05-Jun-2026

Saturday 06 June 2026

07-Jun-2026

২০২৮ সালের মধ্যে শীর্ষ রেমিট্যান্স ব্যাংক হতে চায় ব্র্যাক ব্যাংক

Bonik Barta

টানা পাঁচ বছর ধরে প্রবাসী আয় সংগ্রহে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এবার ব্যাংকটির লক্ষ্য ২০২৮ সালের মধ্যে দেশের শীর্ষক রেমিট্যান্স ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশীরা দেশে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে এটি ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

এনসিসি ব্যাংকের ১১৬ কোটি টাকার লেনদেন

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক পিএলসির গত সপ্তাহের চার কার্যদিবসে মোট ১১৬ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের ২ দশমিক ৫২ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী দর ১৫ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। সপ্তাহ শেষে এনসিসি ব্যাংকের শেয়ার ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এনসিসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য ছিল ২৮ টাকা ৪১ পয়সা।

রিজেন্ট টেক্সটাইলের দর বেড়েছে ৫৬%

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ৫৬ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটি দর দাঁড়িয়েছে ৭ টাকা ২০ পয়সায়, এর আগের সপ্তাহ শেষে যা ছিল ৪ টাকা ৬০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক তথ্য প্রকাশ করেছে রিজেন্ট টেক্সটাইল মিলস। এরপর থেকে কোম্পানিটি কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে না। ফলে কোম্পানিটির প্রকৃত আর্থিক ও ব্যবসায়িক তথ্য জানতে পারছেন না বিনিয়োগকারীরা। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি।

লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮ লাখ টন কম লবণ উৎপাদন

Bonik Barta

বর্ষা শুরু হওয়ায় ২০২৫-২৬ চাষ মৌসুম শেষে মাঠ ছেড়েছেন দেশের লবণচাষীরা। এবার নভেম্বর থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অনিয়মিতভাবে ১৯৪ দিনে প্রায় সাড়ে ১৯ লাখ টন লবণ উৎপাদন হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১২ নভেম্বরে কুতুবদিয়ায় প্রথম লবণ উৎপাদনের মাধ্যমে মৌসুম শুরু হয়। এবার বিরূপ আবহাওয়ার কারণে ৩৬ দিন মাঠে নামতে পারেননি চাষীরা। এ সময়ের মধ্যে ২৭ লাখ ১৫ হাজার টন লক্ষ্যমাত্রার বিপরীতে ১৯ লাখ ৪৪ হাজার ৯২৬ টন লবণ উৎপাদন হয়েছে।

সেমিকন্ডাক্টর শিল্পে বৈশ্বিক সংযোগ বাড়াতে যুক্তরাষ্ট্রে বিএসআইএর রোড শো

Bonik Barta

দেশের সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে বৈশ্বিক সংযোগ বাড়াতে এবং বিদেশে থাকা বাংলাদেশী আইটি বিশেষজ্ঞদের দেশীয় প্রযুক্তির উন্নয়নে কাজে লাগাতে যুক্তরাষ্ট্রে রোড শো শুরু করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। সিলিকন রিভার ও ব্রেনগেইনের যৌথ সহায়তায় ৯ দিনব্যাপী এ রোড শো গতকাল শুরু হয়েছে, যা চলবে ১৩ জুন পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসআইএ। এতে বলা হয়, এ রোড শোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর শিল্পের ব্যবসায়ী, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শীর্ষ প্রযুক্তি কর্মকর্তা, নীতিনির্ধারক ও প্রবাসী বাংলাদেশীরা অংশ নিচ্ছেন। বিএসআইএ সভাপতি এমএ জব্বার ও যুক্তরাষ্ট্রভিত্তিক পার্ডু ইউনিভার্সিটির অধ্যাপক ও সিলিকন রিভার বাংলাদেশ ইনিশিয়েটিভের প্রধান স্থপতি মুহাম্মদ মোস্তফা হুসাইনের নেতৃত্বে চলমান এ রোড শোতে আরো অংশগ্রহণ করছেন দেশের শিল্প ও শিক্ষা খাতের প্রতিনিধি, ব্রেনগেইন নেটওয়ার্কের সদস্যরা এবং ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

বিকাশ পেমেন্টে ওটিটি প্লাটফর্ম সাবস্ক্রিপশনে ক্যাশব্যাক সুবিধা

Bonik Barta

‘বিকাশ’ পেমেন্টের মাধ্যমে ‘চরকি’, ‘হইচই’, ‘বঙ্গ’, ‘দীপ্ত প্লে’ ও আইস্ক্রিনসহ বিভিন্ন ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশন নিয়ে চলচ্চিত্র, ওয়েব সিরিজ ও বিনোদনমূলক কনটেন্ট উপভোগ করতে পারছেন দর্শকরা। শুধু তা-ই নয়, ‘হইচই’ সাবস্ক্রিপশনে ১০০ টাকা ও ‘চরকি’তে ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা মিলছে। মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানটি সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ‘হইচই’ সাবস্ক্রাইব করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক। ১৫ জুন পর্যন্ত ন্যূনতম ৭০০ টাকা বিকাশে পেমেন্ট করে কোনো প্যাকেজ সাবস্ক্রাইব করলেই গ্রাহকরা এ সুবিধা উপভোগ করতে পারছেন। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন। পাশাপাশি ১০ জুন পর্যন্ত ‘চরকি’তে সাবস্ক্রাইব করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০ শতাংশ ও সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

লেনদেন বেড়েছে ৪৫%, বাজারে ফিরছে ইতিবাচক গতি

Bonik Barta

ঈদের ছু‌টির পর গত সপ্তা‌হের চার কার্যদিব‌সে দে‌শের পুঁজিবাজা‌রে ধারাবা‌হিক ঊর্ধ্বমু‌খিতা দেখা গে‌ছে। এ সময় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সা‌র্বিক সূচক ডিএসইএক্স ৪ শতাংশ বে‌ড়ে‌ছে। বি‌নি‌য়োগকারী‌দের অংশগ্রহণ বাড়ায় এক্স‌চেঞ্জ‌টির দৈ‌নিক গড় লেন‌দেন আগের সপ্তা‌হের তুলনায় ৪৫ শতাংশ বে‌ড়ে ১ হাজার ১৫৬ কো‌টি টাকায় দাঁড়ি‌য়ে‌ছে। ডিএসইর পাশাপা‌শি দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তা‌হে সূচক ও লেন‌দে‌ন বে‌ড়ে‌ছে। পুঁজিবাজা‌রের উন্নয়‌নে সরকা‌রের রাজনৈতিক প্রতিশ্রুতি ও সংস্কারের প্রত্যাশার কার‌ণে বাজা‌রে গ‌তি ফি‌রে‌ছে ব‌লে ম‌নে কর‌ছেন সং‌শ্লিষ্টরা।

মে মাসে এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ বেড়েছে ৫৯%

Bonik Barta

ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাস গত মে মাসে ৮১টি বাণিজ্যিক বিমান সরবরাহ করেছে। গতকাল প্রকাশিত প্রতিষ্ঠানটির মাসিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই মাসের তুলনায় উড়োজাহাজ সরবরাহ বেড়েছে ৫৯ শতাংশ। মূলত প্রশাসনিক জটিলতা কাটিয়ে চীনের বাজারে পুনরায় সরবরাহ শুরু হওয়ায় এ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে এয়ারবাস কর্তৃপক্ষ। চলতি বছরে এখন পর্যন্ত এয়ারবাস মোট ২৬২টি উড়োজাহাজ গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে। পাশাপাশি জানুয়ারি-মে পর্যন্ত প্রতিষ্ঠানটি ৮১৫টি বিমানের অর্ডার পেয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালে ৮৭০টি বিমান সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এয়ারবাস। খবর ও ছবি রয়টার্স

যুক্তরাষ্ট্রে কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা ট্রাম্পের

Bonik Barta

যুক্তরাষ্ট্রের কয়লা শিল্পকে পুনরুজ্জীবিত করতে ৭০ কোটি ডলারের একটি বিশাল বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এ উদ্যোগের অর্থায়নে বিশেষ যুদ্ধকালীন ক্ষমতা ব্যবহার করছে মার্কিন প্রশাসন। ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে দেশটির সাধারণ মানুষ যখন জ্বালানির উচ্চমূল্যের সঙ্গে লড়াই করছেন, ঠিক তখনই এ ঘোষণা দিলেন তিনি। খবর রয়টার্স।

শেয়ারবাজারের উত্থানে বিশ্বজুড়ে নতুন লাখপতি ২০ লাখ

Bonik Barta

শেয়ারবাজারের বড় ধরনের উত্থানের কারণে গত বছর বিশ্বজুড়ে প্রায় ২০ লাখ মানুষ নতুন করে মিলিয়নেয়ার বা লাখপতি (১০ লাখ ডলার বা তার বেশি সম্পদের মালিক) হয়েছেন। এ সময়ে সাধারণ লাখপতিদের চেয়ে অতিধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি বেড়েছে বলে সম্প্রতি এক বৈশ্বিক প্রতিবেদনে জানানো হয়েছে। খবর সিএনবিসি।

কম খরচের চেয়ে স্থায়িত্বকে প্রাধান্য দিচ্ছে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো

Bonik Barta

ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্কযুদ্ধ, ভূরাজনৈতিক সংঘাত ও জ্বালানি সংকটের মতো একের পর এক বড় ধাক্কায় বিশ্বজুড়ে উৎপাদন খাত এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্ব বাণিজ্যের দীর্ঘদিনের চেনা মডেল এখন দ্রুত বদলে যাচ্ছে। এতদিন বহুজাতিক কোম্পানিগুলো খরচ কমানোর উদ্দেশ্যে পণ্য মজুদ না রেখে সরাসরি সরবরাহকারীদের ওপর নির্ভর করত, যা বিশ্ব বাণিজ্যে ‘জাস্ট ইন টাইম’ মডেল নামে পরিচিত। তবে সাম্প্রতিক নানামুখী বৈশ্বিক সংকটে কোম্পানিগুলো এখন এ ঝুঁকিপূর্ণ মডেল থেকে সরে আসতে বাধ্য হচ্ছে। এর বদলে আপৎকালীন সংকট মেটাতে কাঁচামাল মজুদ বাড়ানো এবং বিকল্প বহুমুখী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ওপর সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস।

এশিয়ার স্বর্ণের বাজারে দামের অস্থিরতায় চাহিদা নিম্নমুখী

Bonik Barta

দামের ব্যাপক উত্থান-পতন এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে ভারত ও চীনসহ এশিয়ার প্রধান বাজারগুলোতে স্বর্ণের চাহিদা ও বেচাকেনা ব্যাপক হারে কমেছে। খুচরা ক্রেতা ও বিনিয়োগকারীরা নতুন করে স্বর্ণ কেনা থেকে বিরত থাকায় বিক্রেতারা বিভিন্ন ছাড় দিতে বাধ্য হচ্ছেন। খবর রয়টার্স। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ ব্যবহারকারী দেশ ভারতে গতকাল প্রতি ১০ গ্রাম স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৪০০ রুপিতে (বাংলাদেশী মুদ্রায় ২ লাখ ৪ হাজার ১৯০ টাকা) বিক্রি হয়েছে। চড়া দাম ও বিয়ের মৌসুম শেষ হয়ে আসায় দেশটির গহনার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় একেবারে কমে গেছে। সাধারণত ভারতে বিয়ের অনুষ্ঠানে কনের গহনা ও উপহার হিসেবে স্বর্ণের বড় ধরনের চাহিদা থাকে। বাজার বিশ্লেষকদের মতে, চাহিদা কমে যাওয়ায় লোকসান কাটাতে বিক্রেতারা প্রতি আউন্সে ৮৭ ডলার পর্যন্ত ছাড় দিচ্ছেন।

ফরচুন ৫০০ কোম্পানির ১১ শতাংশের নেতৃত্বে নারী

Bonik Barta

যুক্তরাষ্ট্রের বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে নারীদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। ২০২৬ সালের এখন পর্যন্ত ফরচুন ৫০০ তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করছেন রেকর্ডসংখ্যক নারী। চলতি বছর ফরচুনের তালিকার ১১ দশমিক ২ শতাংশ প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন নারী সিইও। ফরচুন সাময়িকীর তথ্যানুযায়ী, বর্তমানে ফরচুন ৫০০ তালিকার ৫৬টি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী নারী। যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজস্বভিত্তিক কোম্পানিগুলোর তালিকার ৭২ বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ সংখ্যা। একই সঙ্গে টানা চতুর্থ বছরের মতো নারী নেতৃত্বের হার ১০ শতাংশের ওপরে রয়েছে।

ভ্যাট, শুল্ক ও কর সংস্কারের মাধ্যমে ব্যবসায়িক বাধা দূর করার লক্ষ্য আসন্ন বাজেটে

The Business Standard

আসন্ন জাতীয় বাজেটে ব্যবসায়ীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর থাকছে। নতুন কোনো কর আরোপের পরিবর্তে ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান বাধা দূর করা এবং ট্রেড ফ্যাসিলিটেশনের ওপর জোর দিয়ে একগুচ্ছ পদক্ষেপ আসতে পারে বলে আশা করা হচ্ছে। বাজেট প্রস্তুতির সঙ্গে যুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্র অনুযায়ী, প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে— প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক ভিত্তিতে ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধা চালু, সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভ্যাট নিবন্ধন ব্যবস্থা চালু এবং দ্রুত বন্দর ক্লিয়ারেন্স সুবিধা আরও সহজ করা। বিভিন্ন সূত্রের বরাত অনুযায়ি, ব্যবসায়ীদের প্রতি মাসে ভ্যাট পরিশোধের নিয়ম চালু থাকলেও তিন মাস পরপর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হতে পারে। এতে বছরে ১২টি রিটার্নের পরিবর্তে মাত্র ৪টি রিটার্ন দাখিল করতে হবে। মাসিক ভিত্তিতে ভ্যাট রিটার্ন জমা দেয়, এ রকম প্রায় ৫ লাখ প্রতিষ্ঠান এ সুবিধার আওতায় আসবে।

