06-Jan-2025

Tuesday 07 January 2025

08-Jan-2025

জ্বালানি-প্রযুক্তিসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান

Bonik Barta

ব্রিটিশ-বাংলাদেশী উদ্যোক্তাদের জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, ব্লু-ইকোনমি, পর্যটনসহ অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিাসিআই)। রাজধানীর একটি হোটেলে গতকাল এফবিসিসিআই ও ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) মধ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং সম্ভাবনাময় খাতগুলো সরজমিনে খতিয়ে দেখতে ইউকেবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ইউকেবিসিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর যুক্তরাজ্যের কোনো ব্যবসায়ী প্রতিনিধি দলের এটিই প্রথম বাংলাদেশ সফর। মতবিনিময় সভায় বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেন এফবিসিসিআইয়ের প্রশাসক। তিনি বলেন, ‘‌দেশে বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রেখেছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী হলে উভয় পক্ষই তার সুফল পাবে।’ এ সময় ব্রিটিশ-বাংলাদেশী ব্যবসায়ীসহ যুক্তরাজ্যের সব উদ্যোক্তাকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোয় বিনিয়োগ ও বাজার সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান মো. হাফিজুর রহমান। আঞ্চলিক ও বৈশ্বিক সাপ্লাই চেইনের সুফল কাজে লাগাতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি (পিটিএ) প্রভৃতি বিষয়ে দুই দেশকে দ্রুত অগ্রসর হওয়ার পরামর্শ দেন এফবিসিসিআইয়ের প্রশাসক।

এসেনশিয়াল ড্রাগস কোম্পানিকে ঢেলে সাজাতে হবে —স্বাস্থ্য উপদেষ্টা

Bonik Barta

এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) নিয়ে নানা অনিয়মের কথা পত্রিকায় এসেছে। কাজেই এ প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ঢাকার তেজগাঁওয়ে সরকারি মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইডিসিএলের কর্মকর্তাদের সঙ্গে গতকাল এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা সিস্টেম লসের কথা উল্লেখ করে বলেন, ‘‌এ লস যত কমবে বা শূন্য হবে আপনাদের কাজের ইফিসিয়েন্সি ততই বাড়বে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে।’ সভায় আরো বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এছাড়া ইডিসিএলের কর্মপরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সামাদ মৃধা। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানসহ ইডিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রাইভেট ইকুইটি কোম্পানির আগ্রহ বাড়ায় পুনরুদ্ধারের ইঙ্গিত মার্কিন আইপিও বাজারে

Bonik Barta

ধারাবাহিক ঊর্ধ্বগতির পর ২০২১ সালে বড় ধরনের উল্লম্ফন দেখে মার্কিন আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) বাজার। অবশ্য পরের বছরই আসে পতন। তবে চলতি বছর বিশ্লেষকরা আইপিওর বাজার পুনরুদ্ধারে কিছুটা হলেও আশার আলো দেখছেন। এফটির এক প্রতিবেদন অনুসারে, ওয়াল স্ট্রিটের ব্যাংকাররা শেয়ারবাজারে নতুন উদ্যোগ নিতে প্রস্তুত হচ্ছে। কারণ প্রাইভেট ইকুইটি (পিই) গ্রুপগুলো মার্কিন শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী অবস্থাকে কাজে লাগাতে চাইছে। প্রতিবেদন অনুসারে, এরই মধ্যে মেডিকেল ডিভাইস নির্মাতা মেডলাইন ও সফটওয়্যার প্রস্তুতকারী জেনেসিসের মতো বেশ কয়েকটি পিই-সমর্থিত প্রতিষ্ঠান সিকিউরিটিজ নিয়ন্ত্রকদের কাছে আইপিওর জন্য নথিপত্র জমা দিয়েছে। মার্কিন ব্যাংকার ও বিশ্লেষকরা চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আইপিও ঘোষণার বড় একটি তরঙ্গের প্রত্যাশা করছেন। ২০২৪ সালে মার্কিন পুঁজিবাজারে চমকে দেয়া উত্থান এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও নীতি শিথিলের প্রতিশ্রুতির কারণে বাজারে এ প্রত্যাশা তৈরি হয়েছে।

