06-May-2025

Wednesday 07 May 2025

08-May-2025

বাংলাদেশে যারা বিনিয়োগ করেছেন সবাই সফল

Bonik Barta

বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান। এ দেশে যারা বিনিয়োগ করেছেন সবাই সফল হয়েছেন। ‘ইনভেস্টমেন্ট ক্লাইমেট-বাংলাদেশ’ শীর্ষক এক ওয়েবিনারে গতকাল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ কথা বলেন। এ সময় তিনি বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান। জুম প্লাটফর্মে অনুষ্ঠিত এ ওয়েবিনার সঞ্চালনা করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। অনুষ্ঠানে যুক্ত হয়ে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাণিজ্য উপদেষ্টা।

প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের সুদ আয় বেড়েছে প্রায় ১৭%

Bonik Barta

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সুদ আয় বেড়েছে ১৬ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের সুদ আয় হয়েছে ১৯৮ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৬৯ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫ কোটি ৬১ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৭ কোটি ২৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৯ দশমিক ৫০ শতাংশ।

বাড়তি খরচ নিয়ে সতর্ক ফোর্ড ও ম্যাটেল

Bonik Barta

শুল্কনীতির কারণে উৎপাদন ও আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অটো জায়ান্ট ফোর্ড ও খেলনা প্রস্তুতকারক ম্যাটেল। এতে পণ্যের দাম বাড়ার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে চাপের আশঙ্কা তৈরি হয়েছে বলে উল্লেখ করেছে কোম্পানি দুটি। খবর বিবিসি। বার্বি ডল ও হট হুইলসের মতো খেলনা প্রস্তুতকারক ম্যাটেল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে কিছু খেলনার দাম বাড়াতে হবে। পাশাপাশি তারা চীনে তৈরি পণ্যের ওপর নির্ভরতা কমাতে যাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া পণ্যের প্রায় ২০ শতাংশ চীন থেকে আমদানি করে, যা আগামী বছরের মধ্যে ১৫ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

চার মাসে ৪৪ হাজার স্টপওভার বুকিং ইতিহাদে

Bonik Barta

চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) আবুধাবি স্টপওভার প্রোগ্রামে বেশ সাড়া পেয়েছে ইতিহাদ এয়ারওয়েজ। এ উদ্যোগের সঙ্গে আরো যুক্ত রয়েছে আবুধাবি সংস্কৃতি ও পর্যটন বিভাগ (ডিসিটি আবুধাবি)। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশেষ পরিষেবা থাকার কারণে স্টপওভার প্রোগ্রামে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শহরটিতে যাত্রা বিরতিকালীন অবস্থান দ্রুত বাড়ছে। খবর অ্যারাবিয়ান বিজনেস। সর্বশেষ চার মাসে স্টপওভার প্রোগ্রামে ২৫ হাজার বুকিং পাওয়া গেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেশি। এ সময় ৪৪ হাজার ভ্রমণকারী পেয়েছে আবুধাবি, যা গত বছরের ২৫ হাজারের তুলনায় ৭৬ শতাংশ বৃদ্ধি।

Private credit growth rises to 7.57% in March after months of decline

The Business Standard

After a seven-month streak of declining growth, private sector credit in Bangladesh rebounded in March 2024, rising to 7.57% – the highest in four months, according to a recent Bangladesh Bank report. In February, credit growth had dropped to a 21-year low of 6.82%. The March figure reflects a notable improvement of 0.75 percentage points, equivalent to an increase of around Tk35,000 crore. The central bank's data shows that total outstanding credit to the private sector stood at Tk15.98 lakh crore at the end of February and rose to Tk17.19 lakh crore by the end of March. Bankers attributed the rebound to increased import demand for essential commodities throughout the month of Ramadan, which spanned all of March. Additionally, some banks were required to convert long-overdue foreign currency loans into local currency, known as forced loans, further contributing to the rise in credit volume.

