08-Apr-2025

Wednesday 09 April 2025

10-Apr-2025

Bangladesh offers duty-free access to 100 more US products to cut trade gap

The Financial Express

Commerce Advisor Sheikh Bashir Uddin has outlined Bangladesh's aim of reducing the trade deficit with the United States in order to offset the additional tariffs imposed by the Trump administration on Bangladeshi products. As part of the effort to narrow the gap, Bangladesh has written to the US, pledging to add 100 more American products to its duty-free list, according to the advisor. “We hope the letter will have a positive impact. Our main goal is to narrow the trade gap,” he said on Tuesday. Bangladesh exports goods worth $8.4 billion to the US, while importing around $2 billion worth of American products. In a move to reduce trade imbalances, the Trump administration has imposed additional tariffs on imports from over 100 countries. Previously, Bangladeshi products faced a 15 per cent tariff in the US. With the addition of a 37 per cent supplementary tariff, Bangladeshi exports now face a combined tariff of 52 per cent when entering the US market. The US is the largest market for Bangladeshi ready-made garments. With the imposition of the new tariff, there is growing concern that Bangladesh’s garment sector could face a serious blow.

Inflation increases marginally in March

The Financial Express

The rate of inflation in March has increased marginally, mainly due to surges in the prices of non-food items in urban areas, according to the Bangladesh Bureau of Statistics (BBS). The BBS, in its publication released on Tuesday, said that the overall inflation rate stood at 9.35 per cent, up by 0.03 percentage point from February. The national-level non-food inflation increased by 9.7 per cent in March, up by 0.32 percentage points in February. The rural overall inflation, however, stood at 9.41 per cent, down by 0.10 percentage point from February. The urban inflation stood at 9.66 per cent, up 0.32 percentage point from the February gauge. People familiar with the development told The Financial Express that the buying of Eid-related goods, including clothing, during the month contributed largely to the surge in non-food inflation.

BEPZIA lauds CA for timely steps over US tariff

The Financial Express

The Bangladesh Export Processing Zones lnvestors Association (BEPZIA) has lauded the Chief Adviser (CA) Prof Muhammad Yunus for taking timely steps after US issued reciprocal tariffs on Bangladesh. BEPZIA president Shahadat Musharraf Khan, in a letter sent to the CA on Tuesday, said, "On behalf of BEPZIA, I wish to extend our sincere appreciation for your prompt and strategic intervention in response to the recent announcement by the US Administration regarding the imposition of a 37 per cent 'discounted reciprocal tariff' on Bangladeshi exports". The letter also said, "We deeply value the decisive leadership you demonstrated by immediately convening a meeting to address the concerns of the export sector and initiating direct, high-level communication with the president of the United States". It also said, "Your formal request to postpone the implementation of the new tariff for three months, along with your assurance of concrete steps to reduce the bilateral trade deficit, have provided significant reassurance to our investor community and the broader export-oriented industries".

মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমলেও বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি

Bonik Barta

চলতি বছরের মার্চে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৮ দশমিক ৯৩ শতাংশ। গত মাসে যা ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। ফলে মার্চে কিছুটা স্বস্তি মিলেছে খাদ্য খাতে। তবে বেড়েছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি। মার্চে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৭০ শতাংশে পৌঁছেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ। ফলে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ। এর আগের মাস ফেব্রুয়ারিতে যা ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।

জিডিপির অতিরঞ্জিত তথ্য এখনো সংশোধন হয়নি

Bonik Barta

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অতিরঞ্জিত পরিসংখ্যানের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হয়েছে। এজন্য বছরের পর বছর ধরে মোট দেশজ উৎপাদন (জিডিপি), মাথাপিছু আয়, রফতানির তথ্য বাড়িয়ে দেখানো হয়েছে। গত আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অতিরঞ্জিত অর্থনৈতিক পরিসংখ্যান সংশোধন করা হবে বলে প্রত্যাশা ছিল সবার। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আট মাস পেরিয়ে গেলেও সেই অতিরঞ্জিত পরিসংখ্যানের কবল থেকে বের হতে পারেনি বাংলাদেশ। মূলত পরিসংখ্যান তৈরির আগের কাঠামো বহাল থাকার পাশাপাশি অতীতের সব পরিসংখ্যান সংশোধনে সার্বিক উদ্যোগের ঘাটতি রয়েছে। এ দুটো কারণেই সরকার এখনো আগের অতিরঞ্জিত অর্থনৈতিক পরিসংখ্যান থেকে বের হতে পারছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

