IMF reviews Bangladesh's reform progress
The Financial Express
The International Monetary Fund (IMF) has suggested that Bangladesh should boost public investment and ensure better governance in the development work to expand the country's economy, officials said on Monday. It has also recommended reducing non-performing loans (NPLs), introducing a fully flexible foreign exchange rate and cutting subsidy in public spending, they said. On Monday, the IMF mission held meetings with different government agencies, including the Planning Division, the Commerce Ministry, the Finance Division, Bangladesh Bank and National Board of Revenue (NBR). They are currently in Dhaka to review the progress of Bangladesh's US$4.7 billion loan programme, focusing on reforms related to the fourth and fifth installments, particularly about net international reserves and tax revenue collection. After the meeting with the IMF mission, Planning Division Secretary Iqbal Abdullah Harun told a group of journalists that the IMF asked about the status of the reforms in the public investment and development project-related issues. "The IMF inquired about Bangladesh's relatively low public investment in the development projects. Lower investment will affect the economic growth," said a senior Planning Commission (PC) official, who attended the meeting.
চিঠি আদান-প্রদান নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষি করতে হবে
Bonik Barta
যুক্তরাষ্ট্র সরকারের ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে শুধু চিঠি আদান-প্রদান নয়, এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সরাসরি দরকষাকষি করতে হবে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘শুল্কহার বাড়ানোর কারণে আমরা (ব্যবসায়ীরা) চিন্তিত হয়ে গেছি। এ অবস্থায় সরকার সঠিক পদক্ষেপই নিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সরাসরি দরকষাকষি করতে হবে। এটা শুধু চিঠিপত্র আদান-প্রদানের মাধ্যমে হবে না। রাজধানীর একটি হোটেলে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান। এ বিষয়ে সরকারকে একটি টাস্কফোর্স গঠন করারও আহ্বান জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন আইসিসিবির সহসভাপতি নাসের এজাজ বিজয়, পর্ষদ সদস্য কামরান টি রহমান, আবদুল হাই সরকার, ফজলুল হক, সিমিন হোসেন, ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ প্রমুখ।
বাণিজ্যযুদ্ধের আশঙ্কায় শিপিং শিল্পজুড়ে উদ্বেগ
Bonik Barta
কভিড-পরবর্তী পুনরুদ্ধারে বৈশ্বিক শিপিং শিল্পের সামনে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল দেশে দেশে নিম্ন প্রবৃদ্ধি। এ সংকট কাটিয়ে ওঠার আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও গাজায় ইসরায়েলি হামলার কারণে ব্যাহত হয় সরবরাহ চেইন। এখন নতুন করে শিপিং শিল্পে অনিশ্চয়তা তৈরি করেছে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের সৃষ্ট বাণিজ্যযুদ্ধে বদলে যেতে পারে বৈশ্বিক বাণিজ্যের গতিপ্রকৃতি, যা সমুদ্র পরিবহনের চাহিদাকে আরো চাপে ফেলার পাশাপাশি খাতটির অস্থিতিশীলতাকে বাড়িয়ে তুলবে। খবর দ্য ন্যাশনাল। নতুন নীতি অনুসারে, যুক্তরাষ্ট্রে রফতানীকৃত সব পণ্যের ওপর কমপক্ষে ১০ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক প্রযোজ্য হবে। চীনের জন্য যা বেড়ে ৫৪ শতাংশ পর্যন্ত পৌঁছবে। এটি চীনের পাশাপাশি ভিয়েতনাম, জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো প্রধান মার্কিন বাণিজ্য অংশীদারদের রফতানি চাহিদা ক্ষতিগ্রস্ত করবে। এর প্রভাবে আগামী কয়েক প্রান্তিকে এনওয়াইকে, কসকো, মায়ের্স্কের মতো শিপিং কোম্পানিগুলোর আয় কমে যেতে পারে।
বিদেশনির্ভরতার প্রভাব পড়বে নাইকির মতো ব্র্যান্ডে
Bonik Barta
নাইকির এয়ার জর্ডান ওয়ানকে আইকনিক ট্রেইনার বা স্পোর্টস সু মানা হয় যুক্তরাষ্ট্রে, আবার এটি মার্কিন বৃহৎ স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের জনপ্রিয় পণ্য। ৪০ বছর আগে বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের জন্য তৈরি করা হয়েছিল এ জুতা। নাইকি অধিকাংশ পণ্য যুক্তরাষ্ট্রে বিক্রি করলেও প্রায় সব ট্রেইনারই এশিয়ায় তৈরি হয়। আর এশিয়া এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক বাধার বড় শিকার। এ কারণে সংকটে পড়ছে নাইকির মতো উৎপাদনে বিদেশনির্ভর ব্র্যান্ডগুলো।
