04-Jan-2025

Sunday 05 January 2025

06-Jan-2025

ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে নীতি নির্ধারণে স্বাধীন রাজস্ব কমিশন গঠনের সুপারিশ

The Business Standard

করদাতা হয়রানি কমানো ও কর ন্যযতা প্রতিষ্ঠার লক্ষ্যে 'রাজস্ব কমিশন' নামে স্বাধীন সংস্থা গঠনের সুপারিশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি। ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও হিসাবরক্ষকসহ এ খাতের অংশীজনদের কাছ থেকে পরামর্শ নিয়ে রাজস্ব নীতি প্রণয়নের উপর সম্পূর্ণ মনোযোগ দিতে কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। করদাতাদের হয়রানি কমিয়ে ন্যায্য নীতি তৈরি করার লক্ষ্যে রাজস্ব আদায় ও নীতি প্রণয়নকে আলাদা করতে নব গঠিতব্য এ কমিশন সরাসরি অর্থমন্ত্রীর অধীনে কাজ করবে। টিবিএসের হাতে আসা সংস্কার বিষয়ক কমিশনের প্রতিবেদনে এমনটিই উল্লেখ করা হয়েছে।

৬ হাজার কোটি টাকা বাড়তি মুনাফা করে ডিম-মুরগির সিন্ডিকেট

Bonik Barta

সিন্ডিকেটের মাধ্যমে করপোরেট কোম্পানিগুলো ফিড (মুরগির খাবার) ও মুরগির বাচ্চা বিক্রি করে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা বাড়তি মুনাফা করছে বলে অভিযোগ বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ)। এ কারণে ডিম ও মুরগির বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। যত দিন পর্যন্ত সরকার এ সিন্ডিকেট ভাঙতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বাজারে স্বস্তি আসবে না। একই সঙ্গে স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগামী ১২ জানুয়ারি থেকে ঢাকা শহরের ২০টি পয়েন্টে সীমিত লাভে ডিম, ফ্রোজেন মুরগি এবং অন্যান্য কৃষিজাত পণ্য বিক্রি করবে সংস্থাটি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ খান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিপিএর সভাপতি সুমন হাওলাদার।

বাংলাদেশে বিনিয়োগে ব্রিটিশদের প্রতি আহ্বান

Bonik Barta

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ব্রিটিশ ব্যবসায়ীদের, বিশেষ করে বাংলাদেশী বংশোদ্ভূতদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার বিদেশী সরাসরি বিনিয়োগ আকর্ষণে ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউকে বিসিসিআই প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

শুল্ক-কর বৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়বে না —এনবিআর

Bonik Barta

যেসব পণ্য ও সেবায় ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বাড়ানো হচ্ছে সেই তালিকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য নেই বিধায় ভোগ্যপণ্যের দাম বাড়বে না এবং মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বলেন, ‘সম্প্রতি ভ্যাট, আয়কর ও শুল্কবিষয়ক গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদ এনবিআরের নজরে এসেছে। জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির শুল্ক-কর হারে ব্যাপক ছাড় দেয়ার পাশাপাশি অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, এসডিজি বাস্তবায়ন এবং জাতি হিসেবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ভ্যাটের আওতা বৃদ্ধি ও হার যৌক্তিকীকরণের লক্ষ্যে এনবিআর নানামুখী পদক্ষেপ নিয়েছে।’

প্রাইভেট মার্কেটের উত্থানে অর্থনৈতিক সংকটের ঝুঁকি

Bonik Barta

বিনিয়োগের ক্ষেত্র হিসেবে সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে প্রাইভেট মার্কেটের পরিসর বিস্তৃত হয়েছে। শেয়ার কিংবা বন্ডের মতো পাবলিক মার্কেটের বাইরে এ বাজারের অধীনে যৌথ মূলধনি উদ্যোগ, প্রাইভেট ইকুইটি (বেসরকারি কোম্পানির মালিকানা), বেসরকারি ঋণ, অবকাঠামো, পণ্য ও রিয়েল এস্টেটে বিনিয়োগ বর্তমানে আর্থিক কার্যক্রমে আধিপত্য বিস্তার করছে। তবে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, ব্যাংক খাতের সঙ্গে জটিল সম্পর্ক, তথ্যগত অস্বচ্ছতা ও তারল্যের অভাবে এটি আর্থিক ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

