মালয়েশিয়ায় টানা তিন মাস কমল পাম অয়েলের মজুদ
Bonik Barta
মালয়েশিয়ায় ডিসেম্বরে পাম অয়েলের মজুদ টানা তৃতীয় মাসের মতো কমেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড (এমপিওবি)। এমপিওবি জানায়, গত মাসে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ ৬ দশমিক ৯১ শতাংশ কমে ১৭ লাখ ১০ হাজার টনে নেমেছে।
সংস্থাটি আরো জানায়, এ সময় মালয়েশিয়ায় অপরিশোধিত পাম অয়েল উৎপাদন নভেম্বরের তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ কমে ১৪ লাখ ৯০ হাজার টন হয়েছে। এমপিওবির দেয়া তথ্যানুযায়ী, গত মাসে মালয়েশিয়া ১৩ লাখ ৪০ হাজার টন পাম অয়েল রফতানি করেছে, যা আগের মাসের তুলনায় ৯ দশমিক ৯৭ শতাংশ কম। এর আগে রয়টার্স এক পূর্বাভাসে জানিয়েছিল, মালয়েশিয়ায় ডিসেম্বরে পাম অয়েলের মজুদ হতে পারে ১৭ লাখ ৬০ হাজার টন। এছাড়া ১৪ লাখ ৮০ হাজার উৎপাদন ও ১৩ লাখ ৮০ হাজার টন রফতানির পূর্বাভাসও দিয়েছিল বার্তা সংস্থাটি।
Gas supply crisis expected to ease today
The Financial Express
The natural gas supply crisis is expected to ease today (Monday) on completion of the repair and maintenance work of the Accelerate Energy's LNG re-gasification terminal, said sources.
The supply of re-gasified liquefied natural gas (RLNG) from the floating, storage and re-gasification unit (FSRU), owned by the US firm, resumes this (Monday) noon after a suspension of 72 hours, a senior Petro Bangla official said on Sunday.
Country's overall LNG re-gasification fell to 580 million cubic feet per day (mmcfd) on January 11 from around 850 mucid due to non-operation of the FSRU over the last three days.
Reconsider VAT hike for ICT sector's growth: BASIS
The Financial Express
Bangladesh Association of Software and Information Services (BASIS), the national trade organisation representing the country's IT sector, urged the government to reconsider the increased value added tax (VAT) rates introduced in the Value Added Tax and Supplementary Duty (Amendment) Ordinance, 2025. The hike in VAT on internet and telephone services will hinder the growth of the ICT sector, the trade body said in a press statement on Sunday.
খাদ্যনিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ শস্য উৎপাদন বাড়ানোর পরিকল্পনা চীনের
Bonik Barta
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে চীন সরকার। দেশটির কৃষি মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, নতুন সয়াবিন ও ভুট্টার জাত উদ্ভাবনে প্রচেষ্টা চালানো হবে। এছাড়া প্রধান শস্য ও ভোজ্যতেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে প্রাধান্য দেয়া হবে।
কৃষি মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, এ প্রচেষ্টার মূল লক্ষ্য হবে ভুট্টা, চাল, গম, সয়াবিন ও সরিষার মতো পাঁচটি গুরুত্বপূর্ণ ফসলের উৎপাদন বাড়ানো। এ লক্ষ্যে ভালো জমি, উচ্চ মানের বীজ, যন্ত্রপাতি ও চাষের কৌশলের সঠিক ব্যবহার এবং সমন্বয় করা হবে।
চীনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে শস্য উৎপাদন পাঁচ কোটি টন বাড়ানো, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ বেশি হবে। ২০২৪ সালে চীনের মোট শস্য উৎপাদন ৭০ কোটি ৬৫ লাখ টনে পৌঁছেছে, যা ২০২৩ সালের ৬৯ কোটি ৫৪ লাখ ১০ হাজার টনের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেশি।
কৃষি মন্ত্রণালয় আরো জানায়, উৎপাদন বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতে এসব উদ্যোগ বাস্তবায়নে তহবিল সমন্বয়ের প্রচেষ্টাও চালানো হবে।
সম্প্রতি চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর গ্রামীণ উন্নয়ন বিভাগের উপপরিচালক ওয়ে ফেংহুয়া জানান, গত বছর দেশে মোট ৭০ কোটি ৬৫ লাখ টন শস্য উৎপাদন হয়েছে। উৎপাদন বৃদ্ধির পেছনে মূল ভূমিকা পালন করেছে ধান, গম ও ভুট্টার ঊর্ধ্বমুখী ফলন।
চীন ২০২৩ সালে মোট ৬৯ কোটি ৫৪ লাখ ১০ হাজার টন শস্য উৎপাদন করে। এ হিসাবে ২০২৪ সালে তা বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ।
'High interest rates to make business operations more expensive'
The Financial Express
Leaders and CEOs of different leading businesses on Sunday voiced grave concern over the high interest rates in the banking sector, which are making business operations more expensive.
