জরুরি ভিত্তিতে আট কার্গো এলএনজি ও পাঁচ হাজার টন এলপিজি কেনার অনুমোদন
Bonik Barta
বৈশ্বিক অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজার থেকে জরুরি ভিত্তিতে আট কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও পাঁচ হাজার টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এছাড়া গতকাল অর্থনৈতিক ও সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আরো বেশকিছু প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
জুলাইয়ে কমেছে চাল রফতানি বেড়েছে কফির
Bonik Barta
চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) ভিয়েতনামের কফি রফতানি বেড়েছে। কিন্তু জুলাইয়ে কমেছে চাল রফতানির পরিমাণ। সম্প্রতি দেশটির সরকারি পরিসংখ্যান অধিদপ্তর (জিএসও) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-জুলাই পর্যন্ত ভিয়েতনাম ১৩ লাখ ১০ হাজার টন কফি রফতানি করেছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ১ শতাংশ বেশি। তবে রফতানি বাড়লেও রাজস্ব কমেছে। গত সাত মাসে কফি রফতানি থেকে ভিয়েতনামের আয় ১১ দশমিক ২ শতাংশ কমেছে। তবে জুলাইয়ে দেশটিতে রেকর্ড ৩ লাখ ৯৬ হাজার টন কফি রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮৭ শতাংশ বেশি।
রেকর্ড উচ্চতায় পৌঁছার পর নিম্নমুখী বৈশ্বিক শেয়ারবাজার
Bonik Barta
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারে। বিশেষ করে সেমিকন্ডাক্টর বা চিপ নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের পতন দেখা গেছে গতকাল। ফলে রেকর্ড উচ্চতায় ওঠার পর এদিন কিছুটা নিম্নমুখী প্রবণতা ছিল বৈশ্বিক শেয়ারবাজারে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে মূল্যবান ধাতুটির দাম। খবর দ্য এজ মালয়েশিয়া। বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের গতিবিধি অনুসরণকারী এমএসসিআই অল কান্ট্রি ওয়ার্ল্ড ইনডেক্স টানা পাঁচদিনের উত্থানের পর দশমিক ২ শতাংশ কমেছে। এশিয়া ও যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর কোম্পানির শেয়ারে দুর্বলতার কারণে কমেছে সূচকটি। একই সঙ্গে এশিয়ার শেয়ারের একটি গুরুত্বপূর্ণ সূচক কমেছে ১ দশমিক ২ শতাংশ। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে কিছুটা স্থিতিশীলতার ইঙ্গিত দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ও ইউরোপীয় শেয়ারের ফিউচার সামান্য বেড়েছে।
পর্তুগালে ওষুধ রফতানি শুরু করেছে রেনাটা
Bonik Barta
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি পর্তুগালে থেরাপিউটিকস পণ্যের প্রথম চালান রফতানি করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, পর্তুগালে পাঠানো প্রথম চালানে রয়েছে অ্যামান্টাডিন ১০০ মিলিগ্রাম ক্যাপসুল। এটি রেনাটার ইউরোপীয় ইউনিয়নের অনুমোদনপ্রাপ্ত রাজেন্দ্রপুর কারখানায় তৈরি হয়েছে। এছাড়া চালানে রয়েছে ফ্লুড্রোকর্টিসোন দশমিক ১ মিলিগ্রাম ও ক্যাবারগোলিন দশমিক ৫ মিলিগ্রাম ট্যাবলেট। এ দুটি ওষুধ কোম্পানির ইউরোপীয় ইউনিয়নের অনুমোদনপ্রাপ্ত মিরপুর কারখানায় প্রস্তুত করা হয়েছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) রেনাটার শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৩৯ পয়সা, আগের বছরে যা ছিল ১৫ টাকা ৯৫ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২০ টাকা ২ পয়সায়।
বান্দরবানে উৎপাদন বেড়েছে হাইব্রিড ও জুম তুলার
Bonik Barta
বাংলাদেশে পার্বত্য অঞ্চলের উল্লেখযোগ্য কয়েকটি অর্থকরী কৃষিপণ্যের মধ্যে অন্যতম জুম তুলা। একসময় বান্দরবানের পাহাড়ে এ তুলার ব্যাপক আবাদ হতো। জুম পদ্ধতিতে ধান, মারফা, ভুট্টা, আদা, হলুদ ও মরিচের সঙ্গে মিশ্র ফসল হিসেবে চাষ হতো তুলা। সাঙ্গু ও মাতামুহুরী নদীপথে সে তুলা চট্টগ্রামের দোহাজারী ও চকরিয়া বাজারে যেত। সেখান থেকে সরবরাহ করা হতো দেশের বিভিন্ন প্রান্তে। তবে সময়ের আবর্তনে পাহাড়ের প্রকৃতি পরিবর্তন ও আধুনিকায়নের ফলে চাষ পদ্ধতিতেও এসেছে বড় বদল। তুলা উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ২০১২ সালে দেশে তুলা আমদানি শুরু হয়। পরবর্তী সময়ে তুলা গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত উচ্চফলনশীল একাধিক জাতের হাইব্রিড তুলার আবাদ শুরু হয়। এর পর থেকেই জেলায় হাইব্রিড তুলার উৎপাদন দ্রুত বাড়তে থাকে। পাশাপাশি অব্যাহত থাকে ঐতিহ্যবাহী জুম তুলার আবাদও। এক দশকে বান্দরবানে চাষীর সংখ্যা প্রায় ৫ শতাংশ কমলেও হাইব্রিড ও জুম তুলার মোট আবাদ ও উৎপাদন বহু গুণ বেড়েছে। ২০১০ ও ২০১১-এ দুই বছর জেলার রুমা উপজেলায় প্রথম পরীক্ষামূলকভাবে হাইব্রিড তুলার আবাদ করা হয়। সাফল্য পাওয়ার পর ২০১২ সালে মাঠপর্যায়ে এর বাণিজ্যিক চাষ শুরু হয়। বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী, প্রতি বছর আবাদের পরিধি বাড়ানো হচ্ছে।