ট্রাম্পের প্রত্যাবর্তনে বাড়তে পারে মূল্যস্ফীতি

Bonik Barta

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসায় দেশটিতে মুদ্রাস্ফীতির সম্ভাব্য ঝুঁকি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) রিচমন্ড শাখার প্রেসিডেন্ট টম বারকিন। যদিও বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে সামগ্রিকভাবে শক্তিশালী প্রবৃদ্ধির সম্ভাবনাও দেখছেন শীর্ষ এ কর্মকর্তা। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

ইতিহাসের দীর্ঘতম মন্দার মুখে জার্মানি

Bonik Barta

দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী সবচেয়ে দীর্ঘ মন্দার মুখোমুখি হতে যাচ্ছে জার্মান অর্থনীতি। গবেষণা প্রতিষ্ঠান হ্যান্ডেলসব্ল্যাট রিসার্চ ইনস্টিটিউটের (এইচআরআই) প্রতিবেদনে ২০২৫ সালে টানা তৃতীয় বছরের মতো জার্মান অর্থনীতিতে সংকোচনের পূর্বাভাস দেয়া হয়েছে। খবর আরটি ইন্টারন্যাশনাল। এইচআরআই ২০২৫ সালে জার্মান অর্থনীতি দশমিক ১ শতাংশ সংকোচনের পূর্বাভাস দিয়েছে। এর আগে ২০২৩ সালে দেশটির অর্থনীতি দশমিক ৩ ও ২০২৪ সালে দশমিক ২ শতাংশ সংকোচন হয়েছিল।

আবুধাবির পর্যটন খাতে ৩৭ হাজার নতুন কর্মসংস্থান

Bonik Barta

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির পর্যটন খাতে ২০২৪ সালে ৩৭ হা্জার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। বৈশ্বিক ক্যাম্পেইনের কারণে পর্যটকরা শহরটির হোটেল, রেস্টুরেন্ট ও আকর্ষণীয় স্থানগুলোয় ভিড় জমাচ্ছে। এতে তৈরি হওয়া বাড়তি চাহিদার কারণে কর্মসংস্থান বেড়েছে। খবর দ্য ন্যাশনাল। আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগের আন্ডারসেক্রেটারি সাউদ আল হোসানি জানিয়েছেন, ২০২৪ সালে পর্যটন খাতে মোট চাকরির সংখ্যা ২ লাখ ২৫ হাজারে পৌঁছতে যাচ্ছে, যা গত বছর ছিল ১ লাখ ৮৮ হাজার।

১৯৫০ সালের পর সর্বনিম্নে স্টেলান্টিসের উৎপাদন

Bonik Barta

ইতালির গাড়ি নির্মাতা কোম্পানি স্টেলান্টিসের উৎপাদন ২০২৪ সালে আগের বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমে গেছে। উৎপাদন নেমে এসেছে ৪ লাখ ৭৫ হাজার ৯০ ইউনিটে, যা ১৯৫০ সালের পর সর্বনিম্ন। এর আগে ২০২৩ সালে কোম্পানিটি সাড়ে সাত লাখের বেশি গাড়ি উৎপাদন করেছিল। চীনের সঙ্গে প্রতিযোগিতা, বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাণে বিধিগত অনিশ্চয়তা ও চাহিদা কমায় উৎপাদনে ধস নেমেছে। এসব কারণে স্টেলান্টিসের মিরাফিওরি প্লান্টেই উৎপাদন ৭০ শতাংশ পর্যন্ত কমে গেছে। ফাইন্যান্সিয়াল টাইমস.

