03-Feb-2025

Tuesday 04 February 2025

05-Feb-2025

Tea industry needs deep reforms

The Financial Express

The local tea industry that is deeply rooted in history and culture of Bangladesh is currently facing significant challenges. These challenges range from mismanagement and financial irregularities to poor working conditions and economic inefficiencies. If Bangladesh wishes to maintain its position as a major global tea producer (9th largest), the government must take urgent steps to reform and modernize the sector. It is to be in the best interest of not just the industry but also the 140,000 tea garden workers and half a million members of their community.

Private-sector helicopter services in a shambles

The Financial Express

Once-booming private helicopter sector in Bangladesh seems in a shambles with fleets significantly downsized and hitting headwinds, insiders said, as some bigwig entrepreneurs land in a business quagmire. Recently, they said, four helicopters were sold off and many others got grounded following the suspension of operations of the owning companies. The size of the private-sector helicopter fleet comes down crashing to 30 now, said the industry-insiders, pointing out that in total 42 helicopters were registered with civil aviation as of 2023.

শ্রমবাজারে কয়েকটি পেশায় কর্মী কমার আভাস

Bonik Barta

উদ্ভাবন, ভোক্তা চাহিদার পরিবর্তন ও নিয়ন্ত্রক নীতির কারণে বৈশ্বিক শ্রমবাজার ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। চলতি দশকের শেষ নাগাদ সাম্প্রতিক পরিবর্তনগুলো পুরোপুরি দৃশ্যমান হবে। যেখানে দেখা যেতে পারে, কিছু পেশায় কর্মসংস্থান যে গতিতে কমছে, বিপরীত দিকে নতুন কিছু ক্ষেত্রে আরো দ্রুতগতিতে চাকরি তৈরি হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫’ সম্প্রতি বিশ্বব্যাপী কর্মসংস্থানের এ প্রবণতা তুলে ধরেছে। প্রতিবেদনে চলতি বছর থেকে ২০৩০ সালের চাকরি বাজারের পূর্বাভাস তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এ বাজার একটি সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। মূলত প্রযুক্তিগত অগ্রগতি এ পরিবর্তনের অন্যতম প্রধান চালিকাশক্তি, যা নতুন দক্ষতার চাহিদা বাড়িয়ে তুলছে। ২০৩০ সালের মধ্যে ৯ কোটি ২০ লাখ চাকরি বিলুপ্ত হবে। তবে একই সময়ে তৈরি হবে ১৭ কোটি নতুন চাকরি। ২০২৫-৩০ সালের মধ্যে ৩৯ শতাংশ কর্মীর বর্তমান দক্ষতা পরিবর্তিত বা অপ্রচলিত হয়ে যাবে।

ভারতে টানা দ্বিতীয় মাসে বেড়েছে জেট ফুয়েলের ব্যবহার

Bonik Barta

টানা দ্বিতীয় মাস হিসেবে জানুয়ারিতে ভারতে জেট ফুয়েলের ব্যবহার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ উপলক্ষে স্থানীয় ও আন্তর্জাতিক ভ্রমণের ঊর্ধ্বগতি এতে প্রভাব ফেলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য হিন্দু। দেশটির পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেলের (পিপিএসি) তথ্য অনুযায়ী, গত মাসে ভারতে এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) ব্যবহার ২০২৪ সালের জানুয়ারির তুলনায় প্রায় ৯ শতাংশ বেড়ে রেকর্ড ৭ লাখ ৮০ হাজার টনে পৌঁছে। এর আগের সর্বোচ্চ ব্যবহারের রেকর্ড হয়েছিল গত ডিসেম্বরে। বছর শেষের ছুটির এ মৌসুমে ভ্রমণ চাহিদা বাড়ায় জেট ফুয়েল ব্যবহার ৭ লাখ ৭৮ হাজার টনে পৌঁছে। প্রতিবেদন অনুসারে, গত বছরের মার্চে বাদ দিলে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত প্রতিটি মাসেই এটিএফ ব্যবহার রেকর্ড উচ্চতায় ওঠে। ওই সময় গড় ব্যবহার ছিল প্রায় ৭ লাখ ৬৫ হাজার টন। মহাকুম্ভ উপলক্ষে প্রায় ১৫ লাখ বিদেশীসহ ৪৫ কোটি পর্যটক উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে। প্রতি ১২ বছর পরপর এ ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজ এয়ারপোর্ট এক সপ্তাহে ৩০ হাজার ১৭২ যাত্রীকে পরিষেবা এবং ২২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এমনকি একদিনে প্রথমবারের মতো পাঁচ হাজারের বেশি যাত্রী পরিবহন করেছে। ভ্রমণের উচ্চ চাহিদার কারণে প্রয়াগরাজগামী ফ্লাইটের ভাড়া দ্রুত বেড়েছে এবার। তবে যাত্রী অসন্তোষের সূত্র ধরে এয়ারলাইনসকে ভাড়া নিয়ন্ত্রণের নির্দেশ দেয় সরকার।