কিউআর কোড ব্যবহার করে নিরাপদ ও সহজ লেনদেন করা সম্ভব
Bonik Barta
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মাহমুদ ওসমান ইমাম এবং ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও মো. এহতেশামুল হক খান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার।গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ‘বাংলা কিউআরের মাধ্যমে দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে নিরাপদ, সহজ ও আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল লেনদেন করা সম্ভব।’
স্পেসএক্সের আয় বেড়েছে ৯২ শতাংশ
Bonik Barta
শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রথম আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতিষ্ঠানটির আয় প্রায় দ্বিগুণ বা ৯২ শতাংশ বেড়েছে। স্টারলিংকের গ্রাহক বৃদ্ধি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কম্পিউট সুবিধার ব্যাপক চাহিদার কারণে এ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে ইলোন মাস্কের কোম্পানিটি। খবর নিক্কেই এশিয়া। চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে স্পেসএক্সের মোট আয় দাঁড়িয়েছে ৭৮০ কোটি ডলার। স্পেসএক্স মূলত রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ও এআই অবকাঠামো নিয়ে কাজ করে।
সৌদি আরামকোর মুনাফা বেড়েছে ৪২ শতাংশ
Bonik Barta
আঞ্চলিক যুদ্ধ ও রফতানি অবকাঠামোয় ক্রমাগত হামলার মধ্যেও দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফা বেড়েছে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রফতানিকারক প্রতিষ্ঠান সৌদি আরামকোর। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা ৪২ শতাংশ বেড়ে ১২১ দশমিক ৫ বিলিয়ন রিয়ালে (প্রায় ৩ হাজার ২৪০ কোটি ডলার) পৌঁছেছে। সৌদি স্টক এক্সচেঞ্জে গতকাল জমা দেয়া এক বিবরণীতে এ তথ্য নিশ্চিত করে কোম্পানিটি। ওই প্রান্তিকে কোম্পানিটির আয়ও ১৯ শতাংশ বেড়ে ৪৫০ দশমিক ৭ বিলিয়ন রিয়ালে দাঁড়ায়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এ আয় অর্জন সম্ভব হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
পর্যটনে তুরস্কের আয় আড়াই হাজার কোটি ডলার
Bonik Barta
তুরস্কের পর্যটন আয় চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৫ কোটি ডলারে।
তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউট (তুর্কস্ট্যাট) প্রকাশিত সাম্প্রতিক তথ্যে এ চিত্র উঠে আসে। তথ্য অনুযায়ী, পর্যটক সামান্য কমলেও জনপ্রতি গড় খরচ বাড়ায় দেশটির সামগ্রিক পর্যটন আয় প্রায় আগের বছরের মতোই স্থিতিশীল রয়েছে। খবর আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের প্রথমার্ধে গত বছরের একই সময়ের তুলনায় পর্যটন খাত থেকে আয় দশমিক ১ শতাংশ কমেছে। জানুয়ারি-জুন মেয়াদে তুরস্কে মোট ২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার পর্যটক আগমন করেছেন, যা গত বছরের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ কম।
আরো সংকোচনের মুখে গ্রামীণ অর্থনীতি ও এসএমই খাত
Bonik Barta
দেশের গ্রামীণ ও প্রান্তিক অর্থনীতির প্রধান চালিকাশক্তি কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাত এখন সম্প্রসারণ নয়, বরং সংকোচনের মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এ খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণপ্রবাহ কমে এসেছে। এর ফলে ঋণের স্থিতিও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিকট অতীতে সিএমএসএমই খাতের ঋণ স্থিতি এভাবে কমে যেতে দেখা যায়নি।
RELIEF FOR INDUSTRIAL, HOUSEHOLD CONSUMERS Closed FSRU resumes regasification operation
The Financial Express
An immediate relief for industries, power plants and household consumers from fuel crunch comes as the closed floating storage and regasification unit (FSRU) resumes operation. The much-cherished development came in the early hours of Thursday (August 6) after two weeks of ordeals following the tripping of the US company-owned facility after an accident. Located on the Moheshkhali island in the Bay of Bengal, the unit resumed operation around 3:00am with successful repairing of one of its two boilers and was currently re-gasifying around 115 million cubic feet per day (mmcfd) of liquefied natural gas, Petrobangla spokesperson Tariqul Islam Khan told The Financial Express.