জাপানে এআই ব্যবহারে পিছিয়ে বেশির ভাগ বড় কোম্পানি

Bonik Barta

জাপানের বড় কোম্পানিগুলোর অর্ধেকের বেশি নতুন স্নাতক নিয়োগ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে না বলে কিওডো নিউজের এক জরিপে উঠে এসেছে। সেখানে বলা হয়, এর থেকে সহজেই অনুমান করা যায় যে কর্মক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়লেও নিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জাপানি কোম্পানিগুলো এখনো মানবসিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিচ্ছে। খবর জাপান টুডে। মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের শুরু পর্যন্ত সময়ে জরিপটি পরিচালিত হয়।

মুনাফার পূর্বাভাস কমিয়ে এনেছে ফিলিপস

Bonik Barta

চলতি বছরের জন্য মুনাফার পূর্বাভাস সংশোধন করে কমিয়ে এনেছে নেদারল্যান্ডসভিত্তিক ফিলিপস। স্বাস্থ্যসেবা প্রযুক্তি খাতের কোম্পানিটি জানিয়েছে, মার্কিন শুল্কের প্রভাব কমানোর জন্য তারা একাধিক পদক্ষেপ নিয়েছে। তা সত্ত্বেও ২৮-৩৪ কোটি ডলারের ক্ষতি হবে। ফিলিপসের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের মোট বিক্রির প্রায় ৪০ শতাংশ হয়েছে এ বাজারে। এছাড়া কোম্পানির কর অবদানের এক-তৃতীয়াংশের হিস্যা যুক্তরাষ্ট্রের। চীন থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে ফিলিপস। এর মধ্যে রয়েছে শ্বাসযন্ত্রের মাস্ক, বিদ্যুচ্চালিত শেভার, টুথব্রাশ ও অন্যান্য যন্ত্রপাতি। এছাড়া ইউরোপ থেকে সংগ্রহ করে চিকিৎসা সরঞ্জাম। খবর ও ছবি রয়টার্স

উদ্ভট পরিসংখ্যানের পিঠে চড়েছে দেশের অর্থনীতি

Bonik Barta

বিদ্যুতের ভোগ ও মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির মধ্যে বেশ দৃঢ় সম্পর্ক বিদ্যমান। উচ্চ জিডিপি প্রবৃদ্ধি হলে বিদ্যুতের ভোগও বাড়ে, বিশেষ করে শিল্প ও কৃষি খাতে। এর কারণ হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লে তা শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য ও অন্য প্রয়োজনীয় সেবার ক্ষেত্রে বিদ্যুতের চাহিদাকেও বাড়িয়ে দেয়। যদিও স্বতঃসিদ্ধ এ নিয়ম বাংলাদেশের অনেক ক্ষেত্রেই উল্টো হয়। এখানে বিদ্যুতের ভোগ কমে গেলেও উচ্চ জিডিপি প্রবৃদ্ধি হতে দেখা গেছে। ২০১৮ সালে দেশে বিদ্যুতের ভোগ ছিল দশমিক ৪৪ শতাংশ ঋণাত্মক, যদিও এ সময়ে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে বিদ্যুতের ভোগ বাড়া সত্ত্বেও জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার নজির রয়েছে। ২০২৪ সালে দেশে বিদ্যুতের ভোগ বেড়েছে ৮ দশমিক ৮১ শতাংশ। বিপরীতে জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ২ শতাংশে নেমে এসেছে। অর্থনৈতিক পরিসংখ্যানের ক্ষেত্রে এ উদ্ভট চিত্র দেশের তথ্য-উপাত্তের বিশ্বাসযোগ্যতা আরো প্রশ্নবিদ্ধ করে তুলছে।

কৃষির উন্নয়নে ২৫ বছরের পরিকল্পনা নেয়া হচ্ছে

Bonik Barta

স্বাধীনতা-উত্তর সার্বিক কৃষি ব্যবস্থাপনায় উন্নয়ন যে পর্যায়ে এসেছে তা অবশ্যই প্রশংসাযোগ্য। দেশে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট কৃষক-বৈজ্ঞানিক কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অনেক অবদান রয়েছে। এখানে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা রয়েছেন যারা কৃষি নিয়ে ভাবেন, কৃষি নিয়ে ব্যবসা করছেন। তারা শুধু ব্যবসায়িক কারণেই ব্যবসা করছেন সেটা আমরা মনে করি না। তাদের নৈতিক দায়িত্ব মানুষকে সাহায্য করা। দেশকে সমৃদ্ধ করার জন্য এ কর্মকাণ্ডগুলো করছেন বলেই সেটি আমরা বিশ্বাস করি। এসব অবদানকে স্মরণ করে এবং স্বীকৃতি দিয়ে আমি দুটি কথা বলব। তার পরও আমার যেন কেন মনে হয়, আমরা আজকে যে পর্যায়ে পৌঁছেছি সেটি অবশ্যই আমাদের বড় অর্জন। কিন্তু আমার ধারণা, আমরা যদি পরিকল্পনামাফিক কাজ করতাম তাহলে এর চেয়েও আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আমাদের আরো অনেক কিছু করার সুযোগ রয়েছে। এ পথ চলায় বেশকিছু বিষয় রয়েছে যেগুলো রিডিজাইন বা রিস্ট্রাকচার বা রিঅর্গানাইজ করে করলে ফ্রেমিংটা আরো মজবুত, যথার্থ ও প্রশস্ত হতো।

Beach Hatchery's income soars 214pc in Q3 on higher revenue

The Financial Express

The shrimp fry producer Beach Hatchery posted a 214 percent year-on-year surge in profit to Tk 77.9 million for the January- March quarter of FY25, driven by higher revenue and a reduction in operating expenses. Its earnings per share (EPS) jumped to Tk 1.88 for the third quarter of FY25 from Tk 0.60 for the same period a year ago, according to the price sensitive information published on Tuesday. In the three months to March, Beach Hatchery gained a 125 per cent year-on-year growth in revenue to Tk 147.91 million on the back of high demand. However, the cost of fish fry production was up only 40.54 per cent to Tk 41.45 million in the third quarter to March, compared to the same quarter last year. So, operating expenses were cut by a remarkable 23.38 percent year-on-year in the quarter through March. That supported a 193 per cent increase in gross profit to Tk 106.46 million in Q3 of FY25, compared to Q3 of FY24. The company has not given any explanation of how it brought down the production cost. Beach Hatchery produces and sells shrimp fry in Bangladesh. The company was incorporated in 1994 and is headquartered in Dhaka. For the nine months through March this year, the shrimp fry producer reported a 139 per cent year-on-year jump in profit to Tk 189.6 million.

CA for stronger investment ties with Canada

The Financial Express

Chief Adviser Professor Muhammad Yunus on Tuesday welcomed Canada's Indo-Pacific Trade Representative Paul Thoppil at the State Guesthouse Jamuna, where the two sides discussed ways to deepen bilateral economic cooperation and expand investment opportunities. Mr Thoppil, on his second official visit to Bangladesh, is leading a high-level business delegation comprising senior executives from some of Canada's most recognisable companies, including Bell Helicopter, BlackBerry, Gildan Activewear, JCM Power, and Advantech Wireless Communications, said a spokesperson for the CA Office. "We believe in Bangladesh's economic potential," said Thoppil. "That's why I've brought business delegates with me - because we want to build stronger commercial ties." He commended the reform initiatives taken under Professor Yunus' leadership, describing them as bold and necessary.

Asian airlines re-route, cancel flights due to India-Pakistan fighting

The Financial Express

Several Asian airlines said on Wednesday they were re-routing or cancelling flights to and from Europe because of fighting between India and Pakistan. India attacked Pakistan and Pakistani Kashmir and Pakistan said it had shot down five Indian fighter jets in the worst fighting in more than two decades between the nuclear-armed enemies. Taiwan's EVA Air said that it will adjust its flights to and from Europe to avoid airspace affected by fighting between India and Pakistan for safety reasons. One flight from Vienna will be diverted back to that city, while a flight from Taipei to Milan will be diverted to Vienna for refuelling before continuing on to its destination, the airline said in a statement to Reuters. Korean Air said it had began rerouting its Seoul Incheon–Dubai flights on Wednesday, opting for a southern route that passes over Myanmar, Bangladesh, and India, instead of the previous path through Pakistani airspace. Thai Airways said that flights to destinations in Europe and South Asia would be rerouted starting early Wednesday morning, warning this could cause delays to some flights.

