Tk4,065cr project aims to attract Chinese investment
The Business Standard
The government seeks to fast-track infrastructure development of the Chinese Economic and Industrial Zone (CEIZ) to attract investment from the world's second-largest economy. To this end, the Bangladesh Economic Zones Authority (Beza) yesterday (6 April) sent a restructured Tk4,065 crore project to the Planning Commission for approval to establish the zone on a government-to-government basis over around 800 acres of land in Anwara, Chattogram.
In photos: Foreign investors visit Ctg's KEPZ on first day of Investment Summit
The Business Standard
A group of foreign investors visited the Korean Export Processing Zone (KEPZ) in Chattogram this morning (7 April) on the first day of the Investment Summit. The press wing of the chief adviser published some photos of the investors' visit on their verified Facebook page.
Shift towards renewable energy both urgent necessity and strategic investment opportunity: BIDA
The Business Standard
The Bangladesh Investment Summit 2025, set to begin today (7 April), will feature a dedicated session on renewable energy on 9 April, focusing on scaling up renewable energy adoption and securing affordable, sustainable energy sources for long-term economic growth. The four-day summit brings together global investors, business leaders, policymakers, and visionaries for dialogue, discovery and direction. Bangladesh stands at a "critical juncture" in its energy transition, with a growing emphasis on renewable energy to enhance energy security, economic resilience and environmental sustainability.
এশিয়ার শেয়ারবাজারে ধস, সুদহার কমার আশা ও মন্দার শঙ্কায় বিনিয়োগকারীরা
Bonik Barta
এশিয়ার শেয়ারবাজারে সোমবার (৭ এপ্রিল) যখন ব্যাপক দরপতন হয়েছে তখন হোয়াইট হাউজ স্পষ্ট করে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র নতুন শুল্ক নীতিতে পিছু হটছে না। বিনিয়োগকারীরা মনে করছেন, সম্ভাব্য মন্দার ঝুঁকিতে ফেডারেল রিজার্ভ খুব শিগগিরই সুদের হার কমাতে বাধ্য হতে পারে। খবর রয়টার্স। ফিউচার্স বাজার দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে এ বছর যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ দফা কোয়ার্টার-পয়েন্ট সুদের হার কমানোর সম্ভাবনা মূল্যায়ন করেছে। যার ফলে ট্রেজারি বন্ডের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং দুর্বল হয়ে পড়েছে ডলার। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, বিনিয়োগকারীদের ‘ঔষধ খেতে হবে’ এবং বাণিজ্য ঘাটতি সমাধান না হওয়া পর্যন্ত তিনি চীনের সঙ্গে কোনো চুক্তি করবেন না। বেইজিং বলছে, বাজার এরইমধ্যে তাদের পাল্টা জবাবের পরিকল্পনার প্রতি প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে।
সামিট পাওয়ারের ঋণমান ‘ট্রিপল এ’
Bonik Barta
বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে যা ‘এসটি ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারে সূচকে মিশ্র প্রবণতা
Bonik Barta
হোয়াইট হাউজে গত সপ্তাহে সংবাদ সম্মেলন করে নতুন রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পর থেকেই বৈশ্বিক অর্থনীতিতে নতুন অস্থিরতা তৈরি হয়েছে। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার পুঁজিবাজারে টানা দরপতন ঘটছে। এর প্রভাবে দেশের পুঁজিবাজারেও গতকাল সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে।
ভিয়েতনাম থেকে কফি রফতানি কমেছে ১৫.৮%
Bonik Barta
ভিয়েতনাম থেকে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কফি রফতানি কমেছে ১৫ দশমিক ৮ শতাংশ। এ সময় মোট রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৯৩ হাজার টনে। গতকাল ভিয়েতনামের ন্যাশনাল স্ট্যাটিসটিকস অফিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ পর্যন্ত রফতানি কমলেও আয় বেড়েছে। এ সময় মোট আয় পৌঁছেছে ২৮০ কোটি ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক ৮ শতাংশ বেশি। ন্যাশনাল স্ট্যাটিসটিকস অফিস আরো জানায়, ভিয়েতনাম শুধু মার্চে ১ লাখ ৮৩ হাজার টন কফি বিক্রি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ কম।
