ইসরায়েলের তেল আবিবের অফিস সাময়িক বন্ধ করল মেটা
Bonik Barta
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের তীব্রতা বৃদ্ধির মুখে ইসরায়েলের তেল আবিবে অবস্থিত কার্যালয়টি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা।তেহরান থেকে ক্রমাগত মিসাইল ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেটার প্রায় ৯০০ কর্মীকে এক অভ্যন্তরীণ বার্তার মাধ্যমে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। যেসব কর্মীর বাড়িতে বোমা থেকে রক্ষার জন্য নিরাপদ আশ্রয় বা শেল্টার নেই, তাদের জন্য মেটা পাঁচ রাত পর্যন্ত হোটেলে থাকার ব্যবস্থা করেছে। ২০১৩ সালে চালু হওয়া অফিসটিতে মূলত অগমেন্টেড রিয়ালিটি (এআর) ও ভার্চুয়াল রিয়ালিটির (ভিআর) পণ্য নিয়ে গবেষণা ও উন্নয়নকাজ চলে। খবর ইন্ডিয়া টুডে
মধ্যপ্রাচ্য সংঘাতের মাঝেও স্থিতিশীল বৈশ্বিক শস্যবাজার
Bonik Barta
ভূরাজনৈতিক এ উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক শস্য সরবরাহ ব্যবস্থা এখন পর্যন্ত বেশ স্থিতিশীল রয়েছে। তবে এ সংঘাত দীর্ঘায়িত হলে পণ্য পরিবহনের খরচ বা ফ্রেট রেট বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম। বাজারসংশ্লিষ্টরা বলছেন, সুয়েজ খাল ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলো দিয়ে বর্তমানে শস্য আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে। তবে যুদ্ধের প্রভাবে সরবরাহ চেইনের দুই প্রান্তেই জাহাজের ভাড়া অস্বাভাবিক হারে বাড়ছে। এ পরিস্থিতির স্থায়িত্ব কতটা হবে, তা নির্ভর করছে মূলত যুদ্ধের মেয়াদের ওপর। যদি দ্রুত এ সংকটের সমাধান হয়, তবে বাজার আবার আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা বিশ্বের খাদ্যনিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।
ইউরোপে পণ্য পাঠাতে সংকটে পড়েছে বাংলাদেশী পোশাক রফতানিকারকরা
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাতে। আকাশপথে চলাচল ব্যাপক আকারে বিঘ্ন হওয়ায় জরুরি চালান আটকে পড়েছে বিমানবন্দরে।যুদ্ধের কারণে লোহিত সাগর ও সুয়েজ খালসহ উপসাগরীয় গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলো কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সমুদ্রপথে পরিবহন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে দেশে রফতানি আয়ের অন্যতম উৎস পোশাক খাতে চাপ বাড়ার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা। তারা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বাংলাদেশের রফতানিমুখী শিল্পের জন্যও ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে আট মাস ধরেই রফতানি খাত নেতিবাচক প্রবৃদ্ধির চাপে রয়েছে, তার মধ্যে নতুন এ পরিস্থিতি অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন তারা।
ডিএপি সারের এক-তৃতীয়াংশ আসে সৌদি আরব থেকে, ঝুঁকিতে পড়তে পারে সরবরাহ শৃঙ্খল
Bonik Barta
বাংলাদেশে ব্যবহৃত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের অন্যতম উৎস সৌদি আরব। ২০২৫ সালে দেশটি থেকে ছয় লাখ টন ডিএপি সার আমদানি করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। চলতি বছর মধ্যপ্রাচ্যের দেশটি থেকে একই পরিমাণ আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব থেকে বাংলাদেশের ডিএপি আমদানি অনিশ্চয়তায় পড়েছে। চলতি মাসে এক লট (৪০ হাজার টন) ডিএপি আমদানির কথা থাকলেও বিএডিসি তা না আনার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি সংস্থাটির দাবি, দেশে পর্যাপ্ত মজুদ থাকায় মার্চে ডিএপি আমদানির প্রয়োজন নেই। তবে বিএডিসির একটি সূত্র এ প্রতিবেদককে জানিয়েছে, মধ্যপ্রাচ্য সংকটের জেরে বিকল্প উৎস দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। এরই মধ্যে চীন ও মিসর বাংলাদেশকে ডিএপি কেনার প্রস্তাব দিয়েছে।
এক ফোঁটা তেলও রফতানি করতে না দেয়ার হুঁশিয়ারি ইরানের পাল্টা হুমকি ট্রাম্পের
Bonik Barta
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের দ্বিতীয় সপ্তাহে এসে সংঘাতের ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। হামলা অব্যাহত থাকলে এ অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রফতানি হতে দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেল সরবরাহ বন্ধের চেষ্টা করলে ইরানকে আরো কঠোরভাবে মোকাবেলা করা হবে। এছাড়া ইরানে সবচেয়ে তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।গতকাল ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আইআরজিসির এক মুখপাত্র বলেন, যুদ্ধের সমাপ্তি কীভাবে হবে তা ইরানই নির্ধারণ করবে। তিনি ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী আলোচনার তিক্ত অভিজ্ঞতার কারণে আবারো আলোচনায় বসার সম্ভাবনা কম।
জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে সরকারের হাতে সুযোগ আছে: সিপিডি
Bonik Barta
দেশের জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে সরকারের হাতে কিছু সুযোগ আছে বলে জানিয়েছেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে তেল-গ্যাসের উৎপাদন ও সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তাতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল একশ ডলার ছাড়িয়ে গেছে। ‘আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিপিডির পরামর্শ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির ফেলো মোস্তাফিজুর রহমান। গতকাল মঙ্গলবার ধানমন্ডিতে সিপিডির নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
Frame down-to-earth budget, avoid overly ambitious targets
The Financial Express
Policy experts suggest the new government should adopt a realistic fiscal framework for the upcoming national budget as overly ambitious targets could worsen macroeconomic pressures amid geopolitical tensions and domestic economic challenges.
To make it, the Centre for Policy Dialogue (CPD) economists have recommend for the government's finance authorities to set achievable revenue projections and adopt measures for stronger fiscal management and structural reforms in the 2026-27 budget in the offing. The CPD suggestion came at a media briefing the think-tank arranged Tuesday in Dhaka for placing recommendations for the budget.
A UN mission due next month to assess Bangladesh's graduation readiness
The Financial Express
A high-profile mission of the United Nations (UN) is scheduled to visit Dhaka next month to present its findings on Bangladesh's graduation readiness assessment, although the Bangladesh government has sought a three-year postponement of its graduation from the LDC category. According to a UN official communication, the mission of the High Representative for the Least Developed Countries, Landlocked Developing Countries and Small Island Developing States (UN-OHRLLS) is expected to visit Bangladesh from April 03 to April 07, 2026 to share the results and conclusions of the country's 'Graduation Readiness Assessment'.
দুইদিনে সূচক বেড়েছে সাড়ে পাঁচ শতাংশের বেশি
Bonik Barta
তবে এরপর টানা দুই কার্যদিবস গত সোম ও মঙ্গলবার সূচকে উত্থান দেখা গেছে। এ দুইদিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ৫ দশমিক ৫৩ শতাংশ বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত রোববার ডিএসইএক্স ছিল ৫ হাজার ৯ পয়েন্টে। এর পরদিন সূচকটি ২ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৫ হাজার ১৪১ পয়েন্টে দাঁড়ায়। সর্বশেষ গতকাল সূচকটি ২ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৫ হাজার ২৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ গত রোববার ছিল ১ হাজার ৯২০ পয়েন্ট। পরদিন সূচকটি ২ দশমিক ৯১ শতাংশ বেড়ে ১ হাজার ৯৭৬ পয়েন্টে দাঁড়ায়। সর্বশেষ গতকাল সূচকটি ৩ দশমিক ১৯ শতাংশ বেড়ে ২ হাজার ৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস গত রোববার ছিল ১ হাজার ১৩ পয়েন্টে। পরদিন সূচকটি ২ দশমিক ১৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৩৫ পয়েন্টে। আর গতকাল সূচকটি ২ দশমিক ২৫ শতাংশ বেড়ে ১ হাজার ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
যুদ্ধের দ্রুত অবসান না হলে বিশ্ব অর্থনীতিতে দীর্ঘ মন্দার আশঙ্কা
Bonik Barta
কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই শুরু হওয়া ইরান যুদ্ধ বৈশ্বিক বাণিজ্যিক স্থিতিশীলতাকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইরানি নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ভূরাজনৈতিক উত্তেজনা এখন বিশ্ব অর্থনীতির জন্য এক বড় ‘শক’ বা অভিঘাত হিসেবে আবির্ভূত হয়েছে। যুদ্ধের দ্রুত অবসান না ঘটলে বিশ্ব অর্থনীতি এক দীর্ঘমেয়াদি মন্দার কবলে পড়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিভিন্ন গবেষণা সংস্থার অর্থনীতিবিদরা মনে করছেন, এ যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই, বরং এর নেতিবাচক প্রভাব ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বিশেষ করে ভঙ্গুর অর্থনীতির দেশগুলোর জন্য যুদ্ধপরিস্থিতি এক ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।
মুন্নু এগ্রোর ঋণমান ‘এ মাইনাস’
Bonik Barta
৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) মুন্নু এগ্রোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১০ টাকা ৯৫ পয়সায়।
যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা —চ্যান্সেলর রেচেল রিভস
Bonik Barta
তিনি সতর্ক করে জানিয়েছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঠেকাতে যুদ্ধের দ্রুত প্রশমনই এখন সবচেয়ে বড় সুরক্ষা। খবর দ্য গার্ডিয়ান। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ২০২২ সালের পর প্রথমবারের মতো ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যা একপর্যায়ে ১১৯ ডলার ৫০ সেন্টে পৌঁছায়। তবে ফ্লোরিডায় এক বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দেয়ায় দিনশেষে তেলের দাম কমে ৯০ ডলারের নিচে নেমে আসে। তা সত্ত্বেও দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের ধাক্কা দিতে পারে বলে মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
এক বছরে ৮০ কোটি অ্যাকাউন্ট বন্ধ করেছে এক্স
Bonik Barta
ভুয়া নেটওয়ার্ক তৈরি, স্প্যাম ছড়ানো ও বিভিন্ন রাষ্ট্রের সমর্থিত প্রভাব বিস্তারের প্রচেষ্টা মোকাবেলায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।ব্রিটিশ পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির সামনে এক্সের প্রতিনিধিরা বলেন, প্লাটফর্মটিতে বড় আকারে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। রাশিয়াকে এ ধরনের কর্মকাণ্ডে সবচেয়ে সক্রিয় রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পরই রয়েছে ইরান ও চীন।এক্সের তথ্যানুযায়ী, ২০২৪ সালজুড়ে প্লাটফর্ম ম্যানিপুলেশন ও স্প্যাম নীতি লঙ্ঘনের দায়ে তারা এ বিশালসংখ্যক অ্যাকাউন্ট বন্ধ করেছে। যদিও এ অ্যাকাউন্টগুলোর মধ্যে কতগুলো সরাসরি বিদেশী হস্তক্ষেপের সঙ্গে জড়িত, তা প্রকাশ করা হয়নি। বর্তমানে বিশ্বব্যাপী এক্সে প্রতি মাসে প্রায় ৩০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছেন।
নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ
Bonik Barta
রাজধানীর কড়াইল বস্তি এলাকায় গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ কর্মসূচির আওতায় পরীক্ষামূলক পর্যায়ে দেশের ১৩ জেলার ৬ হাজার ৪৫১টি পরিবার ‘নগদ’-এর মাধ্যমে ১ কোটি ৬২ লাখ ৪ হাজার ২৬৫ টাকা পেয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘সরাসরি ডিজিটাল পদ্ধতিতে ভাতা দেয়ার ফলে মাঝপথে অর্থ লোপাটের কোনো সুযোগ থাকবে না এবং প্রকৃত দুস্থরাই এ সুবিধা পাবেন।’
চীনে দুই মাসে রেকর্ড বাণিজ্য উদ্বৃত্ত, রফতানিতে বড় উল্লম্ফন
Bonik Barta
বছরের প্রথম দুই মাসে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ২১৩ দশমিক ৬ বিলিয়ন বা ২১ হাজার ৩৫০ কোটি ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৩ শতাংশ বেশি। খবর এফটি।
মার্চের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গুরুত্বপূর্ণ বৈঠকের মাত্র কয়েক সপ্তাহ আগে এ তথ্য সামনে এল। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে চীনের রফতানি প্রবৃদ্ধি বিশ্লেষকদের ৭ দশমিক ১ শতাংশের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। একই সময় আমদানিও বেড়েছে ১৯ দশমিক ৮ শতাংশ, যা গত ডিসেম্বরের ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় রফতানি ২৯ দশমিক ৪ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নে ২৭ দশমিক ৮ শতাংশ বাড়লেও যুক্তরাষ্ট্রে রফতানি কমেছে ১১ শতাংশ। তবে বিশ্লেষকদের মতে, শুল্ক এড়াতে দক্ষিণ-পূর্ব এশিয়ার মাধ্যমে চীনা পণ্য পরোক্ষভাবে মার্কিন বাজারে প্রবেশ করছে।
বিশ্বে অস্ত্র সরবরাহে শীর্ষে যুক্তরাষ্ট্র, মূল ক্রেতা সৌদি আরব
Bonik Barta
২০২১-২৫ সময়কালে বিশ্বজুড়ে মোট অস্ত্র সরবরাহের ৪২ শতাংশই ছিল যুক্তরাষ্ট্রের দখলে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিপুল পরিমাণ এসব মার্কিন অস্ত্রের প্রধান গন্তব্য ছিল বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব। খবর দ্য ন্যাশনাল। এসআইপিআরআইয়ের তথ্যানুযায়ী, গত চার বছরে যুক্তরাষ্ট্রের মোট অস্ত্র রফতানির প্রায় ১২ শতাংশই সৌদি আরবে। এছাড়া উপসাগরীয় দেশগুলোর মধ্যে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতও উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র আমদানি করেছে। বিশ্বে অস্ত্র বিক্রি বা রফতানির দিক থেকে সবচেয়ে বড় দেশ যুক্তরাষ্ট্র। তার পরই দ্বিতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটি অস্ত্র রফতানিতে বৈশ্বিক বাজারে ৯ দশমিক ৮ শতাংশ হিস্যা দখলে রেখেছে।
ঈদের ছুটিতে চালু থাকবে আমদানি-রফতানি কার্যক্রম
Bonik Barta
ঈদুল ফিতরকে ঘিরে সরকারি সব অফিসে টানা ছুটি থাকলেও চট্টগ্রাম বন্দরসহ দেশের সব কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন খোলা থাকবে।
ফলে সীমিত আকারে আমদানি-রফতানি কার্যক্রম চালু থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। এর ফলে ১৭-২৩ মার্চের মধ্যে ঈদের দিন ছাড়া অন্যান্য দিন আমদানি-রফতানির সুযোগ রইল। এর আগে রোববার ঈদের ছুটি একদিন বাড়িয়ে সাতদিন করার পরিপত্র জারি করে সরকার। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এনবিআর জানিয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭-২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। এরই মধ্যে দেশের সব কাস্টমস কমিশনারের কাছে এ প্রজ্ঞাপন পাঠানো হয়েছে।
পোশাক শিল্প এলাকায় ১৮ ও ১৯ মার্চ খোলা থাকবে ব্যাংক
Bonik Barta
ঈদুল ফিতরের আগে ১৮ ও ১৯ মার্চ (বুধ ও বৃহস্পতিবার) দেশের তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট কিছু এলাকায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও রফতানি বিল ক্রয়ের সুবিধার্থে সীমিত পরিসরে চালু রাখা হবে ব্যাংকিং কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার গতকাল জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতা ও রফতানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সরকারি ছুটির দিন ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খোলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।
মধ্যপ্রাচ্য সংকটে আবাসন খাত রক্ষায় ৩ হাজার কোটি টাকার তহবিল দাবি
Bonik Barta
বর্তমান বৈশ্বিক যুদ্ধপরিস্থিতির প্রভাব মোকাবেলা করে দেশের আবাসন খাতকে সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চেয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে গতকাল সাক্ষাৎ করে এ দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।রিহ্যাবের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট-১ লায়ন এমএ আউয়াল, পরিচালক মো. কামরুল ইসলাম ও মিরাজ মুক্তাদির গভর্নরের সঙ্গে দেখা করে আবাসন খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তারা বাংলাদেশ ব্যাংকের নীতিগত ও আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার কথা জানান।