12-Feb-2026

Friday 13 February 2026

14-Feb-2026

এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা

Bonik Barta

এশিয়া-প্যাসিফিক শেয়ারবাজার সূচকগুলো গতকাল রেকর্ড উচ্চতা পৌঁছেছে। এ প্রবণতায় ভূমিকা রেখেছে প্রযুক্তি কোম্পানির শেয়ারদরের উত্থান এবং জাপানের নির্বাচনে সানায়ে তাকাইচির বিজয়। একই সময় প্রকাশ হয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান তথ্য। এটি ডলারকে আরো শক্তিশালী ও ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সংক্ষিপ্ত মেয়াদি প্রত্যাশা নিম্নমুখী করেছে। খবর রয়টার্স। প্রযুক্তি খাতের উত্থানে দক্ষিণ কোরিয়া ও জাপানের শেয়ারবাজার সূচকগুলো গতকাল রেকর্ড উচ্চতায় পৌঁছায়। ফলে এশিয়া-প্যাসিফিক শেয়ারের বিস্তৃত সূচক এমএসসিআই নতুন রেকর্ড গড়েছে। সূচকটি দশমিক ৭ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে চলতি বছরের প্রথম ছয় সপ্তাহে প্রায় ১৩ শতাংশ মুনাফা করেছে এমএসসিআই।

বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হয়ে ওঠার নেপথ্যে

Bonik Barta

করপোরেট ইতিহাসের প্রথম কোম্পানি হিসেবে গত অক্টোবরে এনভিডিয়ার বাজারমূল্য পৌঁছেছে ৫ ট্রিলিয়ন ডলারে। বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তার ও জনপ্রিয়তায় বড় ভূমিকা রাখার কারণে কোম্পানিটি দ্রুত শীর্ষ চিপ নির্মাতায় পরিণত হয়েছে। একই সঙ্গে মুনাফা ও প্রবৃদ্ধির প্রভাব পড়েছে এনভিডিয়ার শেয়ারদরে। খবর সিএনএন। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) গবেষণা অনুযায়ী, বিশ্বজুড়ে এআই চিপের বিপুল চাহিদার কারণে ডাটা সেন্টার চিপের বাজারের ৮১ শতাংশই এখন এনভিডিয়ার দখলে। চিপের বাজারে এ একচ্ছত্র আধিপত্যের প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির শেয়ারবাজারেও। ২০২২ সালের নভেম্বরে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি উন্মোচনের পর থেকে এখন পর্যন্ত এনভিডিয়ার শেয়ারদর বেড়েছে ১২ গুণ।

ট্রাম্পের নির্দেশে গ্রিনহাউস গ্যাস সংক্রান্ত ঐতিহাসিক নীতি বাতিল

Bonik Barta

সম্প্রতি ওভাল অফিসে এক ঘোষণায় তিনি এ ‘এনডেঞ্জারমেন্ট ফাইন্ডিং’ বা ‘বিপজ্জনক ঘোষণা’ নীতিটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে গত প্রায় দুই দশক ধরে চলা পরিবেশ রক্ষার আইনি ও প্রশাসনিক ভিত্তি এক বড় ধরনের ধাক্কার মুখে পড়ল। মূলত এই নীতির ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্রে যানবাহন ও শিল্পকারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গমন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হতো।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন রোধের একটি ঐতিহাসিক নীতি বাতিল করেছেন। গ্রিনহাউস গ্যাস সংক্রান্ত নীতিটি দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় প্রথম প্রবর্তিত হয়। খবর বিবিসি।

বৈশ্বিক বাণিজ্যের বিশৃঙ্খলা নিয়ে সতর্কবার্তা ডব্লিউটিও প্রধানের

Bonik Barta

ন্ন নিয়ম না থাকলে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা ‘বিশৃঙ্খলায়’ নিমজ্জিত হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান এনগোজি ওকোনজো-ইওয়েলা। ভূরাজনৈতিক উত্তেজনা ও দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সংস্থাটি সংস্কারের প্রয়োজনও তুলে ধরেন তিনি। এ বিষয়ে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান ডব্লিউটিও মহাসচিব। খবর আনাদোলু। জেনেভায় এক সংবাদ সম্মেলনে এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেন, ‘প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন থাকলেও বৈশ্বিক বাণিজ্যের জন্য দ্বিপক্ষীয় সংস্থাগুলো এখনো অপরিহার্য।’

জানুয়ারিতে ঊর্ধ্বমুখী ছিল অধিকাংশ পণ্যের বাজারদর

Bonik Barta

২০২৬ সালের শুরুতেই বৈশ্বিক পণ্যবাজারে অস্থিরতা ও রেকর্ড মূল্যের এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম মাসেও অধিকাংশ পণ্যের দাম ঊর্ধ্বমুখী ছিল। মূলত যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা, ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর পূর্বাভাস এবং তীব্র শীতের কারণে জ্বালানি ও ধাতব বাজারে এ রেকর্ড উত্থান দেখা দিয়েছে। খবর আনাদোলু। জানুয়ারিতে বিশ্ববাজারে সবচেয়ে বেশি বেড়েছে মূল্যবান ধাতুর দাম। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দাম গত মাসে ১২ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা ২০০৯ সালের পর এক মাসে সর্বোচ্চ। এতে জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৯৮ ডলারে পৌঁছেছে। মূলত ডোনাল্ড ট্রাম্পের রক্ষণশীল বাণিজ্যনীতি এবং ডলারের ওপর নির্ভরতা কমানোর প্রবণতার কারণেই বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকেছেন।

