সম্প্রসারিত হচ্ছে যুক্তরাজ্যের র্যাম্পিয়ন অফশোর উইন্ডফার্ম
Bonik Barta
কার্বন নিঃসরণ লক্ষ্য পূরণে নবায়নযোগ্য জ্বালানি খাতে নির্ভরশীলতা বাড়াচ্ছে যুক্তরাজ্য। দেশটির সাসেক্স উপকূলে অবস্থিত র্যাম্পিয়ন অফশোর উইন্ডফার্ম সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন করেছে সরকার। সম্প্রসারণ পরিকল্পনা অনুযায়ী, ফার্মে যোগ করা হবে ৯০টি টারবাইন। যার মাধ্যমে চলতি দশকের মধ্যে আরো ১০ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর শুরু হবে র্যাম্পিয়ন-২ নামের এ প্রকল্পের কাজ, যা ব্রিটিশ বিদ্যুৎ খাতে যোগ করবে ১ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ। র্যাম্পিয়নে ৯০টি টারবাইন যুক্ত করার পরিকল্পনা নির্মাণ খাতে চার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।
চার দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট শুরু কাল
Bonik Barta
চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ শুরু হচ্ছে আগামীকাল। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, টেক্সটাইল ও পোশাক খাত, স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্প এবং কৃষি প্রক্রিয়াকরণ খাতে বিদেশী বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ সম্মেলনে বেশকিছু বিনিয়োগের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
ঈদের পর স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু
Bonik Barta
ঈদুল ফিতর উপলক্ষে টানা আটদিন বন্ধ থাকার পর দেশের সব স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। ছুটি শেষে গতকাল বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানির পাশাপাশি বাংলাদেশ থেকে রফতানিও হয়েছে।
১৩৫০ কোটি ডলারের পেন্টাগন উৎক্ষেপণ চুক্তি পেয়েছে স্পেসএক্স ইউএলএ ও ব্লু অরিজিন
Bonik Barta
ইলোন মাস্কের স্পেসএক্স, ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স (ইউএলএ) ও জেফ বেজোসের ব্লু অরিজিন যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স থেকে রকেট লঞ্চ চুক্তি পেয়েছে। চুক্তির মোট আর্থিক মূল্য ১ হাজার ৩৫০ কোটি ডলার, যা ২০২৯ সাল পর্যন্ত কার্যকর থাকবে। কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল স্যাটেলাইটগুলো মহাকাশে প্রেরণের দায়িত্ব নেবে। খবর রয়টার্স।
মালয়েশিয়ায় বেড়েছে পাম অয়েলের মজুদ
Bonik Barta
মালয়েশিয়ায় ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো মার্চে পাম অয়েলের মজুদ বেড়েছে। এ সময় উৎপাদন বৃদ্ধি পণ্যটির মজুদ ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। শুক্রবার প্রকাশিত রয়টার্সের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেয়া নয়জন ব্যবসায়ী, কৃষক ও বিশ্লেষকের গড় পূর্বাভাস অনুযায়ী, মার্চে পাম অয়েলের মজুদ ৩ শতাংশ বেড়ে ১৫ লাখ ৬০ হাজার টনে পৌঁছতে পারে, যা ফেব্রুয়ারির তুলনায় বেশি। এদিকে টানা ছয় মাস কমার পর মার্চে মোট উৎপাদন ১০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১৩ লাখ ১০ হাজার টন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে মসুর ডাল আমদানি
Bonik Barta
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পণ্যটির আমদানি কমেছে গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে এ তথ্য জানা গেছে।
চলমান রফতানি ক্রয়াদেশ স্থগিত করছেন যুক্তরাষ্ট্রের ক্রেতারা
Bonik Barta
হোয়াইট হাউজে ২ এপ্রিল সংবাদ সম্মেলন করে নতুন রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের স্থানীয় সময় বিকাল ৪টায় এ ঘোষণার সময় বাংলাদেশে তখন ঘড়ির কাঁটা রাত ২টার ঘরে। ভোর হতে না হতেই যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রফতানিকারক এক বাংলাদেশী শিল্পোদ্যোক্তার কাছে ই-মেইল আসে। মার্কিন ক্রেতার পক্ষ থেকে আসা সেই ইলেকট্রনিক বার্তায় ক্রয়াদেশের নতুন পণ্য উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়।
মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে এলে নীতি সুদহার কমানো হবে: আইএমএফকে বাংলাদেশ ব্যাংক
The Business Standard
দেশের মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে এলে নীতি সুদহার (পলিসি রেট) কমিয়ে আনা হবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরদের সঙ্গে আইএমএফের প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার কখন কমানো হবে তা জানতে চায় প্রতিনিধিদলটি। জবাবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ কথা বলেন. বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এসব কথা জানান।
যুক্তরাষ্ট্রের যেসব পণ্য শুল্ক ছাড় পেতে পারে তার তালিকা করছে এনবিআর
The Business Standard
যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া যেসব পণ্যে শুল্ক কমানো সম্ভব, সেসব চিহ্নিত করে একটি তালিকা প্রস্তুত করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুল্কছাড়ে যেসব পণ্যের আমদানি বাড়বে কিন্তু বাংলাদেশের রাজস্ব খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না—প্রাথমিকভাবে এমন পণ্যগুলোকেই তালিকাভুক্ত করা হচ্ছে। আজ (৬ এপ্রিল) বাণিজ্য সচিব মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এনবিআরের কর্মকর্তারা এ তথ্য জানান। বৈঠকে রপ্তানিকারক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারাও অংশ নেন।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রাথমিক এক বিশ্লেষণে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৩০টি পণ্যে তুলনামূলকভাবে উচ্চ শুল্কহার চিহ্নিত করেছে।
External balance continues to improve, deficit falls 75% in Jul-Feb
The Business Standard
The overall deficit in the country's Balance of Payments – known as the external balance – decreased by 75% in the first eight months of the fiscal 2024-25 compared to the same period last year due to a decline in hundi transactions leading to strong growth in remittance inflow, and export growth outpacing import growth. According to Bangladesh Bank data, the overall Balance of Payments deficit stood at $1.11 billion during the July-February period of FY25, down from $4.44 billion at the same period a year ago.
শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে নিজেই কথা বলবেন প্রধান উপদেষ্টা
Bonik Barta
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই দেশটির প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে গতকাল রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ কথা জানিয়েছেন। এর আগে সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন ব্যক্তি ও অর্থনীতিবিদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন ও গঠন তার ওপর ভিত্তি করে প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে সংযুক্ত হবেন এ বিষয়ে আমাদের অবস্থান তুলে ধরার জন্য। প্রধান উপদেষ্টার বিশ্বব্যাপী যে পরিচিতি ও গ্রহণযোগ্যতা সেটিকে কাজে লাগিয়ে আমরা এ বিষয়ে আলোচনা এগিয়ে নেব।’
তাপপ্রবাহ-অনাবৃষ্টিতে বাড়ছে ব্লাস্টের ঝুঁকি, ফলনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা
Bonik Barta
কয়েক মাস ধরেই দেশে বৃষ্টিপাত নেই। ঈদের পরদিন থেকে তাপমাত্রাও বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গত ২ এপ্রিল থেকে আজ পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বিরাজ করার কথা বলা হয়েছে। গতকাল আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগসহ দিনাজপুর, সৈয়দপুর, ফেনী, মৌলভীবাজার, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। গ্রীষ্মের শুরুতেই এমন তাপপ্রবাহ বোরো ধানে ব্লাস্ট রোগ সংক্রমণের ঝুঁকি তৈরি করেছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা অনুযায়ী ধানের ফলন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
বাতিল হয়নি চুক্তি, সংস্কারে ধীরগতি
Bonik Barta
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের বিদ্যুৎ খাতে দুর্নীতি, লুণ্ঠন বন্ধ এবং বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দুর্নীতি ও আর্থিক চাপ কমাতে শুরুতেই এ খাতের বিশেষ আইন স্থগিত এবং পরে বাতিল করা হয়। পাশাপাশি বিদ্যুতের ক্রয়চুক্তি পর্যালোচনা, ট্যারিফ সংশোধনেরও উদ্যোগ নেয়া হয়। কিন্তু সরকারের ক্ষমতা গ্রহণের আট মাস পেরিয়ে গেলেও এ উদ্যোগে বিদ্যুতের সামগ্রিক ব্যয় যেমন কমেনি, তেমনি ভোক্তার বিদ্যুৎ খরচও কমানো যায়নি। এমনকি বিদ্যুতের কোনো ক্রয়চুক্তিও বাতিল করতে পারেনি অন্তর্বর্তী সরকার।
