04-Jun-2026

Friday 05 June 2026

06-Jun-2026

রাজনৈতিক স্থিতিশীলতা এলেও বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাননি

Bonik Barta

জুলাই অভ্যুত্থান-পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব নেয়া পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলেও বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের আস্থা এখনো ফিরে আসেনি বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিড) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘বিনিয়োগ স্থবিরতার পেছনে দুটি উপাদন ছিল। একটি রাজনৈতিক অনিশ্চয়তা, আরেকটি অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতা। বর্তমানে রাজনৈতিক নিশ্চয়তাটা এসেছে। একটা নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করেছেন। কিন্তু তার পরও বলতে হয় যে রাজনৈতিক যে নিশ্চয়তা আসছে তাতে করে বিনিয়োগকারী এবং উদ্যোক্তারা নিশ্চয়তা অনুভব করছেন না।’

পুঁজিবাজারে শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস নয়

Bonik Barta

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নেতৃত্ব সব অংশীজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখবে, তাদের উদ্বেগ ও মতামত জানবে, বাজার উন্নয়নের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করবে এবং যৌক্তিক সমস্যাগুলোর সময়োপযোগী ও গঠনমূলক সমাধানে কাজ করবে।তবে এক্ষেত্রে পুঁজিবাজারের সততা বা শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। দায়িত্ব গ্রহণের পর বিএসইসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে পলিসি রেট না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের

The Business Standard

দেশের সামগ্রিক অর্থনীতি বিবেচনা করে গভর্নরকে আসন্ন মুদ্রানীতিতে পলিসি রেট বিদ্যমান ১০ শতাংশ থেকে না কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। চলমান উচ্চ মূল্যস্ফীতির এ সময় পলিসি রেট অপরিবর্তিত রাখা উচিত বলে তারা পরামর্শ দিয়েছেন।বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে 'মানিটরি পলিসি কনসাল্টেশন মিটিং'-এ গভর্নরের সঙ্গে বেশ কয়েকজন অর্থনীতিবিদ ও ব্যাংকারদের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ছয় মাস, অর্থাৎ জুলাই-ডিসেম্বর পর্যন্ত মুদ্রানীতি কেমন হতে পারে সে বিষয়ে গভর্নরের অর্থনীতিবিদদের কাছ থেকে পরামর্শ চান।

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

The Business Standard

জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এবং ক্রমাগত দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এর উপর চাপ কমানোর লক্ষ্যে, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে আসন্ন বাজেটে এখাতের জন্য একগুচ্ছ প্রণোদনা দেওয়ার কথা বিবেচনা করছে সরকার।একই সাথে, দেশীয় শিল্পে—বিশেষ করে হোম অ্যাপ্লায়েন্স বা গৃহস্থালি সামগ্রী, কম্পিউটার, ল্যাপটপ এবং বৈদ্যুতিক যান (ইভি) উৎপাদনে বিনিয়োগ উৎসাহিত করতে নতুন প্রণোদনা ঘোষণা করা হতে পারে কিংবা বিদ্যমান সুবিধাগুলোর মেয়াদ আরও তিন থেকে চার বছর বাড়ানো হতে পারে।

ইতিহাসের সবচেয়ে বড় আইপিও ছাড়ার প্রস্তুতি নিচ্ছে মাস্কের স্পেসএক্স

Bonik Barta

শেয়ারবাজারে আসার প্রস্তুতি নিচ্ছে ইলোন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স।তালিকাভুক্ত হওয়ার আগেই প্রতিষ্ঠানটি শেয়ারের একটি সম্ভাব্য বিক্রয়মূল্য ঘোষণা করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারের ইতিহাসে বৃহত্তম প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়ার লক্ষ্য নির্ধারণ করেছে। খবর বিবিসি। আইপিও-সংক্রান্ত এক নথিতে স্পেসএক্স জানায়, বাজারে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ১৩৫ ডলার হতে পারে। এ দাম অনুযায়ী, প্রতিষ্ঠানের মোট মূল্যায়ন দাঁড়াবে প্রায় ১ লাখ ৭৫ হাজার কোটি বা ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলারে। চলতি বছরের শুরুর দিকেও স্পেসএক্সের মূল্যায়ন ছিল ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার।

ব্রডকমের বাজারমূল্য কমল ৩০০ বিলিয়ন ডলার

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের চিপ নির্মাতা প্রতিষ্ঠান ব্রডকমের বাজারমূল্য একদিনে কমেছে ৩০০ বিলিয়ন বা ৩০ হাজার কোটি ডলারের বেশি। প্রতিষ্ঠানটির আয়ের পূর্বাভাস বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে না পারায় এ ধস নামে। গত বুধবার লেনদেন শেষে ব্রডকমের শেয়ারদর প্রায় ১৫ দশমিক ৪ শতাংশ পর্যন্ত কমে যায়। প্রতিষ্ঠানটি চলতি প্রান্তিকে (এপ্রিল-জুন) ২৯ দশমিক ৪ বিলিয়ন ডলার আয়ের পূর্বাভাস দিয়েছে, বিনিয়োগকারীদের সর্বোচ্চ প্রত্যাশার চেয়ে যা কিছুটা কম। গবেষণা প্রতিষ্ঠান ভিজিবল আলফার প্রধান মেলিসা অটো জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোয় চিপের বাজারে ব্যাপক তেজি ভাব ছিল। ফলে গত সোমবারও ব্রডকমের শেয়ারদর রেকর্ড উচ্চাতায় পৌঁছে এবং বাজার মূলধন ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। খবর এফটি

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্টে রোড শো করবে সরকার

Bonik Barta

বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোয় দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শোর আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু গণমাধ্যমকে এ তথ্য জানান।

মে মাসে রেকর্ড সর্বোচ্চে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি

Bonik Barta

মধ্যপ্রাচ্য সংকটের জেরে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে বড় ধরনের সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। এ সুযোগে বিশ্ববাজারে নিজেদের জ্বালানি তেল রফতানি রেকর্ড পরিমাণে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। গত মাসে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি প্রতিদিন গড়ে ৫৬ লাখ ব্যারেলে পৌঁছেছে। এশিয়া ও ইউরোপের শোধনাগারগুলোয় মার্কিন জ্বালানি তেলের ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে বলে চলতি সপ্তাহের জাহাজ ট্র্যাকিং তথ্যে জানা গেছে। খবর রয়টার্স।

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

Bonik Barta

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি একটি প্রাক-অর্থায়ন স্কিম গঠন করেছে সরকার। ব্যাংকগুলোর উদ্বৃত্ত তহবিল থেকে তারল্য সহায়তার মাধ্যমে বন্ধ প্রতিষ্ঠানগুলোকে ফের চালু করাই এ স্কিমের লক্ষ্য। এই তহবিল সরকারের আগে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার 'উৎপাদন ও কর্মসংস্থান পুনরুজ্জীবন' প্রণোদনা প্যাকেজের অংশ। সুনির্দিষ্ট ঋণ সহায়তার মাধ্যমে বন্ধ কারখানা চালু করা, স্থবির হয়ে পড়া রপ্তানি সচল করা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার উদ্দেশ্যে এটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গতকালের একটি সার্কুলারে বলা হয়েছে, এই প্রাক-অর্থায়ন স্কিমের মেয়াদ তিন বছর।

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

Bonik Barta

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি একটি প্রাক-অর্থায়ন স্কিম গঠন করেছে সরকার। ব্যাংকগুলোর উদ্বৃত্ত তহবিল থেকে তারল্য সহায়তার মাধ্যমে বন্ধ প্রতিষ্ঠানগুলোকে ফের চালু করাই এ স্কিমের লক্ষ্য। এই তহবিল সরকারের আগে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার 'উৎপাদন ও কর্মসংস্থান পুনরুজ্জীবন' প্রণোদনা প্যাকেজের অংশ। সুনির্দিষ্ট ঋণ সহায়তার মাধ্যমে বন্ধ কারখানা চালু করা, স্থবির হয়ে পড়া রপ্তানি সচল করা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার উদ্দেশ্যে এটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গতকালের একটি সার্কুলারে বলা হয়েছে, এই প্রাক-অর্থায়ন স্কিমের মেয়াদ তিন বছর।

Japan's Kajima backs out citing time lag, global volatility

The Financial Express

A Japanese company has withdrawn from the bidding for one of the most controversial contract packages (CP) on MRT Line-1 despite being the lowest bidder, citing prolonged delays in implementing Bangladesh's first underground metro-rail project. Sources say Kajima Corporation, whose bid was based on cost estimates prepared nearly two years ago, has informed the government that carrying out the works under current conditions would be difficult due to the volatile global situation and the impact of conflicts in the Middle East.

Economists urge BB to maintain tight monetary policy amid power, fuel tariff hikes

The Financial Express

Economists have suggested continuing the tight monetary-policy stance as the latest power tariff and petroleum product price hikes could heighten inflationary pressure further. They say although the existing monetary-policy steps are contractionary in nature, the policy is not tight enough to contain inflation as an increased volume of money is being injected into the market through various Bangladesh Bank (BB) instruments.

Economy being deregulated for open participation

The Financial Express

Bonded-warehouse facilities will be extended to all exporters and all export-product raw-material imports to be duty-free under sweeping economic reforms being introduced in the new budget. Finance and Planning Minister Amir Khosru Mahmud Chowdhury Wednesday divulged the decisions, saying that the government is preparing a broad package of economic reforms centred on deregulation, digitisation and wider participation in economic activities.