09-Apr-2025

Thursday 10 April 2025

11-Apr-2025

বিগত সরকারের ত্রুটিপূর্ণ নকশার বিআরটি শেষ করতে ব্যয় বাড়বে আরো ৩ হাজার কোটি টাকা

Bonik Barta

আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত সবচেয়ে ব্যর্থ প্রকল্পগুলোর একটি বিমানবন্দর-গাজীপুর বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি)। দুর্বল পরিকল্পনা, অসম্পূর্ণ নকশা আর বিলম্বিত বাস্তবায়নে প্রকল্পটি পরিণত হয়েছে বোঝায়। প্রকল্পের কাজ ৯৭ শতাংশের বেশি শেষ। অবকাঠামো গড়ে উঠলেও এখনো বিআরটি পরিষেবা চালুর উপযোগী হয়নি। এমন প্রেক্ষাপটে এ করিডোর কার্যকর করতে প্রকল্প সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পরিকল্পনা অনুযায়ী, সংশোধনের মাধ্যমে প্রকল্পটি শেষ করতে নতুন করে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে আরো চার বছর। এখন পর্যন্ত বিআরটি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ৪ হাজার ২৬৮ কোটি টাকা। সংশোধনী প্রস্তাব অনুমোদন পেলে নির্মাণ ব্যয় ৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

শুল্ক নীতিতে ট্রাম্পের ইউটার্নে শেয়ারবাজারে উত্থান

Bonik Barta

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। এই ঘোষণার পর বিশ্ব শেয়ারবাজারে রেকর্ড উত্থান দেখা গেছে। খবর রয়টার্স। নতুন শুল্ক কার্যকর হওয়ার ফলে বাজারে বিশৃঙ্খলা ও যুক্তরাষ্ট্রে বন্ড মুনাফার হার বেড়ে গিয়েছিল। শুল্ক স্থগিতের ঘোষণাটি আসে মাত্র ২৪ ঘণ্টা পরই। শেয়ারবাজারে অস্থিরতা ও আর্থিক ক্ষতির প্রতিক্রিয়ায় ট্রাম্প অবস্থান পরিবর্তনে বাধ্য হন। বুধবার (৯ এপ্রিল) তিনি সাংবাদিকদের বলেন, মানুষ একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিল। তাই কিছুটা নমনীয় হতে হয়েছে।

বাংলাদেশের পোশাক শিল্পে ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে চীনের হান্দা ইন্ডাস্ট্রিজ

Bonik Barta

বাংলাদেশে পোশাক শিল্পে ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে চীনের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হান্দা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি অর্থনৈতিক অঞ্চলের অধীনে টেক্সটাইল ও ডায়িং খাতে ১০ কোটি ডলার এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অধীনে পোশাক শিল্পে ৫ কোটি ডলার বিনিয়োগ করবে। এ উপলক্ষে গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হান্দা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেন।

মার্চে পুঁজিবাজারে বিদেশী লেনদেন কমেছে ৩৫ শতাংশ

Bonik Barta

দেশের পুঁজিবাজারে ক্রমেই বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমছে। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত নয় বছরে পুঁজিবাজারের মোট লেনদেনে বিদেশীদের অংশগ্রহণ ৩ দশমিক ৮৫ থেকে কমে ১ দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে। চলতি বছরেও এ নিম্নমুখিতা অব্যাহত রয়েছে। গত ফেব্রুয়ারির তুলনায় মার্চে পুঁজিবাজারে বিদেশী লেনদেনের পরিমাণ কমেছে ৩৫ শতাংশ। এছাড়া গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে বিদেশী লেনদেন কমেছে ৪০ শতাংশ। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ ছিল ১৮১ কোটি ৮১ লাখ টাকা। ফেব্রুয়ারিতে বিদেশী লেনদেন বেড়ে দাঁড়ায় ২৬৪ কোটি ১৪ লাখ টাকায়। মার্চে লেনদেনের পরিমাণ কমে ১৭১ কোটি ৯৬ লাখ টাকায় দাঁড়িয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসে গড়ে বিদেশী লেনদেন হয়েছে ২০৫ কোটি ৯৭ লাখ টাকা। গত বছরের প্রথম তিন মাসে গড় লেনদেনের পরিমাণ ছিল ৩২০ কোটি ৬১ লাখ টাকা। তাছাড়া গত বছর ডিএসইতে বিদেশীদের গড় লেনদেনের পরিমাণ ছিল ৩০৩ কোটি ২৭ লাখ টাকা।

