যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন, সর্বোচ্চ গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার
Bonik Barta
যমুনা নদীতে বিদ্যমান বহুমুখী সেতুর ৩০০ মিটার উজানে নির্মাণ করা হয়েছে স্বতন্ত্র রেলসেতু। উদ্বোধনের অপেক্ষায় থাকা এ রেলসেতুতে গতকাল পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন পরিচালনা করেছে রেলওয়ে। পরীক্ষামূলকভাবে ট্রেন চালাতে গিয়ে সর্বোচ্চ গতি তোলা হয় ঘণ্টায় ১২০ কিলোমিটারে। এ সময় কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সেতুটি উদ্বোধন করা হতে পারে বলে প্রত্যাশা তাদের।
সেতু নির্মাণ প্রকল্পের চিফ সাইট ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম জানিয়েছেন, গতকাল সকাল ৯টা ২০ মিনিটে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে দুটি ট্রেন সেতুর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে ও পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে ছেড়ে যায়। এরপর ১০টা ২০ মিনিটের দিকে দ্বিতীয়বার ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে দুই পাশ থেকে ট্রেন দুটি সেতু অতিক্রম করে। এরপর ১১টা ১ মিনিটে একটি ট্রেন পশ্চিম পাড় থেকে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে সেতুতে ওঠে ও ১১টা ৫ মিনিটে পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ট্রেনটি পশ্চিম পাড়ের সেতুর শেষ অংশ অতিক্রম করে। পরীক্ষামূলকভাবে সেতু অতিক্রমকালে ট্রেনের সর্বোচ্চ গতি ওঠে ১২০ কিলোমিটার পর্যন্ত। এখনো কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি ধরা পড়েনি। আগে বঙ্গবন্ধু সেতু দিয়ে যেখানে ২০-২৫ মিনিট লাগত, নতুন সেতু দিয়ে নদী পার হতে সময় লাগবে মাত্র আড়াই থেকে ৩ মিনিট।
বার্ষিক বেতন বাড়ানোর দাবি গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ কয়েকটি কারখানায় ছুটি
Bonik Barta
বার্ষিক বেতন বাড়ানোর দাবিতে গাজীপুর মহানগরের জিরানী এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। গতকাল সকাল থেকে আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের কারখানার শ্রমিক তাদের সঙ্গে শামিল হওয়ার জন্য সেসব কারখানার ফটকে গিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। নিরাপত্তার কথা ভেবে ওইসব কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিকদের বার্ষিক বেতন ৯ শতাংশ বাড়ানোর প্রজ্ঞাপনের ভিত্তিতে অনেক কারখানায় তা বাস্তবায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা আছে, যাদের এক বছর পূর্ণ হয়নি, তাদের বেতন বাড়ানো হবে না। জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা গতকাল সকাল থেকে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, অন্যদের বেতন বাড়ানো হলে তাদেরও বাড়াতে হবে। পরে তারা আশপাশের সব কারখানার সামনে বিক্ষোভ করেন এবং ওইসব কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে প্ররোচিত করেন। ফলে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।
ADB to provide $1b annually for inclusive development
The Financial Express
Asian Development Bank (ADB) Country Director for Bangladesh Hoe Yun Jeong has said the organisation will provide Bangladesh with $1 billion annually in concessional financing over the next five years.
He assured enhanced financial support, including grants, to advance Bangladesh's environmental goals, while also expressing strong interest in river-cleaning projects.
Jeong said this at a meeting with Syeda Rizwana Hasan, adviser to the Ministry of Environment, Forest and Climate Change as well as the Ministry of Water Resources, at the Forest Department in the capital on Sunday.
Additionally, he highlighted ADB's commitment to increasing community engagement and public consultations during project implementations.
The discussion also focused on ADB's commitme
Startups show hope of raising $1.5b in years
The Financial Express
A vista of investment prospects is drawn by an agency that says Bangladesh can hope to raise US$1.5 billion with startups in few years with strong government support and a thriving local ecosystem in place.
A report by LightCastle Partners states that initiatives like the National Startup Policy, Fund of Funds, and Shark Tank will further propel startups to showcase their innovative solutions on public platforms, increasing their chances of securing funding.