চীনের কিছু পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ করল যুক্তরাষ্ট্র

Bonik Barta

চীনের কিছু পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১০৪ শতাংশ করছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার হোয়াইট হাউসের থেকে এই ঘোষণা দেয়া হয়। বুধবার থেকে এটি কার্যকর হবে। মঙ্গলবার বিকালের মধ্যে মার্কিন পণ্যের ওপর থেকে ‍শুল্ক প্রত্যাহার করতে চীনকে আল্টিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বেইজিং মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার না করায় এই ঘোষণা এল।

Singapore urged to import frozen fishes, fruits from BD

The Financial Express

Commerce Adviser Sk. Bashir Uddin has urged Singapore to import different products, including frozen fishes, potatoes, tea and seasonal fruits, from Bangladesh. At a meeting with Singapore Ambassador Derek Loh at the secretariat office on Tuesday, the adviser also discussed improving bilateral relations and increasing trade and business volume. An enhancement in trade volume can help strengthen relations between the two nations, he said. Derek Loh said there is huge a demand for seasonal fruits in Singapore. He also expressed his interests in importing mangoes, lichis and bananas. Senior officials of commerce ministry were present in the meeting.

Diversify exports towards Asian markets to offset US tariff risks: Experts

The Financial Express

Bangladesh should shift its export focus to the Asian markets-especially China and India-to grab duty-free benefits and offset the risk of possible decline in exports due to the new US tariff regime rather than being overdependent on the US market, economists said. They also called for composed diplomacy suggesting that Bangladesh should engage with US counterparts swiftly and smartly not just to protect its export sectors but also to position itself as a stable and rational trade partner during a time of global flux. They further stressed the need for addressing USTR concerns by rationalizing high tariffs on US goods such as automobiles and alcoholic beverage and reducing non-tariff barriers (NTBs) through improvements in intellectual property rights, regulatory bottlenecks and anti-corruption measures. Their observations and suggestions came at a roundtable discussion titled 'Trade Policy in the Era of Tariff Shenanigans: Global and Bangladesh Perspectives' organised by Policy Research Institute of Bangladesh (PRI) in the city on Tuesday.

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬০ ডলারের কাছাকাছি দেশেও কমানোর বড় সুযোগ

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বর্তমানে ব্যারেলপ্রতি ৬০ ডলারের আশপাশে, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপের পর বিশ্ববাজারে গত এক সপ্তাহের ব্যবধানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১০ ডলার কমে গেছে। বিশ্ববাজারের সঙ্গে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করে পণ্যটির দাম কমানোর বড় সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এটা করতে পারলে দেশে উৎপাদন, পরিবহনসহ সব খাতেই ইতিবাচক প্রভাব পড়বে; কমবে মূল্যস্ফীতির হার।

চার খাতে জরুরি সংস্কারের আহ্বান বিশ্বব্যাংকের

Bonik Barta

দেশে ব্যবসায় পরিবেশ তথা বিনিয়োগের ক্ষেত্রে এখনো পাঁচটি বড় বাধা রয়েছে। এগুলো হচ্ছে বিদ্যুৎ সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, বৃহৎ অনানুষ্ঠানিক খাত ও কর হার। এছাড়া দেশের কৌশলগত চারটি খাতে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করে নীতিগত পদক্ষেপ নিলে প্রতি বছর এসব খাতে প্রায় ৩৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। খাত চারটি হচ্ছে আবাসন, শিল্পে রঙ, তৈরি পোশাক শিল্প ও ডিজিটাল আর্থিক সেবা। বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