They were also critical of the new loan default policy that will come into effect in April. Besides, they said, energy crunch and the move to raise gas tariff will be detrimental to the economy.
They made these observations to the reporters after emerging from a meeting with the governor of Bangladesh Bank and its high officials on the premises of the central bank.
ব্রাজিলে সয়াবিন উৎপাদন নিয়ে বিপরীতমুখী পূর্বাভাস
Bonik Barta
বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী ও রফতানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। চলতি ২০২৪-২৫ মৌসুমে দেশটি মাঠ থেকে রেকর্ড ফসল সংগ্রহ করতে পারে। তবে ব্রাজিলের কৃষি-বাণিজ্য পরামর্শদাতা সংস্থাগুলো একই সময় পণ্যটির মোট উৎপাদন নিয়ে বিপরীতমুখী পূর্বাভাস দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
কৃষিবিষয়ক পরামর্শক সংস্থা সাফরাস অ্যান্ড মার্কেডো জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমে সয়াবিন উৎপাদন আগের তুলনায় বাড়তে পারে।
তবে প্যাট্রিয়া এগ্রোনেগোসিওস তাদের পূর্বাভাস কমিয়ে এনেছে। সংস্থাটি জানিয়েছে, উৎপাদনকারী অঞ্চলের কেন্দ্র হিসেবে পরিচিত কিছু অঙ্গরাজ্যে প্রতিকূল আবহাওয়ার কারণে মোট সয়াবিন উৎপাদন হতে পারে ১৬ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টন। ডিসেম্বরে ২০২৪-২৫ মৌসুমের জন্য ডিসেম্বরে দেয়া পূর্বাভাসে ১৭ কোটি ৪ লাখ ১০ হাজার টন সয়াবিন উৎপাদনের কথা বলা হয়েছিল।
Combined push for labour reform to end unrest
The Financial Express
Developing a national minimum wage for all, incorporating children's education in the wage structure and introducing a wage-guarantee insurance scheme are among recommendations placed in a labour-welfare package framed by a noted think-tank to prevent sporadic industrial unrest.
Regarding wage and its appropriate remunerations for the workers, the Centre for Policy Dialogue (CPD) suggests introducing a transparent and democratic procedure for selecting employers and workers' representatives on the wage board, mandatory alternative dispute- resolution mechanism and substantially raising the penalty for not paying minimum wage.
সমুদ্রপথে আকরিক লোহা আমদানি বেড়েছে
Bonik Barta
সমুদ্রপথ ব্যবহার করে বিশ্বব্যাপী আকরিক লোহা আমদানি ২০২৪ সালে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। এর পেছনে মূল ভূমিকা রেখেছে বিশ্বের শীর্ষ আকরিক লোহা আমদানিকারক দেশ চীন। কমোডিটি অ্যানালিস্ট কেপলারের সংকলিত ডাটা থেকে এ তথ্য জানা গেছে।
কেপলার জানায়, গত বছর বিশ্বব্যাপী আকরিক লোহা আমদানি আগের বছরের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ সময় সমুদ্রপথ ব্যবহার করে মোট আমদানি পৌঁছেছে ১৭০ কোটি ৭০ লাখ টনে, যা ২০২৩ সালের ১৬৪ কোটি ৭০ লাখের তুলনায় ছয় কোটি টন বেশি।
বিশ্লেষণী প্রতিষ্ঠানটি আরো জানায়, এ ৬ কোটি টনের মধ্যে চীনের আমদানির পরিমাণ ছিল ৫ কোটি ৯১ লাখ টন। দেশটি ২০২৪ সালে সমুদ্রপথ ব্যবহার করে ১২৭ কোটি ৪০ লাখ টন আকরিক লোহা আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বেশি।
