Tax overhaul, public-private partnership crucial for creative economy: Experts
The Financial Express
Overhauling the existing tax framework and ensuring sustainable public-private management of infrastructure are essential to transforming Bangladesh's creative industries into a formidable economic driver, experts at a webinar said. They stated that addressing the disparities in corporate taxation between local and foreign digital platforms, alongside strict enforcement of intellectual property rights, will unlock substantial investments and foster a globally competitive brand. The observations were made at the webinar focusing on whether the creative economy is merely a slogan or an untapped potential.
RMG cash incentives redoubled for spinning mills' revival
The Financial Express
Cash incentives for Bangladesh's export-oriented ready-made garment (RMG) manufacturers have been redoubled to 5.0 per cent from 1.5 per cent for resuscitating struggling spinning industry through greater use of locally produced yarns and fabrics.Geographic The Finance Division issued on July 9 a notification making the revised incentive package effective retrospectively from July 1, 2026. The move came hours after Finance Minister Amir Khosru Mahmud Chowdhury met leaders of Bangladesh Textile Mills Association (BTMA), led by its president Showkat Aziz Russell, at the National Board of Revenue (NBR) headquarters.
IMF to assess BD macroeconomic situation, negotiate new credit prog
The Financial Express
An International Monetary Fund (IMF) team will engage in weeklong parleys with finance officials from tomorrow to assess Bangladesh's macroeconomic situation and discuss new financing packages, officials say. The IMF Mission Chief for Bangladesh, Ivo Krznar, will lead the 11-memebr delegation which will stay in Dhaka until July 17 discussing with Bangladeshi authorities their reform agenda and policy priorities. On the first day, officials from the Finance Division and the central bank will make presentation on policy plans, preparation process and necessary elements for a possible second Resilience and Sustainability Facility (RSF) and hold discussion on key possible programme parameters under the RSF.
ব্যয় বৃদ্ধি ও প্রশাসনিক জটিলতার অবসান চান ব্যবসায়ীরা
Bonik Barta
বাজেট ঘাটতি পূরণে সরকারের ব্যাংক ঋণনির্ভরতা বেসরকারি খাতের ঋণপ্রবাহকে সংকুচিত করছে, যা বিনিয়োগের জন্য উদ্বেগের বিষয়। বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতা এবং অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মুখে দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতি উত্তরণে ব্যবসা পরিচালন ব্যয় হ্রাস, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সরকারি সেবা অটোমেশন করা, ব্যাংক ঋণের সুদের হার কমানো, এলসি খোলার প্রক্রিয়া সহজীকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর জোর দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
দেশের জাহাজ নির্মাণ শিল্পে ব্রিটিশ বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান
Prothom-Alo
দেশের জাহাজ নির্মাণ শিল্পে অধিকতর ব্রিটিশ বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।লন্ডনে বৃহস্পতিবার ব্রিটিশ পরিবহনবিষয়ক মন্ত্রী হেইডি আলেকজান্ডারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানান তিনি। তথ্য অধিদপ্তরের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।বৈঠকের শুরুতে মন্ত্রী রবিউল আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রীর কাছে পৌঁছে দেন। তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান সরকার জনগণের বিপুল সমর্থনে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং গণতন্ত্র, সুশাসন, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।’
ভূরাজনীতি ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বাড়ছে সার্বভৌম তহবিলের বিনিয়োগ
Bonik Barta
বিশ্বের বিভিন্ন দেশের সার্বভৌম বিনিয়োগ তহবিলগুলো নিজেদের বিনিয়োগ কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে। বৈশ্বিক রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক পরিবর্তনের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানগুলো। এখন শুধু মুনাফা বা আর্থিক লাভের চেয়ে কৌশলগত জাতীয় অগ্রাধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে রাষ্ট্রায়ত্ত এ তহবিলগুলো। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, জাতীয় স্বার্থ সুরক্ষায় এ তহবিলগুলো এখন শক্তিশালী অবকাঠামো নির্মাণ এবং অভ্যন্তরীণ মূল শিল্পগুলোয় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। খবর রয়টার্স।
বিশ্বজুড়ে বেড়েছে ইভির চাহিদা
Bonik Barta
বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির (ইভি) চাহিদা টানা চতুর্থ মাসের মতো বেড়েছে। চীন ও উত্তর আমেরিকার বাজারে মন্দা সত্ত্বেও ইউরোপের কল্যাণে এ প্রবৃদ্ধি হয়েছে। গত জুনে বিশ্ববাজারে ব্যাটারিচালিত ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির নিবন্ধন আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেড়েছে। বর্তমানে এ সংখ্যা ২০ লাখে পৌঁছেছে। পরামর্শক ও তথ্যদাতা প্রতিষ্ঠান বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্স (বিএমআই) সম্প্রতি এ তথ্য জানায়। জুনে ইউরোপে গাড়ির নিবন্ধন রেকর্ড ৩১ শতাংশ বেড়ে ৫ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। তবে একই সময়ে চীনে বিক্রি কমেছে ১১ শতাংশ। যুক্তরাষ্ট্রে কর সুবিধা শেষ হওয়ায় উত্তর আমেরিকায়ও বিক্রি ১৩ শতাংশ কমেছে। ফলে বছরের প্রথমার্ধে বৈশ্বিক ইভি বিক্রি বেড়েছে মাত্র ২ শতাংশ। খবর ও ছবি রয়টার্স
জাপানে ব্যবসাপ্রতিষ্ঠানের দেউলিয়াত্ব ১২ বছরে সর্বোচ্চে
Bonik Barta
চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) জাপানে ব্যবসাপ্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে, যা ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। জাপানি মুদ্রা ইয়েনের অবমূল্যায়ন ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে দেশটির স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো মারাত্মক আর্থিক সংকটের মুখে পড়েছে। খবর জাপান টুডে।
বিশ্বের সেরা সামুদ্রিক বাণিজ্য কেন্দ্রের স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর
Bonik Barta
টানা ১৩ বারের মতো বিশ্বের শীর্ষ সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর।
২০২৬ সালের সিনহুয়া-বাল্টিক ইন্টারন্যাশনাল শিপিং সেন্টার ডেভেলপমেন্ট ইনডেক্স (আইএসসিডিআই) প্রতিবেদনে এ স্বীকৃতি পেয়েছে দেশটি। গতকাল এ বৈশ্বিক সূচকটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ১০০ নম্বরের মধ্যে সিঙ্গাপুরের স্কোর ৯৯ দশমিক ৩২। এ অনন্য অর্জনের পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সিঙ্গাপুরের চমৎকার ভৌগোলিক অবস্থান, উন্নত সামুদ্রিক সেবা খাত, বিকল্প জ্বালানির ব্যবহার এবং প্রযুক্তির আধুনিকায়নকে। সূচকটি প্রকাশের পর দেশটির খাতসংশ্লিষ্টরা বেশ আনন্দ প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রে পেপসিকোর বিক্রি কমায় মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা
Bonik Barta
যুক্তরাষ্ট্রে পেপসিকোর সাম্প্রতিক বিক্রি বাড়ার প্রবণতা দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) হঠাৎ করে থমকে গেছে।
বৈশ্বিক খাদ্য ও পানীয় খাতের শীর্ষ কোম্পানিটি জানিয়েছে, নিত্যপণ্যের বাড়তি দামের কারণে মার্কিন ক্রেতারা খরচ অনেক কমিয়ে দিয়েছেন। ফলে আগামী দিনগুলোয় মূল্যস্ফীতির চাপ আরো তীব্র হতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।সম্প্রতি কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য জানানো হয়। পেপসিকোর প্রধান নির্বাহী কর্মকর্তা র্যামন লাগুয়ার্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে খাদ্য ও পানীয় খাতের ব্যবসায় মন্দা দেখা গেছে। মূল্যস্ফীতি বাড়তে থাকায় সাধারণ মানুষ নিজেদের বাজেট সীমিত করতে বাধ্য হচ্ছেন, যার সরাসরি প্রভাব পড়েছে কোম্পানির বিক্রিতে।’
ইজিজেট কিনতে অ্যাপোলোর ৫৭০ কোটি পাউন্ডের প্রস্তাব
Bonik Barta
যুক্তরাজ্যের স্বল্প খরচের বিমান সংস্থা ইজিজেট কিনে নিতে ৫৭০ কোটি পাউন্ডের (প্রায় ৭৭০ কোটি ডলার) একটি নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট।এ নতুন প্রস্তাব আসার পর বিমান সংস্থাটির পরিচালনা পর্ষদ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। মাত্র কয়েক দিন আগেই ক্যাসললেক নামের অন্য একটি মার্কিন প্রতিষ্ঠানের কম মূল্যের একটি প্রস্তাবে নীতিগতভাবে রাজি হয়েছিল ইজিজেট। তবে অ্যাপোলোর প্রস্তাব আসার পর আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। খবর ইউরো নিউজ ও রয়টার্স।
রফতানিমুখী বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ করল সরকার
Bonik Barta
রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতের জন্য শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার পরিবর্তে দেয়া বিকল্প নগদ সহায়তার হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সরকার। এতদিন এ খাতে ১ দশমিক ৫ শতাংশ হারে নগদ সহায়তা দেয়া হলেও এখন তা বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শাখা-১ থেকে বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিবিওটিতে বেড়েছে ভুট্টা ও সয়াবিনের দাম
Bonik Barta
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভুট্টা ও সয়াবিনের দাম গতকাল বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) কৃষিপণ্যের বৈশ্বিক সরবরাহ এবং চাহিদাসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের আগে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা নিজেদের অবস্থান এবং কৌশল পুনর্নির্ধারণ করায় বাজারে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার। সিবিওটিতে গতকাল প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভুট্টার চুক্তি মূল্য দশমিক ১ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ৪ ডলার ৫২ সেন্টে দাঁড়িয়েছে। এ সময় সয়াবিনের দাম দশমিক ১ শতাংশ বেড়ে পৌঁছেছে বুশেলপ্রতি ১১ ডলার ৮২ সেন্টে।
দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ১৪ দশমিক ২৯ শতাংশ কমেছে।সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ টাকা ৪০ পয়সা। এতে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষে উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৬৩ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৫৩ টাকা ২১ পয়সায়।
উসমানিয়া গ্লাস শিটের দর বেড়েছে প্রায় ৩৯ শতাংশ
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ৩৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটি দর দাঁড়িয়েছে ৭০ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫০ টাকা ৬০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বস্ত্র খাতে লেনদেন হয়েছে ১ হাজার ২৬৮ কোটি টাকা
Bonik Barta
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। এ সময় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে ১ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেন হয়েছে ৬ হাজার ৯১৯ কোটি টাকার। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে গত সপ্তাহে বস্ত্র খাতে গড়ে প্রায় ২৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা পুঁজিবাজারের মোট লেনদেনের ১৮ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সূচক ও লেনদেন বেড়েছে।