গুয়াতেমালায় কফি উৎপাদন কিছুটা বাড়তে পারে

Bonik Barta

বিশ্বে শীর্ষ কফি উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম গুয়াতেমালা। দেশটি উচ্চমানের অ্যারাবিকা কফির জন্য বিশেষ পরিচিত। গুয়াতেমালায় ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে কফি উৎপাদন মোটামুটি স্থিতিশীল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় উৎপাদন বৃদ্ধির হার হতে পারে ১ শতাংশের কম। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) ‘গুয়াতেমালা সিটি পোস্ট’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার ও রয়টার্স। পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে গুয়াতেমালায় কফি উৎপাদন হতে পারে ৩৫ লাখ ৪০ হাজার ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি)। এটি ২০২৪-২৫ অর্থবছরের ৩৫ লাখ ৩০ হাজার ব্যাগের তুলনায় কিছুটা বেশি।

ছয় মাসে ১ লাখ ৬৮ হাজার ১০০ টন চাল আমদানি

Bonik Barta

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত ছয় মাসে চাল আমদানি উল্লেখযোগ্য বেড়েছে। গতকাল বন্দরসংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে ঊর্ধ্বমুখী চাহিদা আমদানি বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি অর্থবছরের ১৩ অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে মোট চাল আমদানি হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১০০ টন। যার আমদানি মূল্য ছিল ৮৪২ কোটি ৬৪ লাখ টাকা। এদিকে বন্দর দিয়ে ব্যাপক আমদানির পাশাপাশি ভরা বোরো মৌসুমে নতুন চাল বাজারে ওঠার পরও দাম কমছে না। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের কয়েকটি চাল বিক্রি প্রতিষ্ঠান ও আড়ত ঘুরে দেখা গেছে, মিনিকেট ও আটাশ জাতের নতুন চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬১-৬২ টাকায়। এ সময় নতুন বাসমতী চালের দাম ছিল কেজিপ্রতি ৮২ টাকা। এছাড়া মোটা জাতের নতুন চাল ৫১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সুলতানপুর বড় বাজারে পুরনো চাল প্রকারভেদে কেজিতে ৬-৭ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

ভারতে বাড়ছে কৃত্রিম হীরার গহনার চাহিদা

Bonik Barta

বিশ্বব্যাপী স্বর্ণের দাম সম্প্রতি রেকর্ড বেড়েছে। এ কারণে ভারতে চলতি উৎসব মৌসুমে ক্রেতারা তুলনামূলক কম দামের গহনার দিকে ঝুঁকছেন। এমন প্রেক্ষাপটে বাজারে কৃত্রিম হীরার গহনার চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে সম্প্রতি উদযাপিত অক্ষয় তৃতীয়া (বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত) উৎসবের সময় গহনাটির বিক্রি ছিল চোখে পড়ার মতো। খবর দ্য হিন্দু বিজনেস লাইন। ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ১ লাখ রুপিতে পৌঁছেছিল। যদিও পরবর্তী সময়ে তা আবার ৯৬ হাজার রুপিতে নেমে আসে। তবে এটি গত বছরের অক্ষয় তৃতীয়ার তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। ফলে অনেক মধ্যবিত্ত ক্রেতার পক্ষে স্বর্ণালঙ্কার কেনা কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে তুলনামূলক সাশ্রয়ী কৃত্রিম হীরার গহনাকে তারা বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন।

Local toiletry, hygiene items replacing imports steadily

The Financial Express

Why go for imported expensive products when local buys of veritably same-quality substitutes can save one over 35-percent expenses is a moot question prompted now by domestic industrial expansion. A prime example being cited is homegrown toiletry and beauty products that are increasingly substituting expensive imports that drain on Bangladesh's limited foreign-exchange reserves. Start with everyday-used shaving foam -- and Asifur Rahman finds no reason why he should go for the buy of an import. A mid-level banker working in Dhaka's bustling financial district of Motijheel, Rahman starts his day -- as do many urban professionals-with a shave. For years, he had relied on imported Gillette shaving foam, manufactured in India using raw materials from the USA. Occasionally, he opted for pricier UK-made alternatives. Few months ago, while shopping at a local grocery store in RK Mission Road in the capital, he picked a can of locally-manufactured shaving foam, at the grocer's tipoff. To his surprise, he finds no noticeable difference in quality. More importantly, the price is significantly lower: Tk 330 compared to Tk 510 for the imported brand-a saving of over 35 per cent. "Incidentally, I took the local brand, and since then, I've been using it regularly," he says. "It feels the same but costs much less."

