06-May-2026

Thursday 07 May 2026

08-May-2026

সুফল কাজে লাগিয়ে অর্থনীতি এগিয়ে নিতে চায় সরকার

Bonik Barta

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির সুফল কাজে লাগিয়ে দেশের ভঙ্গুর অর্থনীতিকে এগিয়ে নিতে চায় সরকার। সচিবালয়ে গতকাল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সরকার এ চুক্তি বাতিলের পথে না গিয়ে এর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই এগোতে চায়। একই সঙ্গে এ কাঠামোর অধীনেই দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে।’ চুক্তিতে জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো বিষয় থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ সবসময় খোলা থাকবে বলেও জানান অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা। ড. তিতুমীর বলেন, ‘উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগানো হবে। বিশেষ করে ওষুধ শিল্পে রফতানি বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ানোর ওপর জোর দেয়া হচ্ছে।’

পোশাক খাতের টেকসই প্রবৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার প্রধান শর্ত সার্কুলার অর্থনীতি

Bonik Barta

বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতের অবস্থান ধরে রাখতে সার্কুলার অর্থনীতি এখন আর তাত্ত্বিক ধারণা নয়; বরং এটি টেকসই প্রবৃদ্ধি ও প্রতিযোগিতায় টিকে থাকার প্রধান শর্তে পরিণত হয়েছে। লিনিয়ার মডেল থেকে সরে এসে সম্পদের পুনর্ব্যবহার নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে। কারণ ক্রেতা ও বিনিয়োগকারীরা ক্রমেই পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার দিকে ঝুঁকছেন। ফলে টেক্সটাইল বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে না পারলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি বাড়বে। রাজধানীর একটি হোটেলে গতকাল ‘বাংলাদেশের বস্ত্রশিল্পে সার্কুলার (বৃত্তাকার) রূপান্তর ত্বরান্বিতকরণ: সুইচ টু সিই পাইলট প্রকল্পগুলো থেকে প্রাপ্ত অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। তৈরি পোশাক শিল্পে সার্কুলার ইকোনমির প্রসার এবং টেকসই শিল্পায়ন নিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

লিন্ডে বাংলাদেশের আয় ও নিট মুনাফা বেড়েছে

Bonik Barta

জ্বালানি খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আয় ও নিট মুনাফা চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এর মধ্যে কোম্পানিটির আয় বেড়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ এবং নিট মুনাফা বেড়েছে ৩৬ দশমিক ৪৮ শতাংশ। গতকাল অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ।

এক মাসে বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্যের রেকর্ড উদযাপন ব্র্যাক ব্যাংকের

Bonik Barta

আন্তর্জাতিক বাণিজ্যে প্রথমবারের মতো এক মাসে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বৈদেশিক বাণিজ্যের রেকর্ড করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি, যা শক্তিশালী বৈদেশিক মুদ্রা সক্ষমতার প্রতিফলন। ব্যাংকটি দেশের আমদানি-রফতানি কার্যক্রম সহজতর করা, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবার উৎকর্ষে ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত রেখেছে। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ সাফল্য উদযাপনে সম্প্রতি ঢাকার প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হোলসেল ব্যাংকিং প্রধান মো. শাহীন ইকবাল, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের প্রধান মো. আসিফ বিন ইদ্রিস, ডিএমডি ও অপারেশনস প্রধান মো. মুনিরুজ্জামান মোল্যা এবং ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের প্রধান একেএম ফয়সাল হালিম।

ভ্যানগার্ডকে বিনিয়োগের অর্থ ফেরতের নির্দেশ

Bonik Barta

আইন লঙ্ঘন করে মিউচুয়াল ফান্ডের অর্থ অতালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করার কারণে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ২০ কোটি ৫৯ লাখ টাকা সংশ্লিষ্ট ফান্ডে ফেরত দিতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গত মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ১ হাজার ১২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তথ্যানুসারে, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনাধীন ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড থেকে ২০১৩ সালে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডে আইন লঙ্ঘন করে ১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করা হয়। কমিশনের আদেশ জারির পর থেকে ৩০ দিনের মধ্যে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে এ ফান্ডে ৫ কোটি ৭৪ লাখ টাকা জমা বা ফেরত দিতে বলেছে বিএসইসি। ৩০ দিনের মধ্যে এ অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটিকে ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে।

বৈশ্বিক জ্বালানি তেলের মজুদ ৮ বছরের মধ্যে সর্বনিম্ন

Bonik Barta

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বড় ধরনের ধস নেমেছে বিশ্বজুড়ে জ্বালানি তেলের মজুদে। গত এপ্রিলে রেকর্ড গতিতে তেলের মজুদ কমেছে বলে জানিয়েছে বাজার বিশ্লেষক সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জি। এতে করে পণ্যটির মজুদ নেমেছে ৮ বছরের মধ্যে সর্বনিম্ন। পাশাপাশি সামনের গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে তেলের দাম আরো অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।মজুদ হ্রাসে নতুন রেকর্ড এসঅ্যান্ডপি গ্লোবালের হিসাব অনুযায়ী, এপ্রিলে অপরিশোধিত তেলের মজুদ প্রায় ২০ কোটি ব্যারেল কমেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৬৬ লাখ ব্যারেল করে মজুদ কমেছে। সাধারণত এক মাসে তেলের মজুদ কয়েক লাখ ব্যারেল এদিক-সেদিক হয়। কিন্তু এক মাসে এত বিপুল পরিমাণ মজুদ কমে যাওয়াকে ‘নজিরবিহীন’ বলছেন বিশেষজ্ঞরা।

হাইডেলবার্গের ঋণমান ‘‌এএ২’

Bonik Barta

সিমেন্ট খাতের তালিকাভুক্ত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির ঋণমাণ দীর্ঘমেয়াদে ‘এএ২’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। কোম্পানিটির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি।আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ১৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩ টাকা ৯২ পয়সায়, যা আগের হিসাব বছরে ছিল ৭২ টাকা ৮৭ পয়সা।

চা বাগানগুলোর আয় বেড়েছে ৪৬৫ কোটি টাকা

Bonik Barta

কয়েক বছর টানা লোকসান গুনেছেন দেশের চা বাগান মালিকরা। উৎপাদন খরচের চেয়ে নিলামে বিক্রয়মূল্য কম হওয়ায় দেশে চায়ের উৎপাদন ও মান ধারাবাহিকভাবে কমছিল। টানা দুই বছর নিলামে ন্যূনতম মূল্যস্তর বসানোয় পরিস্থিতি পাল্টেছে। সর্বশেষ ২০২৫-২৬ নিলাম মৌসুমে আগের বছরের চেয়ে প্রায় ৪৬৫ কোটি টাকা বেশি বিক্রয়মূল্য পেয়েছে দেশের পৌনে দুইশ চা বাগান ও ক্ষুদ্র চা চাষীরা। দেশে বর্তমানে চা বাগান রয়েছে ১৭২টি। এছাড়া উত্তরাঞ্চল ও পার্বত্য দুই জেলায় ক্ষুদ্র পরিসরে চা চাষ হয়। কভিড-১৯-এর পর থেকে দেশে বিভিন্ন পণ্যের মূল্য বাড়লেও চায়ের দাম বাড়েনি। এর পর থেকে নিলামে দাম না বাড়ায় বাগানগুলোকে লোকসানে চা বিক্রি করতে হয়। ফলে দেশের এক-তৃতীয়াংশ চা বাগানই রুগ্‌ণ হয়ে পড়ে। অনেক বাগান মজুরি পরিশোধ করতে না পারায় শ্রমিক অসন্তোষের ঘটনাও ঘটে। পরিস্থিতি সামলাতে অনেক বাগান মালিক উৎপাদন কমিয়ে এবং সাধারণ মানের চা উৎপাদনের পথে হেঁটেছেন।

মূল্যস্ফীতি আবারো ৯ শতাংশ ছাড়াল

Bonik Barta

মূল্যস্ফীতি আবারো ৯ শতাংশ ছাড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এপ্রিলে দেশে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক শূন্য ৪ শতাংশ; যা চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ।মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও বিশ্ববাজারে জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধির ধাক্কা মোকাবেলায় এপ্রিলের মাঝামাঝি দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়। এতে জ্বালানি তেলের দাম বাড়ে ১৫ থেকে ১৮ শতাংশ পর্যন্ত। এর প্রভাবে বাজারে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সামগ্রিক বৈশ্বিক ও স্থানীয় জ্বালানি পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের মূল্যস্ফীতিতে। তবে একটি আন্তর্জাতিক সংস্থা পূর্বাভাস দিয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে এবং অভ্যন্তরীণ সরবরাহে উন্নতি হলে সামনের অর্থবছরে মূল্যস্ফীতি ৮ শতাংশের ঘরে নেমে আসবে।

চলতি বছর জ্বালানি তেলের গড় দাম ৯৬ ডলারে দাঁড়াতে পারে

Bonik Barta

মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে চলতি বছরে অপরিশোধিত জ্বালানি তেলের গড় দাম ব্যারেলপ্রতি ৯৬ ডলারে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। যদিও ২০২৭ সালে কিছুটা কমে গিয়ে তা ৮০ ডলারে নেমে যেতে পারে। যুদ্ধ-পূর্ববর্তী জ্বালানি তেলের গড় দাম ছিল ৬৯ ডলার। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে এডিবির চিফ ইকোনমিস্ট আলবার্ট এফ পার্ক উত্থাপিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘দ্য মিডল ইস্ট কনফ্লিক্ট অ্যান্ড এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক এ প্রতিবেদন গতকাল এডিবির ৫৯তম বার্ষিক কনফারেন্সে উত্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, অবকাঠামোর ক্ষতি এবং যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানি পরিবহন স্বাভাবিক না হওয়ায় সরবরাহ সংকট অব্যাহত রয়েছে। এতে শুধু তেল নয়, বিশেষ করে ইউরিয়া সারসহ অন্যান্য নন-অয়েল পণ্যের দামও বেড়েছে, যা খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে তুলছে।

কোরবানির আগে বাড়ছে লবণের দাম, বিনামূল্যে সরবরাহ কমার আশঙ্কা

Bonik Barta

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে গত বছরের মতো দেশব্যাপী বিনামূল্যে লবণ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৫ সালের জেলাভিত্তিক পশু কোরবানির হিসাবে এবারো আনুপাতিক হারে ২০ কোটি টাকার লবণ মিল মালিকদের মাধ্যমে দেয়া হবে। তবে সাম্প্রতিক ভারি বর্ষণে উৎপাদনে ব্যাঘাত ঘটায় লবণের দাম মণপ্রতি (৪৪ কেজি হিসাব ধরে) ৬০ টাকা বেড়ে গেছে। এতে বিগত বছরের চেয়ে বিনামূল্যে লবণ সরবরাহের পরিমাণ কমে আসতে পারে বলে আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা।

Trade deficit widens to $19.2b in Jul-Mar FY'26

The Financial Express

Bangladesh's trade balance deteriorated significantly during the July-March period of the current fiscal year, driven by a decline in merchandise exports, according to central bank data. The Bangladesh Bank, which compiles the balance-of-payments (BoP) data, reported that the trade deficit stood at US$19.2 billion during the period under review. Export earnings fell by 4.4 per cent year-on-year to $32.3 billion, while import payments rose by 4.6 per cent to $51.6 billion, the data showed. Imports of fuel and fertilizer increased sharply. Petroleum imports surged by 54.1 per cent and fertilizer imports by 40 per cent, partly reflecting price pressures linked to tensions and attacks involving Iran, the US and Israel in the Middle East, although a ceasefire is now in place.

Achieving solar power target

The Financial Express

Disruption of supply line following the Israel-US imposed war on Iran has laid bare the vulnerability of countries dependent on fuel oil and gas from Middle East countries. This fuel shock has compelled these countries to either look for alternative sources of fossil fuels or viable options for renewable energy. Bangladesh is one such country now desperately searching for its energy sovereignty. It has already initiated a move to attract major gas and oil companies for exploration of its offshore blocks with potential gas and oil reserves. So far as renewable energy is concerned, solar power stands a very good chance of faster exploitation provided that an enabling environment is created. The new government seems to be quite aware of this and has expressed its intention of harnessing 10,000 megawatts (MW) by 2030.

ডলারের চেয়ে ইয়েন ও ইউয়ানে ঋণ নেওয়া সাশ্রয়ী, ইআরডির বিশ্লেষণ

The Business Standard

ডলারের বদলে জাপানি ইয়েনে ৩৯ কোটি ৯০ লাখ ডলার সমপরিমাণ ঋণ নিয়ে বাংলাদেশ তার কিস্তি পরিশোধের ক্ষেত্রে ২০ কোটি ডলারেরও বেশি সাশ্রয় করতে পারে—সরকারের নিজস্ব বিশ্লেষণে এখন এমনই তথ্য উঠে এসেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাম্প্রতিক এক নীতিপত্র (পলিসি ব্রিফ) থেকে জানা গেছে যে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে শুধুমাত্র মার্কিন ডলারে ঋণ না নিয়ে—জাপানি ইয়েন বা চীনা রেনমিনবিতে (ইউয়ান) ঋণ নিলে, সামগ্রিক ঋণ পরিশোধের খরচ ৪০% থেকে ৫০% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব।

একটি খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ

Bonik Barta

রফতানি আয়ে একটি নির্দিষ্ট খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রধান অর্থনীতিবিদ আলবার্ট এফ পার্ক। তিনি বলেছেন, ‘বাংলাদেশ গার্মেন্টস খাতে ভালো অগ্রগতি করেছে, কিন্তু এটি খুব বেশি শ্রমনির্ভর। উচ্চতর মূল্য সংযোজনের দিকে আরো বেশি নজর দিতে হবে।’ গতকাল উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত এডিবির ৫৯তম বার্ষিক সম্মেলনের সাইডলাইনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এডিবির প্রধান অর্থনীতিবিদ। আলবার্ট পার্ক সতর্ক করে বলেন, ‘একটি নির্দিষ্ট খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ। অপ্রত্যাশিত কোনো ঘটনা যদি এ খাতকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে—যেমনটি অতীতে দেখা গেছে।’