চীনে নির্মাণ খাতের কার্যক্রম কমে যাওয়াসহ অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতির কারণে বেশ কয়েকদিন ধরে ইস্পাত উৎপাদন ও চাহিদা নিম্নমুখী ছিল। খাতসংশ্লিষ্টরা বলছেন, তা সত্ত্বেও আকরিক লোহা আমদানিতে ঊর্ধ্বগতি দেখা গেছে। এর একটি উল্লেখযোগ্য কারণ হতে পারে স্থানীয়ভাবে উৎপাদিত নিম্নমানের বদলে উচ্চ মানের আকরিক লোহা আমদানি। এছাড়া বছরজুড়ে পণ্যটি নিম্নমুখী মূল্য প্রবণতা বজায় রেখেছিল। তাই মজুদ পূরণে দেশটি আমদানি বাড়িয়েছে।
ভারতে চালের রেকর্ড মজুদ কমেছে গমের
Bonik Barta
ভারতে সরকারি লক্ষ্যমাত্রার তুলনায় চালের মজুদ আট গুণ বেড়েছে। ফুড করপোরেশন অব ইন্ডিয়ার সংকলিত তথ্যানুযায়ী, ১ জানুয়ারি দেশটির রাষ্ট্রীয় গুদামে ধানসহ চালের মোট মজুদ ছিল ৬ কোটি ৯ লাখ টন। এ সময় সরকারি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭৬ লাখ টন। খবর বিজনেস রেকর্ডার।
বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারত। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বাড়তি মজুদের কারণে দেশটি থেকে রফতানি বাড়ানোর সুযোগ তৈরি করেছে। ফলে বিশ্ববাজারে আরো কমে আসতে পারে পণ্যটির দাম।
অন্ধ্র প্রদেশের কাকিনাদাভিত্তিক এক রফতানিকারক বলেন, ‘চালের মজুদ আগের তুলনায় অনেক বেড়েছে। কিছু রাজ্যে এখনো ধান সংগ্রহ অব্যাহত রয়েছে। সরকার বেশির ভাগ বিধিনিষেধ তুলে নেয়ায় সেপ্টেম্বরে ও অক্টোবরের পর ভারতের চাল রফতানি ত্বরান্বিত হয়েছে।’
এদিকে ভারতে বছরের শুরুতেই নিম্নমুখী হয়েছে গমের মজুদ। ১ জানুয়ারি দেশটিতে পণ্যটির মজুদের পরিমাণ ছিল ১ কোটি ৮৪ লাখ টন। যেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ কোটি ৩৮ লাখ টন। এটি গত পাঁচ বছরের গড় মজুদ ২ কোটি ৬৭ লাখ টনের তুলনায় অনেক কম।
ব্যবসায়ীরা জানান, অভ্যন্তরীণ বাজারের ঘাটতি দূর করতে তারা সরকারি মজুদ থেকে গম বিক্রির পরিমাণ বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।
তবে খাতসংশ্লিষ্টরা বলছেন, গমের মজুদ আরো কমে গেলে সরকার পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে গম বিক্রির পরিমাণ আরো কমাতে পারে।
একটি গ্লোবাল ট্রেড হাউজের মুম্বাইভিত্তিক এক ডিলার বলেন, ‘গমের মজুদ কমেছে। এমন পরিস্থিতির কারণে সরকার গম বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় অনেক কমাবে।’
ভারত সরকার ২০২৫ সালের মার্চে শেষ হওয়া বছরের মধ্যে ২৫ লাখ টন গম রাষ্ট্রীয় মজুদ থেকে বড় গ্রাহকের কাছে বিক্রির পরিকল্পনা করেছে, যা গত মৌসুমে ছিল এক কোটি টন।
ইউরোপের আর্থিক দুরবস্থার সুযোগ নিচ্ছে প্রাইভেট ইকুইটি সংস্থাগুলো
Bonik Barta
অর্থনৈতিক দুর্বল প্রবৃদ্ধির কারণে ইউরোপে বড় কোম্পানিগুলো বেশ দুরবস্থায় রয়েছে। এতে গত কয়েক বছরে তাদের বাজারমূল্য পড়তির দিকে রয়েছে, যার সুফল নিতে প্রাইভেট ইকুইটি (পিই) গ্রুপগুলো ২০২৪ সালে ইউরোপে কার্যক্রম বাড়িয়েছে এবং কম দামে বড় বড় কোম্পানি অধিগ্রহণ করেছে। ধারণা করা হচ্ছে, একাধিক চ্যালেঞ্জ নিয়ে শুরু হওয়া ২০২৫ সালেও সে প্রবণতা বজায় থাকবে। আর্থিক বাজারবিষয়ক প্লাটফর্ম ডিলজিকের ডেটা বিশ্লেষণ করে সাম্প্রতিক প্রতিবেদনে ফাইন্যান্সিয়াল টাইমস দেখিয়েছে, ইউরোপে ১০০ কোটি ডলারের বেশি মূল্যের বাইআউট ডিলের পরিমাণ বাকি বিশ্বের তুলনায় দ্বিগুণ হারে বেড়েছে। ২০২৪ সালে এ মহাদেশে সম্পন্ন হওয়া বড় চুক্তির মূল্য ছিল ১৩ হাজার ৩০০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৭৮ শতাংশ বেশি। বিপরীত দিকে বিশ্বের অন্যান্য অংশে এ ধরনের চুক্তি বাড়ার হার ছিল ২৯ শতাংশ, যার মূল্য ২৪ হাজার ২০০ কোটি ডলার। এ তথ্য ইঙ্গিত দেয়, প্রাইভেট ইকুইটি ফার্মগুলো ইউরোপের কম বাজারমূল্যের কোম্পানিগুলোর ওপর নজর দিয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান ঋণখেলাপি হলেও স্বতন্ত্র পরিচালক খেলাপি হবেন না: বাংলাদেশ ব্যাংক
