05-May-2025

Tuesday 06 May 2025

07-May-2025

মার্কিন শুল্কের প্রভাব পড়তে পারে দেশের পুঁজিবাজারেও

Bonik Barta

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণার পর থেকেই অস্থিরতা তৈরি হয়েছে বৈশ্বিক অর্থনীতিতে। এ ঘোষণার পর থেকেই ইউরোপ, আমেরিকা ও এশিয়ার পুঁজিবাজারে টানা দরপতন ঘটছে। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপরও ৩৭ শতাংশ হারে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে দেশটিতে রফতানি হওয়া তৈরি পোশাক ও চামড়া পণ্যের ক্ষেত্রে প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের পুঁজিবাজারেও বস্ত্র ও চামড়া খাতের তালিকাভুক্ত কোম্পানি থাকায় এর প্রভাব পড়বে। বিশেষ করে মন্দা পুঁজিবাজারে এ ধরনের ঘোষণার মনস্তাত্ত্বিক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।

Free pry healthcare, subsidised higher treatments prescribed

The Financial Express

Free primary healthcare and subsidized higher treatments and establishing referral hospitals are among the must-haves prescribed by a reform commission for upgrading the medical sector in Bangladesh that counts huge costs of foreign treatments. Also suggested are enhancing to 15 per cent the budget allocation for the healthcare sector and the formation of a permanent health commission as a watchdog. The commission, which submitted its report to Chief Adviser of the interim government Prof Muhammad Yunus on Monday, proposed restructuring institutional structures and gradual increase in budget allocation and financing, touching all areas for improving medical services to ensure health rights for all through making all concerned accountable and transparent. To ensure people's health right as a basic constitutional right, the panel of experts asks for making health laws through ordinance to incorporate into constitution. Forming health cadre and hospital security police and setting up referral hospitals are also among major dos laid down in the report. Direct drug-promoting visit to physicians by representatives of pharmaceutical companies is prohibited. The commission says the independent commission on health would work from policy formulation to oversight on all concerned for "transparent, accountable and effective health services to rural and urban people irrespective of all groups, including women and children".

April inflation falls marginally to 9.17pc

The Financial Express

Bangladesh's inflation rate in April fell slightly as that of both food and non-food items showed a downward trend, official data showed on Monday. The inflation rate on point-to-point basis in April decreased to 9.17 per cent, Bangladesh Bureau of Statistics (BBS) data unveiled on Monday showed. In the previous month of March, the inflation rate was recorded at 9.35 per cent. The BBS prepared the inflation statistics by collecting data from 154 haats and bazaars of 64 districts across the country. Over the last five months, the country's point-to-point inflation rate had been showing an easing trend as the prices of main foods and some other essential items have dropped. The rate of inflation climbed to a 13-month high at 11.38 per cent in November of the fiscal year (FY) 2024-25, which started falling in the subsequent months of December, January, February, and March. The rate of inflation in December fell to 10.89 per cent, then to 9.94 per cent in January, and 9.32 per cent in February. However, in March last, the inflation rate increased to a little bit higher to 9.35 per cent due to the higher inflation trend of the non-food items against an easing trend of the food inflation. In April, the inflation rate again dropped to 9.17 per cent. That month, the food inflation rate fell to 8.63 per cent from that of 9.93 per cent in the previous month of March, the BBS data showed.

‘জেড’ ক্যাটাগরিতে আরএকে সিরামিকস

Bonik Barta

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ঘোষিত লভ্যাংশ নির্ধারিত সময়ে বিনিয়োগকারীদের মাঝে বিতরণ না করায় তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডকে ‘‌এ’ থেকে ’জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ক্যাটাগরি পরিবর্তনের কারণে ডিএসই থেকে সব ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংককে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের ঋণ সুবিধা না দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

Bangladesh seeks resumption of Chevron's $65m stalled investment

The Financial Express

Bangladesh has sought the resumption of Chevron Bangladesh's stalled investment worth around $65 million after clearing all overdue payments to the US-based oil-and gas-exploration company. "We have requested the US company to resume its last year's deferred investment plan in a compression project at the Jalalabad gas plant as we have already cleared all outstanding arrear payments of Chevron Bangladesh," state-run Petrobangla Chairman Md Rezanur Rahman told The Financial Express Monday. Petrobangla cleared all the overdue arrear payments along with regular ones worth around $190 million of Chevron Bangladesh, a part of the global energy company Chevron, late last month, paving the way for fresh investments by Chevron in oil and gas exploration in the country. Chevron Bangladesh had deferred the Jalalabad compression project investment proposal through a letter to Petrobangla on April 4, 2024. In the letter, Chevron Bangladesh President Eric M walker wrote to defer the project until the overdue payment balance was fully cleared by Petrobangla. Prior to sending the letter, the overdue arrear payment of Chevron Bangladesh rose to as high as $280 million. Responding to the letter, Petrobangla through another letter in November 2024 intended to clear the overdue amount within six months from November 2024 to April 2025, along with the regular payment.

১০ মাসে ৪০ দশমিক ২০ বিলিয়ন ডলারের পণ্য রফতানি

Bonik Barta

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাংলাদেশ থেকে ৪০ দশমিক ২০ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়েছে, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৬ দশমিক ৬০ বিলিয়ন ডলার। এ হিসেবে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে চলতি অর্থবছরের এপ্রিলে রফতানি হয়েছে ৩ দশমিক শূন্য ১৬ বিলিয়ন ডলারের পণ্য, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। এ হিসেবে প্রবৃদ্ধি হয়েছে ১ শতাংশেরও কম। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কর্তৃক গতকাল প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। বিশ্লেষকদের মতে, ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি ও শিল্প খাতে চলমান গ্যাস সংকটের কারণে রফতানি কমেছে। তৈরি পোশাকসহ বেশির ভাগ কারখানা এক থেকে দেড় সপ্তাহ বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে রফতানিতে।

২০১২ সালে তালিকাভুক্তির পর সর্বোচ্চ আয় জাপান এয়ারলাইনসের

Bonik Barta

মার্চে শেষ হওয়া অর্থবছরে জাপান এয়ারলাইনসের (জেএএল) আয় ১১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ লাখ ৮৪ হাজার কোটি ইয়েন বা ১২৭ কোটি ডলারে পৌঁছেছে। ২০১২ সালে কোম্পানিটি পুনরায় পুঁজিবাজারে তালিকাভুক্তির পর এটি সর্বোচ্চ আয়, যার অনুঘটক ছিল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে শক্তিশালী চাহিদা। জেএএলের সিইও মিতসুকো তত্তোরির মতে, ওসাকায় চলমান ওয়ার্ল্ড এক্সপোজিশন আরো বেশি যাত্রী আকর্ষণ করবে। গত অর্থবছরে জেএএলের নিট মুনাফা ১২ শতাংশ বেড়ে হয়েছে ১০ হাজার ৭০৪ কোটি ইয়েন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রী বেড়েছে যথাক্রমে ২ দশমিক ৯ ও ১৪ দশমিক ৪ শতাংশ। খবর জাপান টুডে.

BD seeks EU, EIB investment in vital dev sectors

The Financial Express

Bangladesh seeks foreign investments in vital development sectors at high-level talks held in Italy for deepening cooperation with key international financial partners, including the EU and the European Investment Bank. On the sidelines of the 58th Annual Meeting of the Asian Development Bank (ADB) in Milan, Finance Adviser Dr Salehuddin Ahmed Monday held a bilateral meeting with Nadia Calvino, president of the European Investment Bank (EIB). The meeting focused on expanding EIB's ongoing support in Bangladesh's priority sectors, the Ministry of Finance said later in the day. The EIB, the primary lending institution of the European Union (EU), has been engaged in Bangladesh since 2000 under a framework agreement with the Government of Bangladesh. To date, EIB has invested nearly 635 million euros in six ongoing projects across health, water supply, transport, and communication sectors. Although its core focus is on EU member-states, the EIB plays a vital role in EU development cooperation with over 160 countries worldwide, particularly in areas such as climate action, innovation, infrastructure, SMEs, and skill development, the press release says.

১৫ লাখ আন্তর্জাতিক পর্যটক পেয়েছে কাতার

Bonik Barta

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১৫ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটককে স্বাগত জানিয়েছে কাতার। বিষয়টিকে এখন দেশটির পর্যটন কৌশলের ধারাবাহিক অগ্রগতির ফল হিসেবে দেখা হচ্ছে। খবর আরব নিউজ। এ সময় আন্তর্জাতিক দর্শনার্থী প্রাপ্তিতে মূল চালিকাশক্তি ছিল একাধিক ইভেন্ট। যার মধ্যে রয়েছে ওয়েব সামিট কাতার, দোহা জুয়েলারি ও ঘড়ি প্রদর্শনী এবং কাতার আন্তর্জাতিক খাদ্য উৎসবের মতো আন্তর্জাতিক ইভেন্ট।

মালদ্বীপে ৮৮০ কোটি ডলারের ব্লকচেইন হাব

Bonik Barta

ব্লকচেইন ও ডিজিটাল সম্পদভিত্তিক আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে মালদ্বীপ সরকার। এতে ব্যয় হবে ৮ দশমিক ৮ বিলিয়ন বা ৮৮০ কোটি ডলার। মূলত আর্থিক সংকট কাটাতে এ উদ্যোগ নিয়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি। খবর এফটি। দুবাইভিত্তিক পারিবারিক বিনিয়োগ সংস্থা এমবিএস গ্লোবাল ইনভেস্টমেন্ট এ প্রকল্পে ৮৮০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। পাঁচ বছর মেয়াদে বাস্তবায়িত এ বিনিয়োগ মালদ্বীপের প্রায় ৭০০ কোটি ডলারের বার্ষিক জিডিপিকেও ছাড়িয়ে যাবে। অনলাইনে দেয়া সাক্ষাৎকারে মালদ্বীপের অর্থমন্ত্রী মুসা জামির বলেন, ‘পর্যটন ও মৎস্যনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে নতুন সম্ভাবনায় বিনিয়োগ করতে মালদ্বীপকে ঝুঁকি নিতে হবে।’ তিনি জানান, আগামী দুই বছরে বড় অংকের বৈদেশিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে মালদ্বীপের, যা দেশটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্লকচেইন হাব নির্মাণের চুক্তিকে সে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি সম্ভাব্য উপায় হিসেবে দেখছেন মুসা জামির।

Bank stocks mirror lenders' sapping financial health as investors react to news

The Financial Express

Bank stocks that used to be investors' preferred choice among equities for investment have long been failing to attract buyers because of their weakening financial health. The latest news over the lenders' deepening capital shortfalls dragged them to a new low. For example, Global Islami Bank (GIB), which was listed only two years ago, fell 3.23 per cent to close at Tk 3 per share on Monday on the Dhaka Stock Exchange whereas its face value is Tk 10 each share. The stock price of Union Bank, listed around the same time, closed at Tk 3.1 a share on the DSE. The banks that are facing acute capital shortfalls also include AB Bank, EXIM Bank, First Security Islamic Bank, ICB Islamic Bank, IFIC Bank, National Bank, NRBC Bank, One Bank, Premier Bank, South Bangla Agriculture Bank, and Standard Bank. Of these trouble-hit banks, Union Bank has a capital shortfall of Tk 156.89 billion, First Security Islami Bank Tk 139.91 billion, Social Islami Bank Tk 117.08 billion, IFIC Bank Tk 90 billion and National Bank Tk 77 billion. Experts say the gravity of the financial problems facing the banks got exposed after the fall of the previous regime as the central bank began taking corrective measures. The secondary market showed a reflection of that almost immediately.

ইউনাইটেড ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৪৬ শতাংশ

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির (ইউএফপিএলসি) সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে নিট মুনাফা বেড়েছে ৪৬ দশমিক ২১ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ইউনাইটেড ফাইন্যান্স ২০ কোটি ৯০ লাখ টাকা নিট মুনাফা করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের ৭৬ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ১২ পয়সায়। ইউনাইটেড ফাইন্যান্স জানিয়েছে, এ সাফল্যের পেছনে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তার অর্থায়ন, নারী উদ্যোক্তার অর্থায়ন, সাশ্রয়ী হাউজিং লোন এবং দীর্ঘস্থায়ী ও দায়িত্বশীল ঋণ প্রদানের ওপর জোর দেয়া হয়েছে। ২০২৪ সালে পরিচালন মুনাফা বেড়ে ৫৪ কোটি ৫৫ লাখ টাকায় দাঁড়িয়েছে, আগের বছরে যা ছিল ৩১ কোটি ৫৪ লাখ টাকা। ঋণ সংগ্রহ ও তদারকি ব্যবস্থার উন্নতির ফলে শেয়ারপ্রতি নিট অপারেটিং নগদ প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ২৭ পয়সা, আগের বছরে ছিল ৭৬ পয়সা।

Pubali Bank to issue bonds to collect Tk 15b

The Financial Express

Pubali Bank wants to raise Tk 15 billion through subordinated bonds to strengthen capital base under Basel-III compliance as per the Bangladesh Bank's December 2014 guidelines on risk-based capital adequacy. The bond issuance is subject to the approval of the regulatory authorities concerned- Bangladesh Bank and Bangladesh Securities and Exchange Commission, according to a stock exchange filing on Monday. Banks are required to maintain a certain level of capital to ensure their financial stability and protect depositors. The bond proceeds will be treated as capital and it will help the bank grow its investment and loan portfolio. Basel III is an international regulatory accord that introduced a set of reforms designed to mitigate risk within the international banking sector by requiring banks to maintain proper leverage ratios and keep certain levels of reserve capital in hand. As per the Bangladesh Bank's Basel III guidelines, each bank must hold capital equivalent to 10 percent of its risk-weighted assets or Tk 5 billion, whichever is higher. Failure to meet this requirement is considered a capital shortfall. Subordinated bond is an unsecured loan or bond that ranks below other, more senior loans or securities with respect to claims on assets or earnings. Subordinated bonds are thus also known as junior securities.

১ হাজার ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে পূবালী ব্যাংক

Bonik Barta

ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এ বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি পুঁজিবাজার থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। ব্যাংকটির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তথ্যমতে, এ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটির মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ডটি ইস্যু করা হবে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পূবালী ব্যাংক। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৮ পয়সায়।

ট্রাম্পের শুল্ক ছাড়ের পেছনে রয়েছে করপোরেট মিত্রদের ব্যবসায়িক উদ্বেগ

Bonik Barta

ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতায় অনিশ্চিত আবহ তৈরি করেছে। এ মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন ক্ষেত্রে বড় অংকের শুল্ক আরোপ করে পরে স্থগিতাদেশ দিয়েছেন সম্প্রতি। শুল্ক রদের পেছনে ভূমিকা রেখেছে মার্কিন করপোরেট প্রতিষ্ঠানগুলো। বিষয়টি নিয়ে গোপনে দেনদরবার চালিয়েছে এসব প্রতিষ্ঠান। কারণ ট্রাম্প প্রকাশ্য বিরোধিতা পছন্দ করেন না। অবশ্য প্রকাশ্য সতর্কবার্তা যে সবসময় আমলে নেননি এমন নয়, তবে এর পরিমাণ কম। এফটিতে গতকাল প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ২ এপ্রিলকে ‘লিবারেশন ডে’ ঘোষণা দিয়ে বেশির ভাগ দেশের ওপর বড় অংকের রেসিপ্রোকাল ট্যারিফ চাপিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। যদিও অনেক বিশেষজ্ঞের মতে, এটি কার্যত বিশ্বের বৃহত্তম রফতানিকারক চীনের ওপর নিষেধাজ্ঞা।

Scrap 635mw coal-based power plant at Matarbari

The Financial Express

Some 144 civil society organisations (CSOs) across the country jointly submitted letters Monday to the Advisers of the Ministries of Finance, Environment, Forest and Climate Change, Power, Energy and Mineral Resources (MPEMR), and the Coal Power Generation Company Bangladesh Limited (CPGCBL) demanding the cancellation of the proposed 635 MW coal-fired power plant to be installed by Orion Group in Matarbari, Maheshkhali, Cox's Bazar. They submitted the letters considering the risks to the environment, climate, public health, and economy. These CSOs in collaboration with the Bangladesh Working Group on Ecology and Development (BWGED), have also urged the cancellation of the Environmental Impact Assessment (EIA), the Power Purchase Agreement (PPA), and the withdrawal of allocated loans and land leases for the Orion's coal-fired power plant project.

স্পেনে বেকারত্ব বাড়লেও ইউরোপে উৎপাদনশীলতায় শীর্ষে

Bonik Barta

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্পেনে বেকারত্ব এক বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। তবে দেশটির কর্মক্ষেত্রের উৎপাদনশীলতা ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো শক্তিশালী রয়ে গেছে। ওয়ার্কপ্লেস এক্সপেরিয়েন্স ও ডিজিটাল পরিষেবাদাতা প্রতিষ্ঠান রিকোহ ইউরোপের জন্য অপিনিয়ন ম্যাটার্স পরিচালিত এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে। যেখানে বলা হচ্ছে, ইউরোপে কর্মক্ষেত্রে উৎপাদনশীলতার ক্ষেত্রে স্পেন রয়েছে শীর্ষে। এ জরিপে ইউরোপজুড়ে ১ হাজার ৮০০ জন নিয়োগদাতা ও সাত হাজার কর্মী অংশ নেন। খবর ইউরো নিউজ। সাধারণত একজন কর্মী নির্দিষ্ট সময়ের মধ্যে যত বেশি কার্যকর ও ফলপ্রসূ কাজ করতে পারে, তার উৎপাদনশীলতা তত বেশি। ইউরোপে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। এর পরের নামগুলো হলো নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড।

TCB seeks allocation of 26,871 tonnes of rice

The Financial Express

State-run Trading Corporation of Bangladesh (TCB) sought allocation of 26,871 tonnes of rice to sell them among 5.374 million smart cardholder families at a subsidised rate this month, sources said. The government has been selling some key essential items, including edible oil, lentil and sugar, among 10 million digital cardholder families through TCB. In May, the entity will sell the rice among the smart cardholder families.

Nat’l food security policy now a top priority: Commerce adviser

The Financial Express

Commerce Adviser Sheikh Bashir Uddin on Monday underscored the urgent need for a national food security policy, calling it a top priority for the country. "We need to understand our responsibilities and shape our actions accordingly," he said while addressing a session on 'Food Markets, Supply, and Local Capacity' during the 'Agriculture, Food Security and Living Nature Conference 2025', organised by the Bonik Barta at a hotel in Dhaka. Speaking as the chief guest, the adviser stressed the importance of a collaborative approach involving the country's brightest minds to formulate an effective food policy. "If we don't ensure food security, we could face dire consequences," he warned, adding, "There must be significant investment in this area." Referring to the humanitarian crisis in Gaza, he urged policymakers and citizens alike to grasp the devastating consequences of hunger and understand how starvation is being used as a weapon of war. "If the food market is valued at Tk 300 billion, we must clearly identify the corresponding investments and ensure that appropriate funding follows," he noted.

বিভ্রান্তি তৈরি করছে সরকারি পরিসংখ্যান

Bonik Barta

সঠিক সরকারি পরিসংখ্যান বা তথ্য-উপাত্ত না থাকায় অধিকাংশ সময় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভ্রান্তিতে পড়তে হয়। দেশের বড় অর্থনীতিবিদরাই এ পরিসংখ্যান তৈরি করেছেন। কিন্তু এসব পরিসংখ্যান বিভ্রান্তি তৈরি করা ছাড়া আর কোনো কিছু করছে না। পরিসংখ্যান কবে ঠিক হবে, তা আমি জানি না। তবে এটা ঠিক হওয়া প্রয়োজন। গত বছর দেশে আলুর উৎপাদন ছিল ১ কোটি ৬ লাখ টন। সেই আলুর দাম আবার প্রতি কেজি ৯০ টাকার ওপরে উঠেছিল। অর্থাৎ পরিসংখ্যান মিলছে না। তথ্য-উপাত্তের সঠিকতা না থাকায় সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়তে হচ্ছে। এটা সংস্কার করা দরকার। আমাদের ১৭টি নিত্যপণ্য রয়েছে। আর নিত্যপণ্যের জন্য আলাদা মূল্যস্ফীতির সূচক থাকা উচিত। যাতে বাজার নজরদারি করা সহজ হয়।

Ctg port resumes export container scanning

The Financial Express

The Chittagong Port Authority (CPA) has resumed operational activities of its self-funded export-oriented container scanner. CPA has taken the initiative as a part of the implementation of the ISPS Code, which will play an important role in ensuring the security of international trade. CPA Chairman Rear Admiral SM Moniruzzaman officially inaugurated the resumption of operational activities of the export-oriented container scanner on Sunday. The Commissioner of Chittagong Customs House, CPA members, Director Security, Secretary of CPA and other senior officials of the port and customs were present at the inauguration ceremony. CPA Chairman Rear Admiral SM Moniruzzaman said that this initiative of the Chittagong Port will help ensure transparency and security of international trade as well as maintain the port's reputation. Sources said the container scanner was installed in February 2024 with the own funding of Chittagong Port. This high-quality fixed scanner, supplied by Five R Associates Limited, was being operated by Chittagong Custom House. Although the company had a contract for the maintenance of the scanner, operational activities were temporarily suspended due to the expiration of the contract.

হিলিতে কমেছে সব ধরনের চালের দাম

Bonik Barta

দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে বোরো ধান কাটা ও মাড়াই। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে দেশীয় নতুন চাল। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ৩-৪ টাকা করে কমেছে। পুরোদমে নতুন চাল আসতে শুরু করলে দাম আরো কমতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। হিলি বাজারে চালের দোকানগুলো ঘুরে দেখা গেছে, সব দোকানেই পর্যাপ্ত চাল রয়েছে। পুরনো চালের পাশাপাশি নতুন চালও দেখা গেছে দোকানগুলোয়। সরবরাহ বাড়ায় দামও কমতির দিকে। শম্পা কাটারি জাতের চাল এক সপ্তাহ আগে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। সেই চাল এখন ৬৬-৬৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া স্বর্ণা জাতের চাল ৫৪ থেকে কমে সাড়ে ৫২-৫৩ টাকা বিক্রি হচ্ছে। সরু চাল ৬৮ থেকে কমে ৬৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিরাপদ উৎস থেকে নীরব ঝুঁকি: বাড়ছে বাংলাদেশের ইয়েন-ভিত্তিক বৈদেশিক ঋণ

The Business Standard

এক সময় যে সিদ্ধান্তকে আর্থিকভাবে বিচক্ষণ মনে করা হয়েছিল, তা এখন দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। বাজারভিত্তিক ঋণ— উচ্চ সুদ এড়াতে ডলারের পরিবর্তে জাপানি ইয়েনে নেওয়ার বাংলাদেশের কৌশল এখন ব্যুমেরাং হয়ে ওঠার হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে; কারণ মুদ্রার বিনিময় হারের ঝুঁকি এবং জাপানে সুদহার বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে এরমধ্যেই। কীভাবে এই ঝুঁকি তৈরি হচ্ছে, তাঁর একটি জ্বলত উদাহরণ সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) থেকে নেওয়া ৬০০ মিলিয়ন ডলার সমমূল্যের বাজেট সহায়তা বাবদ ঋণ। যার পুরোটাই নেওয়া হয় জাপানি ইয়েনে। যা দিয়ে সরকার আবার ডলার কিনেছে। ফলে ডলার-ইয়েন বিনিময় হারের ব্যবধানে ১৩ মিলিয়ন ডলার কম পেয়েছে বাংলাদেশ। এধরনের আরও ঘটনা সামনে আসতে শুরু করছে। গত বছর সরকার 'বাংলাদেশ সেকেন্ড রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স ডেডেলপমেন্ট পলিসি' শীর্ষক কর্মসূচির জন্য ৩০০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল জাপানি ইয়েনে। একইভাবে 'ক্লাইমেট রেজিলিয়েন্স ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম' এর জন্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) হতে ৪০০ মিলিয়ন ডলার সমমূল্যের ঋণও ইয়েনে নেওয়া হয়। একইভাবে রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট' কর্মসূচির জন্যও বিশ্বব্যাংকের থেকে ১০০ মিলিয়ন ডলারের সমপরিমাণ একটি অংশ ঋণ নেওয়া হয়েছে ইয়েনে।

দেশে উৎপাদন হলে বালাইনাশক মিলবে প্রায় অর্ধেক দামে—কেএসএম মোস্তাফিজুর রহমান

Bonik Barta

ফসল উৎপাদন ও সুরক্ষার জন্য অত্যাবশকীয় উপাদান বালাইনাশক, যা ফসল উৎপাদন নিশ্চিত করে। স্বাধীনতার পর কৃষকদের বিনামূল্যে বালাইনাশক দেয়া হতো। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর এসে কেবল গত বছরই ৭ হাজার ৫০০ কোটি টাকার বালাইনাশক কিনতে হয়েছে কৃষকদের, যার মধ্যে আবার ৯০ শতাংশের বেশি আমদানি করতে হয়েছে। অথচ কৃষি বিশ্ববিদ্যালয়গুলোয় এ নিয়ে গবেষণার সুযোগ রয়েছে। তা সত্ত্বেও কেন আমদানি করতে হয় এ নিয়ে কাজ করা প্রয়োজন। দেশীয় কোম্পানিগুলো কোথায় বাধাগ্রস্ত হচ্ছে তা খতিয়ে দেখা প্রয়োজন। দেশেই উৎপাদনের ব্যবস্থা করলে কৃষক ৩০-৪০ শতাংশ কম মূল্যে তা কিনতে পারবেন। কৃষি উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিসহ বেশকিছু ক্ষেত্রে উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। এ সংকট থেকে উত্তরণের পাশাপাশি কৃষিকে নিরাপদ ও লাভজনক করতে হলে একটি কৃষি কমিশন গঠন করা জরুরি।

অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায় ইতালি

The Business Standard

ইতালিতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইছে সে দেশের সরকার। ঢাকা সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোজি সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে এ কথা জানান। তবে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত না পাঠিয়ে তাদের বৈধতা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। তারা সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ঢাকাস্থ ইতালি দূতাবাসের রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গণিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, "ইতালি সম্প্রতি নতুন অভিবাসন নীতি প্রণয়ন করেছে, যার আওতায় অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশিদের কীভাবে সহজে ফেরত পাঠানো যায়, তা নিয়ে মূলত আলোচনা হয়েছে।"