Market intermediaries feel forced to shut down business amid low turnovers

The Financial Express

Prolonged bearish trend of the country's capital market threatens the survival of intermediaries. A majority of them are unable to meet expenses with income derived from operations. The situation is so dire that stockbrokers, merchant banks and asset management companies may feel pushed to cut down workforce as bearing the expenditure of their current set-ups seems no longer possible. Talking to The FE, many of them said they would have to close business if the market failed to bounce back. The intermediaries generate income in the form of commissions or charges on services provided to clients and by managing their own portfolios, IPOs (initial public offerings) and mutual funds.

যুক্তরাষ্ট্রে খাদ্যাভ্যাসও বদলে দিতে পারে ট্রাম্পের আমদানি শুল্কনীতি

Bonik Barta

শীর্ষ বাণিজ্য অংশীদার তিন দেশ থেকে পণ্য আমদানিতে শুল্ক আরোপের প্রভাব পড়বে মার্কিনদের খাদ্যাভ্যাসে। টমেটো ও অ্যাভোকাডোর মতো প্রতিদিন পাতে থাকা সবজির ক্ষেত্রে ক্রেতারা উচ্চ মূল্যের সম্মুখীন হতে পারেন। সম্ভাব্য মূল্যবৃদ্ধি ইঙ্গিত দেয় যে ডোনাল্ড ট্রাম্প এমন বাণিজ্য নীতি অনুসরণ করছেন, যা তার বিজয়ের পর পরই ভোক্তাপণ্যের খরচ বাড়িয়ে তুলতে পারে। অথচ উচ্চ মূল্যস্ফীতি নিয়ে হতাশা দেখিয়ে আসছিলেন দেশটির ভোটাররা। খবর এফটি ও সিএনএন। ডোনাল্ড ট্রাম্পের ২০১৭-২১ সালের শাসনামলকে অনুসরণ করেছে এবারের শুল্ক আরোপ। তবে দুই সময়ের পরিস্থিতি আলাদা। গত দশকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মাঝারি ধরনের মূল্যস্ফীতি ছিল। গত শনিবার আরোপিত শুল্কের মাত্রা আগের তুলনায় ব্যাপক, যা দেশটির খুচরা পর্যায়ে আঘাত হানতে পারে।

Trump pauses tariffs on Mexico and Canada, but not China

The Financial Express

Trump pauses tariffs on Mexico and Canada, but not China. US President Donald Trump suspended his threat of steep tariffs on Mexico and Canada on Monday, agreeing to a 30-day pause in return for concessions on border and crime enforcement with the two neighboring countries. US tariffs on China are still due to take effect within hours. Both Canadian Prime Minister Justin Trudeau and Mexican President Claudia Sheinbaum said they had agreed to bolster border enforcement efforts in response to Trump's demand to crack down on immigration and drug smuggling. That would pause 25 per cent tariffs due to take effect on Tuesday for 30 days.

Bangladesh still holds top position in ship-breaking

The Financial Express

Bangladesh maintained its position as the world's top ship-breaking destination in 2024 despite a fall in imports of scrapped vessels compared to 2023. The country imported 130 scrapped ships last year which was 23.53 per cent less than 170 ships imported in the preceding year 2023, according to data from the NGO Ship-breaking Platform (NSP) -- an NGO advocating for safe and ethical ship dismantling. However, industry insiders claimed that imports of ship witnessed significant decline both in number and in tonnage due to letter-of-credit (L/C)-opening issues thanks to the US dollar crisis and other related ones.

Exports grow 11.68pc in Jul-Jan, FY25

The Financial Express

Bangladesh's merchandise-export earnings posted an 11.68-percent growth to US$28.97 billion during the first seven months of the current fiscal year, with a January downturn. However, a leading exporter sees a silver lining over emergent global 'trade wars' following a regime change in the economic superpower-the United States. According to Export Promotion Bureau (EPB) data released on Monday, the country's export earnings were US $25.94 billion during the July-January period of last fiscal year. The single-month export earnings in January 2025 also showed a 5.70 per cent year-on-year rise to US$4.44 billion compared to US$4.2 billion in January 2024, EPB data revealed.