লিভারেজড ইটিএফ খাতে সবচেয়ে বড় লোকসান

Bonik Barta

লিভারেজড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) অন্য যেকোনো বিনিয়োগের তুলনায় মুনাফা ও লোকসানের ঝুঁকি বরাবরই বেশি থাকে। এ কারণে বিনিয়োগকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। তবে সাম্প্রতিক লোকসান ইতিহাসের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে। কারণ আর কিছু নয়, ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্কনীতি আর্থিক বাজারের প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলেছে। গত সপ্তাহের শেষ দিকে লিভারেজড ইটিএফ বিনিয়োগকারীরা ২৫ দশমিক ৭ বিলিয়ন বা ২ হাজার ৫৭০ কোটি ডলার হারিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এ লোকসান উচ্চ ঝুঁকিপূর্ণ ফান্ডের ইতিহাসে সবচেয়ে বড় ধস। খবর এফটি। কয়েক বছর ধরে খুচরা বিনিয়োগকারীরা বিকল্প লগ্নির উপায় খুঁজছেন। তাই তারা দ্রুত মুনাফার আশায় লিভারেজড ইটিএফে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে আসছেন।

প্রবৃদ্ধি ঝুঁকির মুখে সুদহার কমাল ভারত

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পর জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সারা বিশ্বে উদ্বেগ দেখা যাচ্ছে। এরই প্রতিক্রিয়ায় প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে নিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই), পাশাপাশি সুদহার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট কমিয়ে আনল ভারতীয় কেন্দ্রীয় সংস্থাটি। খবর বিবিসি। ফেব্রুয়ারির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে রেপোর হার কমেছে। গতকাল দেশটিতে সুদহার ৬ দশমিক ২৫ থেকে ৬ শতাংশে নামিয়ে আনা হয়েছে। ফেব্রুয়ারিতে প্রায় পাঁচ বছর পর সুদহার কমানো হয়েছিল।

বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রির লক্ষ্য ২০ শতাংশ কমাল কিয়া

Bonik Barta

২০৩০ সালের মধ্যে ১২ লাখ ৬০ হাজার বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়ার অটো জায়ান্ট কিয়া করপোরেশন, যা গত বছর ঘোষিত ১৬ লাখ ইউনিটের লক্ষ্যমাত্রার তুলনায় ২০ শতাংশ কম। একই সময়ে কোম্পানিটি ৯ লাখ ৯৩ হাজার হাইব্রিড গাড়ি বিক্রির পরিকল্পনা করেছে। এছাড়া বিনিয়োগকারীদের উদ্দেশে কিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি অটোমোবাইল খাতে অনিশ্চয়তা বাড়াচ্ছে। খবর রয়টার্স

India cancels transshipment facility for Bangladesh

The Financial Express

The Indian government has cancelled the transshipment facility that allowed Bangladesh to use the land customs stations of its neighbour to export cargo to third countries. However, the Indian Ministry of External Affairs (MEA) on Wednesday clarified that the decision would not affect Bangladesh's exports to Nepal or Bhutan transiting through the Indian territory. "The transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion at our airports and ports. Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs," MEA Spokesperson Randhir Jaiswal told the weekly press briefing in Delhi. "The facility, therefore, has been withdrawn with effect from April 8, 2025. To clarify, these measures do not impact Bangladesh exports to Nepal or Bhutan transiting through Indian territory," he added. Earlier on Tuesday, the Central Board of Indirect Taxes and Customs (CBIC) of India issued a notification cancelling the facility. According to the circular available on the CBIC website, the board stated that it has rescinded its previous circular dated June 29, 2020, in respect to the "transshipment of export cargo from Bangladesh to third countries through Land Customs Stations (LCSs) to ports or airports in containers or closed-bodied trucks."