অর্ধেকের বেশি ব্রিটিশ প্রতিষ্ঠান পণ্যের দাম বাড়াবে

Bonik Barta

মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধির মাঝে বিভিন্ন ধরনের চাপের মধ্যে রয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠানগুলো। এ পরিস্থিতি সামাল দিতে অর্ধেকের বেশি প্রতিষ্ঠান তিন মাসের মধ্যে পণ্য ও পরিষেবার দাম বাড়াবে বলে ব্রিটিশ চেম্বার্স অব কমার্সের (বিসিসি) প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, উৎপাদন ও পরিচালন খরচ ক্রমাগত বেড়েছে। বিশেষ করে কর্মী নিয়োগ, বীমা প্রিমিয়াম ও ন্যূনতম মজুরি বৃদ্ধির মতো চাপ পণ্যের দাম বাড়াতে বাধ্য করছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা দাম বাড়ানোর কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে, যা সাধারণ মানুষের ব্যয়ের ওপর প্রভাব ফেলবে। গত অক্টোবরে ক্ষমতাসীন লেবার পার্টির প্রথম বাজেটের ঘোষণার কয়েক মাস পর জরিপটি প্রকাশ হলো। ওই বাজেটের কর্মী নিয়োগের সঙ্গে সম্পর্কিত কর বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছিল। জরিপে ৪ হাজার ৮০০-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ৫৫ শতাংশ প্রতিষ্ঠান আগামী তিন মাস অর্থাৎ এপ্রিলের আগে পণ্য ও সেবার দাম বাড়ানোর পরিকল্পনা করছে। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে করা এক জরিপে এ ধরনের মত দিয়েছিল ৩৯ শতাংশ প্রতিষ্ঠান।

৩৭ বিলিয়ন ডলারের ঋণ পরিকল্পনা সৌদি আরবের

Bonik Barta

সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে ৩৭ বিলিয়ন বা ৩ হাজার ৭০০ কোটি ডলার ঋণ পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সরকার। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ১৩ হাজার ৯০০ কোটি রিয়াল। খবর আনাদোলু। এক বিবৃতিতে বলা হচ্ছে, সম্ভাব্য বাজেট ঘাটতি মেটাতে সৌদি আরবের জাতীয় ঋণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ অনুমোদন দিয়েছে। গত নভেম্বরে মন্ত্রণালয় চলতি বছর ১০ হাজার ১০০ কোটি রিয়াল বা ২ হাজার ৬৯ কোটি ডলার বাজেট ঘাটতির পূর্বাভাস দিয়েছিল। এর সঙ্গে ঋণ পরিশোধ বাবদ যুক্ত হচ্ছে আরো ৩ হাজার ৮০০ কোটি রিয়াল বা ১ হাজার কোটি ডলারের বেশি অর্থ। সাম্প্রতিক বছরগুলোয় জ্বালানি তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে অবকাঠামো, বিনোদন ও শিল্পখাতে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি আরব। এতে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে অবকাঠামো খাতে সরকারি ব্যয়।

চীনের পশ্চিমাঞ্চলে বড় ধরনের অবকাঠামো উন্নয়নের পদক্ষেপ

Bonik Barta

পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর উন্নয়নে ১৫টি পদক্ষেপ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে চীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পদক্ষেপগুলো ওই অঞ্চলে রেল, উড়োজাহাজ, নদী ও সমুদ্রপথের সংযোগের উন্নয়ন নিশ্চিত করবে। এর মধ্যে চেংদু, চংকিং, কুনমিং, শিয়ান ও উরুমচিসহ বিভিন্ন শহরে আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন, সমন্বিত বন্ডেড জোন গড়ে তোলা এবং সেগুলোকে বন্দর ও অন্যান্য পরিবহন কাঠামোর সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বেশকিছু বন্দর তৈরি ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। চীনের পশ্চিমাঞ্চল দেশটির মোট ভূমির প্রায় দুই-তৃতীয়াংশ এলাকাজুড়ে রয়েছে, যেখানে সিচুয়ান, চংকিং, ইউনান, শিনজিয়াং ও তিব্বতসহ বিভিন্ন অঞ্চল অন্তর্ভুক্ত।

