04-Feb-2025

Wednesday 05 February 2025

06-Feb-2025

সারা দেশে ৪০ হাজার জুয়েলারির মধ্যে ভ্যাট নিবন্ধন নিয়েছে ৮ হাজার

Bonik Barta

সারা দেশে প্রায় ৪০ হাজার জুয়েলারির মধ্যে ভ্যাট নিবন্ধন নিয়েছে প্রায় ৮ হাজার প্রতিষ্ঠান। নিবন্ধন নেয়া এসব প্রতিষ্ঠানের সবাই ভ্যাট আদায়ের মেশিন ইএফডি বা এসডিসি স্থাপন করেননি। তারপরও গত ২০২৩-২০২৪ অর্থবছরে জুয়েলারি খাতে ভ্যাট আহরিত হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। সেজন্য সব জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি বা এসডিসি স্থাপনের জন্য বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে সব জুয়েলারি অ্যাসোসিয়েশন বা প্রতিষ্ঠানকে চিঠি পাঠাতে অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ৩ ফেব্রুয়ারি এবিআরের মূসক তথ্য প্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনা বিভাগের দ্বিতীয় সচিব উত্তম বিশ্বাসের সই করা এক চিঠি সূত্রে এসব তথ্য জানা গেছে। বাজুস সভাপতির কাছে পাঠানো এনবিআরের চিঠিতে বলা হয়, বাজুসসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সম্প্রতি বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজুস নেতারা সব জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি বা এসডিসি স্থাপন করার অনুরোধসহ প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন। গত ৩০ জানুয়ারি বাজুসসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে জুম মিটিং অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা হয়, সারাদেশে প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে প্রায় ২৩ হাজার প্রতিষ্ঠান বাজুসের সদস্য। প্রায় ৮ হাজার প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন রয়েছে এবং ইএফডি স্থাপন করা হয়েছে মাত্র এক হাজার প্রতিষ্ঠানে।

Promoting growth of agent banking

The Financial Express

Introduction of agent banking system across the country has taken the banking service to the doorsteps of the common people who so long did not have access to formal financial service. In the traditional banking system, clients have to go to cities and towns for banking purposes; but it is the other way round in case of agent banking. Agent banks, aka agency banking, are the banks of the common people at their closer vicinity. Such a service was completely unthinkable for common people in the past when banking transactions were the exclusive affair only of the affluent sections of society. Now people even at the grassroots level with limited financial capacity can avail themselves of the service despite their financial illiteracy.

Intraco's gas allocation cut to one-fifth over deal breach

The Financial Express

The government has cut natural gas allocation for Intraco Refueling Station to one-fifth as the company failed to supply the committed volume of compressed natural gas (CNG) from Bhola. As a result, the company will be able to compress up to 5.0 million cubic feet per day (mmcfd) of gas under its existing deal with the state-run Sundarban Gas Company Ltd (SGCL). Intraco inked the 10-year deal with SGCL in May 2023 to supply gas from Bhola to the gas-starved industries in Dhaka and its adjacent areas. Under the deal, it was supposed to compress up to 25 mmcfd of gas by October 2025 and supply it to consumers through cascade cylinders by trucks.

Boro farming hit hard due to dry canal in Moulvibazar

The Financial Express

Boro cultivation on a vast tract of land in Kodalichhara canal of Moulvibazar district is likely to get affected due to a scarcity of water this season. According to official sources, over 1,000 acres of land may remain uncultivated on the banks of the 17-km canal, which have almost gone dry. Most farmers cannot provide irrigation from different sources as there are only a few deep tube-wells for the water supply to croplands. About 50 per cent of farmers in Mostafapur, Giasnagar and Nazirabad areas are facing trouble in farming Boro paddy due to the water scarcity.

Dhaka airport sees 7% increase in passengers in 2024 despite political unrest

The Business Standard

The number of passengers passing through Hazrat Shahjalal International Airport in Dhaka grew by approximately 7% over the past year, despite significant political turmoil. Industry insiders attribute much of this growth to the sustained movement of migrant workers, which has played a crucial role in the 8% increase in international travellers. According to Dhaka airport data, around 12.5 million passengers – both domestic and international – travelled through the country's largest airport in 2024. The number was 11.7 million in 2023. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel "The political unrest lasted no more than 45 days, and its impact on air travel was less than anticipated. After September, operations returned to normal, with passengers flying as usual," Mesbah-Ul-Islam, head of sales and marketing at Novo Air, told TBS. On domestic travel, he noted, "Most local airlines, including NovoAir, reduced their flights, so we need to analyse data from both airports and airlines for a more detailed understanding."

Appollo Ispat unlikely to make a comeback

The Financial Express

Loss-making Appollo Ispat Complex is very unlikely to make a turnaround in business. Its auditor raised a red flag after a review of the company's financial statement for FY22. "The production unit of the company is in No-Operation status currently," said the auditor in a qualified opinion published recently.Moreover, working capital has not been arranged yet and the positions of chairman, managing director and chief financial officer have remained vacant. Once renowned for its corrugated iron sheets brand "Rani Marka Dheutin," Appollo Ispat had stopped publishing financial statements five years after its 2013 listing.

বেইজিংয়ের পালটা শুল্ক আরোপ: বাণিজ্যযুদ্ধ কি এড়াতে পারবে চীন ও যুক্তরাষ্ট্র?

The Business Standard

বেইজিং অবশেষে সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিন ধরে পালটা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ও ওয়াশিংটনকে আলোচনায় বসার আহ্বান জানানোর পর চীনও এবার মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিল। চীন জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়লা ও তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ শুল্ক এবং অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি ও বৃহৎ ইঞ্জিনযুক্ত গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক বসানো হবে। তারিখটি গুরুত্বপূর্ণ। এটি ইঙ্গিত দেয় যে, বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি এখনো বাণিজ্যযুদ্ধ থেকে সরে আসার সুযোগ হাতে রেখেছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই সপ্তাহের শেষের দিকে দুই দেশের নেতারা একটি ফোনালাপ করবেন। আজকের ঘোষণার পরও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি, বরং চীন এখনো আলোচনার ইঙ্গিত দিচ্ছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের পণ্যগুলোর ওপর চীনের পালটা ব্যবস্থা তুলনামূলক সীমিত। এর বিপরীতে, ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বেশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে, তবে চীনের বাজারে এর পরিমাণ মাত্র ২ দশমিক ৩ শতাংশ। এছাড়া, চীনের বড় ইঞ্জিনচালিত গাড়ির আমদানির প্রধান উৎস ইউরোপ ও জাপান।

Three more cos moved to Z category

The Financial Express

Three listed companies have been transferred to Z category for failure to disburse at least 80 per cent of the dividends declared within the stipulated time.Bangladesh Building Systems (BBS) has been relegated to Z category from B category, Beacon Pharmaceuticals to Z category from A category and Rahima Food to Z category from A category, according to a stock exchange filing.The labeling of a stock as junk stock impacts its market value as Z category stocks have a longer settlement cycle.

GP to pay record dividends for 2024, compensating for last year's poor payout

The Financial Express

Despite the challenging macroeconomic environment, Grameenphone secured a 10 per cent year-on-year growth in profit to Tk 36.4 billion in 2024, the highest in three years, supported by operating efficiency. The leading telecom operator declared a 170 per cent final cash dividend, buoyed by the profit growth, resulting in 330 per cent cash dividends in total for 2024. That is the highest-ever dividend by GP since its listing. The return on investment promised by the company is likely to regain confidence of shareholders who were unhappy with the lowest cash dividends paid for 2023 in 13 years.

অস্থিতিশীলতার মধ্যেও চলতি অর্থবছরের প্রথমার্ধে বৈদেশিক ঘাটতি ৮৯% কমেছে

The Business Standard

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে দেশের বৈদেশিক লেনদেন ভারসাম্য হিসেবে পরিচিত ব্যালান্স অব পেমেন্টের (বিওপি) ঘাটতি প্রায় ৮৯ শতাংশ কমেছে। আগস্টের রাজনৈতিক অস্থিরতা, পরবর্তীতে বন্যা এবং বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের কারণে সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও এই উন্নতি এসেছে। তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে মোট বৈদেশিক লেনদেন ভারসাম্যের ঘাটতি দাঁড়িয়েছে ৩৮৪ মিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ৩.৪৫ বিলিয়ন ডলার। এতে প্রায় ৩.০৭ বিলিয়ন ডলারের উন্নতি প্রতিফলিত হয়েছে।

আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

The Business Standard

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২০০ মেট্রিক টন গম নিয়ে এমভি এলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।আজ বুধবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জাহাজে থাকা গমের মধ্যে ৩০ হাজার ১২০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে। Related Topics

এডিপি তহবিলের অব্যয়িত অর্থ দিয়ে গ্যাস-বিদ্যুৎখাতের বকেয়া পরিশোধ করবে সরকার

The Business Standard

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সরকারের ব্যয় কমে যাওয়ার অর্থ গ্যাস ও বিদ্যুৎখাতের বকেয়া পরিশোধে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। চলতি ২০২৫ অর্থবছরের মধ্যেই বকেয়ার পুরো অর্থ পরিশোধ করতে সংশোধিত বাজেটে এখাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে বলে অর্থবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এডিপিতে বরাদ্দ রয়েছে ২.৭৮ লাখ কোটি টাকা। অর্থবছরের প্রথম ছয় মাস শেষে ব্যয় হয়েছে ৫০,০০০ কোটি টাকা। ফলে অর্থবছর শেষে এডিপির বড় অংশই অব্যয়িত থাকবে বলে আশা করছে অর্থমন্ত্রণালয়– যা দিয়ে গ্যাস-বিদ্যুতের পুরো বকেয়া পরিশোধ করা সম্ভব হবে বলে ধারণা কর্মকর্তাদের।অর্থবিভাগের একজন ঊধ্বর্তন কর্মকর্তা মঙ্গলবার নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে টিবিএসকে বলেন, "চলতি অর্থবছরই গ্যাস-বিদ্যুতের পুরো বকেয়া পরিশোধ করা হবে। এজন্য সংশোধিত বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।"

আয় কমলেও গ্রামীণফোনের নিট মুনাফা বেড়েছে

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের সমাপ্ত ২০২৪ হিসাব বছরে আয় কমেছে ৭ দশমিক ২ শতাংশ। আয় কমলেও আলোচ্য হিসাব বছরে ১৫ দশমিক ২ শতাংশ কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে কোম্পানিটির। গ্রামীণফোনের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৭০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি আলোচ্য হিসাব বছরের জন্য ১৬০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল। সব মিলিয়ে ২০২৪ হিসাব বছরে মোট ৩৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে গ্রামীণফোনের আয় হয়েছে ১৫ হাজার ৮৪৫ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ হাজার ৮৭২ কোটি টাকা। অন্যদিকে সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ হাজার ৬৩১ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩ হাজার ৩০৭ কোটি টাকা।

Bangladesh's heavy Saudi dependence in manpower export continues as other markets shrink

The Business Standard

Bangladesh's reliance on Saudi Arabia for manpower export remains a pressing concern, with 72.5% of the country's overseas workers heading to the Gulf nation in January. This heavy dependence highlights the shrinking opportunities in other labour markets as overall overseas employment saw a 7.33% month-on-month decline.