The Business Standard
এখন থেকে কোনো ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ঋণখেলাপি হলেও স্বতন্ত্র পরিচালকরা খেলাপি হবেন না। আগে প্রতিষ্ঠান খেলাপি হয়ে গেলে স্বতন্ত্র পলিচালরাও ঋণখেলাপি হতেন।
রোববার (১২ জানুয়ারি) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ১৬ (৫) ধারা অনুযায়ী কোনো আর্থিক প্রতিষ্ঠান ঋণখেলাপি হলে ওই প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালকরা ঋণখেলাপি হবেন না।
এতদিন এনবিএফআইগুলো তাদের পর্ষদে নিজেদের পছন্দের ব্যক্তিকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিত। তবে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের প্যানেল থেকে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করে নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক।
টানা পাঁচ বছর রেকর্ড মুনাফার পথে জাপানি কোম্পানিগুলো
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তির কারণে বিশ্বব্যাপী চিপের চাহিদা বাড়ছে। একই সঙ্গে জাপান সরকারের মুদ্রানীতি শিথিলের সুবিধা পাচ্ছেন স্থানীয় উদ্যোক্তারা। সব মিলিয়ে টানা পাঁচ বছর ধরে রেকর্ড মুনাফা অর্জনের পথে রয়েছে দেশটির কোম্পানিগুলো। প্রতিবেদন অনুসারে, চলতি বছর আরেক দফা বড় ধরনের মজুরি বাড়তে পারে জাপানে, যা ভোক্তা ব্যয়কে আরো মজবুত করতে পারে। এছাড়া মূল্যস্ফীতি মোকাবেলায় সরকারের নেয়া ব্যবস্থা খুচরা বিক্রেতা ও খাদ্য প্রস্তুতকারকের মতো চাহিদা সংবেদনশীল খাতকে সমর্থন দেবে।
তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি ও জাপানি মুদ্রার দুর্বল বিনিময় হার রফতানিকে প্রভাবিত করতে পারে। এতে অটোমোবাইল কোম্পানির মুনাফা বাধাগ্রস্ত হতে পারে।
নোমুরা সিকিউরিটিজের সিনিয়র ইকুইটি কৌশলবিদ মাসাকি মোটোমুরা বলেন, ‘আমরা আশা করি যে ২০২৫ সালে মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে।’ সংস্থাটির মতে, জাপানের তালিকাভুক্ত কোম্পানির কর-পূর্ব মুনাফা আগামী এপ্রিলে শুরু হওয়া ২০২৫ অর্থবছরে ৬ দশমিক ১ শতাংশ বাড়তে পারে। মার্চে শেষ হওয়া ২০২৪ অর্থবছরে কর-পূর্ব মুনাফা বাড়তে পারে ৭ দশমিক ৪ শতাংশ। ২০২৫ অর্থবছরের জন্য তালিকাভুক্ত কোম্পানির কর-পূর্ব মুনাফা ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এসএমবিসি নিক্কো সিকিউরিটিজ ও ২০২৪ অর্থবছরে বাড়তে পারে ৭ দশমিক ১ শতাংশ। এছাড়া ডাইওয়া সিকিউরিটিজ ২০২৫ সালের জন্য ৬ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি ও চলতি অর্থবছরের জন্য ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।
দুবাইয়ে আবাসিক খাত মোট ব্যয়ের প্রতি ২০০ দিরহামের এক দিরহাম পেয়েছে বুর্জ খলিফা
Bonik Barta
দুবাইয়ের আবাসন বাজারের বড় বিজ্ঞাপন বুর্জ খলিফা। গত ১৫ বছরে অঞ্চলটির আবাসিক সম্পত্তির বাজারে মালিকানা হস্তান্তরে প্রায় প্রতি ২০০ দিরহামে ১ দিরহাম পেয়েছে বিশ্বের সর্বোচ্চ ভবনটি। ২০২৪ সালের পরিসংখ্যান থেকে দেখা যাবে, বুর্জ খলিফার আবাসিক লেনদেনের পরিমাণ কমেছে। রিয়েল এস্টেট খাতের পরামর্শক নাইট ফ্র্যাংকের তথ্যানুযায়ী, ওই ভবনে থাকা মূল্যবান সম্পত্তি ধরে রাখতে চাইছেন মালিকরা। এতে চাহিদার তুলনায় সরবরাহ সংকট বেড়েছে।
