06-Jun-2026

Sunday 07 June 2026

08-Jun-2026

ব্লক মার্কেটে ১৭৮ কোটি টাকার লেনদেন

Bonik Barta

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের চার কার্যদিবসে ১৭৮ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১০৮ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সোনারগাঁও টেক্সটাইলের সবচেয়ে বেশি ২৬ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৫ টাকা ৩০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ এশিয়াটিক ল্যাবরেটরিজের ২২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৩৬ টাকায়। তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ১০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৬৭ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৯০ টাকা ৯০ পয়সায়।

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের শেয়ারদর বেড়েছে ২৫ শতাংশ

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির শেয়ারদর গত সপ্তাহে ২৫ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। এ সময় ডিএসইর শেয়ারদর বৃদ্ধির তালিকায় অষ্টম স্থানে ছিল কোম্পানিটি। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর ২৪৭ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৯৭ টাকা ৭০ পয়সা। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৮ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩ টাকা ৪৮ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৩ টাকা ৪ পয়সায়।

প্রথম প্রান্তিকে ঢাকা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা।যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৫০ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭০ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

নিরীক্ষকের মতামত সম্পদ, আয় ও মুনাফা বেশি দেখিয়েছে ন্যাশনাল টি

Bonik Barta

আন্তর্জাতিক হিসাবমান (আইএএস) অনুসারে সম্পদের ওপর অবচয় ধার্য করা বাধ্যতামূলক। কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড হিসাবমান অনুসারে অবচয় ধার্য করেনি। এর মাধ্যমে কোম্পানিটির স্থায়ী সম্পদ, বার্ষিক মুনাফা ও সংরক্ষিত আয় বেশি দেখানো হয়েছে। কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদনে এ বিষয়ে মতামত দিয়েছেন নিরীক্ষক। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নিরীক্ষকের এ মতামত প্রকাশ করা হয়েছে।

প্রায় ৬ টাকা কমিশন বাড়ানোর দাবি সিএনজি স্টেশন মালিকদের

Bonik Barta

দেশে ক্রমাগত বিদ্যুৎ ও অন্যান্য রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি পেলেও গত এক দশক সিএনজি স্টেশন মালিকদের কমিশন বা মার্জিন বাড়েনি। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ২০১৩ সালেই মার্জিন বাড়ানোর সুপারিশ করলেও তা কার্যকর করা হয়নি। সিএনজি স্টেশন মালিকরা বলছেন, বিদ্যুতের বর্ধিত দাম ও বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় সিএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বিক্রিতে মার্জিন ন্যূনতম ৫ টাকা ৯৬ পয়সা বৃদ্ধি করা প্রয়োজন। অন্যথায় এ খাতে ব্যবসা চালিয়ে নেয়া কঠিন হয়ে পড়বে। রাজধানীর বিজয়নগরে গতকাল এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এ সময় সংগঠনের মহাসচিব ফারহান নূর বলেন, ‘সিএনজি উৎপাদনে বিদ্যুৎ অন্যতম প্রধান উপাদান। ২০১৫ সালের পর থেকে সরকার এ পর্যন্ত সাত দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করলেও সিএনজি স্টেশন মালিকদের মার্জিন বা কমিশন বাড়ায়নি। সিএনজির ক্রয় ও বিক্রয়মূল্য সরকারিভাবে নির্ধারিত হওয়ায় এ বর্ধিত উৎপাদন খরচ গ্রাহক পর্যায়ে সংযোজন করাও মালিকদের পক্ষে সম্ভব হচ্ছে না।’

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

Bonik Barta

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানিকে আগামী বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী, জ্বালানি বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।তারা ব্যক্তিগত, সমবায় ও বেসরকারি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ২৫ হাজার কোটি টাকার একটি বিশেষ আবর্তনশীল তহবিল গঠনের প্রস্তাব করেন, যেখান থেকে উদ্যোক্তারা ৫ শতাংশের কম সুদে ঋণ পেতে পারেন।

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে

Bonik Barta

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘প্রত্যেকটি পণ্যের প্রতি আস্থা ফিরিয়ে আনতে গুণগত মান, পরিমাপ সঠিক আছে কিনা তা নিশ্চিত করতে বিএসটিআই বদ্ধপরিকর। ব্যবসায়ীদের নিয়ে প্রত্যেকটা পণ্যের উচ্চ গুণগত মান নিশ্চিতের দিকে অগ্রসর হতে হবে।’ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রধান কার্যালয়ে গতকাল এক আলোচনা সভায় শিল্পমন্ত্রী এ কথা বলেন। ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএসটিআই। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’।