রেকর্ড ৬১১০ কোটি ডলার পর্যটন আয় তুরস্কের

Bonik Barta

বৈশ্বিক পর্যটন খাত ২০২৪ সালে প্রাক-কভিড স্তরের কাছাকাছি পৌঁছে গেছে। এ সময় প্রধান পর্যটন গন্তব্যগুলো আগের বছরের তুলনায় বেশি দর্শনার্থী পেয়েছে। এর সুফল পেয়েছে এশিয়া ও ইউরোপের সংযোগস্থল তুরস্ক। দেশটি এ সময় পর্যটন থেকে ৬ হাজার ১১০ ডলার আয় করেছে। তুরস্কের সরকারী পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে আতিথেয়তা নিয়েছে ৫ কোটি ২৬ লাখ আন্তর্জাতিক পর্যটক, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। আন্তর্জাতিক পর্যটকদের জন্য বরাবরই শীর্ষ গন্তব্য থাকে তুরস্কের সবচেয়ে জনবহুল শহর ইস্তানবুল। ২০২৪ সালেও তাই হয়েছে। এ শহর পেয়েছে ১ কোটি ৮৬ লাখ দর্শনার্থী। উপকূলীয় রিসোর্ট শহর অ্যান্টালিয়া ছিল দ্বিতীয় স্থানে। শহরটি ২০২৪ সালে ১ কোটি ৫৯ লাখ বিদেশী দর্শনার্থীকে স্বাগত জানিয়েছে। পর্যটন আকর্ষণে তৃতীয় স্থানে রয়েছে বুলগেরিয়া ও গ্রিসের সঙ্গে সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এডিরন। এখানে এসেছে ৪৮ লাখ দর্শনার্থী। এজিয়ান সাগরতীরবর্তী মুগলায় ভ্রমণ করেছে ৩৭ লাখ বিদেশী। ২০২৪ সালে তুরস্কের বিদেশী দর্শনার্থীদের মধ্যে এগিয়ে ছিল রাশিয়া থেকে আগতরা, যা মোট পর্যটকের ১২ দশমিক ৮ শতাংশ। আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেড়ে এ সময় তুরস্কে ভ্রমণ করেছে ৬৭ লাখ রুশ। জার্মান পর্যটক ৬ দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ৬৬ লাখ। এরপর রয়েছে ব্রিটিশরা ৪৪ লাখ (১৬ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি), ইরানি ৩২ লাখ (৩০ দশমিক ৯ শতাংশ) ও বুলগেরিয়ান ২৯ লাখ (দশমিক ৯ শতাংশ বৃদ্ধি)।

External deficit falls 89% in H1 of FY25 despite instability

The Business Standard

Bangladesh's overall balance of payment (BoP) deficit dropped by nearly 89% in the first half of FY25 compared to the same period last fiscal year, according to Bangladesh Bank data. The improvement comes despite the macroeconomic instability from the political turmoil in August, subsequent floods, and continuous protests over various demands. According to the data, the overall deficit in the balance of payments – also known as the external balance – stood at $384 million in July-December of FY25, a sharp decline from $3.45 billion in the corresponding period of FY24 – reflecting an improvement of approximately $3.07 billion.

কুয়েতে প্রায় ১২ শতাংশ বাজেট ঘাটতির পূর্বাভাস

Bonik Barta

জুলাইয়ে শুরু হতে যাওয়া ২০২৫-২৬ অর্থবছরে কুয়েতে বাজেট ঘাটতি বেড়ে দাঁড়াবে ১১ দশমিক ৯ শতাংশ। এর আর্থিক পরিমাণ ৬৩১ কোটি কুয়েতি দিনার বা ২ হাজার ৪০ কোটি ডলার। সরকারি এ পূর্বাভাস চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য অনুমিত ৫৬০ কোটি দিনারের ঘাটতির তুলনায় কিছুটা বেশি। দিন কয়েক আগে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে কুয়েতের মন্ত্রিসভা, যা দেশটির আমির শেখ মিশাল আল-আহমেদ আল-সাবাহ বরাবর চূড়ান্ত অনুমোদনের জন্য জমা দেয়া হবে। সংক্ষিপ্ত বিবৃতিতে মন্ত্রিসভা জানিয়েছে, কুয়েত সরকার ১ হাজার ৮২০ কোটি দিনার রাজস্ব আশা করছে, যা ২০২৪-২৫ সালের জন্য পূর্বাভাসকৃত ১ হাজার ৮৯০ কোটি দিনারের তুলনায় কম। আগামী অর্থবছরে সরকারি ব্যয় ২ হাজার ৪৫০ দিনার হতে পারে, এটিও চলতি অর্থবছরের জন্য নির্ধারিত ২ হাজার ৪৬০ কোটি দিনারের তুলনায় কম।

2.5pc jewellers install EFD for VAT collection

The Financial Express

Only 2.5 per cent of jewellery businesses in Bangladesh have installed electronic devices for VAT collection while 20 per cent have VAT registration.The dismal data has been revealed at a meeting between jewellers and the National Board of Revenue (NBR).Dr Mohammad Abdur Rouf, a member of the VAT wing, said the NBR is trying to expand the base. The board needs cooperation from taxpayers.It's inspiring to know that the Bangladesh Jewellers' Association (BAJUS) is willing to cooperate, he appreciated.

বায়ুবিদ্যুতে ৫০ কোটি ডলার বিনিয়োগ এনএমডিসির

Bonik Barta

অফশোর উইন্ড এনার্জি বা উপকূলীয় বায়ুবিদ্যুৎ খাতে প্রবেশ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এনএমডিসি এনার্জি। একসময় ন্যাশনাল পেট্রোলিয়াম কনস্ট্রাকশন কোম্পানি (এনপিসিসি) নামে পরিচিত কোম্পানিটি একটি অফশোর ভেসেল নির্মাণসহ নতুন প্রকল্পে প্রায় ৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে এনএমডিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আল ধাহেরি। এক আলাপচারিতায় আহমেদ আল ধাহেরি বলেন, ‘গুরুত্বপূর্ণ এ খাত আরো সম্প্রসারণে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা এখন ডেডিকেটেড অফশোর ভেসেল নির্মাণে শিপইয়ার্ডের সঙ্গে আলোচনা করছি। এতে প্রায় ৫০ কোটি ডলার বিনিয়োগ হতে পারে।’এ বিনিয়োগ পরিকল্পনার মধ্যে রয়েছে টাওয়ার, ব্লেড ও টারবাইন ইনস্টলেশনের জন্য জ্যাক-আপ বার্জ বাবদ খরচ এবং পরবর্তী সময়ে অফশোর উইন্ড প্রকল্পে পরস্পর সংযুক্ত কেবল বসানোর জন্য একটি জাহাজ। নতুন এ প্রকল্পের জন্য টোটালএনার্জি, ইডিএফ, আরডব্লিউই ও আইবারড্রোলার মতো আন্তর্জাতিক এনার্জি জায়ান্টের সঙ্গে এনএমডিসি যোগাযোগ করছে। তবে অংশীদারত্বের বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চান না আল ধাহেরি। তবে প্রচলিত জ্বালানি ব্যবস্থাপনার বিপরীতে পরিবেশবান্ধব খাতে সম্ভাবনা দেখার কথা জানান তিনি। আহমেদ আল ধাহেরি বলেন, ‘আমরা উপকূলীয় বায়ুবিদ্যুতে সম্ভাবনা দেখছি। এটি আমাদের ভবিষ্যৎ ব্যবসা এবং আয়ের একটি বড় অংশ হয়ে উঠতে পারে।’

নতুন রেকর্ড গড়তে পারে দুবাইয়ের প্রপার্টি বাজার

Bonik Barta

দুবাইয়ের প্রপার্টি বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে রয়েছে টেকসই বিনিয়োগ আস্থা, বিস্তৃত বিলাসবহুল খাত ও বাণিজ্যিক চাহিদার সম্প্রসারণ। এসব প্রবণতা অব্যাহত থাকার নিরিখে চলতি বছর সম্পত্তি বাজারে রেকর্ড লেনদেনের পূর্বাভাস দিয়েছে আবাসন সংস্থা এঙ্গেল অ্যান্ড ভলকার্স মিডল ইস্ট। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্বালানি তেলবহির্ভূত অর্থনৈতিক সম্প্রসারণের সুবিধা নিচ্ছে দুবাইয়ের মতো প্রধান শহরগুলো। কর, ভিসা ও বিনিয়োগসংক্রান্ত নীতি শিথিলের কারণে অঞ্চলটি এখন অর্থ পাচারের বড় গন্তব্য হয়ে উঠেছে, যার বড় অংশ বিনিয়োগ হয় রিয়েল এস্টেটে। প্রতিবেদনে বলা হচ্ছে, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি, জনসংখ্যা বৃদ্ধি ও কৌশলগত সরকারি উদ্যোগ দুবাইকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় রিয়েল এস্টেট বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। দুবাইয়ে বিলাসবহুল খাতে সম্পত্তি বিক্রি স্থিতিশীল রয়েছে। শহরটিতে ১ কোটি দিরহামের বেশি মূল্যের সম্পত্তির বিক্রয় বার্ষিক ২০ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গত বছরের চতুর্থ প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) ২০২৩ সালের একই প্রান্তিকের রেকর্ড ভেঙে দিয়েছে।

