শিল্প পুনরুজ্জীবনে ঋণ ইডিএফ ও সুদনীতিতে পরিবর্তনের আহ্বান
Bonik Barta
রফতানিমুখী প্রাইমারি টেক্সটাইল শিল্পের কার্যক্রম টেকসই রাখা, ব্যাংক খাতের ঝুঁকি হ্রাস ও শিল্প পুনরুজ্জীবনে প্রয়োজনীয় নীতিসহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে ১০ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।গতকাল বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের সই করা এক চিঠিতে এসব প্রস্তাব তুলে ধরা হয়।চিঠিতে বিটিএমএ জানায়, দেশের প্রাইমারি টেক্সটাইল শিল্প খাতের সর্ববৃহৎ জাতীয় বাণিজ্য সংগঠন হিসেবে তাদের প্রায় ১ হাজার ৮৮৩টি সদস্য প্রতিষ্ঠান রয়েছে। স্পিনিং, উইভিং, ডেনিম, ডায়িং, প্রিন্টিং ও ফিনিশিং শিল্প নিয়ে গড়ে ওঠা এ খাতে প্রায় ৩২ বিলিয়ন ডলারের প্রত্যক্ষ বেসরকারি বিনিয়োগ রয়েছে। দেশের মোট রফতানি আয়ের ৮৫ শতাংশের বেশি তৈরি পোশাক ও টেক্সটাইল খাত থেকে আসে, যার প্রায় ৭০ শতাংশ ব্যাকওয়ার্ড লিংকেজ সহায়তা দেয় দেশীয় প্রাইমারি টেক্সটাইল শিল্প। এ খাত জাতীয় জিডিপিতে প্রায় ১৩ শতাংশ অবদান রাখার পাশাপাশি বছরে প্রায় ৮ বিলিয়ন ডলারের সমপরিমাণ সুতা ও কাপড় আমদানি প্রতিস্থাপন করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে।
বিদেশী মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ নেয়ার বিধিমালা শিথিল
Bonik Barta
সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বৈদেশিক ঋণ নেয়ার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সিদ্ধান্তের ফলে এসব প্রতিষ্ঠান তাদের মূল (প্যারেন্ট) কোম্পানি, সহযোগী প্রতিষ্ঠান (অ্যাফিলিয়েট) এবং শেয়ারধারীদের কাছ থেকে সহজেই ঋণ নিতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ উদ্যোগ বিদেশী মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য তুলনামূলক কম খরচে বৈদেশিক অর্থায়নের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে দেশে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকর্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।
একদিনে আইবিএমের বাজারমূল্য কমল ৭০ বিলিয়ন ডলার
Bonik Barta
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি ১ শতাংশ আয় প্রবৃদ্ধি আশা করছে। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি আইবিএমের সবচেয়ে দুর্বল প্রবৃদ্ধির পূর্বাভাস। একই সঙ্গে ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় প্রায় ৬৬ কোটি ডলার কম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারেনি বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। বিষয়টি স্বীকারও করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অরবিন্দ কৃষ্ণ। স্বীকারোক্তির পরপরই শেয়ারবাজারে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে শতবর্ষী মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
শতভাগ ওপেন-সোর্স ৩২-বিট আরআইএসসি-ভি প্রসেসর ‘প্রগতি ভি১’ তৈরিতে বুয়েটের সাফল্য
Bonik Barta
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ শতভাগ ওপেন-সোর্স ৩২-বিট আরআইএসসি-ভি প্রসেসর ‘প্রগতি ভি১’-এর সফল টেপ-আউট সম্পন্ন করেছে। এ অর্জন বাংলাদেশের দেশীয় সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনের যুগে প্রবেশকে চিহ্নিত করে এবং এটি একটি জাতীয় সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
বিশ্বজুড়ে অধিগ্রহণ ও একীভূতকরণ চুক্তি রেকর্ড ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে
Bonik Barta
বিশ্বজুড়ে কোম্পানি অধিগ্রহণ ও একীভূতকরণের (এমঅ্যান্ডএ) বাজারে নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বৈশ্বিক এমঅ্যান্ডএ চুক্তির মোট মূল্য ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় যা ৪৪ শতাংশ বেশি। এ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাত। একই সঙ্গে ক্রিপ্টো অবকাঠামোও বড় বড় করপোরেট চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। আন্তর্জাতিক আর্থিক তথ্য ও গবেষণাবিষয়ক প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ডিলজিক সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে
Bonik Barta
মেমোরি চিপ সংকটের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে ফোন শিল্পে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ২০১৩ সালের পর সর্বনিম্ন স্তরে নেমেছে। প্রযুক্তি খাতের বিশ্লেষকরা বলছেন, চিপ সংকটের কারণে প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্মার্টফোনের দাম বাড়ছে। ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ডিভাইসের জন্য পর্যাপ্ত র্যাম ও ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি পাচ্ছে না। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, গত প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ কমেছে। এর মাধ্যমে দ্বিতীয় প্রান্তিকের সরবরাহ ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।
গ্রাহক সুরক্ষায় ব্যর্থ হলে টেক জায়ান্টকে জরিমানা করবে ইইউ
Bonik Barta
গ্রাহক, বিশেষ করে শিশুদের ‘সুরক্ষা’ দিতে ব্যর্থ হলে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে বড় অংকের জরিমানা করার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হচ্ছে। ইইউর শীর্ষ বিচার বিষয়ক কর্মকর্তা মাইকেল ম্যাকগ্রা সম্প্রতি এ তথ্য জানান। খবর এফটি।
