16-Jul-2026

Friday 17 July 2026

18-Jul-2026

একদিনে আইবিএমের বাজারমূল্য কমল ৭ হাজার কোটি ডলার

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারেনি বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। বিষয়টি স্বীকারও করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অরবিন্দ কৃষ্ণ। স্বীকারোক্তির পর পরই শেয়ারবাজারে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে শতবর্ষী মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। সিইও অরবিন্দের মন্তব্যের পর কোম্পানির বাজারমূল্য একদিনে প্রায় ৭০ বিলিয়ন বা ৭ হাজার কোটি ডলার কমে গেছে। একই সঙ্গে শেয়ারদর নেমেছে ২৫ শতাংশ পর্যন্ত। শেয়ারবাজারের ইতিহাসে এটি ১৯৬৮ সালের পর আইবিএমের জন্য একক দিনে সবচেয়ে বড় পতনের রেকর্ড।

জেপি মরগানের মুনাফায় উল্লম্ফন

Bonik Barta

যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপি মরগান চেজের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফা বেড়েছে। বড় করপোরেট চুক্তি সম্পাদন ও শেয়ারবাজারের অস্থিরতার সুযোগে ইনভেস্টমেন্ট ব্যাংক খাত থেকে বেশি আয় করেছে ব্যাংকটি। ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠানটি ২ হাজার ১২০ কোটি ডলার নিট মুনাফা করেছে। এ সময় প্রতি শেয়ারে আয় হয়েছে ৭ ডলার ৭ সেন্ট। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ১ হাজার ৪৯৯ কোটি ডলার।

ইনস্টাগ্রামে সুগন্ধির বিজ্ঞাপনে তারকাদের আয় লাখ ডলার

Bonik Barta

বিজ্ঞাপনের নতুন বাজার হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। আর সে বাজারের বড় মুখ এখন তারকারা। বিজ্ঞাপনমূলক পোস্টের জন্য অনেক ‘সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার’ নিচ্ছেন কয়েক লাখ ডলার। কারো কারো পারিশ্রমিক পৌঁছেছে ১০ লাখ ডলার পর্যন্ত। প্রাকৃতিক উপাদানে তৈরি রিফিলযোগ্য ডিওডোরেন্ট ব্র্যান্ড ওয়াইল্ডও বিক্রি বাড়াতে এখন তারকানির্ভর প্রচারণাকেই বেছে নিয়েছে। ওয়াইল্ড ব্র্যান্ডটিকে গত বছর বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কিনে নেয়। ওয়াইল্ড ব্র্যান্ডের সহপ্রতিষ্ঠাতা চার্লি বোয়েস-লায়ন জানান, ব্যবসার সাফল্যের মূল চাবিকাঠি হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা তারকাদের মাধ্যমে পণ্যের প্রচার।

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ মার্কিন শুল্ক

Bonik Barta

ব্রাজিল থেকে আমদানীকৃত অধিকাংশ পণ্যের ওপর ২৫ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ২২ জুলাই থেকে নতুন শুল্ক কার্যকর হবে বলে জানায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর)। ব্রাজিলের সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কে বড় ধরনের উত্তেজনা তৈরি করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডয়চে ভেলে। ইউএসটিআরের দাবি, ডিজিটাল বাণিজ্য থেকে শুরু করে অবৈধ বন উজাড়ের মতো নানা বিষয়ে ব্রাজিলের ‘অন্যায্য’ বাণিজ্যিক নীতির কারণে শুল্কের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‘অফ সিজনে’ বাড়ছে আন্তর্জাতিক ভ্রমণ

Bonik Barta

অতিরিক্ত গরম, পর্যটকদের উপচে পড়া ভিড় ও চড়া দাম এড়াতে মানুষ এখন অফ সিজন বা কম ভিড়ের সময় আন্তর্জাতিক ভ্রমণের দিকে ঝুঁকছেন। বিশেষ করে মার্কিন পর্যটকদের মধ্যে সম্প্রতি এ প্রবণতা বেশি দেখা গেছে। এদিকে নতুন চাহিদাকে কাজে লাগিয়ে বাড়তি মুনাফা করতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের বড় বড় উড়োজাহাজ সংস্থা ও হোটেলগুলো। খবর সিএনবিসি। প্রতিবেদনে বলা হয়, সাধারণত বসন্তের শেষভাগ থেকে গ্রীষ্মের শেষ সময় পর্যন্ত ইউরোপে ভ্রমণের মূল মৌসুম বা পিক সিজন ধরা হয়। কিন্তু এখন সে প্রথাগত নিয়ম ভেঙে যাচ্ছে। উড়োজাহাজ সংস্থাগুলো এখন শরতের শীতল সময়ে ও শীতের অফপিক বা কম চাহিদার সময়েও আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে। আগে যেসব রুটে নির্দিষ্ট কয়েক মাস উড়োজাহাজ চলত, এখন সেখানে বছরের প্রায় বেশির ভাগ সময়ই ফ্লাইট চালু রাখা হচ্ছে।

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আয়ারল্যান্ডে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল। দেশটির সেমিকন্ডাক্টর উৎপাদন শিল্প সম্প্রসারণে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করবে কোম্পানিটি। মূলত এআই সিস্টেমে ব্যবহৃত প্রসেসরের উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর এফটি। ইনটেল জানায়, এ বিনিয়োগের মাধ্যমে ডাবলিনের পশ্চিমে অবস্থিত লেইক্সলিপ কারখানার আধুনিকায়ন করা হবে। ফলে বর্তমান উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি গবেষণা ও উন্নয়ন কাজ আরো জোরদার হবে।

