ল্যান্সিয়ামে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া
Bonik Barta
চিপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সুপরিচিত নাম এনভিডিয়া। এবার ডেটা সেন্টার নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্সিয়ামে বড় অংকের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কোম্পানিটি। চুক্তি অনুযায়ী, এনভিডিয়া ল্যান্সিয়ামে মোট ৩০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দি ইনফরমেশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক পদক্ষেপে স্টারগেট প্রকল্পের ডেটা সেন্টার নির্মাতা ল্যান্সিয়ামের প্রায় ২০ শতাংশ শেয়ার কিনতে ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া। পাশাপাশি প্রতিষ্ঠানটি যদি বিদ্যুৎ গ্রিড সংযোগসহ নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে পারে, তবে পরবর্তী সময় আরো ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করা হবে বলে জানায় এনভিডিয়া। ল্যান্সিয়াম কোম্পানিটি বিশ্বখ্যাত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোনের সমর্থিত।
হিলিতে ফের পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা
Bonik Barta
দিনাজপুরের হিলিতে দুদিনের ব্যবধানে আবারো বেড়েছে পেঁয়াজের দাম। সরবরাহ কমের অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। বিক্রেতারা জানান, সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বাড়তি। সরবরাহ আবার বাড়লে দাম কমে আসবে। গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই দেশী পেঁয়াজের ভালো সরবরাহ রয়েছে। তার পরও দুদিন আগে ৪০-৪৫ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি পেঁয়াজ বর্তমানে ৪৫-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উৎপাদন বন্ধ ও ব্যবসায়িক ঝুঁকির মুখে এক-পঞ্চমাংশ তালিকাভুক্ত কোম্পানি
Bonik Barta
দেশের পুঁজিবাজারে বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩৬০। এর মধ্যে ৭৪টি কোম্পানিই ব্যবসায়িকভাবে ঝুঁকির মধ্যে রয়েছে, যা মোট তালিকাভুক্ত কোম্পানির এক-পঞ্চমাংশ। মূলত আর্থিক দুর্বলতা, ঋণের বোঝা এবং উৎপাদন বন্ধ থাকার কারণে কোম্পানিগুলো অস্তিত্ব সংকটে রয়েছে। নিরীক্ষকের মতামত এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শনের ভিত্তিতে কোম্পানিগুলোর এ চিত্র উঠে এসেছে। ডিএসইর পক্ষ থেকে নিয়মিতভাবে নিরীক্ষকের মতামত ও নিজস্ব পরিদর্শনের ভিত্তিতে উৎপাদন বন্ধ থাকার পাশাপাশি ব্যবসায়িকভাবে ঝুঁকির মুখে থাকা কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করা হয়ে থাকে। তথ্যানুসারে, নিরীক্ষকের মতামতের ভিত্তিতে ঝুঁকিতে থাকা তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৫৮টি। অন্যদিকে উৎপাদন বা কার্যক্রম বন্ধ রয়েছে ৩৫টি কোম্পানির। উৎপাদন বন্ধ থাকা এ ৩৫ কোম্পানির মধ্যে ১৯টিই আবার নিরীক্ষকের মতামতের ভিত্তিতে ঝুঁকিতে থাকা ৫৮ কোম্পানির তালিকায় রয়েছে। অর্থাৎ এসব কোম্পানির ক্ষেত্রে একদিকে উৎপাদন বন্ধ, অন্যদিকে নিরীক্ষকের পর্যবেক্ষণেও ঝুঁকির বিষয় উঠে এসেছে।
খনিজ খাতে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা যুক্তরাষ্ট্রের
Bonik Barta
প্রতিরক্ষা শিল্পে কাঁচামালের সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ খনিজ খাতে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। দেশটির অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো ও চীনের সরবরাহনির্ভরতা কমানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার এ বিনিয়োগের ঘোষণা দেন। খবর রয়টার্স। যুক্তরাষ্ট্রের সরকারের এ উদ্যোগের কেন্দ্রে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ ও ব্যাটারি প্রকল্প। এসব খনিজ আধুনিক অস্ত্র, যুদ্ধবিমান, সাঁজোয়া যান, ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে প্রয়োজন হয়। একই সঙ্গে এগুলো গাড়ি ও পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তিতেও ব্যবহার হয়।
