09-Jul-2026

Friday 10 July 2026

11-Jul-2026

২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ফের কমাল আইএমএফ

Bonik Barta

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাবে ২০২৬ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস আবারো কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে তৈরি হওয়া জ্বালানি ধাক্কার প্রভাব বিশ্ব অর্থনীতিতে এখনো রয়ে গেছে। তবে ধাক্কার একটি অংশ সামাল দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে বাড়তে থাকা বিনিয়োগ। খবর এফটি।

চলতি অর্থবছর দেশে সাড়ে ৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

Bonik Barta

চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে বাংলাদেশের মূল্যস্ফীতি ৮ দশমিক ৮ শতাংশে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ হার। সংস্থাটির মতে, জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া, মুদ্রা বিনিময় হারের চাপ এবং খাদ্য ও সেবা খাতে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে প্রত্যাশার তুলনায় মূল্যস্ফীতি ধীরগতিতে কমবে। আগামী এক বছরে মূল্যস্ফীতি বাড়লেও মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৫ শতাংশ, যা ভারত ও ভুটানের চেয়ে কম।

মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে গতকাল মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে। অপরিশোধিত জ্বালানি তেলসহ অন্য ভোজ্যতেলের দাম বাড়ায় পাম অয়েলের বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আগামী সেপ্টেম্বরে সরবরাহের জন্য প্রতি টন পাম অয়েলের দাম ৬ রিঙ্গিত বা দশমিক ১৩ শতাংশ বেড়েছে। এতে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৬১৫ রিঙ্গিত বা ১ হাজার ১৩২ ডলার। খবর বিজনেস রেকর্ডার

অ্যারাবিকা কফির দরপতন

Bonik Barta

বিশ্ববাজারে রেকর্ড উত্থানের পর বড় দরপতন হয়েছে অ্যারাবিকা কফির। আগের কার্যদিবসে পণ্যটির দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর গত মঙ্গলবার হঠাৎ বেশ কমে যায়। নিউইয়র্কের আইসিই এক্সচেঞ্জে ওইদিন অ্যারাবিকা কফির দাম ৬ শতাংশ কমে প্রতি পাউন্ড ৩ ডলার ২৮ সেন্টে নেমে আসে। আগের দিন পণ্যটির দাম গত ছয় মাসে সর্বোচ্চ ৩ ডলার ৫৭ সেন্টে উঠেছিল। খবর বিজনেজ রেকর্ডার

ওপেক ছাড়ার পর রেকর্ড উত্তোলনের পথে ইউএই

Bonik Barta

ওপেক থেকে বেরিয়ে আসার পর ব্যাপক হারে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। মূলত জ্বালানি তেল উত্তোলনের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতেই ওপেক ও ওপেক জোট ত্যাগ করে দেশটি। খবর রয়টার্স। সংশ্লিষ্ট সূত্র ও জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত জুনে দেশটির দৈনিক জ্বালানি তেল উত্তোলন ৩ কোটি ৮০ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে, যা ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। গত ১ মে ওপেক ও ওপেক প্লাস জোট থেকে বের হয়ে আসে ইউএই। এর মূল কারণ ছিল কোটাভিত্তিক উত্তোলন কমার বাধ্যবাধকতা থেকে নিজেদের মুক্ত করা। উত্তোলনের এ প্রবৃদ্ধি দেশটির কৌশলগত সিদ্ধান্তের প্রাথমিক প্রতিফলন হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।

দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কোম্পানি দুটির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।গতকাল সকালে দিনের অবশিষ্ট সময়ের জন্য শেয়ার দুটির লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ সম্প্রসারণে একসঙ্গে কাজ করতে আগ্রহী

Bonik Barta

বাংলাদেশে বর্তমানে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করায় বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ সম্প্রসারণে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ইতালিয়ান টেক্সটাইল মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে আয়োজিত বিটুবি ওয়ার্কশপে এ আগ্রহের কথা জানান তিনি। চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ অনুষ্ঠানে ইতালি ও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

বাগেরহাটে ৪৮ মৎস্যজীবীকে ২ কোটি টাকার ঋণ দিল এনআরবিসি

Bonik Barta

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাগেরহাটের প্রান্তিক মৎস্যজীবীদের মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল বাগেরহাটে এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোগে এক ‘ঋণ বিতরণ ও মতবিনিময়’ অনুষ্ঠানে স্থানীয় ১৯টি ব্যাংকের শাখার মাধ্যমে ৪৮ মৎস্যজীবীকে মোট ২ কোটি টাকার ঋণ দেয়া হয়।এনআরবিসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ব্রডকমের চিপ কিনতে অ্যাপলের ৩০ বিলিয়ন ডলারের চুক্তি

Bonik Barta

যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর বা চিপ নির্মাণ শিল্পকে চাঙ্গা করতে বড় চুক্তি করেছে অ্যাপল। মার্কিন প্রতিষ্ঠান ব্রডকমের কাছ থেকে ৩ হাজার কোটি (৩০ বিলিয়ন) ডলারের চিপ কেনার ঘোষণা দিয়েছে টেক জায়ান্টটি। এসব চিপ সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রে তৈরি হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ও মার্কিন বাজারে বিনিয়োগ বাড়ানোর অংশ হিসেবে অ্যাপল এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন অনেকে। খবর এফটি।

ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিট ৫০ হাজার কোটি টাকা ছাড়াল

Bonik Barta

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিকালে রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির রিটেইল ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৩২৪ কোটি টাকা, যা দেশের ব্যাংক খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানায় ব্র্যাক ব্যাংক। গত চার বছরে ব্যাংকটির রিটেইল ডিপোজিট বেড়েছে প্রায় তিন গুণ। ২০২২ সালের জুনে ব্যাংকটির রিটেইল খাতে আমানত ছিল ১৭ হাজার ৫১৪ কোটি টাকা, যা চার বছরের ব্যবধানে বেড়ে ৫০ হাজার ৩২৪ কোটি টাকায় পৌঁছেছে। গত এক বছরে এটি বেড়েছে ৩৮ শতাংশ।

বন্ধ শিল্প-কারখানায় বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করছে সরকার

Bonik Barta

রাষ্ট্রীয় মালিকানাধীন অলস শিল্পসম্পদকে উৎপাদনমুখী ও কর্মসংস্থান সৃষ্টিকারী সম্পদে রূপান্তরের লক্ষ্যেই সরকার ধারাবাহিকভাবে বন্ধ শিল্প-কারখানায় বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জুট মিলস লিমিটেডের নরসিংদী ইউনিটের অতিরিক্ত ১৪ দশমিক ৮০ একর জমি ‘জুট অ্যালায়েন্স লিমিটেড’-এর কাছে লিজ প্রদানসংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের বিরল খনিজ যাচ্ছে এশিয়ায়

Bonik Barta

চীনের ওপর নির্ভরতা কমিয়ে বিরল খনিজের নিজস্ব সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে কয়েক বছর ধরে বড় বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য বাস্তবায়নে সরকারি সহায়তাও পেয়েছে একাধিক প্রতিষ্ঠান। তবে উৎপাদন বাড়লেও স্থানীয় শিল্পে এখনো সে চাহিদা তৈরি হয়নি। ফলে যুক্তরাষ্ট্রে উৎপাদিত বিরল খনিজের বড় অংশ বিক্রি হচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোর কাছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে বিরল খনিজের পূর্ণাঙ্গ সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে আরো সময় লাগবে।

ভিয়েতনামে ভিনফাস্টের ৭ হাজার ডলারের ইভি

Bonik Barta

ভিয়েতনামের বাজারে সবচেয়ে কম দামের বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নিয়ে এসেছে দেশটির শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভিনফাস্ট। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে গাড়ি পৌঁছে দিয়ে স্থানীয় বাজারে ইভির ব্যবহার বাড়ানোই এর মূল লক্ষ্য। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, নতুন মডেলটির নাম ‘ভিএফ২’। ব্যাটারিসহ গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ১৮ কোটি ৮০ লাখ ডং। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ হাজার ১৪৮ ডলার। দুই দরজা ও চার আসনবিশিষ্ট গাড়িটি ১৫ জুলাই বাজারে বিক্রি শুরু হবে।