জেনএআইতে বিনিয়োগ বাড়বে ৭৬ শতাংশের বেশি
Bonik Barta
চলতি বছর বিশ্বব্যাপী জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (জেনএআই) প্রযুক্তিতে বিনিয়োগ বাড়বে ৭৬ দশমিক ৪ শতাংশ। প্রবৃদ্ধির ফলে এ খাতে ব্যয় গত বছরের ৩৬ হাজার ৫০০ কোটি ডলার থেকে বেড়ে ২০২৫ সালে পৌঁছবে ৬৪ হাজার ৪০০ কোটি ডলারে। কানেকটিকাটভিত্তিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান গার্টনার প্রকাশিত প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়। সংস্থাটি বলছে, ব্যবসা থেকে শুরু করে ভোক্তা পণ্য, প্রায় সব ক্ষেত্রেই প্রযুক্তিটি এখন অপরিহার্য হয়ে উঠছে। খবর টেকমনিটর।
মন্দার শঙ্কায় ২ দিনে মার্কিন শেয়ারবাজারে ৫.৪ ট্রিলিয়ন ডলার উধাও
Bonik Barta
বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে ওলটপালট করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশাল শুল্ক আরোপের পরিকল্পনার ফলে মাত্র দুদিনে মার্কিন শেয়ারবাজার থেকে ৫ লাখ ৪০ হাজার কোটি ডলার বা ৫ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার উধাও হয়েছে। চীন পাল্টা শুল্ক আরোপ করায় বৈশ্বিক মন্দার আশঙ্কা এখন আরো গভীর। ফাইন্যান্সিয়াল টাইমসের ফ্যাক্টসেটের তথ্যভিত্তিক হিসাব অনুযায়ী, ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্ক ঘোষণার পর শুক্রবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬ শতাংশ হারে কমে গেছে। আগের দিনের ৪ দশমিক ৮ শতাংশ দরপতনের পর ঘটল এ ঘটনা। এতে মার্কেট মূল্য থেকে ৫ লাখ ৪০ হাজার কোটি ডলার হারিয়ে গেছে। চলতি সপ্তাহে ব্লু-চিপ সূচকটি মোট ৯ দশমিক ১ শতাংশ হারে কমেছে, যা কভিড মহামারীর শুরুর পর থেকে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।
প্রতি বছর ১০ লাখের বেশি গাড়ি বিক্রি যুক্তরাজ্যে, দেখা দিচ্ছে পার্কিং সমস্যা
Bonik Barta
যুক্তরাজ্যে প্রতি বছর ১০ লাখের বেশি গাড়ি বিক্রি হচ্ছে, যা সাধারণ পার্কিং স্পেসের তুলনায় আকারে অনেক বড়। ফলে দেখা দিচ্ছে পার্কিং সমস্যা। ক্রমেই এ সংখ্যা বাড়ছে বলে এক গবেষণায় উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ান। গবেষণায় আরো উঠে এসেছে, বড় গাড়ির প্রতি মানুষের ঝোঁক বাড়ার কারণে নতুন গাড়িগুলো শহর ও নগরের গাড়ি পার্কিং স্পেসে রাখতে সমস্যা হচ্ছে। ক্লিন সিটিজ নামক এক প্রচারাভিযান নেটওয়ার্কের গবেষণায় দেখা গেছে, ২০২১ সালের পর থেকে যুক্তরাজ্যে প্রায় ৪৬ লাখ গাড়ি বিক্রি হয়েছে, যেগুলো শহরের গড় পার্কিং স্পেসের তুলনায় বড়।
বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম মার্চে কিছুটা বেড়েছে
Bonik Barta
বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম মার্চে কিছুটা বেড়েছে। এ সময় ভোজ্যতেলের দাম কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও খাদ্যশস্য ও চিনির দরপতন হয়েছে। সর্বশেষ মাসভিত্তিক মূল্যসূচক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ (এফএও)। খবর রয়টার্স।
এফএওর মূল্যসূচক মূলত আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি বাণিজ্য হওয়া খাদ্যপণ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, গত মাসে বৈশ্বিক খাদ্যপণ্যের গড় মূল্যসূচক ছিল ১২৭ দশমিক ১ পয়েন্ট, যা ফেব্রুয়ারির সংশোধিত ১২৬ দশমিক ৮ পয়েন্ট থেকে কিছুটা বেশি। এছাড়া মার্চের সূচকটি গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেশি।
শুল্কের প্রভাবে ভারত থেকে গহনা রফতানি কমার আশঙ্কা
Bonik Barta
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ভারতের ৩ হাজার ২০০ কোটি ডলারের রত্নপাথর ও গহনা খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, শুল্কের কারণে সামনের দিনগুলোয় দেশটি থেকে রফতানি উল্লেখযোগ্য হারে কমার আশঙ্কা রয়েছে। খবর রয়টার্স।
ভারতের পণ্য আমদানিতে ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অন্যতম শীর্ষস্থানীয় হীরার অলংকার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কামা জুয়েলারির ব্যবস্থাপনা পরিচালক কলিন শাহ বলেন, ‘আরোপিত শুল্ক ধারণার চেয়েও অনেক বেশি। এর প্রভারে রফতানি উল্লেখযোগ্য হারে কমে যাবে
আন্তর্জাতিক বাজারে ৩ বছরের সর্বনিম্নে জ্বালানি তেলের দাম
Bonik Barta
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানি হওয়া সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। কিছু দেশের ক্ষেত্রে তা আরো বেশি নির্ধারণ করা হয়েছে। তার জবাবে চীনও আমেরিকান পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়। এমন প্রেক্ষাপটে বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ আরো তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্বব্যাপী শুক্রবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে গত তিন বছরের সর্বনিম্নে নেমেছে। খবর রয়টার্স। সাপ্তাহিক লেনদেনের শেষদিনে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম কমেছে ৪ ডলার ৫৬ সেন্ট বা ৬ দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬৫ ডলার ৫৮ সেন্টে। এদিন মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪ ডলার ৯৬ সেন্ট বা ৭ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি মূল্য নেমেছে ৬১ ডলার ৯৯ সেন্টে। শুক্রবার লেনদেন চলাকালীন ব্রেন্টের দাম সর্বনিম্ন ব্যারেলে ৬৪ ডলার ৩ সেন্ট ও ডব্লিউটিআই ৬০ ডলার ৪৫ সেন্টে নেমে আসে, যা চার বছরের মধ্যে সর্বনিম্ন.
January-February RMG exports to US up 26.64pc
The Financial Express
Apparel exports to the United States, the single-largest market for made-in-Bangladesh clothing, sustained double-digit growth during the first two months of 2025.
Bangladesh fetched $1.50 billion from the US market during the January-February period of 2025, marking 26.64 per cent growth from $1.18 billion in the corresponding period of 2024, according to the data by OTEXA, an affiliate of the US Department of Commerce.
WB resumes TA project for BR to help it go green
The Financial Express
After more than one and a half decades, the World Bank is coming forward with its technical assistance to conduct a feasibility study on greening the operations of Bangladesh Railway (BR), officials said on Saturday. The global lender has recently proposed to provide US$6.0 million in assistance under the "Green railway transport project preparation facility" under which a massive green-railway plan would be framed, said a senior official at the Economic Relations Division (ERD).
Cotton imports from US decline for two consecutive years
The Financial Express
Bangladesh's cotton imports from the US have seen negative growth for the last two consecutive years, a trend spinners attribute to the high price and longer lead time of US cotton compared to Indian raw materials, despite the US cotton's higher quality and lower wastage rate. The country imported US cotton worth $252 million in 2024, a 25.51 per cent decrease from the previous year. In 2023, the country imported US cotton valued at $337 million, down from $469 million in 2022, according to data from the US Department of Commerce.
Tax reform framed to cut state subsidy burden on LNG
The Business Standard
A tax-reform package for imported LNG has been prepared to help reduce state subsidy burden being created through multiple taxation and marketing the item at cut rates. To reduce its burden from gas subsidies, officials say, the state-owned Petrobangla has proposed a set of tax reforms on the import of liquefied natural gas (LNG) to be ratified in the upcoming budget for the fiscal year 2025-26.
The proposals were placed at a meeting held at the Ministry of Power, Energy and Mineral Resources for further consideration and necessary action.
Local rice prices still high amid downtrend globally
The Financial Express
Rice prices in the domestic market are still showing an upward trend, even though global prices have been declining gradually. According to the latest FAO All Rice Price Index, rice prices globally have further fell to a three-year low in March-down by 1.7 per cent from February. Over the past year, the rice index has seen a total drop of nearly 25 per cent.