বৈশ্বিক গড় পণ্যমূল্য চলতি বছর কমতে পারে ১২ শতাংশ

Bonik Barta

বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ায় আগামী দুই বছরে বৈশ্বিক পণ্যমূল্যে বড় ধরনের পতন ঘটতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে গড় পণ্যমূল্য ১২ শতাংশ কমতে পারে এবং ২০২৬ সালে তা আরো ৫ শতাংশ নিম্নমুখী হতে পারে। এতে প্রকৃত দামে পণ্যগুলোর মূল্য নেমে চলতি দশকের সর্বনিম্ন স্তরে পৌঁছতে পারে। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স। বিশ্বব্যাংক সম্প্রতি প্রকাশিত ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও কভিড-পরবর্তী চাহিদা বাড়ার ফলে মূল্যবৃদ্ধির যে ধারা তৈরি হয়েছিল, তা কমে আসছে।

Efforts underway to keep spice prices under control

The Financial Express

The government has asked all deputy commissioners (DCs) and its agencies to enhance monitoring to prevent the smuggling of spices and keep the price of the essential items under control during and ahead of the upcoming Muslim festival, Eid-ul-Azha. The National Security Intelligence (NSI) has sent a set of suggestions to the different state entities, including the commerce ministry, in this regard. The suggestions include ensuring adequate stock and increasing import of such spices as per the demand. It also recommended reducing the assessment value (per ton) and stopping import of spices through land ports. The intelligence report has suggested importing spices through Chattogram and Mongla ports only instead of land ports aiming to avert the smuggling of spices. The NSI has asked the commerce ministry to monitor the wholesale and retail spice market and take stern action against hoarders. The spices are: cumin, cardamom, bay leaves, cinnamon, cloves, peppercorns, nutmeg and mace. When contacted, a senior official of the commerce ministry said, "We have kept a close watch on importers, wholesalers and retail traders so that they cannot hike the prices of aromatic spices during the upcoming holy sacrificial festival."

দেশজুড়ে স্ট্যান্ডার্ড চার্টার্ডের টেকসই উদ্যোগ

Bonik Barta

টেকসই উন্নয়ন নিশ্চিতে কৃষি, শিক্ষা, উদ্যোক্তা তৈরি, পরিবেশ, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা—এ ছয় খাতে নানা উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এসব উদ্যোগের ইতিবাচক প্রভাব দেশের নানা অঞ্চলে ছড়িয়ে পড়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ডে দীর্ঘমেয়াদি প্রভাবের জন্য উদ্যোক্তাদের ক্ষমতায়ন, শিক্ষার্থীদের সহযোগিতা, পরিবেশ রক্ষা, কৃষিকে শক্তিশালী করা, উদ্ভাবনে সহায়তা এবং প্রয়োজনের সময় কমিউনিটির পাশে দাঁড়ানো সংক্রান্ত খাতগুলোয় বিনিয়োগ করেছে।’

Rising remittance, exports narrow CAD markedly

The Financial Express

The record inflow of remittance, coupled with steady growth in export receipts, helped significantly narrow down the country's current account deficit (CAD) during the July-March period of the ongoing fiscal year. Although import growth showed some increase, it was much lower than that of remittance and exports, giving a much-needed impetus to the country's balance of payments (BOP). According to the Bangladesh Bank data, the current account deficit stood at $659 million in the first nine months of FY25, a sharp decline from $4.40 billion in the same period of the previous fiscal year. As a result, the overall balance of payments deficit improved by $3.69 billion to reach $1.07 billion, down from $4.76 billion recorded during the same period of FY24. Other key BOP components also showed positive trends. The financial account recorded a surplus of $1.31 billion, which was only $901 million surplus in the same period of FY24. Seeking anonymity, a Bangladesh Bank official said remittance and export earnings registered 27.60 per cent and 9.50 per cent growth, respectively, until March of this financial year, while imports grew by 5.60 per cent. "So, the robust growth in remittance and exports largely contributed to the significant improvement in the current account deficit," he said. Director General of Bangladesh Institute of Development Studies (BIDS) Dr AK Enamul Haque said soon after taking charge, the interim government intensified its efforts to prevent illicit fund outflow while depreciating the local currency against the American greenback in recent times.

বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির আহ্বান

Bonik Barta

বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির মধ্যে ডিজিটাল সমতা, জলবায়ু অর্থায়ন এবং আঞ্চলিক ও টেকসই অর্থনীতিতে সহযোগিতা বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ইতালির মিলানে আয়োজিত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৮তম বার্ষিক সভায় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় সঙ্গে ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ অন্যরা। অনুষ্ঠানে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ স্বচ্ছতা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের পথে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটাচ্ছে।’ এ সময় এডিবির কাছে চারটি প্রধান খাতে উন্নত সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ডিজিটাল অন্তর্ভুক্তি ও অবকাঠামো, ই-গভর্ন্যান্স, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ; নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ুবান্ধব কৃষি এবং উপকূলীয় সুরক্ষায় অধিক ছাড়যুক্ত অর্থায়ন; দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্য, শক্তি ও সেবায় আন্তঃসীমান্ত বিনিয়োগ ত্বরান্বিত করা এবং টেকসই অর্থায়নসহ উন্নয়ন চাহিদা পূরণের জন্য ছাড়যুক্ত তহবিল এবং উদ্ভাবনী অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি প্রয়োজন।’

পেট্রাপোলে অনলাইন সিস্টেমে ত্রুটি, আটকে আছে দেড় হাজার ট্রাক

Bonik Barta

ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসে লিংক সার্ভিস (অনলাইন সিস্টেম) কাজ না করায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পণ্য আমদানি-রফতানি বিঘ্নিত হচ্ছে। এর ফলে বাংলাদেশের অনেক শিল্প-কারখানায় কাঁচামালের সংকট দেখা দিতে পারে। অন্যদিকে রফতানি পণ্যও যথাসময়ে পৌঁছানো সম্ভব হচ্ছে না। গত সোমবার (২৮ এপ্রিল) এ পরিস্থিতি চলছে। এতে পেট্রাপোল বন্দরে পণ্যজট দেখা দিয়েছে। এরই মধ্যে বেনাপোল স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে পণ্যবোঝাই দেড় হাজার ট্রাক।

লেনদেনে ফিরছে প্রাইম ফাইন্যান্স

Bonik Barta

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে গতকাল স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল। রেকর্ড ডেট শেষে আজ শেয়ারটির লেনদেন চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরে প্রাইম ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৯৯ পয়সায়।

ফিনিক্স ইন্স্যুরেন্সের নিট মুনাফা কমেছে ২০ শতাংশ

Prothom-Alo

বীমা খাতে তালিকাভুক্ত ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নিট মুনাফা কমেছে প্রায় ২০ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ফিনিক্স ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৫৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ কোটি ৯৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২০ দশমিক ৩৭ শতাংশ। আলোচ্য হিসাব বছরে ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৮ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৩২ পয়সায়।

DBH Finance secures "moderate" growth, with defaults below 1pc

The Financial Express

DBH Finance secured a "moderate" 2.4 per cent year-on-year increase in profit to Tk 1,008 million in 2024, a year marked by economic and political upheavals, having kept non-performing loans (NPLs) remarkably low. "Our growth is not bad in consideration of the overall situation," said Managing Director of DBH Finance Nasimul Baten. NPLs remain below 1 per cent of total loans disbursed by the non-bank financial institution (NBFI) at a time when a significant number of its peers and banks are struggling to survive with high amounts of defaulted loans. The industry average of such loans is more than 35 per cent. Loans given by DBH Finance so far amount to Tk 150 billion including Tk 11.05 billion disbursed in 2024. The company's loan book could have been expanded more if the inflation were at a tolerable level and in that case earnings would have been higher, said Mr Baten. DBH Finance's performance has remained consistent since its inception in 1996 when it comes to limiting defaults, he said. The company's prudence in loan disbursement against housing projects, including apartments and residential group projects, helped maintain a low level of NPLs.