BPGMEA places five proposals to address energy crisis
The Financial Express
The Bangladesh Plastic Goods Manufacturers and Exporters Association (BPGMEA) has placed five proposals to address the energy crisis. The proposals were placed by the association’s president, Shamim Ahmed at a press conference held at the BPGMEA office in the capital’s Paltan area on Sunday. The proposals are to invest more in digging new wells and taking practical steps. Besides, hailing the government’s proposal to dig 150 wells, the association said that these wells should be explored in a speedy manner.
BB likely to unveil MPS for 2nd half of FY25 at end of January
The Financial Express
Bangladesh Bank (BB) is likely to announce its Monetary Policy Statement (MPS) for the second half of the ongoing fiscal 2024-25 (FY25) at the end of this month.
A senior official of the central bank confirmed this and said the MPS for the second half of the current fiscal is being formulated, maintaining its ‘contractionary’ mood and giving priority on inflation-combating.
The MPS will be the first monetary policy to be announced by Dr Ahsan H Mansur who became governor of Bangladesh Bank following the political changeover on August 5 last year.
Bangladesh receives $736.61m remittance in 11 days
The Financial Express
Expatriate Bangladeshis sent $736.61 million in remittances during the first eleven days of January in the 2024-25 fiscal year.Of this, remittances through state-owned and specialized banks accounted for $226.78 million, while private banks received $507.33 million, according to Bangladesh Bank (BB) data released on Sunday.
Unpaid wage issues, provocation rock RMG industry
The Financial Express
Over a thousand of incidents like work abstention, road blockade, attacks and vandalism have roiled Bangladesh's potential readymade garment industry since August uprising to December last year, according to a report. The report has recorded some 1108 such incidents during the period across major industrial belts while a total of 158 labour unrest reported in November with the highest 98 incidents in Tongi- Gazipur belt followed by 33 in Ashulia and Savar and 20 in Dhaka metropolitan city over issues of due wage payments, among others. It is also noted that a total of 142 readymade garment (RMG) factories were shut until December 26, last year, out of which some 67 factories were closed permanently while the rest 77 closed temporarily.
Policy shift likely to deter foreign investment in pvt power plants
The Financial Express
In a major policy shift, the government would not issue any state sovereign guarantee in favour of privately-owned power plants, discouraging foreign direct investment (FDI) in power generation, sources said.
As part of the move, the government has decided not to ink implementation agreements (IAs) with the future power plant sponsors, according to the sources. The government will then not shoulder any responsibility to pay the power plant owners in case the state-run Bangladesh Power Development Board (BPDB) fails to clear the dues, market insiders said.
