তিন বছরের সর্বনিম্নে থাইল্যান্ডের চালের দাম
Bonik Barta
থাইল্যান্ডে চলতি সপ্তাহে রফতানীকৃত চালের দাম গত তিন বছরের সর্বনিম্নে নেমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এর পেছনে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ও অতিরিক্ত সরবরাহ। এদিকে বিশ্বব্যাপী চাহিদা কম থাকায় ভারতেও খাদ্যশস্যটি দুই বছরের সর্বনিম্নের কাছাকাছি দামে বেচাকেনা হচ্ছে। খবর বিজনেস রেকর্ডার।
https://bonikbarta.com/economy/FHz5sQHYeDDgB32d
Bonik Barta
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের মধ্যে চারটি ইজারায় চালু হলেও বড় পরিসরে উৎপাদনে যেতে পারেনি তিনটি। বাকি পাঁচটি পাটকলের চারটি বেসরকারিভাবে চালুর উদ্যোগ নেয়া হলেও মিলছে না প্রত্যাশিত বিনিয়োগকারী। এছাড়া অন্যটির মালিকানা নিয়ে মামলা চলমান থাকায় কোনো সিদ্ধান্ত নেয়া যায়নি। এ অবস্থায় ইজারাবিহীন কারখানাগুলো কবে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ভূরাজনৈতিক উত্তেজনায় আরো বাড়তে পারে স্বর্ণের দাম
Bonik Barta
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকাংশ আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। নির্দিষ্ট কিছু দেশের ক্ষেত্রে তা আরো বাড়ানো হয়েছে। তার এমন সিদ্ধান্তের পর বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সাধারণত মুদ্রাস্ফীতি বৃদ্ধিসহ অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়। এমন প্রেক্ষাপটে চলতি ও আগামী বছরের জন্য স্বর্ণের মূল্য নিয়ে দেয়া পূর্বাভাস আবার সংশোধন করেছে ব্রিটিশ বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিসেবা প্রতিষ্ঠান এইচএসবিসি। খবর রয়টার্স।
পাকিস্তানে বিদ্যুতের খরচ কমেছে ৩০ শতাংশ
Bonik Barta
বিদ্যুৎ খাতে ব্যয় বৃদ্ধি ও আর্থিক চাপ থেকে বেরিয়ে আসতে বেশকিছু জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান। ক্ষমতায় এসেই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১০ শতাংশ কমিয়েছিল পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। বিদ্যুৎ কেন্দ্রের ক্রয়চুক্তি সংশোধন ও বাতিল, ট্যারিফ কাঠামো পরিবর্তন এবং শুল্ক কমানোর ফলে দেশটির বিদ্যুৎ উৎপাদনে মোট খরচ ৩০ শতাংশ পর্যন্ত কমেছে। চলতি বছরের জানুয়ারিতে কিলোওয়াট প্রতি ঘণ্টা বিদ্যুতের দাম ছিল ১০ রুপি ৭৯ পয়সা, যা ফেব্রুয়ারিতে কমে দাঁড়ায় কিলোওয়াট প্রতি ঘণ্টা ৭ রুপি ৫৭ পয়সা।
মাইডাস ফাইন্যান্সিংয়ের দর বেড়েছে ১০ শতাংশ
Bonik Barta
আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিং পিএলসির শেয়ারদর গত মাসের শেষ সপ্তাহে ৯ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর ৯ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মাইডাস ফাইন্যান্সিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে লোকসান ছিল ৩ টাকা ৮২ পয়সা (পুনর্মূল্যায়িত)। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা, আগের হিসাব বছরে লোকসান ছিল ৮৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৭৪ পয়সায়।
শাইনপুকুরের ৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন
Bonik Barta
গত মাসের শেষ সপ্তাহে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৫৫ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে পুঁজিবাজারের মোট লেনদেনের ৩ দশমিক ৪৩ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। এতে শাইনপুকুর সিরামিকসের শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) শাইনপুকুর সিরামিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৭৭ পয়সায়।
এলএমইতে ৫ শতাংশের বেশি কমেছে তামার দাম
Bonik Barta
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ব্যবসায়িক লেনদেনের শেষদিন শুক্রবার তামার দাম ৫ শতাংশের বেশি কমেছে। ক্রমবর্ধমান বাণিজ্যযুদ্ধ নিয়ে উদ্বেগে শিল্প ধাতু ও খনি শিল্প সংস্থাগুলো বিক্রি বাড়িয়ে দিয়েছে, যার প্রভাব পড়েছে দামে। খবর মাইনিং উইকলি। এলএমইতে শুক্রবার তামার দাম ৫ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৮৯০ ডলার ৫০ সেন্টে, যা ২০২২ সালের জুলাইয়ের পর থেকে সর্বনিম্ন।
IMF team to begin discussions Sunday on $4.7b loan tranches
The Financial Express
The delegation from the International Monetary Fund (IMF) will start discussions on Sunday to review updated financial data before releasing the next tranches of the $4.7 billion loan. According to the Finance Division of the Ministry of Finance, the IMF team will visit Dhaka to assess the conditions for releasing the fourth and fifth tranches.