স্পট মার্কেটে দুই কোম্পানি
Bonik Barta
নির্ধারিত রেকর্ড ডেটের আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার আজ ও আগামীকাল স্পট মার্কেটে লেনদেন হবে। এ সময় কোম্পানি দুটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্টের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে রেকর্ড ডেটের কারণে আগামী বুধবার কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লিন্ডে বাংলাদেশ: সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪৫০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৪১০০ শতাংশ অন্তর্বর্তী ও ৪০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ২৯ মে বেলা ১১টায় কোম্পানিটি ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী বুধবার।
স্পট মার্কেটে দুই কোম্পানি
Bonik Barta
নির্ধারিত রেকর্ড ডেটের আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার আজ ও আগামীকাল স্পট মার্কেটে লেনদেন হবে। এ সময় কোম্পানি দুটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্টের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে রেকর্ড ডেটের কারণে আগামী বুধবার কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লিন্ডে বাংলাদেশ: সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪৫০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৪১০০ শতাংশ অন্তর্বর্তী ও ৪০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ২৯ মে বেলা ১১টায় কোম্পানিটি ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী বুধবার।
স্পট মার্কেটে দুই কোম্পানি
Bonik Barta
নির্ধারিত রেকর্ড ডেটের আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার আজ ও আগামীকাল স্পট মার্কেটে লেনদেন হবে। এ সময় কোম্পানি দুটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্টের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে রেকর্ড ডেটের কারণে আগামী বুধবার কোম্পানি দুটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লিন্ডে বাংলাদেশ: সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪৫০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৪১০০ শতাংশ অন্তর্বর্তী ও ৪০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ২৯ মে বেলা ১১টায় কোম্পানিটি ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী বুধবার।
চীনে বাড়ছে স্বর্ণের চাহিদা
Bonik Barta
চীনে চলতি সপ্তাহে ফিজিক্যাল গোল্ডের (স্বর্ণের বার, মুদ্রা বা গহনা) চাহিদা বেড়েছে। কারণ বাণিজ্যযুদ্ধের আশঙ্কায় মানুষ আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণ কিনছে। তবে ভারতীয় ক্রেতারা দাম আরো কমার প্রত্যাশায় এখনো ক্রয় নিম্নমুখী রেখেছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ চীন। দেশটির ডিলাররা প্রতি আউন্সে আন্তর্জাতিক স্পট মূল্যের তুলনায় ৬-১৩ ডলার পর্যন্ত মূল্য সংযোজন করে স্বর্ণ বেচাকেনা করেছেন। আগের সপ্তাহে দেশটিতে প্রতি আউন্সে ৪ ডলার ছাড় ও ১ ডলার মূল্য সংযোজন করে স্বর্ণ বেচাকেনা হয়েছিল।
ঈদের ছুটি শেষে উৎপাদনে ফিরেছে ৪১.৪৯ শতাংশ পোশাক কারখানা
Bonik Barta
ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটির ফাঁদে পড়েছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অবস্থিত পোশাক কারখানাগুলো। ঈদের ছুটি শেষে কিছু কারখানা খুললেও অধিকাংশই বন্ধ রয়েছে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, সারা দেশে ২ হাজার ১০৪টি সক্রিয় পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে গতকাল পর্যন্ত উৎপাদনে ফিরেছে ৮৭৩টি, যা মোট কারখানার ৪১ দশমিক ৪৯ শতাংশ। বাকি ১ হাজার ২৩১টি অর্থাৎ ৫৮ দশমিক ৫১ শতাংশ পোশাক কারখানা বর্তমানে বন্ধ রয়েছে। বিজিএমইএর দেয়া অঞ্চলভিত্তিক খোলা-বন্ধের চিত্র পর্যালোচনা করে দেখা গেছে, গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলের ৮৫৪টি পোশাক কারখানার মধ্যে মাত্র ৩২৮টি খোলা হয়েছে, বন্ধ রয়েছে ৫২৬টি। অর্থাৎ মাত্র ৩৮ দশমিক ৪১ শতাংশ কারখানা উৎপাদনে ফিরেছে।
এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম ছয় মাসের সর্বনিম্নে
Bonik Barta
এশিয়ার স্পট মার্কেটে এখনো ছয় মাসের সর্বনিম্ন দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বেচাকেনা হচ্ছে। বাজার বিশ্লেষকরা জানান, এর পেছনে ভূমিকা রাখছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ। বিশ্বব্যাপী আর্থিক মন্দার আশঙ্কায় জ্বালানি পণ্যের চাহিদা কমেছে, যার প্রভাব পড়ছে দামে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় মে মাসের সরবরাহ চুক্তিতে গত সপ্তাহে এলএনজির গড় দাম ছিল প্রতি এমএমবিটিইউ ১৩ ডলার, যা গত ১১ অক্টোবরের পর সর্বনিম্ন। আগের সপ্তাহেও একই দামে পণ্যটি বেচাকেনা হয়েছে।
নয়দিন পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
Bonik Barta
ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ টানা নয়দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, গতকাল সকাল থেকে এ বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। জানা যায়, বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সব সদস্যের মতামতের ভিত্তিতে আমদানি-রফতানি গ্রুপ এবং লোড-আনলোড শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়। ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি শেষে গতকাল সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রফতানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইউরোপ শুল্কবিহীন বাণিজ্যের প্রত্যাশা মাস্কের
Bonik Barta
ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে শুল্কবিহীন বাণিজ্য দেখতে আগ্রহী মার্কিন বিলিয়নেয়ার ইলোন মাস্ক। ইতালির ফ্লোরেন্সে ডানপন্থী দল লেগার এক অনুষ্ঠানে অনলাইনে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম এ পরামর্শক। সেখানে মুক্ত বাণিজ্য অঞ্চল নিয়ে মন্তব্য করেন তিনি। খবর রয়টার্স।যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের ওপর নতুন হারে শুল্ক ঘোষণার কয়েকদিনের মাথায় মুক্ত বাণিজ্য নিয়ে এ প্রত্যাশা জানালেন ইলোন মাস্ক।
বৈশ্বিক মন্দার আশঙ্কা বেড়ে ৬০ শতাংশ
Bonik Barta
বৈশ্বিক মন্দার আশঙ্কা বেড়ে ৬০ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক ঘোষণার পর বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। একই সঙ্গে বিশ্ব বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কার মাঝে এ পূর্বাভাস দিয়েছে জেপি মরগান। খবর আরটি।
ভারত থেকে একদিনে এল সাড়ে ৫ হাজার টন চাল
Bonik Barta
ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ টানা নয়দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। আমদানি-রফতানি শুরুর প্রথম দিনে ভারত থেকে ১২৬টি ট্রাকে করে ৫ হাজার ৪৪৭ টন চাল বন্দরে এসে পৌঁছেছে। গতকাল বেলা ১১টা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বন্দর দিয়ে এসব চাল আমদানি করা হয়। সংশ্লিষ্ট আমদানিকারকরা জানিয়েছে, চাল আমদানির সময়সীমা শেষের দিকে হওয়ায় সামনের দিনে আমদানি আরো বাড়বে।
বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের কাছে তিন মাস সময় চাইবে বাংলাদেশ
Bonik Barta
বাংলাদেশের রফতানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সরকারের ৩৭ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে গত শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন। এরই ধারাবাহিকতায় অর্থ মন্ত্রণালয়ে গতকাল বেসরকারি খাতের অংশীজনদের সঙ্গে আলোচনায় বসে সরকার। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার উদ্যোগ নিতে দেশটির প্রেসিডেন্ট ও সরকারের প্রতিনিধির কাছে তিন মাস সময় চেয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
আজ শুরু হচ্ছে বিনিয়োগ সম্মেলন
Bonik Barta
ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বদলে যাওয়া বাংলাদেশের চিত্র বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে আজ ঢাকায় শুরু হচ্ছে বিনিয়োগ সম্মেলন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। চারদিনের সম্মেলনে আলোচনা আর মতবিনিময়ের পাশাপাশি দেশী-বিদেশী বিনিয়োগকারীদের সামনে থাকছে ব্যবসার পরিবেশ দেখার সুযোগও।