চলতি মাসে প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী উদযাপন করছে সংযুক্ত আরব আমিরাতের আইকনিক ভবনটি। গত বছর এ বুর্জ খলিফায় ১১৬টি লেনদেন হয়েছে, এ বিক্রির ৯৮টি নন-ব্র্যান্ড আবাসিক ইউনিট ও ১৮টি ব্র্যান্ডেড রেসিডেন্স। ২০২৩ সালে লেনদেন হয়েছিল ১১৭টি।
গত বছর সম্পত্তি স্থানান্তর বাবদ এ ভবনে অর্থের লেনদেন হয়েছে ৪৬ কোটি ৭১ লাখ আমিরাতি দিরহাম, যা ২০২৩ সালের ৪৯ কোটি ৫২ লাখ দিরহামের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম। লেনদেন কমার প্রধান কারণ হলো চাহিদার তুলনায় সরবরাহ ২৭ শতাংশ কমে যাওয়া।
Cenbank plans real-time FX reporting to curb manipulation
The Business Standard
The Bangladesh Bank plans to introduce real-time reporting of dollar purchases and sales in banks to curb manipulation and enhance transparency in the foreign exchange market.
This was discussed in a meeting titled "Foreign Exchange Transactions Monitoring and Live Reporting Format," attended by senior central bank officials and representatives from 11 leading banks, including one foreign bank, two state-owned banks, and several private banks.
সরকারের ঋণ ২০ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
Bonik Barta
সরকারের ঋণের পরিমাণ গত বছরের সেপ্টেম্বর শেষে ২০ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে বিদেশী ঋণের পরিমাণ ছিল ৮ হাজার ৪৪৪ কোটি ৫৪ লাখ ডলার। প্রতি ডলার ১২০ টাকা (ওই সময়ের বিনিময় মূল্য) হিসাবে এর পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ১৩ হাজার ৩৪৪ কোটি টাকায়। বাকিটা অভ্যন্তরীণ ঋণ। রাজস্ব আহরণ ও বৈদেশিক আয়ের তুলনায় এ ঋণের পরিমাণ বর্তমানে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের ভাষ্য, কার্যকর ঋণ ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে না পারলে ভবিষ্যতে কঠিন সংকটের মধ্যে পড়তে হতে পারে।
অস্বাভাবিক দাম বেড়েছে ড্রাই ফ্রুটসের, প্রভাব পড়ছে বেকারি হোটেল-রেস্তোরাঁর খাদ্যপণ্যেও
Bonik Barta
প্রায় একশ পণ্যের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে পাইকারি বাজারগুলোয় বাড়ছে ড্রাই ফ্রুটসের দাম। আমদানিনির্ভর ড্রাই ফ্রুটসের মূল্যবৃদ্ধিতে প্রভাব পড়বে বেকারি, হোটেল-রেস্তোরাঁর তৈরি খাদ্যপণ্যে। এমনিতে রেস্তোরাঁর খাবারের ভ্যাট ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ড্রাই ফ্রুটসের মূল্যবৃদ্ধির ফলে প্রস্তুত খাবারের দামে বড় প্রভাব পড়ার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা।
জানা গেছে, দেশের সিংহভাগ ড্রাই ফ্রুটসই আমদানিনির্ভর। কিশমিশ, কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তাবাদাম, চীনাবাদাম, মিষ্টি আলু, খেজুর, আখরোটের মতো ড্রাই ফ্রুটস সরাসরি খাবারের পাশাপাশি খাদ্যপণ্য তৈরিতে বেশি ব্যবহার হয়। বিয়ে, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান-উৎসবের খাবার তৈরিতেও ড্রাই ফ্রুটসের ব্যবহার বেশি। বিশেষত বিরিয়ানি, কাচ্চি, কেক, পায়েস, বিস্কুট, মিষ্টি, ফিরনি-জাতীয় খাবারে এসব ব্যবহার হয়। মূল্যবৃদ্ধির ফলে উৎপাদিত খাদ্যপণ্যগুলোর উৎপাদন খরচ বেড়ে যাবে। পাশাপাশি রেস্তোরাঁর খাবার বিক্রির ওপর ভ্যাট ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশে উন্নীত করায় দাম আরো বেশি বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
আন্তর্জাতিক বাজারে চালের দাম ২৪.১৯% কমলেও দেশে বেড়েছে ৭.১৪%
Bonik Barta
আসন্ন রমজানে নিত্যপণ্য সরবরাহ ঠিক রাখতে চাল আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়েছিল সরকার। তাছাড়া সম্প্রতি কৃষকের ঘরে উঠেছে আমন ধান। এর পরও বাড়ছে চালের দাম। গত এক বছরে দেশের বাজারে চালের দাম বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। যদিও আন্তর্জাতিক বাজারে একই সময়ে চালের দাম ২৪ দশমিক ১৯ শতাংশ কমেছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
রমজান মাস সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত প্রতিবেদনে টিসিবির তথ্য উদ্ধৃত করে বিটিটিসি বলছে, দেশে বছরে চালের চাহিদা ৩ কোটি ৫০ লাখ থেকে ৩ কোটি ৮০ লাখ টন। শুধু রমজানেই চাহিদা থাকে ৩০ লাখ টনের। বছরে দেশে চাল উৎপাদন হয় ৪ কোটি ৬ লাখ ৯৫ হাজার টন। সেই হিসেবে দেশে চাল উদ্বৃত্ত থাকার কথা। তবু ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চালের এলসি খোলা হয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৬৬৬ দশমিক ৪৩ টনের। একই সময়ে আমদানি হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৫২৬ দশমিক ৫১ টন।
Govt confident of achieving target
The Financial Express
Food adviser Ali Imam Majumder has expressed his optimism to achieve the Aman procurement target with intent to make a handsome public food stock to ensure better food security. In a meeting at the secretariat on Monday, he placed great emphasis on the critical need to ensure adequate food stocks. Mr Majumder made the comment while addressing the deputy commissioners of Barisal division, along with relevant officials from the Food Directorate, including RC Food and DC Food. He asked all concerned to meet the Aman collection target through coordination.
Ramadan essentials: Market to remain stable, predicts BTTC
The Financial Express
The prices of key essential items are likely to remain stable during the upcoming holy month of Ramadan due to multiple government initiatives, according to a report released by the Bangladesh Trade and Tariff Commission (BTTC) on Sunday. It stressed the need for intensifying market monitoring and overseeing the commodity-specific stock and supply situation of commodities like lentils and gram, in the domestic market as the global prices of the two Ramadan essentials went up recently. The report, sent to the commerce ministry requesting follow up measures, analyses the local essentials market situation as part of the government's preparation for Ramadan and outlines necessary steps for the government.
Inflation control in focus of next monetary policy
The Financial Express
Current tightfisted monetary stance may last another six months as the central bank starts crafting its upcoming monetary policy with top priority on curbing inflationary pressure on the economy by keeping exchange rate stable.
Bangladesh Bank (BB) officials dropped hint Sunday as they put their heads together over the overriding monetary matter, adding that all policy rates are likely to remain unchanged in the near future.
