জাপানে উৎপাদনশীলতা ও মজুরি বৃদ্ধিতে ভূমিকা রাখছে এমঅ্যান্ডএ
Bonik Barta
জাপানির ব্যবসায়িক কার্যক্রমে একীভূতকরণ এবং অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) উৎপাদনশীলতা ও মজুরি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখছে বলে জানিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ দপ্তর। প্রতিবেদনে বলা হচ্ছে, জাপানি কোম্পানিগুলোর হাতে পর্যাপ্ত নগদ অর্থ রয়েছে। তা কার্যকরভাবে ব্যবহার করা গেলে পূর্ববর্তী আর্থিক স্থবিরতা কাটিয়ে ওঠা এবং প্রবৃদ্ধি অর্জন সম্ভব। মজুরি বাড়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত উচ্চতর শ্রম উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক সম্প্রসারণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ১ শতাংশের বেশি দরপতন
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গতকাল ১ শতাংশের বেশি কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীনের বাজার সরকারি ছুটির কারণে বন্ধ থাকায় কেনাবেচা সীমিত ছিল। পাশাপাশি আগের বেচাকেনার দিনে ২ দশমিক ৫ শতাংশ ঊর্ধ্বগতির পর বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা দেয়ায় দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। খবর রয়টার্স। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য নেমেছে ৪ হাজার ৯৮৬ ডলার ৩২ সেন্টে। এ সময় এপ্রিলে সরবরাহ চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৫ হাজার ৫ ডলার ৬০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ কম।
২৩ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা করছে বিএনপি সরকার
Bonik Barta
রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আজ অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হচ্ছে। দায়িত্ব গ্রহণের সময় নতুন সরকারের কাঁধে চাপতে যাচ্ছে ২৩ লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। পাশাপাশি ২০২৫ সালেও ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি ছিল ৩২ শতাংশের বেশি। এমন পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই বিএনপি সরকারকে অর্থনীতির এ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশী-বিদেশী উৎস থেকে নেয়া সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকায়। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে সরকার ব্যাংকিং উৎস থেকে ৬১ হাজার ১৪৮ কোটি টাকা নিয়েছে। পাশাপাশি এ সময়ে এসেছে ১০৭ কোটি ৪০ লাখ ডলারের নিট বৈদেশিক ঋণ। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ১০৩ কোটি টাকায়। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার দেশী-বিদেশী উৎস থেকে ৭৪ হাজার ২৫১ কোটি টাকার ঋণ নিয়েছে। সব মিলিয়ে গত বছরের ডিসেম্বর পর্যন্ত সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ২৫ হাজার ১৫৫ কোটি টাকা।
ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল
Bonik Barta
পবিত্র শবেবরাত ও নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি এবং এ-চালান সিস্টেমে সার্ভার জটিলতার কারণে জানুয়ারি-২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ই-ভ্যাট সিস্টেমে জানুয়ারির রিটার্ন দাখিল করা যাবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এনবিআর সূত্রে জানা গেছে, শবেবরাত ও নির্বাচন ঘিরে কয়েক দিন সরকারি কার্যক্রম সীমিত ছিল। এর সঙ্গে ১৫ ফেব্রুয়ারি এ-চালান সিস্টেমে সার্ভার ডাউন থাকার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে করদাতাদের স্বার্থ সুরক্ষায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
যুক্তরাজ্যে পুরুষ নারীর মজুরি সমতা নিশ্চিতে লাগবে আরো ৩০ বছর
Bonik Barta
পুরুষ ও নারীর মজুরি বৈষম্য সারা বিশ্বেই এখন আলোচিত বিষয়। এ বিষয়ে বিভিন্ন উদ্যোগ দেখা গেলেও ব্যবধান পুরোপুরি দূরীকরণের জন্য তা যথেষ্ট নয়, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের (টিইউসি) গবেষণা অনুসারে, বর্তমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে যুক্তরাজ্যে নারী-পুরুষের মজুরি সমতা নিশ্চিত হতে আরো তিন দশক সময় লাগতে পারে। খবর দ্য গার্ডিয়ান। বর্তমানে যুক্তরাজ্যে বার্ষিক লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৮ পাউন্ডে। এর অর্থ, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সময়টুকু কার্যত নারীরা বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। বর্তমান গতিতে ব্যবধান কমানোয় অগ্রগতি চলতে থাকলে নারী ও পুরুষের সমান মজুরি নিশ্চিত হতে ২০৫৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
জাহাজ নির্মাণে চীনের বাজারে হানা দক্ষিণ কোরিয়ার
Bonik Barta
চীনের তৈরি জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের কড়াকড়ির ফলে বৈশ্বিক জাহাজ নির্মাণ বাজারে বড় পরিবর্তন আসছে। পরিসংখ্যান বলছে, চীনের হাত থেকে জাহাজের ক্রয়াদেশ এখন দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোর কাছে চলে যাচ্ছে। এতে বৈশ্বিক জাহাজ নির্মাণ শিল্পে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার সঙ্গে শীর্ষ দেশ চীনের ব্যবধান কমে আসছে। খবর নিক্কেই এশিয়া যুক্তরাজ্যভিত্তিক ক্লার্কসন রিসার্চের তথ্যানুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে জাহাজ নির্মাণের ক্রয়াদেশ ২৭ শতাংশ কমে ৫ কোটি ৬৪ লাখ টনে দাঁড়িয়েছে। এ মন্দার মধ্যেও দক্ষিণ কোরিয়া বেশ ভালো করেছে। দেশটিতে জাহাজের ক্রয়াদেশ ৮ শতাংশ বেড়ে ১ কোটি ১৫ লাখ টনে পৌঁছেছে। এতে বিশ্ববাজারে দক্ষিণ কোরিয়ার হিস্যা ৭ শতাংশ বেড়ে ২০ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে।
চীনে শেয়ারবাজারে কারসাজি ঠেকাতে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে কড়াকড়ি
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি নিয়ে চীন সরকারের উচ্চাকাঙ্ক্ষা বেশ লক্ষণীয়। এর প্রভাবে দেশটির শেয়ারবাজারে এসব খাতের কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। তবে কিছু কোম্পানি যথাযথ জ্ঞান নেই এমন অনলাইন ইনফ্লুয়েন্সারদের দিয়ে ঝুঁকিপূর্ণ শেয়ার ও ফান্ড বিষয়ে প্রচারণা বা মার্কেটিং চালানোয় বাজারে অতিরিক্ত উচ্ছ্বাস দেখা দিয়েছে। এমন কারসাজি ঠেকাতে কড়াকড়ি শুরু করেছে চীনের নিয়ন্ত্রক সংস্থাগুলো। বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত এবং বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণই এখন বেইজিংয়ের লক্ষ্য। খবর নিক্কেই এশিয়া। বিশ্লেষকরা বলছেন, অপ্রত্যাশিত ওঠা-নামা থেকে শেয়ারবাজার নিয়ন্ত্রণ ও বিনিয়োগ আগ্রহ ক্ষতিগ্রস্ত না করা, এটি নীতিনির্ধারকদের জন্য সূক্ষ্ম ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে যে উচ্চ প্রত্যাশা তৈরি হয়েছে, তার পেছনে সরকারের নিজস্ব নীতিগত লক্ষ্যই বড় ভূমিকা রাখছে।
রমজানে কম মূল্যে কেনা যাবে ডাল খেজুর তেল চিনি ছোলা
Bonik Barta
আসন্ন রমজানে সাশ্রয়ী মূল্যে ডাল, খেজুর, তেল, চিনি ও ছোলা বিক্রি শুরু করেছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সকাল থেকে সারা দেশে বাজারমূল্যের চেয়ে কম দামে এসব পণ্য কিনতে পারবে সাধারণ মানুষ। সরকারি নির্দেশনায় স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করবে টিসিবি। গতকাল টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি রমজান উপলক্ষে সারা দেশে বিশেষ ট্রাকসেল কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির আওতায় ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) মোট ২০ দিন ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হবে।
FY26 Jul-Jan ADP execution 5-year low
The Financial Express
Bangladesh's Annual Development Programme (ADP) implementation is still on a weak trajectory as the implementing agencies have failed to revamp the usual execution of development projects, officials say. They say the ADP execution rate during the first seven months of FY26 slowed to a five-year low, with government agencies utilizing only 21.18 per cent of the allocation. According to the Implementation Monitoring and Evaluation Division (IMED), the agencies spent Tk 505.56 billion between July and January against the allocation of Tk 2.39 trillion. This represents a downward trend compared to the same period in previous years. In this period of FY25, the ADP spending rate was 21.52 per cent, official data shows. It shows the FY26 rate is the lowest since at least FY22.
Govt cuts VAT on LPG to stabilise price
The Financial Express
The government has reduced value Added Tax(VAT) on LPG in a move aimed at stabilizing the market and keeping the essential fuel within consumers’ purchasing power. In a press release issued on Monday night, the National Board of Revenue (NBR) said it had issued two separate notifications on February 16, effective until June 30, 2026, revising the existing VAT structure on LPG. Under the previous system, 7.5 per cent VAT was applicable at the local production and trading stages, while a 2 per cent advance tax was imposed at the import stage. Following an application from the Liquified Petroleum Gas(LPG)Operators Association of Bangladesh (LOAB) and a recommendation from the Energy and Mineral Resources Division, the government has withdrawn the 7.5 per cent VAT at the local production and trading levels as well as the 2 per cent advance tax at the import stage.
Debt rises Tk2.6 lakh crore in 14 months of Yunus govt
The Business Standard
According to the latest debt bulletin published by the finance ministry, total domestic and foreign debt stood at Tk21,49,044 crore as of 30 September 2025. Economists say although the interim administration moved away from large-scale mega projects and sharply curtailed overall development expenditure, it failed to reduce dependence on borrowing due to sluggish revenue collection, mounting repayment obligations and persistent operating expenditure.
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৯.৮৬ বিলিয়ন ডলার
The Business Standard
দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৯.৮৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আজ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। নিলামে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূলত ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের প্রবাহ বাড়ছে। ২০২৬ সালের প্রথম মাসে দেশে প্রবাসী আয় এসেছে ৩১৭ কোটি ডলার, যা এ যাবৎকালে তৃতীয় সর্বোচ্চ। এটি ২০২৫ সালের একই মাসের চেয়ে ৪৫.৪১ শতাংশ বেশি। আগের বছর জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ডলার।
গম ও চিনি রফতানির অনুমতি দিল ভারত
Bonik Barta
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কাঠামো নিয়ে চুক্তি ঘিরে ভারতজুড়ে কৃষকদের মধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে নতুন করে গম ও চিনি রফতানির অনুমতি দিয়েছে দেশটির সরকার। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখা এবং কৃষকদের মুনাফা নিশ্চিতকরণের লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম ও চিনি উৎপাদনকারী দেশ ভারত। দেশটির সরকারি বিবৃতি অনুযায়ী, ২৫ লাখ টন গমসহ অতিরিক্ত পাঁচ লাখ টন গমজাত পণ্য এবং আরো পাঁচ লাখ টন চিনি রফতানির অনুমোদন দেয়া হয়েছে। সরবরাহ পরিস্থিতি ও মূল্যপ্রবণতা পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে সাড়ে ৬ কোটি টাকা জরিমানা
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্নি সিস্টেমস পিএলসির শেয়ারদর কারসাজি ও বিভিন্ন ধরনের সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৬ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের এনফোর্সমেন্ট অ্যাকশন বিভাগ গত মাসে এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। বিএসইসির তথ্যানুসারে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২৪ সালের ২৫ জুন থেকে ১৬ নভেম্বর পর্যন্ত অগ্নি সিস্টেমসের শেয়ার লেনদেন-সংক্রান্ত কার্যক্রম তদন্ত করে। তদন্তে দেখা যায়, ওই বছরের ২৫ জুন ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৪ টাকা ৫০ পয়সা। এর পর থেকে শেয়ারটির দর ধারাবাহিকভাবে বাড়তে থাকে। ১৬ নভেম্বর শেষে শেয়ারটির দর দাঁড়ায় ৩২ টাকায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩০ দশমিক ৬১ শতাংশের বেশি।
নগদবিহীন লেনদেন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে চালু হলেও জনপ্রিয় হচ্ছে না বাংলা কিউআর
Bonik Barta
দেশে নগদবিহীন লেনদেন সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে ২০২১ সালে চালু হয়েছিল বাংলা কিউআর। দেশে আর্থিক সেবা দানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর (কুইক রেসপন্স) ব্যবস্থা থাকলেও একটি মাত্র কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক, মোবাইলভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান (এমএফএস) ও পেমেন্ট সেবাদাতাদের মধ্যে আন্তঃলেনদেন সহজ করতে এ সেবা চালু করে বাংলাদেশ ব্যাংক। তবে পরিষেবা চালুর চার বছর পেরিয়ে গেলেও এখনো জনপ্রিয়তা পায়নি বাংলা কিউআর। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, কিউআরভিত্তিক মোট লেনদেনের মাত্র ১০-১৫ শতাংশ হয় বাংলা কিউআরের মাধ্যমে। বাকি ৮৫-৯০ শতাংশ লেনদেনই হয় বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব প্লাটফর্মে।