IMF notes some progresses on BD economic front
The Financial Express
Some positive notes in the latest IMF review of Bangladesh's economic situation raise hope in government high-ups for release of a stalled loan tranche together with the next one by June. "We are optimistic," Finance Adviser Dr Salehuddin Ahmed told reporters when asked whether he remains hopeful about receiving the fourth installment of the US$4.7-billion credit after he had a meeting with the visiting IMF team members Sunday at the secretariat.
Trade deficit dropped by $632m in eight months as exports grow more than imports
The Financial Express
Bangladesh’s trade deficit continues to decline in the 2024-25 financial year (FY25) as export growth surpasses import expansion. The deficit fell by 4.41 per cent in the first eight months of FY25. The July-February period of the fiscal saw a year-on-year decrease of $632 million, according to the latest Bangladesh Bank data released on Sunday. The central bank said the trade deficit in the FY25 from July to February stood at $13.70 billion from $14.32 billion in the same period of the previous fiscal year.
সাতক্ষীরায় তিন বছরে সাড়ে ৭৭ হাজার টন রফতানিজাত বাগদা চিংড়ি উৎপাদন
Bonik Barta
দেশে মোট রফতানিজাত চিংড়ির একটি বড় অংশ উৎপাদন হয় উপকূলীয় জেলা সাতক্ষীরায়। মানসম্মত রেণুর অভাব ও ভাইরাসসহ নানা সংকটের মধ্যেও এখানে প্রতি বছরই উৎপাদন বাড়ছে। সরকারি হিসাবে গত তিন বছরে (২০২২-২৪) এ জেলায় ৭৭ হাজার ৫০১ টন রফতানিজাত বাগদা চিংড়ি উৎপাদন হয়েছে। প্রতি কেজি ৮৫০ টাকা হিসাবে এর রফতানি মূল্য দাঁড়ায় ৬ হাজার ৫৮৭ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকায়। তবে প্রকৃত রফতানি মূল্য আরো বেশি বলে জানান চিংড়ি ব্যবসায়ীরা। এর মধ্যে ২০২৪ মৌসুমে ২৬ হাজার ৪৮৫ টন, ২০২৩ মৌসুমে ২৬ হাজার ২১৪ টন এবং ২০২২ মৌসুমে ২৪ হাজার ৮০২ টন রফতানিজাত বাগদা চিংড়ি উৎপাদন হয়েছে। এ হিসাবে দুই বছরের ব্যবধানে উৎপাদন বেড়েছে ১ হাজার ৬৮৩ টন।
মার্চে যুক্তরাষ্ট্রে ২.২৮ লাখ কর্মসংস্থান যোগ হলেও বেড়েছে বেকারত্ব
Bonik Barta
মার্চে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ২ লাখ ২৮ হাজার কর্মসংস্থান যোগ হয়েছে, যা পূর্বাভাসের তুলনায় বেশি। ফলে ফেব্রুয়ারিতে নিম্নগামী হওয়া শ্রমবাজার গত মাসে বেশ চাঙ্গা হয়েছে। এর পরও দেশটিতে বেড়েছে বেকারত্বের হার। খবর সিএনএন।
প্রথমবারের মতো গ্রাস ম্যাট রফতানি শুরু করেছে আরএফএল
Bonik Barta
প্রথমবারের মতো গ্রাস ম্যাট রফতানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল। এ উপলক্ষে সম্প্রতি নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নিজস্ব কারখানায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাপোর্ট ব্র্যান্ডের গ্রাস ম্যাটের প্রথম চালান ফিলিপাইনের উদ্দেশে পাঠানো হয়। আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গ্রাস ম্যাট মূলত বিল্ডিংয়ের ইন্টেরিয়র ও এক্সটেরিয়রের সৌন্দর্য বৃদ্ধি, খেলার মাঠ তৈরি এবং বিভিন্ন ল্যান্ডস্কেপিং কাজে ব্যবহৃত হয়। আগে এ পণ্যটি বিদেশ থেকে আমদানি করে দেশের চাহিদা মেটানো হতো। বর্তমানে আমাদের উৎপাদিত গ্রাস ম্যাট দেশের চাহিদা মেটাতে সক্ষম। ক্রমান্বয়ে এ পণ্যের আমদানিনির্ভরতা কমছে, যা দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়তা করছে।’