যুক্তরাষ্ট্রে এক মাসে কমেছে ৯২ হাজার কর্মসংস্থান
Bonik Barta
ফলে দেশটির শক্তিশালী শ্রমবাজারে নতুন করে তৈরি হয়েছে ফাটল ধরার শঙ্কা। সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে যুক্তরাষ্ট্রে পে-রোল বা কর্মসংস্থান কমেছে ৯২ হাজার। একই সঙ্গে বেকারত্বের হার সামান্য বেড়ে ৪ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। খবর বিবিসি। কর্মসংস্থান কমা বলতে মূলত চাকরির সংখ্যা বা শ্রমবাজারে কর্মরত মানুষের সংখ্যা কমে যাওয়াকে বোঝায়। এর আগে যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারির কর্মসংস্থান বৃদ্ধির গতি অনেকটাই ধীর হয়ে আসার পূর্বাভাস দিয়েছিলেন অর্থনীতিবিদরা। রয়টার্স পরিচালিত এক জরিপে এ তথ্য দেন তারা। পাশাপাশি নিয়োগের গতি কমলেও বেকারত্বের হার ৪ দশমিক ৩ শতাংশে স্থিতিশীল থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল।
এশিয়ার বাজার থেকে দ্রুত পুঁজি প্রত্যাহার করছেন বিদেশী বিনিয়োগকারীরা
Bonik Barta
যুদ্ধের জেরে চার বছরের মধ্যে দ্রুততম সময়ে এশিয়ার উদীয়মান পুঁজিবাজার থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন বিদেশী বিনিয়োগকারীরা। ২০২২ সালের মার্চের পর চলতি সপ্তাহে সর্বোচ্চ বিনিয়োগ প্রত্যাহার রেকর্ড করা হয়েছে। এ সময় চীন বাদে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর বাজার থেকে বৈশ্বিক বিনিয়োগকারীরা প্রায় ১ হাজার ১০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন। খবর দি এজ মালয়েশিয়া।বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির হিড়িকে দক্ষিণ কোরিয়ার প্রধান সূচক কসপিতে একদিনে রেকর্ড দরপতন ঘটেছে। বেশকিছু আঞ্চলিক বাজারে অস্থিরতা সামাল দিতে লেনদেন সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে।
চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
Bonik Barta
চীনের সাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিউশন অ্যান্ড কনভেনশন সেন্টারে ১৭-১৯ মার্চ অনুষ্ঠিত হবে ‘২৬তম চীন ইন্টারন্যাশনাল এগ্রোকেমিক্যাল অ্যান্ড ক্রপ প্রটেকশন এক্সিবিউশন (সিএসি ২০২৬)’। বিশ্বের অন্যতম বৃহৎ এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশনের এ প্রদর্শনীতে প্রথম বাংলাদেশী উৎপাদক এবং রফতানিকারক কোম্পানি হিসেবে অংশ দিচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ার (এনএসি)। প্রতিষ্ঠানটির গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। চীনের সাংহাইয়ে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে অন্তত ৩২টি দেশের ২ হাজার ৩০০টি প্রদর্শনী স্টল থাকবে। সেখানে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে থাকছে এনএসির স্টল। প্রদর্শনীতে দর্শনার্থী হিসেবে প্রবেশের জন্য ৩০ হাজার নিবন্ধন হয়েছে বলে জানিয়েছেন মোস্তাফিজুর রহমান। তিনি আরো জানান, এর আগে প্রতিবারই এ প্রদর্শনীতে বাংলাদেশের প্রতিনিধিরা দর্শনার্থী হিসেবে অংশ নিত। দেশী কোম্পানিগুলো সেখান থেকে এগ্রোকেমিক্যাল আমদানি করত। তবে ন্যাশনাল এগ্রিকেয়ার প্রথম কোম্পানি হিসেবে দেশের বাইরে আন্তর্জাতিক কোনো প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
নীতি সুদহার অপরিবর্তিত রাখার পক্ষে মত দিয়েছেন অর্থনীতিবিদরা
Bonik Barta
মধ্যপ্রাচ্য সংকট দেশের অর্থনীতিতে এরই মধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। এ সংকট কতটা গভীর হবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভের ওপর চাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে জ্বালানির জন্য বিকল্প অর্থায়ন খোঁজা, বিনিময় হার স্থিতিশীল রাখা ও নীতি সুদহার অপরিবর্তিত রাখার পক্ষে মত দিয়েছেন দেশের শীর্ষ অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে গতকাল এক বৈঠকে তারা এ বিষয়ে পরামর্শ দেন। মধ্যপ্রাচ্য সংকটে সরকার ও বাংলাদেশ ব্যাংক কী সিদ্ধান্ত নিতে পারে, সে বিষয়ে পরামর্শ জানতে দেশের অর্থনীতিবিদদের সঙ্গে এ সভা করার উদ্যোগ নেন নতুন গভর্নর।
