেন। এসবের সম্মিলিত কারণে বৈশ্বিক স্বর্ণের বাজারদরে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। খবর রয়টার্স।

Bangladesh seeks additional $350m loan guarantee from World Bank

The Financial Express

Bangladesh's state-run Petrobangla has sought an additional US$350-million loan guarantee from the World Bank to augment LNG imports amid escalating Middle East tensions and soaring global fuel prices. "We have requested the Economic Relations Division (ERD) to expedite the funding to facilitate the buying of liquefied natural gas (LNG) from global suppliers," Petrobangla's director of finance, AKM Mizanur Rahman, told the Financial Express on Tuesday. "Initially our plan was to seek an additional $250 million but later decided to seek more to meet the growing need," he said. The fresh fund request would add up to an existing $350-million guarantee facility, totaling fund support from World Bank's concessional lending arm -- International Development Association (IDA) -- to $700 million for the country's energy-security programme, he said.

Development partners offer higher budget support credit

The Financial Express

As the war in the Middle East prolongs, affecting Bangladesh's already weakened economic base, a number of development partners have come up with proposals to provide higher volumes of budget support credit to help offset the impacts of the conflict. Finance Division officials say there is no sign of the war ending very soon; thus, Bangladesh's economy may suffer badly if the conflict lingers for another month or two. They apprehend that remittance inflows may decline significantly if Bangladeshi expatriate workers in the Middle East begin losing jobs due to the fallout of the war, which would put pressure on foreign exchange reserves.