TCB to raise prices of oil, lentils, sugar

The Financial Express

The government is going to increase oil, lentil and sugar prices by Tk 20 per litre, Tk 10 per kg and Tk 10 a kg respectively for sale under the Trading Corporation of Bangladesh (TCB). The TCB has proposed the prices of soybean, lentil and sugar at Tk 120 per litre, Tk 70 per kg and Tk 80 per kg respectively to lessen the burden on the coffers, according to sources. Currently, the drive is being operated among an estimated 6.0-million low-income smart-cardholding families. It was earlier 10-million cardholders. The TCB claims there will be no significant impact on the smart cardholders if the prices of the items are enhanced. "More than Tk 8.40 billion of subsidy will be saved annually."

পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের বিক্ষোভ

Bonik Barta

গত আগষ্টের গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের পুঁজিবাজার পরিস্থিতির উন্নতি হবে বলে প্রত্যাশা করেছিলেন বিনিয়োগকারীরা। যদিও এরপর ছয় মাস পেরিয়ে গেলেও পুঁজিবাজারে প্রাণ ফিরে আসেনি। এ অবস্থায় বিনিয়োগকারীরা গতকাল মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে বেশকিছু দাবি জানিয়েছেন। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) ব্যানারে গতকাল দুপুরে মতিঝিলের ডিএসই ভবনের সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এ সময় সমাবেশে বিনিয়োগকারীদের সঙ্গে সংহতি জানান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

GPH Ispat to list on Hong Kong Stock Exchange

The Financial Express

GPH Ispat has planned to list on the Hong Kong Stock Exchange (HKEX) as part of its strategic move to expand its footprint in the global market. The steel manufacturer has already appointed PricewaterhouseCoopers Ltd, Hong Kong; and Price Waterhouse & Co. Chartered Accountants LLP, India, for advisory services, according to a press release issued on Monday. A high-level delegation of GPH Ispat, led by Mohammed Jahangir Alam, chairman of GPH Group, is on a visit to Hong Kong SAR, China from February 4 to February 6. The delegation will hold discussions with key stakeholders, including officials from the stock exchange of Hong Kong, Altus Capital (Merchant Bank/Issue Manager for capital raising), and Lego Corporate Finance (Underwriter).

কুয়েতকে আরো বেশি জনশক্তি নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

Bonik Barta

বাংলাদেশ থেকে কুয়েতকে আরো বেশি জনশক্তি নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে তার অফিসে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী তুনিয়ান আবদুল ওয়াহাব হামাদাহ সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। উপদেষ্টা বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও কুয়েতের গভীর বন্ধুত্ব রয়েছে। কুয়েতে প্রায় ২ লাখ ৮০ হাজার বাংলাদেশী কর্মরত রয়েছে। বাংলাদেশ থেকে আরো বেশি জনশক্তি নেয়ার জন্য কুয়েত সরকারকে আহ্বান জানাই। তিনি বলেন, কুয়েত বাংলাদেশ থেকে আরো নারী গৃহকর্মী নিতে আগ্রহী। আমি তাদেরকে নারীর পাশাপাশি পুরুষ কর্মী নেয়ার অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি জানিয়ে রাষ্ট্রদূত বলেন, কুয়েত মুসলিম ও এশিয়ান মিত্র হিসেবে সবসময় বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশও ইরাক-কুয়েত যুদ্ধ পরবর্তী পুনর্বাসন ও মাইন অপসারণে কুয়েতকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। স্থলমাইন অপসারণে ২৭০ জন বাংলাদেশী সৈন্য নিহত ও ৫৬ জন আহত হয়েছিল। তিনি বলেন, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জনশক্তি আমদানি-রফতানি সংক্রান্ত কোনো চুক্তি নেই। এ ধরনের চুক্তি দ্রুত করা দরকার।

Trade policy: a strategic input in Bangladesh development

The Financial Express

Among the constituent macroeconomic policies, trade policy in Bangladesh typically draws the least attention, until it does. Since 2022, though the focus has been largely on trade and current account deficits and the financial account of the balance of payments (BOP), researchers on trade policy have drawn attention to the mismanagement of exchange rate and the high protective tariffs as among the sources of macroeconomic instability. The link between trade policy and Bangladesh development in the short-, medium-, and long-term is unambiguous. Trade has been a handmaiden of Bangladesh development. After two decades of prevarication, in the 1990s policymakers in Bangladesh switched gear and changed trade policy stance, drawing from the new development paradigm - growth driven by exports.

অতিরিক্ত পর্যটনে বেহাল লাভ লেটার খ্যাত ওতারু

Bonik Barta

১৯৯৫ সালে মুক্তি পায় জাপানি ব্লকবাস্টার সিনেমা ‘লাভ লেটার’। যেখানে আবহ হিসেবে ব্যবহৃত হয়েছিল জাপানের তুষারাবৃত নিরিবিলি শহর ওতারু। সিনেমার মতো দৃশ্য উপভোগ করতে প্রতি শীতে রোমাঞ্চপ্রিয় পর্যটকরা এখানে ভিড় জমান। হোক্কাইডো দ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত নিভৃত শহরটি এখন জাপানের অতিরিক্ত পর্যটনের বিরুদ্ধে লড়াইয়ের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্থানীয় কর্তৃপক্ষ সম্প্রতি ব্যক্তিগত সম্পত্তিতে প্রবেশ ও রাস্তা অবরোধের মতো অসংযত আচরণ রোধে নিরাপত্তারক্ষী নিয়োগ করেছে। বিদেশী পর্যটকদের ওপর বিশেষ নজরদারি বৃদ্ধির আরেকটি কারণ হলো অপ্রত্যাশিত এক ঘটনা। গত ২১ জানুয়ারি ৬১ বছর বয়সী এক পর্যটক ওতারুর আসারি স্টেশনে ছবি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান। তবে ওতারু সিটি হল জানিয়েছে, এ মৃত্যুর আগেও পর্যটকদের অনিয়ন্ত্রিত কার্যকলাপ শহরে সমস্যা তৈরি করছিল। লাখখানেক জনসংখ্যার এ ছোট শহরে গত বছর রাত্রি যাপন করেছেন ৯৮ হাজার ৬৭৮ আন্তর্জাতিক পর্যটক, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তা বন্ধ করা ও ময়লা ফেলার মতো আচরণ এ শহরে নিষিদ্ধ এবং এসব নিয়ম লঙ্ঘন করলে জরিমানা দিতে হবে।

জাপানের সব গণপরিবহনে ক্রেডিট কার্ডে টিকেটিং

Bonik Barta

জাপানে শীর্ষ একটি ক্রেডিট কার্ড কোম্পানি দেশব্যাপী গণপরিবহনে টাচ পেমেন্টের মাধ্যমে টিকেটিং ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে। ২০২৬ সালের শুরুর দিকে এ পরিষেবা চালুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা। এর মাধ্যমে জাপানে বিদেশী পর্যটকদের চলাচল আরো সুবিধাজনক হবে। কারণ তাদের বড় একটি অংশকে সাধারণত নগদ অর্থ বা স্বল্পমেয়াদি ট্রানজিট কার্ডের ওপর নির্ভর করতে হয়। প্রতিবেদন অনুসারে, শুধু কোম্পানিটির নিজস্ব ক্রেডিট কার্ড ব্যবহারকারীরাই নন, অন্যান্য ক্রেডিট কার্ডধারীরাও এ পরিষেবা নিতে পারবেন। নতুন এ ব্যবস্থায় ট্রেন ও বাসের টিকিট কেনার জন্য কার্ড ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন সুমিতোমো মিৎসুই কার্ড কোম্পানির এক কর্মকর্তা। বর্তমানে জাপানে গণপরিবহনে চড়তে দর্শনার্থীরা সাধারণত টিকেট মেশিন ব্যবহার করেন। এছাড়া সুইকা বা পাসমো কার্ডের মতো চিপযুক্ত বিশেষ ট্রানজিট কার্ড কিনতে পারেন তারা।

Ctg port's Jan container handling rises 13pc

The Financial Express

The Chittagong port got off to a flying start in January by handling 13.28-per cent higher containers year on year, driven by a significant rise in the country's export and import trade.According to port officials, the country's prime seaport handled a total of 263,614 twenty-foot equivalent units (TEUs) of containers this January, up from 232,709 TEUs in the same month of the previous year. Data shows the port handled 75,234 TEUs of export goods-laden containers, 53,149 TEUs of empty outbound containers, 124,039 TEUs of import goods-laden containers, and 11,192 TEUs of empty inbound containers last month.

