16-Mar-2026

Tuesday 17 March 2026

18-Mar-2026

জ্বালানি তেলের দাম ২০০ ডলারে পৌঁছার শঙ্কা কতটা বাস্তবিক

Bonik Barta

বর্তমানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের আশপাশে দেখা গেলেও বাজারে পরিস্থিতি আরো বেশি উদ্বেগজনক। ওমানি জ্বালানি তেলের দাম এখন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের চেয়ে রেকর্ড ৫১ ডলার বেশি প্রিমিয়ামে বিক্রি হচ্ছে। ফলে মে মাসে সরবরাহের জন্য এ তেলের প্রকৃত দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি প্রায় ১৫০ ডলার। একইভাবে দুবাইয়ের জ্বালানি তেলের ক্যাশ প্রিমিয়ামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এ পার্থক্য প্রমাণ করে, বাজারে জ্বালানি তেলের যে তীব্র সংকট তৈরি হয়েছে, তা সাধারণ পরিসংখ্যানের চেয়েও অনেক বেশি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ তৃতীয় সপ্তাহে পদার্পণ করায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা চরমে পৌঁছেছে। ইরানের পক্ষ থেকে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছানোর যে সতর্কতা দেয়া হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে তা আর নিছক বাগাড়ম্বর মনে হচ্ছে না। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সংঘাত শেষ হলে দাম দ্রুত কমে আসবে। তবে মাঠপর্যায়ের চিত্র ভিন্ন কথা বলছে। সরবরাহ সংকট ও বাজারের অস্থিরতা বিশ্বজুড়ে এক ভয়াবহ জ্বালানি বিপর্যয়ের সংকেত দিচ্ছে।

গমের রেকর্ড উৎপাদনের দ্বারপ্রান্তে মিসর

Bonik Barta

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) বৈদেশিক কৃষি সেবা সংস্থা (এফএএস) এক সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অভ্যন্তরীণ উৎপাদন বাড়ায় দেশটিতে গমের আমদানিনির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম। এফএএসের তথ্যানুযায়ী, আগামী বিপণন বর্ষে মিসরে গম উৎপাদন আগের বিপণন বর্ষের তুলনায় ৬ শতাংশ বাড়তে পারে। এতে মোট উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৯৮ লাখ টনে, যা দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ফলন। উৎপাদন বাড়ায় গমের আমদানি দুই লাখ টন কমে ১ কোটি ২৫ লাখ টনে নামতে পারে। মূলত খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দেশী উৎপাদন বাড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে মিসর সরকার।

আমদানি বাড়লেও সাতক্ষীরার বাজারে কমেনি জিরার দাম

Bonik Barta

২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) গত অর্থবছরের একই সময়ের তুলনায় মসলাপণ্যটির আমদানি বেড়েছে ৭০০ টনেরও বেশি। তবে আমদানি বাড়লেও স্থানীয় বাজারে কমেনি এর বাজারদর। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি এ বন্দর দিয়ে মোট ২ হাজার ২৮৮ টন জিরা আমদানি হয়েছে। আমদানীকৃত এ পণ্যের মূল্য ৯৮ কোটি ৯১ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৬৬ কোটি ৩৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ৫৫৯ টন জিরা আমদানি হয়েছিল। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে ভোমরা বন্দর দিয়ে জিরার আমদানি বেড়েছে ৭২৯ টন।

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরো দুই জ্বালানিবাহী জাহাজ

Bonik Barta

মোট ২৮টি জ্বালানিবাহী জাহাজের মধ্যে অধিকাংশ এরই মধ্যে কার্গো খালাস শেষে বন্দর ত্যাগ করেছে। দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে চট্টগ্রাম বন্দরে কার্যক্রম নিরবচ্ছিন্ন রয়েছে। আমদানিকৃত জ্বালানি খালাসে গতি আনতে বন্দরে ভিড়ছে আরো দুটি বড় জাহাজ। বর্তমানে খালাস চলতে থাকা ‘চ্যাং হ্যাং হং তু’ ও ‘এলপিজি সেভেন’-এর মধ্যে প্রথমটি আগামীকাল (বুধবার) এবং দ্বিতীয়টি আগামী শুক্রবার (২০ মার্চ) বন্দরে ভিড়বে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই জাহাজ দুটির আগমন জ্বালানি সরবরাহব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাবসিডিয়ারির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির সিদ্ধান্ত

Bonik Barta

প্যারামাউন্ট সোলার লিমিটেডের সঙ্গে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। কোম্পানিটির কারখানা প্রাঙ্গণে ৯ দশমিক ৮১ মেগাওয়াট ক্ষমতার রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকায় অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গণে অপেক্স মডেলে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। চুক্তির শর্ত অনুযায়ী, প্রকল্পটির নকশা, নির্মাণ, পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে প্যারামাউন্ট সোলার লিমিটেড। প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট (কিলোওয়াট-ঘণ্টা) ৮ টাকা ২০ পয়সা হারে কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল, যা ভ্যাট ও এআইটি ব্যতীত। সৌরবিদ্যুৎ প্রকল্পটি চালু হওয়ার পর থেকে পরবর্তী ২০ বছর পর্যন্ত প্যারামাউন্ট সোলার লিমিটেড কোম্পানিটিকে বিদ্যুৎ সরবরাহ করবে।