সংকট মোকাবেলায় নতুন অর্থনৈতিক মডেল নিয়ে কাজ করছে সরকার

Bonik Barta

দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকার একটি নতুন অর্থনৈতিক মডেল নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে অনলাইন প্লাটফর্ম চারচা ডটকম। বৈঠকে নতুন অর্থনৈতিক মডেলের তথ্য তুলে ধরে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘বর্তমান সংকট মোকাবেলায় সরকার একটি নতুন অর্থনৈতিক মডেল নিয়ে কাজ করছে, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা।’ বিনিয়োগ বাড়াতে তিনি আমলাতান্ত্রিক জটিলতা কমানো, দেশীয় ও রফতানিমুখী শিল্পের জন্য সমান সুযোগ সৃষ্টি, ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

বেশির ভাগ দেশের জিডিপি ছাড়িয়ে যাবে ইলন মাস্কের সম্পদ

Bonik Barta

এক ট্রিলিয়ন ডলার মানে ১ লাখ মিলিয়ন ডলার। একজন মানুষের পক্ষে সারা জীবনেও এ পরিমাণ অর্থ খরচ করা প্রায় অসম্ভব। কেউ যদি প্রতি ঘণ্টায় ১০ লাখ ডলার করে, দিনের ২৪ ঘণ্টা, বছরের ৩৬৫ দিন ব্যয় করেন, তাহলেও ১ ট্রিলিয়ন ডলার শেষ করতে এক শতাব্দীরও বেশি সময় লাগবে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা ১ ট্রিলিয়ন ডলারের মালিক হতে চলেছেন ইলন মাস্ক। মানব ইতিহাসের বাণিজ্যিক কর্মকাণ্ড থেকে এত বিপুল ব্যক্তিগত সম্পদের নজির আগে দেখা যায়নি। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাস্কের মালিকানাধীন শেয়ার ও স্টক অপশনের মূল্য বর্তমানে প্রায় ২৭৩ বিলিয়ন ডলার। তবে আগামী সপ্তাহে মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পরিকল্পনামাফিক সম্পন্ন হলে তার সম্পদে আরো প্রায় ৮৪১ বিলিয়ন ডলার যোগ হতে পারে।

Inflation climbs to 9.42pc in May amid higher food prices

The Financial Express

Bangladesh’s point-to-point inflation rose to 9.42 per cent in May 2026, driven mainly by an increase in food prices, according to the latest data released by the Bangladesh Bureau of Statistics (BBS). The inflation rate was 9.04 per cent in April 2026 and 9.05 per cent in May last year. Food inflation climbed to 9.06 per cent in May from 8.39 per cent in April. The rate was 8.59 per cent in May 2025. Non-food inflation also increased slightly to 9.71 per cent in May from 9.57 per cent in the previous month. It was 9.42 per cent in the same month a year ago. Meanwhile, the 12-month moving average inflation declined to 8.63 per cent during the July 2025-May 2026 period, compared to 10.13 per cent recorded in the corresponding period a year earlier. The BBS data showed that inflation increased in both rural and urban areas in May.

ডিসিদের নির্লিপ্ততায় বাড়ছে না করের পরিধি

Bonik Barta

জেলা পর্যায়ে রাজস্ব দপ্তরের কার্যক্রম নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও পরিবীক্ষণের দায়িত্ব জেলা প্রশাসকদের (ডিসি) ওপর ন্যস্ত।তবে কর আহরণের পরিধি বা করজাল সম্প্রসারণে তাদের কার্যকর সম্পৃক্ততা এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেনি। ফলে রাজস্ব আহরণ বাড়াতে প্রত্যাশিত অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যদিও কর নির্ধারণ, আদায় ও প্রশাসনিক ব্যবস্থাপনার মূল দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর), তবুও মাঠ প্রশাসনের সক্ষমতা যথাযথভাবে ব্যবহার করা গেলে করজাল বহু গুণ সম্প্রসারণ সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Tariff cuts on some 350 items likely in new budget

The Financial Express

A slew of business-friendly measures, including tariff cuts on nearly 350 items, may be stipulated in the upcoming national budget in a taxation remodelling by the new government. In a move to rationalise trade taxes, the National Board of Revenue (NBR) lately plans to reduce customs duty on around 70 items, regulatory duty on 210 items, and supplementary duty on 60 items. The National Tariff Policy and Trade Facilitation Agreement (TFA) has been followed to rationalise the tariffs, officials say. Revenue officials say the proposed changes are carefully designed to ensure that local manufacturers do not face undue pressure.