IMF warns of ‘significant risk’ to global economy from Trump tariffs
The Financial Express
The International Monetary Fund (IMF) has warned that Donald Trump’s implementation of swingeing tariffs poses a “significant risk” to the global economy, as stock markets were hit by a punishing worldwide sell-off by investors.
Kristalina Georgieva, the managing director of the IMF, said it was important that the US and its trading partners avoided further escalating Trump’s trade war, while stock markets plunged on Friday as China retaliated against the tariffs, according to report of UK’s Guardian newspaper
NBR looking to expand the base of VAT payers
The Financial Express
The National Board of Revenue (NBR) has taken a move to expand its Value Added Tax (VAT) base, with a view to increase revenue collection for the national exchequer. In a meeting chaired by NBR chairman Md Abdur Rahman Khan on Thursday, the field level officials of Dhaka have been asked to be more active and sincere for improving VAT collection keeping aside the stories of growth. An official who was present in the meeting told UNB that the NBR chairman has instructed them to expand the base of VAT.
ইজারায় চালু ৪ পাটকল বড় পরিসরে উৎপাদনে যেতে পারেনি তিনটি
Bonik Barta
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের মধ্যে চারটি ইজারায় চালু হলেও বড় পরিসরে উৎপাদনে যেতে পারেনি তিনটি। বাকি পাঁচটি পাটকলের চারটি বেসরকারিভাবে চালুর উদ্যোগ নেয়া হলেও মিলছে না প্রত্যাশিত বিনিয়োগকারী। এছাড়া অন্যটির মালিকানা নিয়ে মামলা চলমান থাকায় কোনো সিদ্ধান্ত নেয়া যায়নি। এ অবস্থায় ইজারাবিহীন কারখানাগুলো কবে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) খুলনার আঞ্চলিক সমন্বয় কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, ‘লিজ প্রক্রিয়ায় আমরা চারটি পাটকল চালু করেছি। এর মধ্যে যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (জেজেআই) পুরোদমে উৎপাদন শুরু করেছে। অন্য তিনটি খুব বেশি উৎপাদনে যেতে না পারলেও কারখানাগুলোকে উৎপাদনমুখী রেখেছে। এছাড়া বাকি পাঁচটি পাটকল চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি, দ্রুত সবগুলো পাটকল চালু করা যাবে।’
ফিউচার মার্কেটে জাপানি রাবারের দরপতন
Bonik Barta
ফিউচার মার্কেটে গতকাল জাপানি রাবারের দাম কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, মার্কিন শুল্কের প্রভাবে চাহিদা কমার আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দামে। খবর বিজনেস রেকর্ডার। ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে গতকাল প্রাকৃতিক রাবারের দাম কমেছে ৩ দশমিক ৯২ শতাংশ। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ৩৩১ দশমিক ৩ ইয়েনে (২ ডলার ২৬ সেন্ট)। এদিন সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) মে মাসের সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম ৩ দশমিক ১৮ শতাংশ কমে টনপ্রতি ১৬ হাজার ২৯৫ ইউয়ানে (২ হাজার ২৩২ ডলার ৯৯ সেন্ট) নেমে আসে। বেচাকেনার শুরুতে এটি ১৬ হাজার ৩১০ ইউয়ানে স্থির হয়, যা গত ৬ সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ।
মরক্কোয় গম উৎপাদন কমার পূর্বাভাস
Bonik Barta
মার্চে ভারি বৃষ্টিপাত হলেও মরক্কোয় ২০২৫-২৬ বিপণন বর্ষে গম উৎপাদন গত ১০ বছরের গড়ের তুলনায় কমে যেতে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস) । খবর ওয়ার্ল্ড-গ্রেইনডটকম। উৎপাদন কমার কারণ হিসেবে এফএএস জানায়, এবারের মৌসুমে আবাদযোগ্য জমির পরিমাণ উল্লেখযোগ্য কমেছে। এছাড়া বছরের শুরুতেই অতিরিক্ত গরম ও খরা উৎপাদন কমার পেছনে ভূমিকা রাখতে পারে।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বর্ষে মোট গম উৎপাদন হতে পারে ২৮ লাখ টন। এটি আগের মৌসুমের ২৪ লাখ ৬০ হাজার টনের তুলনায় বেশি হলেও ২০২৩-২৪ বিপণন বর্ষের ৪১ লাখ ৫০ হাজার টনের তুলনায় উল্লেখযোগ্য কম।
তিন বছরের সর্বনিম্নে থাইল্যান্ডের চালের দাম
Bonik Barta
থাইল্যান্ডে চলতি সপ্তাহে রফতানীকৃত চালের দাম গত তিন বছরের সর্বনিম্নে নেমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এর পেছনে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ও অতিরিক্ত সরবরাহ। এদিকে বিশ্বব্যাপী চাহিদা কম থাকায় ভারতেও খাদ্যশস্যটি দুই বছরের সর্বনিম্নের কাছাকাছি দামে বেচাকেনা হচ্ছে। খবর বিজনেস রেকর্ডার। ভারতের সব পণ্যের ওপর ২৬ শতাংশ হারে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। থাইল্যান্ডের জন্য এ হার ৩৬ শতাংশ, বাংলাদেশের জন্য ৩৭ ও ভিয়েতনামের জন্য ৪৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। শুল্কের কারণে দাম বেড়ে যাওয়ায় মার্কিন আমদানিকারকরা এ দেশগুলো থেকে চাল কিনতে চাইছেন না। ফলে চাহিদা কমে যাওয়ায় বাড়তি সরবরাহ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দামে।
খাদ্যনিরাপত্তায় সমুদ্রভিত্তিক আধুনিক খামার গড়ছে চীন
Bonik Barta
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্রভিত্তিক আধুনিক খামার গড়ে তুলছে চীন। দেশটির ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে ও স্থলজ কৃষিজমির ওপর চাপ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সমুদ্রের বিশাল জলরাশিকে কাজে লাগিয়ে মাছ, শৈবাল ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর চাষ করা হচ্ছে এসব খামারে, যা প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাম্প্রতিককালে বহুমুখী খাদ্য সরবরাহ ব্যবস্থায় জোর দিয়েছে চীন সরকার। যার অংশ হিসেবেই গভীর সমুদ্র ও দূর সমুদ্রে মাছ চাষ এবং আধুনিক মেরিন র্যাঞ্চ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ‘নীল শস্যভাণ্ডার’খ্যাত এ খামারগুলো খাদ্য সরবরাহে নিয়ে আসছে বৈচিত্র্য। আসছে নতুন বিনিয়োগ ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার।
অটোমোবাইল শিল্পে কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা শিথিলের প্রস্তাব ইউরোপিয়ান কমিশনের
Bonik Barta
ইউরোপিয়ান কমিশন অটোমোবাইল শিল্পে ২০২৫ সালের জন্য নির্ধারিত কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রার সময়সীমা শিথিল করার প্রস্তাব দিয়েছে। গত সপ্তাহে প্রকাশিত এ প্রস্তাবে বলা হয়েছে, ২০২৫ সালের পরিবর্তে ২০২৫-২৭ সালের গড় নিঃসরণের ভিত্তিতে লক্ষ্যমাত্রা বিবেচনা করা হবে। ফলে ইউরোপীয় গাড়ি নির্মাতারা কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জন করতে এক বছরের পরিবর্তে তিন বছর সময় পাবে। খবর রয়টার্স। এক বিবৃতিতে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, ‘আজকের উদ্যোগের মাধ্যমে আমরা এ গুরুত্বপূর্ণ খাতকে আরো নমনীয়তা দিচ্ছি। একই সঙ্গে জলবায়ু লক্ষ্যেও অটল থাকছি।’