Since 2013, local startups in Bangladesh have raised $989 million, with a record-high $435 million in 2021.
However, in 2024, the top eight startups sectors raised nearly $35 million, marking a decline of over 36 per cent compared to that of 2023, for adversities especially on the political front.
Inflation-driven REER rise dents trade competitiveness
The Financial Express
Bangladesh's currency gets overvalued driven by higher domestic inflation compared to its trading economies with the prospect of export and remittance losing out, economists and businesspeople say.
Export and remittance are then two wellheads of foreign-exchange supplies for the country-and this duo helped out with an upturn in earnings recently while the country grappling with depleting reserves.
The real effective exchange rate (REER) index-a key measure of currency valuation-rose to 102.97 in October and to 104 in November, up from its fair value of 100.09 in September 2024, according to Bangladesh Bank data.
Bangladesh sees 170,000 rise in unemployment over the year
The Financial Express
The unemployment rate in the July-September quarter of the current fiscal year has increased “a little” to 4.49 per cent, according to the Bangladesh Bureau of Statistics, or BBS.
The agency's “Quarterly Labour Force Survey”, released on Sunday, said the country's unemployment rate was 4.07 per cent in the same quarter of 2023. That means the unemployed labour force has increased by 0.42 percentage points.
According to the BBS, the number of people without work in the first three months of the current fiscal year was over 2.6 million compared to 2.4 million in the same period a year ago. That is, the number of unemployed in the country has increased by 170,000 in a year.
Subsidies, cheap money, low interest no more
The Financial Express
The government won't continue handing out subsidies and providing cheap money to businesses, says Finance Adviser Dr Salehuddin Ahmed as he looks to a competitive economy in Bangladesh.
Addressing a business meet Sunday in Dhaka, he also said the post-uprising interim government wants to leave a "footprint of reforms" before leaving office, indicating such hard reforms to be pushed through.
"One thing I very clearly want to say that gone are those days of subsidies, cheap money, low interest rate. These are not the signs of a competitive economy," he said at the discussion on 'Enhancing Saudi-Bangla Economic Enhancement', organised by the foreign ministry.
ভারত থেকে চালের দ্বিতীয় চালান আসছে ১০ জানুয়ারি, মিয়ানমার থেকে প্রথম চালান ১৪ জানুয়ারি
The Business Standard
সরকারের উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে চালের দ্বিতীয় চালান আগামী ১০ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবে।
ভারত থেকে বাল্ক ক্যারিয়ারবাহী জাহাজে প্রায় ২৭ হাজার মেট্রিক টন চাল আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চাল পরিবহনের সঙ্গে যুক্ত জাহাজের শিপিং এজেন্ট সেভেন সি'স শিপিং লাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আলী আকবর টিবিএসকে বলেন, "আগামী ১০ জানুয়ারি ভারত থেকে চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা। দ্বিতীয় চালানে জাহাজ এমবি এসডিআর ইউনিভার্স লোড করা হচ্ছে ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া বন্দরে। আশা করছি, নির্ধারিত সময়ে বন্দরে পৌঁছবে।"
Investment in product tracking tech fuels RMG accessories growth
The Business Standard
Accessories and packaging entrepreneurs have heavily invested in radio frequency identification (RFID) technology to track RMG products in smart inventory, leading to a sixfold increase in the number of factories over the past five years.
Simultaneously, the accessories and packaging industry has seen significant investment growth in biodegradable and recycled poly and paper-based packaging materials, according to insiders.
According to data from the Bangladesh Garments Accessories and Packaging Manufacturers and Exporters Association (BGAPMEA), the number of factories producing RFID locally has increased from 5-6 five years ago to 30 now.
মোবাইল ও ইন্টারনেট খরচে ফের বাড়তে পারে কর: ১০০ টাকা রিচার্জে কত ব্যবহার করতে পারবেন গ্রাহক?