বিবিসির প্রতিবেদন অনুসারে, শুল্ক ঘোষণার পরদিনই নাইকির শেয়ারদরে ১৪ শতাংশ পতন ঘটে। কারণ কোম্পানির সরবরাহ চেইনে শুল্কের প্রভাব নিয়ে ভীষণ উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। নাইকির ট্রেইনারের দাম বাড়বে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অবশ্য এটি নির্ভর করছে নাইকি মূল্যবৃদ্ধির চাপ গ্রাহকের ওপর কতটুকু ফেলবে এবং শুল্ক কতদিন কার্যকর থাকবে তার ওপর।
মার্কিনসহ বিদেশী প্রতিষ্ঠানের অধিকার রক্ষার আশ্বাস চীনের
Bonik Barta
বিদেশী অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের অধিকার রক্ষায় চীন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দেশটির উপ-বাণিজ্যমন্ত্রী লিং জি। এক গোলটেবিল বৈঠকে রোববার তিনি এ আশ্বাস দেন। সেখানে টেসলা ও জিই হেলথকেয়ারসহ চীনে মার্কিন বিনিয়োগে পরিচালিত ২০টির বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর রয়টার্স। বৈঠকে লিং জি বলেন, ‘চীন বিদেশী বিনিয়োগকারীদের জন্য একটি আদর্শ, নিরাপদ ও প্রতিশ্রুতিশীল গন্তব্য ছিল, আছে এবং থাকবে।’ এ সময় বিদেশী প্রতিষ্ঠানের বাণিজ্য প্রশস্ত করার ক্ষেত্রে নীতিগত সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন চীনের উপ-বাণিজ্যমন্ত্রী।
ICCB recommends forming task force to tackle US tariff issue
The Business Standard
The International Chamber of Commerce Bangladesh (ICCB) has recommended forming a task force under the Ministry of Commerce in order to find a way out of the newly imposed additional tariffs on export goods entering the US market. This task force should include all relevant ministries and divisions, as well as importers and exporters, to determine a national course of action and engage in negotiations with the United States.The recommendation was made by the organisation at a press conference held yesterday at Hotel Tulip Garden in Banani, Dhaka. ICCB President Mahbubur Rahman; president of Bangladesh Association of Banks (BAB) and Bangladesh Textile Mills Association (BTMA) Abdul Hai Sarker, Metropolitan Chamber President Kamran T Rahman, Foreign Chamber President Naser Ezaz Bijoy, Dhaka Chamber President Taskin Ahmed; former BKMEA President Fazlul Haque; and Transcom Group CEO Simeen Hossain were present at the press conference among others.
বিলাসবহুল পণ্যে শুল্ক বাড়ানোর পক্ষে আইএমএফ, সরকারি বিনিয়োগ কমা নিয়ে প্রশ্ন
The Business Standard
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিলাসবহুল পণ্যের ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সুপারিশ করেছে।
চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে এবং আগামী অর্থবছরের জন্য রাজস্ব আহরণে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা অর্জনের শর্ত দিয়েছে বহুপাক্ষিক ঋণদাতা সংস্থাটি। শর্ত অনুযায়ী বাংলাদেশকে এ অর্থবছরের বাকি সময়ে প্রতি মাসে প্রায় ৬০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে। তবে, প্রস্তাবিত কর বৃদ্ধির বিষয়টি কেবল আমদানি পর্যায়ে প্রযোজ্য হবে না-কি বিলাসবহুল পণ্যের আমদানি ও অভ্যন্তরীণ উভয় পর্যায়েই এটি প্রযোজ্য হবে—সে বিষয়ে আইএমএফ নির্দিষ্ট করে কিছু বলেনি।এসবের পাশাপাশি আইএমএফ বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের কাছে সরকারি বিনিয়োগ কেন কমছে, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। সোমবার (৭ এপ্রিল) ঢাকায় এনবিআরের সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে সফররত আইএমএফ প্রতিনিধিদল আর্থিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে। বর্তমানে, দেশে বিলাসবহুল যানবাহনের ওপর আমদানি শুল্ক সর্বোচ্চ ৮০০ শতাংশ পর্যন্ত হতে পারে—যা বৈশ্বিক পর্যায়ে অন্যতম সর্বোচ্চ হার। একইভাবে, মদ ও সিগারেটের ওপর সর্বোচ্চ আমদানি শুল্ক ৬০০ শতাংশ পর্যন্ত উঠতে পারে। বিলাসবহুল পণ্যের শ্রেণিভুক্ত অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রসাধনী, গয়না, ব্র্যান্ডেড পোশাক, জুতা, কিছু ইলেকট্রনিক গ্যাজেট এবং সাজসজ্জার সামগ্রী।
টার্নওভার কর বাড়ানোর চাপ আইএমএফের
Bonik Barta
আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ও কাস্টমস খাতের সব ধরনের কর অব্যাহতি বাতিল; বিলাসপণ্যে সম্পূরক শুল্ক বা সাপ্লিমেন্টারি ডিউটি (এসডি) বৃদ্ধি এবং ভ্যাট খাতে ভ্যাটের একক হার নির্ধারণের চাপ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এছাড়া টার্নওভার কর বাড়ানোর চাপও দিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে গতকাল দুই দফা বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল এসব প্রস্তাব উত্থাপন করে। প্রথম দফার বৈঠকে সকালে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এনবিআরের সব সদস্য, প্রথম সচিবরা উপস্থিত ছিলেন। বিকালে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেন এনবিআরের দ্বিতীয় সচিবরা।
রেকিট বেনকিজারের ৩ হাজার ৩৩০% নগদ লভ্যাংশ ঘোষণা
Bonik Barta
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে নিট মুনাফা কমেছে ৮ শতাংশ। তবে মুনাফা কমলেও আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য রেকর্ড ৩ হাজার ৩৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।
তথ্যানুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে রেকিট বেনকিজার বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫৯ টাকা ১৭ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ১৭৩ টাকা ৬৫ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৮ দশমিক ৩৪ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫০ টাকা ৬৪ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ২৮ মে বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল।
ভিয়েতনাম থেকে ১২ হাজার ৭০০ টন চাল এল চট্টগ্রাম বন্দরে
Bonik Barta
ভিয়েতনাম থেকে ১২ হাজার ৭০০ টন আতপ চাল নিয়ে এমভি এমডি এসইএ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় (প্যাকেজ-১) ভিয়েতনাম থেকে মোট এক লাখ টন চাল আমনানি করা হবে। চুক্তি মোতাবেক এরই মধ্যে ৬০ হাজার টন চাল দেশে পৌঁছেছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
নয় মাসে ৩৭ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রফতানি
Bonik Barta
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বিশ্ববাজারে বাংলাদেশ থেকে পণ্য রফতানি হয়েছে ৩৭ দশমিক ১৯ বিলিয়ন ডলারের। এর মধ্যে শুধু পোশাক রফতানি হয়েছে ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলারের। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল এ পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের নয় মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে মোট পণ্য রফতানির প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬৩ শতাংশ। এদিকে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে ৩০ দশমিক ২৪ বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে। গত বছর একই সময়ে রফতানি হয়েছিল ২৭ দশমিক ২৮ বিলিয়ন ডলারের। এ হিসেবে পোশাক রফতানির প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৮৪ শতাংশ।
ট্রাম্পের শুল্কনীতি ব্যাংক খাতে খেলাপি ঋণ আরো উসকে দিতে পারে
Bonik Barta
বড় আকারের খেলাপি ঋণের চাপে নাজুক পরিস্থিতি পার করছে দেশের ব্যাংক খাত। ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ২০ শতাংশের বেশি এরই মধ্যে খেলাপির খাতায় উঠেছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্কনীতি দেশের ব্যাংক খাতকে আরো কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, দেশের ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ৩০-৪০ শতাংশই বস্ত্র ও তৈরি পোশাক খাতসংশ্লিষ্ট। এ খাতে কিছু ব্যাংকের বিনিয়োগ নিজেদের ঋণ পোর্টফোলিওর অর্ধেকেরও বেশি। ঋণের পাশাপাশি ব্যাংকের বৈদেশিক বাণিজ্য তথা ঋণপত্রের (এলসি) বড় অংশ বস্ত্র ও তৈরি পোশাক খাতকে ঘিরে আবর্তিত হয়। যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি কমে গেলে উদ্যোক্তাদের পাশাপাশি এ খাতে বিনিয়োগকারী ব্যাংকগুলোও ক্ষতিগ্রস্ত হবে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।
মার্কিন আরো ১০০ পণ্যকে বিনাশুল্কে প্রবেশের সুবিধা দেবে বাংলাদেশ
Bonik Barta
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দেশটির আরো ১০০টি পণ্য বিনাশুল্কে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেবে সরকার। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ উদ্যোগের কথা জানিয়ে গতকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ ইউএসটিআরকে একটি চিঠি পাঠিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সরকারের উদ্যোগের কথা জানিয়ে শেখ বশিরউদ্দীন চিঠিতে লিখেন, ‘আমাদের শুল্ক তালিকায় ১৯০টি পণ্য শূন্য বা শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। আরো ১০০টি পণ্যকে এ তালিকাভুক্ত করার বিবেচনায় রাখা হয়েছে।’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, সেগুলো চিহ্নিত ও দূরীকরণে যৌথভাবে কাজ করতে উভয় দেশের মধ্যে ২০১৩ সালের ২৫ নভেম্বর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই হয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