Public-private consolidation vital to face US tariff impact

The Financial Express

Business Initiative Leading Development (BUILD), a private sector think tank, has called for stronger public-private consolidation to safeguard the country's interests in response to the potential shock from the recently announced US tariff hikes. BUILD also emphasised conducting a comprehensive review of tariff implications involving government, private sector stakeholders, and trade experts. The think tank announced these recommendations through a media statement issued on Tuesday."The US tariff reform process should be expedited, and various pending reforms for trade facilitation should be accelerated," stated Abul Kasem Khan, Chairperson of BUILD. "Immediate dialogue and remedial measures are essential to protect jobs and economic stability," he added. BUILD proposed advocacy under the WTO Trade Facilitation Agreement (TFA) to strengthen Bangladesh's negotiating position, despite the US administration's historical reluctance to fully comply with WTO norms.

পুঁজিবাজারে টানা তিনদিন দরপতন

Bonik Barta

পবিত্র ঈদুল ফিতরের পর থেকেই দেশের পুঁজিবাজারে টানা নিম্নমুখিতা দেখা যাচ্ছে। গত তিনদিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৩৬ পয়েন্ট হারিয়েছে। এ সময় ডিএসইএক্সের গড় লেনদেন ছিল ৫০০ কোটি টাকার নিচে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী হতে থাকে সূচক। তবে মার্কিন শুল্কের প্রভাবে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় শেয়ার বিক্রির চাপে ধীরে ধীরে পয়েন্ট হারাতে থাকে সূচক। যদিও দুপুরের পর সূচকে ঊর্ধ্বমুখিতা লক্ষ করা গেছে। কিন্তু বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবের কারণে দিন শেষে শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারায় সূচক।

অনবোর্ড চার্জ বাড়াতে অনাগ্রহী শিপিং এজেন্টরা, মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চায় কর্তৃপক্ষ

Bonik Barta

চট্টগ্রাম বন্দরের জিসিবি (জেনারেল কার্গো বার্থ) এলাকায় কনটেইনার জাহাজে অনবোর্ড হ্যান্ডলিং রেট যৌক্তিক হারে বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর না করায় শিপিং এজেন্টদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে। শিপিং এজেন্টদের সঙ্গে বার্থ অপারেটরদের এ দ্বন্দ্বের জেরে জিসিবির ছয়টি জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ ধীরগতিতে চলছে, ফলে ব্যাহত হচ্ছে আমদানি-রফতানি কার্যক্রম। এমন পরিস্থিতিতে বিষয়টি দ্রুত সমাধানের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

Solar power: Best energy source to bank on

The Financial Express

The decision by the Dhaka Electric Supply Company (DESCO) to generate 120 MW of rooftop solar power by installing on-grid solar systems across its eight operational circles is a commendable initiative. These systems will be deployed on rooftops in urban areas and integrated into DESCO's distribution network through net metering. Each of the eight operational circles has been designated to generate 15 MW of solar power. To facilitate this, bids have been invited from international engineering, procurement, and construction (EPC) contractors to design, build, finance, operate, and maintain the systems. At a time when the global focus is shifting towards clean energy, this move is poised to significantly strengthen Bangladesh's energy sector. Moreover, DESCO plans to purchase electricity from the contractors at rates lower than the retail electricity prices set by the Bangladesh Energy Regulatory Commission (BERC), making it a cost-effective solution for sustainable power generation.