বিদ্যুৎ ও জ্বালানিতে শিগগিরই কাটছে না ভারত-নির্ভরতা

Bonik Barta

ভারত থেকে বাংলাদেশে প্রতিদিন বিদ্যুৎ আমদানি হচ্ছে গড়ে ১ হাজার ৭৮০ মেগাওয়াট। দেশে বিদ্যুতের দৈনিক চাহিদা পূরণে প্রতিবেশী দেশটি থেকে আনা বিদ্যুতের অবদান দাঁড়ায় ১৫ থেকে ১৭ শতাংশে। মূলত স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি সংকট ও বকেয়া দায়ের কারণে ভারতের সরকারি প্রতিষ্ঠান ও আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে আনা বিদ্যুতের ওপর জাতীয় গ্রিডের নির্ভরতা বেড়েছে। এর মধ্যে আবার জ্বালানি সংকট মোকাবেলায় ভারত থেকে পাইপলাইনে আনা হচ্ছে বিপুল পরিমাণ জ্বালানি তেল। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত থেকে আমদানিনির্ভরতা শিগগিরই কাটিয়ে ওঠার কোনো সুযোগ দেখছেন না খাতসংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে ভারতের নয়াদিল্লিতে ১১-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এনার্জি উইক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে উপদেষ্টা পরিষদের প্রথম সদস্য হিসেবে ভারত সফরে যাচ্ছেন তিনি। সম্মেলনে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। ১১ ও ১২ ফেব্রুয়ারি এ সম্মেলনে অংশ নিয়ে তা শেষ হওয়ার আগেই দেশে ফেরার কথা রয়েছে তার।

বিমান ভেঙে নতুন আরেকটি এয়ারলাইনস গঠনের প্রস্তাব

Bonik Barta

অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে কাঙ্ক্ষিত পরিষেবা দিতে ব্যর্থ জাতীয় পতাকাবাহী আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সেবা-পরিষেবায় উন্নতি করতে না পারলে বিমান ভেঙে দিয়ে নতুন আরেকটি এয়ারলাইনস সংস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়েছে সরকার গঠিত বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণবিষয়ক টাস্কফোর্স। প্রস্তাব অনুযায়ী, নতুন এয়ারলাইনসের নাম হতে পারে ‘বাংলাদেশ এয়ারওয়েজ’। বিমানের অর্ধেক সম্পদ ব্যবহার করে স্বাধীনভাবে বিশ্বমানের কোনো ব্যবস্থাপনা কোম্পানি দিয়ে প্রস্তাবিত এয়ারলাইনস কোম্পানিটি পরিচালনা করা যেতে পারে। নতুন এয়ারলাইনস গঠন হলেও বিমান বিলুপ্ত হবে না। সমান্তরালে দুই এয়ারলাইনস প্রতিযোগিতামূলকভাবে কার্যক্রম পরিচালনা করে যেতে পারে। দুটি এয়ারলাইনসের কোনোটি যদি প্রত্যাশিত পরিষেবা দিতে ব্যর্থ হয়, তাহলে সেটি বন্ধ করে দেয়া যেতে পারে।

জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ডলার

Bonik Barta

চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহে যে উল্লম্ফন দেখা গিয়েছিল জানুয়ারিতে এসে সেটি কিছুটা ভাটা পড়েছে। জানুয়ারিতে প্রবাসী বাংলাদেশীরা দেশে পাঠিয়েছেন ২১৮ কোটি ৫২ লাখ ডলার। গত অর্থবছরের একই মাসে ২১১ কোটি ৩১ লাখ ডলারের রেমিট্যান্স দেশে এসেছিল। সে হিসাবে গত মাসে রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩ দশমিক ৪১ শতাংশ। গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারে পতন হওয়ার পর থেকে দেশে রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি দেখা গিয়েছিল। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরেও প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাস তথা জুলাই-ডিসেম্বর সময়ে রেমিট্যান্সের প্রবৃদ্ধি ছিল সাড়ে ২৭ শতাংশেরও বেশি। রেমিট্যান্স কম আসায় জানুয়ারি শেষে এ প্রবৃদ্ধি ২৩ শতাংশের ঘরে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৯৬ কোটি ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১ লাখ ৯২ হাজার কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে দেশে ১২ দশমিক ৯১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে চলতি অর্থবছরে প্রবাসীরা ৩ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার বেশি পাঠিয়েছেন। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ৬১ শতাংশ।