The Business Standard
মোবাইল ফোনে কথা বলা ও সেলুলার ইন্টারনেট ব্যবহারের খরচ ফের বাড়নোর পরিকল্পনা করছে এনবিআর। এগুলোর ওপর করের হার আরও ৩ শতাংশ বাড়তে পারে।এমনটি হলে ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ মিলিয়ে মোট কর বর্তমান ৩৯ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশে পৌঁছাবে।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে নিশ্চিত করেছে।
ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ১২.৯২% ও সামগ্রিক মূল্যস্ফীতি ১০.৮৯%-এ নেমে এসেছে
The Business Standard
গেল ডিসেম্বরে দেশে খাদ্য মূল্যস্ফীতি কমে ১২.৯২ শতাংশে নেমে এসেছে- যা নভেম্বরে ছিল ১৩.৮ শতাংশ।
খাদ্যপণ্যের মূল্য কমে যাওয়ায় দেশের সামগ্রিক মূল্যস্ফীতিও ডিসেম্বরে কমে ১০.৮৯ শতাংশে নেমে এসেছে। নভেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১১.৩৮ শতাংশ। এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরি টিবিএসকে বলেন, "আমি মনে করি, এখানে ঋতুগত একটি প্রভাব রয়েছে। শীতকালে সবজির দাম কিছুটা কমে যাওয়ায় খাদ্য মূল্যস্ফীতিও কমে গেছে।"
বাংলাদেশে অর্থনৈতিক অংশীদারত্ব বাড়াতে চায় সৌদি আরব
Bonik Barta
সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল কোম্পানি আরামকো ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনবার বাংলাদেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। তখন তাতে সায় দেয়নি তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। তবে এবার অতীত ভুলে অর্থনৈতিক অংশীদারত্ব বাড়াতে চায় বাংলাদেশ-সৌদি আরব।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল আয়োজিত ‘সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি: প্রবণতা, মূল চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে এমন বিষয় উঠে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সৌদি কোম্পানি আরামকো বাংলাদেশে এসেছিল, কিন্তু তাকে স্বাগত জানানো হয়নি। একই কথা সত্যি স্যামসাংয়ের ক্ষেত্রেও। তারা এসেছিল, তাদেরও স্বাগত জানানো হয়নি। তারা ভিয়েতনামে চলে গিয়েছিল। এগুলো ছিল নীতিগত ভুল সিদ্ধান্ত। এগুলোকে এখনই সংশোধন করা প্রয়োজন।’
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুনর্বিনিয়োগের সুবিধা পাবেন না
Bonik Barta
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রে পুনর্বিনিয়োগের সুবিধা পাবেন না। পাবেন শুধু ব্যক্তি বিনিয়োগকারীরা। এছাড়া এখন থেকে আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজে চাকরিরত বাংলাদেশী নাবিক (মেরিনার) ও এয়ারওয়েজ কোম্পানিতে চাকরিরত বাংলাদেশী পাইলট ও কেবিন ক্রুরা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সুযোগ পাবেন। বিষয়টি পরিপালনের জন্য শরিয়াহভিত্তিক ব্যাংক ব্যতীত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে গতকাল এ-সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়। সরকারের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ নির্দেশ দিয়েছে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ সংস্থা। প্রসঙ্গত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানি ভবিষ্য তহবিলের অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারে।
কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আইএলওর
Bonik Barta
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পাউটিয়েনেন। এ সময় তিনি কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকের অধিকার, শ্রম আইন সংস্কার এবং পরিবেশগত সাসটেইনেবিলিটিসহ বাংলাদেশের পোশাক শিল্পে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য আ ন ম সাইফুদ্দিনও উপস্থিত ছিলেন। বৈঠকে আইএলওর নেতৃত্বে চলমান বিভিন্ন উদ্যোগ, বিশেষত বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
আলজেরিয়ায় কৃষি খাতে জনশক্তি প্রেরণে আগ্রহী বাংলাদেশ
Bonik Barta
উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ার কৃষি খাতে জনশক্তি প্রেরণে আগ্রহ প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, ভ্রাতৃপ্রতিম দেশ আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক যোগসূত্র এ সম্পর্ককে শক্তিশালী করেছে। এর মাধ্যমে দুই দেশের জনগণের সম্পর্ক নিবিড় হবে।
ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি গতকাল সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে শেখ বশির উদ্দিন এ কথা বলেন। এ সময় তারা দ্বিপক্ষীয় বাণিজ্য পরিস্থিতি ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে।’ আলজেরিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধিকে সম্ভাবনার নতুন ক্ষেত্র বলে অভিহিত করেন তিনি। এ সময় উপদেষ্টা বাংলাদেশের জনশক্তিকে কাজে লাগিয়ে আলজেরিয়ার ভূমি ব্যবহার করে কৃষির বিকাশে (কন্ট্রাক্ট ফার্মিং) কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
আর্জেন্টিনায় বাড়তে পারে ভুট্টা আবাদ
Bonik Barta
আর্জেন্টিনায় ভুট্টার আবাদযোগ্য জমির পরিমাণ বাড়তে পারে। দেশটির বুয়েনস এইরেস গ্রেইনস এক্সচেঞ্জ সম্প্রতি সংশোধিত এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
সংস্থাটির দেয়া পূর্বাভাস অনুযায়ী, আর্জেন্টিনায় সামনের মৌসুমে মোট ৬৬ লাখ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হতে পারে। আগের মৌসুমে যা ছিল ৬৩ লাখ হেক্টর।
এদিকে ভু্ট্টার আবাদ বাড়লেও কমতে পারে সয়াবিন চাষ। এর আগে ১ কোটি ৮৪ লাখ হেক্টর জমিতে চাষের পূর্বাভাস দেয়া হলেও সম্প্রতি তা ২ হেক্টর কমিয়ে ১ কোটি ৮২ লাখ হেক্টরে নামিয়ে আনা হয়েছে।
বুয়েনস এইরেস গ্রেইনস এক্সচেঞ্জ জানিয়েছে, সয়াবিনের দাম কমার কারণে কৃষকরা বিকল্প ফসল চাষের দিকে ঝুঁকছেন।
বিশ্বের অন্যতম শীর্ষ ভুট্টা ও সয়াবিনজাত পণ্য রফতানিকারক আর্জেন্টিনা। লাভজনক হওয়ায় দেশটির কৃষকরা একই জমিতে সয়াবিন ও ভুট্টা চাষ করেন। কোন ফসল কতটুকু জমিতে লাগাবেন, তা বাজার দর ও চাহিদা দেখে ঠিক করেন তারা। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার কৃষকরা সয়াবিনের জন্য নির্ধারিত মোট জমির ৮৫ শতাংশ এবং ভুট্টার জন্য নির্ধারিত জমির ৮১ শতাংশ চাষ শেষ করেছেন।
হিলিতে আলুর দাম কমেছে কেজিতে ২০-২৫ টাকা
Bonik Barta
ভারত থেকে দেশে আলু আমদানি বন্ধ আছে। এ কারণে বেশ কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী ছিল পণ্যটির বাজারদর। তবে সম্প্রতি অভ্যন্তরীণ সরবরাহ বেড়েছে। ফলে দিনাজপুরের হিলিতে নিম্নমুখী হয়েছে আলুর দাম। এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কেজিপ্রতি ২০-২৫ টাকা।
গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই দেশী আলুর প্রয়োজনীয় সরবরাহ রয়েছে। বর্তমানে নতুন সাদা বর্ণের ক্যারেজ ও গ্র্যানোলা আলু এবং লাল বর্ণের রোমানা জাতের আলু বিক্রি হচ্ছে। এসব আলু প্রকারভেদে ২৫-৩৫ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা, এক সপ্তাহ আগেও যা ছিল কেজিপ্রতি ৫০-৫৫ টাকা। এছাড়া দুই সপ্তাহ আগে এসব আলু কেজিপ্রতি ৬৫-৭০ টাকায় বিক্রি হয়েছিল।
এশিয়ার স্পট মার্কেটে বেড়েছে এলএনজির দাম
Bonik Barta
