গাড়ি বিক্রি কমেছে মার্সিডিজ-বেঞ্জের
Bonik Barta
গাড়ি বিক্রি কমেছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জের। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির মূল গাড়ি ব্যবসার বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ কমেছে। চীনের বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে বিক্রিতে ধস নেমেছে বলে গতকাল কোম্পানির পক্ষ থেকে জানানো হয়। মার্সিডিজ-বেঞ্জের দেয়া তথ্যানুযায়ী, এপ্রিল থেকে জুন তিন মাসে বিশ্বব্যাপী কোম্পানিটি ৪ লাখ ১৭ হাজার ৮০০টি গাড়ি সরবরাহ করেছে। তবে বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার চীনে বড় ধাক্কা খেয়েছে কোম্পানিটি। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এবার চীনে গাড়ি বিক্রি কমেছে ৩০ শতাংশ। স্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে তীব্র মূল্য প্রতিযোগিতা ও নতুন মডেলের গাড়ি বাজারে আনার প্রক্রিয়াজনিত বিলম্বকে এর প্রধান কারণ হিসেবে দেখছে কোম্পানিটি। খবর রয়টার্স
বিশ্বব্যাপী প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বেড়েছে ৬%
Bonik Barta
টানা দুই বছর নিম্নমুখী প্রবণতা কাটিয়ে ফের বেড়েছে বিশ্বব্যাপী প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই)। ২০২৫ সালে বিশ্বজুড়ে এফডিআইয়ের পরিমাণ ৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিনিয়োগ বাড়ার হার সমান নয়। গত মঙ্গলবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। খবর আনাদোলু।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা ইউএনসিটিএডি বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৬ প্রকাশ করেছে সম্প্রতি। প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বজুড়ে বিনিয়োগের গতি ফিরে এসেছে। তবে ইতিবাচক পরিবর্তন কেবল নির্দিষ্ট কিছু দেশ ও খাতের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
এমারাল্ড অয়েলের উৎপাদন পুনরায় চালুর উদ্যোগ
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের এমারাল্ড অয়েল লিমিটেড দীর্ঘদিন বন্ধ থাকার পর উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে গত ১ জানুয়ারি থেকে এমারাল্ড অয়েলে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে কোম্পানির পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনাকে কারখানাটি পুনরায় চালু করার পাশাপাশি এটি সচল রাখার লক্ষ্যে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ নিশ্চিত করার অনুমোদন দিয়েছে।
কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর
Bonik Barta
সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড ও প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা যাচ্ছে। তবে কোম্পানি দুটির পক্ষ থেকে শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এমন তথ্য জানিয়েছে রেনউইক যজ্ঞেশ্বর ও প্রভাতী ইন্স্যুরেন্স । বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২২ জুন ডিএসইতে রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর ছিল ৫৩৮ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটির দর ৭১৫ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। সে হিসেবে গত ১৫ দিনে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।
পরিশোধিত মূলধনকে ছাড়িয়ে গেছে সিঙ্গার বাংলাদেশের পুঞ্জীভূত লোকসান
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ এর পরিশোধিত মূলধনকে ছাড়িয়ে গেছে। এ কারণে সিকিউরিটিজ আইনানুসারে কোম্পানিটির শেয়ার বিদ্যমান ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। গতকাল থেকেই এটি কার্যকর হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০২৪ সালের ২০ মে তারিখের নির্দেশনা অনুসারে, তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিশোধিত মূলধনের তুলনায় এর পুঞ্জীভূত লোকসানের পরিমাণ বেশি হলে সেই কোম্পানির শেয়ারকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমনের বিধান রয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে সিঙ্গার বাংলাদেশের পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ১৫০ কোটি ৪ লাখ ২৬ হাজার ৮৫৫ টাকায়, যেখানে এ সময়ে কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল ৯৯ কোটি ৭০ লাখ ২৮ হাজার ৩৮০ টাকা। এ কারণে গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের কারণে এখন থেকে কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা।
বিশ্বকাপ সম্প্রচার স্বত্বে ২০০ কোটি ডলারের লড়াই
Bonik Barta
ফিফা বিশ্বকাপ শুধু বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরই নয়, এটি এখন বৈশ্বিক গণমাধ্যম ও স্ট্রিমিং শিল্পের মূল্যবান বাণিজ্যিক সম্পদগুলোর একটি। ২০৩০ ও ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের যুক্তরাষ্ট্রে সম্প্রচার স্বত্ব নিয়ে এবার বড় ধরনের প্রতিযোগিতার আভাস মিলেছে। নেটফ্লিক্স, ডিজনি, ইউটিউবসহ একাধিক প্রযুক্তি ও গণমাধ্যম প্রতিষ্ঠান স্বত্ব কিনতে আগ্রহ দেখিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনবিসি। বিশ্লেষকদের ধারণা, প্রতিটি আসরের যুক্তরাষ্ট্রের সম্প্রচার স্বত্বের মূল্য ১৫০-২০০ কোটি ডলারে পৌঁছতে পারে। এতে বিশ্বজুড়ে ক্রীড়া সম্প্রচার বাজারে নতুন প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক বাজারে বেড়েছে রাবারের দাম
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো বাড়ল জাপানি রাবারের দাম। মূলত জাপানি মুদ্রা ইয়েনের অবমূল্যায়ন এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণেই বাজারে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তবে টায়ার খাতে চাহিদা মন্দা থাকায় রাবারের দরবৃদ্ধি কিছুটা সীমিত ছিল। খবর বিজনেস রেকর্ডার। জাপানের ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) আগামী ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি কেজি রাবারের দাম দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য দাঁড়িয়েছে প্রায় ২ ডলার ৬০ সেন্ট (৪২১ দশমিক ৪ ইয়েন)।
ডিজিটালাইজেশনের অভাবে দেশের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হচ্ছে
Bonik Barta
দেশের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন ও ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে এখনো বড় ধরনের কাঠামো ও নীতিগত সমস্যা রয়ে গেছে। চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে বৈশ্বিক লেনদেন প্রায় পুরোটাই ডিজিটাল প্রক্রিয়ায় চলে গেলেও বাংলাদেশ এখনো কাগুজে নথিপত্র থেকে বের হতে পারেনি। সনাতন ও আমলাতান্ত্রিক পদ্ধতির ওপর নির্ভরতা, আধুনিক প্রযুক্তি সংযোজন ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে আমদানি-রফতানি কার্যক্রমে এখনো ধীরগতি রয়ে গেছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যে পিছিয়ে পড়ছে বাংলাদেশ।
বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
Bonik Barta
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করেছে অ্যামাজন। বিনিয়োগের তহবিল জোগাতে কোম্পানিটি ২৫ বিলিয়ন বা ২ হাজার ৫০০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে। এ অর্থ বন্ড বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে বলে জানায় ইকমার্স জায়ান্টটি। খবর রয়টার্স। বর্তমানে বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআই অবকাঠামো তৈরির জন্য বিপুল অর্থ খরচ করছে। এ খরচের তহবিল জোগাতে টেক জায়ান্টরা ঋণবাজার ও শেয়ার বিক্রির দিকে ঝুঁকছে। চলতি বছর অ্যামাজন, অ্যালফাবেট, মাইক্রোসফট ও মেটার মতো জায়ান্ট কোম্পানিগুলো এআই খাতে ৭০ হাজার কোটি ডলারের বেশি ব্যয় করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে অ্যামাজনের বন্ড বিক্রির উদ্যোগে বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া মিলেছে।
দুই বীমা কোম্পানির ঋণমান প্রকাশ
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই বীমা কোম্পানির ঋণমান ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটি হলো ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। ইসলামী ইন্স্যুরেন্স: ইসলামী ইন্স্যুরেন্সের সর্বশেষ ঋণমান (সিপিএ রেটিং) দীর্ঘমেয়াদে ‘এএএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।
কাঁচপুর বাস টার্মিনাল নির্মাণ করবে চিটাগং ড্রাই ডক
Bonik Barta
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় কাঁচপুর বাস টার্মিনালের শেড, টিকিট কাউন্টার, টয়লেট, অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের কাজ চিটাগং ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) মাধ্যমে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে অর্থাৎ কোনো দরপত্র ডাকা ছাড়াই কাজটি পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানটি। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগে দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বাজেটের থোক বরাদ্দের ব্যয় ও নতুন যানবাহন কেনা বন্ধ
Bonik Barta
সরকারের সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি ব্যয়ের ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। এ লক্ষ্যে সব সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর করপোরেশন ও রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটের বিভিন্ন খাতের ব্যয় স্থগিত বা সীমিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১-এর উপসচিব মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি পরিপত্র গতকাল জারি করা হয়েছে।