শুল্ক ৯০ দিন স্থগিতের ‘অনুরোধ রাখায়’ ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ইউনূস

The Business Standard

অধিকাংশ দেশের ওপর আরোপিত পরাস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণার পর ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এক্স-এ (পূর্বের টুইটার) একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল অ্যাকাউন্টকে (@পোটাস) মেনশন করে প্রধান উপদেষ্টা লিখেছেন, 'শুল্ক স্থগিতের জন্য আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট।' পোস্টটিতে আরও বলা হয়েছে, 'আপনার [ট্রাম্প] বাণিজ্য এজেন্ডাকে সমর্থন জানিয়ে আমরা [বাংলাদেশ] আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব।' বুধবার (৯ এপ্রিল) চীন ছাড়া অন্যান্য সকল দেশের জন্য শুল্ক ৯০ দিন স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। তবে চীনের ওপর শুল্ক বাড়ানো হবে বলে জানান তিনি। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে লেখেন, 'বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান প্রদর্শন করেছে, তার কারণে আমি এতদ্বারা চীনের ওপর আরোপিত শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।'

বৈশ্বিক পিসি বিক্রিতে ৯.৪ শতাংশ প্রবৃদ্ধি

Bonik Barta

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বব্যাপী ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি ২০২৪ সালের একই সময়ের তুলায় বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ। এ তিন মাসে পিসি (ডেস্কটপ, ল্যাপটপ ও ওয়ার্কস্টেশন) বিক্রি হয়েছে ৬ কোটি ২৭ লাখ ইউনিট। এর মধ্যে শুধু ল্যাপটপের বিক্রি পৌঁছেছে প্রায় পাঁচ কোটি ইউনিটে, যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। বাজার গবেষণা সংস্থা ক্যানালিসের গতকালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে ডেস্কটপ (ডেস্কটপ ওয়ার্কস্টেশনসহ) বিক্রি ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। প্রথম প্রান্তিকে বিক্রি বাড়ার একটি বড় কারণ ছিল ওইএম (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে বিক্রি বাড়ানোর সিদ্ধান্ত। ট্রাম্প প্রশাসনের শুল্ক ঘোষণার জন্য আগাম প্রস্তুতি হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়। তবে পরবর্তী সময়ে শুল্ক বাড়ানোর ফলে এবং অন্যান্য দেশের ওপর শুল্ক চাপানোর কারণে পিসি বাজারের প্রবৃদ্ধি গতি ধীর হতে পারে বলে আশঙ্কা করছেন ক্যানালিসের বিশেষজ্ঞরা। উইন্ডোজ ১০-এর সাপোর্ট শেষ হওয়ার কারণে ব্যবহারকারীদের নতুন ডিভাইস কেনার যে প্রবণতা তৈরি হয়েছিল, তাও কমে যেতে পারে। এসব পরিবর্তন সরাসরি ও পরোক্ষভাবে বিশ্বব্যাপী পিসি বাজারের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।

RMG export: NBR may phase out lower corporate tax

The Financial Express

The National Board of Revenue (NBR) is considering phasing out reduced corporate tax rates for apparel exporters as the benefits have remained in place for a longer period of time.In the budget for the upcoming fiscal year, the tax authorities may increase tax rates for most of the sectors, including ready-made garment exporters, who are enjoying reduced rates.Currently, RMG exporters are enjoying 10-per cent corporate tax rate for green industries and 12 per cent for general ones.The reduced tax rate is set to continue until 30 June 2028. However, a majority of the corporate taxpayer pay taxes at a rate of 27.50 per cent on their income.According to a senior income tax member, the NBR has planned to phase out all reduced rates, but it is indecisive about RMG following Trump's higher tariff hike on Bangladeshi products.The plan to cut tax expenditure in the upcoming fiscal would be submitted to the finance adviser for his consent, he told the FE. Meanwhile, tax officials said the source tax rate of 1.0 per cent was adjusted with the payable corporate tax of the RMG exporters.

UK allows 92pc BD products duty-free access after 2029

The Financial Express

Beyond the current scheme of trade preferences, United Kingdom will continue to provide 92 per cent of Bangladeshi exports duty-free access to the UK market. Baroness Rosie Winterton, UK Trade envoy in Bangladesh, conveyed the assurance at the Bangladesh Investment Summit 2025 in Dhaka on Wednesday."Bangladesh is the biggest beneficiary of UK's trade-preference scheme, the developing country's trading scheme. This gives Bangladesh duty-three and quota-free access to the UK market until 2029. And after that date, 92 per cent of Bangladeshi exports will continue to get duty-free access to the UK," she said. This scheme also encourages Bangladesh to diversify its exports to the UK beyond garments, laying the groundwork of Bangladesh's economic security, ahead of graduation next year. The developing country's trading scheme provides opportunities for UK buyers and Bangladeshi suppliers across an increasing range of products. "I am also pleased that his Majesty's revenue of customs will be providing capacity-building support to the customs way of the National Ward of revenue to enhance trade facilitation…taken together, these initiatives constitute significant UK contributions for Bangladesh's LDC graduation.

সৌরবিদ্যুতের ব্যবসায় বিনিয়োগ করছে প্রাণ আরএফএল গ্রুপ

Bonik Barta

সৌরবিদ্যুতের ব্যবসায় বিনিয়োগ করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল। মৌলভীবাজার জেলার গোবিন্দপুরে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের সমন্বিত কৃষি খামারে সৌর প্যানেল স্থাপন করে সেখান থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করা হবে। প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রাণ-আরএফএল গ্রুপের এ বিদ্যুৎ কিনবে সুইডিশ ব্র্যান্ড এইচঅ্যান্ডএমকে (হেন্স অ্যান্ড মরিটজ) পোশাক সরবরাহকারী বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো। এ প্রকল্পে অর্থায়ন করবে আন্তর্জাতিক দাতা সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

ইইউ থেকে গম রফতানি কমেছে ৩৪ শতাংশ

Bonik Barta

ইউরাপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর ২০২৪-২৫ মৌসুমের শুরু (জুলাই-জুন) থেকে ৬ এপ্রিল পর্যন্ত গম (সফট হুইট) রফতানি কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ। এ সময় মোট রফতানির পরিমাণ নেমেছে ১ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টনে। ইউরোপীয় কমিশন মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, কৃষ্ণ সাগরীয় অঞ্চল থেকে সরবরাহে তীব্র প্রতিযোগিতা ও ফ্রান্সে ফলন খারাপ হওয়ায় চলতি মৌসুমে ইইউ থেকে রফতানি কমেছে। যদিও অনেক দেশের তথ্য এখনো পাওয়া যায়নি। তাই এ প্রবণতা আরো তীব্র বলে মনে হচ্ছে।

Scarcity, high cost of energy, power among key barriers to FDI

The Financial Express

Local and foreign investors have identified the high cost and scarcity of energy and power, policy inconsistency, and poor inter-agency coordination as key barriers to foreign investment, urging the government and political leaders to take immediate corrective measures. However, the policymakers from the government said that the country is undergoing a transformative phase, with investment barriers being identified and addressed through policy reviews, risk mitigation, and improved infrastructure to attract greater investment. These issues were highlighted by speakers during various sessions on Wednesday, the third day of the four-day Bangladesh Investment Summit-2025 in the capital. Despite the conference kicking off on Monday, it was formally inaugurated on Wednesday morning by Professor Dr Mohammad Yunus, the interim government's chief adviser. The experts, economists and investors expressed their opinions at several sessions arranged on attracting foreign investment, protecting domestic industries, trade and investment strategy after graduation from the LDC club and renewable energy.

