এস আলম স্টিলসের দর কমেছে ১৪ শতাংশ
Bonik Barta
প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের শেয়ারদর গত মাসের শেষ সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ১৩ দশমিক ৯০ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ২৫ টাকা ৪০ পয়সায়, গত মাসের শেষ সপ্তাহে যা ছিল ২৯ টাকা ৫০ পয়সা। এতে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এস আলম কোল্ড রোলড স্টিলসের ব্যবসা থেকে আয় হয়েছে ৩৮৯ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৭৫ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫ কোটি ৭০ লাখ টাকা। ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬০ পয়সা। ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৩ পয়সায়।
মার্কিন শুল্কনীতি ও এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে এখনই পরিকল্পনা জরুরি
Bonik Barta
মার্কিন প্রশাসন বাংলাদেশের রফতানি পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছে। তবে এর পর কী হবে, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই বিষয়টি নিয়ে এখনই সরকার ও বেসরকারি খাতের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসা দরকার। একই সঙ্গে ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপর আন্তর্জাতিক বাজারে বিভিন্ন সুযোগ-সুবিধা হারাবে বাংলাদেশ। সেই পরিস্থিতি মোকাবেলায় এবং যেসব সুবিধা পাওয়া যাবে, সেগুলো বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। রাজধানীর গুলশান ক্লাবে গতকাল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা। ‘বাংলাদেশের রফতানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক: পাল্টা কৌশল ও আলোচনার ভবিষ্যৎ পথনির্দেশনা’ শীর্ষক এ বৈঠকে সভাপতিত্ব করেন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল। এ সময় মূল ধারণাপত্র উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ। বৈঠকে আরো অংশগ্রহণ করেন বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন, বিপিজিএমইএর সভাপতি শামিম আহমেদ প্রমুখ।
ফিউচার মার্কেটে টানা দ্বিতীয় সপ্তাহে পাম অয়েলের দরপতন
Bonik Barta
ফিউচার মার্কেটে টানা দ্বিতীয় সপ্তাহেও দরপতন দেখা গেছে মালয়েশীয় পাম অয়েলের, যদিও শুক্রবার দিনের শেষ ভাগে দর কিছুটা বেড়েছিল। সর্বশেষ রফতানি ও উৎপাদন তথ্য প্রকাশের পর বিনিয়োগকারীরা এখন নতুন দিকনির্দেশনার অপেক্ষায় রয়েছেন। খবর হেলেনিক শিপিং নিউজ। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জুনে সরবরাহেরর চুক্তিতে ১৪ রিঙ্গিত বা দশমিক ৩৩ শতাংশ বেড়ে টনপ্রতি দাঁড়ায় ৪ হাজার ২১৪ রিঙ্গিতে (৯৫৩ ডলার ৩৯ সেন্ট) স্থির হয়েছে পণ্যটির বাজার। যদিও সাপ্তাহিক দর ২ দশমিক ৬৩ শতাংশ কমেছে।
ব্যবসার উচ্চ খরচে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ
Bonik Barta
বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর একটি কম্বোডিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার এখনো ৫০ বিলিয়ন ডলারেরও কম। আকারে এত ছোট অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও গত বছর প্রায় ৮ বিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে পেরেছে। এক্ষেত্রে ভূমিকা রেখেছে তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব নীতি, অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন, সুশাসন ও নামমাত্র সুদহার। বর্তমানে কম্বোডিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার ১ শতাংশেরও কম। গত মাসে উচ্চ প্রবৃদ্ধির দেশটির মূল্যস্ফীতির হারও ছিল ১ শতাংশের নিচে।
বিদেশী বিনিয়োগ আকৃষ্টের ক্ষেত্রে সামনের সারিতে রয়েছে একই অঞ্চলের আরেক দেশ থাইল্যান্ড। ২০২৪ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ১ দশমিক ১৪ ট্রিলিয়ন বাথ (প্রায় ৩৩ বিলিয়ন ডলার) বিদেশী বিনিয়োগ পেয়েছে। গত বছর তাদের এফডিআই বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, যা ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ডের নীতি সুদহার ও মূল্যস্ফীতি ২ শতাংশের ঘরে।
স্বর্ণের সর্বোচ্চ দাম ১ লাখ ৬৩ হাজার টাকা
Bonik Barta
দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
ব্রোকারেজ হাউজের উৎসে কর কমানোর দাবি ডিবিএর
Bonik Barta
পুঁজিবাজারে ব্রোকারেজ হাউজগুলোর লেনদেনের ওপর বিদ্যমান উৎসে করহার কমানোর দাবি জানিয়েছে ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। পাশাপাশি এ কর সমন্বয়ের সুযোগ দেয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানিয়েছেন ডিবিএ নেতারা। ডিবিএর পক্ষ থেকে এ দাবি তুলে ধরেন সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা উৎসে করকে আরো সহজীকরণের জন্য পরিবর্তন চাচ্ছি। প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমাদের করহার উল্লেখযোগ্য হারে বেশি। বর্তমানে বাজারে দৈনিক লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। ফলে ব্রোকারেজ হাউজগুলোর আয়ও কমেছে। আয় না হলেও আয়কর দিতে হচ্ছে। এমতাবস্থায় আমরা এ করহার কমানোর সুপারিশ করছি।’
ব্লক মার্কেটে ১২০ কোটি টাকার বেশি লেনদেন
Bonik Barta
দেশের পুঁজিবাজারের ব্লক মার্কেটে গত সপ্তাহে ১২০ কোটি ২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৯১ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি, বিচ হ্যাচারি লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, রেনাটা পিএলসি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ইস্টার্ন লুব্রিক্যান্টসের দর বেড়েছে ১৮ শতাংশ
Bonik Barta
রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসির শেয়ারদর গত মাসের শেষ সপ্তাহের তুলনায় এ সপ্তাহ শেষে ১৮ দশমিক শূন্য ৬ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৪ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৯৮৫ টাকা ৮০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ইস্টার্ন লুব্রিক্যান্টসের আয় হয়েছে ৩১ কোটি ২৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২৭ কোটি ৪৬ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ৫৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭২ লাখ টাকা। ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব যা ছিল ৫ টাকা ৪৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৮ টাকা ৪৬ পয়সায়।
চিলিতে চলতি বছর কমতে পারে তামার দাম
Bonik Barta
বিশ্বের বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ চিলি। চলতি বছরের জন্য দেশটি আনুষ্ঠানিকভাবে তামার দামের পূর্বাভাস সংশোধন করতে পারে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর মাইনিং ডট কম। এর আগে দক্ষিণ আমেরিকার দেশটি চলতি বছর তামার গড় দাম প্রতি পাউন্ডে ৪ ডলার ২৫ সেন্ট থাকতে পারে বলে জানিয়েছিল। সংশোধিত পূর্বাভাসে তা পাউন্ডপ্রতি ৩ ডলার ৯০ থেকে ৪ ডলারের মধ্যে নির্ধারণ করা হতে পারে। চিলি চলতি মাসের শেষের দিকে সংশোধিত পূর্বাভাস প্রকাশ করার রয়েছে।
৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ভারতের উদ্ভিজ্জ তেলের মজুদ
Bonik Barta
ভারতের উদ্ভিজ্জ তেলের মজুদ বর্তমানে তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম পর্যায়ে পৌঁছেছে। কারণ মার্চে টানা চার মাস ধরে পাম অয়েলের আমদানি গড়ের চেয়ে কম ছিল বলে জানিয়েছে শীর্ষস্থানীয় একটি বাণিজ্য সংস্থা। খবর বিজনেস রেকর্ডার।
মজুদের এ নিম্নগামিতা বিশ্বের বৃহত্তম উদ্ভিজ্জ তেল আমদানিকারক দেশটিকে আগামীতে পাম ও সয়াবিন তেল আমদানি বাড়াতে বাধ্য করতে পারে, যা মালয়েশিয়ার পাম অয়েল ও মার্কিন সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে সহায়ক হতে পারে।
কানাডায় উৎপাদন কমাচ্ছে জেনারেল মোটরস
Bonik Barta
কানাডার একটি কারখানায় পুরোপুরি বিদ্যুচ্চালিত ব্রাইটড্রপ ডেলিভারি ভ্যানের উৎপাদন কমাচ্ছে জেনারেল মোটরস (জিএম)। এছাড়া চলতি বছরের বেশির ভাগ সময় কারখানাটি বন্ধ রাখবে বলে জানিয়েছে কোম্পানিটি। অন্টারিও প্রদেশের ইনগারসোলে অবস্থিত এ অ্যাসেম্বলি প্লান্টে দুই শিফটের পরিবর্তে এক শিফটে কাজ করবেন কর্মীরা। ফলে ছাঁটাইয়ের কবলে পড়ছেন ৫০০ জন। তবে ডেট্রয়েটভিত্তিক জিএম বলেছে, এ সিদ্ধান্তের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কোনো সম্পর্ক নেই। খবর সিএনবিসি
Customs bond automation: Why hasn’t it taken off after all these years?
The Business Standard
After eight years since the initiation of customs bond automation, aimed at benefiting exporters by enhancing efficiency and transparency in bond-related processing, only 70 out of 4,000 institutions have been fully automated by obtaining utility permission for imported raw materials from the customs office. The Customs Bond Automation project was initially set to end in 2021 but was extended twice until December 2024.The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel However, when full automation was expected to commence in January, neither customs authorities nor importers, exporters, and businesses were prepared to use it. The deadline was further extended to February, yet by mid-March, only a fraction of the active bond licence-holding exporters had obtained online utility permission. As a result, harassment, irregularities, and illegal transactions in bond-related activities persist, according to stakeholders. The customs bond facility allows exporters to import raw materials duty-free on the condition of export. These materials must be stored in bonded warehouses, and all products made from them must be exported. Previously, after extending the deadline to February, the National Board of Revenue (NBR) had announced that, from March onwards, no Utility Permission (import entitlement approval for raw materials or UP) would be approved manually. However, apart from the 70 institutions using the online system, the rest continue receiving UP manually.
Trump's tariff a wake-up call for BD
The Financial Express
Trump's high tariff policy is a wake-up call for Bangladesh to move promptly for urgent preparedness, Dr Fahmida Khatun, Executive Director of the Center for Policy Dialogue (CPD), said on Saturday.
The pause for a three-month period of the high US tariffs also offered a temporary relief and an opportunity to frame policies in the meantime to combat the trade challenges, she told a programme in the city.
Speaking as the chief guest at a shadow parliament session titled "Meeting the Challenges of High US Tariffs", organised by Debate for Democracy, the economist suggested strengthening trade diplomacy and enhancing internal capacity to mitigate potential risks of the high tariff regime.The session was presided over by Debate for Democracy Chairman Hasan Ahmed Chowdhury Kiron."It's unpredictable whether Trump would continue or withdraw the high tariff after three months," said Dr Fahmida, noting that the US administration has increased tariffs without following any formal rules. The conflicting stances between the US and China regarding tariff imposition suggest a trade war is underway. Bangladesh is not immune to this challenge either, she said, criticising that the process of imposing a 37-percent tariff on Bangladesh is flawed.
New industrial gas prices to be announced today
The Financial Express
The announcement of new gas prices for existing industries will be made on Sunday. The new rates will be officially announced in the afternoon.
According to BERC data, industrial consumers currently pay Tk 30 per cubic metre of gas. Industries that are already operating will continue to receive gas at this rate. However, the bill may range from Tk 40 to Tk 45 per cubic metre for new connections.
Fruit and fish prices soar ahead of Pahela Baishakh
The Financial Express
Consumers across the country are feeling the pinch as prices of all fruits and riverine fish have surged sharply in the run-up to Pahela Baishakh, the first day of Bengali New Year, which falls on Monday.
Both imported and local fruits have seen record price surge, driven by increased demand ahead of the festive season.Despite recent government measures, including a reduction in customs duties and taxes on imported fruits, retail prices remain high, offering little relief to shoppers.In Dhaka's fruit markets, apples are still selling at Tk 300-470 per kg, oranges at Tk 320-370 per kg, grapes at Tk 500-850 per kg, and pomegranates at Tk 500-650 per kg, according to city fruit outlets.Despite the tax exemption, importers and wholesalers have raised prices by an additional 10-15 per cent in just one week, said Motaher Hossain, a fruit shop owner at Zakir Hossain Road in Mohammadpur.
On March 16, the National Board of Revenue (NBR) reduced the regulatory duty on fresh fruit imports, including oranges and apples, by 5.0 per cent, lowering it from 30 per cent.
চীনে মে মাসে সৌদির অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাড়ার পূর্বাভাস
Bonik Barta
সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেলের রফতানি মে মাসে চীনের বাজারে উল্লেখযোগ্য হারে বাড়তে চলেছে। সম্প্রতি সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো মূল্যহ্রাস করায় চীনের জ্বালানি তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রয়টার্স। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মে মাসে চীনে সৌদি আরব প্রায় ৪ কোটি ৮০ লাখ ব্যারেল জ্বালানি তেল রফতানি করবে, যা এপ্রিলের ৩ কোটি ৫৫ লাখ ব্যারেল থেকে ৩৫ দশমিক ২১ শতাংশ বেশি। এটি ২০২৪ সালের পর সর্বোচ্চ ও চলতি বছরে চীনের জন্য প্রথম বড় সরবরাহ বৃদ্ধি।
সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫ টাকা
Bonik Barta
মৌসুম শেষ ও মজুদ বাড়ায় দিনাজপুরের হিলি বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজ সরবরাহ কমেছে। এতে এক সপ্তাহের ব্যবধানে হিলিতে দেশী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। এ সরবরাহ পরিস্থিতি বজায় থাকলে সামনের দিনে দাম আরো বাড়তে পারে বলে মন্তব্য পেঁয়াজ ব্যবসায়ীদের।
সরজমিনে গতকাল হিলি বাজার ঘুরে প্রতিটি দোকানেই দেখা গেছে দেশীয় পেঁয়াজ। এর মধ্যে রয়েছে পাবনার মুড়িকাটা জাতের সাদা পেঁয়াজ ও মেহেরপুরের লাল বর্ণের পেঁয়াজ। সাদা পেঁয়াজ ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৩৫ টাকা। অন্যদিকে এক সপ্তাহ আগে কেজি ৩০ টাকায় মিললেও মেহেরপুরের লাল বর্ণের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। দুই জাতের পেঁয়াজই ঈদের আগে ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘দেশী পেঁয়াজের দাম কম থাকায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। দেশীয় পেঁয়াজের যথেষ্ট পরিমাণে সরবরাহ থাকায় বেশ কিছুদিন ধরেই এর দাম অনেকটাই নিম্নমুখী ছিল। বিশেষ করে সরবরাহ ভালো থাকায় রমজান ও ঈদের সময়ে পেঁয়াজের দাম অন্যান্য বছরের তুলনায় এবার অনেক কম ছিল। বাজারে পাবনার মুড়িকাটা পেঁয়াজের সঙ্গে সঙ্গে মেহেরপুরের পেঁয়াজ ওঠার ফলে সরবরাহ ভালো থাকায় দাম কমতির দিকেই ছিল। সেই সঙ্গে পাবনার নতুন হালি পেঁয়াজ উঠতে শুরু করায় সরবরাহ বাড়ছিল।’
এলএনজির দাম আট মাসের সর্বনিম্নে
Bonik Barta
বিশ্ববাজারে এলএনজি খাতে আবারো চাপের মুখে পড়েছে এশীয় অঞ্চল। চলতি সপ্তাহে এশিয়ায় এলএনজির স্পট মার্কেটে দাম আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, মৌসুমি চাহিদা দুর্বল থাকা, উচ্চ মজুদ ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনার ফলে সৃষ্ট মন্দার শঙ্কাই এর প্রধান কারণ। খবর বিজনেস রেকর্ডার। শিল্প সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব এশিয়ায় মে মাসে সরবরাহযোগ্য এলএনজির গড় মূল্য দাঁড়িয়েছে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ১২ ডলার ৫০ সেন্ট, যা গত বছরের জুলাইয়ের পর সর্বনিম্ন। জুনের সরবরাহের জন্য দাম আরো কমে প্রতি এমএমবিটিইউয়ে ১১ ডলার ৩০ সেন্টে নামার পূর্বাভাস দেয়া হয়। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ ও তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের বিশ্লেষক গো কাতায়ামা জাপান ও কোরিয়ায় মজুদের প্রসঙ্গ টেনে বলেন, ‘জাপান ও দক্ষিণ কোরিয়ায় গ্যাসের মজুদ এরই মধ্যে বেশি। আবহাওয়া তুলনামূলকভাবে ঠাণ্ডা থাকায় চাহিদাও কম। সেই সঙ্গে বিশ্বজুড়ে আর্থিক অস্থিরতা তৈরি হওয়ায় বাজারে উদ্বেগ বেড়েছে।’
Adani shuts both units of 1,496mw plant, restarts one
The Financial Express
After suspending electricity supply from both the units of a dedicated plant for 18 hours, in a recurrent seesaw, India's Adani resumed operation of one unit on Saturday evening to a sigh relief from imminent outages in Bangladesh, said sources. The Adani Power Jharkhand Ltd (APJL) plant had shut full-scale operations at the zero-hour Saturday citing a technical fault, stated the state-run Bangladesh Power Development Board (BPDB) about the shutdown of operation of the power plant located inside Indian territory. "The unit-1 of the 1,496-megawatt power plant was synchronized with the power-distribution systems at around 6:15 pm on the day and electricity generation reached around 45.79mw during the writing of the report at 7 pm," an official familiar with the matter told The Financial Express.
এলএনজির দাম আট মাসের সর্বনিম্নে
Bonik Barta
বিশ্ববাজারে এলএনজি খাতে আবারো চাপের মুখে পড়েছে এশীয় অঞ্চল। চলতি সপ্তাহে এশিয়ায় এলএনজির স্পট মার্কেটে দাম আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, মৌসুমি চাহিদা দুর্বল থাকা, উচ্চ মজুদ ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনার ফলে সৃষ্ট মন্দার শঙ্কাই এর প্রধান কারণ। খবর বিজনেস রেকর্ডার। শিল্প সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব এশিয়ায় মে মাসে সরবরাহযোগ্য এলএনজির গড় মূল্য দাঁড়িয়েছে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ১২ ডলার ৫০ সেন্ট, যা গত বছরের জুলাইয়ের পর সর্বনিম্ন। জুনের সরবরাহের জন্য দাম আরো কমে প্রতি এমএমবিটিইউয়ে ১১ ডলার ৩০ সেন্টে নামার পূর্বাভাস দেয়া হয়।
25 dev projects lined up for foreign funding
The Financial Express
The Economic Relations Division (ERD) under the Ministry of Finance is set to host a meeting of the "foreign assistance search committee" today to finalise foreign funding for 25 development projects proposed for inclusion in the Annual Development Programme (ADP) of the upcoming fiscal year. The combined preliminary cost of the projects that will be discussed at the meeting with ERD secretary Shahriar Kader Siddiky in the chair, stands at around Tk 2.0 trillion."Of this, the government aims to secure approximately Tk 1.5 trillion in loans and grants from foreign sources," said an ERD senior official. Among the projects on the agenda is the upgrade of the existing metre-gauge double railway line from Laksam to Chattogram via Chinki Astana to a dual-gauge double line. The agenda also included two projects to procure watercraft for various agencies under the Ministry of Shipping, and another "Construction of Bhola Bridges on Barisal-Bhola Road over Kalabador and Tentulia River". The meeting will also focus on securing financing for four projects aimed at generating a combined 430MW of electricity from solar and solar PV power plants. Following the completion of the fourth phase of the Primary Education Development Programme (PEDP-4), the proposed fifth phase (PEDP-5) has been included for consideration.
কার্বন নিঃসরণ বাবদ অর্থ দেবে শিপিং কোম্পানিগুলো বণিক বার্তা ডেস্ক
Bonik Barta
ক্রমবর্ধমান জলবায়ু দূষণের বড় একটি উৎস সামুদ্রিক বাণিজ্য। এ ধরনের পরিবহনে যুক্ত জাহাজ থেকে নিঃসৃত কার্বন ডাই-অক্সাইডের ক্ষতিপূরণ নিয়ে অনেক দিন ধরে বিভিন্ন ফোরামে আলোচনা হয়ে আসছে। এবার ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) বৈঠকে প্রথমবারের মতো জাহাজ থেকে উৎপন্ন কার্বন ডাই-অক্সাইডের জন্য অর্থ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ অর্থ পরিশোধ করবে শিপিং কোম্পানিগুলো। তবে এ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কার্বন কর পরিশোধ নিয়ে দীর্ঘদিন চলে আসা আলোচনার বিষয়টি উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ পর্যবেক্ষকদের। খবর দ্য গার্ডিয়ান।
https://bonikbarta.com/economy/MtPY5iAkTLO6kUVy
Bonik Barta
বিশ্বের অন্যতম ও দ্রুতবর্ধনশীল আতিথেয়তা শিল্পের একটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পর্যটন খাত। ২০২৪ সালে দেশটির হোটেলগুলোয় আয় আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ৫০০ কোটি দিরহাম বা ১ হাজার ২৩০ কোটি ডলার, যা দেশের পর্যটন খাতের একটি শক্তিশালী উত্থানের প্রতিফলন বলে জানিয়েছেন আরব আমিরাতের অর্থনীতিমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক। খবর দ্য ন্যাশনাল। গত বছরে দেশটির হোটেলে বুকিং হার পৌঁছেছে ৭৮ শতাংশে, যা আঞ্চলিক ও বিশ্বব্যাপী উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ। ইউএইর অর্থমন্ত্রী জানিয়েছেন, গত বছর হোটেলে অতিথির সংখ্যা ৩ কোটি ৮০ লাখে পৌঁছেছে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি।
মুনাফা বেড়েছে শীর্ষ তিন মার্কিন ব্যাংকের
Bonik Barta
চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন ব্যাংক জেপি মরগান চেজ, ওয়েলস ফার্গো ও মরগান স্ট্যানলি। সেখানে দেখা যাচ্ছে, ২০২৪ সালের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে মুনাফা অর্জন করেছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে মূল্যস্ফীতি, বাণিজ্য নীতি ও বৈশ্বিক অস্থিরতার কারণে বাড়তে থাকা অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তারা। খবর আনাদোলু। যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপি মরগানের দেয়া তথ্যানুসারে, মার্চে শেষ হওয়া প্রান্তিকে ২০২৪ সালের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির আয় ৮ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ৫৩০ কোটি ডলার। এ সময় নিট মুনাফা ৯ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৪৬০ কোটি ডলার। ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ ডলার ৭ সেন্ট, যা আগের বছর ছিল ৪ ডলার ৪৪ সেন্ট।
Matarbari deep-sea port construction deal with Japanese firms likely this mont
The Business Standard
Bangladesh's dream of becoming a regional transshipment hub is edging closer to reality, as the final agreement for the construction of the country's first deep-sea port in Matarbari, Cox's Bazar, is scheduled to be signed this month. Five years after its approval, the Chattogram Port Authority (CPA) is set to sign a contract with two renowned Japanese construction and engineering firms—Penta-Ocean Ltd and TOA Corporation—on 22 April in Dhaka, according to CPA Secretary Mohammad Omar Faruk. The project, funded by the Japan International Cooperation Agency (Jica), carries a total estimated cost of Tk24,300 crore. The first phase, valued at Tk6,197 crore, is slated for completion by 2029.