Bank deposits grow 10.45% in January

The Business Standard

Bank deposits grew by 10.45% in January this year compared with the same month a year earlier, according to the latest data released by Bangladesh Bank recently. The central bank's data show that total deposits in the banking sector stood at more than Tk19.67 lakh crore at the end of January 2026, up from over Tk17.81 lakh crore in January 2025. However, deposit growth was slightly higher in the previous month. At the end of December 2025, deposit growth in the banking sector stood at 11.10%. Managing directors of private banks said that although deposit growth declined slightly in January compared with December, it remained in double digits, which they view as a positive sign.

করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন

The Business Standard

সরকার রাজস্ব আহরণ বাড়াতে করছাড় নীতিতে পরিবর্তন আনায় ২০২০-২১ থেকে ২০২২-২৩ অর্থবছরের মধ্যে করছাড় উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এরপরও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বের সর্বনিম্নগুলোর একটি রয়ে গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ ট্যাক্স এক্সপেন্ডিচার (করব্যয়) রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে করছাড় ছিল ১ লাখ ২৫ হাজার ৮১৪ কোটি টাকা, যা ২০২২-২৩ অর্থবছরে কমে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ১৩২ কোটি টাকায়। অর্থাৎ, এই সময়ে করছাড় কমেছে ১৮ হাজার ৬৮২ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে দেশের কর-জিডিপি অনুপাত ছিল ৭.৩০ শতাংশের সামান্য বেশি। পরবর্তী অর্থবছরে তা আরও কমে ৬.৭৩ শতাংশে নেমে আসে। যদিও তিন অর্থবছরে করছাড় কমেছে, তবুও এর পরিমাণ এখনও বড় আকারেই রয়েছে। ২০২২-২৩ অর্থবছরে মোট আয়কর আদায় ছিল প্রায় ১ লাখ ৮ হাজার কোটি টাকা, ১ লাখ ৭ হাজার ১৩২ কোটি টাকার করছাড়ের যা প্রায় সমান। এটি জিডিপির ২.৩৯ শতাংশের সমান। অবশ্য ২০২০-২১ অর্থবছরে, যখন করব্যয় প্রতিবেদনটি প্রথম প্রকাশ করা হয়, তখন করছাড় ছিল আরও বেশি বা জিডিপির ৩.৫৬ শতাংশ।

আমদানি-রফতানি বাণিজ্যের লেনদেন নিষ্পত্তির কার্যকর উপায় নিয়ে আলোচনা

Bonik Barta

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি। এ সময় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যের লেনদেন নিষ্পত্তি প্রক্রিয়াকে আরো সহজ ও কার্যকর করার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন তারা। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে সৌহার্দপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষজ্ঞ পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং কারিগরি দক্ষতা বৃদ্ধি নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়।

সুপারশপ খাতে টার্নওভার কর তিন-চতুর্থাংশ কমানোর প্রস্তাব

Bonik Barta

আধুনিক রিটেইল বা সুপারশপগুলোকে অর্থ অধ্যাদেশ ২০২৫-এর আওতায় বর্তমানে মোট লেনদেনের ওপর ১ শতাংশ হারে টার্নওভার কর দিতে হয়। এমনকি লোকসান হলেও তাদের এ কর পরিশোধ করতে হয়। ফলে এ খাতের সম্প্রসারণে অর্থায়নগত সমস্যা হয়। তাই টার্নওভারের ওপর করের হার তিন-চতুর্থাংশ কমিয়ে দশমিক ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। রাজধানীর একটি হোটেলে গতকাল অনুষ্ঠিত ‘বাংলাদেশের আধুনিক রিটেইল খাতের উন্নয়ন: প্রতিবন্ধকতা, উত্তরণের উপায় এবং ভবিষ্যৎ কর্মপন্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়। এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন (বিএসওএ) এ বৈঠকের আয়োজন করে।

মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও চীনের অর্থনীতিতে নতুন গতি

Bonik Barta

বছরের শুরুতে চীনের কারখানা উৎপাদন এবং খুচরা বিক্রি উভয়ই বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির জন্য এটি একটি ইতিবাচক সংকেত বলে মনে করছেন অনেকে। গতকাল দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শিল্পোৎপাদন ৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ২০২৫ সালে বিনিয়োগে ভাটা পড়ার পর এবার বিনিয়োগ বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। খবর এফটি। পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে চীনে বছরের প্রথম দুই মাসে খুচরা বিক্রি বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। উল্লেখ্য, চান্দ্র নববর্ষের ছুটির কারণে তথ্যের বিভ্রান্তি এড়াতে বছরের প্রথম প্রতিবেদনে জানুয়ারি ও ফেব্রুয়ারির তথ্য একসঙ্গে প্রকাশ করেছে চীন। তবে এ প্রবৃদ্ধি এমন একসময় এল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে চীন জ্বালানি ও ভূরাজনৈতিক সংকটের মুখে রয়েছে।

