13-Apr-2025

Monday 14 April 2025

15-Apr-2025

How Bangladesh struggles to secure WTO trade benefits ahead of LDC graduation

The Business Standard

Despite efforts since 2018 to secure WTO trade benefits ahead of LDC graduation – including duty-free exports and continuing government subsidies for agricultural and non-agricultural products – Bangladesh has yet to achieve them due to member states' lack of interest, according to former and current commerce ministry officials. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel. They say Bangladesh seeks to retain duty-free export facilities for at least three years after LDC graduation to navigate the challenges ahead. Additionally, the country aims to extend benefits under the Agreement on Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS) until at least 2033.A commerce ministry official said discussions on Bangladesh's proposal to increase TRIPS benefits at the WTO are currently "frozen". "If no progress is made, Bangladesh's pharmaceutical industry will lose these benefits as soon as the country graduates from LDC status. This could result in a potential price increase of nearly 20% for pharmaceuticals in Bangladesh," the official said. Experts say with the Trump administration taking office in the US, the WTO has weakened further, making the prospects of securing these benefits even slimmer. According to them, Bangladesh's LDC graduation, expected in November 2026, comes with certain economic risks. To address these, ensuring macroeconomic stability should be the top priority.

সেমিকন্ডাক্টর আমদানিতে শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র

Bonik Barta

চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা আসবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ খাতের কিছু কিছু কোম্পানি ছাড় পাবে। খবর রয়টার্স। রোববার (১৩ এপ্রিল) ওয়েস্ট পাম বিচ থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি স্থানীয়ভাবে উৎপাদন বাড়াতে প্রক্রিয়া সহজতর করতে চাইছেন। তার এ ঘোষণা থেকে বোঝা যায় চীনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন সম্পূরক শুল্ক থেকে স্মার্টফোন ও কম্পিউটার পণ্য যে ছাড় পেয়েছিল তার মেয়াদ ক্ষণস্থায়ী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা আমাদের চিপ, সেমিকন্ডাক্টর ও অন্য সবকিছু আমাদের দেশেই বানাতে চাই। তবে নতুন শুল্ক আরোপ হলেও তাতে স্মার্টফোনের মতো কিছু পণ্যের ক্ষেত্রে ছাড় থাকবে কিনা তা খোলাসা করেননি ট্রাম্প। যদিও তিনি বলেছেন, খানিকটা নমনীয়তা থাকবে। তার মতে, কারোরই এতটা কঠোর থাকা উচিত না।

বিশ্ববাজারে দামের রেকর্ড করার পর কমেছে স্বর্ণের দাম

The Business Standard

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। আজ সোমবার প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক চার শতাংশ কমে তিন হাজার ২২২ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। যদিও এর আগের দিন স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ৩ হাজার ২৪৫ ডলারে পৌঁছেছিল। চীনা পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক থেকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন স্মার্টফোন ও কম্পিউটারকে ছাড় দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি নেওয়ার আগ্রহ বাড়ে, যার প্রভাব পড়ে স্বর্ণবাজারে। অর্থাৎ, স্বর্ণ বিক্রি করে পুঁজিবাজারের দিকে বাড়ে অর্থ প্রবাহ। যদিও শুল্কের বিষয়ে অনিশ্চিয়তার কারণে এখনো আউন্সপ্রতি ৩ হাজার ২০০ ডলারের উপরে রয়েছে স্বর্ণের দাম। এছাড়া ইউএস গোল্ড ফিউচারের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ২ শতাংশ কমে বর্তমানে ৩ হাজার ২৩৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।

চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে অর্ধেকের বেশি প্রতিনিধি; ৩,১০০ কোটি টাকার প্রস্তাব বিনিয়োগ সম্মেলনে

The Business Standard

সম্প্রতি শেষ হওয়া 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫' এ প্রায় ৩,১০০ কোটি টাকার প্রাথমিক বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে। পাশাপাশি, বৈশ্বিক বিনিয়োগকারী সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরতে সফল হয়েছে এই আয়োজন— এমনটাই জানিয়েছেন আয়োজকেরা। ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত আয়োজিত এ সামিটে ৫০টি দেশের ৪১৫ জন বিদেশি প্রতিনিধি অংশ নেন। এরমধ্যে অর্ধেকের বেশি প্রতিনিধি ছিলেন চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে। একক দেশ হিসেবে সর্বোচ্চ ১৪৭ জনের প্রতিনিধি দল পাঠায় চীন। চার দিনব্যাপী এ সামিটের আয়োজক ছিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এতে ৩,৫০০–এর বেশি অংশগ্রহণকারী সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সামিটে ব্রেকআউট সেশন, উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক এবং খাতভিত্তিক নেটওয়ার্কিংয়ের সুযোগ ছিল।

পাঁচ মাসে মেয়াদোত্তীর্ণ আমদানি বিল ৪৪৫ মিলিয়ন ডলার থেকে কমে ৮৮ মিলিয়ন ডলার

The Business Standard

দেশের বেশ কয়েকটি ব্যাংকের বিদেশি ব্যাংকে আমদানি বিলের বকেয়া দীর্ঘদিন ধরে অপরিশোধিত ছিল। তবে কেন্দ্রীয় ব্যাংকের কড়া তদারকি ও হস্তক্ষেপের কারণে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তদারকিতে গত পাঁচ মাসে দেশের বেশ কিছু ব্যাংকের মেয়াদোত্তীর্ণ (ওভারডিউ) আমদানি বিল ৪৪৫ মিলিয়ন ডলার থেকে কমে ৮৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, দেশের বেশ কয়েকটি ব্যাংকের বিদেশি ব্যাংকে আমদানি বিলের বকেয়া দীর্ঘদিন ধরে অপরিশোধিত ছিল। তবে কেন্দ্রীয় ব্যাংকের কড়া তদারকি ও হস্তক্ষেপের কারণে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এদিকে রোববার (১৩ এপ্রিল) জারি করা এক সর্কুলারে আমদানির বিপরীতে দেশি-বিদেশি সব ধরনের মেয়াদোত্তীর্ণ আমদানি বিল পরিশোধে ব্যাংকগুলোকে বিশেষ তদারকির নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ বিলের মাসিক বিবরণী অনলাইন ইম্পোর্ট মনিটরিং সিস্টেমে (ওআইএমএস) পাঠানোর নির্দেশনা দিয়েছে।

Dhaka signs OIC Statute for promoting labour rights

The Financial Express

Bangladesh has officially signed the Organisation of Islamic Cooperation (OIC) Labour Centre Statute at the OIC headquarters in Jeddah which will contribute towards promoting labour rights and welfare in Bangladesh as a signatory country. On behalf of the government of Bangladesh, Adviser for the Ministry of Labour and Employment Brigadier General (R.) Dr M Sakhawat Hussain signed the Statute at a signing ceremony held at the OIC on April 13. The adviser was warmly greeted and received by Assistant Secretary General (ASG) for Economic Affairs of OIC, Dr. Ahmad Kawesa Sengendo. At a discussion between the Bangladesh adviser and the OIC-ASG it was noted that signing of such an important legal document as the Labour Centre Statute will contribute towards promoting labour rights and welfare in Bangladesh as a signatory country. The adviser pointed out that Bangladesh is a signatory of all ILO core conventions and protocols. The Bangladesh government has taken remarkable measures to enhance factory safety and health, minimum wage, and other welfare-related benefits to the workers.