বিরল খনিজ রফতানিতে কড়াকড়ির পথে চীন

Bonik Barta

বিরল খনিজ বা রেয়ার আর্থ রফতানিতে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ আরোপের প্রস্তুতি নিচ্ছে চীন।এতে পশ্চিমা বিশ্বের প্রায় ৬ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের শিল্প উৎপাদন ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির মতে, এ ধরনের নিয়ন্ত্রণ কার্যকর হলে গাড়ি, উচ্চপ্রযুক্তি, প্রতিরক্ষা ও জ্বালানি খাতের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হতে পারে। খবর রয়টার্স।

জুনে চীনের আমদানি-রফতানি

Bonik Barta

চীনে গত জুনে কয়লা আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে। চীনের শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, জুনে দেশটিতে ৪ কোটি ২৭ লাখ ৮০ হাজার টন কয়লা আমদানি করা হয়েছে। খনিতে বড় ধরনের দুর্ঘটনার জেরে অভ্যন্তরীণ সরবরাহ কমে যাওয়ায় আমদানিতে এ প্রবৃদ্ধি হয়েছে। অ্যালুমিনিয়াম, বিশ্ববাজারে চীনের অ্যালুমিনিয়াম রফতানি জুনে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গতকাল দেশটির শুল্ক বিভাগের প্রকাশিত তথ্যানুযায়ী, জুনে অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের রফতানি বেড়ে ৭ লাখ ১১ হাজার টনে দাঁড়িয়েছে। ইতিহাসে এ প্রথম দেশটির মাসিক রফতানি সাত লাখ টনের সীমা পার হলো। মে মাসের তুলনায় জুনে রফতানি বেড়েছে সাড়ে ১২ শতাংশ। আকরিক লোহা চীনে গত জুনে আকরিক লোহা আমদানি বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের শীর্ষ আকরিক লোহা ব্যবহারকারী দেশটির শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, জুনে প্রায় ১১ কোটি ২৭ লাখ টন আকরিক লোহা আমদানি করা হয়েছে, যা মে মাসের তুলনায় ১৫ শতাংশ বেশি। বৈশ্বিক খনি কোম্পানিগুলোর সরবরাহ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে দাম কমায় চীনা ইস্পাত নির্মাতারা কাঁচামাল কেনা বাড়িয়েছেন। একই সময়ে স্থানীয় বাজারে আবহাওয়াগত কারণে চাহিদা কম থাকায় চীনের ইস্পাত রফতানিও বেশ শক্তিশালী অবস্থানে ছিল।

চলতি বছর বৈশ্বিক চাহিদা বৃদ্ধির পূর্বাভাস আরো কমাল ওপেক

Bonik Barta

বিশ্ববাজারে ২০২৬ সালে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়ার পূর্বাভাস আবারো কমিয়েছে ওপেক। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো এ পূর্বাভাস কমাল তেল উৎপাদন ও রফতানিকারক দেশগুলোর সংগঠন সংস্থাটি। মূলত মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ ও সরবরাহ লাইনে বিঘ্ন ঘটায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওপেকের সর্বশেষ মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক সংকটে জ্বালানি তেলের বাজারে যে জটিলতা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে চাহিদার ওপর। একই সময় যুক্তরাষ্ট্রের জরুরি রাষ্ট্রীয় মজুদও চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খবর রয়টার্স।

প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিক মানের ওয়ালটন কেবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

Bonik Barta

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘রাইজ টুগেদার’ স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন কেবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক ডিলার, পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন। বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের পাঁচতারকা হোটেল গ্র্যান্ড সুলতানে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম এবং পরিচালক নিশাত তাসনিম শুচি। সম্মেলনে বাজার গবেষণা, সময়োপযোগী বিপণন কৌশল এবং ব্যবসায়িক পরিকল্পনার মাধ্যমে ওয়ালটন কেবলসের বাজার সম্প্রসারণ ও বিক্রয় প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়ে ডিলারদের দিকনির্দেশনা দেয়া হয়। এ সময় পরিবেশকরাও দেশের প্রতিটি ঘরে আন্তর্জাতিক মানের নিরাপদ ওয়ালটন কেবলস পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

লভ্যাংশ পাঠিয়েছে লিন্ডে বাংলাদেশ

Bonik Barta

জ্বালানি খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

WB-backed social protection project cost set to triple

The Financial Express

A World Bank-backed social- protection project has proposed tripling its budget to nearly Tk 28.14 billion, including higher consultancy costs and Tk 500 million for festival-related activities, drawing objections from the Planning Commission. The Department of Social Services has sought up to a 33-per-cent increase in the monthly remuneration of individual consultants, officials said. It has also proposed allocating Tk 500 million for ceremonies and festival-related activities under the project at a time when the government has tightened spending on several development programmes to ease fiscal pressures.

IMF lowers GDP growth forecast to 3.5pc for FY'27

The Financial Express

In a latest in-depth analysis of Bangladesh economy's weak spots, the International Monetary Fund has revised down the country's gross domestic product (GDP) growth to 3.5 per cent this fiscal year, principally for neglecting reforms. Worse even, the IMF alerts that the economic-growth rate could remain below 3.0 per cent over the medium term amid continued fiscal-and financial-sector pressures, Earlier IMF growth forecast -- released after a spot analysis of the country's overall economic situation to determine its creditworthiness -- was much higher at 4.8 per cent in April.