চলতি বছর নয়, ২০২৬ সালের মাঝামাঝি প্রতি আউন্সে ৩ হাজার ডলারে পৌঁছবে স্বর্ণের দাম

Bonik Barta

বিশ্বব্যাপী স্বর্ণের দাম চলতি বছরের শেষ নাগাদ আউন্সপ্রতি ৩ হাজার ডলারে পৌঁছার পূর্বাভাস দিয়েছিল মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। কিন্তু এ পূর্বাভাস ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত পেছানো হয়েছে। গোল্ডম্যান স্যাকসের দুই বিশ্লেষক লিনা থমাস ও দান স্ট্রুয়ভেন এক প্রতিবেদনে জানান, চলতি বছরের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম হতে পারে ২ হাজার ৯১০ ডলার। এর পেছনে ভূমিকা রাখতে পারে ডিসেম্বরের প্রত্যাশার তুলনায় কম ইটিএফ প্রবাহ।

পেঁয়াজের রফতানি মূল্য টনপ্রতি ১০০ ডলার কমিয়েছে ভারত

Bonik Barta

ভারতের স্থানীয় বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এতে মসলা পণ্যটির দাম নিম্নমুখী। এ অবস্থায় রফতানি উৎসাহিত করতে পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য (এমইপি) কমিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এতে হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি বাড়বে বলে আশা করা হচ্ছে। ভারতের হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট অনিল সরকার জানান, এর আগে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানির ক্ষেত্রে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য ছিল ৪০৫ ডলার। এর নিচে কোনো এলসি (ঋণপত্র) গ্রহণ করা হচ্ছিল না। বর্তমানে এমইপি কমিয়ে ৩০৫ ডলারে নামিয়ে আনা হয়েছে। ফলে আরো মূল্যে এলসি খোলা যাবে। বন্দর সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় নতুন এমইপি ঠিক করে দেয় ভারতের মূল্য নির্ধারণী সংস্থা। গতকাল এ মূল্য কার্যকর হয়েছে। তবে এমইপি কমলেও রফতানি শুল্ক আগের মতোই আছে। তবে মূল্য কমার ফলে শুল্কের পরিমাণও কমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন জানান, রফতানি মূল্য কমায় পেঁয়াজ কিনতে কেজিপ্রতি ২ রুপি দাম কমে গেছে। এছাড়া বর্তমানে প্রতি ট্রাক পেঁয়াজ আমদানিতে ৫০ হাজার রুপির মতো কম শুল্ক পরিশোধ করতে হবে। সেই সঙ্গে প্রতি ট্রাক পেঁয়াজ আমদানিতে আগের চেয়ে চার লাখ টাকা কমে এলসি খোলা যাবে। এতে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বাড়বে।

ভিয়েতনামের কফি রফতানি কমেছে ১৭.২%

Bonik Barta

ভিয়েতনামের কফি রফতানি ২০২৪ সালে আগের বছরের তুলনায় ১৭ দশমিক ২ শতাংশ কমেছে। এ সময় দেশটির মোট রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৩ লাখ ৪০ হাজার টন। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিসটিকস অফিস। খবর বিজনেস রেকর্ডার। গত বছর ভিয়েতনামের কফি রফতানি কমলেও তা থেকে রাজস্ব আয় বেড়েছে। জেনারেল স্ট্যাটিসটিকস অফিস জানায়, এ সময় রাজস্ব আয় আগের বছরের তুলনায় ৩২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫৬০ কোটি ডলারে পৌঁছেছে। সংস্থাটি আরো জানায়, ডিসেম্বরে ভিয়েতনাম মোট ১ লাখ ২৬ হাজার টন কফি রফতানি করেছে, যা আগের বছরের তুলনায় ৩৯ দশমিক ৩ শতাংশ কম। এদিকে গত সপ্তাহে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় স্থিতিশীল ছিল কফির বাণিজ্যিক কার্যক্রম। ব্যবসায়ীরা জানান, ভিয়েতনামের কফি উৎপাদনকারী অঞ্চলে অস্বাভাবিক বৃষ্টির কারণে জমি থেকে ফসল সংগ্রহে দেরি হচ্ছে। এ কারণে ব্যবসায়িক কার্যক্রম স্থিতিশীল ছিল। ভিয়েতনামের বৃহত্তম কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা গত সপ্তাহে প্রতি কেজি কফি ১ লাখ ১৮ হাজার ৭০০ থেকে ১ লাখ ১৯ হাজার ৫০০ ডংয়ে (৪ ডলার ৬৬ সেন্ট থেকে ৪ ডলার ৬৯ সেন্ট) বিক্রি করেছেন, যা এর আগে ছিল ১ লাখ ১২ হাজার ৫০০ ডং।