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এলএনজি বিক্রি করছে চীন

Bonik Barta

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পুনরায় বিক্রি করছে চীন। বাণিজ্য বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে আমদানি খরচ বেড়েছে। এছাড়া এর আগের সরবরাহ চুক্তি অনুযায়ী এলএনজির সরবরাহ আরো বাড়বে। এ সময় অভ্যন্তরীণ চাহিদা নিম্নমুখী হওয়ায় সামনের দিনগুলোয় বিক্রির প্রবণতা আরো ঊর্ধ্বমুখী হতে পারে। খবর রয়টার্স . বিশ্বের বৃহত্তম এলএনজি আমদানিকারক দেশ চীন। শুল্ক বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত বছর দেশটির মোট এলএনজি আমদানির প্রায় ৫ শতাংশ এসেছিল যুক্তরাষ্ট্র থেকে। তবে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলার ও এলএসইজির ডাটা অনুযায়ী, মার্চে যুক্তরাষ্ট্র থেকে চীন কোনো এলএনজি আমদানি করেনি।

এশিয়ায় সরবরাহের জন্য জ্বালানি তেলের দাম আরো কমিয়েছে সৌদি আরব

Bonik Barta

বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশ সৌদি আরব। দেশটি এশিয়ার ক্রেতাদের জন্য পণ্যটির দাম নামিয়ে এনেছে চার বছরের সর্বনিম্নে। বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাসের উত্তোলন বাড়ানোর কৌশল অনুসরণ করছে সৌদি আরব। এর অংশ হিসেবে মূল্যহ্রাসের মাধ্যমে বাজারে নিজেদের হিস্যা পুনরুদ্ধার করতে চাইছে দেশটি। খবর রয়টার্স। সৌদি রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি সৌদি আরামকো মে মাসে সরবরাহের জন্য আরব লাইট ক্রুডের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) ২ ডলার ৩০ সেন্ট কমিয়েছে। তবে তা এখনো ওমান ও দুবাই ক্রুডের তুলনায় ১ ডলার ২০ সেন্ট বেশি। আরামকোর প্রকাশিত নথি থেকে এসব তথ্য জানা গেছে।

H&M, Pran, IFC join hands to promote renewable electricity in RMG sector

The Financial Express

H&M Group, Pran Group and IFC teamed up to advance the agenda of renewable electricity in Bangladesh's readymade garment (RMG) sector. In this connection, the three organisations signed a memorandum of understanding (MoU) to further renewable electricity uptake in the RMG industry, according to a statement. Energy secretary Muhammad Fouzul Kabir Khan was present at the event held on Wednesday at a session of Bangladesh Investment Summit 2025 held in a city hotel.The MOU paves the way for piloting the first CPPA (Corporate Power Purchase Agreement) in Bangladesh, therefore creating the basis for advancing the legal framework that will enable a systematic reduction of the carbon emissions from this key industry of the country, added the statement. It added that under this project, with financing from the IFC (International Finance Corporation) and the leading role of Pran RFL Group, H&M Group will connect a number of selected suppliers to a new solar park.

বোরোতে ৪৯ টাকায় চাল ও ৩৬ টাকা দরে ধান কিনবে সরকার

Bonik Barta

বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এরমধ্যে সাড়ে তিন লাখ টন ধান ও ১৪ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা আর সেদ্ধ চাল কেনা হবে ৪৯ টাকা কেজি দরে। ধান ও চালের এ দাম গত বছরের তুলনায় কেজিপ্রতি ৪ টাকা বেশি।আগামী ২৪ এপ্রিল থেকে সারাদেশে বোরো মৌসুমের ধান-চাল কেনা শুরু করবে সরকার। এই সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