বাজেটে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে ২৫ হাজার কোটি টাকার আবর্তনশীল তহবিল গঠনের প্রস্তাব

Bonik Barta

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানিকে আগামী বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী, জ্বালানি বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বক্তারা ব্যক্তিগত, সমবায় ও বেসরকারি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ২৫ হাজার কোটি টাকার একটি বিশেষ আবর্তনশীল তহবিল গঠনের প্রস্তাব করেন, যেখান থেকে উদ্যোক্তারা ৫ শতাংশের কম সুদে ঋণ পেতে পারেন। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানিকে আগামী বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী, জ্বালানি বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ব্যক্তিগত, সমবায় ও বেসরকারি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ২৫ হাজার কোটি টাকার একটি বিশেষ আবর্তনশীল তহবিল গঠনের প্রস্তাব করেন তারা, যেখান থেকে উদ্যোক্তারা ৫ শতাংশের কম সুদে ঋণ পেতে পারেন।

Govt takes 1,270 new ADP projects for FY2027 budget: State Minister

The Financial Express

The government has included 1,270 new projects in the Annual Development Programme (ADP) for the upcoming 2026-27 fiscal year budget, State Minister for Planning Zonayed Saki said Saturday. Speaking at a seminar titled 'Budget 2026-27 in Times of Crisis' organised at CIRDAP, Saki said of the 1,333 ongoing ADP projects, 1,150 will continue in the next fiscal year while the rest will be completed by June, UNB reports. The new projects were selected from around 1,600 proposals, he said.

Fuel, electricity price hike unlikely to significantly affect market

The Financial Express

Prime Minister's Information Adviser Dr Zahed Ur Rahman on Saturday expressed hope that the recent hike in electricity and fuel prices will not have a significant impact on the market. " We do not think that this will create a major impact on the market," he said at an emergency press briefing on energy and power held at the Press Information Department (PID) conference room in the Secretariat.

ভ্যাট, শুল্ক ও কর সংস্কারের মাধ্যমে ব্যবসায়িক বাধা দূর করার লক্ষ্য আসন্ন বাজেটে

The Business Standard

প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে— প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক ভিত্তিতে ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধা চালু, সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভ্যাট নিবন্ধন ব্যবস্থা চালু এবং দ্রুত বন্দর ক্লিয়ারেন্স সুবিধা আরও সহজ করা। আসন্ন জাতীয় বাজেটে ব্যবসায়ীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর থাকছে। নতুন কোনো কর আরোপের পরিবর্তে ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান বাধা দূর করা এবং ট্রেড ফ্যাসিলিটেশনের ওপর জোর দিয়ে একগুচ্ছ পদক্ষেপ আসতে পারে বলে আশা করা হচ্ছে। বাজেট প্রস্তুতির সঙ্গে যুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্র অনুযায়ী, প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে— প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক ভিত্তিতে ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধা চালু, সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভ্যাট নিবন্ধন ব্যবস্থা চালু এবং দ্রুত বন্দর ক্লিয়ারেন্স সুবিধা আরও সহজ করা।

WEEKLY KITCHEN MARKET REVIEW: Most veggies get costlier despite sluggish demand

The Financial Express

Prices of most vegetables increased last week though customer turnout in the markers of capital Dhaka was low. Meanwhile, the prices of other essential commodities remained at their previous highs. The Eid-ul-Azha holiday mood had yet to fade in the city as many residents were still staying outside the capital. As a result, customer turnout at kitchen markets remained low.

জেট ফুয়েল বিক্রির ডলার টাকায় রূপান্তর ও জ্বালানি চুরির ঘটনায় প্রশ্নের মুখে পদ্মা অয়েল

The Business Standard

আর্থিক অব্যবস্থাপনা ও বারবার জ্বালানি চুরির অভিযোগে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের একমাত্র জেট ফুয়েল বিতরণকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল। বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনা প্রতিষ্ঠানের তদারকি ব্যবস্থা ও পরিচালন দক্ষতার গুরুতর দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে।আর্থিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে পদ্মা অয়েলের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা। অভিযোগ রয়েছে, বিদেশি বিমান সংস্থাগুলোর কাছ থেকে জেট ফুয়েলের মূল্য বাবদ পাওয়া মার্কিন ডলার প্রায় সঙ্গে সঙ্গেই বেসরকারি ব্যাংকের মাধ্যমে টাকায় রূপান্তর করা হচ্ছে।বিশেষজ্ঞদের দাবি, এ কারণে সরকার প্রতি বছর ১০০ কোটিরও বেশি টাকার সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে।