আগের বছরের তুলনায় ২০২৪ সালে কমেছে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম

Bonik Barta

বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম ২০২৪ সালে আগের বছরের তুলনায় কমেছে। শুক্রবার প্রকাশিত জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগের (এফএও) মাসভিত্তিক মূল্যসূচক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স, ওয়ার্ল্ড গ্রেইন ডটকম। এফএও জানায়, ২০২৪ সালে খাদ্য মূল্যসূচক ছিল গড়ে ১২২ পয়েন্ট, যা ২০২৩ সালের গড়ের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কম। এ সময় খাদ্যশস্য ও চিনির মূল্যে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। তবে সদ্য শেষ হওয়া বছরে কিছুটা ঊর্ধ্বমুখী ছিল ভোজ্যতেল, দুগ্ধজাত পণ্য ও মাংসের দাম।

সাতক্ষীরায় পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে গমের দাম

Bonik Barta

চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সাতক্ষীরার বিভিন্ন বাজারে বেড়েছে গমের দাম। এক মাসের ব্যবধানে পাইকারি ও খুচরায় পণ্যটির দাম কেজিপ্রতি ৩-৪ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল সাতক্ষীরার বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ভোমরা স্থলবন্দর দিয়ে গম আমদানি বন্ধ আছে। আমদানি বন্ধ থাকায় মূলত সাতক্ষীরা অঞ্চলে গমের দাম বেড়ে চলেছে। সাতক্ষীরা এক খুচরা গম ব্যবসায়ী আব্দুল গফ্ফার জানান, গতকাল খুচরায় প্রতি কেজি গমের দাম ছিল ৪২ টাকা। এক মাস আগেও তিনি একই মানের গম ৩৯ টাকা কেজি দরে বিক্রি করেছিলেন। দাম বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘‌পাইকারিতে দাম বেশি হওয়ায় খুচরা বাজারে তার প্রভাব পড়েছে।’

Factors behind multinational cos' poor show on bourses in 2024

The Financial Express

Multinational companies (MNCs) failed to perform well in the secondary market last year because of macroeconomic worries and liquidity shortage. Despite being fundamentally strong, a majority of these companies witnessed price erosion throughout the year, except for a few sessions immediately after the political changeover on August 5.Ten out of 13 MNCs plunged about 6-48 per cent in 2024 on the Dhaka Stock Exchange (DSE).The three entities, which ended the year with an appreciation, are Grameenphone, Berger Paints Bangladesh, and Unilever Consumer Care. The stocks experienced price escalation by nearly 3-26 per cent. Behind the poor performance of MNCs were monetary tightening policy and inflation.

ব্লক মার্কেটে ৮৭ কোটি টাকার লেনদেন

Bonik Barta

দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৮৭ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬৯ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্য রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, রিলায়েন্স ওয়ান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, লিগ্যাসি ফুটওয়্যার, লাভেলো আইসক্রিম, ফাইন ফুডস ও আইসিবি সোনালী ওয়ান। এর মধ্যে সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে আলিফ ইন্ডাস্ট্রিজের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ১৬ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৯২ টাকা ৮০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর ছিল ৩১ টাকা ৬০ পয়সা। তৃতীয় সর্বোচ্চ সানলাইফ ইন্স্যুরেন্সের ১২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৮ টাকা ৪০ পয়সা।

Metrorail's MRT-05 south project back on track

The Financial Express

The Mass Rapid Transit (MRT) Line-05 project finally resumes for implementation to build Dhaka city's south communications corridor from Gabtoli to Dasherkandi through Karwanbazar, ending speculations about rerouting or suspending another underground metrorail. According to officials, a development project proposal (DPP) to this end will be sent to the Planning Commission soon to get its green light, after a thorough review of the foreign-aided megaproject. Previously, a feasibility study, detailed design and cost revision of the major infrastructure project, among others, were done in time, they said. "The MRT-05 South is matured than two other MRTs-02 and 04. Even its rerouting towards old Dhaka will take fresh time to start," says an official, who preferred not to be quoted by name, to dispel speculations.