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবে পুঁজিবাজারে দরপতন

Bonik Barta

গতকাল বিকালে আনুষ্ঠানিকভাবে শিল্প ও ক্যাপটিভের নতুর সংযোগের ক্ষেত্রে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিএসইসি)। তবে এদিন সকাল থেকেই গ্যাসের দাম বাড়ানো হতে পারে বলে গুঞ্জন চলছিল। এর প্রভাবে গতকাল দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। মূলত উৎপাদন খাতের কোম্পানিগুলোর শেয়ারের দরপতনের প্রভাবে পুঁজিবাজারের সূচক পয়েন্ট হারিয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর প্রথম ঘণ্টায় ইতিবাচক অবস্থানে ছিল সূচক। তবে এর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। গতকাল দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ৩৬ পয়েন্ট কমে ৫ হাজার ১৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৯১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরিয়াহ সূচক গতকাল ৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার।

ছুটির দিনেও আমদানি-রফতানি চালু

Bonik Barta

নির্ধারিত সময়ের মধ্যে এলসির বিপরীতে ভারতে আটকে থাকা সব চাল দেশে প্রবেশ করাতে নববর্ষের সরকারি ছুটির দিনও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু রয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ১১টায় ভারত থেকে চালবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। তবে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস পণ্য ডেলিভারিসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা রয়েছে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। কিন্তু এখনো অনেক আমদানিকারকদের চাল ট্রাকবোঝাই অবস্থায় দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ১৫ তারিখের মধ্যে তাদের এলসি করা সব চাল দেশে প্রবেশ করাতে হবে।

অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ মডেলকে গুরুত্ব দিতে হবে

Bonik Barta

অর্থনৈতিক উন্নয়নের জন্য বিনিয়োগ মডেলকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার না ঘটলে রাজস্ব আহরণও বাড়বে না। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৫-২৬: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক প্রাক-বাজেট আলোচনায় এমন অভিমত দেন বক্তারা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ। এ সময় দেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারকে বিনিয়োগভিত্তিক মডেলেই এগোতে হবে। বিনিয়োগ ও বাণিজ্য যদি না বাড়ে, তবে রাজস্ব আহরণও বাড়বে না। জিডিপির তুলনায় কর আহরণের যে ব্যবধান, সেটি কখনই ঘুচবে না। অতীতে রাষ্ট্র পরিচালনায় টাকা ছাপিয়ে সংকট কাটানোর ব্যর্থ চেষ্টা হয়েছে, যা সংকটকে আরো ঘনীভূত করেছে। এখন আমাদের যেতে হবে বিনিয়োগমুখী পথে। বিনিয়োগ ছাড়া ট্যাক্স বা জিডিপির কথা বলে লাভ নেই।’ তাই দেশী-বিদেশী উভয় ধরনের বিনিয়োগে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

কারখানা বন্ধের মেয়াদ আরো ২ মাস বাড়িয়েছে সাফকো স্পিনিং

Bonik Barta

বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের কারখানায় উৎপাদন বন্ধের মেয়াদ আরো দুই মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। নতুন সিদ্ধান্ত অনুসারে আগামী ৩১ মে পর্যন্ত কোম্পানিটির কারখানায় উৎপাদন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, গত ৩ ফেব্রুয়ারি সাফকো স্পিনিংয়ের কারখানা পরিদর্শনে গিয়েছিল ডিএসইর একটি পরিদর্শক দল। পরিদর্শনকালে কোম্পানিটির উৎপাদন ও কার্যক্রম বন্ধ পায় ডিএসই। এরপর ১২ ফেব্রুয়ারি কারখানা বন্ধের কারণ হিসেবে কোম্পানিটি জানায়, লোকসান কমাতে কোম্পানিটির পর্ষদ ১ ফেব্রুয়ারি থেকে দুই মাসের জন্য সাময়িকভাবে উৎপাদন বন্ধ রেখেছে।

অস্ট্রেলিয়ায় কমতে পারে গম উৎপাদন

Prothom-Alo

চলতি বছর অস্ট্রেলিয়ায় গম উৎপাদন কমতে পারে বলে জানিয়েছে গ্রেইন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (জিআইডব্লিউএ)। পাশাপাশি পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে উৎপাদনও প্রায় ১৬ শতাংশ কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা। খবর হেলেনিক শিপিং নিউজ। জিআইডব্লিউএর এক প্রতিবেদনে বলা হয়, এ বছর দেশটিতে ৪১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে গম চাষ হতে পারে। গত বছরের ৪৫ লাখ ৯০ হাজার হেক্টরের তুলনায় এ উৎপাদন প্রায় ৯ শতাংশ কম।

ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা তুলা আমদানি কমেছে

Bonik Barta

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা তুলা আমদানি কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে পণ্যটি আমদানি কমেছে ৩ হাজার ৫০০ টনের ওপরে। ভারতে কাঁচা তুলার সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দাম বাড়ায় পণ্যটির আমদানি কমেছে বলে মন্তব্য করেছেন ভোমরাকেন্দ্রিক একাধিক ব্যবসায়ী ও আমদানিকারক। লোকসান এড়াতে অনেকে তুলা আমদানি করছেন না বলেও জানান ব্যবসায়ীরা।ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে এ বন্দর দিয়ে কাঁচা তুলা আমদানি হয়েছে ১ হাজার ৫৫৬ টন। যার মূল্য ৮৫ কোটি ৮৫ লাখ টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মার্চে ৫ হাজার ১০৩ টন তুলা আমদানি করেছিলেন বাংলাদেশের আমদানিকারকরা। যার মূল্য ছিল ২৭৮ কোটি ৯৩ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় পণ্যটির আমদানি কমেছে ৩ হাজার ৫৪৭ টন।

স্বর্ণের দাম পৌঁছতে পারে সাড়ে ৩ হাজার ডলারে

Bonik Barta

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে বিনিয়োগকারীদের দৃষ্টি আবারো স্বর্ণের দিকে। বিশ্লেষকদের মতে, আগামী কয়েক মাসে স্বর্ণের দাম বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৫০০ ডলার পর্যন্ত পৌঁছতে পারে। যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য উত্তেজনা, মন্দার শঙ্কা ও ডলারের দুর্বলতায় স্বর্ণ এখন সবচেয়ে আকর্ষণীয় নিরাপদ সম্পদে পরিণত হয়েছে। খবর দ্য ন্যাশনাল। শুক্রবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ২৩৭ ডলারে পৌঁছায়, যা ইতিহাসে সর্বোচ্চ। গত বছরের ধারাবাহিক ঊর্ধ্বগতি ধরে রেখে চলতি বছরই এর দাম বেড়েছে প্রায় ২১ শতাংশ। দুর্বল ডলার, কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা ও স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বৃদ্ধির কারণে এ ঊর্ধ্বগতি অব্যাহত আছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

অস্ট্রেলিয়ান বীমা কোম্পানির শেয়ার কিনছে দাই-ইচি লাইফ

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে জাপানের দাই-ইচি লাইফ। কোম্পানিটি অস্ট্রেলিয়ান জীবন বীমা কোম্পানি চ্যালেঞ্জার লিমিটেডের ১৫ দশমিক ১ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছে। জন্মহার হ্রাস ও বৃদ্ধ জনগোষ্ঠী বৃদ্ধির কারণে জাপানে বীমা ব্যবসার ক্ষেত্র সীমিত হয়ে এসেছে। এ কারণে দেশের বাইরে সম্প্রসারণের পদক্ষেপ নিচ্ছে দাই-ইচি। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, টোকিওভিত্তিক এমএস অ্যান্ড এডি ইন্স্যুরেন্স গ্রুপ থেকে ৮০০ কোটি ইয়েন মূল্যের শেয়ার কিনে চ্যালেঞ্জারের অংশীদার হতে যাচ্ছে। খবর ও ছবি জাপান টুডে

বিদেশে গাড়ি কারখানার অনুমোদনে সময় নিচ্ছে চীন

Bonik Barta

লাতিন আমেরিকায় গাড়ি উৎপাদনের জন্য বিওয়াইডি ও গিলির মতো শীর্ষ কোম্পানিকে অনুমোদন দিতে দেরি করছে চীন। বিষয়টি অবগত এমন দুটি সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে রয়টার্স। মার্কিন শুল্ক বাণিজ্য ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে বাড়িয়ে তোলার কারণে এ বিলম্ব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মেক্সিকোয় কাজ করছেন বিওয়াইডির এমন একজন নির্বাহী গত বছরের ফেব্রুয়ারিতে জানান, প্রতিষ্ঠানটি দেশটিতে একটি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) প্লান্ট স্থাপনের কথা বিবেচনা করছে। কারখানাটির অবস্থান কোথায় হবে বছরের শেষ নাগাদ সেটাও নিশ্চিত করেছিল বিওয়াইডি। এছাড়া গত ফেব্রুয়ারিতে গিলি জানিয়েছে, কম কার্বন নিঃসরণক্ষম যানবাহন উৎপাদনে সহযোগিতা করার জন্য ব্রাজিলে রেনোঁর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

চীনা মালিকানাধীন ইস্পাত কোম্পানির নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাজ্য

Bonik Barta

জরুরি আইনের অধীনে চীনা মালিকানাধীন ব্রিটিশ স্টিল কোম্পানির নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাজ্য সরকার। এ পদক্ষেপের মাধ্যমে ইস্পাত কারখানাটি পরিচালনায় স্থিতিশীলতা ও কর্মসংস্থান রক্ষার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রশাসন। খবর বিবিসি। ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষের এমপি ও লর্ডদের ইস্টারের ছুটি থেকে ফিরিয়ে এনে গত শনিবার এক অত্যন্ত বিরল অধিবেশনে এ আইন নিয়ে আলোচনা করা হয়। কমন্স ও লর্ডস দুই কক্ষে পাসের পর আইনটি রাজকীয় সম্মতি পেয়েছে। নতুন আইনে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডসকে কারখানার ব্যবস্থাপনা এবং শ্রমিকদের নিয়ন্ত্রণের বিষয়ে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে, যাতে উৎপাদন অব্যাহত থাকে। এ আইনের আওতায় সম্পদ সুরক্ষিত করতে প্রয়োজনে জোরপূর্বক প্রবেশের অনুমতিও অন্তর্ভুক্ত রয়েছে।

ভারতে বিক্রির রেকর্ড গড়ল হুন্দাই ও কিয়া

Bonik Barta

চীন ও যুক্তরাষ্ট্রের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজার ভারত। দেশটিতে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রেকর্ড পরিমাণ গাড়ি বিক্রি করেছে হুন্দাই মোটর কোম্পানি ও এর সহযোগী কিয়া। খবর কোরিয়া হেরাল্ড। সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের দেয়া তথ্যানুযায়ী, মার্চে শেষ হওয়া প্রান্তিকে ভারতে হুন্দাই ১ লাখ ৫৩ হাজার ৫৫০ এবং কিয়া ৭৫ হাজার ৫৭৬টি গাড়ি বিক্রি করেছে। অর্থাৎ মোট ২ লাখ ২৯ হাজার ১২৬ ইউনিটে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের ২ লাখ ২৫ হাজার ৬৮৬ ইউনিটের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি। এর মাধ্যমে ২০১৯ সালে ভারতের বাজারে প্রবেশের পর থেকে প্রান্তিক হিসেবে কিয়া সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে।

শিল্পকর্মের বাজারে চ্যালেঞ্জপূর্ণ ছিল ২০২৪ সাল

Bonik Barta

বিশ্বজুড়ে টানা দ্বিতীয় বছরের মতো ২০২৪ সালে শিল্পকর্ম ও প্রাচীন সামগ্রীর বিক্রি কমেছে। গত বছর বিক্রি ১২ শতাংশ কমে ৫ হাজার ৭৫০ কোটি ডলারে নেমে এসেছে। আর্ট বাসেল ও ইউবিএস প্রকাশিত বার্ষিক ‘আর্ট মার্কেট রিপোর্টে’ এ তথ্য পাওয়া গেছে। খবর দি আর্ট নিউজপেপার। গবেষণাপ্রতিষ্ঠান আর্টস ইকোনমিকসের প্রতিষ্ঠাতা ও প্রতিবেদনটির লেখক ক্লেয়ার ম্যাকঅ্যান্ড্রু এক সাক্ষাৎকারে বলেন, ‘সার্বিকভাবে শিল্পকর্মের বাজারে খুবই প্রতিযোগিতাপূর্ণ বছর ছিল ২০২৪ সাল।’ ১৫ বছরের মধ্যে ২০২৪ সালে তৃতীয় বৃহত্তম সংকোচন দেখে বৈশ্বিক শিল্পবাজার। সবচেয়ে বড় পতন হয়েছিল ২০০৯ সালে। ওই সময় অর্থনৈতিক মন্দায় বিক্রি কমে ৩৬ শতাংশ। এরপর ২০২০ সালের কভিড-১৯ মহামারীর সময় বিক্রি কমে যায় ২২ শতাংশ। এছাড়া ২০১২ সালের ১২ শতাংশ পতন দেখা যায়।

মার্কিন শুল্ক আরোপে মধ্যপ্রাচ্যে নতুন সম্ভাবনার হাতছানি

Bonik Barta

যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যপ্রাচ্যের প্রধান অর্থনীতিগুলোর সঙ্গে সম্পর্ক বরাবরই নির্ভরশীলতার। তবে সম্প্রতি বেশ কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপ করায় অঞ্চলটির সঙ্গে মার্কিন বাণিজ্যিক সম্পর্কের এক নতুন ধারা তৈরি হয়েছে। এতে ঐতিহ্যবাহী মিত্রতার ভিত্তি চ্যালেঞ্জের মুখে পড়লেও বিশ্লেষকদের অনেকে বলছেন, শুল্কের নেতিবাচক প্রভাব সত্ত্বেও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (এমইএনএ) অঞ্চলে কিছু সম্ভাবনা জোরদার হতে পারে। যার মধ্যে রয়েছে নতুন অর্থনৈতিক অংশীদারত্ব ও রফতানিতে বৈচিত্র্যায়নের সুযোগ। খবর আরব নিউজ।

How Bangladesh struggles to secure WTO trade benefits ahead of LDC graduation

The Business Standard

Despite efforts since 2018 to secure WTO trade benefits ahead of LDC graduation – including duty-free exports and continuing government subsidies for agricultural and non-agricultural products – Bangladesh has yet to achieve them due to member states' lack of interest, according to former and current commerce ministry officials. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel. They say Bangladesh seeks to retain duty-free export facilities for at least three years after LDC graduation to navigate the challenges ahead. Additionally, the country aims to extend benefits under the Agreement on Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS) until at least 2033.A commerce ministry official said discussions on Bangladesh's proposal to increase TRIPS benefits at the WTO are currently "frozen". "If no progress is made, Bangladesh's pharmaceutical industry will lose these benefits as soon as the country graduates from LDC status. This could result in a potential price increase of nearly 20% for pharmaceuticals in Bangladesh," the official said. Experts say with the Trump administration taking office in the US, the WTO has weakened further, making the prospects of securing these benefits even slimmer. According to them, Bangladesh's LDC graduation, expected in November 2026, comes with certain economic risks. To address these, ensuring macroeconomic stability should be the top priority.

BRAC Bank enhances banking services for Zara Zaman Technology

The Business Standard

BRAC Bank has signed an Employee Banking (EB) agreement with Zara Zaman Technology Ltd., a leading software development company and the largest supplier of GRG-branded ATMs and Android POS terminals in Bangladesh.Through this partnership, Zara Zaman Technology employees will enjoy a seamless and rewarding banking experience, including salary accounts, multi-currency debit cards, credit cards, loan facilities, Deposit Pension Schemes (DPS), Fixed Deposits (FD), and a host of exclusive privileges under BRAC Bank's Employee Banking proposition.Mahiul Islam, Deputy Managing Director and Head of Retail Banking at BRAC Bank, and Mridha Md Arifuzzaman, Chairman of Zara Zaman Technology, signed the agreement at BRAC Bank's Head Office. The signing ceremony was attended by Anup Kumar Adhikary, Head of Finance and Accounts, and Shohel Ahmed, Head of Service Management, along with team members from Zara Zaman Technology Ltd.