নতুন উদ্যোক্তাদের সহায়তায় গঠন হবে ৮০০-৯০০ কোটি টাকার তহবিল
Bonik Barta
স্টার্টআপ খাতের নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে ৮০০-৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে শুধু স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন জোগান দেয়া হবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে গতকাল ‘স্টার্টআপ কানেক্ট’ অধিবেশনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি জানান, এ বিষয়ে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে।বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে স্টার্টআপ খাতে বিশেষ এ তহবিল থেকে অর্থ বিতরণ করা হবে। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘এ তহবিল শুধু নতুন উদ্যোক্তাদের জন্য। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হবে। খুব শিগগিরই এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হবে। বাংলাদেশ এখন কেবল ব্যবসার নয়, বিনিয়োগের জন্যও উপযুক্ত একটি গন্তব্য। ৯৫ শতাংশ স্টার্টআপ ব্যর্থ হলেও আমরা তাদের পাশে আছি। কারণ একদিন না একদিন তারা সফল হবেই।’
NBR says no to IMF's extra Tk 570b target
The Financial Express
The National Board of Revenue (NBR) has declined to accept the International Monetary Fund's (IMF) revised target to collect an additional Tk 570 billion in taxes next year. In a meeting with an IMF team on Monday, the NBR chairman along with his board members from income tax, VAT and customs, made it clear that the current economic context was not ready to take the pressure of high tax burden to meet the target. The IMF mission arrived in Bangladesh on April 05 to review the country's economic outlook with an eye to disbursing the lender's fourth and fifth tranches. NBR officials, however, said the revenue collection issues might not stand as major barriers to release both tranches of the IMF loan next June. A senior tax official said the IMF team expressed its deep disappointment over the NBR's non-acceptance of higher targets against the release of next tranches of its $4.7-billion loan.
"The IMF team will visit the NBR on Wednesday to further discuss its conditions," he added. According to NBR officials, the IMF may revise the targets for revenue mobilisation in the next meeting.
মার্কিন শুল্কের প্রভাবে বৈশ্বিক চালের বাজারে অনিশ্চয়তা
Bonik Barta
যুক্তরাষ্ট্রে ৯ এপ্রিল থেকে থাইল্যান্ডের চাল আমদানিতে ৩৬ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন শুল্কনীতির আওতায় ভারতের জন্য ২৬ ও ভিয়েতনামের জন্য ৪৬ এবং পাকিস্তানের ক্ষেত্রে ২৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশ্বে সবচেয়ে বেশি চাল রফতানি করে। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক বৈশ্বিক চালের বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডট কম
বিএসসির ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ার গতকাল লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ৩৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, দিনভর এক্সচেঞ্জটিতে কোম্পানিটির ৩৫ লাখ ৯ হাজার ৮৫০টি শেয়ার ৬ হাজার ৯১৪ বার হাতবদল হয়েছে। ডিএসইতে গতকাল বিএসসির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৯৪ টাকা ১০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯০ টাকা ৫০ পয়সা থেকে ৯৭ টাকার মধ্যে ওঠানামা করেছে। গতকাল বিএসসির শেয়ারদর ৪ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারে আরো দরপতন
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গতকালও সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এদিন লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখিতা থাকলেও শেষ পর্যন্ত এ উত্থান ধরে রাখতে পারেনি সূচক। গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট হারিয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। প্রথম দেড় ঘণ্টায় সূচকে ২৭ পয়েন্ট যোগ হয়। তবে মার্কিন শুল্কের প্রভাবে বিনিয়োগকারীদের অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় দিনশেষে শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক।
