07-Aug-2026

Saturday 08 August 2026

09-Aug-2026

হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনায় আশার আলো দেখছে যুক্তরাষ্ট্র

Bonik Barta

আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, ইরান-ওমান চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও আন্তর্জাতিক তেল সরবরাহে সাময়িক স্থিতিশীলতা ফিরতে পারে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের স্বস্তি এনে দেবে। ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধের কারণে স্থবির হয়ে পড়া হরমুজ প্রণালি পুনরায় সচল হওয়া নিয়ে আশার আলো দেখছে যুক্তরাষ্ট্র। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নৌপথ খুলে দিতে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তা।

ভারতীয় অর্থায়ন থেকে বেরিয়ে রিভার ক্রসিংয়ের রুট পরিবর্তন কমল প্রায় ৭ কিলোমিটার

Bonik Barta

পাবনার ঈশ্বরদী উপজেলায় স্থাপিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের জন্য নির্মাণ করা হচ্ছে একাধিক সঞ্চালন লাইন ও অবকাঠামো।প্রকল্পটির বড় একটি অংশ বাস্তবায়ন হচ্ছে ভারতের সঙ্গে করা লাইন অব ক্রেডিট (এলওসি) চুক্তির আওতায়। সঞ্চালন লাইনের ২০ কিলোমিটার ছিল রিভার ক্রসিং (নদী পারাপার)। কিন্তু অস্বাভাবিক দর, অর্থায়নে ধীরগতি ও নানাবিধ শর্ত থাকায় এ অংশটি থেকে বেরিয়ে আসে বাংলাদেশ। সিদ্ধান্ত হয় বিকল্প ব্যবস্থায় বাস্তবায়নের। পরবর্তী সময়ে প্রায় সাত কিলোমিটার রুট কমানোর পাশাপাশি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কাজটি বাস্তবায়নের সুযোগ তৈরি হওয়ায় ঠিকাদার নির্বাচনে প্রতিযোগিতা বাড়ে।

গ্রাহকের ৩৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ ন্যাশনাল লাইফের

Bonik Barta

১ ঘণ্টার মধ্যে দুই গ্রাহকের মেয়াদোত্তীর্ণ জীবন বীমা পলিসির বিপরীতে মোট ৩৬ লাখ ৮৩ হাজার ৮৬১ টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। রাজধানীতে ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে গ্রাহক লিটন মোল্লা ও লিপি আক্তারের হাতে বীমা দাবির চেক তুলে দেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। এ সময় কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস, আইটি প্রধান এমএম ময়েজ উদ্দিন এবং দোহার জোনের প্রধান জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

১৪ বছরের ব্যবধানে চিংড়ি রফতানি কমেছে ৬২%

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা এবং দেশের অভ্যন্তরে প্রথাগত উৎপাদন ব্যবস্থার কারণে দেশের হিমায়িত চিংড়ি খাতে সংকট গভীর হচ্ছে। আন্তর্জাতিক বাজারে উচ্চ উৎপাদনশীল ও কম দামের ‘ভেনামি’ জাতের চিংড়ির ক্রমবর্ধমান চাহিদা থাকলেও বাংলাদেশ এখনো প্রথাগত ‘বাগদা’ চিংড়ির ওপর নির্ভরশীল। ফলে ১৪ বছরের ব্যবধানে দেশের চিংড়ি রফতানি কমেছে প্রায় ৬২ শতাংশ।

ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৫.৩ শতাংশে

Bonik Barta

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইন্দোনেশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কিছুটা ধীর হয়েছে। বিশ্ববাজারের নানা অস্থিরতা ও উৎসবকেন্দ্রিক কেনাকাটা কমে যাওয়ার কারণে এ ধীরগতি দেখা গেছে। গত বুধবারে প্রকাশিত দেশটির সরকারি তথ্যে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম এ অর্থনীতির মোট দেশজ উৎপাদন বা জিডিপি বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২৯ শতাংশ। প্রবৃদ্ধির এ হার বাজার পূর্বাভাসের চেয়ে বেশি হলেও সরকারের নিজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে কম। খবর নিক্কেই এশিয়া।

চট্টগ্রামে ২০০ বন্ধ কারখানা চালুর মাধ্যমে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে

Bonik Barta

চট্টগ্রাম অঞ্চলের প্রায় ২০০টি বন্ধ বা বন্ধের উপক্রম হওয়া শিল্প-কারখানা পুনরায় চালুর মাধ্যমে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা দেখছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম অফিসে গতকাল এক মতবিনিময় সভায় উত্থাপিত এ-সংক্রান্ত একটি কনসেপ্ট পেপারে এ তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। ‘এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য: চট্টগ্রাম অঞ্চলের সম্ভাবনা’ শীর্ষক এ সভায় জানানো হয়, বন্ধ কারখানাগুলোর কারণে এরই মধ্যে প্রায় পাঁচ লাখ কর্মী বেকার হয়ে পড়েছেন এবং প্রায় ১ লাখ কোটি টাকার খেলাপি ও অবাণিজ্যিক ঋণ জমেছে। তবে জ্বালানি সংকট, দীর্ঘমেয়াদি পুঁজির অভাব এবং দক্ষ অপারেটরের ঘাটতিকে এ খাত পুনরুদ্ধারের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিশ্বজুড়ে পর্যটন খাতের মন্দা সত্ত্বেও থিম পার্কে ডিজনির রেকর্ড ব্যবসা

Bonik Barta

আন্তর্জাতিক পর্যটন খাতে এক ধরনের মন্দা ভাব দৃশ্যমান। তা সত্ত্বেও ব্যতিক্রমী ব্যবসায়িক সাফল্য দেখিয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত বিনোদন সংস্থা ওয়াল্ট ডিজনি। যুক্তরাষ্ট্রে বিদেশী পর্যটক আগমনের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমলেও কোম্পানিটির ‘এক্সপেরিয়েন্স’ বিভাগ আয়ে নতুন রেকর্ড গড়েছে। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে জানানো হয়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ডিজনির থিম পার্ক, প্রমোদতরী বা ক্রুজ লাইন, রিসোর্ট ও অন্যান্য পণ্যভিত্তিক সেবা খাত থেকে আয় হয়েছে প্রায় ১ হাজার কোটি ডলার (১০ বিলিয়ন ডলার)। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। একই সঙ্গে টানা ছয়টি প্রান্তিকে প্রতিষ্ঠানটির জন্য এটি সর্বোচ্চ আয়ের একটি রেকর্ড।

মার্কিন শুল্কে সিঙ্গাপুরের ৭৪০ কোটি ডলারের রফতানি ঝুঁকিতে

Bonik Barta

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে সিঙ্গাপুরের প্রায় এক-তৃতীয়াংশ রফতানি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর আর্থিক পরিমাণ প্রায় ৯৫০ কোটি সিঙ্গাপুর ডলার বা ৭৪০ কোটি ডলার। সম্প্রতি দেশটির পার্লামেন্টে এ তথ্য জানিয়েছে বাণিজ্যমন্ত্রী গান কিম ইয়ং। খবর রয়টার্স।গত ২৪ জুলাই সিঙ্গাপুরসহ ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। উদ্ভূত পরিস্থিতি বর্ণনা করে গান কিম ইয়ং বলেন, ‘১৯৭৪ সালের মার্কিন ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় আরোপ করা এ শুল্কে সিঙ্গাপুরের মোট রফতানির প্রায় এক-তৃতীয়াংশ পণ্য অন্তর্ভুক্ত হবে। এর মধ্যে অপটিক্যাল যন্ত্রপাতি ও রাসায়নিক পণ্য রয়েছে। তবে জ্বালানি ও জ্বালানি পণ্য, নির্দিষ্ট কিছু ইলেকট্রনিকস ও মহাকাশ শিল্পের পণ্য, সেমিকন্ডাক্টর এবং ওষুধ এ শুল্কের আওতামুক্ত থাকবে

পলিসিলিকন পণ্যে ১৫ শতাংশ শুল্ক বসাবে ট্রাম্প প্রশাসন

Bonik Barta

পলিসিলিকন থেকে তৈরি পণ্যের ওপর ১৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। চীনা আধিপত্য রুখতে ও মার্কিন কলকারখানার সুরক্ষা দিতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে এক প্রতিবেদনে জানায় রয়টার্স। পলিসিলিকন হলো সৌর প্যানেল ও সেমিকন্ডাক্টর তৈরির অন্যতম প্রধান কাঁচামাল। সাধারণ সিলিকনকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে অতি-উচ্চমাত্রায় বিশুদ্ধ করার পর যে কঠিন পদার্থ পাওয়া যায়, তাকেই পলিসিলিকন বলে। এটি আধুনিক তথ্যপ্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামালগুলোর একটি।

আরো এক কার্গো এলএনজি কিনছে সরকার

Bonik Barta

গ্যাস সংকট মোকাবেলায় আট কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নেয়ার ঠিক পরদিনই আরো এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গতকাল এ সিদ্ধান্ত হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বৈঠকে সভাপতিত্ব করেন।

টাংস্টেন ও ব্যাটারি বর্জ্য রফতানি বন্ধ করল যুক্তরাষ্ট্র

Bonik Barta

টাংস্টেন ও লিথিয়াম-আয়ন ব্যাটারি বর্জ্য রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিজস্ব খনিজ সরবরাহ জোরদার করতে এবং প্রতিরক্ষা ও উচ্চপ্রযুক্তি শিল্প সমৃদ্ধ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক নির্বাহী আদেশের পর সিদ্ধান্তটি নেয়া হলো। গতকাল দেশটির বাণিজ্য বিভাগ জানিয়েছে, ২৭ আগস্ট থেকে এক বছরের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন এ বিধিনিষেধের ফলে ‘ব্ল্যাক মাস’ নামে পরিচিত ব্যাটারির বর্জ্য ও টাংস্টেন স্ক্র্যাপ বিদেশে, বিশেষ করে চীনে রফতানি করা যাবে না। পরিবেশ সংস্থা ব্যাসেল অ্যাকশন নেটওয়ার্কের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র মাসে প্রায় ৩৩ হাজার টন ইলেকট্রনিক বর্জ্য রফতানি করে। নিজস্ব খনিজ উৎপাদন বাড়াতে এবং চীনের ওপর নির্ভরতা কমাতেই ওয়াশিংটন এ ব্যবস্থা নিয়েছে।

বিশ্ববাজারে চিনির দাম বাড়লেও কমেছে কফির

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে দরপতন হয়েছে কফির। তবে ইউরোপের প্রতিকূল আবহাওয়া ও ভারতে অতিরিক্ত চাহিদার কারণে বেড়েছে চিনির দাম। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার। লন্ডনের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) অপরিশোধিত চিনির দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি পাউন্ড ১৫ পাউন্ড ১৯ সেন্টে পৌঁছায়। ইউরোপে তীব্র গরম ও খরায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় এ দরবৃদ্ধি হয়েছে। একই সময়ে সাদা চিনির দাম দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি টন ৪৭৭ ডলার ৫০ সেন্টে পৌঁছায়। ভারতে এক মাসের ব্যবধানে চিনির দাম ১০ শতাংশ বেড়ে রেকর্ড ছুঁয়েছে। সরবরাহে ঘাটতি থাকায় আগামী কয়েক মাস দাম চড়া থাকতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের

Bonik Barta

জাপানি মুদ্রা ইয়েনের টানা দরপতনের কারণে দেশটিতে নতুন স্মার্টফোনের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর সরাসরি প্রভাবে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যবহৃত বা পুরনো (সেকেন্ড হ্যান্ড) ফোনের চাহিদা ক্রমেই বাড়ছে। প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের জনপ্রিয় আইফোনের দাম বাড়ার পরই দেশটির স্মার্টফোন বাজারে ক্রেতাদের কেনাকাটার এ নতুন প্রবণতা স্পষ্টভাবে সামনে এসেছে। খবর দ্য জাপান টাইমস। গত ১৮ জুলাই জাপানের বাজারে আইফোনের সব মডেলের দাম একযোগে বাড়ানোর ঘোষণা দেয় অ্যাপল। এ ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দেশটির ব্যবহৃত স্মার্টফোনের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম নিকোসুমায় অর্ডার অস্বাভাবিক হারে বেড়ে যায়। প্লাটফর্মটির তথ্য অনুযায়ী, দাম বাড়ানোর ঘোষণার পরদিন দুপুর নাগাদ তাদের ব্যবহৃত ফোন বিক্রির পরিমাণ আগের দিন এবং আগের সপ্তাহের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি বাড়ে।

ডিএসইএক্স সূচক কমেছে প্রায় ১ শতাংশ

Bonik Barta

গত সপ্তা‌হের চার কার্যদিব‌সে দে‌শের পুঁজিবাজা‌রে সূচকের নিম্নমুখিতা দেখা গেছে। এ সময় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সা‌র্বিক সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১ শতাংশ। এছাড়া এক্সচেঞ্জটির অন্যান্য সূচকও নিম্নমুখী ছিল। এ সময়ে এক্সচেঞ্জটির লেনদেন হয়েছে ৪ হাজার ৭২৭ কোটি টাকার। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তা‌হে সূচকের নিম্নমুখিতা দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

Natural gas supplies across the country improves further

The Financial Express

Natural gas supplies across the country has improved further from Saturday with increased supply to industries, power plants and household consumers as the LNG re-gasification from the damaged FSRU ramped up to around 250 million cubic feet per day (mmcfd). A cargo from BP Singapore Pte Ltd delivered new liquefied natural gas (LNG) to the floating storage and regasification unit (FSRU) Friday night to increase overall LNG re-gasification to 733 mmcfd from previous day’s 515 mmcfd to reach the country’s overall natural gas supply to 2,367 mmcfd, Petrobangla’s director for operations and mines, and PSC Md Shoeb told The Financial Express on Saturday.

CMSME asset quality worsens with 26pc classified loan ratio

The Financial Express

Asset quality in the cottage, micro, small, and medium enterprise (CMSME) segment took a visible hit in the first quarter of 2026, driven by a sharp contraction in total outstanding credit coupled with an expanding volume of non-performing loans. According to the Bangladesh Bank (BB) data, the classified loan ratio across the CMSME portfolio reached 26.04 per cent at the end of March 2026, up from 24.03 per cent recorded in December 2025. The data points to a double-edged effect that drove the sharp percentage surge during the January-March quarter. CMSME outstanding loans stood at Tk 2.98 trillion on March 31, 2026, reflecting a decline of 5.15 per cent from the preceding quarter and 1.35 per cent from the corresponding quarter of the previous year.

Action plan taken to overhaul TCB for greater outreach

The Financial Express

A five-year action plan has been broached to overhaul the Trading Corporation of Bangladesh (TCB) operations for its greater outreach rationing subsidised essentials in keeping with the new government's election pledges.The plan focuses on digital procurement, greater transparency, stronger accountability and the use of artificial intelligence (AI) to see through its entire operations, including procurement, price and distribution processes, sources said. The 2026-2031 plan envisages a phased transition to fully online tendering, digital import tracking, independent audits, supplier-rating systems, GPS- and QR code-based warehouse monitoring, blockchain-based supply-chain tracking and AI-driven detection of irregularities in procurement

BGMEA sets up Tk 100 million welfare fund for members

The Financial Express

The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has set up a Tk 100-million BGMEA Members Welfare Fund to provide emergency assistance and financial protection to apparel entrepreneurs. The fund is expected to formally begin operations on August 15. BGMEA President Mahmud Hasan Khan disclosed the information in a letter sent to members on August 2. In the letter, he said, "The board has always accorded the highest priority to the welfare of the members, emergency assistance, and ensuring financial protection for the members and their families in times of unexpected disasters or hardship."

Bank deposits dropping after an upturn

The Financial Express

Several months of significant rise in deposit in Bangladesh's banking industry now reverses into climbdown mainly as inflation erodes savings and returns turn near-negative. As a matter of fact, the volume of currency outside the banks' vaults is surging, which is not a good sign for the $500-billion economy that eyes a quick revival from a prolonged economic sluggishness through accelerating industrial production and overall economic growth as a whole. Even in June last year, the deposit growth in the banks was only 7.70 per cent when the banking industry was passing through a liquidity stress amid economic slowdown. Since then, the flow of deposit into the banking channel kept increasing gradually to reach 9.97 per cent, 11.10 per cent, 11.28 per cent and 11.98 per cent in September and December 2025 and February and April this year respectively.

Start-up funding plunges 95pc in Jan-June 2026

The Financial Express

Start-up funding in Bangladesh slumped 95 per cent year on year to $6.0 million in the first half (H1) of 2026, reflecting a sharp slowdown in investment despite signs of improving deal activity, according to a recent report. The amount was down from $120 million raised in the first six months of 2025 through 14 deals but increased 51 per cent from $4.0 million recorded in the last six months of the same year, indicating that the investment market may be gradually stabilizing. .The figures were compiled in a report titled "Bangladesh Startup Investments Report: H1 2026: Operationalizing the new architecture of the ecosystem" and prepared by research firm LightCastle Partners.

Payment guarantee restored to lure investment in renewable power

The Financial Express

A provision of "Payment Guarantee" for renewable-energy sector is now restored, nearly two years after it was scrapped by the interim government only to dissuade both local and foreign investors from making fresh investment, sources said. In the absence of payment guarantee, local and foreign banks as well as multilateral lenders shied away y from providing loans for renewable energy projects, leading to lower response in the tenders. Many tenders on renewable-energy projects received only a few bidders during the last two years, forcing the government to extend bid document-submission deadlines repeatedly.