আমদানি হিস্যা ভারত ভিয়েতনাম কম্বোডিয়ার চেয়ে অনেক বেশি হলেও বাংলাদেশের প্রবৃদ্ধি কম
Bonik Barta
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭টি দেশ ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৮ হাজার ৯৯৯ কোটি ৬০ লাখ ইউরোর তৈরি পোশাক আমদানি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয়েছে চীন থেকে। আমদানির দ্বিতীয় সর্বোচ্চ উৎস দেশ ছিল বাংলাদেশ। ২০২৫ সালে আমদানি হিস্যা বিবেচনায় তুরস্ক, ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো নিকট প্রতিযোগী দেশের চেয়ে অনেক উন্নত অবস্থানে রয়েছে বাংলাদেশ। হিস্যা ২০২৪ সালের চেয়ে ২০২৫-এ আরো বেড়েছে। তবে একই সময়ে দেশগুলোর তুলনায় বাংলাদেশ থেকে পোশাক আমদানিতে প্রবৃদ্ধি অপেক্ষাকৃত কম। ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে ২০২৪-এর তুলনায় ইইউর বৈশ্বিক পোশাক আমদানি প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ১ শতাংশ। চীন থেকে ইইউর পোশাক আমদানি বেড়েছে ১ দশমিক ১৭ শতাংশ। বাংলাদেশ থেকে আমদানি বেড়েছে ৫ দশমিক ৯৭ শতাংশ। একই সময়ে শীর্ষ ১০ আমদানি উৎসগুলোর মধ্যে তৃতীয় দেশ তুরস্ক থেকে কমেছে। বেড়েছে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও পাকিস্তান থেকে। এ দেশগুলো থেকে আমদানি প্রবৃদ্ধির হার বাংলাদেশের চেয়ে বেশি।
ব্যাংক খাতের শেয়ারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের
Bonik Barta
দেশের পুঁজিবাজারে দুই সপ্তাহ ধরে ব্যাংক খাতের শেয়ার লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত সপ্তাহে ও তার আগের সপ্তাহে ব্যাংক খাতের দৈনিক গড় লেনদেনের পরিমাণ শতকোটি টাকা ছাড়িয়েছে। এ সময় পুঁজিবাজারের মোট লেনদেনের ২০ শতাংশই ছিল ব্যাংক খাতের। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের তিন কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতে ৩৭৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এক্ষেত্রে দৈনিক গড়ে লেনদেন হয়েছে ১২৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। এর আগের সপ্তাহের চার কার্যদিবসে ব্যাংক খাতের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৫১৮ কোটি ৭৬ লাখ টাকা। এ সময়ে দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ১২৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। এর আগের সপ্তাহগুলোতে ব্যাংক খাতে দৈনিক গড়ে ৪৫ থেকে ৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে।
১০০ বিলিয়ন ডলার রফতানির আশা বিজিএমইএর
Bonik Barta
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে দেশের পোশাক রফতানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার জাতীয় লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে। গতকাল পাঠানো এক অভিনন্দন বার্তায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ শুভেচ্ছা জানান। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে বিজিএমইএর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন’ শীর্ষক ওই বার্তায় বলা হয়, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশের অধিক আসনে বিজয় অর্জন করেছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এশিয়ায় মিশ্র প্রবণতায় চালের মূল্য
Bonik Barta
এশিয়ায় চালের রফতানি বাজারে গত সপ্তাহে মিশ্র প্রবণতা দেখা গেছে। ঊর্ধ্বমুখী চাহিদার কারণে ভারতে এ সময় এক মাসের সর্বোচ্চের কাছাকাছি স্থিতিশীল ছিল খাদ্যশস্যটির দাম। অন্যদিকে কেনাবেচা কমে যাওয়ায় ভিয়েতনাম ও থাইল্যান্ডে গত সপ্তাহে চালের দাম কিছুটা কমেছে। খবর বিজনেস রেকর্ডার। ভারতে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম টনপ্রতি ৩৫৩-৩৫৯ ডলারে স্থিতিশীল ছিল। এ সময় একই মানের আতপ চালের দাম ছিল টনপ্রতি ৩৫১-৩৫৬ ডলার। এ বিষয়ে কলকাতার এক ব্যবসায়ী জানিয়েছেন, আফ্রিকার দেশগুলো থেকে চাহিদা গত সপ্তাহে কিছুটা বেড়েছে। দাম আরো কমার সম্ভাবনায় চাল ক্রয় কমিয়েছেন ব্যবসায়ীরা।
মাঝারি প্রবৃদ্ধির পূর্বাভাস দিল কোকা-কোলা
Bonik Barta
কোমল পানীয় জায়ান্ট কোকা-কোলা চলতি বছরের জন্য মাঝারি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। বিশ্বজুড়ে গ্রাহক চাহিদা পরিবর্তন এবং গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আয়ের লক্ষ্যমাত্রা পূরণে কিছুটা পিছিয়ে থাকার প্রেক্ষাপটে এ নতুন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর সিএনবিসি। কোকা-কোলার সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে তাদের অর্গানিক রেভিনিউ বা প্রকৃত আয় ৪-৫ শতাংশ বাড়তে পারে। একই সঙ্গে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭-৮ শতাংশ বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের কেনাকাটার অভ্যাসে পরিবর্তনের কারণে কোম্পানিটি কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে।
ডিবিএইচ ফার্স্ট ফান্ডের দর কমেছে ১০ শতাংশ
Bonik Barta
তালিকাভুক্ত ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর গত সপ্তাহে ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে ফান্ডটির সমাপনী দর দাঁড়িয়েছে ৪ টাকা ৬০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ টাকা ১০ পয়সা। এতে ফান্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে ইউনিটপ্রতি আয় (ইপিইউ) ছিল ২০ পয়সা। ৩১ মার্চ ২০২৪ শেষে ক্রয়মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ১৯ পয়সায়, বাজারমূল্যের ভিত্তিতে যা দাঁড়িয়েছে ৮ টাকা ৯২ পয়সায়।
গোল্ডেন সনের ঋণমান ‘বিবি টু’
Bonik Barta
তালিকাভুক্ত গোল্ডেন সন লিমিটেডের সার্ভিল্যান্স এনটিটি দীর্ঘমেয়াদে ‘বিবি টু’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৪’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সর্বশেষ ব্যাংক ঋণের অবস্থান এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) গোল্ডেন সনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৪ পয়সায়।
সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ার
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে ছিল আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ার। আলোচ্য সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা ১০টি কোম্পানির মধ্যে সবই ছিল এ খাতের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি), বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ও ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।
এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭১ কোটি টাকার শেয়ার লেনদেন
Bonik Barta
এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের গত সপ্তাহের তিন কার্যদিবসে মোট ৭০ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে দৈনিক গড় লেনদেন হয়েছে ২৩ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ৭০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৮৫ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
ক্যানিফোরা কফি চাষে ভিয়েতনামকে ছাড়াতে চায় ব্রাজিল
Bonik Barta
ব্রাজিলের যেসব রাজ্যে আগে কফি চাষ খুব একটা হতো না, সেসব অঞ্চলে এখন ক্যানিফোরা জাতের কফি (রোবাস্তা ও কনিলন অন্তর্ভুক্ত) চাষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক বাজারে কফির চড়া দাম এবং বাড়তি চাহিদার কারণে এখন লাভজনক এ ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। ব্রাজিলের কফি খাতের নেতা, গবেষক ও সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।মৃদু স্বাদের অ্যারাবিকা কফি উৎপাদনে ব্রাজিল বর্তমানে বিশ্বে শীর্ষে। তবে ক্যানিফোরা বা রোবাস্তা কফি উৎপাদনে দেশটি এখন দ্বিতীয় অবস্থানে। এ জাতের কফি মূলত এসপ্রেসো ও ইনস্ট্যান্ট কফি তৈরিতে ব্যবহার হয়। বর্তমানে রোবাস্তা উৎপাদনে শীর্ষ দেশ ভিয়েতনামকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে দ্রুত এগিয়ে চলেছে ব্রাজিল।
এপ্রিল থেকে পুনরায় জ্বালানি তেলের উত্তোলন বাড়াবে ওপেক প্লাস
Bonik Barta