অর্থনীতিতে গতি আনতে সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি: ড. মুস্তাফিজুর রহমান

The Business Standard

একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গন থেকে অনিশ্চয়তা কেটেছে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান। তবে অর্থনীতিতে পূর্ণ গতি ফেরাতে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে শুধু নির্বাচনই যথেষ্ট নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করাকে 'অপরিহার্য' বলে উল্লেখ করেছেন তিনি।সম্প্রতি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগ পরিবেশ নিয়ে দেওয়া এক বক্তব্যে এই অর্থনীতিবিদ এসব কথা বলেন। ড. মুস্তাফিজুর রহমান বলেন, 'একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটেছে এবং এর মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। এটি নিঃসন্দেহে দেশের ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতির জন্য একটি ইতিবাচক বার্তা। বিনিয়োগ বাড়ানোর জন্য এটি ছিল একটি নেসেসারি ফ্যাক্টর [প্রয়োজনীয় শর্ত]। কারণ, বেসরকারি খাত অনিশ্চয়তার মধ্যে নতুন বিনিয়োগ কিংবা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ করতে চায়নি।'

জাপানে মুদ্রিত বই ও ম্যাগাজিনের বিক্রি ট্রিলিয়ন ইয়েনের নিচে

Bonik Barta

জাপানে ২০২৫ সালে মুদ্রিত বই ও ম্যাগাজিনের বিক্রি পাঁচ দশকের মধ্যে প্রথমবারের মতো ট্রিলিয়ন ইয়েনের নিচে নেমে এসেছে। আগের বছরের তুলনায় এ সময় বিক্রি কমেছে ৪ দশমিক ১ শতাংশ, ৯৬ হাজার ৪৭০ কোটি ইয়েন। খবর কিয়োদো। ১৯৯৬ সালে জাপানে মুদ্রিত বই ও ম্যাগাজিনের বিক্রি শীর্ষ পর্যায়ে ওঠে। ২ দশমিক ৬৬ ট্রিলিয়ন ইয়েন বিক্রি হয় ওই বছর। এর পর থেকে মুদ্রিত প্রকাশনার বিক্রি ধারাবাহিকভাবে নিম্নমুখী। ডিজিটাল মাধ্যম যোগ করলেও ২০২৫ সালে মোট বই ও ম্যাগাজিন বিক্রি টানা চতুর্থ বছরের মতো কমেছে। রিসার্চ ইনস্টিটিউট অব পাবলিকেশনসের তথ্যানুযায়ী, দুই মাধ্যম মিলিয়ে বিক্রি ১ দশমিক ৬ শতাংশ কমে হয়েছে ১ দশমিক ৫৫ ট্রিলিয়ন ইয়েন।

মার্সিডিজের মুনাফা কমেছে ৫৭ শতাংশ

Bonik Barta

২০২৫ সালে মার্সিডিজ-বেঞ্জের পরিচালন মুনাফা কমেছে ৫৭ শতাংশ। চীনে তীব্র প্রতিযোগিতা, উচ্চ শুল্ক ও মুদ্রা বিনিময় হারের নেতিবাচক প্রভাব মিলিয়ে কঠিন একটি বছর পার করেছে কোম্পানিটি। গত বছর এ প্রিমিয়াম গাড়ি নির্মাতার সুদ ও কর-পূর্ব আয় (ইবিআইটি) দাঁড়িয়েছে ৫৮০ কোটি ইউরোয়, যা বিশ্লেষকদের পূর্বাভাসকৃত ৬৬০ কোটি ইউরোর তুলনায় অনেক কম, ২০২৪ সালে তা ছিল ১ হাজার ৩৬০ কোটি ইউরো। ২০২৫ সালে কোম্পানিটি মোট আয় করেছে ১৩ হাজার ২২০ কোটি ইউরো, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কম।

India allows export of 2.5m tonnes of wheat

The Financial Express

India's federal government allowed the export of 2.5 million metric tonnes of wheat and an additional 500,000 tonnes of sugar, it said on Friday, as the world's second-biggest producer of both commodities seeks to support local farmers. In a statement it said the aim was to stabilise domestic markets and ensure financial returns for farmers, following a review of current supply and price trends. Last month, the federal government allowed exports of 500,000 tonnes of wheat flour and other wheat products, after approving exports of 1.5 million tonnes of sugar in November for the season that began on October 1.

মার্কিন তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক ছাড় পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পারে ভারত

The Business Standard

মার্কিন তুলা দিয়ে তৈরি পোশাকের ওপর শুল্ক ছাড় পেতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করতে পারে ভারত। বাংলাদেশ যে সুবিধা পেয়েছে, ভারতও ঠিক তেমনই সুবিধা পেতে চাইছে, যাতে করে মার্কিন তুলা দিয়ে তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে ১৮ শতাংশ পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) দিতে না হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বৈঠকে অংশগ্রহণকারী টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের প্রতিনিধিরা বলেছেন, মার্কিন তুলা বা কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক এবং টেক্সটাইলের ওপর পারস্পরিক শুল্ক মওকুফের জন্য ভারত যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।