15-Feb-2026

Monday 16 February 2026

17-Feb-2026

ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে রেমিট্যান্স ১.৬৫ বিলিয়ন ডলার

The Financial Express

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে মোট ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার (১৬৫ কোটি ৫০ লাখ) বা প্রায় ১৯ হাজার ৮৬০ কোটি টাকা (১ ডলার ১২০ টাকা ধরে) রেমিট্যান্স এসেছে। এ হিসেবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১১০.৩ মিলিয়ন ডলার। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৫ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১৩১ কোটি ৫০ লাখ ডলার। ফলে বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৮ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২২ দশমিক ১০ শতাংশ বেশি। এর আগে জানুয়ারি মাসে দেশে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

রপ্তানি ও কর্মসংস্থান বাড়াতে বাণিজ্য কর সংস্কারের সুপারিশ টাস্কফোর্সের

The Financial Express

কটি বিশেষজ্ঞ কমিটি বাংলাদেশের বাণিজ্য করব্যবস্থার আমূল সংস্কারের সুপারিশ করেছে। যাতে কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিসহ একটি গতিশীল ও রপ্তানিমুখী অর্থনীতি গড়ে তোলা যায়। সর্বশেষ অর্থবছরে দেখা গেছে, বাংলাদেশে চূড়ান্ত ভোগ্যপণ্যের ওপর শুল্ক সুরক্ষা মধ্যবর্তী কাঁচামালের তুলনায় প্রায় ২ দশমিক৷ ৪ গুণ বেশি। এতে দেশের বাণিজ্য কাঠামোয় দীর্ঘদিনের একটি ভারসাম্যহীনতা আরও গভীর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গড়ে চূড়ান্ত ভোগ্যপণ্যে মোট নামমাত্র সুরক্ষা ছিল প্রায় ৪২ শতাংশ, যেখানে মধ্যবর্তী কাঁচামালের ক্ষেত্রে তা মাত্র ১৭ দশমিক ৬ শতাংশ—অর্থাৎ প্রায় ২৫ শতাংশ পয়েন্টের ব্যবধান। উত্তর-উত্থান পরবর্তী সংস্কারমূলক সরকারের উদ্যোগে গঠিত ন্যাশনাল টাস্কফোর্স ফর ট্যাক্স রিফর্মস সুপারিশ করেছে, ২০৩৫ সালের মধ্যে মোট রাজস্বে বাণিজ্য করের অংশ বর্তমান ২৮ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার। এটি আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে তারা মনে করে।

১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড

The Business Standard

দেশের আমদানিতে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন বছরের শুরুতেই বড় ধরনের গতি লক্ষ্য করা গেছে। গত জানুয়ারি মাসে আমদানির জন্য ঋণপত্র বা এলসি (লেটার অব ক্রেডিট) খোলার পরিমাণ দাঁড়িয়েছে ৬ দশমিক ৬১ বিলিয়ন ডলার, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, গত জানুয়ারিতে ৬ দশমিক ৬১ বিলিয়ন ডলারের এলসি খোলা হলেও এলসি নিষ্পত্তির (সেটেলমেন্ট) পরিমাণ ছিল ৬ দশমিক ১৬ বিলিয়ন ডলার। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে এলসি খোলার পরিমাণ ছিল ৬ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

৯ বছরে এডিপি ব্যয় সর্বনিম্ন, সাত মাসে মাত্র ২১%

The Business Standard

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এডিপিতে ব্যয় হয়েছে মাত্র ৫০,৫৫৬.২৯ কোটি টাকা, যা গত ৯ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। এমনকি গত অর্থবছরের রাজনৈতিক অস্থিরতা ও সরকার পরিবর্তনের সময়ের তুলনায়ও এবারের ব্যয় উল্লেখযোগ্য হারে কমেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এডিপি বাস্তবায়নের হালনাগাদ এই প্রতিবেদন প্রকাশ করেছে। আইএমইডির প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ২১.১৮ শতাংশ। এর আগে ২০১৬-১৭ অর্থবছরের একই সময়ে এডিপির অর্থ ব্যয় হয়েছিল ৩৯ হাজার ৯৭৩ কোটি টাকা। এরপর থেকে প্রতি বছরই এই সময়ে ব্যয়ের পরিমাণ চলতি বছরের চেয়ে বেশি ছিল।