ব্র্যান্ডিং বাংলাদেশ অনুষ্ঠানে গভর্নর পাচার হওয়া অর্থ উদ্ধারে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে
Bonik Barta
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘দেশ-বিদেশে বিনিয়োগ করা ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে আমরা বিদেশী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি। এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। চুরি হওয়া অর্থ উদ্ধারে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’
রাজধানীর একটি হোটেলে গতকাল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ: এনআরবি (প্রবাসী বাংলাদেশী) অ্যান্ড ইউএন পিসকিপার্স লিডিং দ্য ওয়ে’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশী (এনআরবি)।
অনুষ্ঠানে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘সরকারের সদিচ্ছার অভাব নেই, তবে সমন্বয়ের অভাব আছে। অর্থ পাচারে জড়িতদের বিষয়ে বিক্ষিপ্তভাবে মামলা দায়ের না করে তাদের পরিবার ধরে ধরে সমন্বিত উপায়ে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে বিদেশের আদালতে মামলা মোকাবেলার জন্য আইনজীবী নিয়োগ দেয়া হবে।’
অর্থ পাচারে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ধন-সম্পদ আছে কোথায়, সে বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান গভর্নর। তিনি বলেন, ‘চট্টগ্রামভিত্তিক একটি প্রতিষ্ঠান অবৈধভাবে ২০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। দিনদুপুরে এমন চুরি পৃথিবীতে আর কোথাও হয়নি।’
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অদৃশ্য নিয়ন্ত্রক ছিলেন শেখ রেহানা
Bonik Barta
গত দেড় দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুটের কারিকরদের অন্যতম শেখ আবদুল হাই বাচ্চু। ২০০৯ সাল-পরবর্তী তিন বছরে বেসিক ব্যাংক লুটে নেতৃত্ব দিয়েছেন তিনি। এ কেলেঙ্কারির ঘটনায় তুমুল সমালোচনা হলেও শেখ হাসিনা ছিলেন নির্বিকার। বিষয়টি নিয়ে এমনকি তৎকালীন সরকারের মধ্যে অসন্তোষ থাকলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন আবদুল হাই বাচ্চু। সে সময় তার খুঁটির জোর হিসেবে আলোচনায় এসেছিল ‘ছোট আপা’ বা শেখ রেহানার নাম। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন হিসেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে ‘ছোট আপা’ হিসেবে পরিচিত শেখ রেহানা।
ব্লক মার্কেটে ১১৫ কোটি টাকার লেনদেন
Bonik Barta
দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১১৪ কোটি ৭৬ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১০২ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা। দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়ার কোম্পানি ও ফান্ডের মধ্য রয়েছে ফাইন ফুডস, মিডল্যান্ড ব্যাংক, রিলায়েন্স ওয়ান, রেনাটা, আইসিবি সোনালী ওয়ান, লাভেলো আইসক্রিম, বিচ হ্যাচারি, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ফাইন ফুডসের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ৩৪ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৫৪ টাকা ৫০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ৩৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর ছিল ৩৩ টাকা ৮০ পয়সা। তৃতীয় সর্বোচ্চ রিলায়েন্স ওয়ানের ১১ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৩ টাকা ৭০ পয়সা। এছাড়া ব্লক মার্কেটে রেনাটার ৬ কোটি ৩০ লাখ টাকা, আইসিবি সোনালী ওয়ানের ৩ কোটি ৬৭ লাখ ৯০ হাজার, লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৬৭ লাখ ৪০ হাজার, বিচ হ্যাচারির ৩ কোটি ৪০ লাখ ৫০ হাজার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৯০ লাখ ৯০ হাজার ও খান ব্রাদার্সের ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে।
টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড : অগ্রণী ব্যাংক
Bonik Barta
২০২৪ সালে সব ব্যাংকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী হিসেবে ‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। রাজধানীর একটি হোটেলে গতকাল সেন্টার ফর এনআরবির উদ্যোগে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের সিইও মো. আনোয়ারুল ইসলাম। সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটের স্পিকার বাংলাদেশী ব্রিটিশ নাগরিক ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ।
আইএমএফের সতর্কবার্তা ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়াচ্ছে
Bonik Barta
ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুত শুল্কজনিত অনিশ্চয়তা নিয়ে শুরু হয়েছে ২০২৫ সাল। চলতি বছরের যেকোনো অর্থনৈতিক পূর্বাভাসে এ আশঙ্কা প্রাধান্য পাচ্ছে, যা আরেক দফা প্রকাশ পেল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক সতর্কবার্তায়। যেখানে বলা হচ্ছে, আন্তর্জাতিক বাণিজ্যে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়া এরই মধ্যে দেখা যাচ্ছে। কারণ বছরের শুরুতেই দীর্ঘমেয়াদি ঋণ বাবদ খরচ বাড়তে শুরু করেছে। এছাড়া বাড়তি শুল্ক এ বছর অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে আরো বাড়িয়ে তুলবে।
এফটির এক প্রতিবেদন অনুসারে, গত শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থনৈতিক অনিশ্চয়তা বিষয়ে সতর্ক করে দেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তার মতে, চলতি বছর অর্থনীতিসংক্রান্ত বৈশ্বিক নীতিগুলো ‘বড় ধরনের অনিশ্চয়তার’ মুখোমুখি হবে। বিশেষ করে বিশ্বের বৃহত্তম অর্থনীতির বাণিজ্য নীতি ঘিরে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
পুঁজিবাজারের লেনদেনে বিদেশীদের অংশগ্রহণ ১ শতাংশে নেমেছে
Bonik Barta
পুঁজিবাজারের জন্য বিদেশী বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দেশের পুঁজিবাজার কতটা বিনিয়োগ উপযোগী সেটি পরিমাপের অন্যতম একটি সূচক হচ্ছে বিদেশী বিনিয়োগকারীদের উপস্থিতি। বিদেশী বিনিয়োগের ওপর ভিত্তি করেই একটি স্থানীয় বা আঞ্চলিক পুঁজিবাজার বৈশ্বিক হয়ে ওঠে। যদিও বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশীদের অংশগ্রহণ ক্রমান্বয়ে কমছে। সর্বশেষ ২০২৪ সালে দেশের পুঁজিবাজারের মোট লেনদেনে বিদেশীদের অংশগ্রহণের পরিমাণ ১ দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে। ফ্লোর প্রাইস, নীতির অধারাবাহিকতা, ভালো শেয়ারের অভাব, বিনিময় হারের অস্থিরতা ও সুশাসনের ঘাটতির কারণে বিদেশীরা দেশের পুঁজিবাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
ক্যালিফোর্নিয়ার দাবানলে চাপের মুখে বীমা কোম্পানি
Bonik Barta
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে আর্থিক ক্ষতির পরিমাণ ১৩ হাজার ৫০০ কোটি থেকে ১৫ হাজার কোটি ডলারে গড়াতে পারে। প্রাথমিক এ পূর্বাভাস দিয়েছে বেসরকারি সংস্থা অ্যাকিউওয়েদার ইনকরপোরেটেড। বিস্তৃত এ বিপর্যয়ের প্রভাব পড়তে যাচ্ছে মার্কিন বীমা খাতে, যা আগের যেকোনো বীমা দাবির তুলনায় দ্বিগুণ খরচের দিকে নিয়ে যেতে পারে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে। খবর ইউরো নিউজ ও ফক্স বিজনেস।