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী ফিনল্যান্ড

Bonik Barta

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা সফররত ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অব স্টেট (ইন্টারন্যাশনাল ট্রেড) জারনো সিরিয়ালা। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল জারনো সিরিয়ালার নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠককালে এ আগ্রহ ব্যক্ত করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাংলাদেশে এখন বিনিয়োগের উত্তম পরিবেশ তৈরি হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাত বিশেষ করে সৌরশক্তি ও বায়ুশক্তি উৎপাদনে ফিনল্যান্ডের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে।’ এ সময় তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে উভয় দেশের ব্যবসায়ীদের এনগেজমেন্ট বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

Devising a blue economic zone for Bangladesh

The Financial Express

The Blue Economy offers a suite of opportunities for sustainable, environment friendly, equitable growth in both traditional and emerging sectors of Bangladesh, which is one of the maritime nations of South Asia. This can be capitalised by devising an Exclusive Economic Zone (EEZ) targeting the ocean resources. There is huge potential for attracting investment from the global business community who are pursuing sea-based investment portfolios. Context of the Blue Economic Zones: With its extensive coastline and access to the Bay of Bengal, Bangladesh has a great potential for a thriving blue economy that emphasises modern technology-based deep-sea fishing, marine transportation, sustainable energy production, bio-prospecting and conservation, sustainable use of living ocean resources.

যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার

Bonik Barta

যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ১ হাজার ২০১ কোটি ৪১ লাখ ৪০ হাজার ৩২০ টাকা। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় চাল, ডাল ও ভোজ্যতেল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে সিঙ্গাপুরের মেসার্স ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৯৩ কোটি ৭৫ লাখ ২৭ হাজার ২৩২ টাকা। অন্যদিকে যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে আরেক কার্গো এলএনজি ৬০৭ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ৮৮ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

Electricity, corruption among key investment obstacles in BD

The Financial Express

Although Bangladesh has achieved remarkable progress in economic growth, poverty reduction, and human development over the last two decades, at least five key constraints have affected its investment scenario, a World Bank (WB) Group report said. "The top five investment obstacles in the country are electricity supply, access to finance, corruption, informal sector, and tax rates. These are the key reasons behind the poor business climate in Bangladesh," the report titled "Bangladesh: Country Private Sector Diagnostics (CPSD)" said. The WB Group prepared the report based on the investment scenario and business climate in Bangladesh's four key sectors - ready-made garment (RMG), paint and dyes, housing for middle-income households, and digital financial services.

রফতানি পণ্য আজকের মধ্যে জাহাজে তোলার পরামর্শ বিজিএমইএর

Bonik Barta

যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক এড়াতে সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনের সদস্যদের এক চিঠির মাধ্যমে ৯ এপ্রিলের মধ্যেই রফতানি পণ্য জাহাজে তোলার পরামর্শ দেয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে গত সোমবার বিজিএমইএর মহাসচিব মো. ফয়জুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্য ঘাটতি বিবেচনায় নিয়ে বাংলাদেশসহ বিশ্বব্যাপী পাল্টা আমদানি শুল্ক আরোপ করেছে, যা ৯ এপ্রিল (আজ) কার্যকর হবে। বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সরকার, বিজিএমইএ ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করছে। এমতাবস্থায় যেসব সদস্য প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রগামী রফতানি পণ্য চট্টগ্রাম বন্দর বা আইসিডিতে কনটেইনারে বোঝাইকৃত রয়েছে তাদেরকে জরুরি ভিত্তিতে ৯ এপ্রিলের মধ্যে জাহাজীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আমদানি বাড়লেও সাতক্ষীরায় ঊর্ধ্বমুখী আদার দাম