Budget signals long-term policy continuity to boost investor confidence
The Financial Express
This year's budget has given a clear message on long-term policy continuity to boost the confidence of domestic and foreign investors, Bangladesh Investment Development Authority (BIDA) Executive Chairman Ashik Chowdhury said on Thursday. "It (the budget) signals policy continuity and we are serious about maintaining it. We have conveyed this message to both domestic and international stakeholders," he said. He made the remarks while addressing a briefing session styled 'Investment-Related Budget Outcomes for FY 2026-27' hosted by BIDA at its headquarters in the city's Agargaon area.
Govt debt stock climbs to Tk 22t until March
The Financial Express
Total government debt stock rose over 5.4 per cent during the first nine months of the fiscal year 2025-26 to Tk 22.59 trillion, driven largely by increased domestic borrowing, particularly from the banking system. According to finance ministry data, released Thursday, domestic debt climbed 8.41 per cent to Tk 12.954 trillion by the end of March from the level recorded at the beginning of the fiscal year, the report showed. Borrowing from the banking system accounted for the largest share of domestic debts, rising nearly 14 per cent to Tk 8.82 trillion by the end of March, which reflects government's growing reliance on banks to finance its budget deficit.
RMG exports to US fall 5.58pc as regional rivals gain
The Financial Express
Bangladesh's readymade garment (RMG) shipments are struggling to keep pace with Vietnam, Cambodia, and Indonesia, with the trio recording growth in the US market during the first half of the 2026 calendar year. Data analysis shows amid China's steep drop, Vietnam's gain of the top market share, as well as the steady growth of Cambodia and Indonesia, are a clear pivot by American brands toward Southeast Asia. Bangladesh, being the second largest apparel exporter to the US, fetched $4.01 billion in the first half of 2026, down 5.58 per cent from $4.24 billion in the corresponding period of 2025, according to data released by the Office of Textiles and Apparel (OTEXA) on August 4.
এলএনজি টার্মিনালের একটি বয়লার সচল জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ
Bonik Barta
মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালের একটি বয়লার সচল হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে শুরু করেছে। এর প্রভাবে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইপলাইনে গ্যাসের চাপ বেড়েছে। কয়েকদিনের তীব্র সংকটের পর স্বস্তি ফিরতে শুরু করেছে শিল্প-কারখানা, সিএনজি ফিলিং স্টেশন ও আবাসিক গ্রাহকদের মধ্যে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দুই-তিনদিনের মধ্যে গ্যাস সরবরাহ প্রায় স্বাভাবিক হয়ে আসবে। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, মেরামত শেষে গত বুধবার রাতে ক্ষতিগ্রস্ত টার্মিনালের একটি বয়লার চালু করা হয়। বর্তমানে এ টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় সাড়ে ১১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। মহেশখালীর অন্য ভাসমান এলএনজি টার্মিনাল থেকেও প্রতিদিন প্রায় ৫৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে।
BB withdraws SIBL administrator team
The Financial Express
Bangladesh Bank has withdrawn its administrator and oversight team from Social Islami Bank (SIBL), marking another step in the consolidation of five Shariah-based banks under Sammilito Islami Bank PLC. The move transfers day-to-day management of SIBL to the merged bank's board and management as the central bank continues to phase out direct regulatory oversight. Following the move, SIBL's operations will now be managed under the direct supervision of the Board of Directors and the Managing Director of Sammilito Islami Bank.
Pakistan allows pineapple imports from Bangladesh
The Financial Express
The Pakistan government has allowed the import of pineapples from Bangladesh.
The High Commission of Bangladesh in Islamabad shared this information in a statement on Friday. The statement said Pakistan has strong demand for Bangladeshi pineapples, adding that the new export opportunity could pave the way for shipments of other agricultural products and fruits while boosting bilateral trade.
US$68b laundered thru trade channels over decade: Experts
The Financial Express
Around US$68 billion has been laundered out of Bangladesh through international-trade channels over the past decade, making trade-based money laundering (TBML) significant conduit for illicit financial outflows, experts say. They warn that TBML has become a major threat to the national economy by weakening foreign-exchange reserves, reducing government revenue, distorting legitimate trade and investment, and undermining financial stability and governance. The observations came at a Continuing Professional Development (CPD) programme titled 'Trade-Based Money Laundering: Impact on National Economy - Role of Professional Accountants', organised by the Dhaka Branch Council (DBC) of the Institute of Cost and Management Accountants of Bangladesh (ICMAB) on Wednesday evening in Dhaka.