Daunting socioeconomic tasks await new govt
The Financial Express
The Bangladesh Nationalist Party (BNP)-led alliance is going to form a new government with heavy socioeconomic burdens after its landslide victory in the 13th national election. The $462 billion economy has recently been passing through a sluggish state due to the absence of an elected and democratic government, resulting in multipronged macroeconomic stresses. Reviving the economic wheels of the country by bringing discipline in the fragile financial sector; improving investment climate by improving the law-and-order situation, particularly in industrial belts; containing the high inflation regime; addressing low revenue mobilization; and creating jobs will remain the major challenges for the elected government to tackle.
বিদেশিরা নয়, ট্রাম্পের শুল্কের বোঝা বইছে খোদ মার্কিনিরাই
The Business Standard
যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদরা দীর্ঘ দিন ধরেই একটি বিষয়ে সতর্ক করে আসছিলেন—আমদানি শুল্কের বোঝা শেষ পর্যন্ত সেই দেশের মানুষকেই বইতে হয়, যারা এটি আরোপ করে। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের সাম্প্রতিক এক প্রতিবেদনে সেই আশঙ্কাই সত্যি বলে প্রমাণিত হলো অর্থনীতিতে এটি অত্যন্ত সাধারণ একটি পাঠ। কিন্তু একুশ শতকের আমেরিকাকে এখন এই শিক্ষাটি নিতে হচ্ছে বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে। প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র যে পরিমাণ আমদানি শুল্ক আরোপ করেছে, তার প্রায় ৯০ শতাংশই পরিশোধ করেছে দেশটির ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তারা।
উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ: ব্রহ্মপুত্র নদীর তলদেশ দিয়ে রেল-সড়ক টানেল অনুমোদন ভারতের
The Business Standard
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা গোহপুর থেকে নুমালিগড় পর্যন্ত ৪ লেনের অ্যাক্সেস-কন্ট্রোলড গ্রিনফিল্ড করিডর নির্মাণের অনুমোদন দিয়েছে। এর আওতায় থাকবে ব্রহ্মপুত্র নদীর নিচ দিয়ে ১৫.৭৯ কিলোমিটার দীর্ঘ সড়ক-রেল আন্ডারওয়াটার টানেল। ভারতের সরকারি ভাষ্য অনুযায়ী, প্রকল্পটির মোট মূলধনী ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৬৬২ কোটি রুপি। প্রকল্পের মোট দৈর্ঘ্য হবে প্রায় ৩৩.৭ কিলোমিটার। এটি ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (ইপিসি) পদ্ধতিতে বাস্তবায়িত হবে। পরিকল্পনা অনুযায়ী, এটি হবে ভারতের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় আন্ডারওয়াটার রোড-কাম-রেল টানেল। এর মাধ্যমে ভারতের অন্য অংশের সঙ্গে আসাম ও বৃহত্তর উত্তর-পূর্বাঞ্চলের সংযোগব্যবস্থা আরও দৃঢ় হবে।
পণ্য পরিবহনে পাল তোলা জাহাজ সংযোজন ভেলার
Bonik Barta
কার্বন নিঃসরণ হ্রাস এবং তুলনামূলক দ্রুত পণ্য পরিবহনে পূর্ণাঙ্গ বায়ুচালিত একটি পণ্যবাহী (কার্গো) জাহাজ চালুর উদ্যোগ নিয়েছে ফরাসি শিপিং কোম্পানি ‘ভেলা’। আগামী বছরের শুরুর দিকে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরীক্ষামূলকভাবে এ জাহাজ চলাচল শুরুর প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। ভেলার দাবি অনুযায়ী, নতুন নৌযান প্রচলিত জাহাজের তুলনায় প্রায় ৯৬ শতাংশ কম কার্বন নিঃসরণ করবে। একই সঙ্গে দ্রুততম সময়ে গন্তব্যে পণ্য সরবরাহ পৌঁছে দেবে।
লেবাননের অর্থনীতির জিয়নকাঠি, নাকি শেষ আশ্রয়
Bonik Barta
ছোট দেশ হলেও মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ স্বর্ণভাণ্ডারের মালিক লেবানন। এখন দেশটির সরকারের সামনে বড় প্রশ্ন, পঙ্গু অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এ স্বর্ণ ব্যবহার করবে, নাকি শুধু শেষ আশ্রয় হিসেবেই রেখে দেবে? সাধারণ লেবানিজরা সম্পদ রক্ষার উপায় হিসেবে ক্রমেই স্বর্ণের দিকে ঝুঁকছেন। বৈরুতের কেন্দ্রীয় ব্যাংক ১৯৬০-এর দশক থেকে ২৮৬ টন বা প্রায় ৯০ লাখ আউন্স স্বর্ণ রিজার্ভ হিসেবে ধরে রেখেছে। মধ্যপ্রাচ্যে কেবল সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের কাছেই এর চেয়ে বেশি মজুদ রয়েছে। সম্প্রতি রেকর্ড পর্যায়ে দাম ওঠার একপর্যায়ে লেবাননের স্বর্ণভাণ্ডারের মূল্য পৌঁছে প্রায় ৫ হাজার কোটি ডলারে, যা দেশটির জিডিপির দ্বিগুণের বেশি।
শুল্ক কমবে বাড়বে মার্কিন পণ্য আমদানি
Bonik Barta
তাইওয়ানের সঙ্গে চূড়ান্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন কর্মকর্তারা। এতে দেশটি থেকে যুক্তরাষ্ট্রে আমদানীকৃত পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ হয়েছে। একই সঙ্গে সব মার্কিন পণ্য থেকে ধাপে ধাপে শুল্ক প্রত্যাহার বা কমাতে সম্মত হয়েছে স্বশাসিত দ্বীপটি। খবর রয়টার্স। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ প্রকাশিত এক নথিতে বলা হয়েছে, ২০২৫-২৯ সালের মধ্যে তাইওয়ান উল্লেখযোগ্য হারে মার্কিন পণ্য আমদানি বাড়াবে। এসব পণ্যের মধ্যে রয়েছে ৪ হাজার ৪৪০ কোটি ডলারের এলএনজি ও অপরিশোধিত জ্বালানি তেল, ১ হাজার ৫২০ কোটি ডলারের বেসামরিক উড়োজাহাজ ও ইঞ্জিন এবং ২ হাজার ৫২০ কোটি ডলার মূল্যের বিদ্যুৎ গ্রিড সরঞ্জাম, জেনারেটর, সামুদ্রিক ও ইস্পাত উৎপাদন সরঞ্জাম।
বিলম্ব হতে পারে রাশিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধার
Bonik Barta
চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রাশিয়ার অর্থনৈতিক মন্থরতা অব্যাহত থাকবে। ২০২৭ সালের আগে অর্থনৈতিক পুনরুদ্ধার আশা করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন দেশটির অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ম্যাকসিম রেশেতনিয়কভ। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ও রুশ কেন্দ্রীয় ব্যাংক গত বছর থেকে একসঙ্গে কাজ করেছে। তবে গত মাসে মূল্য সংযোজন করনীতিতে আংশিক পরিবর্তন এবং খাদ্য মূল্যস্ফীতির কারণে কিছুটা মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে। আগের পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি বছরের দ্বিতীয়ার্ধেই (জুলাই-ডিসেম্বর) রুশ অর্থনীতি পুনরুদ্ধারের পথে ফিরবে
জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা প্রবৃদ্ধি ধীর হওয়ার পূর্বাভাস
Bonik Barta
বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা আগের তুলনায় চলতি বছর ধীরগতিতে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। সংস্থাটির হিসাব অনুযায়ী, এ সময় পণ্যটির চাহিদা বাড়বে দৈনিক ৮ লাখ ৫০ হাজার ব্যারেল, যা গত মাসে দেয়া পূর্বাভাসের তুলনায় দৈনিক ৮০ হাজার ব্যারেল কম। আইইএর বিশ্লেষকরা আরো জানিয়েছেন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির আশঙ্কার কারণে ২০২৬ সালে জ্বালানি তেলের ব্যবহারও কমতে পারে। খবর রয়টার্স।
স্বাস্থ্য ও শিক্ষার মান কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবিষ্যৎ অর্থনীতি
Bonik Barta
শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগের ওপর নির্ভর করে যেকোনো দেশের অর্থনীতির ভবিষ্যৎ। কিন্তু নিম্ন ও মধ্যম আয়ের অনেক দেশে এ ভিত্তিগুলো দুর্বল হয়ে পড়ছে। অপুষ্টি, শিক্ষার মানের অবনতি, অপর্যাপ্ত প্রশিক্ষণ ও সীমিত কর্মসংস্থানের সুযোগ মিলিয়ে মানবসম্পদ গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে এসব দেশে। এর ফল শুধু ব্যক্তিগত বা পারিবারিক জীবনে সীমাবদ্ধ নয়; বরং দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা, আয় ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করছে বলে বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে।