দর বৃদ্ধির শীর্ষে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
Bonik Barta
সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির শেয়ারদর গত সপ্তাহ শেষে ২৭ দশমিক ৬১ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ২৭৩ টাকা ৬০ পয়সা, আগের সপ্তাহ শেষে যা ছিল ২১৪ টাকা ৪০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) হাইডেলবার্গের আয় হয়েছে ১ হাজার ১১৫ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ৩৮৬ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪১ কোটি টাকা, আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল ৫০ কোটি টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৯৪ পয়সা।
স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে প্রস্তুতি পেট্রোবাংলার
Bonik Barta
দেশের স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে বিদ্যমান উৎপাদন বণ্টন চুক্তির (পিএসসি) চূড়ান্ত খসড়া হাতে পেয়েছে পেট্রোবাংলা। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জিকে দিয়ে করা এ পিএসসি চূড়ান্ত করে দ্রুত তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বানে যেতে চায় পেট্রোবাংলা। পরামর্শক প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া খসড়ার ওপর এরই মধ্যে জ্বালানি বিভাগ গঠিত বিশেষজ্ঞ কমিটি বেশকিছু সংশোধন ও সুপারিশ দিয়েছে। এ সুপারিশ চূড়ান্ত করে জ্বালানি বিভাগে পাঠাবে পেট্রোবাংলা। আইন মন্ত্রণালয়ের ভেটিং ও প্রয়োজনীয় কার্যক্রম আগামী জুনের মধ্যে শেষ হবে। এরপর চূড়ান্ত দরপত্রে যাবে পেট্রোবাংলা।
সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগে করছে প্রাণ-আরএফএল
Bonik Barta
নবায়নযোগ্য জ্বালানির উৎপাদনে বিনিয়োগ করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল। মৌলভীবাজারের গোবিন্দপুর এলাকায় প্রতিষ্ঠানটির সমন্বিত কৃষি খামারে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পটির মূল উদ্দেশ্য সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানির উৎস তৈরি করা।
সম্প্রতি ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে এ প্রকল্প নিয়ে প্রাণ-আরএফএল, সুইডেনভিত্তিক খ্যাতনামা পোশাক ব্র্যান্ড এইচঅ্যান্ডএম ও আন্তর্জাতিক দাতা সংস্থা আইএফসির (ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন) মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলার রেজিস্ট্রেশন চলছে
Bonik Barta
নিউইয়র্কে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলা ২০২৫’। এফবিসিসিআই, বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনেস লিংক যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এবারের মেলা ১৯-২০ এপ্রিল নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসে সানাই রেস্তোরাঁ ও পার্টি হলে অনুষ্ঠিত হবে। এ মেলা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।
চলতি বছর প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম বেড়েছে মিসরে
Bonik Barta
মিসরে জ্বালানি তেলের দাম বেড়েছে। চলতি বছর এটিই দেশটির জ্বালানি খাতে প্রথম উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৮০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজের শর্ত অনুযায়ী জ্বালানি খাতে ভর্তুকি কমানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর রয়টার্স।
মার্কিন শুল্কনীতি সৃষ্ট অনিশ্চয়তায় দাম কমছে চালের
Bonik Barta
এশিয়ার প্রধান চাল রফতানিকারক দেশগুলোয় চালের দাম উল্লেখযোগ্যভাবে কমছে। মার্কিন শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তা ও মুদ্রাবিনিময় হারের ওঠানামার কারণে আন্তর্জাতিক ক্রেতারা নতুন চাল কেনা থেকে বিরত থাকছেন। এতে চাহিদা কমে যাওয়ায় বাজারে চালের মূল্য পতন ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স। বাজারে চালের সরবরাহ মোটামুটি স্থিতিশীল থাকলেও বড় পরিসরে খাদ্যপণ্যটির অর্ডার দিচ্ছেন না ক্রেতারা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল রফতানিকারক দেশ থাইল্যান্ডে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম টনপ্রতি নেমে এসেছে ৩৯০ ডলারে, যা ২০২১ সালের ডিসেম্বরের পর সর্বনিম্ন। গত সপ্তাহে দাম ছিল ৩৯৫-৪০০ ডলার। ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী জানান, নিয়মিত ক্রেতারা এখন শুধু প্রয়োজনমাফিক চালই কিনছেন। বড় অর্ডার থেকে বিরত থাকছেন ভবিষ্যতের বাজার পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত।
শুল্ক উত্তেজনায় বিচ্ছেদের পথে বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি
Bonik Barta
বেশির ভাগ দেশের ওপর ঘোষিত রেসিপ্রোকাল ট্যারিফ স্থগিত করলেও চীনের ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের ওপর পূর্ব ঘোষিত শুল্ক বহালই রাখেননি, এক-পঞ্চমাংশ বাড়িয়েছেনও। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি বাণিজ্যে বিচ্ছেদের জন্য প্রস্তুতি নিচ্ছে। এর প্রতিক্রিয়ায় বিকল্প উপায়ের দিকে নজর রাখছেন চীনা রফতানিকারকরা। পণ্যের মূল্যবৃদ্ধি, চালান বাতিল এবং অন্য দেশের সঙ্গে লেনদেনের পদক্ষেপ নিচ্ছেন তারা। খবর এফটি।
এবার মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করল চীন
Bonik Barta
মার্কিন পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছে চীন। এর আগে চীনের ওপর যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। চীনের অর্থমন্ত্রী গতকাল যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্কবৃদ্ধির এ ঘোষণা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগ্রাসী শুল্কনীতি ঘোষণার পর থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ চলছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে চীন নতুন করে মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিল।
আর্জেন্টিনার জন্য ১২ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা বিশ্বব্যাংকের
Bonik Barta
বিশ্বব্যাংক শুক্রবার আর্জেন্টিনার জন্য ১২ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। যার মধ্যে দেশটির অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে শক্তিশালী করার জন্য অবিলম্বে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিতরণ করা হবে। ওয়াশিংটন থেকে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি । বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছে, আইএমএফ কর্তৃক ঘোষিত নতুন ২০ বিলিয়ন ডলারের বেলআউটের পাশাপাশি পদক্ষেপটি আর্জেন্টিনার অর্থনীতিকে স্থিতিশীল ও আধুনিকীকরণের জন্য সরকারের প্রচেষ্টার প্রতি দৃঢ় আস্থার ইঙ্গিত দেয়।
Garment sector resumes regular production after Eid: BGMEA
The Financial Express
Nearly all garment factories under the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) have resumed operations following the Eid-ul-Fitr holidays. 2,012 out of 2,024 factories – or 99.40 per cent – have reopened as of Wednesday, UNB reports citing a BGMEA statement issued on Saturday. The highest concentration of garment factories is in the Gazipur and Mymensingh regions, where 851 out of 854 units are currently in operation.
Italy not planning to use EU budget leeway for defence spending boost
The Financial Express
Italy has no intention for now of using budget leeway allowed by the European Union to boost its defense spending, its economy minister said on Saturday, despite US pressure to increase military expenditure. The European Commission has proposed allowing member states to raise defense spending by 1.5 per cent of gross domestic product each year for four years, without any disciplinary steps that normally kick in once a government deficit climbs above 3.0 per cent of GDP.
Trump trade team chases 90 deals in 90 days. Experts say good luck with that
The Financial Express
President Donald Trump's administration wants to strike 90 trade deals in 90 days, but the challenges to quickly resolving the president's trade war are already apparent.
European Union trade chief Maros Sefcovic will on Monday be among the first foreign trade officials to come to Washington for urgent negotiations about the steep tariffs that Trump announced on April 2. The bloc is among the biggest US trade partners with nearly $1 trillion in two-way trade last year.
অপারেটর নিয়োগ জটিলতায় চালু হচ্ছে না ৮ হাজার কোটি টাকার এসপিএম প্রকল্প
Bonik Barta
কক্সবাজারের মাতারবাড়ী থেকে সমুদ্র তলদেশ দিয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পর্যন্ত জ্বালানি তেল পরিবহনের জন্য ৮ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম প্রকল্পের নির্মাণকাজ শেষ হয়েছে। তবে এখনো অপারেটর নিয়োগ না হওয়ায় প্রকল্পটি চালু করা যাচ্ছে না। এতে করে দীর্ঘ প্রতীক্ষিত প্রকল্পটি উদ্বোধনের পরও কার্যত অলস হয়ে পড়ে আছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, এভাবে প্রকল্পটির অপারেশন শুরু না হওয়ায় রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে।
ভারত থেকে এল ৩৬ হাজার টন চাল
Bonik Barta
ভারত থেকে আমদানি করা ৩৬ হাজার ১০০ টন সিদ্ধ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার (১২ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৭) ভারত থেকে ৩৬ হাজার ১০০ টন সিদ্ধ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে ০৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৩ লাখ ১৭ হাজার ৬১৯ টন চাল দেশে পৌঁছেছে।
পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২০ শতাংশ
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচকে নিম্নমুখিতা থাকলেও লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ২৭ শতাংশ। পাশাপাশি দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৯ দশমিক ৭৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে, গত মাসের শেষ সপ্তাহে যা ছিল ৫ হাজার ২১৯ পয়েন্ট। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৮ পয়েন্টে দাঁড়িয়েছে, গত মাসের শেষ সপ্তাহে যা ছিল ১ হাজার ৯১৫ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে সামান্য বেড়ে ১ হাজার ১৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে, গত মাসের শেষ সপ্তাহে যা ছিল ১ হাজার ১৬৮ পয়েন্ট।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৭ শতাংশ
Bonik Barta
বীমা খাতের তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৬ দশমিক ৭৩ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকা, আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল ৯ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১২ পয়সায়।