ইউক্রেনের মধ্য দিয়ে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ ২০২৪ সালে শেষ হয়েছে। এ কারণে ১ জানুয়ারি পাইপ লাইন বন্ধ করে দেয়ায় ইউরোপে পণ্যটির সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে গত সপ্তাহে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বেড়ে এক মাসের সর্বোচ্চে পৌঁছেছে। এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার।
শিল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, উত্তর-পূর্ব এশিয়ায় ফেব্রুয়ারির সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য গত সপ্তাহে ছিল ১৪ ডলার ৬০ সেন্ট।
উল্লেখ্য, যুদ্ধ সত্ত্বেও চুক্তির সুবিধা নিয়ে ইউক্রেনের মধ্য দিয়ে রাশিয়া প্রায় তিন বছর ধরে ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে আসছিল। কিন্তু চলতি বছরের শুরুতে তা নবায়ন করতে রাজি হয়নি কিয়েভ।
কনসালট্যান্সি প্রতিষ্ঠান এফজিইর বিশ্লেষক সিয়ামাক আদিবি বলেন, ‘সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে এটি আগেই ধারণা করা হয়েছিল। চাহিদা বাড়ায় ইউরোপের দেশগুলোয় এলএনজির মজুদ এরই মধ্যে গত বছরের তুলনায় ১৬ শতাংশ কমেছে। তাই প্রথম প্রান্তিকের মজুদ নিয়ে অনিশ্চয়তা আগের তুলনায় আরো বে
দরিদ্রতম মার্কিন অঙ্গরাজ্যের চেয়েও পিছিয়ে ইউরোপের শীর্ষ অর্থনীতিগুলো
Bonik Barta
জার্মানি বাদ দিয়ে হিসাব করলে মাথাপিছু জিডিপির দিক থেকে যুক্তরাষ্ট্রের দরিদ্রতম রাজ্য মিসিসিপির থেকেও পিছিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ অর্থনীতি। অবশ্য জার্মানি যে বড় ব্যবধানে এগিয়ে, তাও নয়। শুধু মিসিসিপির সঙ্গে ১ হাজার ৫০০ ইউরোর মাথাপিছু জিডিপির পার্থক্য নিয়ে পিছিয়ে থাকা দেশগুলোর তালিকার বাইরে আছে দেশটি। খবর ইউরোনিউজ।
অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে তুলনায় কিছু বিষয় সামনে রাখেন বিশ্লেষকরা। উন্নত অর্থনৈতিক কাঠামো, প্রযুক্তিগত অগ্রগতি ও হালনাগাদ ব্যবসায়িক সংস্কৃতির কারণে বৈশ্বিক প্রেক্ষাপটে এগিয়ে যুক্তরাষ্ট্র। দেশটিতে কভিড-পরবর্তী পুনরুদ্ধার অনেক সহজ হয়েছে। অন্যদিকে কঠোর নীতি, উচ্চ করহার, আমলাতান্ত্রিক জটিলতা ও নিম্নমুখী জন্মহারের পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় পিছিয়ে রয়েছে ইউরোপ। এছাড়া ব্রেক্সিট, রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক বৈষম্য ইউরোপের সামগ্রিক প্রবৃদ্ধিকে মন্থর করে তুলেছে।
কয়েকটি অঞ্চলে জ্বালানি অনুসন্ধান নিষিদ্ধ করছেন বাইডেন
Bonik Barta
নির্বাচনী প্রতিশ্রুতিতে নতুন নতুন জ্বালানি ক্ষেত্র অনুসন্ধানে উৎসাহ দেবেন বলে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো প্রেসিডেন্ট পদে থাকা জো বাইডেনের একটি পদক্ষেপ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের কিছু অংশে জ্বালানি তেল ও গ্যাস ক্ষেত্র বিকাশে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে পারে, যা ট্রাম্প প্রশাসনের জন্য প্রত্যাহার করা কঠিন হয়ে উঠতে পারে। খবর সিএনএন।
জো বাইডেন এ পদক্ষেপ নিতে ১৯৫৩ সালের ‘আউটার কন্টিনেন্টাল শেলফ ল্যান্ডস অ্যাক্ট’ ব্যবহার করবেন। এ নির্বাহী আদেশ প্রেসিডেন্টদের ভবিষ্যৎ জ্বালানি তেল ও গ্যাস লিজিং ও বিকাশে ফেডারেল জলসীমা প্রত্যাহার করার ব্যাপক ক্ষমতা দেয়। তবে আইনটি প্রেসিডেন্টকে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার সুস্পষ্ট ক্ষমতা দেয় না। এর অর্থ হলো হোয়াইট হাউজে প্রবেশের পর ডোনাল্ড ট্রাম্প যদি বাইডেনের সিদ্ধান্ত বাতিল করতে চান, তবে তাকে কংগ্রেসের মাধ্যমে আইন পরিবর্তন করতে হবে।
লক্ষ্যমাত্রার তুলনায় বেশি দর্শনার্থী কাতারে
Bonik Barta