ব্লক মার্কেটে ১৪১ কোটি টাকার লেনদেন
Bonik Barta
এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১০৫ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, শাহ্জালাল ইসলামী ব্যাংক, রেনাটা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ম্যারিকো বাংলাদেশ, এনসিসি ব্যাংক, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ও গ্রামীণফোন। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ওরিয়ন ইনফিউশনের সবচেয়ে বেশি ৩৬ কোটি ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৮২ টাকা ২০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৬ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ১২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৮৪ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৯০ পয়সায়।
চীন থেকে যন্ত্রপাতি কিনবে অলিম্পিক
Bonik Barta
খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির পর্ষদ চীনের কাছ থেকে যন্ত্রপাতি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দুটি কার্টন উৎপাদন ও একটি ডিম ধোয়া ও ভাঙার যন্ত্রপাতি রয়েছে। কোম্পানিটির নারায়ণগঞ্জের কারখানায় এসব যন্ত্রপাতি স্থাপন করা হবে। গতকাল অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্ষদ সভা শেষে এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে একটি মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্যানুসারে, চীনের কানঝো রূপালী ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেডের কাছ থেকে দুটি কার্টন উৎপাদন যন্ত্রপাতি আমদানি করতে ব্যয় হবে ৫ লাখ ডলার, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ৬ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা। দুটি যন্ত্রের বছরে মোট ৩১ কোটি ৫৩ লাখ ৬০ হাজার পিস কার্টন উৎপাদন সক্ষমতা রয়েছে। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের টেক ইয়ান ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের কাছ থেকে একটি ডিম ধোয়া ও ভাঙার যন্ত্র আমদানিতে ব্যয় হবে ৪৬ হাজার ডলার, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ৫৬ লাখ ৪৪ হাজার ২০০ টাকা। যন্ত্রটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ১৭ কোটি ৫২ লাখ পিস।
বিএটিবিসির দর কমেছে ১৭ শতাংশ
Bonik Barta
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের শেয়ার গত সপ্তাহে ১৭ দশমিক ৩৫ শতাংশ দর হারিয়েছে। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির দর ২২৬ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ২৭৪ টাকা ৪০ পয়সা। এতে সপ্তাহ শেষে শেয়ারটি ডিএসইর দর কমার শীর্ষ তালিকায় উঠে এসেছে। সম্প্রতি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বিএটিবিসির পর্ষদ। এর আগে কখনো কোম্পানিটি বিনিয়োগকারীদের এত কম লভ্যাংশ দেয়নি। ফলে লভ্যাংশ ঘোষণার পর থেকে কোম্পানিটির শেয়ারদরে পতন হয়েছে।
পাকিস্তানে ৭০ শতাংশ পেট্রল পাম্প বন্ধের শঙ্কা কালকের মধ্যে
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে পাকিস্তানেও। সম্ভাব্য জ্বালানি তেল সংকটের আশঙ্কায় করাচির বিভিন্ন পেট্রল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে এবং কিছু পাম্প সাময়িকভাবে বন্ধও রাখা হয়েছে। একই সঙ্গে গতকাল সারা দেশে জ্বালানি সংকটের আশঙ্কা প্রকাশ করে সতর্কবার্তা জারি করেছেন পেট্রোলিয়াম ডিলাররা। খবর ডন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, দেশে পেট্রল ও ডিজেলের কোনো ঘাটতি নেই। তবে নতুন জ্বালানি মূল্যের ঘোষণা কার্যকর হওয়ার আগের রাতেই অনেক নাগরিক তড়িঘড়ি করে জ্বালানি তেল কিনতে পাম্পে ভিড় করেন।
সরকারের দাবি জ্বালানির সংকট নেই, আসছে তেল ও গ্যাসবাহী জাহাজ
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে কোনো সংকট নেই বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি তেলবাহী জাহাজ ও গ্যাসবাহী এলএনজি কার্গো দেশে আসছে। এরই মধ্যে কাতার থেকে ১ লাখ ২৬ হাজার টন এলএনজি নিয়ে ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ জাহাজ বন্দরে পৌঁছেছে। এছাড়া ‘আল গালায়েল’ ও ‘লুসাইল’ নামে আরো দুটি এলএনজিবাহী জাহাজ সোমবার ও বুধবারের মধ্যে দেশে পৌঁছার কথা রয়েছে। দুটি জ্বালানি তেলবাহী জাহাজও সোমবার দেশে আসার কথা রয়েছে।
দুই বছরের সর্বোচ্চে বৈশ্বিক জ্বালানি তেলের দাম
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো যেকোনো সময় জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন বন্ধ করে দিতে পারে। কাতারের এমন সতর্কবার্তায় বিশ্ববাজারে পণ্যটির দাম দুই বছরের সর্বোচ্চে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম শুক্রবার বেড়েছে ৯ শতাংশের বেশি। এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের মন্দার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর বিবিসি। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গত শুক্রবার ব্যারেলে ৯ শতাংশের বেশি বেড়েছে। এতে প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৯৩ ডলারে, যা ২০২৩ সালের শরতের পর সর্বোচ্চ। জ্বালানি পণ্যটির আকস্মিক এ মূল্যবৃদ্ধি শুধু পরিবহন খাতেই নয়, বরং বৈশ্বিক খাদ্যপণ্য, হিটিং পদ্ধতি ও আমদানীকৃত পণ্যের ওপরও বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো বড় অর্থনীতিগুলোয় যেখানে মূল্যস্ফীতি নিম্নমুখী ছিল, সেখানে নতুন করে দাম বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
DSEX loses 359 points last week amid Middle East tensions
The Business Standard
The benchmark index of the Dhaka Stock Exchange (DSE) extended its losing streak last week as escalating geopolitical tensions in the Middle East rattled investor confidence and triggered broad-based selling. The DSEX shed 359 points, or 6.42%, to close the week at 5,240. The blue-chip DS30 index fell further, losing 157 points, or 7.28%, to settle at 2,011. Market participation also weakened during the week. Average daily turnover declined 4% to Tk696 crore, reflecting cautious trading as investors avoided large bets amid rising uncertainty. The bearish sentiment wiped out about Tk20,400 crore from the market capitalization of listed companies.
Govt, JICA meet to break MRT-1 deadlock
The Financial Express
The government is set to hold a crucial meeting with Japanese development partner to try to resolve a long-running dispute that has stalled work on Bangladesh's first underground metro rail line. Officials hope the talks will clear a path for construction of the MRT-1 line between Airport and Kamalapur after years of delays. The discussions come amid a deep disagreement over unusually high bidding prices for key construction packages, with the government seeking to cancel and re-tender some contracts while the Japanese lender warns that doing so could breach loan conditions and cause further delays.
The government will sit with Japan International Cooperation Agency (JICA) on Tuesday to resolve obstacles to the project works, officials said on Saturday. The bidding price dispute between the Dhaka Mass Transit Company Limited (DMTCL) and JICA has halted the project works for years, they said.