05-May-2026

Wednesday 06 May 2026

07-May-2026

স্বর্ণের দাম ভরিতে কমেছে ২১৫৮ টাকা

Bonik Barta

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমে হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। গতকাল সকালে এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয়ভাবে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমায় এ সমন্বয় করা হয়েছে। নতুন দাম গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ এবং সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

Govt decides in principle to build East-West elevated expressway

The Financial Express

High-speed travel across Dhaka seems no distant dream now as a multifaceted elevated expressway over the crammed capital gets the go-ahead after an updated feasibility study that estimates the cost at Tk 430 billion. The new government has in principle decided to construct the 39-kilometre Dhaka East-West Elevated Expressway (DEWEE) which is to connect three major national highways, including Dhaka-Chottagram with Dhaka-Aricha and Dhaka-Mawa through Narayanganj district, enabling traffic to pass through at a high speed.

Interest payments on government debts swallow huge sums

The Financial Express

Rising interest payments on government borrowings swallow a huge sum of Tk 712.53 billion during July-December of this fiscal year, in a 22-percent annualised increase. A latest report prepared by the Finance Division says the increase was driven largely by domestic interest payments, which accounted for nearly 87 per cent of the total interest expenditure during the first of the fiscal. The government paid a total of Tk 618.66 billion in interest on domestic borrowings while external borrowings cost Tk 93.87 billion, the report shows. Treasury securities remained the largest component of domestic interest payments, amounting to Tk 378.96 billion, followed by National Savings Certificates (NSCs) at Tk 239.7 billion.

Scope inlaid in pact for review suiting national interest

The Financial Express

Bangladesh retains the option to review and adjust its trade treaty with the United States in keeping with national interest, says Commerce Minister Khandaker Abdul Muktadir to dispel doubts. The scope is inlaid in the agreement and so "there is no reason for concern", he told journalists Tuesday after a review meet with a visiting US trade team. Speaking to the reporters following the meeting with Assistant US Trade Representative (USTR) for South and Central Asia Brendan Lynch at the Commerce Ministry, the minister underlines that international agreements are built on mutual understanding and shared benefit.

এক দশকে কর্মসংস্থান ২৩৭% বাড়লেও নীতিমালার অভাবে ধুঁকছে সম্ভাবনাময় ‘অরেঞ্জ ইকোনমি’

The Business Standard

বাংলাদেশের সৃজনশীল অর্থনীতি বা 'অরেঞ্জ ইকোনমি' সার্বিক অর্থনীতির গতির চেয়েও দ্রুত প্রসারিত হচ্ছে, কিন্তু নীতিনির্ধারণী পর্যায়ে এটি এখনো প্রায় অদৃশ্য। নতুন তথ্যে দেখা গেছে, গত অর্থবছরে এই খাত জিডিপিতে ৯,০০০ কোটি টাকারও বেশি অবদান রেখেছে। তবে একটি বড় প্রশ্ন সামনে আসছে: দ্রুত বর্ধনশীল এই অর্থনৈতিক খাতটিকে কেন এখনো কেবল 'সংস্কৃতি' হিসেবে দেখা হচ্ছে, 'বাণিজ্য' হিসেবে নয়? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪ অনুযায়ী, শিল্প, বিনোদন ও অবকাশ যাপন খাতে কর্মসংস্থান ২০১৩ সালের ৩৩,৪৪১ থেকে বেড়ে ২০২৪ সালে ১,১২,৮২৯ জনে দাঁড়িয়েছে—যা এক দশকে ২৩৭ শতাংশ বৃদ্ধি। কোনো সুনির্দিষ্ট সরকারি নীতি সহায়তা ছাড়াই এই প্রবৃদ্ধি ইঙ্গিত দেয় যে, বাজার চাহিদা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ক্রমবর্ধমান ফ্রিল্যান্স ইকোসিস্টেমের ওপর ভর করেই এই খাতটি এগিয়ে যাচ্ছে।

ট্রেজারি বন্ডে ২০০৭ সালের পর সর্বোচ্চ বিনিয়োগ ওয়াল স্ট্রিট ব্যাংকগুলোর

Bonik Barta

যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডবাজারে ফের সক্রিয় হয়ে উঠছে ওয়াল স্ট্রিটের বড় ব্যাংকগুলো। প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ট্রেজারি বন্ড এখন এসব ব্যাংকের হাতে রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, ব্যাংক খাতে নিয়ন্ত্রণ শিথিল করায় বড় ব্যাংকগুলো আবারো এ বাজারে বিনিয়োগ বাড়াচ্ছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের তথ্যের ভিত্তিতে ফাইন্যান্সিয়াল টাইমসের হিসাব বলছে, চলতি বছরে প্রাইমারি ডিলারদের হাতে গড়ে প্রায় ৫৫ হাজার কোটি ডলারের ট্রেজারি বন্ড রয়েছে। ২০২৫ সালে এ পরিমাণ ছিল ৪০ হাজার কোটি ডলারের কম। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ৩১ ট্রিলিয়ন ডলারের ট্রেজারি বাজারের প্রায় ২ শতাংশই এসব প্রতিষ্ঠানের হাতে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ।

হরমুজে ‘নিরাপত্তা নিশ্চিতে’ ট্রাম্পের পরিকল্পনা নিয়েও আস্থাহীন শিপিং কোম্পানিগুলো

Bonik Barta

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। যদিও এ জলপথে আটকে পড়া জাহাজ বের করে আনার জন্য একটি বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু জাহাজ শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠান উদ্যোগটির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শিপিং কোম্পানিগুলো বলছে, পরিস্থিতি এখনো খুব ঝুঁকিপূর্ণ। খবর দ্য গার্ডিয়ান।ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ ও বর্তমান পরিস্থিতি. ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে আটকে পড়া সব জাহাজকে নিরাপদে বের করে আনার জন্য ‘গাইড’ বা পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। ট্রাম্প এ অভিযানের নাম দিয়েছেন ‘প্রজেক্ট ফ্রিডম’।

আরো ৫ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

Bonik Barta

দেশের বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে।সেই ধারাবাহিকতায় গতকাল দেশের তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৭৫ পয়সা কাট-অফ দরে ৫ কোটি ডলার ক্রয় করা হয়েছে। ফলে চলতি মাসের প্রথম পাঁচদিনে কেনা হয়েছে ৮ কোটি ডলার। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫৩ কোটি ৫০ লাখ বা ৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বকেয়া পরিশোধ না করলেও ঈদের আগে ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

Bonik Barta

পুনঃতফসিল করা ঋণের বকেয়া পরিশোধ না করলেও ঈদুল আজহার আগে নতুন করে ঋণ নিতে পারবেন চামড়া খাতের ব্যবসায়ীরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ঈদকে সামনে রেখে কাঁচা চামড়া ব্যবসায়ীদের কাছে পর্যাপ্ত অর্থের সরবরাহ নিশ্চিত করতেই ঋণের শর্ত শিথিল করা হয়েছে, যা ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক গতকাল জারি করা এক সার্কুলারে বলা হয়, জাতীয় প্রবৃদ্ধি, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা আয় ও সাশ্রয় এবং মূল্য সংযোজনের নিরিখে চামড়া শিল্প একটি সম্ভাবনাময় খাত। এ শিল্পে সারা বছর ধরে ব্যবহৃত কাঁচামালের প্রায় অর্ধেক জোগান আসে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া থেকে। এ সময় কাঁচা চামড়া ব্যবসায়ীদের কাছে প্রয়োজনীয় অর্থের সরবরাহ থাকলে তা জাতীয় সম্পদ চামড়া ক্রয়, সংরক্ষণ ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আর্থিক চাপ সামলাতে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তা চাইল ‘সিটি গ্রুপ’

Bonik Barta

দেশের ভোগ্যপণ্য বাজারের শীর্ষস্থানীয় কনগ্লোমারেট ‘সিটি গ্রুপ’। প্রয়াত শিল্পোদ্যোক্তা ফজলুর রহমানের হাতে গড়ে ওঠা এ গ্রুপের অধীনে রয়েছে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর ৫০ বছরেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে ব্যবসা করা গ্রুপটি এখন আর্থিক চাপের মুখে পড়েছে। বৈশ্বিক ও স্থানীয় নানা সংকটের কারণে গ্রুপের কোম্পানিগুলোর ব্যাংক ঋণ পরিশোধ সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে নীতিসহায়তা চেয়ে লিখিত আবেদন করেছে গ্রুপটি। আবেদনে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ঋণ শ্রেণীকরণ (খেলাপি) না করাসহ সাত ধরনের নীতিসহায়তা চাওয়া হয়েছে।

৭৪ হাজার কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব

Bonik Barta

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৩ লাখ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়। শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ উন্নয়ন বাজেট অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে। প্রস্তাবে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা উন্নয়ন প্রকল্পে বরাদ্দ এবং বাকি ৭৪ হাজার কোটি টাকা বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা ও সামাজিক উন্নয়ন সহায়তা বাবদ থোক বরাদ্দ হিসেবে থাকবে বলে উল্লেখ করা হয়েছে। বণিক বার্তাকে এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনা কমিশনের সচিব এসএম শাকিল আখতার। পরিকল্পনা সচিব বলেছেন, ‘আসন্ন বাজেটে ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট দেয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বৈদেশিক ঋণ ও সহায়তা থেকে আসবে ১ লাখ ১০ হাজার কোটি এবং বাকি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা সরকারি অর্থায়ন। আমরা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে চাহিদা চেয়েছিলাম। তারা উন্নয়ন প্রকল্পে বরাদ্দ হিসেবে মোট ২ লাখ ২৬ হাজার কোটি টাকার চাহিদা দিয়েছে। বাকি ৭৪ হাজার কোটি টাকা থোক বরাদ্দ হিসেবে রাখা হয়েছে। এখন যেহেতু বরাদ্দের ২ লাখ ২৬ হাজার কোটি টাকা থাকবে, তাই বাকি টাকা আমরা এমনি দিয়ে দেব না। সেটা থোক বাবদ রাখা হয়েছে।’

পুঁজিবাজারের সূচক ও লেনদেনে নিম্নমুখিতা

Bonik Barta

দেশের পুঁজিবাজারে গতকাল সূচক ও লেনদেনে নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্টেরও বেশি। দৈনিক লেনদেন কমেছে ৫ শতাংশ। ব্যাংক খাতের বেশকিছু শেয়ারের রেকর্ড ডেট-পরবর্তী মূল্য সমন্বয় গতকাল পুঁজিবাজারের সূচকে দরপতনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুর পর প্রথম ১৫ মিনিট ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল পুঁজিবাজার। তবে এর পরই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে শুরু করে সূচক। দিন শেষে ডিএসইএক্স সূচক ১০ দশমিক ৬ পয়েন্ট কমে ৫ হাজার ২৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ২৭৮ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ৬ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ২৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন প্রায় ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৫৫ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এনসিসি ব্যাংক, ব্যাংক এশিয়া ও গ্রামীণফোনের শেয়ার।

বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার বাজেট সহায়তা দিতে সম্মত

Bonik Barta

চলতি ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। আগামীতে প্রয়োজন হলে এ সহায়তা আরো বাড়ানো হবে বলেও আশ্বস্ত করেছে সংস্থাটি। এডিবির প্রেসিডেন্ট মাসাতা কান্ডার সঙ্গে গতকাল এক বৈঠক শেষে বণিক বার্তাকে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উজবেকিস্তানের সমরখন্দে এডিবির ৫৯তম বার্ষিক সম্মেলনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাজেট সহায়তা হিসেবে আমাদের ১ বিলিয়নের মতো ডলার দিতে তারা (এডিবি) সম্মত আছে। এ অর্থ চলতি অর্থবছরের জুনের মধ্যেই ছাড় করবে। আগামী দিনে প্রয়োজনে এটা (অর্থ) বাড়তেও পারে। আর প্রকল্প সহায়তা হিসেবে ১ দশমিক ৪ বিলিয়নের মতো প্রতিশ্রুতি দিয়েছে। এ অর্থ চলতি অর্থবছরের জন্য প্রতিশ্রুতি রয়েছে এডিবির। এখানেও অর্থের পরিমাণ আগামী দিনে আলোচনা করে বাড়তে পারে।’

মুন্নু সিরামিকের দর বেড়েছে প্রায় ১০ শতাংশ

Bonik Barta

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর গতকাল ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৯৫ টাকায় দাঁড়িয়েছে, আগের দিন যা ছিল ৮৬ টাকা ৪০ পয়সা। এতে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মুন্নু সিরামিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ১৮ পয়সায়। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মুন্নু সিরামিকের ইপিএস হয়েছে ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮০ টাকা ১৪ পয়সায়।

ইভি গাড়ি ক্রয়ে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে

Bonik Barta

দেশে হাইব্রিড কিংবা বৈদ্যুতিক গাড়ি (ইভি) ক্রয়ের ক্ষেত্রে এখন থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন গ্রাহকরা। আর ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে এ সীমা ৪০ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান বাজারদর ও ভোক্তা চাহিদা বিবেচনায় ব্যক্তি খাতের এসব ঋণসীমায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়। সার্কুলার অনুযায়ী, সাধারণ গাড়ি ক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। তবে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এ সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়ার সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে ব্যাংক সাধারণ গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০ শতাংশ এবং বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে।

রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এএ প্লাস’

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি ১’। কোম্পানিটি ২০২২ থেকে ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রবি আজিয়াটার পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৪ পয়সায়।

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

Bonik Barta

গত বছরের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারো বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন অ্যাপলের আইফোন। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্ববাজারে মোট বিক্রির ৬ শতাংশ নিয়ে শীর্ষে আছে আইফোন ১৭। সম্প্রতি বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।গবেষণা সংস্থাটির প্রাথমিক তথ্য অনুযায়ী, তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন ১৭ প্রো। গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) আইফোন ১৭ প্রো ম্যাক্স শীর্ষে থাকলেও এবার আইফোন ১৭-এর বেজ মডেলটি সেটা ছাড়িয়ে গেছে। সামগ্রিকভাবে, শীর্ষ ১০টি স্মার্টফোন বিশ্ববাজারের ২৫ শতাংশ হিস্যা দখলে রেখেছে। প্রথম প্রান্তিকের ইতিহাসে এটিই সর্বোচ্চ বিক্রির হার বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

দাম বাড়ায় জ্বালানি কর কমানোর সিদ্ধান্ত ৩৯ দেশের

Bonik Barta

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়তে থাকায় একের পর এক দেশ জ্বালানি কর কমানোর পথে হাঁটছে। নতুন তথ্য বলছে, গত এক মাসে এ ধরনের পদক্ষেপ নেয়া দেশের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ৩৯-এ দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বারবার সতর্ক করলেও অনেক দেশ আর্থিক শৃঙ্খলার বিষয়টি উপেক্ষা করছে। কারণ সংস্থাটির মতে, কর কমালে সরকারি অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে। খবর এফটি। বিশ্লেষণে দেখা গেছে, ইউরোপের দেশগুলো এ প্রবণতায় সবচেয়ে এগিয়ে। ৩৯টি দেশের মধ্যে ১৯টিই ইউরোপের। এসব দেশ মূলত তেল ও গ্যাসের বাড়তি দামের চাপ সামলাতে কর কমাচ্ছে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এ সহায়তা নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে লক্ষ্য করে দেয়া হচ্ছে না।

চিপ বিক্রিতে ৬০ শতাংশ প্রবৃদ্ধির আশা হুয়াওয়ের

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ বিক্রি থেকে বড় ধরনের প্রবৃদ্ধির আশা করছে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে এআই চিপ বিক্রয়লব্ধ আয় ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। খবর এফটি। হুয়াওয়ের হিসাব অনুযায়ী, চলতি বছর এরই মধ্যে বিপুল পরিমাণ ক্রয়াদেশ জমা পড়েছে। এর ভিত্তিতে ২০২৬ সালে চিপ খাত থেকে আয় ১ হাজার ২০০ কোটি (১২ বিলিয়ন) ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালে খাতটির আয় ছিল ৭৫০ কোটি ডলার।