পর্যটন খাতে সম্প্রতি লক্ষ্যমাত্রার তুলনায় বেশি প্রবৃদ্ধির সাক্ষী হয়েছে কাতার। ২০২৪ সালে দেশটি ৫০ লাখ দর্শনার্থীকে স্বাগত জানিয়েছে, যা নির্ধারিত লক্ষ্য ৪৭ লাখ ৯০ হাজারকে ছাড়িয়ে গেছে এবং আন্তর্জাতিক পর্যটক বেড়েছে আগের বছরের তুলনায় ২৫ শতাংশ। এ প্রবৃদ্ধি দেশটির বৈশ্বিক পর্যটন কেন্দ্র হিসেবে ক্রমবর্ধমান পরিচিতিকে তুলে ধরে। এ সময় ৮৮ লাখ লক্ষ্যমাত্রার বিপরীতে হোটেল কক্ষ ভাড়া বার্ষিক প্রায় এক কোটি রাতে উন্নীত হয়েছে। বর্তমানে কাতারের হোটেল খাতে ৪০ হাজারের বেশি কক্ষ রয়েছে। দেশটির সাম্প্রতিক অর্থনৈতিক লক্ষ্যের মধ্যে রয়েছে ‘জাতীয় পর্যটন খাত কৌশল ২০৩০’। এ অনুসারে দশকের শেষ নাগাদ কাতার বছরে ৬০ লাখের বেশি দর্শনার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে। এ বিষয়ে কাতার ট্যুরিজমের চেয়ারম্যান সাদ বিন আলি আল-খারজি বলেন, ‘৫০ লাখ দর্শনার্থী ছাড়িয়ে যাওয়া কাতারের জন্য একটি মাইলফলক অর্জন, যা কাতারকে বিশ্বমানের পরিবারবান্ধব প্রিমিয়ার গন্তব্যে পরিণত করার লক্ষ্যের কাছাকাছি নিয়ে এসেছে।’ পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে কাতারে আসা আন্তর্জাতিক দর্শনার্থীদের ৪১ শতাংশ গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) নাগরিক।
বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী আরামকো
Bonik Barta
বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান। রোববার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি: প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনার বিষয়ে নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রতিবেদনটি প্রকাশ করেছে। কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে মন্ত্রণালয় এবারই প্রথম কোনো প্রতিবেদন প্রকাশ করা হলো।
আলজেরিয়ার সঙ্গে বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ
Bonik Barta
উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, ভ্রাতৃপ্রতিম দেশ আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক যোগসূত্র এ সম্পর্ককে শক্তিশালী করেছে। এর মাধ্যমে দুদেশের জনগণের সম্পর্ক নিবিড় হবে।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে বাণিজ্য উপদেষ্টার সচিবালয়স্থ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, আমাদের বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে। আলজেরিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধিকে সম্ভাবনার নতুন ক্ষেত্র বলে অবিহিত করেন তিনি। এ সময় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের জনশক্তিকে কাজে লাগিয়ে আলজেরিয়ার ভূমি ব্যবহার করে কৃষির বিকাশে (কন্ট্রাক্ট ফার্মিং) কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
প্রকল্প ও কেনাকাটায় ধীরগতি নিয়ে জটিল পরিস্থিতিতে বিপিডিবি
Bonik Barta
দেশের বিদ্যুৎ উৎপাদনের একক ক্রেতাপ্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। পাশাপাশি নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিচালনা, বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ব্যবস্থাপনা, নতুন প্রকল্প বাস্তবায়নসহ নানা বিষয় নিয়ে কাজ করে সংস্থাটি। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রকল্পের কেনাকাটা, দরপত্র মূল্যায়নে বিলম্ব, ধীরগতিসহ নানা সংকট মোকাবেলা করতে হচ্ছে সংস্থাটিকে। শিডিউল অনুযায়ী সময়মতো কাজ শেষ করতে গিয়ে বড় ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে বিপিডিবি। বিষয়টি নিয়ে বিপিডিবির পরিচালনা বোর্ড বিব্রতকর ও জটিল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বলে সংস্থাটির এক চিঠি সূত্রে জানা গেছে।