বিমসটেকের প্রতি বাণিজ্য উপদেষ্টা আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ করতে রোডম্যাপ তৈরি করুন

Bonik Barta

আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ করতে একটি রোডম্যাপ প্রস্তুত করার জন্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সচিবালয়ে গতকাল বিমসটেকের সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি পান্ডে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে তারা বিমসটেককে আরো কার্যকর করতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘‌বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কাজ করার লক্ষ্যে গঠিত প্রতিষ্ঠানটি সহযোগী দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে। গত ২৭ বছরের অর্জন আশানুরূপ হয়নি। তবে সহযোগী দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি বিশেষ করে ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়ীদের পারস্পরিক বোঝাপড়া প্রতিষ্ঠানটিকে অধিক কার্যকর করতে ভূমিকা রাখতে পারে।’ এ সময় তিনি আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ করতে বিমসটেককে একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানান।

প্রথম প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধিতে ধস, ১.৮১ শতাংশে নেমেছে

Bonik Barta

২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ত্রৈমাসিক জিডিপির আকার ব্যাপক হারে কমেছে। হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮১ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে যা ছিল ৬ দশমিক ০৪ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৮১ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে যা ছিল ৬ দশমিক ০৪ শতাংশ। কৃষি খাত: পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৬ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের ১ম কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল শূন্য দশমিক ৩৫ শতাংশ। শিল্প খাত: পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ১৩ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ২২ শতাংশ। সেবা খাত: পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে সেবা খাবের প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৫৪ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ০৭ শতাংশ।

বাজেট বাস্তবায়নে বিদেশী অর্থে নির্ভরতা বেড়েছে

Bonik Barta

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়ন ও বড় বড় মেগা প্রকল্পকে ঘিরে প্রতি বছরই স্ফীত হয়েছে বাজেটের আকার। যদিও এর সঙ্গে সংগতি রেখে রাজস্ব আহরণ বাড়েনি। বরং গোষ্ঠীস্বার্থে করছাড়সহ নানা সুবিধা দেয়ায় রাজস্ব হারাতে হয়েছে। এ অবস্থায় বিশাল বাজেট বাস্তবায়ন করতে গিয়ে ঋণের পাশাপাশি বিদেশী সহায়তার ওপর নির্ভরতা বেড়েছে সরকারের। এ বিদেশী সহায়তার ওপর নির্ভরতার প্রবণতা বজায় থাকতে দেখা যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ও।

ডিসেম্বরেও দুই অংকের নিচে নামেনি মূল্যস্ফীতির হার

Bonik Barta

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, ডিসেম্বর শেষে দেশে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতির হার ১২ দশমিক ৯২ আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার ৯ দশমিক ২৬ শতাংশ। বাংলাদেশ মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে না পারলেও সাম্প্রতিক মাসগুলোয় দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোয় মূল্যস্ফীতির হার কমে চলেছে। আড়াই বছর আগে নিজেকে দেউলিয়া ঘোষণা করা শ্রীলংকা এরই মধ্যে মূল্যস্ফীতির হারকে ঋণাত্মক পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। অর্থাৎ দেশটি এখন মূল্য সংকোচনের ধারায় রয়েছে। সর্বশেষ গত মাসেও দেশটিতে মূল্য সংকোচন হয়েছে ১ দশমিক ৭ শতাংশ। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকার তথ্য অনুযায়ী, এ নিয়ে গত সেপ্টেম্বর থেকে টানা চার মাস মূল্য সংকোচনের দেখা পেল দেশটি। সে অনুযায়ী দেশটিতে এখন নিত্যপণ্যের মূল্যহ্রাস অব্যাহত রয়েছে।