জুলাইয়ে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে কমেছে ২৩ হাজার পদ
Bonik Barta
শুক্রবার ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস (বিএলএস) প্রকাশিত পরিসংখ্যানে এ চিত্র দেখা গেছে। প্রতিবেদনে জানানো হয়, জুলাইয়ে নন-ফার্ম পেরোল বা কৃষি বর্হিভূত খাতের চাকরিতে পদ কমেছে ২৩ হাজার। অন্যদিকে জুলাইয়ে ৮৫ হাজার নতুন চাকরির পূর্বাভাস দিয়েছিলেন বাজার বিশ্লেষকরা। অবশ্য কর্মসংস্থান কমলেও বেকারত্বের হার জুনের ৪ দশমিক ২ থেকে সামান্য কমে ৪ দশমিক ১ শতাংশে নেমেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে মোট কর্মহীন মানুষের সংখ্যা প্রায় ৬৯ লাখ।
ডিজিটাল লেনদেনের লক্ষ্য অর্জনে বড় প্রতিবন্ধকতা বাটন ফোনের ব্যবহার
Bonik Barta
বর্তমানে দেশে প্রতি মাসে প্রায় এক কোটি ডিজিটাল লেনদেন হচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে প্রতিদিন এক কোটি লেনদেনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তবে এ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বাটন ফোনের ব্যবহার বড় প্রতিবন্ধকতা বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেলে গতকাল বাংলা কিউআরে লেনদেনসংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বাংলাদেশ ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় পরিচালিত ‘ক্যাশলেস ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উইন্ডোজের বাইরে মাইক্রোসফটের ১২ ব্যবসা
Bonik Barta
মাইক্রোসফটের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পিসির নীল স্ক্রিনে লেখা ‘উইন্ডোজ’, দৈনন্দিন কাজের ‘অফিস’ কিংবা গেমিংয়ের প্রিয় সঙ্গী ‘এক্সবক্স’।তবে মাইক্রোসফটের ব্যবসা এখন আর শুধু এসব পণ্যেই সীমাবদ্ধ নেই। ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), করপোরেট সফটওয়্যার, পেশাজীবীদের নেটওয়ার্কিং প্লাটফর্ম লিংকডইন ও গেমিং ব্যবসাও কোম্পানিটির গুরুত্বপূর্ণ অংশ। গত কয়েক বছরে বিশেষ করে ক্লাউড ও এআইকে ঘিরে মাইক্রোসফটের ব্যবসা বেশ বিস্তৃত হয়েছে। ফলে এখন উইন্ডোজের পর্দার আড়ালেই গড়ে উঠছে বিশ্বের অন্যতম পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবসার বড় একটি অংশ।
নিনতেন্দোর মুনাফা বেড়েছে ৫৩.৫ শতাংশ
Bonik Barta
জাপানি ভিডিও গেম জায়ান্ট নিনতেন্দোর মুনাফা একলাফে ৫৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। জনপ্রিয় ‘সুইচ ২’ গেমিং কনসোলের ব্যাপক চাহিদা ও ‘সুপার মারিও’ সিনেমার বাণিজ্যিক সাফল্য কোম্পানিটির আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। জাপানের কিওটোভিত্তিক প্রতিষ্ঠানটি গত সপ্তাহে ব্যবসার আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। খবর জাপান টুডে। প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ১৪ হাজার ৭৪০ কোটি ইয়েন বা ৯৩ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের একই সময় নিনতেন্দোর মুনাফার পরিমাণ ছিল ৯ হাজার ৬০০ কোটি ইয়েন। তবে গত প্রান্তিকে প্রতিষ্ঠানটির সার্বিক বিক্রি ৯ দশমিক ৫ শতাংশ কমে ৫১ হাজার ৭৮০ কোটি ইয়েনে নেমে এসেছে।
ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি কমেছে শুকনো হলুদের
Bonik Barta