দুই সপ্তাহে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বেড়েছে ৪০%

Bonik Barta

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে মাত্র ১৫ দিনের ব্যবধানে জ্বালানি তেলের দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যের এ সংঘাতে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে এশীয় দেশগুলোসহ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন। ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে গত ২৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭৩ ডলার। তবে শনিবার এ দাম দ্রুত বেড়ে ১০৩ ডলারে পৌঁছেছে। অর্থাৎ মাত্র ১৫ দিনের ব্যবধানে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম বেড়েছে ৩০ ডলার। শতকরা হিসাবে এ বৃদ্ধির হার ৪১ দশমিক ১ শতাংশ।

টনপ্রতি ১০০ ডলার হওয়ার সম্ভাবনা

Bonik Barta

চলতি বছরে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম প্রতি টনে ১০০ ডলারে স্থিতিশীল হবে বলে পূর্বাভাস জানিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ খনি কোম্পানি ভেল। ব্রাজিলের এ কোম্পানি সম্প্রতি তাদের এক ব্যবসায়িক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মূলত বাজারে আকরিক লোহার সরবরাহ বৃদ্ধি এবং প্রধান আমদানিকারক দেশ চীনে চাহিদার পরিবর্তনের প্রেক্ষাপটে এ নতুন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ।খাতসংশ্লিষ্টরা বলছেন, গিনিতে সিমান্দু নামের বিশাল এক আকরিক লোহার খনি থেকে উৎপাদন শুরু হওয়া এবং বড় বড় খনি কোম্পানির সরবরাহ বাড়ানোর চেষ্টার ফলে বাজারে প্রভাব পড়বে। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় ইস্পাত উৎপাদনকারী দেশ চীনে আকরিক লোহার চাহিদা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এ দুইয়ের প্রভাবে আগামী কয়েক বছর আকরিক লোহার দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে ফের বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা

Bonik Barta

করোনা মহামারী-পরবর্তী সময়ের উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার পর বিশ্ব যখন কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছিল, ঠিক তখনই এ যুদ্ধ নতুন এক সরবরাহ সংকটের শঙ্কা তৈরি করেছে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন সংকট মোকাবেলায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।অর্থনীতিবিদরা মনে করছেন, ২০২১ সাল থেকে করোনা মহামারী এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে যে মূল্যস্ফীতি দুই অংকের ঘরে পৌঁছেছিল, বর্তমান পরিস্থিতি তার চেয়ে অনেকটাই আলাদা। বিশ্বের প্রধান উন্নত দেশগুলোর শ্রমবাজার এখন আগের চেয়ে অনেকটা দুর্বল ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর মুদ্রানীতিও বেশ কঠোর ।

জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থনীতির প্রবৃদ্ধি শূন্য, কমেছে রেস্তোরাঁয় খাওয়া

Bonik Barta

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে বিশ্বজুড়ে তৈরি অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাজ্যের অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকটে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে আরো নাজুক হয়ে পড়েছে। বিশেষ করে রেস্তোরাঁয় খেতে যাওয়ার প্রবণতা কমে যাওয়ায় খাতটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যান সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) জানিয়েছে, জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থনীতি কোনো প্রবৃদ্ধি দেখেনি। খবর বিবিসি। যুদ্ধের উত্তাপ দীর্ঘায়িত হলে ব্রিটেনের মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে যুক্তরাজ্যের পেট্রল পাম্পগুলোয় জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে, যা সাধারণ মানুষের নিত্যপণ্যের ওপর প্রভাব ফেলছে।

উৎপাদনের চাপ সামলাতে বিশ্ববাজারে ঝুঁকছে চীনা অটোমেকাররা

Bonik Barta

বিদেশে নিজেদের ব্যবসার পরিধি বাড়াতে নতুন এক কৌশল অবলম্বন করছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। নিজস্ব কারখানা তৈরির বদলে তারা বেছে নিচ্ছে বিদেশী কোম্পানির ফেলে রাখা বা অব্যবহৃত কারখানাগুলো। এভাবে ‘অ্যাসেট-লাইট’ বা সম্পদ সাশ্রয়ী কৌশলের মাধ্যমে চীনা কোম্পানিগুলো বিদেশে কম খরচে গাড়ি তৈরির সুযোগ পাচ্ছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বাজারে গাড়ির অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও অভ্যন্তরীণ চাহিদার ঘাটতির মুখে প্রতিষ্ঠানগুলো এখন বিশ্ববাজার দখলের প্রতিযোগিতায় নেমেছে। গিলি অটো থেকে শুরু করে গ্রেট ওয়াল মোটরের মতো বড় চীনা প্রতিষ্ঠানগুলো এ কৌশলে এগিয়ে যাচ্ছে।