ইউরোপে চার বছরের সর্বনিম্নে প্রাকৃতিক গ্যাসের মজুদ
Bonik Barta
ইউরোপের মজুদাগারগুলোয় বর্তমানে ৩৭০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস রয়েছে। আগামী নভেম্বরের মধ্যে শীতকালীন চাহিদা মেটাতে এ মজুদ অন্তত ২ হাজার বিসিএফে উন্নীত করা প্রয়োজন। রয়টার্সের বিশ্লেষণ বলছে, এ লক্ষ্য অর্জনে ইউরোপকে আগামী ২৩৫ দিন গড়ে দৈনিক ৬ দশমিক ৯ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ করতে হবে. ২০২৬ সালের শুরুতে ইউরোপের প্রাকৃতিক গ্যাসের বাজারে যে আশার সঞ্চার হয়েছিল, ফেব্রুয়ারির শেষ নাগাদ তা ফিকে হয়ে আসে। মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক অস্থিরতা ও কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ হওয়ায় বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে মহাদেশটির জ্বালানি নিরাপত্তা। বর্তমানে ইউরোপের গ্যাস মজুদ সক্ষমতার মাত্র ২৭ শতাংশে নেমে এসেছে, যা ২০২২ সালের পর সর্বনিম্ন। খবর রয়টার্স।
ট্রেজারি বন্ড জামানত রেখে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ঋণ দেয়া যাবে
Bonik Barta
এর ফলে কেউ ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে তার বিপরীতে ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিআরপিডি-১) থেকে গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। পাশাপাশি এটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।সার্কুলারে বলা হয়, ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং সংক্রান্ত বিআরপিডি সার্কুলার নং-১৫ (২৭ নভেম্বর ২০২৪) অনুযায়ী লিয়েনকৃত সরকারি বন্ডকে যোগ্য জামানত হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলো ট্রেজারি বন্ড লিয়েন রেখে গ্রাহকদের ঋণ দিতে আগ্রহ দেখাচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানতে পেরেছে।
মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটে ঊর্ধ্বমুখী অ্যালুমিনিয়ামের দাম
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অ্যালুমিনিয়াম সরবরাহ ব্যবস্থা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে ধাতব পণ্যটির দাম আবারো বাড়তে শুরু করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বব্যাপী সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) অ্যালুমিনিয়ামের মূল্য গতকাল ২ দশমিক ৩১ শতাংশ বেড়ে প্রতি টন ২৫ হাজার ২৭৫ ইউয়ানে দাঁড়িয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের পর দাম কিছুটা কমলেও সে রেশ কাটিয়ে গতকাল আবারো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। একই চিত্র ছিল লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই), যেখানে তিন মাস মেয়াদি চুক্তিতে অ্যালুমিনিয়ামের দাম বেড়ে টনপ্রতি ৩ হাজার ৪২৩ ডলারে পৌঁছেছে।
Major economic impact 'unlikely in short term'
The Financial Express
Any significant impact of the ongoing Middle East war on Bangladesh's economy is unlikely in shorter term, a finance division assessment concludes, but predicts a bite if the conflict prolongs. The finance division also does not see any possibility of big shortages of fuel oils and gas in the country during the same period, sources have said. Such is the assessment done on instruction from the cabinet division, they said, and already submitted to Finance and Planning Minister Amir Khasru Mahmud Chowdhury. The report may be submitted to the next cabinet meeting of the newly formed government to decide about next course of actions through contingency planning.
ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
The Business Standard
চলতি বছরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।বৃহস্পতিবার (১২ মার্চ) অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানিয়েছেন। বিকেলে পরিকল্পনা কমিশনে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।বৈঠক শেষে মন্ত্রী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী ৭ এপ্রিল এই কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে 'ফুয়েল লোডিং' শুরু হবে। ফুয়েল লোডিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর আগামী জুন-জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
The Business Standard
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধকে ঘিরে আতঙ্কিত হয়ে তেল ও চিনি কেনা বাড়িয়েছেন ক্রেতারা। ফলে পর্যাপ্ত আমদানি ও মজুত থাকা সত্ত্বেও রাজধানীতে খুচরা পর্যায়ে ভোজ্য তেল ও চিনির সংকট তৈরি হয়েছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, যুদ্ধের প্রভাবে আমদানিতে সাময়িক সমস্যা তৈরি হলেও দেশে এখনও এক মাসের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত তেল ও চিনির মজুদ রয়েছে, আমদানি প্রক্রিয়াও স্বাভাবিক রয়েছে।
আইইএর মজুদ ছাড়ার প্রস্তাবে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দর
Bonik Barta
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা সামাল দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এ খবরের প্রভাবে আন্তর্জাতিক বাজারে গতকাল জ্বালানি তেলের দাম কমেছে। খবর রয়টার্স।
pঅপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলপ্রতি ৮৮ সেন্ট বা ১ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেল জ্বালানি তেলের মূল্য দাঁড়িয়েছে ৮৬ ডলার ৯২ সেন্টে। একই সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩৫ সেন্ট বা দশমিক ৪ শতাংশ কমে গতকাল প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৮৩ ডলার ১ সেন্টে। এর আগে গত সোমবার ডব্লিউটিআইয়ের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৯ ডলারে পৌঁছেছিল, যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ।
চার বছরে অর্ধলাখ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ফক্সওয়াগনের
Bonik Barta
মুনাফা হ্রাস পাওয়ায় ২০৩০ সালের মধ্যে জার্মানিতে ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন।সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জানা যায়, ২০২৫ সালে কোম্পানির কর-পরবর্তী মুনাফা প্রায় ৪৪ শতাংশ কমে ২০১৬ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মার্কিন আমদানি শুল্ক, চীনের সাথে তীব্র প্রতিযোগিতা ও বিদ্যুচ্চালিত গাড়িতে রূপান্তরের উচ্চ ব্যয়ের কারণে এ বিপর্যয় ঘটেছে। এমন পরিস্থিতিতে আগামী চার বছরে অর্ধলাখ জনবল কমিয়ে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি