08-Mar-2026

Monday 09 March 2026

10-Mar-2026

রফতানি প্রবৃদ্ধি ইতিবাচক হওয়ার কোনো পূর্বাভাস নেই

Bonik Barta

গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিআরআইয়ের বনানী কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত ‘মাসিক সমষ্টিক অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান জাইদি সাত্তার। অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে অর্থনীতিবিদরা বক্তব্য দেন। সেমিনারে দেশের রফতানি খাতের নাজুক পরিস্থিতি তুলে ধরে মোহাম্মদ হাতেম বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে কখনো টানা সাত মাস রফতানি নেতিবাচক ছিল না। কখনো হয়তো দুই-তিন মাসে এমনটা হয়েছে। আর আগামী জুন পর্যন্ত রফতানি প্রবৃদ্ধির এ নেতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আমাদের ধারণা। কিন্তু এর পরবর্তী সময়েও যে এটা ইতিবাচক হবে, তার কোনো পূর্বাভাস নেই।’

রিয়ারভিউ ক্যামেরা ত্রুটি, যুক্তরাষ্ট্রে ১৭ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

Bonik Barta

ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১-২৬ সালের ফোর্ড ব্রঙ্কো ও ২০২১-২৪ সালের ফোর্ড এজ মডেলের কিছু গাড়ির ইনফোটেইনমেন্ট সিস্টেমের একটি অভ্যন্তরীণ অংশ অতিরিক্ত গরম হয়ে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। এতে গাড়ি রিভার্স করার সময় রিয়ারভিউ ক্যামেরার ছবি দেখা নাও যেতে পারে। এছাড়া ২০২০-২২ সালের ফোর্ড এস্কেপ, লিঙ্কন করসেয়ার এবং ২০২০-২৪ সালের লিঙ্কন এভিয়েটর ও এক্সপ্লোরার মডেলে উল্টো বা বিকৃত রিয়ারভিউ ছবি দেখানোর ঝুঁকি রয়েছে।

দক্ষিণ কোরিয়ার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম শিল্পে বিঘ্নের শঙ্কা

Bonik Barta

সাপ্লাই চেইন ও রফতানি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগে কোম্পানিগুলো এখন চরম সতর্কতায় সময় পার করছে। খবর কোরিয়া হ্যারাল্ড। কোরিয়া ফার্মাসিউটিক্যালস অ্যান্ড বায়ো-ফার্মা ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (কেপিবিএমএ) সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের সংঘাত যদি শেষ পর্যন্ত ফ্লাইট হ্রাস, রুটের পরিবর্তন কিংবা আকাশপথ বন্ধের দিকে মোড় নেয়, তবে পণ্য সরবরাহ সূচি মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। ব্যবসায়ী সংগঠনটি আরো জানিয়েছে, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সময়মতো পেমেন্ট বা অর্থ পরিশোধে বিলম্ব হতে পারে, যা কোম্পানিগুলোর বড় ধরনের ব্যবসায়িক ঝুঁকি তৈরি করবে। ফার্মাসিউটিক্যালস স্ট্র্যাটেজি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জং ইউন-তায়েকের মতে, বায়ো-ফার্মাসিউটিক্যালস বা জৈবপ্রযুক্তির ওষুধ উৎপাদনে অপরিহার্য ডিসপোজেবল কালচার ব্যাগ, ফিল্টার ও বিভিন্ন কাঁচামাল অত্যন্ত সংবেদনশীল।

নেক্সপেরিয়া দ্বন্দ্বে ফের বিশ্বজুড়ে চিপ সংকটের আশঙ্কা চীনের

Bonik Barta

গত শনিবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ডাচ প্রতিষ্ঠানটির সাম্প্রতিক কিছু পদক্ষেপে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা আবারো বিপর্যয়ের মুখে পড়তে পারে। এ সংকটে নেদারল্যান্ডসকেই পূর্ণ দায়ভার বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। খবর রয়টার্স। মূলত নেক্সপেরিয়ার ডাচ সদর দপ্তর এবং এর চীনা ইউনিটের মধ্যে মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি নেদারল্যান্ডস শাখা চীনা অফিসের সব কর্মীর অফিশিয়াল অ্যাকাউন্ট ও আইটি সিস্টেমে প্রবেশাধিকার বন্ধ করে দিলে পরিস্থিতি চরম আকার ধারণ করে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পদক্ষেপটি দুই পক্ষের মধ্যে চলমান আলোচনাকে বাধাগ্রস্ত এবং কোম্পানির স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়াকে ব্যাহত করেছে। ফলে যদি আবারো চিপ সংকট তৈরি হয়, তবে তার প্রভাব সরাসরি পড়বে বিশ্বজুড়ে গাড়ি ও ইলেকট্রনিকস শিল্পে।

মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি তেলের দাম বাড়ল প্রায় ৩০ শতাংশ

Bonik Barta

ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম এরইতোমধ্যে ব্যারেলপ্রতি ১১৭ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে, যা প্রায় ২৯ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১১৭ দশমিক ৭০ ডলার, যা প্রায় ২৬ দশমিক ৯৮ শতাংশ বেশি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই উত্তেজনার জেরে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। খবর ওয়েল প্রাইস ডটকম।

মূল্যস্ফীতি আবারো নয় শতাংশ ছাড়াল ১০ মাসে সর্বোচ্চ

Bonik Barta

ফেব্রুয়ারিতে আবারো ৯ শতাংশ ছাড়িয়েছে মূল্যস্ফীতি। টানা চার মাসের ঊর্ধ্বগতিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে, যা ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। খাদ্যপণ্যের দাম বাড়ার প্রভাবেই মূল্যস্ফীতিতে এ চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ২০২৫ সালের শেষ দুই মাস থেকে বাড়তে শুরু করা মূল্যস্ফীতি এ নিয়ে টানা চার মাস ধরে ঊর্ধ্বমুখী রয়েছে। বিবিএসের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০২৫ সালের মাঝামাঝিতে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসে। এর মধ্যে অক্টোবরে সর্বনিম্ন ৮ দশমিক ১৭ শতাংশে নেমেছিল। জুলাই অভ্যুত্থানের পর থেকে মূল্যস্ফীতির লাগাম টানা গেলেও গত বছরের নভেম্বর থেকে আবারো বাড়তে শুরু করেছে। এর মধ্যে নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ, ডিসেম্বরে ৮ দশমিক ৪৯ এবং নতুন বছরের প্রথম মাসে (জানুয়ারি) এ হার ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ।

চার বছরে ১ লাখ ৫২ হাজার কোটি টাকার নিট মুনাফা কেন্দ্রীয় ব্যাংকের

Bonik Barta

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলে প্রায় চার বছর ধরে সংকোচনমুখী মুদ্রানীতি প্রণয়ন করে আসছে বাংলাদেশ ব্যাংক। এর প্রধান লক্ষ্য ছিল ঋণের সুদহার বাড়িয়ে চাহিদা নিয়ন্ত্রণ। জনগণ যদিও এ নীতির সুফল পায়নি, বরং দুই অংকের নীতি সুদহারের কারণে বেসরকারি বিনিয়োগ আরো সংকুচিত হয়েছে। অন্যদিকে গত চার অর্থবছরে রেকর্ড ১ লাখ ৫২ হাজার কোটি টাকার বেশি নিট মুনাফা করেছে কেন্দ্রীয় ব্যাংক। অস্বাভাবিক এ মুনাফা অর্জনের ক্ষেত্রে সুদ আয়ের পাশাপাশি স্বল্প সময়ে টাকার রেকর্ড অবমূল্যায়ন বড় ভূমিকা রেখেছে।

রূপপুর থেকে জুনে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরিকল্পনা

Bonik Barta

দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এ বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের নির্মাণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। আগামী মাসে বিদ্যুৎ কেন্দ্রটিতে ফুয়েল লোড করা হবে। এরপর জুনের মধ্যে রূপপুর থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ঋণের জন্য আগাম প্রভিশন রাখতে হবে

Bonik Barta

দেশের আর্থিক খাতে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড (ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড বা আইএফআরএস-৯) অনুসরণের দাবি জানিয়ে আসছিলেন অর্থনীতি বিশেষজ্ঞরা। অবশেষে ব্যাংক খাতকে আন্তর্জাতিক হিসাব মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে আইএফআরএস-৯ ‘ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টস’ বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলোকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ঋণের জন্য আগাম প্রভিশন (সঞ্চিতি সংরক্ষণ) রাখতে হবে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়, আইএফআরএস অনুযায়ী প্রত্যাশিত ঋণ ক্ষতি (ইসিএল) ভিত্তিক ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং পদ্ধতি ধাপে ধাপে চালু করা হবে। এ লক্ষ্যে জারীকৃত রোডম্যাপ অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংকে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে শুধু ফান্ডেড ও নন-ফান্ডেড ঋণ সুবিধা আইএফআরএস কাঠামো অনুযায়ী কার্যকর হবে। আর ২০২৯ সালের ১ জানুয়ারি থেকে তা ব্যাংকের সব ধরনের হিসাবে পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে।

LNG suppliers suspend long-term contracts, pushing Bangladesh to volatile spot market

The Business Standard

Bangladesh's import of liquefied natural gas (LNG) from long-term contracts has become highly uncertain after all three suppliers invoked force majeure, a legal tool that allows them to suspend or delay contractual obligations in events beyond their control, amid the ongoing US-Israel war on Iran. According to Petrobangla officials, the latest force majeure notice came from Oman-based OQ Trading Limited on 5 March, followed by the US-based Excelerate Energy the next day.

Taka falls against dollar amid surging energy import costs

Bonik Barta

The taka weakened sharply against the US dollar yesterday (8 March), snapping six months of exchange rate stability as demand for greenbacks rose to meet growing energy import bills amid the Middle East war. In the inter-bank market, the dollar rose by as high as Tk0.25 in a single day to trade between Tk122.50 and Tk122.55 yesterday, compared with Tk122.30 on the last working day on Thursday, according to banking sources.

Why prices rise at Khatungaj despite ample stocks

Bonik Barta

Prices of several food items in Khatunganj – one of the country's largest wholesale markets for essential commodities – have risen although stocks remain sufficient, and despite the fact those items had been imported before the Iran war began. It takes around 45 days for soybean shipments from Latin America to reach Chattogram port. Yet following news of war in the Middle East on 1 March, the price of soybean oil in Khatunganj rose by up to Tk150 per maund.

Economy under pressure amid crisis, needs contingency planning

The Financial Express

Bangladesh's economy faces increasing pressure from geopolitical tensions alongside domestic structural weaknesses such as high non-performing loans, limited fiscal space and sluggish investment, experts and economists warn. The alert bell was rung Sunday amid escalating tensions in the Middle East that they forecast could significantly heighten these vulnerabilities by pushing up global energy prices, raising import costs and weakening export competitiveness. The remarks came at the launch of the Monthly Macroeconomic Insights (MMI) report prepared by the Centre for Macroeconomic Analysis of the Policy Research Institute of Bangladesh (PRI). Mohammad Hatem, President of Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA), attended as chief guest the discussion titled 'Global Turbulence and Bangladesh's External Sector'. Held at the PRI office, the meet was chaired by PRI chairman Dr Zaidi Sattar.

এশিয়ায় ২০ কোটি টন এলএনজি চাহিদা বৃদ্ধির লক্ষ্য হুমকির মুখে

Bonik Barta

বিশেষ করে এশীয় বাজারে আগামী এক দশকে ২০ কোটি টন এলএনজি চাহিদা বৃদ্ধির যে পূর্বাভাস ছিল, তা এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। কাতারএনার্জির ফোর্স ম্যাজিউর বা অনিবার্য পরিস্থিতির কারণে সরবরাহ বন্ধের ঘোষণার ফলে বিশ্ববাজারের প্রায় ২০ শতাংশ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। আন্তর্জাতিক জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জি (উডম্যাক) এ বিষয়ে এক বিশেষ প্রতিবেদনে সতর্কবার্তা দিয়েছে। উডম্যাকের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কাতারএনার্জি রাস লাফান প্লান্ট থেকে এলএনজি সরবরাহ করতে পারছে না। ফলে বৈশ্বিক সরবরাহ এক-পঞ্চমাংশ কমে যাওয়ায় ২ মার্চের পর থেকে ইউরোপের বাজারে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। উডম্যাকের চেয়ারম্যান সাইমন ফ্লাওয়ার্স মনে করেন, এ পরিস্থিতি ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর তৈরি হওয়া জ্বালানি সংকটের সঙ্গে তুলনীয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল ও গ্যাসের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে এ সংকট আরো দীর্ঘস্থায়ী হতে পারে।

মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করতে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল জ্বালানি নীতি প্রণয়নের আহ্বান

Bonik Barta

বাংলাদেশে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল জ্বালানি নীতি প্রণয়ন করা হলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে গতকাল উচ্চপর্যায়ের এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন দিক, জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগ, শ্রমসংক্রান্ত বিভিন্ন বিষয় ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাতক্ষীরায় শুকনা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০-৩৫ টাকা

Bonik Barta

গত অর্থবছরের প্রথম আট মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময় মসলাপণ্যটির আমদানি কমেছে প্রায় পাঁচ হাজার টন। এর প্রভাবে অঞ্চলটিতে পণ্যটির দাম বেড়েছে কেজিপ্রতি ৩০-৩৫ টাকা পর্যন্ত। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ভারতের বাজারে সরবরাহ ঘাটতির পাশাপাশি দাম বেড়ে যাওয়ায় বন্দরে শুকনা মরিচের আমদানি কমেছে। সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলাপণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ফাতেমা স্টোরে গতকাল প্রতি কেজি শুকনা মরিচ ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে, যা এক মাস আগে ছিল ৩৬৫-৩৭০ টাকা। দাম বাড়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল আজিজ জানান, বন্দরে শুকনা মরিচ আমদানি কমে যাওয়ায় পাইকারিতে দাম বেড়েছে। এর প্রভাবে খুচরা বাজারেও বেড়েছে পণ্যটির দাম।

হিলিতে চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা

Bonik Barta

তবে বন্দরে চাল সরবরাহ বাড়লেও আমদানির সময়সীমা আর না বাড়ার আশঙ্কায় প্রভাব পড়েছে দামে। মাত্র কয়েক দিনের ব্যবধানে হিলিতে সব ধরনের আমদানীকৃত চালের দাম কেজিতে ২-৩ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে চাল কিনতে আসা পাইকাররা। হিলি স্থলবন্দর কার্যালয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বন্দরে আমদানীকৃত চিকন জাতের শম্পা কাটারি চাল কেজিপ্রতি ৬২-৬৩ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৬৫-৬৬ টাকায় দাঁড়িয়েছে। একইভাবে স্বর্ণা জাতের মোটা চাল ৪৪ টাকা থেকে বেড়ে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ বর্তমানে বন্দর দিয়ে চাল আমদানির পরিমাণ আগের তুলনায় অনেক বেড়েছে। আগে যেখানে দৈনিক ৪০-৫০ ট্রাক চাল আসত, এখন তা বেড়ে ৭০-১০০ ট্রাকে দাঁড়িয়েছে।

পাঁচ মাস পর বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

Bonik Barta

বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম ফেব্রুয়ারিতে বেড়েছে। টানা পাঁচ মাস কমার পর গত মাসে পণ্যমূল্যে এ ঊর্ধ্বগতি দেখা গেল।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত ভোজ্যতেল, মাংস ও খাদ্যশস্যের দাম বাড়ায় সামগ্রিক খাদ্যমূল্যসূচক ঊর্ধ্বমুখী হয়েছে। তবে এ সময় পনির ও চিনির দাম কিছুটা কমেছে। খবর রয়টার্স। এফএও প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া খাদ্যপণ্যগুলোর দাম পর্যবেক্ষণ করে একটি মূল্যসূচক তৈরি করে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী খাদ্যপণ্যের গড় মূল্যসূচক ফেব্রুয়ারিতে ছিল ১২৫ দশমিক ৩ পয়েন্ট, যা জানুয়ারিতে ছিল ১২৪ দশমিক ২ পয়েন্ট। সে হিসাবে এক মাসের ব্যবধানে সূচকটি বেড়েছে। তবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের এ গড় দাম গত বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ কম। এছাড়া ২০২২ সালের মার্চে ইউক্রেন যুদ্ধ শুরুর পর খাদ্যপণ্যের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। সে সময়ের তুলনায় এখনকার দাম প্রায় ২২ শতাংশ কম।