Cold storage rents double

The Financial Express

A sudden and sharp increase in cold-storage rent for potatoes has triggered widespread discontent among farmers, who are calling the hike "unreasonable" and a potential disaster for their livelihoods. The rent has surged from Tk 4.0 to Tk 8.0 a kilogramme despite no significant rise in electricity costs or operational expenses for cold storage facilities in recent months. Farmers around the country are protesting against the decision, warning that it will lead to higher potato prices for consumers in the later months and make the potato market volatile again. The Bangladesh Cold Storage Association (BCA), representing 405 cold storages, has set the maximum rent at Tk 8.0 a kg for the current season. They, however, claimed that the rent was Tk 7.0 last year, meaning a 14.29 per cent increase.

মার্কিন জ্বালানি ও কৃষি সরঞ্জামে চীনের পাল্টা শুল্ক

Bonik Barta

হোয়াইট হাউজে প্রবেশের দুই সপ্তাহের মধ্যে নির্বাহী আদেশে চীনা পণ্য আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর দুইদিনের মধ্যে পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যে একই বাধা আরোপ করল বেইজিং। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ অর্থনীতি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), কয়লা, অপরিশোধিত জ্বালানি তেল ও কৃষি সরঞ্জামের ওপর বসছে শুল্ক। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে দেশটি। অবশ্য একই সময়ে দুই প্রতিবেশী মেক্সিকো ও কানাডার ওপর আরোপিত শুল্ক ৩০ দিনের জন্য স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

BB sues Nagad on fraud charges

The Financial Express

Mobile financial service-provider Nagad Limited has been sued by the central bank on charges of pecuniary offences involving Tk 6.45 billion worth of e-money issued sans currency backup. A total of 24 individuals, including Nagad's former chairman Syed Mohammad Kamal and former managing director and CEO Tanvir Ahmed Mishuk, have been accused of fund embezzlement through issuing Tk 6.45 billion in e-money without maintaining currency reserves. Joint director of the payment system department of Bangladesh Bank Sarker Mohammad Amir Khasru filed the "fraud case" with Motijheel police station on February 03, a BB official confirmed the matter to The Financial Express correspondent on Tuesday.

৮৮৮ কোটি টাকায় সার ও ফসফরিক অ্যাসিড কিনবে সরকার

Bonik Barta

দেশের কৃষি খাতে ব্যবহারের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে পৃথক পাঁচটি চুক্তির আওতায় এক লাখ টন বিভিন্ন ধরনের সার ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সার উৎপাদনে ব্যবহারের জন্য ৪০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে মোট ৮৮৮ কোটি ১৯ লাখ ৯৩ হাজার কোটি টাকা। সচিবালয়ে গতকাল অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সার ও ফসফরিক অ্যাসিড কেনার অনুমোদন দেয়া হয়। কৃষি মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক সৌদি আরবের মা’এডেন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ডিএপি সার ক্রয় করা হবে। চুক্তির আওতায় সৌদি আরব থেকে দ্বিতীয় লটে ৪০ হাজার টন ডিএপি (ডাইঅ্যামোনিয়াম ফসফেট) সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। প্রতি টন ডিএপি সারের দাম পড়বে ৬১১ ডলার। সে হিসাবে মোট ব্যয় হবে ২ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ২৯৮ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা।

জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি স্থাপনে বাজুসকে এনবিআরের চিঠি

Bonik Barta

সারা দেশে প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে ভ্যাট নিবন্ধন নিয়েছে মাত্র আট হাজার প্রতিষ্ঠান। নিবন্ধন নেয়া এসব প্রতিষ্ঠানের সবাই ভ্যাট আদায়ের মেশিন ইএফডি বা এসডিসি স্থাপন করেননি। তার পরও বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে জুয়েলারি খাতে ভ্যাট আহরণ হয়েছে প্রায় শতকোটি টাকা। এ কারণে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি বা এসডিসি স্থাপনের জন্য বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে সব জুয়েলারি অ্যাসোসিয়েশন বা প্রতিষ্ঠানকে চিঠি পাঠাতে অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৩ ফেব্রুয়ারি এবিআরের মূসক তথ্যপ্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনা বিভাগের দ্বিতীয় সচিব উত্তম বিশ্বাসের সই করা এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

Justification to be sought for very high consultancy costs

The Financial Express

The Local Government Division (LGD) has proposed spending over Tk 1.07 billion on consultancy services for a project that involves repairing flood-damaged infrastructures and building shelters in six districts to mitigate future disaster impacts.The districts are Noakhali, Feni, Cumilla, Lakshmipur, Chattogram, and Moulvibazar. The proposed consultancy costs account for over 5 per cent of the total project budget estimated at Tk 21.40 billion. "The average monthly salary for each consultant has been proposed at Tk 361,549, while some will receive over Tk 1 million, to comply with the development partner's conditions," said a senior planning commission official. The official also said the projects' proposed activities are the regular work of the government offices concerned, which is why the number of consultants and their monthly salaries should be reduced further to justified levels.

ট্রেড ফ্যাসিলিটেশন রোডম্যাপ বাস্তবায়নে বাণিজ্য উপদেষ্টার গুরুত্বারোপ

Bonik Barta

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তীর্ণ হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় ট্রেড ফ্যাসিলিটেশন বা বাণিজ্য সহজীকরণ রোডম্যাপ বাস্তবায়ন জরুরি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি এ চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করতে বলেন। ঢাকার বিয়াম ফাউন্ডেশন মাল্টিপারপাস হলে গতকাল বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির (এনটিএফসি) অষ্টম সভায় তিনি এ কথা বলেন। সভায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বৈঠকে সভাপতির বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা ২০২৬ সালের নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েট হতে যাচ্ছি, এ গ্র্যাজুয়েশনের কারণে সামনে পণ্য রফতানির ক্ষেত্রে আমাদের ওপর বিভিন্ন নিয়ম আসবে। এতে অর্থনীতিতে যে ধাক্কাটা আসবে তা থেকে পরিত্রাণের নিয়ামক হচ্ছে সক্ষমতা বৃদ্ধি করা। এ কারণে আমাদের প্রতিযোগিতা বাড়াতে হবে দক্ষতার মাধ্যমে।’ এছাড়া আর কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। শেখ বশির উদ্দিন বলেন, ‘‌২০৩০ সাল পর্যন্ত আমাদের সময় আছে। আমি মনে করি এটা দীর্ঘ সময়। যদি ২০২৬ সালে এলডিসি থেকে আমরা গ্র্যাজুয়েট করি, আমি মনে করি আমাদের ওয়ার্কিং গ্রুপগুলো একসঙ্গে কাজ করলে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ সম্ভব।’

MRT-6 sees record number of passengers

The Financial Express

The first metro rail in the city's north-south corridor has already received over 60 per cent of study-predicted daily ridership of 550,000 passengers by operating trains partially in the last two years thanks to its popularity and comfortable journey in the traffic-congested city. According to Dhaka Mass Transit Company Limited (DMTCL), Mass Rapid Transit Line-6 (MRT-6) saw its highest-ever passenger count at 382,088 on Monday surpassing the previous record of 381,055 set on January 23.

Bangladesh’s current account deficit narrows in six months

The Financial Express

Bangladesh’s trade deficit has significantly narrowed, with the current account recording a surplus in the first six months of the ongoing fiscal year 2024-25, according to data from Bangladesh Bank. The central bank’s updated balance of trade report reveals that the deficit in goods trade stood at $2.764 billion between July and December of FY 2024-25, which marks a significant improvement compared to the $10.876 billion deficit recorded during the same period in FY 2023-24. The latest data indicates a notable turnaround in the country’s trade performance, reflecting a steady improvement in external transactions.

Jul-Dec current account balance sees surplus

The Financial Express

Bangladesh’s trade deficit has significantly narrowed, with the current account recording a surplus in the first six months of the ongoing fiscal year 2024-25, according to data from Bangladesh Bank. The central bank’s updated balance of trade report reveals that the deficit in goods trade stood at $2.764 billion between July and December of FY 2024-25, which marks a significant improvement compared to the $10.876 billion deficit recorded during the same period in FY 2023-24.The latest data indicates a notable turnaround in the country’s trade performance, reflecting a steady improvement in external transactions.