পাওয়ার গ্রিডের আয় বাড়তে পারে প্রায় ৭০০ কোটি টাকা

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের বিদ্যুৎ সঞ্চালনের নতুন হার (হুইলিং চার্জ) নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে পাওয়ার গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন আয় প্রায় ৭০০ কোটি টাকা বাড়তে পারে, যা বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ওপর নির্ভর করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।নতুন ঘোষণা অনুযায়ী, আগের ২৩০ কেভি ভোল্টেজের হুইলিং চার্জ ৩১ পয়সা থেকে ২৩ দশমিক ৯৫ শতাংশ বেড়ে হয়েছে ৩৮ পয়সা। এছাড়া ১৩২ কেভি ভোল্টেজের আগের হুইলিং চার্জ ছিল ৩১ পয়সা, যা ২৩ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৩৮ পয়সা হয়েছে। অন্যদিকে ৩৩ কেভি ভোল্টেজের হুইলিং চার্জ ২৩ দশমিক ৯৫ শতাংশ বেড়ে হয়েছে ৩৯ পয়সা। জুন থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। ৩ জুন এ নতুন হুইলিং চার্জ নির্ধারণ করেছে বিইআরসি।

কুয়েতের কাছে প্রায় ২ বিলিয়ন ডলারের ড্রোন-প্রতিরোধী অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

Bonik Barta

কুয়েতের কাছে ১ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও প্রযুক্তি বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। খবর এএফপি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, কুয়েতকে ড্রোন প্রতিরোধী প্রযুক্তি কেনার অনুমতি দেয়া হয়েছে। এসব প্রযুক্তি সরবরাহ করবে প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন সমর্থক হিসেবে পরিচিত।বিবৃতিতে বলা হয়েছে, এ প্রস্তাবিত অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্য অর্জনে সহায়তা করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ন্যাটো-বহির্ভূত প্রধান মিত্র দেশের নিরাপত্তা আরো জোরদার করবে।

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপের বাইরে রাখা হয়েছে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে: তথ্যমন্ত্রী

Bonik Barta

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশসহ সকল আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার দেশগুলো বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিগত ২০ বছর ধরে যদি আমাদের দেশের মাটির নিচে আবিষ্কৃত ও চিহ্নিত নিজস্ব জ্বালানি সম্পদ উত্তোলনের সঠিক নীতিমালা থাকত, তবে এখন আমাদের এতটা আমদানি নির্ভর হতে হতো না। পূর্ববর্তী নীতিমালার ভুলের কারণেই আজ বৈশ্বিক সংকটে আমরা এতটা আঘাতপ্রাপ্ত ও সংকুচিত হয়ে পড়েছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের শতকরা ৬৫ ভাগ সাধারণ ও নিম্ন আয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্যবৃদ্ধির বাড়তি চাপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হয়েছে। এর আগে তারা বিইআরসির মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের আওতায় ছিল।

২৪ বিলিয়ন ডলার নিয়ে টানাপোড়েন; কঠোর পরিণতির ইঙ্গিত তেহরানের

Bonik Barta

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো স্থায়ী চুক্তি করতে হলে প্রথমে তাদের আটকে থাকা ২৪ বিলিয়ন ডলার ফেরত দিতে হবে। ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ির মতে, এই অর্থ ফেরত দিলে দুই দেশের সম্পর্কে নতুন অগ্রগতি হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেছেন, চুক্তি ব্যর্থ হলে বা নতুন হামলা হলে সংঘাত আরও বড় আকার নিতে পারে এবং তা মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এখন সিদ্ধান্ত অনেকটাই যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর নির্ভর করছে।

1 in 5 Bangladeshi CEOs say AI is already boosting revenue: PwC survey

Bonik Barta

Artificial intelligence (AI) is no longer a futuristic buzzword for companies in Bangladesh, as it is fast becoming a core driver of operational efficiency and strategic growth. According to PricewaterhouseCoopers' (PwC) 29th CEO Survey, Bangladesh edition, one in five CEOs now credit AI with boosting company revenues, while one in four report cost reductions. With the use of AI, companies are seeing tangible business impact, especially in areas like demand generation and strategic decision-making, where Bangladesh is outpacing its Southeast Asian peers, the survey found.