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনো হলুদের আমদানি কমেছে। গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম মাসে মসলাপণ্যটির আমদানি কমেছে প্রায় ২৫০ টন। বন্দরে আমদানি কমে যাওয়ায় সাতক্ষীরার মসলা বাজারগুলোতে বেড়েছে গুঁড়া হলুদের দাম। ভোমরা কাস্টম হাউজের রাজস্ব বিভাগের তথ্যানুযায়ী, ২০২৬-২৭ বছরের জুলাইয়ে এ স্থলবন্দর দিয়ে শুকনো হলুদ আমদানি হয়েছে ৯৯৪ টন। যার মূল্য ছিল ১৭ কোটি ৪ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরের একই সময় মসলাপণ্যটি ১ হাজার ২৩৫ টন আমদানি করা হয়। এর মূল্য ছিল ২০ কোটি ২৩ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের জুলাইয়ে পণ্যটির আমদানি কমেছে ২৪১ টন।
জুলাইয়ে বিশ্ববাজারে শিল্প ধাতুর দর বৃদ্ধি
Bonik Barta
বিশ্ববাজারে তামা, অ্যালুমিনিয়াম ও নিকেলের মতো শিল্প ধাতুর (বেস মেটাল) দাম সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শক্তিশালী চাহিদা, মার্কিন ডলারের দরপতন ও সরবরাহ নিয়ে ধারাবাহিক অনিশ্চয়তা। একই সঙ্গে মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার না বাড়ানোর আভাস পাওয়ায় পণ্যবাজারে বিনিয়োগকারীদের আস্থা আরো জোরদার হয়েছে। খবর আনাদোলু এজেন্সি। শিল্প ধাতুগুলোর মধ্যে গত মাসে তামার দাম বেড়েছে পাউন্ডপ্রতি ৪ দশমিক ৭ শতাংশ। বিশ্বজুড়ে খনি থেকে তামা উত্তোলনের বর্তমান পরিস্থিতি ও পরিকল্পিত প্রকল্পগুলো নতুন চাহিদা মেটাতে সক্ষম হবে কিনা, তা নিয়ে বাজারে উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়া ও চিলির যৌথ উদ্যোগ ধাতুটি ব্যবহারের গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। লিথিয়াম ও তামা সরবরাহ জোরদার করতে দেশ দুটি সম্প্রতি পাঁচটি চুক্তিতে স্বাক্ষর করেছে, যা উভয় দেশের প্রযুক্তিগত সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে গেছে।
ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও খরা, ফের বাড়তে পারে অলিভ অয়েলের দাম
Bonik Barta
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা ও ভয়াবহ দাবানলে কৃষি উৎপাদন মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে অলিভ বা জলপাইয়ের বাগানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়তে যাচ্ছে বিশ্ববাজারে। দুই বছর আগের রেকর্ড মূল্যবৃদ্ধির পর সম্প্রতি বাজার কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও ইউরোপের প্রধান উৎপাদনকারী অঞ্চলগুলোয় ফসল নষ্ট হওয়ায় অলিভ অয়েলের দাম আবারো বাড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। খবর দ্য গার্ডিয়ান। ইউরোপের কৃষক ও কৃষি সংগঠনগুলো জানিয়েছে, চরম আবহাওয়ায় ভুট্টা, সূর্যমুখী, আলু থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় শাকসবজির উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ফলে কৃষি খাতের উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
চীনের রফতানিতে শ্লথগতি বাণিজ্য উদ্বৃত্ত কমে দাঁড়িয়েছে ১১২ বিলিয়ন ডলারে
Bonik Barta
বিশ্বজুড়ে উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিকস ও যানবাহনের চাহিদা বেশ চাঙ্গা রয়েছে। তা সত্ত্বেও গত জুলাইয়ে কিছুটা ধীরগতির প্রবৃদ্ধি দেখেছে চীনের রফতানি খাত। চীনা সরকারের কাস্টমস বিভাগ গত শুক্রবার এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করে। তথ্য অনুযায়ী, দেশটির বাণিজ্য উদ্বৃত্ত জুনের ১২ হাজার ৫৬০ কোটি ডলার থেকে জুলাইয়ে ১১ হাজার ২৫০ কোটি ডলারে নেমে এসেছে। খবর জাপান টুডে। সরকারি উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় জুলাইয়ে চীনের রফতানি বেড়েছে প্রায় ২৪ শতাংশ। আগের মাসে এ প্রবৃদ্ধির হার ছিল ২৭ শতাংশ। অন্যদিকে জুলাইয়ে আমদানি বেড়েছে ২৭ দশমিক ৫ শতাংশ। কিন্তু জুনে আমদানি বাড়ার হার ছিল ৩৬ শতাংশ।