নমুনা নোট নিয়ে বিভ্রান্তি এড়াতে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

Bonik Barta

সামাজিক যোগাযোগমাধ্যমে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহার ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিওচিত্র ও ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে আসল নোটের ডিজাইন ও আকারের অনুরূপ—কখনো আসল নোটের চেয়ে বড় আকৃতির নমুনা নোট ব্যবহার করে প্রচারণা বা কনটেন্ট তৈরি করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাজারে বা উন্মুক্ত স্থানে আসল টাকার আদলে তৈরি কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রচারণার ঘটনাও লক্ষ করা যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে এবং সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করে তুলতে পারে। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসল নোট সদৃশ কাগজ তৈরি, প্রচারণায় ব্যবহার বা ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৮৯(ঙ) অনুযায়ী, প্রচলিত ব্যাংক নোটের সদৃশ ও বিভ্রান্তি সৃষ্টিতে সক্ষম কোনো নথি, কাগজ বা বস্তু প্রস্তুত, ব্যবহার বা বিতরণ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুঁজিবাজারে রেকর্ড উত্থান

Bonik Barta

দেশের পুঁজিবাজারে প্রায় দেড় বছর পর গতকাল সূচকে রেকর্ড উত্থান হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সপ্তাহের প্রথম কার্যদিবসে এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২০০ পয়েন্টের বেশি বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ২০০ কোটি টাকার বেশি। এর আগে ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বতী সরকার শপথ নেয়ার দিন সূচক ৩০০ পয়েন্টের বেশি বেড়েছিল। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৫ হাজার ৬০১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪০০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৪ দশমিক ১৯ শতাংশ বেড়ে ২ হাজার ১৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৫৯ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ২ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ১ হাজার ১২৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৭ পয়েন্ট।

‘জেড’ ক্যাটাগরিতে দুই কোম্পানি

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরি অবনমন করা হয়েছে। কোম্পানি দুটি হলো আফতাব অটোমোবাইলস লিমিটেড ও নাভানা সিএনজি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। আফতাব অটোমোবাইলস: কোম্পানিটিকে বিদ্যমান ‘‌এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত করা হয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ করতে না পারায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়। গতকাল থেকেই কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।

নির্বাচিত সরকারের অধীনে টেকসই ও নিরবচ্ছিন্ন সেবা চান ব্যবসায়ীরা

Bonik Barta

নির্বাচন উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর। মূল জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো কার্যক্রম আবার পুরোদমে শুরু হয়েছে। পাশাপাশি বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তরও চলছে নিয়মিত। তবে ব্যবসায়ী মহল বলছে, স্বস্তি ফিরলেও দীর্ঘ সময় ধরে প্রশাসনিক সমন্বয়হীনতা, বিভিন্ন মহলের হস্তক্ষেপ এবং একের পর এক কর্মসূচির কারণে বারবার অচল হয়েছে বন্দরের অপারেশনাল কার্যক্রম। একটি কর্মসূচি প্রত্যাহার হতেই আরেকটি শুরু হওয়ায় আমদানি-রফতানি কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নির্বাচিত সরকারের অধীনে টেকসই ও নিরবচ্ছিন্ন বন্দর সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

ব্রাজিলে রেকর্ড সয়াবিন উৎপাদনের সম্ভাবনা

Bonik Barta

বিশ্বে শীর্ষ সয়াবিন উৎপাদন ও রফতানিকারক দেশ ব্রাজিল। ২০২৫-২৬ বিপণন বর্ষে দেশটি প্রায় ১৭ কোটি ৮০ লাখ টন সয়াবিন উৎপাদনের রেকর্ড গড়তে যাচ্ছে। দেশটির সরকারি সংস্থা কোনাব বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। কোনাব আরো জানায়, ফেব্রুয়ারির শুরু পর্যন্ত ব্রাজিলে সয়াবিনের মোট আবাদি জমির ১৭ দশমিক ৪ শতাংশ থেকে ফসল সংগ্রহ করা হয়েছে। তবে মধ্য ও উত্তরাঞ্চলে ঘন ঘন বৃষ্টিপাতের কারণে মাঠ থেকে সয়াবিন সংগ্রহে কিছুটা বিঘ্ন ঘটছে। যদিও এখন পর্যন্ত উৎপাদনমান ও ফলনের সম্ভাবনায় তা উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরবরাহ বাড়লেও আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী তামার মূল্য