তবে এ প্রস্তাব এখনো চূড়ান্ত নয়। এটি কার্যকর হতে ইউরোপীয় পার্লামেন্ট ও সদস্য দেশগুলোর সম্মতি প্রয়োজন। বিভিন্ন দেশ ও শিল্পগোষ্ঠী এ প্রস্তাবে ভিন্ন ভিন্ন পরিবর্তনের দাবি জানাতে পারে। গাড়ি নির্মাতাদের মধ্যেও মতপার্থক্য দেখা যাচ্ছে। ভক্সওয়াগন ও রেনল্ট সময়সীমা বাড়ানোর পক্ষে মত দিলেও ভলভো কারস এর বিপক্ষে অবস্থান নিয়েছে। ভলভোর দাবি, তারা এরই মধ্যে ২০২৫ সালের লক্ষ্যমাত্রা পূরণে বড় বিনিয়োগ করেছে।
তিন মাসে শীর্ষ ৭ কোম্পানির বাজার মূলধন কমেছে ৬৮৩৪ কোটি টাকা
Bonik Barta
ছর তিনেক ধরেই দেশের পুঁজিবাজার হতাশ করছে বিনিয়োগকারীদের। চলতি বছরের প্রথম তিন মাসেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। বিশেষ করে পুঁজিবাজারের বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারের দরপতন অব্যাহত রয়েছে। এতে চলতি বছরের তিন মাসে শীর্ষ ৭ কোম্পানির বাজার মূলধন কমেছে ৬ হাজার ৮৩৪ কোটি টাকা। পুঁজিবাজারের উত্থান-পতনে এ কোম্পানিগুলোর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ২০২৫ সালের প্রথম তিন মাসে বাজার মূলধনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টির মূলধন কমেছে, বেড়েছে ২টির। ফ্লোর প্রাইস বহাল থাকায় এ সময়ে একটি কোম্পানির বাজার মূলধন অপরিবর্তিত ছিল। এ সময়ে দেশের পুঁজিবাজারের বাজার মূলধন বেড়েছে ১১ হাজার ৩০০ কোটি টাকা।
সাময়িকভাবে সস্তায় পণ্য পেতে পারেন ইউরোপীয় ভোক্তারা
Bonik Barta
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত উচ্চ শুল্ক বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করলেও ইউরোপীয় ভোক্তাদের জন্য এটি ইতিবাচক হতে পারে। উচ্চ শুল্কের কারণে ইউরোপীয় পণ্যের রফতানি কমবে। ফলে স্বাভাবিকভাবে স্থানীয় বাজারে বাড়বে জোগান। এছাড়া চীন ও জাপানের মতো দেশগুলোও উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বদলে ইউরোপকে তাদের নতুন রফতানি গন্তব্য হিসেবে বেছে নেবে। ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক উভয় দিক থেকে পণ্যের জোগান বাড়বে ইউরোপের দেশগুলোয়। এসব পণ্য বিক্রির জন্য ঘরোয়া বাজারে প্রতিযোগিতা বাড়তে পারে। ফলে ইউরোপীয় ভোক্তারা সস্তায় পণ্য পেতে পারেন। অর্থাৎ বাইরের বাজারে চাহিদা কমে যাওয়ায় ইউরোপের ভেতর সাময়িকভাবে মূল্য কমার চাপ তৈরি হতে পারে।
ট্রাম্পের শুল্ক তালিকা থেকে বাদ যায়নি অস্ট্রেলিয়ার নির্জন দ্বীপপুঞ্জ
Bonik Barta
ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক খড়্গ থেকে রক্ষা পায়নি অ্যান্টার্কটিকার বরফে ঢাকা, জনশূন্য, আগ্নেয়গিরিময় দ্বীপপুঞ্জ। যেখানে শুধু পেঙ্গুইন আর সিল মাছের বাস। এসব দ্বীপের ওপরও ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প.
মেক্সিকোতে ট্রাক কারখানায় শতকোটি ডলার বিনিয়োগ করবে ভলভো
Bonik Barta
সুইডেনের অটোমোবাইল কোম্পানি ভলভো মেক্সিকোর নুয়েভো লিওন রাজ্যে নির্মাণাধীন ট্রাক কারখানায় বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ১০০ কোটি ডলার করবে। বৃহস্পতিবার মেক্সিকোর অর্থনীতিমন্ত্রী মার্সেলো এব্রার্ড এ তথ্য জানান। এর আগে মন্টেরির উপকণ্ঠে নতুন উত্তর আমেরিকান হেভি-ডিউটি ট্রাক ফ্যাক্টরির জন্য ভলভো ৭০ কোটি ডলারের বাজেট ঘোষণা করেছিল। তবে বর্তমানে পরিমাণ বাড়ানো হচ্ছে। এব্রার্ড এক্স পোস্টে একে ‘ভালো খবর’ বলে উল্লেখ করেন। তিনি জানান, সিদ্ধান্তটি সুইডেনের ভলভো সদর দপ্তর থেকে এসেছে। কারখানাটি ২০২৬ সালে উৎপাদনে যাবে বলে জানা গেছে। খবর রয়টার্স