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে সাত সপ্তাহে সর্বোচ্চে
Bonik Barta
বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের বেড়ে সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানে ধীরগতি, ডলারের দরপতন ও সুদহার নিয়ে উদ্বেগ হ্রাস এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কমার সম্ভাবনা এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে। গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ, যা চলতি বছরের জানুয়ারির পর এক সপ্তাহে সর্বোচ্চ। খবর রয়টার্স, দ্য বিজনেসলাইন ও আনাদোলু এজেন্সি। গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৩৬ ডলার শূন্য ২ সেন্টে দাঁড়ায়, যা ১৭ জুনের পর সর্বোচ্চ। এর আগে বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ২৮৫ ডলার ৮৪ সেন্টে বেচাকেনা হলেও দিনশেষে তা ৪ হাজার ৩০০ ডলারের ঘর স্পর্শ করে। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম দশমিক ২ দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৯৯ ডলার ৭০ সেন্টে লেনদেন হয়েছে।
বিশ্বজুড়ে গম উৎপাদন কমতে পারে প্রায় আড়াই কোটি টন
Bonik Barta
ভূরাজনৈতিক সংঘাত, প্রতিকূল আবহাওয়া, সারসহ কৃষি উপকরণের উচ্চ মূল্যের কারণে বিশ্বজুড়ে গম উৎপাদন আশঙ্কাজনকভাবে কমতে পারে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমে বিশ্বজুড়ে গম উৎপাদন অন্তত ২ কোটি ৪০ লাখ টন পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দ্য বিজনেসলাইন। বাজার বিশ্লেষক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যানুযায়ী, উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ ও অস্ট্রেলিয়ার কৃষকরা গম আবাদ কমিয়ে বিকল্প শস্যের দিকে ঝুঁকছেন। একই সঙ্গে কৃষ্ণ সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনায় সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এতে বিশ্ববাজারে গমের দাম বেড়ে দুই বছরের মধ্যে সর্বোচ্চের কাছাকাছি পৌঁছেছে। এ পরিস্থিতি বিশ্বের খাদ্যনিরাপত্তায় দীর্ঘমেয়াদি উদ্বেগ তৈরি করছে।
Curbing inflation: Job is not done yet
The Financial Express
The country has been experiencing high inflation in recent years, leading to an erosion in the real income of a large segment of the population. Though the central bank has maintained a tight monetary stance by keeping the policy rate unchanged at a high level for more than two years, inflationary pressures has not eased substantially. The annual average rate of inflation dropped to 8.68 per cent at the end of FY26 from 10.03 per cent in FY25. Moreover, on a point-to-point basis, the rate of inflation reached 9.16 per cent in June this year, the last month of FY26. The rate was 8.48 per cent at the end of FY25, according to the Bangladesh Bureau of Statistics (BBS) estimate. A point-to-point estimate usually provides a better picture of inflation. As several factors have kept prices at higher levels over the last couple of years, it seems not that easy to bring them down. The central bank's tight monetary stance over the last two years has raised questions about its effectiveness in reducing inflation. It has also sparked the old debate over the factors of inflation.