এপিআই খাতে বিনিয়োগে কর ছাড়, নগদ প্রণোদনা ও স্বল্প সুদের ঋণ দেওয়ার পরিকল্পনা

The Financial Express

ওষুধ শিল্পের মূল কাঁচামাল— অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্ট (এপিআই) উৎপাদনে বিনিয়োগ বাড়াতে – কর ও ভ্যাটে ছাড়, নগদ প্রণোদনা ও স্বল্প সুদের ঋণ দেয়ার কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এপিআই উৎপাদনের জন্য নির্দিষ্ট করা একটি শিল্প পার্কে উদ্যোক্তাদের আকৃষ্ট করতে সমস্যার সম্মুখীন হওয়ার পরে সরকারের এই উদ্যোগের কথা জানা গেল।এই উদ্যোগ বাস্তবায়িত হলে, তা হবে এই খাতের জন্য গেম-চেঞ্জার। শিল্প সংশ্লিষ্টদের হিসাবে, আমদানিকৃত এপিআইয়ের ওপর নির্ভরশীলতা কমাতে পারলে বছরে ১০০ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবে বাংলাদেশ। এতে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপর চাপ যেমন কমবে, তেমনি ভোক্তাদের কাছে সুলভমূল্যে ওষুধ বিক্রি করা সম্ভব হবে।

ইউএসএআইডির কর্মীদের বাসায় থাকার নির্দেশ ট্রাম্প প্রশাসনের

Bonik Barta

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ওয়াশিংটন ডিসির প্রধান কার্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সময় সোমবার থেকে হঠাৎ করেই সংস্থাটির কার্যালয় বন্ধ করে দেয়া হয়। এর আগে রোববার মধ্যরাতে সংস্থাটির কর্মীদের ই-মেইল বার্তায় অফিসে না এসে বাসায় থেকে কাজ করতে বলা হয়। ই-মেইলে বলা হয়, ‘সংস্থার নেতৃত্বের নির্দেশনায় ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ভবনে অবস্থিত ইউএসএআইডির প্রধান কার্যালয় সংস্থার কর্মীদের জন্য সোমবার বন্ধ থাকবে। যেসব কর্মী প্রধান কার্যালয়ে কাজ করেন, তারা এদিন বাসা থেকে কাজ করবেন। তবে একান্ত প্রয়োজনে কোনো কর্মীকে কর্মস্থলে এবং ভবন রক্ষণাবেক্ষণের কাজে আসতে হলে জ্যেষ্ঠ নেতৃত্ব তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন।’ ট্রাম্প ও তার মিত্রদের মতে, ইউএসএআইডি অনেক বেশি পক্ষপাতদুষ্ট। সংস্থাটি ডেমোক্র্যাটদের প্রতি সহানুভূতিশীল। গতকাল সকালে এক্স স্পেসে (সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের লাইভ অডিও কথোপকথন) এক আলাপচারিতায় প্রযুক্তি উদ্যোক্তা ইলোন মাস্ক বলেন, ‘সংস্থাটি বন্ধ করতে ট্রাম্প সম্মত হয়েছেন। ট্রাম্পের সঙ্গে আমি কয়েকবার কথা বলেছি। ট্রাম্প নিশ্চিত করেছেন, তিনি সংস্থাটি বন্ধ করতে চান।’

Cenbank to provide dollars for power dues from March onwards

The Business Standard

The government has decided to provide dollars from the foreign exchange reserves to pay off outstanding bills in order to ensure a normal supply of electricity ahead of the upcoming Ramadan, summer and irrigation seasons. The Bangladesh Bank has agreed to release dollars from March onwards for settling outstanding payments for electricity imported from India, in addition to the independent power producers (IPPs).

Imports cool coarse rice market, fine varieties' prices steady

The Business Standard

The impact of rice imports alongside the announcement of subsidized open market sales in 64 districts have begun to stabilize the market, with prices, which surged unusually at the end of last month, now trending downward at the wholesale level. Traders said most coarse rice prices have eased by Tk2-3 per kg in the past week, with further price drops expected in the next one to two weeks. However, at the retail level, rice is still widely being sold at previous elevated prices.

জুন নাগাদ গড় মূল্যস্ফীতি ৬-৭ শতাংশে নেমে আসবে আশা করছে সরকার: অর্থ উপদেষ্টা

The Business Standard

মূল্যস্ফীতির প্রভাব কমতে আরও দুই-তিন মাস অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। জুন মাস নাগাদ মূল্যস্ফীতি ৬-৭ শতাংশের ঘরে নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।উপদেষ্টা বলেছেন, বাড়তি মূল্যস্ফীতিতে মানুষ সমস্যায় রয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে তা কমাতে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রভাবে মূল্যস্ফীতি কমতে আরও দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে।