09-Mar-2026

Tuesday 10 March 2026

11-Mar-2026

মূল্যস্ফীতি কমাতে বাজার তদারকি বাড়াতে হবে

Bonik Barta

বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে বিনিয়োগকারীদের আস্থা আরো বাড়াতে হবে। আর সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে কর-জিডিপি অনুপাত। কর আদায় ব্যবস্থা আরো আধুনিক করা প্রয়োজন। এছাড়া মূল্যস্ফীতি কমাতে রাজস্বনীতি ও মুদ্রানীতির সমন্বয়ের পাশাপাশি বাজার তদারকি বাড়াতে হবে। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মিলনায়তনে ‘বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন বক্তারা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ।

ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারিতে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের কোম্পানি

Bonik Barta

প্রতিষ্ঠানটিকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে ব্যাংকটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, এ বিনিয়োগের মাধ্যমে এমক্যাশের পরিশোধিত মূলধন ধাপে ধাপে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হবে। এতে ইসলামী ব্যাংকের ন্যূনতম ৫১ শতাংশ অর্থাৎ ২৫৫ কোটি টাকার মালিকানা থাকবে। অন্যদিকে বি১০০ হোল্ডিংস এলএলসি সর্বোচ্চ ৪৮ দশমিক ৯৯৯ শতাংশ বা প্রায় ২৪৫ কোটি টাকার ইকুইটি অংশীদারত্ব বজায় রাখবে। বিনিয়োগটি কার্যকর করার আগে এমক্যাশ লিমিটেডের পর্ষদের অনুমোদনসহ প্রযোজ্য অন্যান্য আইনগত ও নিয়ন্ত্রক শর্ত পূরণ করতে হবে।

বিশ্বজুড়ে উড়োজাহাজ সংস্থার শেয়ারে বড় দরপতন

Bonik Barta

মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এবং এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের চরম ঊর্ধ্বগতি বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচল খাতকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। গতকাল লেনদেনে অপরিশোধিত তেলের দাম ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জ্বালানির এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সংঘাতপূর্ণ এলাকায় আকাশপথ বন্ধ থাকার কারণে এশিয়ার অধিকাংশ উড়োজাহাজ সংস্থার শেয়ারদরে বড় ধরনের ধস নেমেছে। খবর রয়টার্স। গতকাল লেনদেনে এশিয়ার শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলোর শেয়ারদর ৪ শতাংশ থেকে ১০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। দরপতনের শিকার হওয়া সংস্থাগুলোর মধ্যে রয়েছে হংকংয়ের ক্যাথে প্যাসিফিক, জাপান এয়ারলাইনস, কোরিয়ান এয়ারলাইনস এবং চীনের বড় দুই এয়ারলাইনস চায়না সাউদার্ন ও চায়না ইস্টার্ন। এছাড়া ভারতের ইন্ডিগো ও স্পাইসজেটের শেয়ারদর যথাক্রমে ৭ দশমিক ৫ শতাংশ ও ৫ দশমিক ৬ শতাংশ কমেছে।

নিয়োগে ধীরগতি, ব্রিটেনের শ্রমবাজারে স্থবিরতা

Bonik Barta

সাম্প্রতিক দুটি প্রতিবেদনের তথ্যানুযায়ী, ব্যয় সংকোচন ও অর্থনৈতিক অস্থিরতার কারণে কোম্পানিগুলো কর্মী নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। হিসাব ও পরামর্শক প্রতিষ্ঠান বিডিওর মাসিক এমপ্লয়মেন্ট ইনডেক্স অনুযায়ী, গত ১৫ বছরের মধ্যে যুক্তরাজ্যের শ্রমবাজার বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে, যা ২০১১ সালের মার্চের পর সর্বনিম্ন। নিয়োগের চাহিদা কমে যাওয়ায় শ্রমবাজারের পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। যদিও বছরের শুরু থেকে সূচকের নিম্নমুখী প্রবণতা কিছুটা স্থিতিশীল হয়েছে, তবে নিকট ভবিষ্যতে বড় ধরনের কোনো উন্নতির লক্ষণ এখনো দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন বাজার পর্যবেক্ষকরা। খবর দ্য গার্ডিয়ান

ইউরোজোনের অর্থনীতিতে প্রত্যাশার চেয়ে কম প্রবৃদ্ধি

Bonik Barta

ইউরোজোনের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বত) প্রত্যাশার চেয়ে কিছুটা কমেছে। ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে এ অঞ্চলে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে দশমিক ২ শতাংশ, যেখানে প্রাক্কলিত হিসাব ছিল দশমিক ৩ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, আগের প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল দশমিক ৩ শতাংশ। খবর আনাদোলু। ইউরোস্ট্যাটের তথ্যানুযায়ী, পুরো ইইউজুড়েও একই চিত্র দেখা গেছে, যেখানে চতুর্থ প্রান্তিকে জিডিপি বেড়েছে দশমিক ২ শতাংশ। তবে ২০২৫ সালে সামগ্রিকভাবে ইউরো অঞ্চলের অর্থনীতি ২০২৪ সালের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ এবং পুরো ইইউ অঞ্চলে ১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

২০৪০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর বিক্রির বড় লক্ষ্যমাত্রা জাপানের

Bonik Barta

জাপানে উৎপাদিত সেমিকন্ডাক্টরের বিক্রয় লক্ষ্যমাত্রা ২০৪০ সালের মধ্যে ৪০ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ২৫৩ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন ‘কাউন্সিল ফর জাপানস গ্রোথ স্ট্র্যাটেজি’ সম্প্রতি এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। খবর নিক্কেই এশিয়া। উল্লেখ্য, ২০২০ সালে জাপানে উৎপাদিত সেমিকন্ডাক্টরের মোট বিক্রয় ছিল ৫ ট্রিলিয়ন ইয়েন। ২০৩০ সালের মধ্যে ১৫ ট্রিলিয়ন ইয়েনের বেশি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

আরএ স্পিনিং ও আউটপেস স্পিনিং মিলসের জন্য ৬৫০ কোটি টাকা সংগ্রহ করবে কমিউনিটি ব্যাংক

Bonik Barta

আরএ স্পিনিং মিলস লিমিটেড ও আউটপেস স্পিনিং মিলস লিমিটেডের জন্য সিন্ডিকেটেড ফাইন্যান্সিং কাঠামোর আওতায় ৬৫০ কোটি টাকা সংগ্রহ করবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত আরএ স্পিনিং মিলস ও আউটপেস স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক রাজীব হায়দারের সঙ্গে ম্যান্ডেট চুক্তি স্বাক্ষর ও বিনিময় করেন।কমিউনিটি ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ ব্যবস্থার আওতায় ব্যাংকের করপোরেট ব্যাংকিং বিভাগের স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট ফ্যাসিলিটি অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে। এর মাধ্যমে সিন্ডিকেশন প্রক্রিয়া সমন্বয় এবং অংশগ্রহণকারী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় অর্থায়ন সংগ্রহে ভূমিকা রাখবে কমিউনিটি ব্যাংক।

স্টক লভ্যাংশ পাঠিয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস

Bonik Barta

তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ৮০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ঘোষিত স্টক লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টসে পাঠিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ টাকা ১৮ পয়সা, আগের হিসাব যা ছিল ২২ টাকা ৫৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৯ টাকা ৩৫ পয়সায়।

জ্বালানি সংকট মোকাবেলায় চীনসহ আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা চাওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

Bonik Barta

বৈশ্বিক অনিশ্চয়তা ও সম্ভাব্য সংকট বিবেচনায় রেখে সরকার দেশের সার্বিক অর্থনৈতিক পরিকল্পনা নির্ধারণ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবেলায় চীনসহ সংশ্লিষ্ট সব দেশের সহযোগিতা চাওয়া হচ্ছে বলেও জানান তিনি। গতকাল ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর সঙ্গে সৌজন্য বৈঠক করেন। অর্থমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে দেশের অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে সরকার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, ‘বিশ্বে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশেষ করে যুদ্ধের কারণে যে অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে, তা আমরা বিবেচনায় নিচ্ছি। সেই বাস্তবতা মাথায় রেখেই সরকারের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।’

India reviewing positively Bangladesh request for additional diesel supply

The Financial Express

India is positively considering a request from Bangladesh for additional diesel as Dhaka seeks to enhance its fuel reserves amid ongoing energy-supply concerns caused by Gulf Armageddon. Indian High Commissioner in Bangladesh Pranay Verma told The Financial Express on Monday that New Delhi was reviewing the request in right earnest. "Bangladesh is a very important friend of India and we want to provide all possible support for its progress," said the diplomat when asked about India's response to Dhaka's request for extra diesel supplies. "We are reviewing the request positively," he added.

Tenders floated to import 3 spot LNG cargoes amid tensions

The Financial Express

Bangladesh has floated tenders to buy three more liquefied natural gas (LNG) cargoes from the spot market by mid-April amid escalating Middle East tensions and disruptions in the Strait of Hormuz. State-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) has invited bids for deliveries over the April 5-6, April 9-10 and April 12-13 windows. Each spot LNG cargo will contain approximately 3.36 million MMBtu, according to an official.The bid-submission deadline is March 10, said a senior official of Petrobangla.The cargoes are to be delivered to Moheshkhali Island, with an option to discharge at either of the country's two floating storage and regasification units (FSRUs) located on the island.RPGCL, a subsidiary of Petrobangla, is responsible for LNG trading in Bangladesh.

বিদেশি বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি সহজ করল বাংলাদেশ ব্যাংক

Bonik Barta

বাংলাদেশ ব্যাংক বাংলাদেশি মালিকানাধীন কোম্পানির শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা আরও সহজ করেছে। এখন থেকে কোনো বিদেশি বিনিয়োগকারী এক কোটি টাকা পর্যন্ত শেয়ার কিনতে চাইলে তার জন্য কোনো নিরীক্ষিত প্রতিবেদনের প্রয়োজন হবে না। এছাড়া কোনো অনুমতি ছাড়াই শেয়ার বিক্রি থেকে পাওয়া সর্বোচ্চ ১০০ কোটি টাকা মূলধন দেশে ফেরত নিতে পারবে। তবে এই ক্ষেত্রে সম্পদ মূল্যায়নের প্রতিবেদন থাকা বাধ্যতামূলক। উভয় সুবিধা পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এই নতুন নিয়মের সার্কুলার আজ সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংক জারি করেছে। এর আগে অনুমতি ছাড়া বিদেশি বিনিয়োগকারীরা সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত মূলধন দেশে ফেরত নিতে পারতেন; নতুন নিয়মে সীমাটি ১০০ কোটি টাকা করা হয়েছে।

চার বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক দিল কেন্দ্রীয় ব্যাংক

The Financial Express

আর্থিক অনিয়ম ও বিপুল খেলাপি ঋণের কারণে সমস্যায় থাকা বেসরকারি খাতের চারটি ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমান দায়িত্ব নেওয়ার পর বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এটি প্রথম উদ্যোগ। যেসব ব্যাংকে পর্যবেক্ষক দেওয়া হয়েছে সেগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।এই দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের চারজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।আজ সোমবার (৯ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কার্যক্রমের অংশ এবং অতীতেও বিভিন্ন সময়ে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

The Business Standard

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে বিভিন্ন কৌশলগত পদক্ষেপ জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে, সরকারের অনুরোধে ইরান আশ্বস্ত করেছে যে, বাংলাদেশের জন্য তেলবাহী জাহাজগুলোকে বাধা দেওয়া হবে না।জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ হরমুজ প্রণালি দিয়ে তেল ও এলএনজি বহনকারী জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা চেয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করে। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে।এতে সম্মতি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশের আগেই তা ইরানকে জানাতে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধরত দেশটি। তাই দেশের জ্বালানি সরবরাহ নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমেছে বলে জানিয়েছেন জ্বালানি খাতের কর্মকর্তারা।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, শঙ্কা বাড়ল দীর্ঘায়িত যুদ্ধের

Bonik Barta

মোজতবা খামেনির নির্বাচন ইঙ্গিত দিচ্ছে, প্রবল সামরিক চাপের মধ্যেও ইরানের ক্ষমতা কাঠামো পিছু হটার পথে হাঁটছে না; বরং শাসন ব্যবস্থা দ্রুত নিজেদের পুনর্গঠন করে প্রতিরোধের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে। বিশ্লেষকদের মতে, এ ঘোষণা ইরানের রাষ্ট্রযন্ত্রের দৃঢ়তা ও অনমনীয়তারই বার্তা। অর্থাৎ ইরান এ যুদ্ধকে শুধু সামরিক সংঘাত হিসেবে নয়, বরং শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার অস্তিত্বগত লড়াই হিসেবেও দেখছে। ফলে সংঘাত দ্রুত থেমে যাওয়ার যে সামান্য আশা ছিল, মোজতবার দায়িত্ব গ্রহণে সেটি আরো ক্ষীণ হয়ে পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

মধ্যপ্রাচ্য সংকটে ভারতের ওপর বাংলাদেশের বাণিজ্যনির্ভরতা আরো বাড়তে পারে

Bonik Barta

দেশে পণ্য আমদানিতে চীনের পর দ্বিতীয় বৃহৎ উৎস প্রতিবেশী দেশ ভারত। দেশটি থেকে তুলা, খাদ্যশস্য, জ্বালানি তেল, বিদ্যুৎসহ আরো বেশকিছু সেবা আমদানি করে বাংলাদেশ। দুই দেশের মোট বাণিজ্যের ৮৫ শতাংশই মূলত ভারত থেকে পণ্য আমদানি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এরই মধ্যে জ্বালানি পণ্য নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারতের কাছে বাড়তি ডিজেল আমদানির প্রস্তাব দেয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আজ বাংলাদেশে আসছে পাঁচ হাজার টন ডিজেল। বিপিসি সূত্রে জানা গেছে, পাইপলাইনে করে এ ডিজেল বাংলাদেশে পৌঁছনোর কথা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন খাতে ভারতের ওপর বাংলাদেশের বাণিজ্যনির্ভরতা আরো বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় দেশে খুচরা বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম

Bonik Barta

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম গত কয়েক মাসে বেড়েছে। ওই সময়ের কেনা ভোজ্যতেল এখনো দেশে এসে পৌঁছায়নি। ফলে সরকারিভাবে দাম সমন্বয় না হলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বাড়তি ক্রয়ের চাপে দেশে পরিশোধিত ভোজ্যতেলের বাজার অস্বাভাবিক বেড়েছে। মূলত খোলা পর্যায়ে প্রতি লিটার সয়াবিন তেল কেজিপ্রতি নির্ধারিত দামের চেয়ে অন্তত ৩০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার কারণে পাইকারি বাজারে খোলা ভোজ্যতেলের দাম বেড়েছে। এ কারণে বিভিন্ন হাত ঘুরে খুচরায় গিয়ে তেলের দাম বেড়ে গেছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় মানুষের মধ্যে সংকট আতঙ্ক শুরু হলে বাজার আরো বেশি অস্থিতিশীল হয়ে উঠেছে।