স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) অঙ্গপ্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডে (স্বপ্ন সুপারশপ) ৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৪ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৩০তম সভায় এ বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ১ হাজার টাকা অভিহিত মূল্যের ৭০ লাখ রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে এ বিনিয়োগ করা হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আগামী ১৫ অক্টোবরের মধ্যে এ বিনিয়োগ সম্পন্ন করা হবে।
ব্যাংকিং সেবায় নতুন ফি চালু ও চার্জ বৃদ্ধির সুপারিশ এবিবির আপত্তি ব্যবসায়ীদের
Bonik Barta
দেশের ব্যাংকিং সেবার ওপর একগুচ্ছ নতুন ফি আরোপ এবং বিদ্যমান বিভিন্ন চার্জ উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করেছে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। সম্প্রতি সংগঠনটির চেয়ারম্যান মাসরুর আরেফিন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হয়েছে। এতে ১৪টি খাতে নতুন করে চার্জ আরোপের পাশাপাশি বিদ্যমান বিভিন্ন ব্যাংকিং সেবার চার্জও বাড়ানোর কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। অন্যদিকে সাধারণ আমানতকারী, ব্যবসায়ী, আমদানি-রফতানিকারক এবং ঋণগ্রহীতারা উদ্বেগ প্রকাশ করেছেন। এবিবির প্রস্তাবে আপত্তি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।
চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৪.৩ শতাংশে দাঁড়িয়েছে
Bonik Barta
চীনে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশটির জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৩ শতাংশ, যা বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) ৫ শতাংশের তুলনায় কম। একই সঙ্গে এটি সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রারও নিচে। খবর বিবিসি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ ধীরগতির পেছনে দুটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন বিশ্লেষকরা। এক. দুর্বল অভ্যন্তরীণ চাহিদা ও দুই. ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া। যদিও একই সময়ে দেশটির রফতানি শক্তিশালী অবস্থানে ছিল। চীনের রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেড়েছে গত জুনে।
দাম বাড়ায় চলতি বছর কমবে এলএনজির বৈশ্বিক চাহিদা
Bonik Barta
২০২৬ সালে বিশ্বজুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা দশমিক ৫ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। বাড়তি দামের কারণে বিশ্বের বড় বড় শিল্প-কারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো জ্বালানির ব্যবহার কমাতে বাধ্য হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। খবর দ্য বিজনেসলাইন। প্যারিসভিত্তিক জ্বালানি সংস্থাটি সম্প্রতি তাদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এলএনজির বৈশ্বিক চাহিদা প্রায় দুই হাজার কোটি ঘনমিটার কমতে পারে। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ কমে গেছে। ফলে গুরুত্বপূর্ণ নৌপথগুলোয় বিঘ্ন ঘটছে এবং আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
উৎপাদন সক্ষমতা বাড়াল এনভয় টেক্সটাইলস
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস লিমিটেড বার্ষিক ডেনিম ফ্যাব্রিক উৎপাদন সক্ষমতা ৫ কোটি ২০ লাখ থেকে বাড়িয়ে ৬ কোটি গজে উন্নীত করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৪ জুলাই অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিষয়টি অনুমোদন করা হয়। এরই মধ্যে বাড়তি সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে এনভয় টেক্সটাইলস।
গ্রামীণফোনের ১০৫% অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধ পর্যন্ত (জানুয়ারি-জুন) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে বিনিয়োগকারীদের জন্য এই অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। এতে কোম্পানির বিনিয়োগকারীরা শেয়ারপ্রতি ১০ টাকা ৫০ পয়সা করে নগদ লভ্যাংশ পাবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সুদমুক্ত বিনিয়োগে ‘টিআইপি-সমৃদ্ধি’ স্কিম চালু করল আইসিএমএল
Bonik Barta
দেশের সাধারণ মানুষের মধ্যে বিনিয়োগ সংস্কৃতি বিস্তার এবং সুদমুক্ত আর্থিক পণ্যের চাহিদা পূরণের লক্ষ্যে নতুন বিনিয়োগ স্কিম ‘টিআইপি সমৃদ্ধি’ চালু করেছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)। প্রতিষ্ঠানটির টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানের (টিআইপি) আওতায় নতুন স্কিমটি সুদমুক্ত সিকিউরিটিজভিত্তিক বিনিয়োগের সুযোগ দেবে। এ উপলক্ষে গতকাল ঢাকায় আইসিএমএলের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
BFIU finds 74pc rise in shady dealings in FY25
The Financial Express
Bangladesh Financial Intelligence Unit (BFIU) says assets worth Tk 760 billion linked to deposed prime minister Sheikh Hasina and her family and 10 business biggies have been frozen under investigations into suspected money laundering. Ikhtiar Uddin Mohammad Mamun, Head of BFIU, disclosed the findings at a press conference at the Bangladesh Bank headquarters Wednesday while presenting the agency's activities for the financial year 2024-25-the time of political upheavals and regime change. He said the assets had been frozen under court orders in connection with 11 joint money-laundering investigations.