মধ্যপ্রাচ্য সংকটের জেরে বিশ্বজুড়ে বন্ড মার্কেটে বড় ধস

Bonik Barta

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা ও এর ফলে সৃষ্ট ক্রমবর্ধমান মূল্যস্ফীতির আশঙ্কায় বিশ্বজুড়ে বন্ড মার্কেটে বড় ধরনের ধস নেমেছে।এ পরিস্থিতির জেরে বিভিন্ন বৃহৎ অর্থনীতির দেশে সুদহার কমানোর যে প্রত্যাশা বিনিয়োগকারীদের মধ্যে ছিল, তা এখন ম্লান হয়ে আসছে। গত কয়েক বছরের প্রেক্ষাপটে বন্ড মার্কেটের জন্য এটি অন্যতম বড় দরপতন হিসেবে বিবেচিত হচ্ছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের পেনশন ফান্ড সংকটের পর ব্রিটিশ গিল্ট (সরকারি বন্ড) গত সপ্তাহে সবচেয়ে খারাপ সময় পার করেছে। ফলে ১০ বছর মেয়াদি ব্রিটিশ বন্ডের ইল্ড শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৪ দশমিক ৬২ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড শূন্য দশমিক ১৭ শতাংশ বেড়ে ৪ দশমিক ১৩ শতাংশ হয়েছে, যা গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ। স্বল্পমেয়াদি বন্ডের ক্ষেত্রেও প্রভাব পড়েছে মারাত্মক; জার্মানির দুই বছর মেয়াদি বন্ডের ইল্ড শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ২ দশমিক ৩১ শতাংশ হয়েছে, যা ২০২৩ সালের পর সাপ্তাহিক ভিত্তিতে সর্বোচ্চ উল্লম্ফন।

একদিনে সূচক কমেছে ৪ শতাংশের বেশি

Bonik Barta

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে ৪ দশমিক ৪২ শতাংশ। সূচক কমলেও এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন কিছুটা বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই বিক্রয়চাপের কারণে নিম্নমুখী ছিল সূচক, যা লেনদেন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত ছিল। দিন শেষে ডিএসইএক্স সূচক ২৩১ দশমিক ৮৪ পয়েন্ট বা ৪ দশমিক ৪২ শতাংশ কমে ৫ হাজার ৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ২৪১ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৯১ দশমিক ৫৪ পয়েন্ট বা ৪ দশমিক ৫৫ শতাংশ কমে ১ হাজার ৯২০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১২ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৩৫ দশমিক ২৫ পয়েন্ট বা ৩ দশমিক ৩৬ শতাংশ কমে ১ হাজার ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৪৯ পয়েন্ট।

লভ্যাংশ পাঠিয়েছে সিটি ব্যাংক বন্ড

Bonik Barta

তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ড ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য বার্ষিক ১০ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ ইউনিটহোল্ডারদের কাছে পাঠিয়েছে বন্ডটির ট্রাস্টি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, সিটি ব্যাংক বন্ড ১ মার্চ ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য বার্ষিক ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে। তার আগে গত বছরের ১ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য বার্ষিক ১০ শতাংশ হারে কুপন ঘোষণা করা হয়েছিল। ২০২২ সালের ২০ জুনে ডিএসইতে তালিকাভুক্ত হয় সিটি ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার এ পারপেচুয়াল বন্ড। ২০২০ সালের ২৩ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২৯তম সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়। এর আগে এ বন্ড ইস্যুর প্রস্তাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেয় সিটি ব্যাংক।

ঋণ নয়, মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার

Bonik Barta

পুঁজিবাজার বিটের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘নতুন সরকারের জন্য শেয়ারবাজারে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গতকাল তিনি এ কথা বলেন। ড. তিতুমীর বলেন, পুঁজিবাজারকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাত থেকে বের করে ‘সর্বজনের মালিকানা ও অংশগ্রহণের’ জায়গায় নিয়ে যেতে চাই। আগে দেশে যে অর্থনৈতিক মডেলটি ছিল, তা টেকসই ছিল না। কারণ এটি ছিল ‘ভোগনির্ভর’। টেকসই অর্থনীতির জন্য প্রয়োজন ‘বিনিয়োগনির্ভর’ মডেল। বিনিয়োগের সঙ্গে যুক্ত না থাকলে শুধু ঋণনির্ভর অর্থনীতি কখনো টেকসই হয় না। বর্তমান যে পরিস্থিতি চলছে, তা থেকে উত্তরণ জরুরি।

২০৩০ সালের মধ্যে খনিজ সম্পদের চাহিদা তিন গুণ হতে পারে

Bonik Barta

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ তথ্য জানান জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো। তিনি সতর্ক করে বলেন, ‘২০৪০ সালের মধ্যে এ চাহিদা চার গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।’ খবর এপি। ডিকার্লোর মতে, মাত্র এক দশক আগেও লিথিয়াম, কোবাল্ট ও নিকেলের মতো খনিজগুলোর কৌশলগত গুরুত্ব ছিল সীমিত। কিন্তু বর্তমান বিশ্বে ডিজিটাল অর্থনীতি এবং পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তির মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে এ সম্পদগুলো। এ খনিজগুলো ছাড়া বর্তমানের আধুনিক প্রযুক্তি কল্পনা করা প্রায় অসম্ভব।