ব্লক মার্কেটে ১৮২ কোটি টাকার লেনদেন
Bonik Barta
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের চার কার্যদিবসে ১৮২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১১৬ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে আইপিডিসি ফাইন্যান্সের সবচেয়ে বেশি ২৬ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩১ টাকা ৪০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২২ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮৪ টাকা ৬০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ১৪ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বগুড়ায় ৪০০ একর জমিতে গড়ে তোলা হবে বিসিক শিল্প পার্ক
Bonik Barta
বগুড়াকে দেশের প্রধান লাইট ইঞ্জিনিয়ারিং হাব ও কৃষিভিত্তিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে আসন্ন শীত মৌসুমে জেলায় প্রায় ৪০০ একর জমির ওপর একটি নতুন বিসিক শিল্প পার্ক স্থাপনের কাজ শুরু হবে। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে গতকাল এ তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘নতুন এ পার্কে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তারা ক্রেডিট হোলসেলিং স্কিমের আওতায় ৬-৭ শতাংশ সুদহারে ঋণ সুবিধা পাবেন।’ পাশাপাশি শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে নীতিনির্ধারণী পর্যায়ে কাজ চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া চেম্বারের নবনির্বাচিত সভাপতি এমএসএম আতিকুর রহমান বাদল।
প্রস্তাবিত জ্বালানি তেল নীতিমালায় কাউকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই
Bonik Barta
বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নিয়ে প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। একই সঙ্গে নীতিমালাটি নিয়ে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলেও দাবি করেছে তারা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের পাঠানো গতকালের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
গতি নেই কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা প্যাকেজ ও নীতি সহায়তা বাস্তবায়নে
Bonik Barta
বন্ধ কারখানা চালুসহ দেশের অর্থনীতির স্থবিরতা কাটাতে প্রায় আড়াই মাস আগে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। ১৫টি খাতে বিভক্ত এসব প্যাকেজ বাস্তবায়নের নীতিমালা এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। তবে বাস্তবায়নের গতি ধীর বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন। কেবল প্রণোদনা প্যাকেজই নয়, সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে যেসব নীতিসহায়তার ঘোষণা এসেছে, সেগুলো বাস্তবায়নের গতিও ধীর। এর মধ্যে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে যে বিশেষ পুনঃতফসিল ও এক্সিট সুবিধা দেয়া হয়েছে, সেটির বাস্তবায়ন নিয়েও নানা দ্বিধা ও শঙ্কা তৈরি হয়েছে। এক্ষেত্রে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে আরোপ করা মামলা প্রত্যাহারের শর্ত।
Fuel privatisation to ensure smooth supply
The Financial Express
A just-approved draft energy policy is aimed at ensuring uninterrupted and safe fuel-oil supply across Bangladesh, a government body says and dispels doubts over the move to involve private corporates in the trade.
The Energy and Mineral Resources Division (EMRD) issued a statement Saturday to dispel a rising confusion surrounding the proposed "Policy on Import, Storage, Transportation, Distribution, and Marketing of Refined Fuel at the Private Level 2026". "Its core objectives include strengthening national energy security, maintaining a continuous supply system, and creating a transparent, competitive framework," stated the EMRD under the Ministry of Power, Energy and Mineral Resources (MPEMR).
Expert panel to guide FTA deal with EU
The Financial Express
A17-member advisory panel formed by the government will oversee and guide overall activities leading to the signing of a proposed free- trade agreement (FTA) with the European Union (EU) for a win-win deal.
Sources say the high-level committee comprises top bureaucrats, trade bodies, and economic think-tanks. According to trade analysts, the convergence of duty-facility losses by Bangladesh stemming from the upcoming least-developed country (LDC) graduation with the competitive asymmetry created by India and Vietnam's newly weaponised FTAs is a matter of concern that has sparked urgent calls for a radical re-engineering of the country's economic diplomacy and product mix.
CCCI seeks relief as energy crisis bites
The Financial Express
The Chittagong Chamber of Commerce and Industry (CCCI) has urged the government to waive bank interest and defer loan instalments for three months as prolonged gas and electricity disruptions disrupt industrial production across the country. The chamber has also sought a 90-day moratorium on gas and electricity bill payments without penalties, warning that energy shortages have caused substantial financial losses and forced some factories to suspend operations. The CCCI made the demands in two separate letters sent to the finance ministry and the Ministry of Power, Energy and Mineral Resources.