Bonik Barta

বিশ্বের তিন প্রধান ধাতু এক্সচেঞ্জে সম্প্রতি তামার মজুদ ২০০৩ সালের পর প্রথমবারের মতো ১১ লাখ টনের ওপরে পৌঁছেছে। তবে সরবরাহ বাড়লেও আন্তর্জাতিক বাজারে এখনো ঊর্ধ্বমুখী প্রবণতায় ধাতবপণ্যটির বাজার। এক বিশ্লেষণী প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। গত বছর বিশ্বের প্রধান তামা ব্যবহারকারী দেশগুলোর আমদানিতে শুল্ক-সংক্রান্ত উদ্বেগ দেখা দিয়েছিল। একই সময় লন্ডন মেটাল এক্সচেঞ্জ (এলএমই) ও সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জের (এসএইচএফই) গুদামেও ধাতবপণ্যটির মজুদ দ্রুত বেড়েছে। এমনকি জানুয়ারি শুরুর পর বিশ্বের বিভিন্ন এক্সচেঞ্জগুলোয় তামার মজুদ প্রায় তিন লাখ টন বেড়েছে। এ বিষয়ে খাতসংশ্লিষ্টরা বলছেন, মজুদ বৃদ্ধির এ প্রবণতা অতিরিক্ত দামের কারণে উৎপাদন ও শিল্প ব্যবহার কমে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত।

রাশিয়ায় গম উৎপাদন ও রফতানি বাড়ার সম্ভাবনা

Bonik Barta

রাশিয়ায় ২০২৬ সালে গম উৎপাদন ৯ কোটি ১০ লাখ টনে পৌঁছতে পারে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আইকেএআর কনসালট্যান্সির প্রধান দিমিত্রি রিলকো। সংশ্লিষ্টরা জানান, রাশিয়ায় চলতি বছর গম উৎপাদন ও রফতানি বাড়ার পেছনে মূল ভূমিকা রাখবে অনুকূল আবহাওয়া, উন্নত বীজ ও আধুনিক চাষাবাদ প্রযুক্তি। পর্যাপ্ত বৃষ্টিপাত ও মাটির আর্দ্রতা ফসলের বৃদ্ধি ত্বরান্বিত করেছে। এছাড়া উচ্চ ফলনদায়ক ও রোগ-প্রতিরোধী বীজ ব্যবহার, সঠিক সেচ ব্যবস্থা এবং জমির প্রস্তুতি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করেছে। খবর বিজনেস রেকর্ডার। আইকেএআর কনসালট্যান্সি এর আগে রাশিয়ায় মোট ৮ কোটি ৮০ লাখ টন গম উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল। দিমিত্রি রিলকো আরো জানান, ২০২৬-২৭ মৌসুমে রাশিয়া মোট ৪ কোটি ৭৫ লাখ টন গম রফতানি করতে পারে। একই সময়ে রাশিয়ায় মোট শস্য উৎপাদনের পরিমাণ পৌঁছতে পারে ১৪ কোটি ১৫ লাখ টনে। এর মধ্যে ৬ কোটি ৩৫ লাখ টন শস্য রফতানি করতে পারে।