The central bank may consider slashing key policy rate after lowering the inflation rate below 10 per cent from the existing level of 10.89 per cent, they added.
বায়িং এজেন্টদের ডলার সংরক্ষণের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
The Business Standard
রপ্তানিকারকদের মতোই রপ্তানি সহায়কদের তাদের হিসাবে মার্কিন ডলার ধরে রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানি সহায়করা তাদের আয় থেকে এই ডলার সংরক্ষণ করতে পারবেন।
বর্তমানে রপ্তানিকারকরা এক্সপোর্ট রিটেশন কোটা (ইআরকিউ) হিসাবে রপ্তানির আয় ধরে রাখতে পারেন, একইভাবে তা এজেন্ট রিটেনশন কোটা (এআরকিউ) হিসাবে সংরক্ষণ করার অনুমতি পেলেন বায়িং এজেন্টরা।
এই অনুমতি দিয়ে আজ সোমবার (১৩ জানুয়ারি) একটি সার্কুলার জারি করছে বাংলাদেশ ব্যাংক। এতে বায়িং এজেন্টদের অনুমোদিত ডিলার শাখাগুলোতে হিসাব খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে বৈদেশিক মুদ্রায় আয়ের ১০ শতাংশ পর্যন্ত এসব হিসাবে রাখা যাবে। বিদেশি ক্রেতা ও পোশাক পণ্য আর টেক্সটাইল প্রস্তুতকারকদের মধ্যে মধ্যস্বত্বকারীর ভূমিকা পালন করে বায়িং হাউজগুলো।
Combined push for labour reform to end unrest
The Financial Express
Developing a national minimum wage for all, incorporating children's education in the wage structure and introducing a wage-guarantee insurance scheme are among recommendations placed in a labour-welfare package framed by a noted think-tank to prevent sporadic industrial unrest. Regarding wage and its appropriate remunerations for the workers, the Centre for Policy Dialogue (CPD) suggests introducing a transparent and democratic procedure for selecting employers and workers' representatives on the wage board, mandatory alternative dispute- resolution mechanism and substantially raising the penalty for not paying minimum wage.
NBR eyes most of Tk 120b from four prohibitively taxed items
The Financial Express
Over one-third of the projected Tk 120 billion in additional revenues that the government expects in the next six months through a surprise VAT hike will come from four prohibitively taxed items, officials say. These include cigarettes, artificially flavored drinks, and both carbonated and non-carbonated electrolyte drinks. These are among the 100 genres of products and services that carry ramped-up value-added tax or VAT following a mid-year fiscal measure adopted by the finance authority of the post-uprising interim government. The National Board of Revenue (NBR) estimates it will collect Tk 45 billion in taxes from these four types of products, mostly known as health-hazardous and sugary items.
ক্যাপটিভ-নির্ভরতা কমাতে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে হবে
Bonik Barta
শিল্প-কলকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত না হওয়ায় দিন দিন ক্যাপটিভের ওপর নির্ভরতা বাড়ছে। অন্যদিকে সরকার ক্যাপটিভ জ্বালানির মূল্য বাড়াচ্ছে। এ পরিপ্রেক্ষিতে ক্যাপটিভ-নির্ভরতা কমাতে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ক্যাপটিভ পাওয়ার প্লান্টগুলো সক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারছে না। গবেষণায় দেখা গেছে, ক্যাপটিভের তাপ পুনরুদ্ধার ব্যবস্থা ও কার্যকর জেনারেটর ব্যবহার বাস্তবায়নের মাধ্যমে ক্যাপটিভের সক্ষমতাকে ৭৩ শতাংশে উন্নীত করা সম্ভব।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) গতকাল ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইইএসডি) আয়োজিত এক সেমিনারে এ বিষয়ে কথা বলেন বক্তারা।
সেমিনারে ক্যাপটিভ পাওয়ারের ওপর গবেষণাপত্র উপস্থাপন করেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমান উদ্দীন। ‘ক্যাপটিভ পাওয়ার জেনারেশন ফর ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ: ওভারভিউ অ্যান্ড রিকমেন্ডেশনস’ শীর্ষক এ গবেষণায় দেখা গেছে, ক্যাপটিভ পাওয়ার প্লান্টের বিদ্যুতের গড় কার্যকারিতা প্লান্টগুলোর সক্ষমতার ৩৩ দশমিক ৩ শতাংশ। ৬৭টি শিল্পে গ্যাস পরিচালিত ২১২টি প্লান্টের ওপর এ গবেষণা করা হয়। মোট ৩৩২ দশমিক ১২ মেগাওয়াট সক্ষমতার এ প্লান্টগুলোর সর্বোচ্চ কার্যকারিতা দেখা গেছে ৪০ শতাংশ।
Mutual fund industry struggles as investor confidence wanes
The Financial Express
Mutual fund (MF) investors are in a tight corner as almost all the listed funds witnessed significant price erosion in 2024, reflecting the broader downtrend in the stock market.