Q1 GDP growth drops to new low

The Financial Express

Bangladesh's economic growth in the first quarter of this fiscal dropped to a new low at 1.81 per cent in 15 quarters, only comparable to a crunch in the Covid-hit period in FY2021, official data showed. In the meantime, another major macroeconomic indicator showed a respite as December inflation on a point-to-point basis eased on a lower food account. The country's economic output fell to only 1.81 per cent as of the Q1 FY2025 as political upheaval centering round the student-mass uprising during the period "affected economic activities a lot", as manifest in the Bangladesh Bureau of Statistics (BBS) data released Monday. The gross domestic product (GDP) growth three-year-and-nine-month ago (15 quarters) in Q2 of the FY2021 -- the worst time because of the coronavirus impact -- was the lowest on record at 0.93 per cent.

Mobile talk-time tariffs set to rise

The Financial Express

Mobile talk-time is likely to get dearer as the revenue authorities have decided to increase taxes on mobile talk-time by 3.0 per cent from existing 20 per cent. An ordinance to this end might be issued this week, according to officials. In another development, direct taxes on motorcycles, refrigerators and air conditioner (AC) manufacturers may go up through amending the Income Tax Act. VAT on LPG (liquefied petroleum gas) may also rise by 0.5 per cent. Both corporate tax and advance income tax would be hiked to phase out the reduced tax benefit. The increased AIT on manufacturers is likely to take effect this year while the corporate tax hike may be implemented in the next fiscal budget.

Stabilisation Fund hanging in the balance, with SEC skeptical about its role

The Financial Express

The fate of the Capital Market Stabilisation Fund (CMSF) is hanging as it is yet to know whether it will be allowed to run operations in the changed political landscape. The uncertainty loomed after the fall of the Sheikh Hasina-led regime on August 5 and the formation of the new securities commission that expressed skepticism about the role of the CMSF that had been formed to settle undistributed dividends. Then the Ministry of Finance (MoF) constituted a body led by Additional Secretary Mohammad Abu Yusuf to submit a report with recommendations for continuation or closure of the CMSF.

‘Parallel economy’ of rent seeking major challenge to ensure peace in CHT

The Financial Express

Diplomats, former army officers and academics noted that running of a parallel economy of rent seeking by certain groups is a major challenge to ensure peace in the Chittagong Hill Tracts (CHT). They also recommended addressing interests of all the stakeholders for full implementation of the CHT Peace Accord 1997. They also highlighted ownership of land as well as lack of communal harmony as thorny issues, which put obstacles in implementing the treaty. They said these while speaking at the launching ceremony of a book, titled 'Regional Security and CHT Peace Accord 1997: An Unfinished Peace Building Model of Bangladesh', by Brig Gen Md Nasimul Gani held at the Foreign Service Academy in the capital on Monday.

BD seeks China's help to curb air pollution

The Financial Express

Dhaka has sought Beijing's cooperation in managing air pollution, as Syeda Rizwana Hasan on Monday requested China to share its control mechanism and relevant information with Bangladesh. The environment, forests and climate change adviser said, "We can learn from China's policies, innovations and community-driven approaches in controlling air pollution." She also underscored the importance of sharing comprehensive information on common rivers and also wanted to know from China about plans for the Brahmaputra river. MS Rizwana said this at a seminar styled 'Analysis of Environmentally Sustainable Development and Management in China and Bangladesh' hosted by the Centre for China Studies, University of Dhaka.

New industries likely to pay tariffs as per import prices

The Financial Express

New industries might have to pay tariff as per the import price of liquefied natural gas (LNG) as the government moves to cut subsidies in the energy sector to boost import of this expensive fuel. Sources said the Energy and Mineral Resources Division (EMRD) recently decided to send the tariff hike proposal to the Bangladesh Energy Regulatory Commission through the state-run Petrobangla and its subsidiary gas marketing and distribution companies. As per the proposal, owners of all new industries and captive power plants must pay natural gas tariff as per the total LNG import costs for getting new piped gas connections. It means, according to market insiders, unlike the ongoing fixed tariff rates, the tariff for new industries would be variable as per the price movements of LNG in volatile international market in addition of applicable VAT and AIT.