উৎপাদন বৃদ্ধির পূর্বাভাসে নিম্নমুখী প্রবণতায় বৈশ্বিক চিনির বাজার

Bonik Barta

বাড়তি উৎপাদন ও উদ্বৃত্ত সরবরাহের পূর্বাভাসে বৈশ্বিক চিনির বাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এমনকি গত সপ্তাহে নিকটবর্তী সময়ে সরবরাহ চুক্তিতে লন্ডনের বাজারে পণ্যটির দাম গত পাঁচ বছরের সর্বনিম্নে নেমে আসে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অনলাইনভিত্তিক ফাইন্যান্সিয়াল ও মার্কেট অ্যানালাইসিস প্লাটফর্ম ট্রেডিংভিউ। খবর চিনিমান্ডি। ব্রাজিলের শিল্প সংগঠন ইউনিকা জানায়, ২০২৫-২৬ মৌসুমে দেশটির সেন্টার-সাউথ অঞ্চলে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত মোট চিনি উৎপাদন দাঁড়িয়েছে ৪ কোটি ২ লাখ ৩৬ হাজার টন, যা আগের বছরের তুলনায় দশমিক ৯ শতাংশ বেশি। একই সময়ে মোট উৎপাদিত আখের ৫০ দশমিক ৭৮ শতাংশ চিনি তৈরির জন্য ব্যবহার করা হয়েছে, আগের মৌসুমে যা ছিল ৪৮ দশমিক ১৫ শতাংশ।

বাণিজ্য চুক্তি: যুক্তরাষ্ট্রের ৭,১৩২ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে, বাংলাদেশ পাবে ২,৫০০ পণ্যে

The Business Standard

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় দেশটির ৭ হাজার ১৩২টি পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ। এর বিপরীতে বাংলাদেশের ২ হাজার ৫০০ পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেবে বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশটি। রোববার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান। বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা পাওয়া পণ্যের তালিকায় বিভিন্ন ধরনের ওষুধ, কৃষিপণ্য, প্লাস্টিক, কাঠ ও কাঠজাত পণ্য রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের ট্যারিফ লাইনে মোট পণ্যের সংখ্যা ৭ হাজার ৪৫৮টি। এর মধ্য থেকে ৩২৬টি বাদে যুক্তরাষ্ট্রের সব পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ। গত ৯ ফেব্রুয়ারি চুক্তি সইয়ের আগে যুক্তরাষ্ট্রের ৪৪১টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পেত।

Taskforce for skewed trade tax restructuring

The Financial Express

An expert body has recommended radical restructuring of anomalous trade taxes for building a dynamic and trade-oriented economy capable of generating jobs and inclusive growth. As of the last financial year, finished consumer goods enjoyed about 2.4 times higher tariff protection than intermediate goods in Bangladesh, perpetuating a structural imbalance in the trade regime, the taskforce finds and suggests restructuring the taxes. inset-ppOn average, final consumer goods in the last financial year got a total nominal protection rate of around 42 per cent, compared to 17.6 per cent for intermediate inputs -- a gap of nearly 25- percentage points. The National Task Force for Tax Reforms (NTFTR), formed by the post-uprising reformist regime, has recommended a gradual reduction in the share of trade taxes in total revenue from the current 28 per cent to about 7.5 per cent by 2035, in line with international best practices

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নেমেছে ২ দশমিক ৪ শতাংশে

Bonik Barta

যুক্তরাষ্ট্রে গত মাসে বার্ষিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ২ দশমিক ৪ শতাংশে। এটি বাজারের পূর্বাভাসের তুলনায় কম এবং ২০২৫ সালের ডিসেম্বরের ২ দশমিক ৭ শতাংশের তুলনায় নিম্নমুখী। বাজার বিশ্লেষকরা ধারণা করেছিলেন, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে বার্ষিক মূল্যস্ফীতি দাঁড়াবে ২ দশমিক ৫ শতাংশে। দেশটির ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের তথ্যানুযায়ী, জানুয়ারিতে মাসভিত্তিক মূল্যস্ফীতি ছিল দশমিক ২ শতাংশ, আগের মাসে যা ছিল দশমিক ৩ শতাংশ। খবর আনাদোলু

থ্রিডি-প্রিন্টেড বাড়ির চাহিদা বাড়ছে যুক্তরাষ্ট্রে

Bonik Barta

ক্রমবর্ধমান আবাসন সংকট, নির্মাণ ব্যয়ের উল্লম্ফন ও দক্ষ শ্রমিকের সীমিত সরবরাহ—এ তিন বিষয় মার্কিন আবাসন খাতে প্রচলিত পদ্ধতির বাইরে ভাবতে বাধ্য করছে। তেমন একটি বিকল্প ত্রিমাত্রিক বা থ্রিডি-প্রিন্টিং প্রযুক্তি। মার্কিন আবাসন বাজারে দেখা যাচ্ছে, এতদিন পরীক্ষামূলকভাবে গ্রহণ করা পদ্ধতিটি পূর্বাভাসের তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ছে।থ্রিডি-প্রিন্টেড আবাসনে প্রচলিত নির্মাণ পদ্ধতির বদলে বড় আকারের থ্রিডি-প্রিন্টার ব্যবহার করে স্তরভিত্তিক কংক্রিট তৈরি করা হয়। এতে দেয়াল দ্রুত দাঁড়িয়ে যায়, শ্রমিকের প্রয়োজন কমে এবং বাড়ি বেশি টেকসই ও শক্তিশালী হয়।

জ্বালানি তেল বাবদ রাশিয়ার আয় বেড়ে ১১১০ কোটি ডলার

Bonik Barta

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও পশ্চিমা দেশগুলোর কঠোর নজরদারি সত্ত্বেও চলতি বছরের প্রথম মাসে জ্বালানি তেল রফতানি বাবদ রাশিয়ার আয় বেড়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে জ্বালানি তেল রফতানি থেকে ১ হাজার ১১০ কোটি ডলার আয় করেছে রাশিয়া। আগের মাসের তুলনায় তা ১৩ কোটি ডলার বেশি। খবর দ্য ন্যাশনাল। মার্কিন ট্রেজারি বিভাগের কড়াকড়ি এবং রাশিয়ার শীর্ষ কোম্পানি রোসনেফট ও লুকয়েলের ওপর একাধিক দফায় আরোপিত নিষেধাজ্ঞা জারি রয়েছে। এছাড়া সম্প্রতি রুশ জ্বালানি তেল ক্রয় নিয়ে শুল্ক হুমকি অব্যাহত রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও গত মাসে রফতানি থেকে রাশিয়ার আয় বেড়েছে। যদিও একই সময়ে দেশটির মোট জ্বালানি তেল রফতানি দৈনিক ৯০ হাজার ব্যারেল কমে ৭৫ লাখ ব্যারেলে নেমে এসেছে।

ফিউচার মার্কেটে জাপানি রাবারের দরপতন

Bonik Barta

ফিউচার মার্কেটে গত সপ্তাহের লেনদেনের শেষদিন শুক্রবার টানা তৃতীয় দিনের মতো কমেছে জাপানি রাবারের দর। শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে সপ্তাহব্যাপী ছুটিকে সামনে রেখে বাজারে তারল্য কমে যাওয়ায় এ দরপতন দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার। ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) জুলাইয়ে সরবরাহ চৃক্তিতে গত শুক্রবার জাপানি রাবারের দাম দশমিক ৭ ইয়েন বা দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি কেজির মূল্য নেমে এসেছে ৩৪৭ দশমিক ১ ইয়েনে (২ ডলার ২৬ সেন্ট)। এছাড়া গত সপ্তাহজুড়ে ফিউচার মার্কেটে জাপানি রাবারের দরপতনের হার ছিল দশমিক ৮ শতাংশ।

খাদ্য মূল্যস্ফীতির ৬৩ শতাংশই আমিষজাতীয় খাদ্যপণ্যের

Bonik Barta

দেশে সাড়ে তিন বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি জেঁকে বসেছে। কঠোর মুদ্রানীতি, আমদানি পণ্যে করছাড় ও বাজার ব্যবস্থাপনায় নেয়া নানা উদ্যোগের পরও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফলতা আসেনি। বিশেষ করে উচ্চ খাদ্যমূল্যস্ফীতির চাপে কষ্টে আছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। দেশে খাদ্যমূল্যস্ফীতির প্রায় ৬৩ শতাংশই আমিষজাতীয় খাদ্যপণ্যের। সামনে রমজান ও ঈদকে কেন্দ্র করে আমিষজাতীয় পণ্যের চাহিদা আরো বাড়বে। এরই মধ্যে গত এক মাসে প্রায় সব ধরনের আমিষপণ্যেরই দাম বেড়েছে। এ অবস্থায় মানুষের পুষ্টিচাহিদার অন্যতম উৎস আমিষপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব না হলে মূল্যস্ফীতি আরো বেড়ে যেতে পারে।

টার্মিনাল রক্ষণাবেক্ষণে এলএনজি সরবরাহ হ্রাস, রাজধানীতে গ্যাসের তীব্র স্বল্পচাপ

Bonik Barta

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দুটি টার্মিনালের একটি রক্ষণাবেক্ষণে থাকায় জাতীয় গ্রিডে গ্যাসের এলএনজি সরবরাহ প্রায় অর্ধেক কমে গেছে। এতে রাজধানী ঢাকাসহ তিতাস অধিভুক্ত (বিতরণ কোম্পানি) বেশ কয়েকটি জেলায় তীব্রভাবে গ্যাসের সংকট তৈরি হয়েছে। এতে রাজধানীর শিল্প-কারখানা, বাণিজ্যিক থেকে আবাসিক এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। এ পরিস্থিতি আজ মধ্যরাত পর্যন্ত থাকবে বলে জানা গেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি রক্ষণাবেক্ষণের কারণে এলএনজির একটি টার্মিনাল সাময়িক বন্ধ রয়েছে। এতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে গেছে। যে কারণে তিতাসের বিতরণ লাইনে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে। পিক আওয়ারে অনেক এলাকায় গ্যাসের চুলা জ্বালাতে সমস্যা হচ্ছে। এ পরিস্থিতির কারণে তিতাসের আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ আজ রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে।

অভিবাসন কমতে থাকায় ব্রিটিশ অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা

Bonik Barta

যুক্তরাজ্যে চলতি বছর নিট অভিবাসন নেতিবাচক ধারায় নেমে আসতে পারে, যা দেশটির অর্থনীতিতে ‘আশঙ্কাজনক’ প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। বিশেষ করে বিদেশী শিক্ষার্থী ও দক্ষ কর্মী প্রবেশে বিধিনিষেধ এবং কঠোর ভিসানীতি যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন খাতে সংকট তৈরি করেছে। এর প্রভাব সরাসরি অর্থনীতিতে পড়তে পারে। খবর দ্য গার্ডিয়ান। গ্রিনউইচ ও কেন্ট ইউনিভার্সিটি সম্প্রতি একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সরকার অভিবাসন নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করায় দেশটির অন্য বিশ্ববিদ্যালয়গুলোও অর্থনৈতিক সমস্যায় পড়েছে। কারণ কঠোর বিধিনিষেধ থাকায় বিদেশী ভর্তিচ্ছুদের আবেদন কমেছে। একই সমস্যায় রয়েছে ব্রিটিশ কোম্পানিগুলো। বিশেষ করে নির্মাণ প্রতিষ্ঠান, স্বাস্থ্য ও পরিচর্যা কেন্দ্রগুলো কর্মী সংকটে ভুগছে।

রমজানের পণ্য ‍বিপুল পরিমাণে আমদানি হলেও বাজারে দাম বাড়ছেই

The Business Standard

রমজানের গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্যের আমদানি আগের তুলনায় বেশি হলেও বাজারে বেশ কয়েকটি পণ্যের দাম বাড়তে দেখা যাচ্ছে। এর মধ্যে এক সপ্তাহের ব্যবধানে খেজুরের দাম কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি চিনি, ছোলা ও ডালের দামও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বন্দর ধর্মঘটের কারণে সময়মতো পণ্য খালাস না হওয়া এবং নির্বাচনের ছুটিতে চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে সাময়িক ঘাটতি তৈরি হয়েছে। যদিও চাহিদার তুলনায় পণ্যের মজুদ বেশি রয়েছে বলে জানান তারা। রমজানের গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যের মধ্যে রয়েছে চাল, গম, ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ, রসুন, ছোলা ও খেজুর। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শুধু রমজান মাসে সয়াবিন তেলের চাহিদা ৩ লাখ টন। এছাড়া চিনির চাহিদা ৩ লাখ টন, পেঁয়াজ ৫ লাখ টন, ছোলা ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ টন এবং খেজুরের চাহিদা ৬০ থেকে ৮০ হাজার টন।