রাজশাহীতে পানিস্বল্পতায় আমের ফলন বিপর্যয়ের শঙ্কা চাষীদের

Bonik Barta

এপ্রিল খরাপ্রবণ মাস। এ মাসে বৃষ্টিপাতও তেমন একটা হয় না। এমনিতে রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলে পানির সংকট রয়েছে। এ সময়টাতে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে সংকট আরো প্রকট আকার ধারণ করে, যার প্রভাব পড়ে আম উৎপাদনে। চলতি মৌসুমে রাজশাহীর ১৯ হাজার ৬০২ হেক্টর বাগানে আমের ফলন এসেছে। তবে পানিস্বল্পতার কারণে গাছে পোকামাকড়ের আক্রমণ ও কালচে দাগ পড়ছে। কীটনাশক স্প্রে করার পরও সুফল মিলছে না। আমও ঝরে পড়ছে বেশি। এ অবস্থায় ঝড়-শিলাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহ দেখা দিলে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষীরা।

Inditex to fund university education for 50 female textile workers in Bangladesh

The Financial Express

Inditex will fund the university education of 50 female textile industry workers in Bangladesh for five years.The beneficiaries of this new Inditex scholarship programme, aimed at promoting professional development at the Asian University for Women, will be selected from the workers of Inditex’s partner suppliers in the country, according to a press release issued by the Spanish multinational clothing company. Inditex and the Asian University for Women have launched a new scholarship programme to support the academic training of female textile factory workers in Bangladesh. Inditex will allocate €3.75 million to fund this initiative, enabling 50 women to access pre-university and university education over the next five years, providing them with new opportunities for personal and professional growth, it added. Access to higher education for women remains a critical issue in Bangladesh, where female university enrollment is increasing at a slower rate than that of men. In this context, AUW is dedicated to empowering women from all backgrounds, equipping them with the skills to become more qualified professionals, leaders in their communities and workplaces, and advocates for economic and cultural development.

জিডিপির প্রবৃদ্ধি হবে ৩.৯ শতাংশ

Bonik Barta

চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ দশমিক ৯ শতাংশ হবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দক্ষিণ এশিয়ার অনুমিত গড় প্রবৃদ্ধির তুলনায় যা অনেক কম। দক্ষিণ এশিয়ায় গড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এডিবি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে এডিবির ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) এপ্রিল ২০২৫’ প্রতিবেদন তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এডিবির মূল প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে রাজনৈতিক অস্থিতিশীলতা, প্রাকৃতিক দুর্যোগ, শ্রম অসন্তোষ ও উচ্চ মূল্যস্ফীতিকে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নতুন শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত করলেন ট্রাম্প

Bonik Barta

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। অন্য দেশগুলোকে শুল্কে আপাতত স্বস্তি দিলেও চীনের ওপর আরো বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণা অনুসারে, চীনা পণ্যের ওপর ১০৪ শতাংশের বদলে ১২৫ শতাংশ হারে শুল্ক ধার্য করা হবে। গতকাল ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করেছি। এ সময়ে পারস্পরিক শুল্কের হার কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।’ তিনি আরো বলেন, ‘বিশ্ববাজারের প্রতি চীনের অবজ্ঞার কারণে আমরা তাদের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করছি। আশা করি, ভবিষ্যতে চীন বুঝতে পারবে যে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে শোষণের দিন শেষ।’

RMG corporate tax likely to double

The Business Standard

The apparel exporters may face another blow from the National Board of Revenue (NBR) as it plans to increase its corporate tax rate to up to 20% from the next fiscal year, according to sources.This comes at a time when the Trump administration has imposed a 37% reciprocal tariff on Bangladeshi products entering the US market, effective from 9 April. As a result, some US apparel buyers have already halted their goods shipments until further notice due to this tariff hike, while some buyers are asking for discounts and cost sharing. Seeking anonymity, a top NBR official said, "The garment sector has long been enjoying tax benefits. Due to pressure from the IMF, we need to increase revenue collection and aim to eliminate disparities in corporate tax rates across different sectors.