Govt vows action against energy sector oligarchs

The Financial Express

The government has pledged to bring influential figures accused of benefiting from alleged irregularities in the power and energy sector to justice, as it seeks to address the financial burden left by past policies and provide relief to consumers facing rising energy costs.The government is bearing the burden of alleged theft and smuggling committed during the previous Awami League administration, Information Minister Zahir Uddin Swapan said on Saturday. He alleged that these actions had contributed to the pressure currently faced by people across the country in relation to electricity and energy costs.

প্রবাসীদের চাহিদায় ফল রপ্তানিতে রেকর্ড, ১১ মাসে আয় ১২.৩ কোটি ডলার

The Business Standard

রপ্তানিকারকদের মতে, গ্রীষ্ম মৌসুমে আম এখনো দেশের প্রধান রপ্তানি ফল। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এর চাহিদা বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আম, পেয়ারা, কাঁঠালসহ বিভিন্ন দেশীয় ফলের চাহিদা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশের ফল রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

Bonik Barta

অনেক বাংলাদেশির কাছে আলিবাবা গ্রুপ আমাজন বা আলীএক্সপ্রেসের মতো একটি বিশাল চীনা অনলাইন শপিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। তাই যখন তারা জানতে পারেন, আলিবাবার বাংলাদেশেও একটি ক্রমবর্ধমান ব্যবসা রয়েছে এবং তারা পণ্য অর্ডার করার জন্য ওয়েবসাইটটি ভিজিট করেন, তখন তারা বিস্মিত হন—কারণ তারা এখানে কেনাকাটা করতে পারেন না! আলিবাবা ডটকম-এ অধিকাংশ পণ্য—যেমন পোশাক, ইলেকট্রনিকস বা গৃহস্থালির সামগ্রী বড় পরিমাণে মূলত পাইকারি ক্রেতা, আমদানিকারক এবং আন্তর্জাতিক সোর্সিং কোম্পানির কাছে বিক্রি করা হয়।

দেশে আগামী ৩ বছরে নিম্ন ও মধ্যম স্তরের কর্মী কমাবে এআই

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে বাংলাদেশে আগামী তিন বছরে নিম্ন ও মধ্যম স্তরের বিভিন্ন পর্যায়ে কর্মী সংখ্যা কমে আসবে বলে মনে করেন দেশের বিভিন্ন কোম্পানির শীর্ষ নির্বাহীরা। তবে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা না থাকলেও উভয় স্তরেই কিছুটা পরিবর্তন আসবে। বিপরীতে শীর্ষস্থানীয় পদগুলোয় কর্মী কমার সম্ভাবনা ক্ষীণ; বরং এআই তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আরো শক্তিশালী করবে। বিশ্বের শীর্ষস্থানীয় পেশাজীবী প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপার্স বা পিডব্লিউসি পরিচালিত সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের ৯৫টি দেশ ও অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৪ হাজার ৪৫৪ প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) ওপর এ জরিপ পরিচালনা করা হয়। গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে শুরু করে ১০ নভেম্বর পর্যন্ত পরিচালিত এ জরিপে বাংলাদেশ থেকে ৪৫ জন সিইও অংশগ্রহণ করেন।

শক্তিশালী এল নিনোর প্রভাবে ঝুঁকিতে এশিয়ার কৃষি খাত

Bonik Barta

এশিয়াজুড়ে শক্তিশালী আবহাওয়া পরিস্থিতি ‘এল নিনো’ তীব্র রূপ ধারণ করছে। এর প্রভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছে অঞ্চলটির কৃষি খাত । তীব্র গরম ও অনাবৃষ্টির কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে প্রধান ফসল উৎপাদন। পর্যাপ্ত বৃষ্টির অভাবে এশিয়ার বিভিন্ন দেশে ফসল বোনার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এতে বিশ্বের সবচেয়ে জনবহুল এ অঞ্চলে খাদ্য সরবরাহ ও মূল্যবৃদ্ধির নতুন উদ্বেগ তৈরি করেছে। ভারত থেকে শুরু করে থাইল্যান্ড কিংবা ইন্দোনেশিয়া সব খানেই কৃষকরা এখন বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। খবর রয়টার্স। চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে সার ও ডিজেলের তীব্র সংকট তৈরি হয়েছে। এ সংকটে কৃষকরা যখন এমনিতেই বিপর্যস্ত, ঠিক তখনই এল নিনোর প্রভাবে খরা পরিস্থিতি তাদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে। সার ও জ্বালানি ঘাটতির কারণে চলতি বছর চাষাবাদ অনেক বেশি কঠিন ও ব্যয়বহুল হয়ে পড়েছে।