রাজস্ব আহরণ ও বাজেট ঘাটতি নিয়ে উদ্বেগ আইএমএফের
Bonik Barta
বাংলাদেশের রাজস্ব আহরণ পরিস্থিতি ও বাজেট ঘাটতি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উদ্বেগ রয়েছে। সংস্থাটির মিশনের সঙ্গে গতকাল বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল থাকায় আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে বলেও জানান তিনি।আইএমএফের গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে গতকাল থেকে সংস্থাটির মিশন শুরু হয়েছে। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।
March remittances smash all records
The Financial Express
Bangladesh's inward remittance inflow crossed the $3.0 billion mark for the first time in history in March this year, which gave the much-needed impetus to the country's depleting foreign currency reserves. According to the Bangladesh Bank (BB) data, Bangladeshi citizens working abroad sent remittances equivalent to $3.29 billion in March, a nearly 65 per cent jump from the $1.99 billion that came in the same month a year earlier, driven by the celebration of the Eid-ul-Fitr festival.
Bangladesh needs secure cotton sources to maintain export flow, avoid trade war risks: Experts
The Financial Express
Bangladesh is poised to become the world's largest cotton importer in the current fiscal year, driven by its strategic geopolitical position and a shifting global trade environment, according to industry insiders and trade experts. They, however, caution that the ongoing geopolitical challenges may threaten a steady cotton supply, potentially disrupting the country’s vital export sector. In this context, Foreign Affairs Adviser Md Touhid Hossain said, “We are considering importing cotton from the US, to minimize the trade gap with the country and encourage the US agriculture production.”
Oil plunge deepens on fears global trade war could trigger recession
Bonik Barta
Oil prices slid more than 3.0 per cent on Monday, deepening last week's losses, as escalating trade tensions between the United States and China stoked fears of a recession that would reduce demand for crude. Brent futures declined $2.28, or 3.5 per cent, to $63.30 a barrel at 0049 GMT, while US West Texas Intermediate crude futures lost $2.20, or 3.6 per cent, to $59.79. At the session low, both benchmarks hit their lowest since April 2021. Oil plunged 7.0 per cent on Friday as China ramped up tariffs on US goods, escalating a trade war that has led investors to price in a higher probability of recession. Over the past week, Brent lost 10.9 per cent, while WTI dropped 10.6 per cent, according to Reuters.
Yields on T-bills continue to rise
The Financial Express
The yields on treasury bills (T-bills) continued to show an upward trend on Sunday as banks expressed unwillingness to invest their excess liquidity in the securities.
The cut off yield, generally known as interest rate, on the 91-Day T-bills rose to 11.24 per cent from 10.90 per cent of the previous level while the yield on 182-Day T-bills reached 11.45 per cent from 11.25 per cent.
মার্চে বাংলাদেশ থেকে ৪২৪ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলারের পণ্য রফতানি
Bonik Barta
চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৪২৪ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ১১ দশমিক ৪৪ শতাংশ বেশি। ২০২৪ সালের মার্চে রফতানি হয় ৩৮১ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলারের পণ্য। আজ সোমবার (৭ এপ্রিল) প্রকাশিত ইপিবির প্রতিবেদনে দাবি করা হয়েছে, অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পণ্যগুলো হলো—পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হোম টেক্সটাইল।