বিনিয়োগের মাধ্যমে নতুন সুযোগ তৈরিই রফতানি বহুমুখীকরণের মূল চাবিকাঠি
Bonik Barta
দেশের অর্থনৈতিক অঞ্চল ও বেসরকারি খাতে বিনিয়োগের মাধ্যমে নতুন সুযোগ তৈরি করাই রফতানি বহুমুখীকরণের মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ সম্প্রতি ‘এইচএসবিসি ইকোনমিক আউটলুক ২০২৬: দ্য বাংলাদেশ পার্সপেকটিভ’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করে। এতে ‘আস্ক দ্য মিনিস্টার’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ ফায়ারসাইড আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী এ কথা বলেন। এইচএসবিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের
Bonik Barta
নিরবচ্ছিন্ন ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। গতকাল জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানিয়েছেন। যশোর-৬ আসনের বিরোধী দলের সংসদ সদস্য মো. মোক্তার আলীর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য স্থির করা হয়েছে।’
Consumer lending rises for 3rd straight quarter in FY26
The Financial Express
Consumer lending in the country's banking sector continued its upward trajectory in the January-March quarter of FY26, with outstanding loans surpassing Tk 1.58 trillion despite elevated lending rates and persistent inflation. The steady increase indicates that households are increasingly relying on bank financing to meet housing, education, healthcare and other personal expenses as rising living costs continue to strain purchasing power. According to the latest Bangladesh Bank (BB) data, outstanding consumer loans climbed to more than Tk 1.58 trillion during the January-March quarter, up from Tk 1.51 trillion in the October-December quarter and Tk 1.50 trillion in the July-September quarter of FY26.
July-May figure shrinks to $301m
The Financial Express
Bangladesh's current- account deficit (CAD) narrowed sharply in the first 11 months of the fiscal year 2025-26, helped by record remittance inflows and slower import growth, according to the Bangladesh Bank data released Wednesday. The deficit narrowed to $301 million during the July-May period of FY26 from $1.23 billion in the first 10 months. The improvement was driven largely by stronger remittance inflows and relatively contained import growth. Expatriate Bangladeshis sent home $32.8 billion during the July-May period, up nearly 12 per cent from the July-April period of FY26 and more than 19 per cent higher than a year earlier.
Global jitters intensify foreign fund outflow from Bangladesh stocks
The Financial Express
Foreign portfolio investors (FPIs) are steadily pulling out funds from Bangladesh's equity market as they have been moving assets to developed markets amid persistent macroeconomic challenges stemming from geopolitical tensions. Net investment by overseas investors in the 12 months to May this year stood at negative Tk 4.30 billion, meaning they sold more shares than they bought. Foreign investors purchased shares worth Tk 21.12 billion, while selling shares worth Tk 25.42 billion during the period, according to market data. Market analysts said the sustained outflow reflects a cautious stance among foreign investors as uncertainty over global economic growth, geopolitical conflicts and relatively attractive returns in developed markets continue to weigh on investment decisions.
Discord between sponsor, regulators holds back bond launch, benefits
The Financial Express
Umpteen differences of opinion between the Asian Development Bank and the Bangladeshi financial-sector regulatory agencies delay the launch of ADB-sponsored taka-denominated bonds for both local and global subscriptions, officials say. The Manila-based lender plans to introduce the local-currency bonds first on the domestic market and later for overseas subscription. Back in December 2019, the ADB in a letter to the government first expressed interest in issuing both onshore and offshore taka bonds in and outside Bangladesh. Earlier, an ADB delegation, led by then ADB country director Manmohan Parkash, met then finance minister AHM Mustafa Kamal late November discussing the matter.