আধুনিক মার্কিন ইতিহাসে অন্যতম ব্যয়বহুল দাবানল উল্লেখ করে অ্যাকিউওয়েদারের প্রধান আবহাওয়া বিশ্লেষক জোনাথন পোর্টার সম্প্রতি বলেন, ‘ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী বায়ুর কারণে আগুন মাল্টি-মিলিয়ন ডলার মূল্যের বাড়ি রয়েছে এমন এলাকার মধ্য দিয়ে ছুটে চলেছে। এ ধ্বংসাত্মক পরিস্থিতি হৃদয়বিদারক ও অর্থনৈতিক ক্ষতি অত্যন্ত ব্যাপক। এ বিপর্যয় থেকে মোট ক্ষতি ও অর্থনৈতিক ক্ষতি ক্যালিফোর্নিয়ার বার্ষিক জিডিপির প্রায় ৪ শতাংশ হতে পারে।’
আবুধাবির রিয়েল এস্টেট খাতে ১,৩০০ কোটি ডলার লেনদেন
Bonik Barta
আবুধাবির রিয়েল এস্টেট খাত ২০২৪ সালে মাঝারি মানের পারফরম্যান্স দেখিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অঞ্চলটিতে ১৪ হাজার ৬৬২টি লেনদেনের আর্থিক পরিমাণ ছিল ৪ হাজার ৭৯২ কোটি আমিরাতি দিরহাম বা ১ হাজার ৩০০ কোটি ডলার। খবর অ্যারাবিয়ান বিজনেস।
খাতসংশ্লিষ্ট সংস্থা প্রপার্টি ফাইন্ডারের তথ্যানুসারে, ২০২৩ সালের তুলনায় গত বছর আবুধাবিতে রিয়েল এস্টেট লেনদেন বেড়েছে ৪ শতাংশ।
মোট লেনদেনের ৬৩ শতাংশ প্রতিনিধিত্ব করে আবাসিক সম্পত্তি খাত, যা মোট মূল্যের ৫৩ শতাংশ। এ খাতে ৯ হাজার ৭০৭টি লেনদেনের মূল্য ছিল ৭০০ কোটি ডলার।
এছাড়া ২০২৪ সালে অফ-প্ল্যান বা নির্মাণাধীন আবাসনের বাজারে ৫ হাজার ৩৮৫টি লেনদেন নিবন্ধিত হয়েছে, যা ওই বছরের মোট লেনদেনের ৫৫ দশমিক ৫ শতাংশ। অফ-প্ল্যান লেনদেনের পরিমাণ ছিল ৪৪০ কোটি ডলার, যা মূল্যের ভিত্তিতে মোট আবাসিক লেনদেনের ৬৩ দশমিক ৮ শতাংশ।
অন্যদিকে স্থানান্তরযোগ্য সম্পত্তিতে লেনদেন আগের বছরের তুলনায় ৫৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৩২০টিতে পৌঁছেছে, যা মোট লেনদেনের ৬৪ শতাংশ।
বিকাশে সময়মতো অর্থ পরিশোধে আখ চাষে আগ্রহ বাড়ছে চাষীদের
Bonik Barta
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীনে থাকা আখ চাষীরা নিজেদের বিকাশ অ্যাকাউন্টে সময়মতো আখের মূল্য পাওয়ায় চাষে আগ্রহ বাড়ছে তাদের। এর প্রভাব দেখা গেছে ২০২৪-২৫ অর্থবছরের আখ সংগ্রহে। এ বছর আরো ১৫ হাজারসহ মোট ৫০ হাজারেরও বেশি কৃষককে বিকাশে অর্থ পরিশোধ করা হচ্ছে। বিকাশে পেমেন্ট গ্রহণের সুবিধা সার্বিক আখ সংগ্রহ কার্যক্রমকে আরো গতিশীল করেছে এবং চিনিকলগুলোর লক্ষ্যমাত্রা বৃদ্ধি করেছে।
সময়মতো আখ বিক্রির টাকা না পাওয়াসহ নানা সমস্যার কারণে আখ চাষে আগ্রহ হারাচ্ছিলেন কৃষকরা। এমন পরিস্থিতি থেকে উত্তরণে ২০২৩-২৪ অর্থবছরে চাষীদের আখ বিক্রয়ের পেমেন্ট সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে দিতে বিএসএফআইসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বিকাশ। এতে কৃষকরা একদিকে যেমন সময়মতো আখের ন্যায্যমূল্য পেয়েছেন, তেমনি সময় সাশ্রয় হওয়ায় আখ চাষের পাশাপাশি তারা সবজিসহ অন্যান্য ফসল উৎপাদনেও মনোনিবেশ করতে পেরেছেন। চিনিকল কর্তৃপক্ষের মতেও বিকাশের মাধ্যমে দ্রুত পেমেন্ট পাওয়া এবং প্রযুক্তিগত সহায়তা আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়িয়েছে। ফলস্বরূপ ২০২৪-২৫ অর্থবছরে আখ চাষীদের বিকাশের মাধ্যমে গত বছরের তুলনায় আরো ২৬ শতাংশ বেশি পেমেন্ট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এক বছরে ১৫ লাখ নতুন গাড়ি বিক্রি রাশিয়ায়
Bonik Barta
২০২৪ সালে রাশিয়ায় নতুন গাড়ি বিক্রি হয়েছে ১৫ লাখ, যা আগের বছরের তুলনায় ৪৮ শতাংশ বেশি। বিক্রির ২৮ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষে রয়েছে স্থানীয় ব্র্যান্ড লাডা। চীনা ব্র্যান্ড হাভাল, চেরি, চাংগান, গিলি, ওমোডা, এক্সিড ও জেটু এ প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রুশ গাড়ির বাজারে নেতৃত্বের আসনে ছিল পশ্চিমা কোম্পানিগুলো। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তারা দেশটি ছেড়ে যায়। ফলে রুশ গাড়ির বাজারে স্থবিরতা জেঁকে বসে। পরে চীনা গাড়ি রফতানি ও দেশীয় উৎপাদন বাড়ায় খাতটি পুনরুদ্ধারের পথে ফিরে আসে।
২০২৫ সালের প্রথম জিডিটি নিলাম দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ১ দশমিক ৪ শতাংশ
Bonik Barta
গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) চলতি বছরের প্রথম আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি। সর্বশেষ এ নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমেছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি টনের গড় মূল্য নেমেছে ৪ হাজার ২৯ ডলারে (৭ হাজার ১৪৫ নিউজিল্যান্ড ডলার)। খবর অ্যাগ্রিল্যান্ড, চিজ রিপোর্টার।
নিউজিল্যান্ডের খামারিদের মালিকানাধীন একটি বহুজাতিক ডেইরি প্রতিষ্ঠান ফন্টেরা। এ প্রতিষ্ঠানের ফার্মগেট (কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ মূল্য) দুধের মূল্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে ননিযুক্ত গুঁড়া দুধ। জিডিটির সর্বশেষ নিলামে পণ্যটির দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ৩ হাজার ৮০৪ ডলারে (৬ হাজার ৭৫৬ নিউজিল্যান্ড ডলার)।
ফন্টেরার দ্বিতীয় বৃহত্তম রেফারেন্স পণ্য ননিছাড়া গুঁড়া দুধ। এ সময় পণ্যটির দাম ২ দশমিক ২ শতাংশ কমে টনপ্রতি ২ হাজার ৬৮২ ডলারে (৪ হাজার ৭৬২ নিউজিল্যান্ড ডলার) স্থির হয়েছে।
তবে বছরের প্রথম নিলামে কিছু দুগ্ধজাত পণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মজারেলা পনির। এ নিলামে পণ্যটির দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে টনপ্রতি ৪ হাজার ১৭৩ ডলারে পৌঁছেছে। এ সময় মাখনের দাম বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ৬ হাজার ৮১৫ ডলারে। জিডিটি নিলামে মাখন গুঁড়া দুধের দাম প্রায় ১ শতাংশ বেড়ে টনে ৩ হাজার ১১৬ ডলারে পৌঁছেছে।
ভারতে এখনো নিম্নমুখী স্বর্ণের চাহিদা
Bonik Barta
ভারতে অভ্যন্তরীণভাবে এক মাসের সর্বোচ্চ দামে স্বর্ণ বেচাকেনা হচ্ছে। ফলে দেশটিতে মূল্যবান ধাতুটির চাহিদা এখনো নিম্নমুখী আছে। খবর রয়টার্স।
দাম ঊর্ধ্বমুখী থাকায় ভারতের ব্যবসায়ীরা চলতি সপ্তাহে স্বর্ণ বেচাকেনায় অভ্যন্তরীণ দাম থেকে আউন্সপ্রতি ১৭ ডলার পর্যন্ত ছাড় দিয়েছেন। যাতে ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ বিক্রি শুল্ক অন্তর্ভুক্ত ছিল। গত সপ্তাহে দেশটিতে আউন্সপ্রতি ১৪ ডলার পর্যন্ত ছাড় দিয়েছিলেন ব্যবসায়ীরা।
আহমেদাবাদভিত্তিক এক গহনা ব্যবসায়ী বলেন, ‘স্বর্ণের দাম বেশি হওয়ায় গ্রাহক ক্রয় বন্ধ রেখেছেন। তাছাড়া হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ‘‘অশুভ খারমাস’’ এখনো চলছে। তাই চাহিদা কমেছে।’
ভারতে শুক্রবার অভ্যন্তরীণভাবে প্রতি ১০ গ্রাম স্বর্ণ ৭৮ হাজার ৩৬০ রুপিতে (৯১২ ডলার ৪১ সেন্টে) পৌঁছেছে, গত মাসে যা ছিল ৭৫ হাজার ৪৫৯ রুপি।
এশিয়ার দেশগুলোয় চালের দরপতন অব্যাহত
Bonik Barta
এশিয়ার দেশগুলোয় চলতি সপ্তাহে চালের রফতানি মূল্য কমেছে। নিম্নমুখী চাহিদা পণ্যটির দরপতনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
এশিয়ায় শীর্ষ চাল রফতানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম ভিয়েতনাম। দেশটিতে চলতি সপ্তাহে পণ্যটি দুই বছরের মধ্যে সর্বনিম্ন দামে বেচাকেনা হচ্ছে। ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যানুযায়ী, দেশটিতে চলতি সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চালের মূল্য ছিল টনপ্রতি ৪৬০ ডলার, যা ২০২৩ সালের মার্চের শেষের পর সর্বনিম্ন। গত সপ্তাহে প্রতি টন চাল ৪৮১ ডলারে বেচাকেনা হয়েছিল।
হো চি মিন সিটির এক ব্যবসায়ী বলেন, ‘চলতি সপ্তাহে দুর্বল চাহিদার কারণে ব্যবসায়িক কার্যক্রম ধীর ছিল। পরবর্তী কয়েক সপ্তাহ বাজার পরিস্থিতি একই রকম থাকতে পারে।’
সরকারি তথ্যানুযায়ী, ভিয়েতনাম ডিসেম্বরে মোট ৫ লাখ ৯০ হাজার টন চাল রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৯ শতাংশ বেশি। ২০২৪ সালে দেশটি ৯০ লাখ টন চাল রফতানি করেছে, যা ২০২৩ সালের তুলনায় ১১ শতাংশ বেশি।
ভিয়েতনামের বাণিজ্য মন্ত্রণালয় চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দুর্বল চাহিদা এবং ভারত চাল রফতানি পুনরায় শুরু করায় কয়েক সপ্তাহ ধরে চালের দাম কমছে।
ভিয়েতনামে কফির দাম ঊর্ধ্বমুখী
Bonik Barta
ভিয়েতনামে ২০২৪-২৫ অর্থবছরের কফি সরবরাহ এখনো সীমিত। এ কারণে দেশটিতে চলতি সপ্তাহে পণ্যটির দাম কিছুটা বেড়েছে। যদিও দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশে কফির বাণিজ্যিক কার্যক্রম এখনো ধীরগতিতে চলছে। ভিয়েতনামের সবচেয়ে বড় কফি উৎপাদন অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডস। অঞ্চলটির কৃষকরা চলতি সপ্তাহে প্রতি কেজি কফি ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ২২ হাজার ডংয়ে (৪ ডলার ৭৩ সেন্ট থেকে ৪ ডলার ৮১ সেন্ট) বিক্রি করেছেন, গত সপ্তাহে যা ছিল ১ লাখ ১৮ হাজার ৭০০ থেকে ১ লাখ ১৯ হাজার ৫০০ ডং।
সেন্ট্রাল হাইল্যান্ডসের এক ব্যবসায়ী বলেন, ‘বর্তমানে আবহাওয়া জমি থেকে ফসল সংগ্রহ করার জন্য আরো উপযোগী হয়েছে। লুনার নিউ ইয়ারের আগে সরবরাহ বাড়তে পারে।’
ব্যবসায়ীরো ৫ শতাংশ কালো ও ভাঙা গ্রেড ২ রোবাস্তা কফি মার্চের সরবরাহ চুক্তির তুলনায় ১০০-১৫০ ডলার ছাড়ে অফার করেছিলেন। সাপ্তাহিক লেনদেনের শেষদিন গত বুধবার মার্চের সরবরাহ চুক্তিতে প্রতি টন রোবাস্তা কফির দাম টনে ৬৩ ডলার বা ১ শতাংশ কমে। এ সময় প্রতি টন কফি বেচাকেনা হয়েছে ৪ হাজার ৯৫৬ ডলারে।
রাশিয়ার জ্বালানি খাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা
Bonik Barta
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা ছাড়ার মাত্র কয়েক দিন আগে শুক্রবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বৃহৎ রুশ জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম নেফটসহ রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলেছে, জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমানোর জি ৭-এর প্রতিশ্রুতি রক্ষায় দেশটির ১৮০টির বেশি জাহাজের পাশাপাশি জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম নেফট ও সুরগাটনেফত গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
একই সময় যুক্তরাজ্য সরকার দুটি রুশ কোম্পানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে, এগুলোর মুনাফা ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অর্থের জোগান দিচ্ছে এবং যুদ্ধকে ত্বরান্বিত করছে।
এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেন, ‘রুশ জ্বালানি তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে নেয়া এ পদক্ষেপ যুদ্ধে রাশিয়ার অর্থের জোগান হ্রাস করবে। পুতিনের হাত থেকে আমাদের কেড়ে নেয়া প্রতিটি রুবল ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে সাহায্য করবে।’
Major overhaul of institutional, distribution flaws likely
The Financial Express
A government-formed taskforce to reframe development strategies for the economy is likely to submit its first report this week with focus on some key aspects, including containing inflation and bridging digital divide.
The 12-member taskforce formed on September 10, 2024, headed by Dr KAS Murshid, would work in the next two years to redesign economic strategies for Bangladesh.
It is likely to place a proposal on building a buffer stock of diesel, fertilizer and other essential commodities to help people not to face any sudden shock on price escalation.
Chief of the taskforce Dr KAS Murshid, former director-general of the Bangladesh Institute of Development Studies (BIDS), says there is no short-term remedy on containing inflation, 10.89 per cent in December 2024, overnight in the existing situation.
Govt spending thrice in more than 11 years
The Financial Express
The government is forced to spend public funds almost three times higher than the actual estimation of the maritime safety project of the Department of Shipping (DoS) as it is delayed for eight years.
As the DoS failed, insiders said on Saturday, the government extended the execution deadline five times and thus revised the scheme for five times too.
Repeated delays will not only take 11 years and a half for completion, the failure has also swelled cost by 151.56 per cent to Tk 9.326 billion from that of original estimation of Tk 3.71 billion, officials concerned told the FE.
The state-run entity in January 2014 undertook the 'Establishment of Global Maritime Distress and Safety System & Integrated Maritime Navigation System (EGIMNS) Project' at Tk 3.71 billion for completion in December 2016.
দর বেশি থাকায় বেশি জমিতে আলুর চাষ, এখন ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা
The Business Standard
গত বছর আলুর দাম ভালো পাওয়ায় সারাদেশে কৃষকরা এ বছর আলুর চাষ বাড়িয়েছেন। ২০২৪ সালের তুলনায় এবারের মৌসুমে প্রায় ৬৪,০০০ হেক্টর বেশি জমিতে আলুর চাষ হয়েছে। তবে এরপরেও প্রত্যাশিত দাম অর্জন হবে কি না, তা নিয়ে চিন্তায় আছেন কৃষকরা।
দিনাজপুরের সদর উপজেলার বড়বন্দরের কৃষক মো. সোহাগ আহমেদ প্রায় দেড় একর জমিতে ফসল চাষ করেন। এরমধ্যে প্রতিবছর ৭০-৮০ শতাংশে চাষ হয় আলু। বাকি জমিতে ভুট্টা ও অন্য ফসল করেন। তবে গত বছর আলুর দাম বেশি থাকায় এবার পুরো দেড় একর জমিতেই আলু চাষ করেছেন তিনি।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সোহাগ বলেন, "আমরা অর্ধেক জমিতে আলু চাষ করতাম। কিন্তু এবার পুরোটায় আলু চাষ করেছি। এখন বাজারে যে দাম, তাতে উৎপাদন খরচ তুলতে পারবো কি না শঙ্কায় আছি।"
Bumper harvest, but farmers face loss
The Financial Express
A video clip of aggrieved farmers destroying their cauliflower in the field as they fail to recover even the basic costs of production is doing the rounds on social media. Mainstream media is also abuzz with stories of farmers not harvesting some of their winter crops due to a lack of fair prices, with some even resorting to feeding their produce to livestock. Last week, farmers also staged rallies in different parts of the country including Pabna and Meherpur, demanding fair prices for their crops. Moreover, they are reportedly planning to organise a protest in Dhaka to draw the government's attention to their massive losses despite a bumper production of winter vegetables.
NBR's puzzling move and IMF loan strings
Bonik Barta
The move of the National Board of Revenue (NBR) to raise value-added tax (VAT) and supplementary duty (SD) on nearly 100 goods and services has evoked both surprise and anguish.
Surprise, because the hike that has come halfway through the current financial year has all the potential to fuel inflation, which hovered between 10 per cent and 11.5 per cent in the preceding months. Though essential food items have been spared, the latest tax increase -- in many cases, the increase is nearly 200 per cent -- covering a number of food and non-food items will surely impact the overall price situation.
Measures to leave 'catastrophic consequences' on the economy
The Financial Express
The latest increase in VAT and taxes on different products as well as a move to double the gas price for industries would leave 'catastrophic consequences' on the economy that is currently going through critical challenges. A leading trade body on Saturday warned of the adverse impact of the government move and said the measures would be suicidal for businesses, trade and investment as well as for the overall economy.
"The country is currently going through a critical moment and economic challenges," Taskeen Ahmed, President of the Dhaka Chamber of Commerce and Industry (DCCI), told a press briefing at the trade body's office at Motijheel in the city.
Policy shift likely to deter foreign investment in pvt power plants
The Financial Express
In a major policy shift, the government would not issue any state sovereign guarantee in favour of privately-owned power plants, discouraging foreign direct investment (FDI) in power generation, sources said.
As part of the move, the government has decided not to ink implementation agreements (IAs) with the future power plant sponsors, according to the sources.
The government will then not shoulder any responsibility to pay the power plant owners in case the state-run Bangladesh Power Development Board (BPDB) fails to clear the dues, market insiders said. "We don't require inking such IAs as we have moved out of the independent power producer (IPP) model," Energy and Power Adviser Muhammad Fouzul Kabir Khan told the FE on Saturday.
বকেয়া মজুরি সমস্যা ও বিভিন্ন উসকানি তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে
The Financial Express
বাংলাদেশের সম্ভাবনাময় খাত তৈরি পোশাক শিল্পে গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি, সড়ক অবরোধ, হামলা এবং ভাঙচুরের মতো এক হাজারেরও বেশি ঘটনা ঘটেছে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সময়ে দেশের প্রধান শিল্পাঞ্চলে মোট ১,১০৮টি এ ধরনের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু নভেম্বর মাসেই ১৫৮টি শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। এর মধ্যে টঙ্গী-গাজীপুর অঞ্চলে সর্বোচ্চ ৯৮টি ঘটনা, আশুলিয়া ও সাভারে ৩৩টি এবং ঢাকা মহানগরীতে ২০টি ঘটনা ঘটেছে। এর বেশিরভাগ ঘটনা বকেয়া মজুরি পরিশোধসহ বিভিন্ন কারণে সংঘটিত হয়েছে।
Market intermediaries face scrutiny amid low impact and eroding investor confidence
The Financial Express
The role of numerous market intermediaries in the country has come under fresh scrutiny, with concerns raised about their low turnover rates and nominal contribution to market growth.
Some intermediaries have also been blamed for eroding investor confidence, particularly through alleged embezzlement of clients' funds. Speaking at a programme organised by merchant banks in November last, Secretary of the Financial Institutions Division (FID) Nazma Mobarek questioned the necessity of such a large number of market operators in Bangladesh, especially when compared to neighbouring countries.
She pointed out that despite India's larger market size, the number of merchant banks and stock brokers there is notably smaller than in Bangladesh.