Govt initiatives encouraging, investment climate promising
The Financial Express
Foreign investors have praised the interim government's multipronged efforts to attract foreign direct investment (FDI), stating that such proactive steps are likely to motivate more investors to consider Bangladesh as an investment destination. On Monday, a delegation of around 60 investors from the United States, South Korea, China, Japan, India, Australia and the Netherlands visited the Korean Export Processing Zone (KEPZ) in Anwara of Chattogram as part of the ongoing four-day Bangladesh Investment Summit 2025. Over 500 foreign investors from 40 countries have arrived in Bangladesh to participate in the summit. During their visit, investors went to various factories and installations within KEPZ and enquired about investment opportunities and facilities. Following the visit, many investors observed that while previous governments made promises about attracting foreign investment, tangible results were limited.However, they noted that the current interim government is not only speaking about FDI but also taking concrete steps which have significantly improved the investment outlook. Md Shamim from Narayanganj has built a remarkable success story during his 18-year stay in Australia. He has established 108 franchise outlets of the global restaurant chain subway, making him the world's largest franchisee of the US-based brand. His annual turnover has now reached 120 million Australian dollars."I spend nearly 30 million Australian dollars every year just on restaurant condiments, most of which are sourced from China," said Shamim, who is also chairman of the Australia-based Shamim Group.
যুক্তরাষ্ট্রে দাম অপরিবর্তিত রাখছে হুন্দাই
Bonik Barta
আমদানীকৃত সব গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের মাঝে যুক্তরাষ্ট্রে দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে হুন্দাই। এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, দীর্ঘমেয়াদী অঙ্গীকারের অংশ হিসেবে আগামী ২ জুন পর্যন্ত হুন্দাই ও প্রিমিয়াম ব্র্যান্ড জেনেসিসের নতুন গাড়ি বিক্রি বা লিজের ক্ষেত্রে খুচরা মূল্যে পরিবর্তন আনবে না। মূলত যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বিক্রি প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে এ কৌশল নিয়েছে হুন্দাই। কোম্পানিটি মার্চে শেষ হওয়া প্রান্তিকে দেশটিতে রেকর্ড ২ লাখ ৩ হাজার ৫৫৪টি গাড়ি বিক্রি করেছে। এর মধ্যে মার্চে বিক্রি হয়েছে ৮৭ হাজার ১৯টি গাড়ি, যা মাসিক ভিত্তিতে একটি রেকর্ড। খবর কোরিয়া হেরাল্ড
এশিয়ার শেয়ারবাজারে বড় ধস
Bonik Barta
যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্কারোপের ফলে মার্কিন শেয়ারবাজার, বিশেষত ওয়াল স্ট্রিট অনেকটা পতনের মুখে পড়েছে। এর ফলে বিশ্বব্যাপী বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার নিক্কেই ২২৫ সূচক কমেছে প্রায় ৮ শতাংশ। পতনের ধারা লক্ষ করা যায় এশিয়ার অন্য বাজারেও। খবর এপি। মার্কিন ফিউচার মার্কেট অবশ্য আরো অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। এসঅ্যান্ডপি৫০০-এর ফিউচার হ্রাস পেয়েছে ৪ দশমিক ২ শতাংশ। যেখানে ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজের ফিউচার কমেছে ৩ দশমিক ৫ শতাংশ। আর নাসডাকের ফিউচার ৫ দশমিক ৩ শতাংশ নেমে গেছে।
অর্থনীতির গতি কমেছে মার্চেও চার খাতের তিনটিতে ধীরগতি
Bonik Barta
দেশের অর্থনীতি সম্প্রসারণের ধারায় চললেও পরপর দুই মাস গতি কমেছে। সর্বশেষ গত মাসের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) মান কমেছে আগের মাসের তুলনায় ২ দশমিক ৯ পয়েন্ট। মার্চে পিএমআই দাঁড়িয়েছে ৬১ দশমিক ৭-এ। এর আগে ফেব্রুয়ারিতেও ১ দশমিক ১ পয়েন্ট কমেছিল। তবে পিএমআইয়ের হিসাবে ছয় মাস ধরেই দেশের অর্থনীতি সম্প্রসারণ ধারায় রয়েছে। এদিকে মার্চে অর্থনীতির চারটি খাতের তিনটিতেই ধীরগতি দেখা গেছে।