Bonik Barta

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) আদা আমদানি বেড়েছে আগের বছরের তুলনায় ৪২ হাজার ১ টন। তবে আমদানি বাড়ালেও এ অঞ্চলে ঊর্ধ্বমুখী পণ্যটির দাম। দুই সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি বাজারদর বেড়েছে অন্তত ২৫-৩০ টাকা। সাতক্ষীরা জেলার সুলতানপুর বড়বাজারের কয়েকটি মসলা আড়ত ও বিপণি প্রতিষ্ঠান ঘুরে গতকাল এ চিত্র দেখা গেছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে চাহিদার পাশাপাশি ভারতে দাম কম হওয়ায় আদা আমদানি বাড়ানো হয়েছে। সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড়বাজারের মসলাপণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে খুচরায় প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১০০ টাকায়, দুই সপ্তাহ আগেও যা ছিল ৭০-৭৫ টাকা। দাম বাড়ার বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আব্দুল হাকিম বণিক বার্তাকে বলেন, ‘‌বন্দর দিয়ে আমদানি বাড়লেও পাইকারিতে দাম কমেনি। রমজানের মাঝামাঝি সময়েও পাইকারিতে প্রতি কেজি আদার দাম ছিল ৬৫ টাকা। বর্তমানে তা ৯০ টাকায় কিনতে হচ্ছে। পাইকারি দরের সঙ্গে সমন্বয় রেখে খুচরাতেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় তুলার আবাদ রেকর্ড পর্যায়ে

Bonik Barta

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তুলার আবাদ বেড়েছে। উন্নত বীজের সহজলভ্যতা এবং একই জমিতে অন্য সবজি আবাদের সুবিধার কারণে কৃষিপণ্যটি আবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে। চলতি মৌসুমে এ পাঁচ জেলায় রেকর্ড তুলা আবাদ হয়েছে। এ পাঁচ জেলার তুলা উন্নয়ন বোর্ড সূত্র জানায়, চলতি মৌসুমে এসব স্থানে তুলা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৬ হাজার ৯০০ হেক্টর। তবে এ সময় তা লক্ষ্যমাত্রার তুলনায় বেড়ে ১৭ হাজার ১৮ হেক্টরে পৌঁছায়। আবহাওয়া অনুকূল থাকায় ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। বিঘাপ্রতি তুলা উৎপাদন হয়েছে ১৫-১৮ মণ।

ব্লক মার্কেটে ১৪০ কোটি টাকার বেশি লেনদেন

Bonik Barta

দেশের পুঁজিবাজারের ব্লক মার্কেটে গত সপ্তাহে ১৪০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১০৪ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, ব্যাংক এশিয়া পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, রেনাটা পিএলসি, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও বিচ হ্যাচারি লিমিটেড। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশনের ৩৪ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৩৯১ টাকা ৭০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ম্যারিকো বাংলাদেশের ১১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ২ হাজার ৪৩৫ টাকা ৮০ পয়সা। তৃতীয় সর্বোচ্চ ব্যাংক এশিয়ার ১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭ টাকায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের চতুর্থ সর্বোচ্চ ১০ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫০ টাকা ৯০ পয়সায়।

চলতি বছর নিম্নমুখী থাকতে পারে ব্যবহারিক ধাতুর দাম

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক ব্যবহারিক ধাতুর চাহিদায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন প্রেক্ষাপটে চলতি বছরের জন্য এসব ধাতুর মূল্য নিয়ে দেয়া পূর্বাভাস সংশোধন করেছে বৈশ্বিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান সিটিগ্রুপের গবেষণা শাখা সিটি রিসার্চ। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অধিকাংশ পণ্যের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক ও একাধিক বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর আরো বেশি হারে শুল্ক আরোপের ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে সাধারণত বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ে। ফলে ব্যবহারিক ধাতু, জ্বালানি তেলসহ অন্যান্য পণ্যের চাহিদা কমে যায়।