Except for one, all closed-end mutual funds saw price drops ranging from 5 per cent to 50 per cent year-on-year. Reliance One the first scheme of Reliance Insurance Mutual Fund, the only exception, surged 73 per cent.
As a result, the market capitalization of the closed-end mutual funds shrank by Tk 13.66 billion, or 33 per cent, to Tk 27.81 billion in 2024.
ডিএসইএক্স সূচকে যুক্ত হলো ৮৭ কোম্পানি
Bonik Barta
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স সমন্বয় করা হয়েছে। সমন্বিত সূচকে নতুন করে ৮৭টি কোম্পানি যোগ হয়েছে। আর সূচক থেকে বাদ পড়েছে ১৪টি কোম্পানি। এছাড়া নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ এবং এসএমই সূচক ডিএসএমইএক্স সমন্বয় করা হয়েছে। ১৯ জানুয়ারি থেকে এসব পরিবর্তন কার্যকর হবে।
সেন্টার ফর এনআরবির রেমিট্যান্স ও ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড : বাংলাদেশ কৃষি ব্যাংক
Bonik Barta
রেমিট্যান্স সংগ্রহের জন্য ‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশের ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করেন ব্যাংকের জিএম আবু সাঈদ মো. রওশানুল হক ও মো. মোস্তাফিজুর রহমান। সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের (টাওয়ার হ্যামলেট) স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
আইএমএফ-বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন বাস্তবায়নের আগে দেশের স্বার্থ প্রাধান্য দিতে হবে
Bonik Barta
ব্যবসা-বাণিজ্যে চলমান স্থবিরতার মধ্যে গ্যাসের দাম বাড়ালে অনেক শিল্প-কারখানা বন্ধ হয়ে যাবে। এ মূল্যবৃদ্ধিকে শিল্প খাত ধ্বংসের একটি পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিপিজিএমইএ)। বিপিজিএমইএর সভাকক্ষে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া জানাতে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এ সময় গ্যাস ও এলএনজির বিষয়ে প্লাস্টিক খাতের কিছু প্রস্তাব তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ বলেন, ‘আইএমএফ-বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন বাস্তবায়নের আগে দেশের স্বার্থ প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি বা ব্যবস্থা দেশবাসী গ্রহণ করবে না।’
গ্যাসের প্রস্তাবিত দাম শিল্পের জন্য খুবই কঠিন হবে দাবি করে তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত শিল্পায়নকে নিরুৎসাহিত করবে। শিল্পে নতুন বিনিয়োগ আসবে না, কর্মসংস্থানও হবে না। বিদেশী বিনিয়োগও আসবে না। উৎপাদিত পণ্যের দামও বেশি পড়বে। তখন মূল্যস্ফীতির পাগলা ঘোড়া কোনোভাবেই সামাল দেয়া যাবে না।’
Inflation control in focus of next monetary policy
The Financial Express
Current tightfisted monetary stance may last another six months as the central bank starts crafting its upcoming monetary policy with top priority on curbing inflationary pressure on the economy by keeping exchange rate stable.
Bangladesh Bank (BB) officials dropped hint Sunday as they put their heads together over the overriding monetary matter, adding that all policy rates are likely to remain unchanged in the near future. The central bank may consider slashing key policy rate after lowering the inflation rate below 10 per cent from the existing level of 10.89 per cent, they added.
Nagad swindled Tk 23 billion
The Financial Express
The mobile financial service company Nagad has embezzled approximately Tk 23 billion, including Tk 6.0 billion worth of e-money which was created in excess of the actual funds, said Governor of Bangladesh Bank Dr Ahsan H Mansur.
He said that the company also misappropriated funds allocated for government social security, which was meant for the underprivileged.