এলডিসি উত্তরণ তিন বছর পেছাতে সরকার ও বেসরকারি খাতের অনুরোধ
Bonik Barta
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ তিন বছর পেছানোর প্রস্তাবে জোরালো সমর্থন জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটি মনে করে, উত্তরণ পেছানো হলে টেকসই ও মসৃণ উত্তরণের জন্য একটি কার্যকর রোডম্যাপ প্রণয়ন ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা সহজ হবে। গতকাল বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে একযোগে কাজ করার মাধ্যমে শিল্পের সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সামগ্রিক অর্থনীতির একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলা সম্ভব হবে।
বিশ্ববাজারে কৃষিজাত পণ্যের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চে
Bonik Barta
দীর্ঘমেয়াদে হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং বৈরী আবহাওয়ার কারণে বিশ্ববাজারে কৃষিজাত পণ্যের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সার সংকটের আশঙ্কা এবং ফলন কম হওয়ার উদ্বেগে বিশ্বজুড়ে খাদ্য মূল্যস্ফীতির ঝুঁকি নতুন করে বাড়ছে। আন্তর্জাতিক বাজারের এ ঊর্ধ্বমুখী প্রবণতা সাধারণ ভোক্তাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ১০টি কৃষিজাত পণ্যের দামের ওপর ভিত্তি করে তৈরি ‘ব্লুমবার্গ এগ্রিকালচার স্পট ইনডেক্স’ সূচক টানা তিন মাস ধরে বাড়ছে। বর্তমানে এ সূচক ২০২৩ সালের নভেম্বরের পর সর্বোচ্চ অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হওয়ার আগে বিশ্ববাজারের চিত্র ছিল ভিন্ন। তখন পর্যাপ্ত মজুদ থাকায় অধিকাংশ খাদ্যশস্যের দাম ছিল নিম্নমুখী ও স্থিতিশীল। কিন্তু বর্তমানে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে।
হিলিতে কমেছে পেঁয়াজ ও রসুনের দাম, স্থিতিশীল আদা
Bonik Barta
দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে কমতে শুরু করেছে পেঁয়াজ ও রসুনের দাম। কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত কমেছে নিত্যপ্রয়োজনীয় পণ্য দুটির দাম। তবে আদা সরবরাহ কিছুটা কম থাকলেও এর দাম স্থিতিশীল রয়েছে। মূলত সরবরাহ বাড়ায় মসলাজাত পণ্যের দাম কমেছে বলে জানান বিক্রেতারা। ঈদুল আজহার আগে দাম বাড়ার আর সম্ভাবনা নেই বলেও জানান তারা। গতকাল হিলি বাজার সরজমিনে দেখা যায়, বাজারের প্রতিটি দোকানেই পেঁয়াজ ও রসুনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বর্তমানে বাজারে মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৯-৩০ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগেও ছিল ৩০-৩৫ টাকা। অন্যদিকে গত সপ্তাহে ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া রসুন এখন পাওয়া যাচ্ছে ৬০-৮০ টাকায়। তবে বাজারে আদা সরবরাহে কিছুটা ঘাটতি লক্ষ করা গেছে। মানভেদে প্রতি কেজি আদা ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে নতুন আদা এলে দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আইসিই এক্সচেঞ্জে চিনি সরবরাহ কমে ৩ বছরের সর্বনিম্নে
Bonik Barta
ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ বা আন্তর্জাতিক পণ্যবাজারে (আইসিই) অপরিশোধিত চিনি সরবরাহ কমে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। গত শুক্রবার এক্সচেঞ্জের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার মাত্র ৪ লাখ ৮৩ হাজার ৬৪৩ টন চিনি সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে। ২০২২ সালের পর মে মাসের চুক্তিতে এটিই সর্বনিম্ন সরবরাহের রেকর্ড। খবর বিজনেস রেকর্ডার। পণ্যবাজারের তথ্যানুযায়ী, ৯ হাজার ৫২০ লটের সমপরিমাণ এ চিনির বড় অংশই আসবে ব্রাজিল থেকে। দেশটির সান্তোস, পারানাগুয়া ও মাসেইও বন্দর থেকে প্রায় ৩ লাখ ৬৫ হাজার ২৭২ টন চিনি জাহাজীকরণ করা হবে। এছাড়া মধ্য আমেরিকার পাঁচটি দেশ এবং মেক্সিকোর কোয়াটজাকোয়ালকোস বন্দর থেকে বাকি চিনি সরবরাহ করা হবে।
পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার চায় ডিবিএ
Bonik Barta
দেশের পুঁজিবাজারে বিদ্যমান ফ্লোর প্রাইসের কারণে সৃষ্ট অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বাজারে স্বাভাবিক লেনদেনের গতি ফিরিয়ে আনতে সংগঠনটি অবিলম্বে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে ডিবিএ। ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফ্লোর প্রাইস আরোপের ফলে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড দীর্ঘ সময় ধরে কার্যত লেনদেনবিহীন অবস্থায় রয়েছে। একইভাবে ৩ মে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিসহ ফ্লোর প্রাইস বলবৎ থাকা শেয়ারগুলোতে বিক্রেতাদের জন্য স্বাভাবিক লেনদেন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। ফ্লোর প্রাইসজনিত দীর্ঘমেয়াদি লেনদেন সীমাবদ্ধতা মার্জিন ঋণ গ্রহণকারী বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক ইকুইটির ঝুঁকি বাড়াচ্ছে, যা বাজারের সামগ্রিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।
ইরান যুদ্ধের ধাক্কায় দ্বিমুখী সংকটে মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিকরা
Bonik Barta
মধ্যপ্রাচ্যের দেশগুলোয় কাজ করা লাখো বিদেশী শ্রমিক নতুন এক অনিশ্চয়তার মুখে পড়েছেন। একদিকে ইরান যুদ্ধের কারণে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। অন্যদিকে নিজ দেশে অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় দেশে ফিরতেও পারছেন না তারা। ফলে জীবনঝুঁকি নিয়েও অনেক শ্রমিক মধ্যপ্রাচ্যেই থেকে কাজ চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। এমন বাস্তবতা উঠে এসেছে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাম্প্রতিক বিশ্লেষণে। যুদ্ধ এখন জ্বালানি তেলের বাজার ছাড়িয়ে শ্রমিক, রেমিট্যান্স, মূল্যস্ফীতি ও দরিদ্র দেশের অর্থনীতিকে প্রভাবিত করছে। বাংলাদেশের শ্রমিক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের গল্প এ সংকটের প্রতীক হয়ে উঠেছে। প্রায় ১৫ বছর সৌদি আরবে কাজ করেছেন তিনি। বাড়িতে টাকা পাঠিয়ে পরিবার চালাতেন। চলতি বছর দেশে ফিরে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করেছিলেন। নিজের সঞ্চয় দিয়ে বড় ঘর বানানোর স্বপ্নও ছিল তার। ছয় বছরের ছেলেকে তিনি জীবনে দেখেছেন মাত্র একবার।
হরমুজে আটকে থাকা গ্যাসের দ্বিগুণের বেশি অপচয় হয় বছরে
Bonik Barta
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি। ভৌগোলিক ও রাজনৈতিক সংকটের কারণে প্রায়ই পথটি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, হরমুজ প্রণালিতে সম্ভাব্য সংকটে যে পরিমাণ গ্যাস সরবরাহ বন্ধ হতে পারে, তার দ্বিগুণেরও বেশি গ্যাস প্রতি বছর ‘স্রেফ’ অপচয় হচ্ছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। সংস্থাটি বলছে, বিভিন্ন দেশ মিথেন গ্যাস নিঃসরণ ও অপ্রয়োজনীয় ‘ফ্লেয়ারিং’ (গ্যাস উত্তোলনের সময় উদ্বৃত্ত গ্যাস পুড়িয়ে ফেলার প্রক্রিয়া) মোকাবেলায় ব্যর্থ হচ্ছে। ফলে বিপুল পরিমাণ জ্বালানি নষ্ট হচ্ছে। আইইএর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ বা ১১ হাজার কোটি (১১০ বিলিয়ন) ঘনমিটার হরমুজ প্রণালি দিয়ে পারাপার হয়েছে।
স্যামসাং পরিবারের রেকর্ড ৮০০ কোটি ডলারের উত্তরাধিকার কর পরিশোধ
Bonik Barta
দক্ষিণ কোরিয়ার করপোরেট জায়ান্ট স্যামসাং গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লি কুন-হির উত্তরাধিকারীরা রেকর্ড পরিমাণ কর পরিশোধ করেছেন। প্রায় ৮০০ কোটি ডলারের (১২ ট্রিলিয়ন ওন) এ বিশাল কর দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। গত রোববার স্যামসাং কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ খবর বিবিসিকে নিশ্চিত করেছে। লি কুন-হির মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পদের ওপর এ কর ধার্য করা হয় ২০২০ সালের অক্টোবরে। বর্তমান চেয়ারম্যান লি জে-ইয়ং ও তার পরিবারের অন্য সদস্যরা গত পাঁচ বছরে মোট ছয়টি কিস্তিতে অর্থ পরিশোধ করেন।
ইবে কিনতে ৫৫৫০ কোটি ডলারের প্রস্তাব গেমস্টপের
Bonik Barta
ই-কমার্স জায়ান্ট ইবে কেনার প্রস্তাব দিয়েছে ভিডিও গেম বিক্রেতা প্রতিষ্ঠান গেমস্টপ। ইবে অধিগ্রহণের জন্য ৫ হাজার ৫৫০ কোটি ডলারের প্রস্তাব পেশ করা হয়েছে। গেমস্টপ জানিয়েছে, চুক্তিটির জন্য টিডি সিকিউরিটিজ কোম্পানিকে ২ হাজার কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে। গেমস্টপের প্রধান নির্বাহী রায়ান কোহেন ইবের বোর্ডকে জানান, মালিকানা পেলে তিনি এক বছরে ২০০ কোটি ডলার খরচ কমাতে পারবেন। এর মধ্যে বিজ্ঞাপন ও বিপণন খাত থেকেই ১ হাজার ২০০ কোটি ডলার সাশ্রয় করা হবে। কোহেন আরো জানান, বেতন বা বোনাস নয়, তার আয় নির্ভর করবে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যের ওপর।
আমদানিনির্ভর পণ্যের জন্য গড়ে তোলা হচ্ছে কৌশলগত সংরক্ষণাগার
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে যেকোনো ধরনের অস্থিরতা দেশীয় বাজারেও সংকট তৈরি করে। এ পরিস্থিতি মোকাবেলায় আমদানীকৃত পণ্যের জন্য ‘কৌশলগত সংরক্ষণাগার’ গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে অস্থিরতা মোকাবেলায় আমদানিনির্ভর পণ্যের জন্য ‘স্ট্র্যাটেজিক রিজার্ভ’ গড়ে তোলা হচ্ছে। ফলে বৈশ্বিক সরবরাহ ব্যাহত হলেও দেশের বাজারে পণ্যের ঘাটতি তৈরি হবে না এবং মূল্য স্থিতিশীল রাখা সম্ভব হবে।’ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ‘জেলা প্রশাসকদের কাছে আমরা একটি জিনিস চেয়েছি, তা হলো আগামী দিনে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য তারা যেন নজরদারি বাড়িয়ে কাঙ্ক্ষিত ভূমিকা রাখেন। প্রশাসন ও নির্বাচিত সরকার সম্মিলিতভাবে কাজ করে সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং ভোক্তার স্বার্থ রক্ষা করাই আমাদের অঙ্গীকার।’
ইন্ট্রাকোর রেকর্ড ডেট ২১ মে
Bonik Barta
তিন সাবসিডিয়ারি কোম্পানিকে একীভূত করার বিপরীতে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বৃদ্ধির জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেয়েছে জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটির পর্ষদ একীভূতকরণ স্কিম সম্পন্ন করতে ২১ মে রেকর্ড ডেট নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের তিনটি সাবসিডিয়ারি কোম্পানি এম. হাই অ্যান্ড কো. সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সন্স লিমিটেড ও গুড সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেডকে একীভূতকরণ স্কিমে উচ্চ আদালতের অনুমোদন পেয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি। সম্প্রতি একীভূতকরণ স্কিমের মাধ্যমে পরিশোধিত মূলধন বৃদ্ধির জন্য বিএসইসির অনুমোদন পাওয়ার পর এ-সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
Bonik Barta
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২তম সভায় ২০২৫ সালের মুনাফার ওপর লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সভায় বিগত বছরের আর্থিক বিবরণী অনুমোদনসহ বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় ভাইস চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরসহ পর্ষদের অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদসহ সব অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিব।
পাঁচ লাখ নারীর আর্থিক আস্থার প্লাটফর্ম
Bonik Barta
ব্র্যাক ব্যাংক পিএলসির উইমেন ব্যাংকিং প্লাটফর্ম ‘তারা’ নয় বছর পূর্ণ করল। ২০১৭ সালের ৪ মে যাত্রা করা এ প্লাটফর্মে এখন দেশের পাঁচ লাখ নারী ব্যাংকিং সেবা নিচ্ছেন। একটি সাধারণ ব্যাংকিং সেবা হিসেবে শুরু হলেও গত নয় বছরে ‘তারা’ পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ আর্থিক ইকোসিস্টেমে। বর্তমানে দেশের ব্যাংক খাতে নারীদের রিটেইল ডিপোজিটের প্রায় ২৫ শতাংশই এ প্লাটফর্মের অধীনে। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। ‘তারা’ মূলত দুটি স্তম্ভের ওপর পরিচালিত হয়, ‘তারা রিটেইল’ ও ‘তারা এসএমই’। রিটেইল বিভাগে কর্মজীবী নারী, গৃহিণী, শিক্ষার্থীসহ সব শ্রেণীর নারীর জন্য আলাদা সেবা রয়েছে। বর্তমানে সাড়ে তিন লাখ নারী গ্রাহকের মোট আমানতের পরিমাণ ১৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত নয় বছরে গ্রাহক সংখ্যা বেড়েছে ৮০ গুণ এবং আমানত বেড়েছে ৬০ গুণেরও বেশি। বিশেষভাবে উল্লেখযোগ্য ‘হোমমেকার্স অ্যাকাউন্ট’, যা আয়ের প্রমাণ ছাড়াই গৃহিণীদের ব্যাংকিং সুবিধার দরজা খুলে দিয়েছে। এ বিভাগের ৯৮ শতাংশ গ্রাহককে ডিজিটাল পদ্ধতিতে (ইকেওয়াইসি) নিবন্ধন করা হয়েছে।
‘রিয়া’ মানি ট্রান্সফার থেকে বিকাশে রেমিট্যান্স গ্রহণে ২০০ টাকা ক্যাশব্যাক
Bonik Barta
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের যেকোনো দেশ থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘রিয়া’-এর মাধ্যমে পাঠানো রেমিট্যান্স ‘বিকাশ’-এ গ্রহণ করলেই মিলছে ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা বাদে ন্যূনতম ২০ হাজার টাকা সরাসরি বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করে প্রবাসীর স্বজনরা এ সুবিধা উপভোগ করতে পারছেন। অফার চলাকালীন একবারই এ ক্যাশব্যাক পাওয়া যাবে। বিকাশ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধপথে রেমিট্যান্স পাঠানোকে আরো উদ্বুদ্ধ করতেই রিয়া মানি ট্রান্সফার ও বিকাশ এ যৌথ ক্যাম্পেইনের আয়োজন করেছে, যা ২৫ মে পর্যন্ত চলবে। রিয়া মানি ট্রান্সফার ও এর অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো দেশ থেকে প্রবাসীরা দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে যতবার প্রয়োজন ততবার রেমিট্যান্স পাঠাতে পারছেন। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রবাসীরা বিকাশে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পাঠাতে পারছেন।
নয় মাসে রেলের আয় ১৫৪২ কোটি টাকা ব্যয় ২৮৭০ কোটি
Bonik Barta
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে যাত্রী ও পণ্য পরিবহন এবং অন্যান্য খাত থেকে ১ হাজার ৫৪২ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ রেলওয়ে। এ আয়ের বিপরীতে সংস্থাটি ব্যয় করেছে ২ হাজার ৮৭০ কোটি টাকা। ট্রেন পরিচালন, ইঞ্জিন-কোচ (রোলিংস্টক) মেরামত ও রক্ষণাবেক্ষণ, কর্মীদের বেতন-ভাতাসহ অন্যান্য খাতে এ পরিমাণ অর্থ ব্যয় করেছে রেলওয়ে। আয় ও ব্যয় বিশ্লেষণে দেখা গেছে, অর্থবছরের নয় মাসে রেল সাকল্যে লোকসান করেছে ১ হাজার ৩২৮ কোটি টাকা। প্রতি ১ টাকা আয় করতে সংস্থাটিকে ব্যয় করতে হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছর বাংলাদেশ রেলওয়ে থেকে ৩ হাজার ১৭৩ কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রার তুলনায় প্রকৃত আয়ে অনেক পিছিয়ে সংস্থাটি। সংশ্লিষ্টরা বলছেন, আগের ধারাবাহিকতায় চলতি অর্থবছরও বড় লোকসানের পথে হাঁটছে রেল।
বৈরী আবহাওয়ায় আম নিয়ে শঙ্কায় চাষীরা
Bonik Barta
দেশে আমের প্রধান উৎপাদন অঞ্চল রাজশাহীতে চলতি মৌসুমে শুরুটা ছিল আশাব্যঞ্জক। বাগানজুড়ে মুকুলের প্রাচুর্য দেখে বাম্পার ফলনের প্রত্যাশা করেছিলেন চাষী ও ব্যবসায়ীরা। রাজশাহী কৃষি দপ্তরের তথ্যমতে, রাজশাহী অঞ্চলের আম বাগানে মুকুল ধরেছিল ৯০ শতাংশ। কিন্তু মৌসুম গড়াতেই সেই আশায় ধাক্কা লেগেছে। খরা, পোকার আক্রমণ এবং সাম্প্রতিক ঝড়-বৃষ্টি ও শিলাসহ বৃষ্টিতে গাছ থেকে ঝরে পড়ছে গুঁটি আম। এর সঙ্গে যুক্ত হয়েছে সুপার এল নিনোর প্রভাবে বৈরী আবহাওয়ার পূর্বাভাস, যা পরিস্থিতিকে আরো অনিশ্চিত করে তুলেছে। ফলে সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা বাড়ছে, আর লোকসানের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন রাজশাহীর আমচাষীরা।
আমদানিনির্ভর পণ্যের জন্য গড়ে তোলা হচ্ছে কৌশলগত সংরক্ষণাগার
Bonik Barta
আন্তর্জাতিক বাজারে যেকোনো ধরনের অস্থিরতা দেশীয় বাজারেও সংকট তৈরি করে। এ পরিস্থিতি মোকাবেলায় আমদানীকৃত পণ্যের জন্য ‘কৌশলগত সংরক্ষণাগার’ গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে অস্থিরতা মোকাবেলায় আমদানিনির্ভর পণ্যের জন্য ‘স্ট্র্যাটেজিক রিজার্ভ’ গড়ে তোলা হচ্ছে। ফলে বৈশ্বিক সরবরাহ ব্যাহত হলেও দেশের বাজারে পণ্যের ঘাটতি তৈরি হবে না এবং মূল্য স্থিতিশীল রাখা সম্ভব হবে।’ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ‘জেলা প্রশাসকদের কাছে আমরা একটি জিনিস চেয়েছি, তা হলো আগামী দিনে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য তারা যেন নজরদারি বাড়িয়ে কাঙ্ক্ষিত ভূমিকা রাখেন। প্রশাসন ও নির্বাচিত সরকার সম্মিলিতভাবে কাজ করে সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং ভোক্তার স্বার্থ রক্ষা করাই আমাদের অঙ্গীকার।’
বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল
Bonik Barta
ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। ঢাকার যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে ৫-৭ মে ঢাকা সফর করবে।’ বিবৃতিতে পূর্ণিমা রাই আরো বলেন, ‘বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে অংশীদারত্বের প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এ চুক্তি উভয় দেশের বাজারে প্রবেশ সহজ করবে, বিনিয়োগের বাধা দূর করবে এবং বাণিজ্যিক সুযোগ বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করবে।’
কাপ্তাই হ্রদের মাছ বিক্রিতে রেকর্ড সাড়ে ২২ কোটি টাকার রাজস্ব আদায়
Bonik Barta
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ স্বাদু পানির মৎস্যভাণ্ডার পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই হ্রদ। ছয় দশক আগে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে বিদ্যুৎ উৎপাদনকে প্রধান লক্ষ্য করে এ হ্রদের সৃষ্টি হলেও বর্তমানে এটি দেশের মৎস্যসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে ক্রমবর্ধমানভাবে হ্রদটিতে ছোট প্রজাতির মাছের প্রাচুর্য বাড়ায় সবচেয়ে বেশি রাজস্ব আসছে কঁাচকি ও চাপিলা মাছ থেকে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) জানায়, এ মৌসুম রাজস্ব আয় হয়েছে ২২ কোটি ৫৫ লাখ টাকা; যা মাসের হিসাবে আড়াই কোটি আর দিনের হিসাবে দৈনিক ৮ লাখ ৪৪ হাজার টাকার বেশি। মোট রাজস্বের প্রায় ৭৫ শতাংশই কঁাচকি ও চাপিলা প্রজাতির মাছ থেকে অর্জিত হচ্ছে।
Govt to launch broad-based drive for netting larger NTR, non-NBR revenues
The Financial Express
The government launches a broad-based drive to augment revenue receipts outside the NBR purview with a target of netting Tk 910 billion for the forthcoming fiscal year, as a bigger budget is imminent. Official count shows the amount for the fiscal 2026-27 is 39.5-percent higher from that of the outgoing fiscal year's target. Of the total sum, the Finance Division is set to fix a non-tax revenue target of Tk 660 billion, up from Tk 460 billion in the current fiscal year, 2025-26, while the target for non-NBR taxes is expected to be raised to Tk 250 billion from Tk 190 billion. Non-tax revenue is expected to rise by 43.48 per cent while Non-NBR tax collection is projected to increase by 31.58 per cent in the next fiscal year, reveals a proposal placed at the Budget Monitoring and Resource Committee meeting recently hosted by the Finance Division.
Junk stocks climb to 35pc of DSE listings
The Financial Express
The number of junk stocks on the Dhaka Stock Exchange (DSE) has surged to a record high of 125, accounting for 35 per cent of all listed companies, signalling mounting stress in the capital market and deepening investor concerns. The sharp rise follows the downgrade of 10 more banks to the Z category on Sunday after they failed to declare dividends for two consecutive years-2024 and 2025-amid rising non-performing loans (NPLs) and significant provisioning shortfalls. These bank stocks turned into junk securities in the wake of a stricter dividend policy introduced by the Bangladesh Bank in March last year.
Japan finances for Bangladesh gets costlier
The Financial Express
Once-most-concessional loan is going to be costlier as Japan has proposed to raise its interest rate by 30-percentage points to 3.05 per cent for lending to Bangladesh, officials in Dhaka say. Currently, Japanese lender Japan International Cooperation Agency (JICA) charges 2.35 per cent for its loans against different development projects in Bangladesh. Even three years ago, the interest rate for the Japanese loan was less than 1.0 per cent, the officials said Monday. Japan has proposed the new rate of 3.05 per cent for the next loans, to be effective from April this year," a senior Economic Relations Division (ERD) official told the FE. Not only the rate for the infrastructure-related project loans is going to be increased, the rate for the consultancy credit is also going to be boosted to 1.0 per cent from the current rate of nearly 0.85 per cent, according to the ERD officials.