জাপানে ১১ বছরের মধ্যে সর্বোচ্চ দেউলিয়াত্বের আবেদন

Bonik Barta

জাপানে ২০২৪ অর্থবছরে ১০ হাজার ১৪৪টি দেউলিয়াত্বের আবেদন জমা পড়েছে, যা সর্বশেষ ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। দেশীর আর্থিক নিয়ন্ত্রক ব্যাংক অব জাপানের সুদহার বাড়ানোর কারণে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যেই গতকাল এ তথ্য জানিয়েছে গবেষণা সংস্থা টোকিও শোকো রিসার্চ (টিএসআর)। খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হচ্ছে, মার্চ পর্যন্ত সর্বশেষ ১২ মাসে যে পরিমাণ দেউলিয়াত্বের আবেদন হয়েছে তা ২০১৩ সালের পর সর্বোচ্চ। ওই বছর ১০ হাজার ৫৩৬টি আবেদন জমা পড়েছিল। টিএসআরের তথ্যানুসারে, গত অর্থবছরের দেউলিয়াত্বের আবেদন ২০২৩ অর্থবছরের তুলনায় ১২ শতাংশ বেড়েছে। আর্থিক ও পরিবহন খাত ছাড়া জাপানের বেশির ভাগ শিল্পে আগের বছরের তুলনায় এ সংকট তীব্র হয়েছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ব্যবহৃত টেসলার দামে পতন

Bonik Barta

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাজারে অন্য কোম্পানির বিদ্যুচ্চালিত যানবাহনের (ইভি) তুলনায় টেসলার ব্যবহৃত গাড়ির দাম দ্রুত কমছে। অবশ্য দামের পতনে মূল কারণ হিসেবে ব্র্যান্ডটির মালিক ইলোন মাস্কসংশ্লিষ্ট এমন নয়। বরং লিজ বা ভাড়ার মেয়াদ শেষ হওয়ায় অনেক গাড়ি একসঙ্গে বাজারে আসায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। খবর এফটি। অনলাইন মার্কেটপ্লেস কারগুরুসের তথ্য অনুযায়ী, গত মাসে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত টেসলার দাম ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কমেছে, যেখানে অন্যান্য ইভি ব্র্যান্ডের দাম কমেছে ১ দশমিক ৫ শতাংশ। যুক্তরাজ্যে টেসলার দাম কমেছে ১৫ শতাংশ, অন্যদিকে সব ব্যবহৃত ইভির গড় দাম কমেছে ১০ শতাংশ।

৪০ শতাংশ বিদ্যুতের উৎস পরিচ্ছন্ন জ্বালানি

Bonik Barta

কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে ক্রমান্বয়ে বাড়ছে ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানি উৎসের ব্যবহার বৃদ্ধিতে সারা বিশ্বে সচেতনতা তৈরি হয়েছে। এক্ষেত্রে বড় ধরনের সাফল্য পাওয়া গেছে ২০২৪ সালে। জ্বালানিবিষয়ক গবেষণা সংস্থা এম্বারের পরিসংখ্যান অনুসারে, ১৯৪০-এর দশকের পর গত বছর প্রথমবার বিদ্যুৎ চাহিদার ৪০ শতাংশের বেশি নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করেছে বিশ্ব। খবর দ্য গার্ডিয়ান।

যুক্তরাষ্ট্রে প্রায় ২ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি হুমকির মুখে

Bonik Barta

জানুয়ারির মাঝামাঝিতে হোয়াইট হাউজে অভিষেক হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওই সময় থেকে দেশটি বিভিন্ন খাতে প্রায় ২ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি পেয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বিনিয়োগের এ জোয়ারে ভাটা এনে দিতে পারে নতুন শুল্কনীতি। এমনকি এরই মধ্যে পাওয়া প্রতিশ্রুতিগুলোও পড়ে গেছে হুমকির মুখে। বিশেষ করে বিস্তৃত পরিসরে রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক-পরবর্তী বাণিজ্যযুদ্ধ বিনিয়োগ স্থবিরতার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে দেশীয় ও বিদেশী কোম্পানির বিনিয়োগ প্রতিশ্রুতি ১ দশমিক ৯ ট্রিলিয়ন বা ১ লাখ ৯০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। মার্কিন বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের দায়িত্ব গ্রহণের পর থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত দেশটির বেসরকারি খাতে প্রায় ৯১ হাজার কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি আসে। অর্থাৎ ট্রাম্পের প্রেসিডেন্সির শুরুর কয়েক মাসে বেশি প্রতিশ্রুতি এলেও তার বাস্তবায়ন হুমকির মুখে পড়েছে।

বাড়তি চাহিদা মেটাতে মিল কিনবে সোনালী পেপার নিজস্ব প্রতিবেদক

Prothom-Alo

পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি চালু পেপার মিল কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির উৎপাদন ও বিক্রি বেড়ে যাওয়ার কারণে বাড়তি চাহিদা মেটাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে চালু আছে এমন উপযোগী কারখানা খুঁজে দেখার জন্য নির্দেশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। নতুন কারখানার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান কোম্পানিটির বিদ্যমান উৎস থেকে করা হবে। এজন্য বিনিয়োগকারীদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এজিএমের তারিখ, সময় ও স্থান পরে জানানো হবে।

মার্চে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৯.৩৫ শতাংশ

Bonik Barta

চলতি বছরের মার্চ মাসে দেশের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৯ দশমিক ৩৫ শতাংশে পৌঁছেছে। এর আগের মাস ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যে বিষয়টি উঠে এসেছে।দেশে গত ডিসেম্বর মাস থেকে মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তিন মাস পর মার্চে ফের মূল্যস্ফীতি বেড়েছে। বিবিএসের তথ্যানুযায়ী, মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৯৩ শতাংশ হয়েছে, যা এর আগের মাসে ছিল ৯ দশমিক ২৪ শতাংশ।

ব্রয়লার মুরগির উৎপাদন খরচই তুলতে পারছেন না খামারিরা

Bonik Barta

ঈদ উপলক্ষে বেশি দামে মুরগির বাচ্চা কিনতে বাধ্য হলেও এখন সেই সিদ্ধান্ত চরম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের প্রান্তিক খামারিদের। বাজারে ব্রয়লারের দাম কমে যাওয়ায় উৎপাদন খরচই তুলতে পারছেন না তারা। অন্যদিকে, অভিযোগ উঠেছে, করপোরেট গ্রুপগুলো ঈদের আগে বাচ্চার দাম বাড়িয়ে সিন্ডিকেট তৈরি করে কোটি কোটি টাকা মুনাফা করেছে, যা খামারিদের দুর্দশাকে আরো গভীর করেছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনটির সভাপতি মো. সুমন হাওলাদার বিবৃতিতে বলেন, ‘বর্তমানে প্রান্তিক খামারিরা মুরগি বিক্রি করছেন ১৫০-১৬০ টাকায়। অথচ তাদের উৎপাদন খরচ হচ্ছে ১৭০-১৮০ টাকা। এতে প্রতিটি মুরগিতে তারা ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত লোকসান গুনছেন। এ ক্ষতি কতদিন বহন করা সম্ভব? সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না।’

দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

The Business Standard

দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্টেশনটি উপকূলীয় এলাকার বিস্তারিত তথ্য ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সংগ্রহ ও বিশ্লেষণ করতে সক্ষম হবে, যা দ্রুত ও নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাসের সক্ষমতা বাড়াতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের নির্মাণকাজ শুরু হয়েছে। বঙ্গোপসাগরকে কেন্দ্রবিন্দু ধরে এই স্টেশন চীনের স্যাটেলাইটগুলোর মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য সংগ্রহ করতে পারবে। স্টেশনটি উপকূলীয় এলাকার বিস্তারিত তথ্য ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সংগ্রহ ও বিশ্লেষণ করতে সক্ষম হবে, যা দ্রুত ও নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সংশ্লিষ্টদের তথ্যমতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমুদ্র বিজ্ঞান বিভাগ এবং চীনের জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান 'সেকেন্ড ইন্সটিটিউট অব ওশানোগ্রাফি'র যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান অনুষদে এই প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে প্রায় ৬০ কোটি টাকার কারিগরি ও যান্ত্রিক সহায়তা দিচ্ছে চীনা প্রতিষ্ঠানটি।