ওপেক প্লাস এপ্রিল থেকে পুনরায় জ্বালানি তেলের উত্তোলন বৃদ্ধি শুরু করতে পারে বলে সংশ্লিষ্ট তিন সূত্র জানিয়েছে। খাতসংশ্লিষ্টদের মতে, এ সংস্থাভুক্ত দেশগুলোয় গ্রীষ্মে জ্বালানি তেলের চাহিদা বাড়বে, এমন প্রত্যাশায় উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা পণ্যটির বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এতে সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দেয়ায় দাম বেড়েছে। তাই পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উত্তোলন বৃদ্ধি পুনরায় শুরু করবে ওপেক প্লাস। খবর রয়টার্স। সূত্র আরো জানায়, আবার জ্বালানি তেল উত্তোলন বাড়ানো শুরু হলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) অন্যান্য সদস্যভুক্ত দেশগুলোর পুনরায় বাজার অংশীদারত্ব অর্জন সম্ভব হবে। আগামী ১ মার্চ সৌদি আরব, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাজাখস্তান, কুয়েত, ইরাক, আলজেরিয়া এবং ওমানের বৈঠক বসার কথা রয়েছে।
ইইউতে ২০২৫ সালে সবচেয়ে কমেছে জলপাই তেলের দাম
Bonik Barta
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোয় জলপাই তেলের ভোক্তামূল্য ২০২২-২৪ সাল পর্যন্ত দুই বছরে মোট ৭৮ শতাংশ বেড়ে গিয়েছিল। পরে গত বছর তা ২৩ শতাংশ কমে আসে। এটি টানা চার বছরের ঊর্ধ্বগতির পর প্রথম বার্ষিক দরপতন বলে জানিয়েছে ইইউর সরকারি পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট। এর মধ্যে সংস্থাটির প্রধান উৎপাদনকারী কয়েকটি দেশে এ দরপতন আরো তীব্র হয়। খবর ইউরোনিউজ। এ বিষয়ে পর্তুগালের অলিভ অয়েল অ্যাসোসিয়েশন কাসা দু আজেইতের মহাসচিব মারিয়ানা মাতোস বলেন, ‘২০২২-২৪ সাল পর্যন্ত ভূমধ্যসাগরীয় অঞ্চলে তীব্র খরার কারণে জলপাই তেলের উৎপাদন ও মজুদ কমে গিয়েছিল। তাই সে সময়ের বাজার পরিস্থিতি সামাল দেয়ার একমাত্র উপায় ছিল পণ্যটির দাম বাড়ানো। তবে পরবর্তী সময়ে উৎপাদন বাড়লে দাম আবার কমে আসে।’
পুনর্গঠন ব্যয়ের প্রভাবে দ্বিগুণ লোকসানে নিশান
Bonik Barta
২০২৪ সালের একই সময়ের তুলনায় সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দ্বিগুণের বেশি লোকসান করেছে জাপানি গাড়ি নির্মাতা নিশান। মূলত পুনর্গঠন-সংক্রান্ত ব্যয় কোম্পানির মুনাফায় বড় ধরনের চাপ ফেলেছে। তৃতীয় প্রান্তিকে নিশানের লোকসান হয়েছে ২ হাজার ৮৩০ কোটি ইয়েন বা প্রায় ১৮ কোটি ৫০ লাখ ডলারের সমতুল্য। ২০২৪ সালের একই প্রান্তিকে কোম্পানিটির লোকসানের আকার ছিল ১ হাজার ৪০০ কোটি ইয়েন। খবর ও ছবি এপি
জাহাজ নির্মাণ শিল্প বিকাশে বড় পরিকল্পনা ট্রাম্পের
Bonik Barta
যুক্তরাষ্ট্রে স্থবির হয়ে পড়া জাহাজ নির্মাণ শিল্পকে পুনরুজ্জীবিত করতে মহাপরিকল্পনা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশটির সম্প্রতি ঘোষিত মেরিটাইম অ্যাকশন প্ল্যান বা সামুদ্রিক কর্মপরিকল্পনার মূল লক্ষ্য হলো, জাহাজ নির্মাণ ও সামুদ্রিক ব্যবসা খাতকে ঢেলে সাজানো। খবর রয়টার্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণ শিল্প ক্রমান্বয়ে সংকুচিত হয়েছে। বর্তমানে খাতটিতে চীন ও অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এ সংকট কাটাতে ৩০ পৃষ্ঠারও বেশি দীর্ঘ একটি মহাপরিকল্পনা তৈরি করা হয়েছে। এতে মেরিটাইম প্রসপারিটি জোন বা সামুদ্রিক সমৃদ্ধি অঞ্চল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এসব অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরিতে শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হবে।
ট্রাম্প আরোপিত শুল্কের ৯০ শতাংশ খরচ বহন করেছে মার্কিনরাই
Bonik Barta
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষাবাদী অর্থনীতির অন্যতম চালিকাশক্তি আমদানীকৃত পণ্যের ওপর উচ্চ শুল্ক। পণ্য বাবদ বাড়তি খরচ বিদেশী রফতানিকারকদের ওপর বর্তাবে বলে ট্রাম্প জানালেও বাস্তবে ঘটছে এর উল্টো। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের এক বিশ্লেষণ বলছে, ট্রাম্প আরোপিত শুল্কের প্রায় ৯০ শতাংশ শেষ পর্যন্ত মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের কাঁধেই চেপেছে। অন্যদিকে নির্দলীয় গবেষণা সংস্থা ট্যাক্স ফাউন্ডেশন জানিয়েছে, মার্কিন পরিবারপ্রতি প্রায় ১ হাজার ডলারের অতিরিক্ত করের সমতুল্য চাপ সৃষ্টি করেছে শুল্ক। অর্থাৎ শুল্কনীতি নিয়ে যতই রাজনৈতিক বিতর্ক থাকুক, এর প্রকৃত মূল্য পরিশোধ করছে মার্কিনরা। খবর দ্য হিল।